Home / Entertainment / এখনও ছেলেকে নিয়ে আটকা শুভশ্রী, দেশে ফিরেছেন সোনাল চৌহান

এখনও ছেলেকে নিয়ে আটকা শুভশ্রী, দেশে ফিরেছেন সোনাল চৌহান

বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ, আর সেই পরিস্থিতির মাঝেই বিদেশের মাটিতে আটকা পড়েছিলেন অভিনেত্রী সোনাল চৌহান। ইরান ও আমেরিকার মধ্যকার ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জেরে দুবাই বিমানবন্দরে দীর্ঘ সময় কাটাতে হয় তাকে। এমন যুদ্ধ পরিস্থিতিতে কঠিন সময়ের মধ্যে পড়েন অভিনেত্রী। অবশেষে সব বাধা কাটিয়ে মুম্বাইয়ে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তিনি। ঘরে ফিরতে পেরে চোখেমুখে স্পষ্ট স্বস্তির ছাপ। অন্যদিকে এখনো আটকেপড়া অবস্থায় আছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

সোনাল চৌহান একটি ব্যক্তিগত কাজে দুবাই গিয়েছিলেন। কিন্তু খামেনির মৃত্যুর পর ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি হলে মধ্যপ্রাচ্যের আকাশপথ কার্যত অচল হয়ে পড়ে। নিরাপত্তার খাতিরে বহু বিমান বাতিল করা হয় এবং গতিপথ পরিবর্তন করা হয়। সেই গোলমালের মাঝেই দুবাইয়ে আটকে পড়েন সোনাল। সামাজিক মাধ্যমে নিজের উদ্বেগের কথাও জানিয়েছিলেন তিনি।

সোনাল বলেন, পরিস্থিতির ভয়াবহতা তাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। চারপাশে কী ঘটছে তা নিয়ে সবাই খুব দুশ্চিন্তায় ছিল। বিমানবন্দরের পরিবেশও বেশ থমথমে ছিল। অবশেষে নিজের দেশে ফিরতে পেরে আমি কৃতজ্ঞ।

আরও পড়ুন
আরও পড়ুন

তিনি বলেন,  এবার আমি আত্মবিশ্বাস অনুভব করেছি। এই কঠিন সময়ে আমাদের নিরাপদ ও শান্ত রাখার জন্য এবং এত যত্ন ও দায়িত্বের সঙ্গে সব কিছু পরিচালনা করার জন্য। আমরা প্রত্যেকে নিরাপদ ও সুরক্ষিত বোধ করি তা নিশ্চিত করার জন্য আমি দুবাই কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।

সোনাল চৌহান বলেন, আমি সত্যিই আশা করি এটি শিগগির শেষ হয়ে যাবে। কারণ যুদ্ধ কখনই কোনো সমস্যার সমাধান নয়। এই কঠিন সময়ের মুখোমুখি হওয়া প্রত্যেকের প্রতি আমার হৃদয় সমবেদনা জানাচ্ছি এবং আমি শান্তি কামনা করি।

শাকিব খানের নায়িকা সোনাল চৌহান ঘরে ফিরলেও ছেলে ইউভানকে নিয়ে এখনো মরুর শহরে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সামার ভ্যাকেশন ছেলের, তাই ডেসার্ট সাফারির জন্য দুবাই উড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে পা দেওয়ার পরপরই ঘটে অঘটন। যুদ্ধকালীন পরিস্থিতিতে হোটেলে নিরাপদে রয়েছেন নায়িকা ও তার ছেলে বলে জানিয়েছেন রাজ চক্রবর্তী। আজ বুধবার (৪ মার্চ) দেশে ফিরতে পারেন শুভশ্রী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *