Tag: নিরব

  • ঈদে ‘শিরোনাম’ নিয়ে আসছে নিরব

    আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় একাধিক সিনেমা। এবার সেই তালিকায়
    যুক্ত হলো অভিনেতা নিরব হোসেনের শিরোনাম নামের আরও একটি সিনেমা।

    বুধবার সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেন পরিচালক
    অনিক বিশ্বাস।

    চিত্রনায়ক নিরব বলেন, ‘নতুন গল্প নিয়ে আসছি। এখনো অনেক চমক বাকি আছে।
    সময় হলে সব জানানো হবে শিরোনামের টিম থেকে।’

    নির্মাতা অনিক বিশ্বাস জানান, ঈদেই মুক্তি পাচ্ছে ‘শিরোনাম’ এবং সে অনুযায়ী
    দ্রুতগতিতে কাজ এগিয়ে চলেছে। দুই-এক দিনের মধ্যেই বিস্তারিত জানানো হবে।

    তবে গল্পের বিষয়ে মুখ খুলতে রাজি হননি পরিচালক। শুধু বলেন, ‘এটা আমাদের
    গল্প। দর্শক যেমন গল্প দেখতে চায়, তেমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে শিরোনাম।

    নিরব ছাড়াও সিনেমাটিতে জনপ্রিয় একঝাঁক শিল্পী অভিনয় করেছেন বলে জানিয়েছেন
    পরিচালক। যদিও এখনই বিস্তারিত প্রকাশ করতে চাননি।

    চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন বাংলাদেশের সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ
    গঙ্গাধারী। বিশেষ আকর্ষণ হিসেবে দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন
    জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি।

    বিনোদন ডেস্ক

  • নতুন বিজ্ঞাপনে নিরব

    ঢাকাই সিনেমার নায়ক নিরব হোসেন। সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিয়মিত বিজ্ঞাপন ও ফটোশ্যুটের কাজ করে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের কাজ করলেন এ নায়ক। তবে এবারের বিজ্ঞাপনচিত্রটির গল্প একটু আলাদা। এতে তুলে ধরা হয়েছে রুপালি জগতের নায়কদের জীবনের গল্প। 

    বিজ্ঞাপনটিতে নিরবকে দেখা যাবে সেই নায়কের ভূমিকায়। বলা যায়, নিজের পেশাগত পরিচয়ের চরিত্রে নিজেই অভিনয় করলেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন প্রবীর রয় চৌধুরী। এ বিজ্ঞাপনে এবারই প্রথম নিরবের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী রেজমিন সেতু। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। 

    এ প্রসঙ্গে নিরব বলেন, ‘একজন সিনেমার নায়কের জীবনের সঙ্গে বিজ্ঞাপনটির গল্পের কম্বিনেশন দেখানো হয়েছে। সেই নায়কের দৈনন্দিন জীবনের তিনটি বিষয় এতে দেখা যাবে। যেমন- পেশাগত, ব্যক্তিগত ও পারিবারিক জীবন।’ 

    তিনি আরও বলেন, ‘এতে কাজ করতে গিয়ে বেশ পরিশ্রম করতে হয়েছে। কারণ, এটি বিজ্ঞাপন হলেও তাতে সিনেমার ফ্লেভার পাওয়া যাবে। শিগগিরই এটি বেসরকারি টেলিভিশনগুলোতে প্রচারে আসবে।’ 

    এদিকে আসছে ঈদে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলায়ও দেখা যাবে তাকে।

    আনন্দনগর প্রতিবেদক

  • নিরবের ‘গোলাপ’ পরীমনি

    ঢালিউড অভিনেতা নিরব কয়েক দিন আগেই ‘গোলাপ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন । সেদিন ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়েছিল। এমনকি গোলাপে নাম ভূমিকায় অভিনয়ও করবেন নিরব। তবে নায়িক কে, তা অবশ্য জানা যায়নি। সেদিন ‘গোলাপ’ ছবির নায়িকার নাম নিশ্চিত হওয়া যায়নি। এমনকি নিরবের সঙ্গে কাকে নায়িকা হিসেবে দেখা যাবে, সে বিষয়েও কোনো ঘোষণা আসেনি। তবে এবার জানা গেল নিরবের ‘গোলাপ’ সিনেমায় কে সেই সুন্দরী? 

    একটি সূত্র জানায়, পলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নির্মিত হবে। এ ছবিটি পরিচালনা করবেন শামসুল হুদা। চলতি ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আর এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন নিরব। অন্যদিকে নায়িকা হিসেবে থাকছেন পরীমনি।  প্রথমবারের মতো রুপালি পর্দা জুটি বাঁধতে চলেছেন এ দুই তারকা। 

    ‘গোলাপ’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন নিরব। ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর তিনি জানিয়েছেন, এই গোলাপ সুবাস নয়, রক্ত ছরাবে…!

    এ বিষয়ে পরীমনি বলেন, অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রুপা। গল্পে রুপা নাচবে, প্রেম করবে— এমনকি ফাইটও করবে। গল্প শোনার সময় রুপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। গল্প জুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি নিরব ও আমাকে দর্শকরা পছন্দ করবেন।

    ভারতীয় পুষ্পার আদলে নির্মিত হচ্ছে ‘গোলাপ’? বিষয়ে পরিচালক শামসুল হুদা বলেন, সাসপেন্স থ্রিলার গল্পের ছবি হতে যাচ্ছে এটি। কোনো সিনেমার অনুকরণে নয়। মৌলিক গল্পের ছবি হবে ‘গোলাপ’।

    বিনোদন ডেস্ক

  • নিরবের সঙ্গে শাকিবের ‘প্রিয়তমা’  

    ‘প্রিয়তমা’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছিলেন ঢাকায় সুপারস্টার শাকিব খান ও কলকাতার ইধিকা পাল।  সম্প্রতি সময় সবচেয়ে ব্যবসা সফল সিনেমা এটি।   

    এই চলচ্চিত্রের প্রিয়তমা গান- এখনো মানুষের মুখে মুখে। এই গানেই দুবাইতে নাচতে দেখা গেল শাকিবের নায়িকা ইধিকা পালকে। তবে তার সঙ্গে শাকিব ছিলেন না। ছিলেন ঢাকাই চলচ্চিত্রের আরেক চিত্রনায়ক নিরব হোসেন। 

    সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আয়োজন করা হয়েছে বাঙালিদের উৎসব ‘বাংলা কার্নিভাল ২০২৪।’ 

    ২২ জুন আলোকজ্জ্বল শহরটির আজমাইন ইন্ডিয়ান অ্যাশোসিয়েশন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ইধিকা ও নিরব জুটির পারফর্ম উপভোগ করলেন স্থানীয় বাঙালিরা।

    ইধিকার সঙ্গে পারফর্ম প্রসঙ্গে নিরব বলেন, শাকিব ভাইয়ের প্রিয়তমা একটি কালজয়ী গান। শাকিব ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ইধিকা পাল। ইধিকার সঙ্গে মঞ্চে আমি পারফর্ম করলাম। প্রবাসী ভাই বোনেরা আমাদের দুজনকে বেশ ভালোভাবে গ্রহণ করেছেন, উপভোগ করেছেন তারা। 

    ইধিকা সম্পর্কে এ অভিনেতা বলেন, ইধিকা অসাধারণ একজন মেয়ে। আমরা যখন নাচের অনুশীলন করছিলাম তখন সে আমাকে ভালোভাবে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছিল। খুবই সহযোগিতাপূর্ণ মনোভাব তার। 

    এদিকে ইধিকা বাংলাদেশের আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। দুএকটি রয়েছে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে নিরবের মুক্তির অপেক্ষায় রয়েছে বেশকিছু ছবি। 

    যুগান্তর প্রতিবেদন

  • ডাবিং নিয়ে ব্যস্ত নিরব

    ঢাকাই সিনেমার নায়ক নিরব হোসেন। দেশি সিনেমার পাশাপাশি কাজ করছেন কলকাতার ইন্ডাস্ট্রিতেও। চলতি বছর কুরবানির ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ক্যাসিনো’। একই সময়ে মুক্তি পাওয়া বাকি চারটি সিনেমাকে সমানতালে টেক্কা দিয়েছে নিরবের সিনেমাটি। কুড়িয়েছে দর্শক-সমালোচকদের প্রশংসাও। বর্তমানে তার হাতে রয়েছে কয়েকটি সিনেমা। 

    rnrn

    কিছু দিন আগেই শেষ করলেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনা সিনেমা ‘স্পর্শ’র কাজ। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 

    rnrn

    এদিকে কিছু দিন আগে শফিকুল আলম পরিচালিত ‘সুস্বাগতম’ নামে সিনেমার কাজও শেষ করছেন এ অভিনেতা। বর্তমানে এ সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত রয়েছেন নিরব। 

    rnrn

    বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনেতা হিসেবে আমার কাজ অভিনয় করে যাওয়া। তাই করছি। এখন সুস্বাগতম সিনেমার ডাবিং নিয়েই ব্যস্ত। আপাতত নতুন কোনো সিনেমার শুটিং করছি না। তবে দূর্গাপুজা উপলক্ষ্যে বিভিন্ন ব্র্যান্ডের শুটিং করছি।’

    rnrn

    জানা গেছে, ‘সুস্বাগতম’ সিনেমায় দুটি ভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে নিরবকে। এতে তার বিপরীতে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া নিরব অভিনীত বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ‘ছায়াবৃক্ষ’ নামে একটি সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। এতে অপু বিশ্বাসের সঙ্গে দেখা যাবে তাকে।

    যুগান্তর প্রতিবেদন

  • নিশো আমাকে উদ্দেশ্য করে কিছু ভুল তথ্য দিয়েছে: নিরব

    মডেলিং ও নাটকে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করা নিরব এখন পুরোদস্তুর চিত্রনায়ক। গত কুরবানি ঈদেও তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে শুটিং করছেন একাধিক সিনেমার। এসব নিয়েই আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    * ফেসবুকে অভিনেতা আফরান নিশোর প্রতি ক্ষোভ প্রকাশ করে স্টেটাস দিয়েছেন। এটা কি সহকর্মীর ওপর রাগ, নাকি বন্ধুর প্রতি অভিমান?

    rnrn

    ** নিশো আমাকে উদ্দেশ্য করে কিছু ভুল তথ্য দিয়েছে ভারতের একটি পত্রিকায়। বন্ধু হোক কিংবা সহকর্মী-কাজটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিশো আর আমার সম্পর্ক তো আজকের নয়। বহু বছরের। তাই ওর কাছ থেকে এমন অযৌক্তিক মন্তব্য আশা করিনি। তাও আবার কলকাতার সংবাদমাধ্যমে। আমাদের ইমেজ নষ্ট করার কোনো মানে নেই? আমার ব্যক্তিগত জীবনের সব খবরই আমি নিজে ফোন করে সাংবাদিকদের জানিয়েছি। কিন্তু নিশোর খবরই কেউ জানে না। তাই 

    rnrn

    অন্যদেশে গিয়ে বিশেষ কারও নাম উল্লেখ করে এমন মন্তব্য একদম মেনে নেওয়া যায় না। আসলে এটা তার প্রথম সিনেমা তো। এর আগে সে সাংবাদিকদেরে সঙ্গে খুব একটা কথা বলেনি, তাই জানে না কোথায় কি বলতে হয়।

    rnrn

    * ঈদে আপনার অভিনীত ‘ক্যাসিনো’ মুক্তি পেয়েছে। আশানুরূপ সাড়া পেয়েছেন কি?

    rnrn

    ** এবারের ঈদে সবগুলো সিনেমাই এত দুর্দান্ত ছিল যে, দর্শক বুঝে উঠতে পারেনি কোনটা ছেড়ে কোনটা দেখবে। ক্যাসিনো ওই সিনেমাগুলোর সঙ্গে মুক্তি না পেলে হয়তো আরও ভালো ফলাফল আসত। আবার আমাদের দেশে ঈদ ছাড়া সিনেমা নিয়ে দর্শকদের এত আগ্রহ দেখাও যায় না।

    rnrn

    * এখন কোন সিনেমায় কাজ করছেন?

    rnrn

    ** একটা নতুন সিনেমার কাজ শুরু করেছি। এখন রাজবাড়ীতে আছি। এখানের অংশের চিত্রধারণ চলছে। সিনেমার নাম ‘সুস্বাগতম’। একটা গ্রামের মেয়ের পাইলট হওয়ার গল্প এ সিনেমায় দেখানো হবে। পরিচালনা করেছেন শফিকুল আলম। আমার বিপরীতে অভিনয় করছে স্পর্শিয়া। তাকেই পাইলট হিসাবে দেখা যাবে এ সিনেমায়।

    rnrn

    * এ সিনেমায় আপনার চরিত্র কেমন?

    rnrn

    ** ‘সুস্বাগতম’-এ আমার দু’রকম চরিত্র। মানে একটা অল্প বয়সের একটা তরুণ। আরেকটা বৃদ্ধ। আর এই বিষয়টাই আমার চরিত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা সিনেমায় দুটো ভিন্ন বয়স, ভিন্ন আবেগ, ভিন্ন চিত্র তুলে ধরা বেশ ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং।

    rnrn

    * ঋতুপর্না সেনগুপ্তের সঙ্গে ‘স্পর্শ’ নামে যে সিনেমায় কাজ করছিলেন সেটার খবর কী?

    rnrn

    ** এ সিনেমা পরিচালনা করেছেন অনন্য মামুন। এটা যৌথ প্রযোজনার একটি সিনেমা। বেশ আকর্ষণীয় একটা গল্প। চেন্নাইয়ের টেকনিক্যাল টিম। সব মিলিয়ে বিশাল ব্যাপার। এর আগে এমন গল্প আর এমন টিমের সঙ্গে কাজ করা হয়নি। দারুণ অভিজ্ঞতা।

    নূসরাত অনন্যা 

  • নিশোর ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন নিরব

    ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রেখেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নিজের প্রথম সিনেমা মুক্তির পর থেকেই বেশ ইঙ্গিতপূর্ণ কথা বলে যাচ্ছেন তিনি। শাকিব খানের বিয়ে, সংসার, সন্তান নিয়ে তো টেলিভিশন শোতে মজা করতেও দেখা গেছে নিশোকে।

    আজ কলকাতায় মুক্তি পাচ্ছে নিশোর সিনেমা ‘সুড়ঙ্গ’। সিনেমাটির প্রচারণার জন্য কলকাতায় অবস্থান করছেন নিশো। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। 

    সেই সাক্ষাৎকারে নিশো মন্তব্য করেছিলেন, বাংলাদেশে আমি তো সো কল্ড ওই হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলব না, বাচ্চার কথা বলব না।

    সেই মন্তব্যের রেশ ধরে নিশোকে প্রশ্ন করা হয়, আপনার ইঙ্গিত কি বিশেষ কারও দিকে? জবাবে নিশো হেসে উত্তর দেন, আমি আমার দর্শনের কথা বলেছি। দর্শনে সংঘর্ষ আসতে পারে। আমি বিবাহিত হলে, সবাইকে বলেই দেব। হয়তো আমার স্ত্রীকে সর্বদা প্রকাশ্যে আনব না। তবে লুকিয়েও রাখব না। ব্যক্তিজীবনকে লুকিয়ে রাখায় বিশ্বাসী নই।

    নিশোর মন্তব্যের এই পর্যায় পর্যন্ত অনেকে হয়তো শাকিবের প্রতি প্রচ্ছন্ন খোঁচার গন্ধই পেতেন। কিন্তু এর পর নিশো সরাসরি নাম উল্লেখ করেই একই বিষয়ের অবতারণা করেন, যেখানে বলা হয়েছে আরও দুই বাংলাদেশি অভিনেতা নিরব হোসাইন ও ইমনের নাম।

    নিশো বলেন, আমার বন্ধু নিরব, ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছেন। সেটি তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে, এমনটি নয়। সুপারস্টার, মেগাস্টার যাই হোক না কেন, তার সবটা মিলিয়ে দর্শক তাকে অনুসরণ করেন। আসলে হিরোর ধারণাটা শুধু আমাদের দেশে আছে। হিরো আসেন, বসেন, একটার জায়গায় পাঁচটা চেয়ার দেওয়া হয়। আমার কাছে হিরো বলাটা বড্ড ফেইক মনে হয়। হিরো এবং অভিনেতার মধ্যে বৈষম্য তৈরি করাটা আমার দর্শন অনুমতি দেয় না। কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গায়ে মাখেন, সেটা দুর্ভাগ্যজনক।

    আফরান নিশো, নিরব ও ইমন দীর্ঘদিন ধরেই একে অপরের ভালো বন্ধু। শোবিজ জগতে তিনজনের আগমনও প্রায় সমসাময়িক সময়ে। শূন্য দশকের প্রথম দিকে মডেলিং দিয়েই বিনোদন ভুবনে তাদের যাত্রা শুরু হয়। পরে ছোটপর্দা মাতিয়ে তারা সবাই চলচ্চিত্রে নাম লেখান। যদিও তিনজনের মধ্যে বড়পর্দায় নিশোই সবার পরে এসেছে। ব্যক্তিগতজীবনে তিনজনের মধ্যকার সম্পর্কটাও বরাবরই উষ্ণ। তবে ব্যক্তিগতজীবন নিয়ে নিশোর সাম্প্রতিক মন্তব্যে সেই উষ্ণতা কতদিন বজায় থাকবে কে জানে।

    নিশোর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে নিরব হোসাইন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে নিরব বলেন, দেশের প্রতিটি মিডিয়া আমার বিয়ের নিউজ ও দুই সন্তান জন্ম নেওয়ার সংবাদ প্রকাশ করেছে যথাসময়ে। এই বিষয়টি নিয়ে আমি কখনই কোনো লুকোচুরি করিনি। সেটি মিডিয়ার সবাই জানে। আমার ভক্তরাও জানে, আমি আমার পরিবার নিয়ে কতটা ওপেন এবং হ্যাপি। সেটা আমার সোশ্যাল হ্যান্ডেল খুললেও যে কেউ দেখতে পারেন। অথচ আমার সেই সততাকে গলা টিপে ধরল আমারই বন্ধু নিশো। তাও আবার দেশের বাইরের একটা গণমাধ্যমে গিয়ে।

    এর পরই আক্ষেপ করে নিশোর ছোড়া ইটের জবাবে পাটকেল মারেন নিরব। এ চলচ্চিত্র অভিনেতা বলেন, অথচ লজ্জার বিষয় আজ আর না বলেও পারছি না, আমার বন্ধু আফরান নিশো কবে বিয়ে করল, কয়টা বাচ্চা হলো; সেটি আমি আজও জানতে পারলাম না। ভক্তরা দূরের কথা, মিডিয়ার তেমন কেউ জানে বলেও আমার মনে হয় না। কারণ আমি ২০ বছরের পুরনো বন্ধু হয়েও জানি না। সেই নিশো এখন যদি অন্যদের ব্যক্তিজীবন নিয়ে ফতোয়া দিয়ে বেড়ায়, তা হলে কেমন লাগে বলেন!

    বিনোদন ডেস্ক

  • ফের জুটিবদ্ধ নিরব-স্পর্শিয়া

    গত মাসে মুক্তি পেয়েছে অভিনেতা নিবর ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া অভিনীত সিনেমা ‘ফিরে দেখা’। চিত্রনায়িকা রোজিনার পরিচালনায় নির্মিত এ সিনেমার মাধ্যমে জুটি বাঁধেন এ দুই অভিনয়শিল্পী। সম্প্রতি তারা নতুন একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন।

    rnrn

    নাম ‘সুস্বাগতম’। এটি পরিচালনা করছেন শফিকুল আলম। রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মাপাড়ের লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হয়েছে।

    rnrn

    একটি মেয়ের পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে এ সিনেমার গল্প তৈরি হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। এতে নিরব ও স্পর্শিয়া দুজনকেই দ্বৈত চরিত্রে দেখা যাবে।

    rnrn

     

    তারা ঝিলমিল প্রতিবেদক

  • যে কারণে ‘ক্যাসিনো’ নিয়ে মন খারাপ নিরবের

    সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমাটি ঈদে ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে 'ক্যাসিনো' সিনেমাটি দেখে নায়ক নিরবের প্রশংসা করছেন দর্শকরা। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দেশের অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের প্রেক্ষাপট নিয়ে।

    rnrn

    সিনেমাটি প্রসঙ্গে নিরব বলেন, ক্যাসিনো সিনেমাটি যারা দেখছেন, তারা সবাই প্রশংসা করেছেন। সিনেমাটি নিয়ে একটাও খারাপ মন্তব্য শুনিনি।

    rnrn

    তবে ঈদে আমি জ্বরের কারণে অনেক জায়গায় যেতে পারিনি। এতে আমার খুব মন খারাপ হয়েছে। আমার দর্শক-ভক্তদের সঙ্গে সিনেমাটি উপভোগ করতে পারিনি,' বলেন তিনি।

    rnrn

    নিরব আরও বলেন, ব্লকবাস্টার সিনেমা ও স্টার সিনেপ্লেক্সে প্রথম দিকে ভালো চলেছে সিনেমাটি। অনেক শো হাউসফুল গেছে। পরের দিকে শো কমে গেছে।

    rnrn

    এটা পরিপূর্ণ বিনোদনমূলক বাণিজ্যিক সিনেমা। সব ধরনের দর্শকদের কাছে ভালো লাগবে সিনেমাটি, যোগ করেন তিনি।

    rnrn

    'ক্যাসিনো' সিনেমায় নিরব-শবনম বুবলি ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলিসহ প্রমুখ।

    rnrn

     

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • ঈদে নিরব-বুবলীর ক্যাসিনো

    ‘জয় আর পরাজয়ের মাঝের সময়টাই লাক!’ নিরবের মুখে এমন সংলাপ দিয়ে ক্যাসিনোর টিজারের শুরু হয়েছে। এরপরই রাস্তার পাশ থেকে উদ্ধারকৃত বিপুল পরিমাণ অর্থ পুলিশের হাতে আসে! এরপর শুরু হয় উত্তেজনা।

    rnrn

    সৈকত নাসির পরিচালিত এ ছবিতে আছেন নিরব, বুবলী ও তাসকিন। প্রকাশিত ওই টিজারে কখনও আবেদনময়ী, কখনও রহস্যময়ী বুবলীকে দেখা গেছে। অন্যদিকে নিরব হাজির হয়েছেন গোয়েন্দা পুলিশ হিসেবে, আছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত আলোচিত অভিনেতা তাসকিন রহমান।

    rnrn

    এক মিনিটের টিজারটি নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই বলছেন, ছবিটি মুক্তির পর আলোচনায় আসবে। টিজারটিতেও ছবির মূল বিষয়বস্তু ক্যাসিনোর অন্ধকার জগতকে তুলে আনা হয়েছে বলে জানা গেছে।

    rnrn

    নিরব বলেন, শুটিং শেষ করার পরপর ছবিটি মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর কোভিডসহ আরও কিছু সমস্যা ছিল। ফলে মুক্তি দেওয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ভালো গল্পের ছবি এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না ছবিটি।

    rnrn

    বুবলী বললেন, ছবিটি অবশেষে মুক্তি পাবে, ভালো লাগছে। ইতোমধ্যে ছবির প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছেন। থ্রিল, অ্যাকশন ঘরানার ছবি এটি। আমার বিশ্বাস, ঈদে প্রেক্ষাগৃহে বেশ জমবে ছবিটি।

    rnrn

    ছবিটিতে নিরব ও বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের। ২০১৯ সালে ছবিটির শুটিং শুরু হয়, শেষ হয় ২০২০ সালে।

    rnrn

    rn 

    বিনোদন প্রতিবেদক