
নাচ, গান, আবৃত্তি ও বক্তৃতার মধ্য দিয়ে অভিনেতা আলী যাকেরকে স্মরণ করল নাট্য সংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়। শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
rnrn
নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি আসাদুজ্জামান নূর বলেন, 'বাংলাদেশের নাট্যচর্চায় আজকে যে টিকিটের বিনিময়ে নিয়মিত নাট্যচর্চা হয়, তার শুরুটা করেছিলেন আলী যাকের। এখন নিয়মিত টিকিট কেটে দর্শক নাটক দেখছেন। প্রথম যখন শুরু করা হয়, তখন নানা রকম সংশয় ছিল; দর্শক টিকিট কেটে নিয়মিত নাটক দেখতে আসবেন কিনা? কিন্তু নাগরিক যখন সেই যাত্রা শুরু করল, তা পরে নিয়মিত একটি ধারা হয়ে উঠল। আলী যাকের এই যাত্রার পথিকৃৎ।
rnrn
ভারতীয় নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী এই আয়োজনে স্মারক বক্তব্য দেন। তিনি বলেন, যাকে ঘিরে আজকে এই আয়োজন, তার প্রতি শ্রদ্ধা জানাই। আমার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। আগামী বছর আমিও আর বাংলাদেশে আসতে পারব কিনা, জানি না।
rnrn
স্মারক বক্তৃতার পর আলী যাকেরের বর্ণিল জীবনের নানা অধ্যায় নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়। পরে নাগরিক নাট্য সম্প্রদায় পরিবেশন করে আলী যাকেরের লেখা ‘সেই অরুণোদয় থেকে' বইয়ের বিশেষ অংশের পাঠ। একই সঙ্গে চলে গান, নাচ ও আবৃত্তি।
rnrn
সুইটি দাস ও তার দল ‘কায়াশ্রম' পরিবেশন করে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে' এবং ‘ভয় কি মরণে' গানের সঙ্গে নাচ। আবৃত্তি পরিবেশন করেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও নিমা রহমান। সঙ্গীত পরিবেশন করেন খাইরুল আনাম শাকিল ও অভয়া দত্ত।
rnrn
আবৃত্তি পরিবেশনের ফাঁকে জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, 'আলী যাকের আমাদের ছটলু ভাই। অনেক দিন আমরা শুটিং সেটে সময় কাটিয়েছি। একবার তিনি আমাকে বলেছিলেন— জীবনানন্দ পড়ুন। জীবনানন্দ তার ভীষণ প্রিয় ছিলেন। ছটলু ভাইয়ের এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে তার লেখা থেকে পাঠ করতে পেরে আনন্দিত।
rnনিমা রহমান বলেন, ছটলু ভাইয়ের প্রিয় ঋতু বর্ষা।
rnrn
পরে নিমা রহমান আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এমন দিনে তারে বলা যায়। সেই অরুণোদয় থেকে' থেকে পাঠ পর্বে অংশ নেন নাসিরুল হক খোকন, পান্থ শাহরিয়ার, ফখরুজ্জামান চৌধুরী, মুস্তাফিজ শাহীন, মাহফুজ রিজভী। সবশেষে ‘নূরলদীনের সারাজীবন’ নাটকের অংশবিশেষ পাঠ করেন আসাদুজ্জামান নূর।
rnrn
নাগরিক নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক সারা যাকেরের বক্তব্যের মধ্য শেষ হয় অনুষ্ঠান। সারা যাকের বলেন, “নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিটি সদস্য ছিল আলী যাকেরের কাছে খেলার সাথী। আলী যাকের ছিল আমাদের কাছে নূরুলদীন। আলী যাকের ছিল আমাদের নেতা।
rn
যুগান্তর প্রতিবেদন





