অভিনেত্রীর শ্বশুর ৫৪ হাজার কোটি টাকার মালিক

Written by

in

সঞ্জয় লীলা বনসালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’র অভিনেত্রী শারমিন সেহগল। তিনি অভিনয়ের জন্য ক্রমাগত ট্রোলড হচ্ছেন।

rnrn

১৯৯৫ সালে ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া শারমিনের বয়স এখন ২৮ বছর। মামা সঞ্জয় লীলা বনসালির একজন সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন সেহগল। 

rnrn

তার বাবা দীপক সেহগল বর্তমানে একটি শীর্ষস্থানীয় প্রোডাকশন হাউস অ্যাপলাজ এন্টারটেইনমেন্টের বিষয়বস্তু প্রধান।

rnrn

তার মা বেলা একজন ফিল্ম এডিটর। তিনি খামোশি, দেবদাস এবং ব্ল্যাকের মতো অনেক বনসালি প্রজেক্টে কাজ করেছেন।

rnrn

২০২৩ সালের নভেম্বরে শারমিন সেহগল ব্যবসায়ী আমান মেহতাকে বিয়ে করেছিলেন। আমান বিজনেস টাইকুন সমীর মেহতার ছেলে।

rnrn

সমীর এবং তার ভাই সুধীর মেহতা টরেন্ট গ্রুপের প্রধান। মেহতা ভাইদের সাম্রাজ্য ফার্মা, পাওয়ার, গ্যাস এবং ডায়াগনস্টিক সেক্টরজুড়ে বিস্তৃত।

rnrn

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ২০২৪ সালের হিসাবে সমীর মেহতার মোট সম্পত্তির পরিমাণ হলো ৬.৪৪ বিলিয়ন ইউএস ডলার বা ৫৩,৮০০ কোটি টাকা।

rnrn

টরেন্ট ফার্মাসিউটিক্যালস মেহতা ব্রাদার্সের মূল কোম্পানি। ব্রিটিশ ম্যাগাজিন ফোর্বসের মতে, এ সংস্থাটি ৩৫ হাজার কোটি টাকা আয় করে।

rnrn

শারমিন মেরি কম, বাজিরাও মাস্তানি এবং গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি তিনটি ছবিতে সহকারী হিসেবে কাজ করেছেন।

rnrn

২০১৯ সালে ‘মালাল’ সিনেমার মাধ্যমে শারমিন সেহগলের অভিনয়ে অভিষেক হয়। ২০২২ সালে মুক্তি পাওয়া অতিথি ভুতো ভাব ছবিতেও দেখা যায় সেহগলকে। হীরামান্ডি তার প্রথম ওয়েব সিরিজ।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *