অস্ত্রোপচারের পর ওজন বেড়েছে তানিয়ার, সুস্থ হয়ে ফিরবেন অভিনয়ে

Written by

in

কিছু দিন আগে ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টির রাজধানীর একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। তার পর থেকে বর্তমানে নিজ বাসায়ই বিশ্রামে রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি ভালো আছেন বলে সম্প্রতি এক ফেসবুক লাইভে তানিয়া নিজেই জানিয়েছেন।

বুধবার (৪ মার্চ) ফেসবুক লাইভে ছোটপর্দার এই নিযমিত মুখ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আগের থেকে অনেক ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। সার্জারির পর আসলে অনেক ভালো আছি, ব্যথা নেই আল্লাহর রহমতে।

সাধারণত এ ধরনের অপারেশনে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগলেও আমার ক্ষেত্রে প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই অস্ত্রোপচার শেষ হয়ে যায়।’

সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফেরার কথা জানিয়ে তানিয়া বলেন, ‘অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকতে হয়েছে। আপনারা দোয়া করবেন যেন একদম ঠিক হয়ে যাই। অনেকদিন গ্যাপ গেছে, শুট অফ গেল। ঈদে আসলে কাজগুলো কম হয়ে গেল। ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই যেন আবারও কাজ শুরু করি।’

আরও পড়ুন
আরও পড়ুন

অপারেশনের পরের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী বলেন, ‘চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। ডাক্তারকে বলছিলাম যে আমি ঠিক আছি।’

অস্ত্রোপচার ও নিয়মিত ওষুধ সেবনের কারণে ওজন কিছুটা বেড়েছে। তবে সুস্থ হয়ে উঠলে আবার জিমে গিয়ে নিজেকে ‘ফিট’ করে অভিনয়ে ফেরার আশা ব্যক্ত করেন তিনি।

গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তানিয়া বৃষ্টির মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হয়।

অস্ত্রোপচারের পর তিনদিন হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন। বর্তমান এই অভিনেত্রী পুরোপুরি বিশ্রামে আছেন। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *