আবারও বিয়ে করতে যাচ্ছেন হিরো আলম!

Written by

in

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মডেল আশরাফুল আলম ওরফে হিরো আলম ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।  সম্প্রতি তার টিমে মডেলিং হিসেবে যুক্ত হওয়া ইতি নামের এক তরুণী হলেন পাত্রী। ইতোমধ্যেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে এবং সামনে যেকোনো সময় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।

রোববার বিকালে গণমাধ্যমকে হিরো আলম বলেন, আমরা প্রেমের সম্পর্কে আছি—এটা সত্য। কিন্তু বিয়ে তো সম্পূর্ণ আল্লাহর হাতে। যদি তেমন পরিণতির দিকে যায় তাহলে বিয়ে করব।’

ইতিও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হিরো আলমের সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়েই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। 

হিরো আলম বললেন, ‘ইতি গাজীপুরের মেয়ে। অনেক ভালো একটা মেয়ে। আমাকে ফোন করে জানায় যে সে মিউজিক ভিডিওতে কাজ করতে চায়। আমি তাকে আমার সঙ্গে কাজে নিই। এভাবেই এই জগতে ইতির আসা।’

অন্যদিকে, ব্যক্তিগত জীবনে হিরো আলম বর্তমানে তৃতীয় স্ত্রী রিয়া মণির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন। তার অভিযোগ, বাবার মৃত্যুর সময় তিনি হাসপাতালে এক মাস ধরে অবস্থান করলেও স্ত্রী রিয়া পাশে ছিলেন না, এমনকি বাবার লাশও দেখতে আসেননি। 

একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়া মনির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সে কারণেই হিরো আলমের দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান তাকে ডিভোর্স দেন। পরে  রিয়া মনিকে বিয়ে করেন। তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছেন হিরো আলম।

এর আগে ২০১০ সালে সাদিয়া বেগম সুমির সঙ্গে বিয়ে হয় হিরো আলমের। সেই সংসারে আলো ও আঁখি নামে দুই মেয়ে ও আবির নামে এক ছেলেসন্তান রয়েছে। ২০১৫ সালের দিকে কমেডিয়ান হিসেবে ফেসবুকে ডেব্যু হয় হিরো আলমের।

২০১৯ সালের ৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেফতার হন হিরো আলম। পরে ৭ মার্চ দুপুর ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারিক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুমিকে মারধরের অভিযোগে ৬ মার্চ বগুড়া সদর থানায় মামলা করেন তার (হিরো আলম) শ্বশুর সাইফুল ইসলাম।

ওই বছরের ১৯ এপ্রিল জামিনে মুক্তি পান হিরো আলম। ১০ হাজার টাকা বন্ডের বিপরীতে তার জামিন মঞ্জুর করেন বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। তবে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছড়ির হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *