জীবন আমার চলছে যেমন নিয়ে কমলিকা চক্রবর্তী

Written by

in

নতুন রবীন্দ্র সঙ্গীত নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কমলিকা চক্রবর্তী। তার গাওয়া রবীন্দ্র সংগীত ‘জীবন আমার চলছে যেমন’ সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

rnrn

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সংগীতচর্চা করে সুনাম কুড়িয়েছেন কমলিকা চক্রবর্তী। নতুন গান নিয়ে কমলিকা জানান, একুশে টেলিভিশনে ‘জীবন আমার চলছে যেমন’ বাদে রবীন্দ্র সংগীত নিয়ে তার আরও দুইটি অ্যালবাম রয়েছে। ‘রবি কথা’ ও ‘পথ চাওয়াতে আনন্দ’র মধ্যে ‘রবি কথা’ অ্যালবামটিতে রবীন্দ্রনাথের গানের সঙ্গে আধুনিক বাংলা কবিতার মিশেল রয়েছে। 

rnrn

বাংলাদেশে করোনার প্রাদূর্ভাব শুরু হওয়ার পর গেল মে মাসের শেষ থেকে কমলিকা চক্রবর্তী দুই বাংলার শিল্পীদের নিয়ে লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন। লকডাউনের সময়ে এ অনুষ্ঠান দুই বাংলা শিল্পীদের মেলবন্ধনের কাজ করছে বলে জানান কমলিকা। 

rnrn

তিনি বলেন, ‘এ সময়টা বেশ কঠিন। আমরা কঠিন সময় পার করছি। সকলের মতো শিল্পীরাও ঘরবন্দি রয়েছেন। আমরা মানুষকে এ সময়ে ভালো গান উপহার দিতে চেয়েছি। আমরা চাই এই সময়ে কেউ যেন ভেঙ্গে না পড়েন।’

rnrn

উল্লেখ্য, কলকাতাসহ বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে নিয়মিত গান করেন কমলিকা চক্রবর্তী। ছোটবেলা থেকেই বাংলাদেশে এসে এই দেশের মানুষকে গান শোনানোর ইচ্ছা ছিল তার। ঢাকায় তার প্রথম আগমন ঘটে ২০১৭ সালে। বন্ধুদের সঙ্গে ঢাকার শাহবাগ, টিএসসিসহ ঘুরেছেন বিভিন্ন জায়গায়। বাংলাদেশ ও ভারতে স্টেজ শো করে দর্শকদের মাঝে আলাদা পরিচিতি পেয়েছেন তিনি।

rnrn

সংগীতে হাতেখড়ি তার মায়ের কাছে। পরবর্তীতে তালিম নিয়েছেন পণ্ডিত দিননাথ মিশ্র, হৈমন্তী শুকলা, পন্ডিত অজয় চক্রবর্তী, কল্যাণ সেন বরাদ প্রমুখ প্রখ্যাত সংগীতশিল্পীদের কাছে। নজরুল ক্ল্যাসিকাল সংগীতের ওপর ৬ বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন চন্ডীগড় কলাকেন্দ্র থেকে। তিনি রবীন্দ্র সংগীত ছাড়াও নজরুল, আধুনিক ও লোক সংগীত পরিবেশনে পারদর্শী।
rn 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *