Home / Entertainment / আমার একটা শক্ত কাঁধ চাই: অনন্যা

আমার একটা শক্ত কাঁধ চাই: অনন্যা

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের জীবনে ওঠাপড়া যেন লেগেই আছে। টানা দুই বছর সম্পর্কে থাকার পরও আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমে ভাঙন ধরেছে। প্রেমভাঙার পর মনও ভেঙেছিল অভিনেত্রীর। আবার চলতি বছরই নতুন প্রেম খুঁজে পেয়েছেন চাঙ্কিকন্যা। যদিও নতুন প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কোকে নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী। তবে কেমন প্রেমিক চান, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অনন্যা পান্ডে।

অভিনেত্রী বলেন, মানুষ হিসাবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখেও পানি আসে তার। তাই এমন প্রেমিক চান, যার কাঁধে মাথা রাখা যায়। সমস্যার কথা বললেই তাকে সমাধান খুঁজে দিতে হবে না। বরং সমস্যার কথা মন দিয়ে শুনলেই হবে। 

অনন্যা বলেন, আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধানসূত্র খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে হালকা হতে চাই মাত্র। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চাই আমি বলে জানান চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে।

অভিনেত্রী বলেন, রেগে গেলেই মানুষের আসল রূপ বোঝা যায়। স্বাভাবিক বা শান্ত পরিস্থিতিতে সবাইকে ভদ্র মনে হয়। অনন্যা বলেন, আমি এক জায়গায় পড়েছিলাম— ঝগড়া হলে বা মন কষাকষি হলে কে কেমন আচরণ করে, সেটি দেখা উচিত। এটি সত্যিই গুরুত্বপূর্ণ। ভালো মুহূর্তে তো সবই ভালো লাগে। কিন্তু মতান্তর হলে বোঝা যায়— সঙ্গী আপনাকে সম্মান করছে কিনা।

উল্লেখ্য, অনন্যাকে শেষ দেখা গেছে ‘কল মি বে’ ওয়েব সিরিজ ও ‘কন্ট্রোল’ ছবিতে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *