Tag: সালমান খান

  • অসুস্থতার গুঞ্জনে সালমানের খোঁচা

    বলিউড সুপারস্টার সালমান খানের স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা জল্পনা-কল্পনার মধ্যেই নিজস্ব ঢঙে জবাব দিলেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি নতুন ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশে লিখেছেন, আপনাদের শরীর কেমন?

    অনেকেই এটিকে তার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতি রসিকতাপূর্ণ জবাব হিসেবে দেখছেন। সালমানের পোস্ট প্রকাশের পর ভক্তরা মন্তব্যের ঘরে মজার ছলে প্রতিক্রিয়া জানান। অভিনেত্রী মাহি বিজও মন্তব্য করে লেখেন, ‘টু গুড’। 

    সম্প্রতি মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। সেখানে সংস্থাটির নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি সার্ভার রুম) উদ্বোধন করেন তিনি। একই অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে বাড়ির চাবিও তুলে দেন।

    তবে অনুষ্ঠানটির চেয়ে বেশি আলোচনায় আসে সালমানের শারীরিক অবস্থা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে অনেকেরই মনে হয়েছে, অভিনেতাকে আগের তুলনায় অনেক বেশি রোগা, ক্লান্ত ও অবসন্ন দেখাচ্ছিল।

    একজন ভক্ত মন্তব্য করেন, তাকে অসুস্থ লাগছে। সৃষ্টিকর্তা তাকে সুস্থ রাখুন। আরেকজন লেখেন, আমার নায়ক বুড়িয়ে যাচ্ছেন। কেউ প্রশ্ন তোলেন, ভাইজানের কী হয়েছে? আবার একজন লিখেছেন, সালমানের সঙ্গে হয়তো গুরুতর কিছু ঘটছে।

    এদিকে চলতি মাসের শুরুতে নিজের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর প্রথম ঝলকও প্রকাশ করেন সালমান। প্রকৃতির মাঝে নিজের পেশিবহুল শরীরের একটি ছবি শেয়ার করে তিনি শুধু ‘মাতৃভূমি’ লিখে পোস্ট করেন।

    সালমান খান ফিল্মসের ব্যানারে সালমা খানের প্রযোজনায় নির্মিত ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। এতে সালমানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। প্রথমে চলতি বছরের এপ্রিলে মুক্তির কথা থাকলেও ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন মুক্তির তারিখ এখনো ঘোষণা করেননি নির্মাতারা।

    সবশেষে সালমান খানকে ‘রাজা শিবাজি’ চলচ্চিত্রে জীবা মহালার বিশেষ উপস্থিতির চরিত্রে দেখা গেছে।  ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিটিতে আরও অভিনয় করেছেন মুকেশ ঋষি, অঙ্কুর ভাটিয়াসহ একাধিক শিল্পী।

    সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • ভাইজান বলেছিলেন— একদিন না একদিন তোমাদের বিচ্ছেদ হবে: সোনাক্ষী

    বলিউড তারকা দম্পতি অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের প্রেম প্রায় সাত বছরের।  দীর্ঘদিন নিজেদের প্রেমের সম্পর্কটি আড়ালে রেখেছিলেন এ তারকা জুটি। কিন্তু বলিউডের ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খানের চোখকে ফাঁকি দেওয়া সহজ ছিল না। তিনি ঠিকই ধরে ফেলেছিলেন। 

    অঙ্কুরেই ছিল তাদের প্রেম। তখনই নাকি তা ধরে ফেলেছিলেন ভাইজান। শুধু তাই নয়, দুজনের প্রেমের ভবিষ্যৎ নিয়েও এক চমকপ্রদ ভবিষদ্বাণীও করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সব গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুন মাসে বিয়ের পিঁড়িতে বসেন সোনাক্ষী ও জাহির।

    সম্প্রতি এক চ্যাট শোতে এসে এ তারকা জুটি সালমান খানের মজার ও দূরদর্শী মন্তব্য ফাঁস করে দেন। অভিনেত্রী নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর জনপ্রিয় শোয়ে ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে হাজির হয়ে প্রেমের শুরুর দিনগুলোর এক দারুণ গল্প শোনান তারা। 

    অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের গোপন প্রেম এবং পরে বিয়ের পেছনে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছিলেন ভাইজান। সালমানের একটি পার্টিতেই তাদের প্রথম দেখা। তবে তারা নিজেরা প্রেমের কথা স্বীকার করার বহু আগেই বিষয়টি বুজতে পারেন ভাইজান। সোনাক্ষী ও জাহির দুজনেই তখন সম্পর্কের বিষয়টি বারবার অস্বীকার করতেন, কিন্তু সালমান সব দেখেশুনে ঠিকই বুঝে নিয়েছিলেন ভেতরের খবর।

    সোনাক্ষী সিনহা বলেন, আমাদের মধ্যে যে বিশেষ একটা সম্পর্ক তৈরি হয়েছিল, সেটি স্পষ্টই বোঝা যাচ্ছিল। সালমান তো বোকা নন; উনি সবই দেখেছিলেন। যখনই আমাকে জিজ্ঞেস করতেন, আমরা বলতাম— আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই।

    একদিন ভাইজান বললেন— দেখো, একদিন না একদিন তোমাদের বিচ্ছেদ হবে। তখন তুমি এসে কাঁদবে, ও এসে কাঁদবে। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। তাই কারও পক্ষ নিতে চাই না। কথাটা শুনে আমরা দুজনেই অবাক হয়ে গিয়েছিলাম। কারণ তিনি সব বুঝে ফেলেছিলেন বলে জানান অভিনেত্রী। 

    সোনাক্ষী বলেন, পরে একটি ট্রেকিংয়ে গিয়েও জাহির ইকবালকে আলাদা ডেকে নিয়ে সালমান বলেছিলেন— সবই কিন্তু বোঝা যাচ্ছে। সেই মন্তব্য শোনার পরই তিনি নিশ্চিত হন যে, তাদের প্রেম ভাইজানের চোখ এড়াতে পারেনি বলে জানান তিনি।

    বিনোদন ডেস্ক

  • কঙ্গনার ‘কুইন টু’ মুক্তির আগেই আইনি জটিলতায়

    বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কুইন টু’ মুক্তির আগেই বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে। এ সিনেমাটি মুক্তির আগেই মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। সিনেমাটির মুক্তি আটকে দিতে এবার আদালতের দ্বারস্থ হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফ্যান্টম স্টুডিওস’। ইতোমধ্যে মুম্বাই হাইকোর্টে ‘জিওস্টার’-এর বিরুদ্ধে ২৫০ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেছে তারা। ফ্যান্টম স্টুডিওসের দাবি, তাদের কোনো রকম অনুমতি না নিয়েই বেআইনিভাবে ‘কুইন’ সিনেমার এ সিক্যুয়েল নির্মাণ করা হয়েছে।

    গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে পরিচালক বিকাশ বহলের হাত ধরে শুরু হয়েছিল ‘কুইন ২’ সিনেমার শুটিং। সম্প্রতি সিনেমাটির ক্যামেরা ক্লোজ হয়েছে এবং বর্তমানে এটি পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। আর শুটিং শেষ হওয়ার এ খবরটি সামনে আসার পরপরই আইনি লড়াইয়ে নামার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ফ্যান্টম স্টুডিওস।

    সংস্থার ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার আগে একাধিকবার জিওস্টার ও পরিচালক বিকাশ বহলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। ফ্যান্টম স্টুডিওসের পক্ষ থেকে তাদের আপত্তির কথা জানানো হয়। এমনকি প্রকাশ্যে আইনি নোটিশও জারি করা হয়েছিল। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

    শেষ পর্যন্ত বাধ্য হয়েই মামলর পথ বেছে নিয়েছে ফ্যান্টম স্টুডিওস।

    ফ্যান্টম স্টুডিওসের দাবি, ‘কুইন’ সিনেমার ৫০ শতাংশ মেধাস্বত্বের মালিকানা এখনো তাদের হাতেই রয়েছে। সেই আইনগত অধিকার বলেই এ সিনেমার সিক্যুয়েলসংক্রান্ত যে কোনো সিদ্ধান্তের অংশীদার তারা। চলতি বছরের এপ্রিলে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছিল— ‘কুইন’-এর ওপর ভিত্তি করে কোনো সিক্যুয়েল বা নতুন কোনো অভিযোজন নির্মাণের অনুমতি তারা কাউকে দেয়নি।

    উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শক ও সমালোচকদের কাছ থেকে তুমুল প্রশংসা পেয়েছিল। সিনেমাটি সে বছর দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লুফে নেয়, যার মধ্যে সেরা অভিনেত্রীর সম্মান পান কঙ্গনা রানাউত। সেই সময়ে সিনেমাটির যৌথ প্রযোজনায় ছিল ‘ভায়াকম১৮ মোশন পিকচার্স’ ও ‘ফ্যান্টম ফিল্মস’। 

    অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানে, মধু মন্টেনা ও বিকাশ বহল মিলে গড়ে তুলেছিলেন ফ্যান্টম ফিল্মস। পরে ২০১৮ সালে এ সংস্থাটি বন্ধ হয়ে গেলেও ২০২১ সালে ‘ফ্যান্টম স্টুডিওস’ নামে নতুনভাবে এর পথচলা শুরু হয়।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর কেমন ছিলেন ঐশ্বরিয়া, জানালেন সাদিয়া

    ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমা। সেই সিনেমায় বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের রসায়ন আজও ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করে। সেই সিনেমার সেট থেকেই তাদের প্রেমের যাত্রা শুরু। সেই সম্পর্ক ভেঙে যায় ২০০২ সালে। 

    এ তারকা জুটির শেষ সিনেমা ছিল ‘হাম তুম হারে হ্যায় সনম’। সেই সিনেমাটিও মুক্তি পেয়েছিল ২০০২ সালেই। তারপর আর কখনো একসঙ্গে কাজ করেননি সালমান ও ঐশ্বরিয়া।  এ তারকা জুটির সম্পর্ক নিয়ে বলিউডে আজও আলোচনা হয়। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সময়ে এ তারকা জুটির সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নানা খবর ছড়িয়েছিল। তাদের বিচ্ছেদের খবরও শিরোনামে উঠে এসেছিল। বিচ্ছেদপরবর্তী সময়ে ঐশ্বরিয়ার মানসিক অবস্থা কেমন ছিল, তা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী সাদিয়া সিদ্দিকী।

    ২০০২ সালে ভাইজানের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল ঐশ্বরিয়ার। কিন্তু তারপরও দীর্ঘদিন বিষয়টি নিয়ে জটিলতা চলছিল বলে শোনা যায়। সেই সময়েই ‘শব্দ’ সিনেমার শুটিং চলছিল। কিন্তু ব্যক্তিগত জীবনের কোনো প্রভাব কাজের ওপর পড়তে দেননি ঐশ্বরিয়া বলে জানান অভিনেত্রী সাদিয়া সিদ্দিকী। তিনি বলেন, নিজের সব সংলাপ ভালোভাবে জানতেন। চিত্রনাট্য ভালো করে পড়েছিলেন এবং পুরোপুরি পেশাদারভাবেই কাজ করতেন ঐশ্বরিয়া। সাদিয়া সিদ্দিকী বলেন, আমার মনে হয় না, তিনি কখনো নিজের ব্যক্তিগত জীবনের প্রভাব কাজের ওপর পড়তে দিয়েছিলেন।

    ২০০৫ সালে ঐশ্বরিয়া রাই ‘শব্দ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সেই সিনেমায় অভিনয় করেছিলেন সাদিয়া সিদ্দিকীও। সেই সিনেমার শুটিংয়ে নাকি ঐশ্বরিয়া বেশ চিন্তায় থাকতেন। ব্যক্তিগত জীবনে সালমানের সঙ্গে বিচ্ছেদের কারণে তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে জানান সাদিয়া। কিন্তু সবটা পেশাদারত্বের সঙ্গে সামলেছিলেন সাবেক বিশ্বসুন্দরী।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিয়া সিদ্দিকীকে জিজ্ঞাসা করা হয়, ‘শব্দ’ সিনেমার শুটিংয়ের সময় ঐশ্বরিয়াকে কীভাবে দেখেছিলেন তিনি? উত্তরে অভিনেত্রী বলেন, আসলে ঐশ্বরিয়ার সঙ্গে আমার কোনো দৃশ্য ছিল না। তাই ওকে তখন খুব কাছ থেকে জানার সুযোগও হয়নি। আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি না ঠিকই। তবে যতটা দেখেছি, ঐশ্বরিয়া নিজের ব্যক্তিগত বিষয়গুলো খুব ভালোভাবে লুকিয়ে রেখেছিলেন। তিনি সবসময় সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে সেটে আসতেন।

    বিনোদন ডেস্ক

  • আইনি জটিলতার মাঝেই নতুন বাড়ি কেনার পরিকল্পনা সালমানের

    কৃষ্ণসার হরিণ শিকার মামলা সংক্রান্ত আসন্ন চলচ্চিত্র ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লেগাসি’ নিয়ে আইনি লড়াইয়ের মাঝেই মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি ছয় তলা ভবন নির্মাণের অনুমোদন পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। 

    এর ফলে তিনি সপরিবারে নতুন এই বাড়িটিতে স্থানান্তরিত হতে যাচ্ছেন বলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। 

    জানা গেছে, মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি গত ১৬ জুন সালমান খানের এই ছয় তলা ভবন নির্মাণের প্রস্তাবটি অনুমোদন করেছে। তবে স্থানান্তরের বিষয়ে অভিনেতা বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন সম্পত্তিটি বান্দ্রার চিম্বাই এলাকায় অবস্থিত, যা ১৯৭৪ সাল থেকে সালমানের পরিবারের বর্তমান বাসস্থান গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট-এর বেশ কাছাকাছি। নতুন জমিটি মা সালমা খানের নামে কিনেছেন অভিনেতা। 

    এদিকে, নতুন এই আবাসন প্রক্রিয়ার মধ্যেই সালমান খান তার জীবনী ও আইনি বিষয়বস্তুর ওপর ভিত্তি করে নির্মিত হিন্দি সিনেমা ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লেগাসি’র মুক্তি ও প্রচারণা বন্ধের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এই উদ্দেশ্যে তিনি দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সালমানের অভিযোগ, তার অনুমতি ছাড়াই এই চলচ্চিত্রে ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলা এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তার সাম্প্রতিক বিরোধের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। অভিনেতার আইনি দলের মতে, এটি তার ব্যক্তিগত ও প্রচারণার অধিকার ক্ষুণ্ণ করে এবং এর টিজার ও প্রচারণামূলক কার্যক্রম তার সুনামের ক্ষতি করতে পারে। 

    প্রসঙ্গত, ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লেগাসি’ সিনেমাটিকে সালমান খানের ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি অননুমোদিত ক্রাইম-থ্রিলার হিসেবে বর্ণনা করা হয়েছে। 

    রাজস্থানে ‘হাম সাথ-সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন সালমান খানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে।

    এই ঘটনাটি বছরের পর বছর ধরে চলা আইনি প্রক্রিয়া এবং গণমাধ্যমে ব্যাপক মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশেষ করে বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ এর তীব্র সমালোচনা করেন, কারণ তারা কৃষ্ণসার হরিণকে অত্যন্ত পবিত্র ও পূজনীয় মনে করেন। 

    চলমান এই আইনি জটিলতার কারণে সোনু মিশ্রসহ বেশ কয়েকজন অভিনেতা ইতোমধ্যে ‘কালা হিরণ’ সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • সংগীতা নয়, জানেন কি— কিয়ারার পরিবারে কে ছিলেন সালমানের প্রেয়সী?

    বলিউড সুপারস্টার সালমান খান অবিবাহিত হলেও তার প্রেমজীবন বরাবরই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিনেতার অনেক প্রেমিকার কথা শোনা গেলেও কখনো একজন মডেলের কথা শোনেননি। সেই মডেল ছিলেন বরাবরই অন্তরালে। 

    সালমানের প্রথম প্রেমিকা হিসেবে যার নাম শোনা যায়, তিনি হলেন শাহিন জাফরি। যিনি পেশায় একজন মডেল এবং বিখ্যাত বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির মাসি।

    কিয়ারার মা জেনেভিভ জাফরি ও সালমান খান ছিলেন ছোটবেলার বন্ধু। যারা মুম্বাইয়ের বান্দ্রায় একসঙ্গে বড় হয়েছেন। জেনেভিভই সালমানের সঙ্গে তার বোন শাহিন জাফরিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এর পরেই তাদের মধ্যে প্রেমের শুরু। 

    আর শাহিন জাফরি ও  জেনেভিভ হলেন হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের নাতনি। তাই কিয়ারা হলেন অশোকের প্রপৌত্রী। এ পরিবারে সালমানের এন্ট্রি সব কিছু বদলে দিয়েছিল।

    সালমান খানের তখন বয়স ছিল মাত্র ১৯ বছর। শাহিনের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন ভাইজান। শাহিনের সঙ্গে দেখা করার জন্য তিনি তার কলেজের বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন। খান পরিবারও শাহিনকে খুব পছন্দ করত এবং তাদের বিয়েও প্রায় ঠিক হয়ে গিয়েছিল।

    এরপর অভিনেত্রী সংগীতা বিজলানীর আগমনে সালমান ও শাহিনের সম্পর্কে ফাটল ধরে যায়। সংগীতার সঙ্গে সালমানের ঘনিষ্ঠতায় ক্রমেই দূরে সরে যেতে থাকেন শাহিন। তবে বিচ্ছেদের পরও কিয়ারা আদভানির পরিবারের সঙ্গে সালমানের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • মায়ের চরিত্রে দিয়া মির্জা, সালমানের যে ভবিষ্যৎ বাণী সত্য হলো

    ‘তুমকো না ভুল পায়েঙ্গে’ সিনেমায় বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। সেই সময়ে অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। আজও তার সৌন্দর্য নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনা হয়। তবে সালমান খান সেই সময় নাকি বলেছিলেন— এমন একটা সময় আসবে, যখন দিয়া তার মায়ের চরিত্রে অভিনয় করবেন। 

    সম্প্রতি বলিউড কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খানের শোতে এমন কথাই জানালেন অভিনেত্রী দিয়া মির্জা।

    ‘তুমকো না ভুল পায়েঙ্গে’ সিনেমার পারিশ্রমিক দিয়ে একটি বাড়ি কিনেছিলেন ১৯ বছর বয়সি দিয়া মির্জা। ফারাহ ও তার রন্ধনশিল্পী দিলীপের সামনেও সেই অভিজ্ঞতার কথা বলেন অভিনেত্রী।

    ফারাহ বলেন, তোমার কি মনে আছে, আমরা একটি গানের শুটিং করছিলাম আর সেখানে প্রায় দুই লাখ মানুষের ভিড় হয়েছিল? অনেক কষ্টে আমরা সেখান থেকে বেরিয়ে হোটেলে ফিরেছিলাম! আমরা সেই গানটি মাত্র অর্ধেক দিনে শুট করেছিলাম। দিয়া হ্যাঁ সূচক উত্তর  দেন। 

    দিয়া কি আবার সালমানের সঙ্গে কাজ করবেন?— এমন প্রশ্নের উত্তরে দিয়া মির্জা  বলেন, এখন তো তিনি এমন মেয়েদের সঙ্গে কাজ করবেন, যাদের কম বয়স। সহমত হননি ফারাহ, না না! তিনি তো ইতোমধ্যে চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে কাজ করছেন।

    দিয়া হেসে বলেন, কিন্তু আমার প্রথম ছবিতেই সালমান বলেছিল— একদিন তুমি আমার মায়ের চরিত্রে অভিনয় করবে। তখন আমার বয়স ছিল মাত্র ১৯ বছর। সেই সময়ে শুটিং সেটে আমি, রাজপাল যাদবের সঙ্গে একটি শটের জন্য অপেক্ষা করছিলাম। তখন দেখি— যে অভিনেত্রী সালমানের মায়ের চরিত্রে অভিনয় করছেন, তার সদ্য সন্তান হয়েছে। 

    দিয়া মির্জা বলেন, আমি বলেছিলাম— ‘তিনি নিশ্চয়ই খুব কম বয়সি, তবু আপনার মায়ের চরিত্রে করছেন।’ তখন সালমান বলেছিল— ‘চিন্তা করো না, একদিন তোমার সঙ্গেও এমন হবে।

    উল্লেখ্য, সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে আলোচনা হচ্ছে। তাই ফারাহ খান মজা করে বলেন, যদি ‘মাতৃভূমি’তে কোনো মায়ের চরিত্র থাকে, সালমানের দিয়াকে নিয়ে নেওয়া উচিত। তবে দিলীপ আপত্তি জানান। তিনি বলেন, এখনই মায়ের চরিত্রে অভিনয় করার প্রয়োজন নেই দিয়ার। 

    দিলীপ বলেন, ওকে তো সালমানের ছোট বোনের মতো লাগবে। ফারাহ তখন আবার মজা করে বলেন, ওকে সালমানের নায়িকার মতোই লাগবে। ছোট বোন বলার কী দরকার ছিল?

    বিনোদন ডেস্ক

  • রণবীরকে সরিয়ে বলিউডের নতুন ‘ডন’ সালমান খান

    ফারহান আখতারের প্রযোজনা সংস্থার সঙ্গে জোট বেঁধেছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। ‘ডন ৩’ সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন তিনি। এরপরও সিনেমা থেকে সরে দাঁড়ানো নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। শেষ মুহূর্তে ‘ডন ৩’ সিনেমা ছাড়ার মাসুলও গুনছেন রণবীর সিং। 

    সেই ইস্যুতে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি করেছে। যার অর্থ ভবিষ্যতে ‘ধুরন্ধর’ অভিনেতার কোনো প্রজেক্টের ক্ষেত্রে কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়ার সম্ভাবনা প্রবল। 

    বলিপাড়ায় চলমান বিতর্কে এবার নাটকীয় মোড় নিয়েছে। বলি ইন্ডাস্ট্রির কানাঘুষা— অভিনেতা রণবীরের জুতায় পা গলাচ্ছেন ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান।

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফারহান আখতারের সঙ্গে একটি বিগ বাজেট পিরিয়ড ড্রামা নিয়ে আলোচনা সেরেছেন সালমান খান। এ দুই তারকা গত এক মাস ধরে নিয়মিত বৈঠক করছেন এবং একটি সম্ভাব্য সিনেমা নিয়ে আলোচনা চলছে। তবে বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই জানা গেছে।

    এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তিসই হয়নি। সালমানের নাকি সিনেমার স্ক্রিপ্টও পছন্দ হয়েছে। এটি একটি বিশাল স্কেলের পিরিয়ড অ্যাকশন ড্রামা হতে চলেছে। দুটি ভাগে হয়তো সিনেমা মুক্তি পাবে।

    ‘ডন ৩’ বিতর্কের মাঝে ফারহান-সালমান সাক্ষাৎ সব জল্পনা জোরালো করেছে তা বললে অত্যুক্তি হবে না। যদিও এখন পর্যন্ত সিনেমার কাহিনি কিংবা গল্প সম্পর্কে কিছু জানা যায়নি। 

    ফারহান বা সালমানের তরফেও মেলেনি কোনো ইঙ্গিতপূর্ণ বার্তা। তবে এই জল্পনা সত্যি হলে বলিউড যে শাহেনশাহ অমিতাভ বচ্চন ও বাদশাহ শাহরুখ খানের পর নতুন ‘ডন’ হিসেবে সালমানকে পেতে চলেছেন, তা বলাই বাহুল্য।

    এদিকে সিনেমার পোস্টার মুক্তির পরই অভিনেতার আইনজীবীর তরফে প্রযোজককে ফৌজদারি মামলার হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও সেই হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে শুক্রবার মুক্তি পেয়েছে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’র টিজার। একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সালমান খান। 

    টিজার প্রকাশ্যে আসতেই বিন্দুমাত্র বিলম্ব না করে সিনেমা মুক্তির স্থগিতাদেশের আবেদন করেছেন তিনি। ভাইজানের অভিযোগ— ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ নামক এ সিনেমাটি তার ব্যক্তিত্ব ও পাবলিক ইমেজকে কলুসিত করছে।

    এ মুহূর্তে ‘কালা হিরণ’ সিনেমা নিয়ে যথেষ্ট চাপে রয়েছেন ভাইজান। ২০১৮ সালে দোষী সাব্যস্ত হওয়ায় দুই রাত জেলেও থাকতে হয় সালমানকে। সেই সময়ে জামিনে ছাড়া পেলেও আজও কৃষ্ণসার হরিণ হত্যা মামলা বিচারাধীন। বাস্তবের গল্প পর্দায় ফুটিয়ে তুলছেন পরিচালক ভরত শ্রীনাথ। জীবনের ‘কলঙ্কিত অধ্যায়’-এর নিরিখে তৈরি চিত্রনাট্য নিয়ে অস্বস্তিতে ষাটোর্ধ্ব বলি সুপারস্টার।

    বিনোদন ডেস্ক

  • ‘বিগ বস ২০’ নিয়ে প্রস্তুতি শুরু, আবারও সঞ্চালনায় সালমান খান

    জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজন নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্মাতারা। টানা ১৯টি সফল আসরের পর এবার দর্শকদের সামনে আসতে যাচ্ছে ‘বিগ বস ২০’। আর আগের মতোই এ সিজনের সঞ্চালকের দায়িত্বে থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২১ সেপ্টেম্বর থেকে নতুন সিজনের শুটিং শুরু হতে পারে। তবে শোয়ের কাজ শুরুর আগে নিজের চলমান সিনেমার শুটিং শেষ করতে চান সালমান খান। 

