Tag: রণবীর

  • জন্মদিনে রণবীরকে ভালোবাসায় মুড়িয়ে দিলেন আলিয়া

    শৈশব থেকেই রণবীরকে পছন্দ করতেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সংবাদমাধ্যমের একাধিক সাক্ষাৎকারে রণবীরকে বিয়ে করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। তার সেই স্বপ্ন পূরণও হয়েছে। অনেক দিন সম্পর্কে থেকে মনের মানুষকে বিয়ে করেন এ অভিনেত্রী। বিয়ের পর নাকি স্বামীর পছন্দমতো নিজের মধ্যেও বদল এনেছেন তিনি। বিয়ের দুই বছর পরও সেই প্রেমে ভাটা পড়েনি। তাই রণবীরের জন্মদিনে একগুচ্ছ ভালোবাসায় মাখা ছবি শেয়ার করে নিলেন আলিয়া ভাট।

    এদিকে স্বভাবে ধীরস্থির রণবীর। তার সৌম্য চেহারার জন্যই আগামীতে ‘রামায়ণ’-এ রামের চরিত্রে নির্বাচিত হয়েছেন তিনি। নিজের জন্মদিন নিয়ে তেমন হইচই পছন্দ নয় রণবীর কাপুরের। কিন্তু স্ত্রী-কন্যার পাল্লায় পড়ে জন্মদিনে মাতলেন এ অভিনেতা। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) ৪২ বছরে পা রাখলেন রণবীর কাপুর। এদিন অভিনেতাকে শুভেচ্ছা ও ভালোবাসায় মুড়িয়ে দিলেন স্ত্রী আলিয়া ভাট। সঙ্গ দিল তাদের একমাত্র সন্তান রাহা কাপুর।

    কোথাও দেখা যাচ্ছে রণবীরের বাহুলগ্না আলিয়া, কোথাও বা ছোট্ট রাহাকে মাঝে নিয়ে পরস্পরকে আলিঙ্গন করছেন তারা। সামাজিকমাধ্যমে শেয়ার করা ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—মাঝে মধ্যে এমন বিরাট একটা আলিঙ্গনেরই দরকার পড়ে। তা হলেই জীবনকে ভালোভাবে অনুভব করা যায়। শুভ জন্মদিন প্রিয়।

    উল্লেখ্য, রণবীর-আলিয়ার এ ছবিগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভাঙার পর আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়েতে হাতে হাত রেখে প্রবেশ করেছিলেন রণবীর ও আলিয়া। সেদিনই একপ্রকার সম্পর্কের ঘোষণা দিয়েছিলেন তারা। এরপর দীর্ঘ দিন ধরে একত্রবাস করেন এ তারকা দম্পতি। ২০২২ সালের ১৪ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

    বিনোদন ডেস্ক

  • কন্যাকে নিয়ে আলিয়া-রণবীরের সংসারে অশান্তি

    কাপুর পরিবারের নয়নের মণি রাহাকে নিয়েই আলিয়া-রণবীরের অশান্তি। কারণ রাহার মুখে ‘বাবা’ নাকি ‘মা’, কোন ডাক শোনা যাবে সেই নিয়েই সমস্যা। 

    রাহাকে নিয়ে আগেও ভাট ও কাপুর পরিবারে খুনসুঁটির কথা শোনা গেছে। রণবীরের মা নীতু কাপুর ও আলিয়ার মা সোনি রাজদানের মধ্যে একচোট ঝগড়া হয়েছে এ নিয়েই যে, রাহা আগে মাকে ডাকবে নাকি বাবাকে।

    মাত্র দেড় বছর বয়স আলিয়া-রণবীর কন্যার। জনপ্রিয়তার দিক থেকে ইতোমধ্যেই মা-বাবাকে টেক্কা দিতে চলেছে এই স্টারকিড। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমার আর রণবীরের মধ্যে প্রায়ই ঝামেলা হতো রাহা কাকে আগে সম্বোধন করবে, সেই নিয়ে। আমি বলতাম, ‘মাম্মা’ বলবে ও, রণবীর বলত না, ‘পাপা’। একদিন আমি আর রাহা একা বসে আছি। ও নিজের মতো খেলছে। তখনই বলে, ‘মাম্মা’। শোনামাত্রই ফোন বের করে রেকর্ড করি সেই মুহূর্তটা। ওকে বলি, এক্ষুণি যেটা বললে, বল। প্রথমবার আধো আধোভাবে বললেও পরেরবার স্পষ্ট ‘মাম্মা’ বলে ডাকে ও।’

    ২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধার পর নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। 

    বিনোদন ডেস্ক

  • যে কারণে রণবীর-দীপিকার ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল ক্যাটরিনাকে

    ২০১০ সালে সম্পর্ক ভেঙে যায় বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। এর আগে তারা দুজনে তিন বছর সম্পর্কে জড়িয়েছিলেন। এ সম্পর্ক থাকাকালে ক্যাটরিনার সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর। ছয় বছর সম্পর্কে থাকার পর ২০১৬ সালে ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় রণবীরের।

    প্রথমে দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্ক। পরে বিচ্ছেদ। তার পর ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম। সেই সম্পর্কেও ভেঙে যায়। রণবীর কাপুরের প্রেমজীবন ছিল রঙিন। তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের ছাপ কি তারকাদের পেশাগত জীবনেও পড়েছিল?—এমন প্রশ্ন নেটিজেনদের মাঝে ঘুরপাক খায়। 

