Home / Entertainment / আমি একজন চরমপন্থি মানুষ: আমির

আমি একজন চরমপন্থি মানুষ: আমির

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খানকে ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা গেছে। এ মুহূর্তে তিনি প্রস্তুতি নিচ্ছেন ‘সিতারে জামিন পার’ ছবিটি মুক্তির জন্য। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। 

আমির খানের প্রযোজনা সংস্থা থেকে নতুন বছরের শুরুতেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আমির অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও অনেক সমালোচনা রয়েছে। এবার নিজেকেই ‘চরমপন্থি’ বলে জানালেন আমির খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির মুখোমুখি হয়েছিলেন অভিনেতা নানা পাটেকারের। যেখানে তাকে বলতে শোনা যায়, সিনেমা তার জীবন ধারণের ওষুধ। শুধু তাই নয়, তিনি যখন কোনো ছবিতে কাজ করেন, একমাত্র তখনই নিয়মকানুনের ধার ধারেন।

এ অভিনেতা নিজেকে একজন ‘চরমপন্থি’ বলে অভিহিত করে বলেন, সমস্যা হলো— আমি একজন চরমপন্থি মানুষ। আমি যা করেছি, সেটি চালিয়েই গেছি। এটা যে ভালো কাজ নয়, সেটি আমি বুঝতে পারি। ভুল করছি অনুভব করি, কিন্তু নিজেকে আটকাতে পারি না। আমির বলেন, যখন তিনি একটি সিনেমায় কাজ শুরু করেন, তখন সব নিয়মের পরিবর্তন হয়ে যায়। 

সিনেমা তৈরির কাজ চালিয়ে যাওয়র পরামর্শ দেন অভিনেতা নানা পাটেকার। এ প্রতিক্রিয়ায় ‘দঙ্গল’ অভিনেতা বলেন, আমি ভেবেছিলাম যে আমি এখন বছরে একটি মাত্র ছবি করব, অথবা তিন বছরে একটি ছবি করব।

সাক্ষাৎকারে আমির নিজেকে ‘নিয়ম-শৃঙ্খলাহীন’ হিসেবেও বর্ণনা করেন। পাশে বসে থাকা নানা 

সিনেমার শুটিংয়ের জন্য সময়মতো উপস্থিত হন কিনা? নানা পাটেকারের এমন প্রশ্নের উত্তরে আমির বলেন, হ্যাঁ সেটা হয়। সিনেমার ক্ষেত্রে আমি নিয়ম-শৃঙ্খলাহীন নই। তবে আমি জীবনের প্রতি ক্ষেত্রে সবটা মেনে চলতে পারি না।

মিস্টার পারফেকশনিস্ট বলেন, আমি একটা সময় টানা ধূমপান করতাম। এমনকি মদপানও করতাম। যদিও এখন মদপান ছেড়ে দিয়েছি। তবে আগে যখন মদপান করতাম, তখন এমন হতো— সারারাত টানা খেয়ে যেতাম।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *