Tag: শাকিরা

  • টম ক্রুজের সঙ্গে ডেটিং নিয়ে যা বললেন শাকিরা

    স্প্যানিশ পপতারকা শাকিরা ও ফুটবল তারকা জেরার্ড পিকে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কে ইতি টেনেছেন গত বছর। ২০২২ সালের মাঝামাঝি তারা বিচ্ছেদ ঘোষণা করেন। 

    rnrn

    পিকের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে অবসাদে ভুগেছেন শাকিরা। সাবেক প্রেমিকের ওপর রাগ মেটাতে গানের কথাতেই উগরে দিয়েছেন ক্ষোভ। তবে এবার শাকিরার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। 

    rnrn

    সূত্রের খবর, হলিউডের এক বড় তারকার সঙ্গে সময় কাটাচ্ছেন লাতিন পপতারকা।

    rnrn

    সম্প্রতি মায়ামি গ্রাঁ প্রিতে ফর্মুলা ওয়ানের প্রাইভেট স্যুটে একসঙ্গে দেখা গেছে শাকিরা ও হলিউড তারকা টম ক্রুজকে। ‘টপ গান: ম্যাভেরিক’খ্যাত অভিনেতার সঙ্গে নাকি আজকাল অনেকটাই সময় কাটাচ্ছেন লাতিন পপতারকা।

    rnrn

    কয়েক দিন ধরেই গুঞ্জন ছড়িয়েছে ডেট করছেন টম ক্রুজ ও শাকিরা। গুঞ্জনের বিষয়ে এবার মন্তব্য করেছেন শাকিরা। 

    rnrn

    গায়িকা জানিয়েছেন বিষয়টি হাস্যকর। শাকিরার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএস ম্যাগাজিন। 

    rnrn

    অনলাইনের এই গুজব প্রসঙ্গে শাকিরা বলেন, ‘এটি হাস্যকর। কারণ বিষয়টি সত্য নয়।’

    rnrn

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পেজ সিক্সে জানিয়েছিল, টম ক্রুজ শাকিরার সঙ্গে ডেটিংয়ে আগ্রহী।

    rnrn

    এ ছাড়া পেজ সিক্স আরও জানায়, গত রোববার দক্ষিণ ফ্লোরিডায় অটো রেসিং ইভেন্ট শেষে টম ক্রুজ শাকিরাকে ফুলও পাঠিয়েছিলেন। এই জুটিকে সেখানে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের কষ্ট ভুলে নতুন সম্পর্কে শাকিরা!

    স্প্যানিশ পপতারকা শাকিরা ও ফুটবল তারকা জেরার্ড পিকে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কে ইতি টেনেছেন গত বছর। ২০২২ সালের মাঝামাঝি তারা বিচ্ছেদ ঘোষণা করেন। 

    জানা যায়, ফুটবল তারকার পরকীয়ার কারণেই নাকি এমন সিদ্ধান্ত। প্রেমিকা থাকতেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পিকে। সেই পরকীয়ার খবর সামনে চলে আসার পরই বিপত্তির সূত্রপাত। খবর ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন এই যুগল।

    পিকের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে অবসাদে ভুগেছেন শাকিরা। সাবেক  প্রেমিকের ওপর রাগ মেটাতে গানের কথাতেই উগরে দিয়েছেন ক্ষোভ। তবে এবার শাকিরার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। 

    সূত্রের খবর, হলিউডের এক বড় তারকার সঙ্গে সময় কাটাচ্ছেন লাতিন পপতারকা।

    সম্প্রতি মায়ামি গ্রাঁ প্রিতে ফর্মুলা ওয়ানের প্রাইভেট স্যুটে একসঙ্গে দেখা গেছে শাকিরা ও হলিউড তারকা টম ক্রুজকে। ‘টপ গান : ম্যাভেরিক’খ্যাত অভিনেতার সঙ্গে নাকি আজকাল অনেকটাই সময় কাটাচ্ছেন লাতিন পপতারকা।

    জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর বার্সেলোনা ছেড়ে মায়ামিতে চলে এসেছেন শাকিরা। দুই ছেলেকে নিয়ে সৈকত শহরেই এখন বাস ‘হিপস্ ডোন্ট লাই’ গায়িকার। সম্প্রতি মায়ামি গ্রাঁ প্রিতে ফর্মুলা ওয়ানে একসঙ্গে দেখা গেছে শাকিরা ও টম ক্রুজকে। রেসের আগেও নাকি একসঙ্গে সময় কাটিয়েছেন দুই তারকা। তবে কি ইতোমধ্যে একে অপরকে মন দিয়ে ফেলেছেন শাকিরা ও টম?

    ২০১১ সাল থেকে ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে সম্পর্ক কলম্বিয়ান তারকা শাকিরার। প্রেমের খবর প্রকাশ্যে আসার পর থেকে একসঙ্গেই জীবনযাপন করেন এ যুগল। শাকিরা ও পিকের পরিবারে রয়েছে দুই সন্তানও।

    ২০২২ সালের মাঝামাঝি নাগাদ খবর পাওয়া যায়, পিকে নাকি অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। বাড়িতে আচারের খালি শিশি দেখে সন্দেহ জেগেছিল শাকিরার মনে। তার পরই নাকি পিকের পেছনে গোয়েন্দা লাগান শাকিরা। তাতেই শাকিরা জানতে পারেন, ক্লারা চিয়া নামক এক নারীর প্রেমে মজেছেন পিকে। তার পরই বিচ্ছেদ ঘোষণা করেন শাকিরা।

    বিনোদন ডেস্ক

  • সুখের সন্ধানে বার্সেলোনা ছাড়লেন শাকিরা

    বিশ্ববিখ্যাত পপ গানের শিল্পী ইসাবেল মেবারাক রিপোই শাকিরা। তিনি একজন কলম্বিয়ান গায়িকা, গীতিকার, সুরকার, সংগীত প্রযোজক ও নৃত্যশিল্পী।

    শাকিরা দীর্ঘদিন ধরে প্রিয় শহর স্পেনের বার্সেলোনায় বসবাস করে আসছিলেন। সেই শহর ছেড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সবচেয়ে বড় শহর মিয়ামিতে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    রোববার শাকিরা তার ইনস্টাগ্রামে এক পোস্টে সেই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, দুই ছেলে মিলান (১০) এবং সাশাকে (৮) নিয়ে স্থায়ীভাবে মিয়ামিতে বাস করবেন। 

    এক দশকেরও বেশি সময় ধরে শাকিরা বার্সেলোনায় বসবাস করছিলেন। সন্তানদের সুখের কথা চিন্তা করে তিনি প্রিয় শহর ছাড়ছেন।

    শাকিরা পোস্টে আরও উল্লেখ করেন, বার্সেলোনায় বসবাস করে কিছু মানুষের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছিল।

    প্রতিবেশীদের ভালোবাসায় আমি প্রতিনিয়ত সিক্ত হতাম। অনেক মিস করব আপনাদের। তিনি তার পোস্টের উপসংহারে লিখেছেন, ‘আমার স্প্যানিশ ভক্তদের ধন্যবাদ যারা সবসময় আমাকে তাদের ভালোবাসা এবং আনুগত্য দিয়ে ঘিরে রেখেছিলেন, আবার দেখা হবে।’

    উল্লেখ্য, শাকিরার সন্তানদের বাবা বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে ২০২২ সালে এই পপ গায়িকার বিবাহবিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদের এক বছর পর শাকিরা বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেন।

    বিনোদন ডেস্ক

  • যেভাবে পিকের পরকীয়া ধরে ফেলেন শাকিরা 

    এক দশকেরও বেশি সময়ের পর সম্পর্কে চিড় ধরে গত বছরেই। ২০২২ সালের মাঝামাঝি নাগাদ বিচ্ছেদ ঘোষণা করেন স্প্যানিশ পপতারকা শাকিরা ও ফুটবল তারকা জেরার্ড পিকে। সম্পর্কের ভাঙনের পর বিচ্ছেদ নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর আগেও শাকিরা প্রকাশ্যে মন্তব্য করেছেন। 

    rnrn

    এবার তিনি জানালেন পিকের পরকীয়ার কথা। প্রেমিকা থাকতেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পিকে। সেই পরকীয়ার খবর প্রকাশ্যে চলে আসার পরই বিপত্তি ঘটে। এর পরই সামাজিক মাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন স্প্যানিশ যুগল। 

    rnrn

    আনন্দবাজারের খবরে বলা হয়, পিকের এই পরকীয়ার কথা নাকি জানতেন তার মা। তা সত্ত্বেও নাকি সেই খবর শাকিরার থেকে লুকিয়েছিলেন তিনি। এ কথা জানতে পারার পরেই নাকি পিকের মায়ের সঙ্গে হাতাহাতিও হয় শাকিরার।

    rnrn

    ২০১১ সাল থেকে ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে প্রেম স্প্যানিশ তারকা শাকিরার। প্রেমের খবর প্রকাশ্যে আসার পর থেকে একসঙ্গেই জীবনযাপন করেছেন তারা। শাকিরা ও পিকের পরিবারে রয়েছে দুই সন্তানও। ২০২২ সালের মাঝামাঝি নাগাদ খবর পাওয়া যায়, পিকে নাকি অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। বাড়িতে আচারের খালি শিশি দেখে সন্দেহ জেগেছিল শাকিরার মনে। তার পরেই নাকি পিকের পেছনে গোয়েন্দা লাগান শাকিরা। তাতেই শাকিরা জানতে পারেন, ক্লারা চিয়া নামক এক নারীর প্রেমে মজেছেন পিকে।

    বিনোদন ডেস্ক

  • সন্তানদের কথা ভেবে এতদিন চুপ ছিলাম: শাকিরা প্রসঙ্গে পিকে 

    দীর্ঘ এক দশকের সম্পর্কের ভাঙনের পর বিচ্ছেদ নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শাকিরা প্রকাশ্যে মন্তব্য করলেও পিকে এতদিন চুপই ছিলেন। তবে এবার নীরবতা ভেঙেছেন স্প্যানিশ এ তারকা ফুটবলার। স্প্যানিশ গণমাধ্যম এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

    rnrn

    দীর্ঘদিন নীরব থাকা প্রসঙ্গে সাক্ষাৎকারে পিকে বলেন, নিজের সন্তানের জন্য যেটা সবচেয়ে ভালো, অভিভাবক হিসেবে সবার সেটাই করা উচিত। আমি আমার সন্তানদের কথা ভেবে এতদিন চুপ ছিলাম। বাবা হিসেবে আমি এই বিষয়টাকেই প্রাধান্য দিয়েছি।

    rnrn

    প্রায় দীর্ঘ এক দশকের সম্পর্কের ভাঙনের পর কেমন আছেন জানতে চাইলে পিকে জানান, তিনি খুবই ভালো আছেন এবং ভবিষ্যতে যেটা করতে মন সায় দেবে সেটাই করবেন।

    rnrn

    বিচ্ছেদের ইস্যুতে একসময়ে ভক্তদের কাছে জনপ্রিয় পিকের ব্যক্তিত্ব যেন অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। মিডিয়ায় নিজের সম্পর্কে নেতিবাচক প্রচারণা নিয়ে পিকে বলেন, আমি নিশ্চয়ই ভক্তদের কাছে নিজের ব্যক্তিত্ব ঠিক করতে টাকা খরচ করব না। আমাকে যারা সত্যিকার অর্থেই ভালোবাসে, তারা আমাকে চেনে। বাকিরা কী ভাবল আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ নয়।

    rnrn

    অন্যদিকে স্পেনের সংবাদপত্র এল পেরিওডিকোর মতে, বার্সেলোনা ছেড়ে সন্তানসহ মিয়ামিতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাকিরা। ধারণা করা হচ্ছে, আগামী ১ এপ্রিল মিয়ামিতে চলে যাবেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • শাকিরার ‘অত্যাচারে’ পিকের বাবা-মা ছেড়েছেন বাড়ি

    পরকীয়ার অভিযোগে ১২ বছরের সম্পর্ক গত বছর ইতি টানেন ফুটবলার জেরার্ড পিকের স্ত্রী কলম্বিয়ার গায়িকা শাকিরা। সম্পর্ক বিচ্ছেদ ঘটলেও পিকের ওপর ক্ষোভ কমেনি স্ত্রীর। এই ক্ষোভ থেকেই পিকের বাবা-মাকে বিভিন্নভাবে বিরক্ত করছেন শাকিরা।সেটা এতটাই অসহনীয় হয়েছে যে, পিকের বাবা-মা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

    rnrn

    পিকের সঙ্গে বিচ্ছেদের পর পিকের বার্সেলোনার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ছিল শাকিরার। এই বাড়িতে এখন পিকে না থাকলেও শাকিরা বাড়ি ছাড়েননি। এই বাড়ির পাশেই পিকের মা-বাবার বাড়ি। প্রায়ই বাড়িতে বিভিন্ন পার্টি করেন শাকিরা। উচ্চশব্দে গান ছাড়েন; কিন্তু এতে যে আশপাশের অনেকের সমস্যা, তা শাকিরা চিন্তাও করেন না।
    rnস্প্যানিশ এক সংবাদমাধ্যমকে পিকের বাবা-মা জানিয়েছেন, পিকের ওপর যে ক্ষোভ আছে, তা শাকিরা পিকের বাবা-মায়ের ওপর ঝাড়ছেন। উদ্ভট সব কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন তিনি। কিছুদিন আগে তাদের বাড়ির দিকে মুখ করে বসানো হয় কালো ব্যঙ্গাত্মক এক পুতুল।

    rnrn

    পার্টিসহ বিভিন্ন সময়ও উচ্চশব্দে গান ছেড়ে রাখেন। এছাড়া পার্টিতে আতশবাজিও ফুটান। তার এসব অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেদের বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন তারা।

    rnrn

    ক্লারা চিয়া মার্তির সঙ্গে পরকীয়ার জেরে ভেঙেছিল শাকিরা-পিকের সম্পর্ক। কিছুদিন আগেই এ বিচ্ছেদ নিয়ে গান গেয়েছিলেন শাকিরা। আর এই গানে পিকে ও ক্লারাকে নিয়ে ট্রল করেছিলেন এই গায়িকা। এই গান শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন পিকের বর্তমান প্রেমিকা ক্লারা চিয়া মার্তি।

    rnrn

    এবার শাকিরার জন্য বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন পিকের বাবা-মা। পিকে ও শাকিরার ১২ বছরের সম্পর্ককে বিয়েতে রূপ দেননি তারা। তাদের দুটি সন্তান রয়েছে।

    বিনোদন ডেস্ক