একসঙ্গে কাজ করবেন আসিফ আকবর ও চঞ্চল চৌধুরী

Written by

in

বিশ্বের পেশাজীবী ও শ্রমজীবী মানুষের সঙ্গে বিভিন্ন অঙ্গনের তারকাদের সরাসরি সংযোগ ও কথা বলার জন্য তৈরি হয়েছে ‘হ্যালো সুপারস্টারস’ নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। তারকা ও তাদের ফ্যান ফলোয়ারদের সঙ্গে সরাসরি যোগাযোগের সেতুবন্ধ হিসাবে কাজ করবে অ্যাপটি। 
rnবাংলাদেশের পতাকাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সুদৃঢ় করার লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক টেকনোলজি কোম্পানির মাধ্যমে এ অ্যাপটি প্রতিষ্ঠিত হয়েছে। 

rnrn

এতে থাকছে সংগীত, অভিনয়, খেলাধুলাসহ বিভিন্ন মাধ্যমের প্রতিভা অন্বেষণ কার্যক্রম। এরইমধ্যে অ্যাপটির কার্যক্রম বিভিন্ন দেশে শুরু হয়েছে। এ অ্যাপের বাংলাদেশ ও ভারতের কান্ট্রি হেড হিসাবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বিভিন্ন সময় বিভিন্ন অঙ্গনের প্রতিষ্ঠিতদের অ্যাপটির সঙ্গে যুক্ত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।

rnrn

সেই তালিকায় এবার যুক্ত হলো জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর নাম। সম্প্রতি তিনি হ্যালো সুপারস্টারসে যোগ দিয়েছেন-জানিয়েছেন আসিফ আকবর। তিনি বলেন, “সুচিন্ত্য চৌধুরী; দেশের মানুষের প্রিয় চঞ্চল চৌধুরী। আমাদের দেখা হয় কম, ভালোবাসাবাসি বেশি। দেশপ্রেম আর দেশের মানুষের প্রতি চরম ভালোবাসায় আসক্ত এক রবিনহুড। 

rnrn

নিজের অর্জনে আত্মহারা হয় না কখনো, অদম্য মানসিকতার অধিকারী মেড ইন বাংলাদেশ তারকা চঞ্চল চৌধুরী। আমার ভাই বন্ধু কলিগ চঞ্চল যোগ দিয়েছেন ‘হ্যালো সুপারস্টারস’ পরিবারে। বাংলাদেশি পতাকাবাহী এ অ্যাপে তাকে স্বাগতম। আশা করি আমাদের পথচলা সুখকর হবে।”

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *