
২০০৬ থেকে ২০২৩, প্রায় ১৭ বছর কাটিয়ে ফেলেছেন এই ইন্ডাস্ট্রিতে। অভিনেতার পরিচয়ের পাশাপাশি জুটেছে সাংসদের তকমা। বাংলা ছবিতে ১৭ বছর পূর্ণ করায় বড় ঘোষণা করলেন সুপারস্টার দেব।
rnrn
তার পরবর্তী ছবি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’। এবার গোয়েন্দার চরিত্রে দেব। সত্যবতী তবে কি রুক্মিণী! হাজার প্রশ্ন উসকে দিয়েছেন অভিনেতা ছোট্ট টুইটে।
rnrn
শনিবার সন্ধ্যায় টুইট করে দেব লেখেন— ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ করলাম। অভিনেতা হয়ে নিজের আগামী ছবির ঘোষাণা করছি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’, আপনাদের সকলের আশীর্বাদ কাম্য।
rnrn
বেশ কয়েক বছর হলো প্রযোজক দেবের অভিষেক হয়েছে। ‘চ্যাম্প’ থেকে শুরু, তার পর ‘কবীর’, ‘কিসমিস’, ‘টনিক’, ‘প্রজাপতি’-র মতো হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। খুব শিগগির শুরু করবেন ‘বাঘাযতীন’-এর শুটিং। তার মাঝেই এই নতুন ঘোষণায় উন্মাদনা দেব অনুরাগীদের মধ্যে।
বিনোদন ডেস্ক
Leave a Reply