    বর্তমানে তিনি পরিচালক ভামসি পাইডিপাল্লির একটি অ্যাকশন-থ্রিলার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নয়নতারা। ছবিটির বড় অংশের কাজ শেষ করেই তিনি ‘বিগ বস ২০’-এর সেটে যোগ দেবেন বলে জানা গেছে।

    নতুন সিজনে কারা প্রতিযোগী হিসেবে অংশ নেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে কাস্টিং টিম ইতোমধ্যে কয়েকজন টেলিভিশন তারকার সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে জানা গেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এবারের আসরে নতুন মুখের পাশাপাশি অতীতের কিছু জনপ্রিয় প্রতিযোগীকেও ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। ফলে দর্শকদের জন্য একাধিক চমক থাকছে বলে ধারণা করা হচ্ছে।

    নির্মাতারা জানিয়েছেন, শুটিং চলাকালে সালমান খানের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে অভিনেতার টিমও অনুষ্ঠানটির শুটিং নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে কাজ করবে, যাতে কোনো ধরনের বিলম্ব ছাড়াই দর্শকদের সামনে নতুন সিজন উপস্থাপন করা যায়।

    এদিকে ‘বিগ বস ২০’-এর পাশাপাশি নিজের পরবর্তী চলচ্চিত্র নিয়েও প্রস্তুতি নিচ্ছেন সালমান খান। পরিচালক অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ সিনেমায় তাকে দেখা যাবে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

    বিনোদন ডেস্ক

  • বন্ধুর প্রয়াণে সালমান খানের কথিত প্রেমিকার আবেগঘন পোস্ট

    ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু কুমুদ রানের আকস্মিক বিদায়ের পর থেকে গভীর শোকে মগ্ন পুরো খান পরিবার। এই অপূরণীয় ক্ষতি বলিউড ভাইজান সালমান খানকে গভীরভাবে প্রভাবিত করেছে, যার ফলে সাম্প্রতিক সময়ে জনসম্মুখে এই অভিনেতার এক আবেগঘন উপস্থিতি দেখা গেছে। 

    গত ৯ জুন কুমুদ রানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যা তার প্রিয়জনদের হৃদয় ভেঙে দিয়েছে। তার শেষকৃত্যে সালমান তার মা সালমা খান, সৎমা হেলেন, ভাই সোহেল খান, ভাগ্নে আরহান খান এবং সোহেলের ছেলে নির্বাণকে সঙ্গে নিয়ে উপস্থিত হন। 

    অনুষ্ঠানটির বেশ কিছু ভিডিও এবং ছবিতে দেখা যায়, এই সুপারস্টার তার প্রিয় বন্ধুকে শেষ শ্রদ্ধা জানানোর সময় অশ্রুসিক্ত ও ভীষণভাবে ভেঙে পড়েছেন। 

    এই শোকের আবহেই সালমান খানের কথিত প্রেমিকা ইউলিয়া ভান্তুর ইনস্টাগ্রামে একটি হৃদয়স্পর্শী পোস্ট শেয়ার করে গভীর সমবেদনা জানিয়েছেন। কুমুদকে স্মরণ করে তিনি লিখেছেন, ‘তোমাকে এভাবেই মনে রাখব। সুখী, ভালোবাসায় ঘেরা এবং তোমার আপনজনদের মাঝে। শান্তিতে ঘুমাও আমাদের প্রিয় কুমুদ রানে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    খান পরিবারের পাশাপাশি চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যেমন বিনা কাক, ডিয়েন পান্ডে এবং সঞ্জয় কাপুরও কুমুদ রানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রয়াত আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 

    সালমান খানের জন্য এই মানসিক আঘাত অত্যন্ত কঠিন একটি সময়ে এলো। কারণ কিছুদিন আগেই তিনি তার আরেক ঘনিষ্ঠ বন্ধু সুশীল কুমারকে হারিয়েছেন।  

    কুমুদ রানের শেষকৃত্যে প্রিয় অভিনেতাকে এভাবে ভেঙে পড়তে দেখে ভক্তরাও বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছেন। 

    সূত্র: সিয়াসাত ডেইলি 

    বিনোদন ডেস্ক