
জনপ্রিয় ডাচ অভিনেতা ও মডেল ডনি রোয়েলভিঙ্ক কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি অনেক দিন ধরে হৃদয়ের প্রশান্তি খুঁজছিলেন। অবশেষে ইসলাম ধর্মেই সে শান্তি খুঁজে পান।
rnrn
শুক্রবার নেদারল্যান্ডসের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, স্থানীয় এক মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের সামনে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।
rnrn
ডনি রোয়েলভিঙ্ক পাবলিক ফিগার ও মডেল হিসেবে পরিচিত। তার ইনস্টাগ্রামে এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি একটি মসজিদের ভেতরে কালিমায়ে শাহাদাত পড়ছেন।
rnrn
ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি জানি আপনারা আমাকে ফলো করেন। আপনারা জানেন গতকাল আমার জীবনের একটি বিশেষ দিন ছিল।’
rn
rnডনি রোয়েলভিঙ্ক ২৬ বছর বয়সী রিয়েলিটি তারকা। ২০২২ সালে বন্ধুদের সঙ্গে একটি ফিটনেস ভিডিও শুট করার সময় তিনি আহত হয়েছিলেন। পাঁজর ভেঙে যাওয়ায় কয়েক সপ্তাহ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
rnrn
একই বছর তার অণ্ডকোষ ক্যানসার ধরা পড়ে। ওই দুটি ঘটনায় তিনি একেবারে ভেঙে পড়েন। আত্মিক শান্তি খুঁজতে থাকেন। শেষ পর্যন্ত ইসলাম ধর্মে শান্তি খুঁজে পান। এ ধর্ম তার ভালো লাগে। অবশেষে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।
rnrn
কয়েক সপ্তাহ ধরে ডনি মসজিদে যান, রমজানে রোজাও পালন করেন। অল্প অল্প করে কোরআনও তিলাওয়াত করেন। এই সবকিছুই তার মন পরিবর্তন করে দেয়। ভালোলাগা ও প্রশান্তি অনুভব করেন। আর সে জন্যই তিনি ইসলামের ছায়াতলে চলে আসেন।
rnrn
পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুসারে, ২০১৫ থেকে ২০৬০ সালের মধ্যে মুসলিমদের সংখ্যা সামগ্রিক বিশ্বের জনসংখ্যার দ্বিগুণেরও বেশি হারে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম হবে বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম।
বিনোদন ডেস্ক
Leave a Reply