Tag: শ্রীলেখা মিত্র

  • গুরুতর অসুস্থ শ্রীলেখা

    গুরুতর অসুস্থ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের ফেসবুক পেজে পোস্ট করে জানালেন সেই কথাই।

    সোমবার রাত পৌনে ১১টার দিকে সামাজিক মাধ্যমে লেখেন— গোটা শহর এই আবহাওয়া ও মশার কবলে। মেয়ের ডেঙ্গু হয়েছিল এখন সেরে উঠছে। আমারও সবসময় খুব ক্লান্ত লাগছে এবং জ্বর জ্বর ভাব রয়েছে, সেই সঙ্গে প্রচণ্ড মাথা যন্ত্রণা। যদি এ ধরনের কোনো উপসর্গ আপনাদের থেকে থাকে তা হলে দয়া করে পরীক্ষা করিয়ে নিন।

    আনন্দবাজার অনলাইনকে শ্রীলেখা বলেন, খুব মাথা যন্ত্রণা। কিছুক্ষণ পরেই ডেঙ্গু পরীক্ষা করতে আসবে। একদম ভালো লাগছে না। কথা বলতেও ইচ্ছা করছে না।

    শেষ কয়েক বছরে কাজের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। এ ছাড়া নিজের পরিচালনায় অনেকটাই মন দিয়েছেন। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’ বিভিন্ন মহলে প্রশংসিতও হয়েছে। 

    সম্প্রতি তার হিন্দি সিরিজ়ের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। মেয়ে দ্বাদশ শ্রেণির পড়া চুকিয়ে কলেজে গেলে তিনিও হয়তো মন দেবেন মুম্বাইয়ের কাজে। এ ছাড়া এ বছরই শেষ করেছেন তথাগত মুখোপাধ্যায়ের ‘পারিয়া’ ছবির কাজ।

    বিনোদন ডেস্ক

  • ‘নো অন্যের পয়সায় ফুটানি’ বনিকে খোঁচা শ্রীলেখার

    কাজের চেয়ে সোস্যাল মিডিয়ায় বেশি সরব পশ্চিমবঙ্গের নায়িকা শ্রীলেখা মিত্র। জীবনে লড়াইয়ের কমতি নেই। বরং চাপ যেন দিন দিন বাড়ছে। তবু তার সৌন্দর্যের কমতি নেই। এবার তার সৌন্দর্যের কারণ প্রকাশ্যে আনলেন। জানালেন অন্যান্য চাপ থাকলেও একটি চাপ তার নেই, আর সেটি হলো— এই ঔজ্জ্বল্যের গোপন রহস্য!

    rnrn

    অন্যান্য দিনের মতো বুধবার বিকালে অভিনেত্রীকে তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়। ছবিতে তাকে একদম স্কুলবেলার ছোট্ট মেয়েটির মতো লাগছে যেন। ছবিতে তাকে দুটো বেণী বাঁধা অবস্থায় দেখা গেছে। পরনে আছে পেস্তা রঙের পোশাক। ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন অভিনেত্রী।

    rnrn

    এই ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'এখনো মনের দিক দিয়ে স্কুলগার্ল হয়েই আছি। কখনো কখনো মনে হয় আমি যেন আমার মেয়ে মাইয়ার থেকেও ছোট।' এতদূর লেখার পরই খোঁচা দেন তিনি। লেখেন— 'আমি কিন্তু বয়স লুকাই না।' সঙ্গে লেখেন আরও একটি কথা। আসলে এখন চারদিক জুড়ে কেবলই ইডি, সিবিআইয়ের ডাক, আলোচনা। কখন কে ডাক পাচ্ছে বোঝা মুশকিল! সেই কথাই টেনে এনে নাম না করেই বনিকে খোঁচা দিয়ে লেখেন— 'চাপলেস জীবনে নো ইডি, নো সিবিআই, নো অন্যের পয়সায় ফুটানি!'

    বিনোদন ডেস্ক

  • ভাইয়ের জন্য ‘আয়া’ হলেন শ্রীলেখা!

    স্পষ্টবক্তা হিসেবেই পরিচিত টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। প্রায়ই নতুন নতুন ছবি বা নানান স্ট্যাটাস দিয়ে আলোচনায় থাকেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। সিঙ্গেল মাদার খ্যাত এই অভিনেত্রী আজ আলোচনায় এসেছেন নতুন একটি স্ট্যাটাস দিয়ে। খবর আনন্দবাজারের।

    rnrn

    অভিনেত্রী হওয়ার পাশাপাশি শ্রীলেখা কারো মা, কারো বোন, কারো ফুফু। প্রতিটা সম্পর্ককে যে তিনি যত্ন, ভালোবাসায় আগলে রেখেছেন- তা তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায়।

    rnrn

    এই যেমন কাজের ফাঁকে শ্রীলেখা তার ভাই, ভাবি ও ভাতিজাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন। তিনি ভারতের বিহারের বুদ্ধগয়া ঘুরতে গিয়েছেন পরিবারের সবাইকে নিয়ে। যদিও তার সঙ্গে ছিল না তার মেয়ে। তবে একসঙ্গে যে তারা বেশ মজা করছেন তা শ্রীলেখার স্ট্যাটাসে স্পষ্ট।

    rnrn

    শ্রীলেখাকে কখনো ভাইয়ের সঙ্গে বসে চা খেতে, আবার কখনো ভাতিজার সঙ্গে মজা করতে দেখা গেছে। ফুফুর সঙ্গে তাল মিলিয়ে ভাতিজার মুখের ভঙ্গিও দেখার মতো। তাই তো শ্রীলেখা স্ট্যাটাসে লিখেছেন- ‘তৈরি হচ্ছে ভবিষ্যতের হিরো, ভাইপো (ভাতিজা)।’ এখানেই শেষ নয়। ভাই-ভাবি যাতে একান্তে সময় কাটাতে পারেন, তাই ভাতিজাকে নিজের দায়িত্বে রেখেছেন শ্রীখেলা। তিনি লিখেছেন- ‘আমি যখন বেবিসিটার (অন্যের সন্তানকে দেখাশোনার জন্য কাজের লোক)। ভাই এবং তার স্ত্রীকে একান্ত সময় কাটানোর জন্য পাঠিয়েছি।’

    rnrn

    ভাতিজা এবং ফুফুর যে বেশ ভাব, তার প্রমাণ দেয় পোস্ট করা ছবিগুলো।

    rnrn

    পূর্বপুরুষের দেশ বাংলাদেশকে নিজের শিকড় ভাবেন শ্রীলেখা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছিল।

    অনলাইন ডেস্ক

  • আমি রোমান্সে আছি: শ্রীলেখা

    ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ঢাকায় এসেছেন ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

    rnrn

    তিনি সিঙ্গেল মাদার। মেয়েকে নিয়ে তিনি জীবনযাপন করছেন। কথা প্রসঙ্গে বললেন, সিঙ্গেল, বাট নট হ্যাপি টু মিঙ্গেল। (হাসি)। তবে এই সিঙ্গেল জীবনে তিনি ভালো আছেন। বেশ ভালো আছেন বলেও জানালেন। বললেন, ‘বেশ ভালো আছি। অনেক বয়স হয়েছে। আমার মেয়ের এখন বয়ফ্রেন্ড হওয়ার কথা।’  তবে আমি প্রেমে আছি, রোমান্সে আছি।

    rnrn

    প্রেমে আছেন, রোমান্সে আছে জানতেই ব্যাখ্যা করে বললেন, ‘প্রেমে আছি বলতে, ওই যে আমার জীবে আমার প্রেম। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যার জন্য ধর্ম নিয়ে রাজনীতি, যেটা আমাদের দেশেও আছে, আমি সেটার বিরুদ্ধে কথা বলি। আমি একটা মুভমেন্টও শুরু করেছি, হ্যাশট্যাগ মাই রিলিজিয়ন অব লাভ। সুতরাং আমার ধর্মই তো প্রেম।’

    rnrn

    ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে অংশ নিতে গতকাল রোববার সন্ধ্যায় ঢাকায় এসেছেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’-এর প্রদর্শনী ছিল সোমবার। সোমবার বিকাল পাঁচটায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তার সিনেমার প্রথম প্রদর্শনী শুরু হয়। 

    rnrn

    উত্তর কলকাতার ছাদকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। এতে মধ্যবয়সী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। অভিনয়ে আরও আছেন ছোট পর্দার অভিনেতা প্রীতম দাস। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন শ্রীলেখা।

    বিনোদন ডেস্ক