Home / Entertainment / এবার যে কাণ্ড ঘটিয়ে ট্রলের শিকার শ্রাবন্তী

এবার যে কাণ্ড ঘটিয়ে ট্রলের শিকার শ্রাবন্তী

কাজের চেয়ে ব্যক্তিগত কারণে বারবার খবরের শিরোনাম হন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সরব তিনি। 

সামাজিকমাধ্যমে ব্যক্তিগতজীবনের নানা মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি। আর এসব বিষয় নিয়ে মাঝে মাঝে ট্রলের শিকার হন শ্রাবন্তী। 

এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট শ্রাবন্তী চ্যাটার্জি তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, এক মেয়ের গালে ভালোবাসার চুমু একে দিচ্ছেন শ্রাবন্তী। ছবিটির ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন— ‘কে বলেছে বোন বেস্ট ফ্রেন্ড হতে পারে না?’

এই পোস্টের পরই কমেন্ট বক্সে মন্তব্যের বন্যা বয়ে যায়। একজন লিখেছেন— ‘নোংরামি ছাড়া আর কিছু না।’ আরেকজন লিখেছেন— ‘তাই বলে মেয়ের সঙ্গে…।’ এসব মন্তব্য ছাপিয়ে নেটিজেনদের একটি অংশ শ্রাবন্তীকে ‘সমকামী’ বলে কটাক্ষ করেছেন। অনেকে আবার লিখিছেন— ‘পূর্ণতা পাক তোমাদের সমকামিতা।’ 

ছবিতে যে মেয়েটিকে চুমু খাচ্ছেন শ্রাবন্তী, তার নাম স্মিতা চ্যাটার্জি। শ্রাবন্তী-স্মিতা দুই বোন। ক্যাপশনে সে ঈঙ্গিত দিলেও তা বোঝার চেষ্টা করেননি নেটিজেনরা। বরং বোনকে চুমু খাওয়ার অভিযোগে শ্রাবন্তীকে ‘সমকামী’ বলছেন তারা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি শ্রাবন্তী।
 

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *