Tag: রাফিয়াত রশিদ মিথিলা

  • আজ মিথিলার জন্মদিন

    দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলার আজ জন্মদিন। অভিনয়, গান ও উন্নয়নমূলক কর্মকাণ্ড—সব ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় এই তারকা বিশেষ দিনটিও কাটাচ্ছেন কাজের ব্যস্ততার মধ্য দিয়ে।

    গণমাধ্যমকে মিথিলা জানান, সারাদিন অফিসের দায়িত্ব পালন করছেন এবং কাজের ফাঁকেই শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা পাচ্ছেন। এতে তিনি আনন্দিত বলেও উল্লেখ করেন।

    জন্মদিন উপলক্ষে বড় কোনো আয়োজন না রাখার কথাও জানান তিনি। তার ভাষ্য, আগের মতো জন্মদিন নিয়ে এখন আর বাড়তি উচ্ছ্বাস কাজ করে না; বর্তমানে কাজই তার প্রধান মনোযোগের জায়গা। তবে দিনশেষে মেয়ে ও পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও মিথিলা সুপরিচিত। তিনি বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনাল–এর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। শিশু শিক্ষা, নারী অধিকার ও সামাজিক উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন প্রকল্পে কাজ করছেন তিনি।

    সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তার শক্ত অবস্থান। নাটক, সিনেমা ও ওটিটি—সব মাধ্যমেই কাজ করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। একাত্তর সিরিজের মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু করেন তিনি। পরে অমানুষ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।

    অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ অভাগী ছবিতে অভিনয়ের জন্য তিনি ১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব–এ সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন। এছাড়া গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা চলচ্চিত্রেও তার অভিনয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

    বিনোদন ডেস্ক

  • ‘সংসার টেকেনি বলে তাহসান, মিথিলা ও রোজাকে খারাপ ভাবা ঠিক নয়’

    সম্প্রতি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের কথা স্পষ্ট করেছেন তাহসান খান। গত বছরের ৪ জানুয়ারি চার মাসের পরিচয় শেষে পারিবারিকভাবে রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। কিন্তু বিয়ের এক বছর পার হতে না হতেই বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন এই সংগীতশিল্পী।  যদিও এখনো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি রোজা। 

    তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে এখনো নেটদুনিয়া সরগরম রয়েছে। নেটিজেনদের মধ্যে নানান আলোচনা চলছে।  এবার এ প্রসঙ্গে কথা বলেছেন নিউইয়র্ক থেকে পরিচালিত ‘ঠিকানা’ টিভির জ্যেষ্ঠ সাংবাদিক ছন্দা বিনতে সুলতান। সদ্য প্রকাশিত এক পোস্টে ছন্দা তাহসানকে নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও অভিমত শেয়ার করেছেন যা নেটিজেনদের বিশেষভাবে নজর কেড়েছে। 

    এই জ্যেষ্ঠ সাংবাদিক লিখেছেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় বাসে দাঁড়িয়ে থাকা তাহসান আমার হাতের হ্যান্ড ক্যারিয়ার নিজে তুলে দেন। এত বড়ো মাপের একজন শিল্পীর এতটা বিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি। নিউইয়র্কে তাহসানের সঙ্গে কনসার্ট কভার করার সময়ও তিনি দেখেছেন তাহসান একজন বিনয়ী ও আন্তরিক মানুষ।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও বলেন, ‘মানুষ অনেক সময় ভুল মানুষকেও ভালোবাসে, কিংবা এক ছাদের নিচে থেকেও সব খুঁজে পায় না। হয়তো তাহসান, মিথিলা ও রোজা তিনজনই ভালো মানুষ। শুধু সংসার টেকেনি বলেই তাদেরকে খারাপ ভাবা ঠিক নয়।’ 

    উল্লেখ্য, তাহসান-রোজার সম্পর্ক নিয়ে দুজনের ঘনিষ্টজনেরা জানিয়েছেন, বিয়ের পর তাহসান চেয়েছিলেন ব্যক্তিগত ও নিরিবিলি জীবন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে রাখা। অন্যদিকে, রোজা নতুন পরিচিতি ও সামাজিক পরিসর উপভোগ করছিলেন। এই ভিন্ন জীবনধারার কারণেই নাকি ধীরে ধীরে তাদের মাঝে দূরত্ব তৈরি হয়। শুরুতে দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা হলেও মতের অমিল প্রকট হয়ে যাওয়ায় পারস্পরিক সম্মানের জায়গা থেকে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তারা। 

    জানা গেছে, গত বছরের শেষ দিকে তাহসান নিজেই ডিভোর্সের জন্য আবেদন করেছেন। বিচ্ছেদের আবেদন চলতি বছরের ফেব্রুয়ারিতে কার্যকর হবে। 

    বিনোদন ডেস্ক

  • সৃজিত সবসময়ই আমাকে এভাবে বোকা বানায়: মিথিলা

    ঢালিউড অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও টালিউড পরিচালক সৃজিত মুখার্জি দম্পতি অনেক দিন ধরেই একছাদের নিচে আর থাকছেন না বলে গুঞ্জন চলছে। এমনকি তারা দুজন নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। 

    এ তারকা দম্পতির সংসারজীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই মিথিলা এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন। অভিনেত্রীর কৌশলী জবাব নেটদুনিয়ায় আরও জোরালো করে তোলে। 

    সেই সময় মিথিলা বলেছিলেন— ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি, আমার ভিসা নেই। সৃজিত এখনো তার স্বামী কিনা— সঞ্চালক সরাসরি এমন কথা জানতে চাইলে রহস্য রেখে অভিনেত্রী বলেছিলেন, এটা তো যারা বলছে, তারা বলছে— আমি কিছুই বলব না। তবে স্বামী সম্পর্কিত প্রশ্নে যোগ তিনি বলেন, হ্যাঁ, পাসপোর্টে তার নামও রয়েছে।

    সম্প্রতি আবারও একটি ভিডিওয়ের সাক্ষাৎকারে সব জল্পনাকে দূরে সরিয়ে দেন মিথিলা। তিনি জানালেন, এ মুহূর্তে তিনি ভারতের মুম্বাইয়ে রয়েছেন; সঙ্গে আছেন সৃজিত। তবে কবে কখন গেছেন, তা স্পষ্ট না হলেও এক সংবাদমাধ্যমের বরাতেই খবরটি সামনে এসেছে।

    মিথিলা বলেন, এরকম হয়েছে যে ওর (সৃজিতের) অনেক ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমার দেখা হয়নি। এবার দেখা হলো। আমরা বেড়াতে এসেছি, আইরার (মেয়ে) সঙ্গে পরিচয় হলো সবার। তিনি বলেন, গত বছর আমাদের শেষ দেখা হয়েছে, এরপর আর দেখা হয়নি। তো এবার একসঙ্গে হইচই করলাম। ওরকম খুব ঘুরে বেড়ানো হয়নি।

    অভিনেত্রী বলেন, এখনো মুম্বাইতে কিচ্ছু দেখিনি। আমি বলেছিলাম, গেটওয়ে অব ইন্ডিয়া আছে তো সিনেমায় দেখা যায়। সৃজিতকে বললাম—আমাকে প্লিজ সেটা দেখাও। তখন ও বলল— ‘ওটা এখন বন্ধ, ঢেকে রেখেছে কাপড় দিয়ে।’ 

    মিথিলা বলেন, আমি ভাবলাম, এটা কি ভুল ভাবছি! এটা তো অনেক বড়! কাপড় দিয়ে ঢেকে রাখা যায়? সবসময়ই সৃজিত আমাকে এভাবে বোকা বানায়। কথাগুলো এত সিরিয়াস চেহারা নিয়ে বলল যে, পরে আমি গুগল করলাম, দেখলাম, এত বড় স্থাপনা কীভাবে ঢেকে রাখা যায়! এরপর… ওই আরকি।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই সৃজিত-মিথিলা-আইরার ছবি ভাইরাল

    টালিউড নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সংসারজীবন নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। তাদের বিচ্ছেদ হয়েছে বলে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা জল্পনা চলে আসছে। সম্প্রতি এর মাঝেই হঠাৎ করে সামাজিক মাধ্যমে সৃজিত, মিথিলা ও আইরার একটি ছবি ভাইরাল হয়েছে। 

    সেখানে নেটিজেনদের মাঝে ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, সব সংশয় কাটিয়ে সৃজিত-মিথিলা আবারও এক হয়েছেন এবং মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন। আসলে সেই ছবিটিকে তাদের ‘পুনর্মিলন’ হিসেবে আখ্যায়িত করে অনেকে পোস্ট দিয়েছেন। 

    এদিকে মিথিলার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। সম্প্রতি এ বিষয়ে অভিনেত্রী এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন। সেখানে তিনি বলেছিলেন— ‘২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। আমার ভিসা নেই।’ 

    সৃজিত মুখার্জি এখনো তার স্বামী রয়েছেন কিনা? সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না। তবে হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।

    অভিনেত্রীর এমন কৌশলী উত্তর বিনোদন জগতে এখন তুমুল আলোচনার বিষয়। আর ঠিক এমন আবহে পুরোনো পারিবারিক ছবি ভাইরাল হওয়ায় নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

    জানা গেছে, সেই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। এটি তাদের বিচ্ছেদ গুঞ্জন শুরুর সময়ের ছবিও না। ছবিটি ২০২৪ সালে একটি সংবাদমাধ্যমে দেখা গিয়েছিল। অর্থাৎ এটি আরও আগের তোলা একটি ছবি। তাই সৃজিত-মিথিলা আবার এক হয়েছেন— এটি নেটিজেনদের কেবলই জল্পনা; এর কোনো সত্যতা নেই।

    বিনোদন ডেস্ক

  • মিথিলার পাসপোর্টে স্বামী কে?

    ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি নতুন করে প্রেম করছেন। এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। তবে তার প্রেমিকা আর কেউ নন, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

    সোমবার সুস্মিতার সঙ্গে শারদীয় দুর্গোৎসবে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সৃজিত। এর আগে ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারেও একসঙ্গে হাজির হয়েছিলেন দুজন। এরপর থেকে প্রেমের গুঞ্জন আরও উসকে উঠে।

    এরই মধ্যে দেশের একটি বেসরকারি টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে প্রশ্ন করা হয়। প্রশ্ন ছিল এমন- অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়—আপনি কী বলবেন? জবাবে মিথিলা বলেছেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’

    তবে উনি কি এখনো আপনার স্বামী? এ প্রশ্নের জবাবে দুই সেকেন্ড সময় নিয়েছেন মিথিলা। পরে তিনি বলেন, ‘হ্যাঁ’। পাসপোর্টে তার নামটি আছে?—মাথা নেড়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ।’

    ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেছেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন তিনি। আইরাকে ভর্তি করিয়েছিলেন কলকাতার একটি স্কুলে। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন অভিনেত্রী।

    এছাড়া ওই অনুষ্ঠানে সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার দূরত্ব নিয়ে আলোচনাও হয়। একসঙ্গে দুজনের ছবিও খুব একটা দেখা মেলে না। ২০২৪ সালের জুলাইয়ের পর আর কলকাতা যাননি মিথিলা। কেন যাননি জানতে চাইলে মিথিলা বলেন, ‘ভিসা নাই।’

    বিনোদন ডেস্ক

  • মিথিলার স্বামীর সঙ্গে সুস্মিতার নানা গুঞ্জন

    টালিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে এক সুন্দরীকে। এটি দেখে নেটিজেনদের ধারণা—আবার বুঝি সৃজিত প্রেমে পড়েছেন।

    শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, পূজামণ্ডপে বেশ মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন সৃজিতের সঙ্গে সেই সুন্দরী অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়িতে বেশ মানিয়েছে তাদের।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমীর শুভেচ্ছা জানাতে গিয়ে সেই সুস্মিতার সঙ্গেই ছবি শেয়ার করে নিলেন সৃজিত মুখোপাধ্যায়। আর দুজনে রীতিমতো চমকে দিয়েছেন পূজার সাজে। কোনো এক বাড়ির পূজায় তোলা হয়েছে সেই ছবিটি। সৃজিতের গায়ে নীল রঙের পাঞ্জাবি। আর সুস্মিতাও পরেছেন নীল রঙের শাড়ি। 

    শারদীয় দুর্গোৎসবের রঙিন আমেজের মধ্যেই নেটিজেনদের কৌতূহল চরমে পৌঁছেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিচালক সৃজিত ও অভিনেত্রী সুস্মিতার সম্ভাব্য প্রেমের সম্পর্ক। আর এ গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন সৃজিত নিজেই, সপ্তমীর দিনে সামাজিক মাধ্যমে সুস্মিতার সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি শেয়ার করে নেন। এখন ভক্তদের মনে প্রশ্ন একটাই—এ কি শুধুই পূজার আনন্দ, নাকি সম্পর্কের নতুন ঘোষণা? তারা দুজনেই প্রেমের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। এমনকি এ ধরনের খবর ছড়িয়ে পড়ায় কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন। তবে এত সহজে কি আর লোকের মুখ বন্ধ করা যায়।

    যেখানে প্রশ্ন থাকে—একে অপরের দিকে তাকিয়ে ক্যামেরাবন্দি। আবার সুস্মিতাকে ছবিও তুলে দিচ্ছেন সৃজিত। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে এ পরিচালক লিখেছেন— ‘শুভ সপ্তমী’।

    এদিকে এসব ছবি নিয়েও সামাজিক মাধ্যমের নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। তাদের ধারণা— সৃজিত মুখার্জি আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তবে সৃজিত বা সুস্মিতা যতই অস্বীকার করুক, যেভাবে তারা সিনেমার প্রিমিয়ার হোক বা পূজার উদ্বোধন, সর্বত্র একসঙ্গে পৌঁছাচ্ছেন, ম্যাচিং পোশাকে সাজছেন, এটাকে বন্ধুত্বের মাপকাঠিতে ফেলতে রাজি নন নেটিজেনরা। তবে ধোঁয়াশা কাটিয়ে প্রেমের সম্পর্কের বিষয়ে খোলামেলা কেউ কোনো কথা বলেননি।

    বিনোদন ডেস্ক

  • সৃজিত কি এখনো আপনার স্বামী, প্রশ্নে যা বললেন মিথিলা

    ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বৈবাহিক সম্পর্ক নিয়ে বেশ কৌতূহল ভক্তদের। কারণ সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে নাম জড়াচ্ছে সৃজিতের।

    শারদীয় দুর্গোৎসবের মধ্যে গতকাল সুস্মিতার সঙ্গে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সৃজিত। এর আগে ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারেও একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। এতে করে তাদের প্রেমের গুঞ্জনের পালে হাওয়া লেগেছে।

    সম্প্রতি সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় মিথিলাকে। একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে তাকে সরাসরি উপস্থাপক প্রশ্ন করেন, অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়—আপনি কী বলবেন? জবাবে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উনি কি এখনো আপনার স্বামী?—এমন প্রশ্নের জবাবে দুই সেকেন্ড সময় নিয়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ’। পাসপোর্টে তার নামটি আছে?—মাথা নেড়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ।’

    ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেছেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন মিথিলা, আইরাকে কলকাতার স্কুলে ভর্তি করিয়েছিলেন। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন তিনি।

    সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার দূরত্ব নিয়ে আলোচনাও রয়েছে। একসঙ্গে দুজনের ছবিও খুব একটা দেখা যায় না। ২০২৪ সালের জুলাইয়ের পর মিথিলা আর কলকাতা যাননি। কেন যাননি জানতে চাইলে মিথিলা বলেন, ‘ভিসা নাই।’

    বিনোদন ডেস্ক

  • তাহসানে মিথিলার টান!

    দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান। অভিনেত্রী রাফিয়াদ রশীদ মিথিলার সঙ্গে দীর্ঘসময় প্রেমের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০০৬ সালে। এরপর তাদের ঘরে আসে একটি কন্যাসন্তান। কিন্তু ১১ বছর পর ২০১৭ সালে এ দম্পতির মধ্যে সম্পর্কের অবসান ঘটে। বিচ্ছেদের ঘণ্টা বাজে তাদের সংসাসে।

    মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান মিথিলা। অভিনেত্রীর এরপর বছরদুয়েক একা থেকে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। মেয়েকে নিয়ে সেখানেই গড়েন আবাস। অন্যদিকে দীর্ঘদিন একা থেকে চলতি বছরের শুরুতে আমেরিকা প্রবাসী রোজা নামে এক রূপসজ্জাকরকে বিয়ে করেন তাহসান। এগুলো সবই পুরোনো খবর। চলতি সপ্তাতে তাহসান আবারও আলোচনায় এসেছেন।

    বছরখানেক আগে তিনি ছেড়েছেন অভিনয়। চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ায় এক কনসার্টে দাঁড়িয়ে বলেছেন, ‘এটাই তার শেষ কনসার্ট’। অর্থাৎ এবার গানকেও ‘গুডবাই’ জানাচ্ছেন তিনি। কারণ হিসাবে জানিয়েছে ‘মেয়ের বড় হওয়া’। তাহসানের এ সিদ্ধান্ত নিয়ে যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে, ঠিক তখন দৃশ্যপটে আবারও হাজির মিথিলা। হুট করেই সংবাদমাধ্যমে বলেছেন, সাবেক স্বামী তাহসানের দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছিলেন তিনি। কেন এতদিন পর এমন মন্তব্য? গুঞ্জন রয়েছে, সৃজিতের সঙ্গে তার বনিবনা চলছে না। মেয়েকেও কলকাতা থেকে ঢাকায় নিয়ে এসে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন। অর্থাৎ কলকাতা ছাড়ছেন মিথিলা। এর মানে সৃজিতও হয়তো কোনো একসময় তার জীবন থেকে অতীত হয়ে যাবে।

    এ কারণে পুরোনো স্মৃতি হাতড়ে নিজের মনকে সান্ত্বনা দিতে চাইছেন, অর্থাৎ, তাহসানেই টান বাড়ছে মিথিলার। কিন্তু হলে কী হবে, সে তো এখন অন্যের বাহুডোরে বন্দি। যদিও এসবই গুঞ্জন। এদিকে মিথিলা সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আর এবারই প্রথম ডক্টর উপাধি সঙ্গে নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন এ অভিনেত্রী। মিথিলা জানান, পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৯ম পর্বে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠানটি আজ রাত ৯টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে। এদিকে নারী ও শিশু অধিকার বিষয়ে বরাবরই সক্রিয় অভিনেত্রী মিথিলা। কাজ করছেন ব্র্যাক ইন্টারন্যাশনালে।

    বিনোদন ডেস্ক

  • তাহসানের অবসরের গুঞ্জনে যা বললেন মিথিলা

    তাহসান ও মিথিলার সম্পর্ক বহু আগেই শেষ হয়ে গেছে। বর্তমানে দুজনই নিজ নিজ জীবনে নতুন সম্পর্কে যুক্ত হলেও ভক্তদের আগ্রহ আজও কমেনি। কোনো ঘটনা ঘটলেই আলোচনায় উঠে আসেন এই সাবেক তারকা দম্পতি।

    সাম্প্রতিক সময়ে সংগীত জগত থেকে তাহসানের অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়লে অনেকে মিথিলার ফেসবুক ওয়ালে চোখ রাখেন—তিনি এ নিয়ে কিছু লিখেছেন কি না। তবে মিথিলা নিজের ব্যস্ততাকেই প্রাধান্য দিয়েছেন, তাহসানকে নিয়ে কোনো মন্তব্য করেননি।

    ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করে মিথিলা লিখেছেন, আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে মনটা ভরে গেল। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের সুফিয়া কামাল সেমিনার সিরিজে আমার পিএইচডি গবেষণার কিছু অংশ উপস্থাপন করেছি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও জানান, লিঙ্গ এবং প্রারম্ভিক শৈশব শিক্ষা নিয়ে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ সময় কেটেছে। তাদের প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পেরে আমি আনন্দিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

    উল্লেখ্য, গেল মাসের শেষে মিথিলা সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের খবর জানিয়েছিলেন।

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন মিথিলা, খুশি সৃজিত

    ২০১৯ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের নায়িকা রাফিয়াত রশিদ মিথিলা। যদিও মিথিলার এটা দ্বিতীয় বিয়ে ছিল। প্রথম বিয়ে হয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা-গায়ক তাহসানের সঙ্গে। তবে দ্বিতীয়বার সৃজিতের সঙ্গে সংসার বাঁধলেও বেশ কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছে তাদের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। আসলে মিথিলা আর সৃজিতকে সম্প্রতি একসঙ্গে দেখেননি দর্শকরা। তবে এই সব কিছুর মাঝে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমের ফের মিথিলাকে নিয়ে পোস্ট করে সবাইকে চমকে দেন সৃজিত। খবর হিন্দুস্তান টাইমসের।

    নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তবে একটু খোলসা করে বলা যাক। মঙ্গলবার মিথিলা একটি পোস্ট শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়। সেখানে নায়িকা জানান, তিনি পিএচডিতে সফল। এবার তিনি আর শুধু রাফিয়াত রশিদ মিথিলা নন, বরং ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা।

    ছবিগুলি পোস্ট করে নায়িকা লেখেন, ‘জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলভাবে শেষ করতে পেরেছি। আজ আমি খুবই আবেগপ্রবণ এবং গর্বিত! এ মুহূর্তের মধ্যে দিয়ে আমার পাঁচ বছরের একটা জার্নি শেষ হল। আমার জন্য, ‘অল্প পথ’ বেছে নেওয়ার অর্থ হল ক্যারিয়ার, মাঝে মাঝে অভিনয় এবং পারিবারিক দায়িত্বের সঙ্গে তাল মিলিয়ে এ ডিগ্রি অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করা। এ অভিজ্ঞতা আমার জন্য চূড়ান্ত মাস্টারক্লাস হয়ে উঠেছিল। যা আমাকে আমি কী সামলাতে পারি তার প্রকৃত গভীরতা শিখিয়েছে। আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা পাশে ছিলেন বলে আমি এগিয়ে যাওয়ার জ্বালানি পেয়েছি।’

    নায়িকা আরও লেখেন, ‘আজ থেকে, আমি আনুষ্ঠানিক ভাবে এবং গর্বের সঙ্গে আমার নামের সঙ্গে ‘ডক্টর’ উপাধি যোগ করতে পারব। একটা উপাধি যা অর্জনের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি।’ আর তার করা এ পোস্ট সৃজিত নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে লেখেন, ‘অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!’ কিছু দিন আগে মিথিলার ও তাহাসানের মেয়ে আয়রা বিজ্ঞাপনের একটি পোস্টও শেয়ার করেছিলেন পরিচালক।

    ২০০৬ সালে বাংলাদেশের গায়ক-অভিনেতা তাহসান রহমান খানকে বিয়ে করেন মিথিলা। সেই সময় পড়শি দেশের ড্রিম কাপল ছিল মিথিলা ও তাহসানের জুটি। ২০১৩ সালের ৩০ এপ্রিল জন্ম হয়েছিল আইরা তাহরিম খানের। তবে ২০১৭ সালে এসে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন তাহসান-মিথিলা। তবে তারা আলাদা হয়ে গেলেও, যৌথভাবে নিয়েছেন সন্তানের দায়িত্ব।

    বিনোদন ডেস্ক