    এ সম্পর্কে ক্যাটরিনা এক পুরোনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন— রণবীরের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের কথা ছিল তার। রণবীরের সঙ্গে সেই ছবিতে জুটি বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোনও। শেষ মুহূর্তে সেই ছবি থেকে বাদ পড়ে যান ক্যাটরিনা। কানাঘুষা শোনা যায়, সেই সময় রণবীর ও দীপিকার প্রেম ছিল তুঙ্গে।

    ২০০৮ সালে যশরাজ ফিল্মসের প্রযোজনায় ও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বচনা এ হাসিনো’। এ ছবিতে দীপিকার পাশাপাশি রণবীরের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল বিপাশা বসু ও মিনিশা লাম্বাকে। ক্যাটরিনা সাক্ষাৎকারে আরও জানিয়েছিলেন— এ ছবির চিত্রনাট্য অনুযায়ী চারজন অভিনেত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছিল। চতুর্থ নায়িকা হিসাবে নির্বাচন করা হয়েছিল ক্যাটরিনাকে। কিন্তু শুটিং শুরুর আগে হঠাৎ তাকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল।

    ক্যাটরিনা সাক্ষাৎকারে বলেছিলেন, যশরাজ ফিল্মসের সঙ্গে আমার বহুদিন ধরে কাজ করার ইচ্ছা ছিল। ভেবেছিলাম— ‘বচনা এ হাসিনো’ ছবির মাধ্যমে আমার সেই স্বপ্ন পূরণ হবে। কিন্তু আদিত্য চোপড়া (যশরাজ ফিল্মসের অধিকর্তা এবং যশ চোপড়ার পুত্র) আমায় হঠাৎ একদিন জানান যে, আমাকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। ছবির দৈর্ঘ্য নাকি এতটাই লম্বা হয়ে পড়েছিল যে, বাধ্য হয়ে চতুর্থ নায়িকার চরিত্রটি বাদ দিতে হয়েছে। তিনি বলেন, আমি খুব মুষড়ে পড়েছিলাম। তার পর আমার কাছে ‘নিউইয়র্ক’ ছবির প্রস্তাব এলো। আমি রাজিও হলাম অভিনয় করতে। কিন্তু মনে কিছু একটা খুঁতখুঁত করেই চলত। একটি সফল, বাণিজ্যিক ছবিতে অভিনয় করা হলো না। তার পরিবর্তে আর্ট ফিল্মে অভিনয় করছি। সব সময় এগুলোই মাথার মধ্যে চলত। পরে ‘নিউইয়র্ক’ ছবিটি মুক্তি পায়। ধীরে ধীরে আমার পুরোনো ধারণাও বদলে যায়।

    বলিউডের একাংশের দাবি— ‘বচনা এ হাসিনো’ ছবির শুটিংয়ের সময় রণবীর ও দীপিকার সম্পর্ক আরও মাখোমাখো হয়ে ওঠে। তবে দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর দুই তারকা তাদের সম্পর্কে ইতি টেনেছিলেন। যদিও এই প্রসঙ্গে দীপিকা পরে জানিয়েছিলেন, তার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি ক্যাটরিনার সঙ্গেও প্রেম করছিলেন রণবীর। তৃতীয় ব্যক্তিকে সম্পর্কে নিয়ে এসে দীপিকাকে ঠকিয়েছিলেন রণবীর। এমনটিই দাবি করেছিলেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • মা হওয়ার পর রূপের ঝলক দেখালেন দীপিকা, মুগ্ধ অনুরাগীরা

    বলিউড তারকা দীপিকা রোববার মিষ্টি মেয়ের মা হয়েছেন। প্রায় সাত দিন হাসপাতালে কাটিয়ে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে বাড়ি ফিরলেন তিনি। সন্তানকে বুকে আগলে নিয়েই হাসিমুখে বাড়ি ফিরেছেন বলিউডের ‘মস্তানি’। মা হওয়ার পর দীপিকার রূপ যেন আরও বেড়ে গিয়েছে। এমনটাই বলছেন নেটিজেনরা।

    এদিন হাসপাতালে দীপিকাকে নিতে যান রণবীর সিং। সঙ্গে ছিলেন অভিনেতার বাবা। শোনা গিয়েছে, দীপিকা ও সদ্যোজাত কন্যার জন্য গ্র্যান্ড ওয়েলকাম প্ল্যান করে রেখেছেন রণবীর। হাসপাতাল থেকে বেরিয়েই গাড়িতে উঠে পড়েন অভিনেত্রী। পেছনের সিটে তার সঙ্গে বসেছিলেন রণবীর। সদ্যোজাত সন্তানকে সাদা কাপড়ে মুড়ে রাখেন তারকা দম্পতি। চোখেমুখে আনন্দের ছাপ স্পষ্ট। রণবীর-দীপিকা দুজনের চোখেই ছিল চশমা। তবে অভিনেত্রীর গাল পুরো লাল। যেন ব্লাশ করছেন। দীপিকার এই ‘পোস্ট প্রেগন্যান্সি গ্লো’ দেখে মুগ্ধ নেটিজেনরা।

    গত ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তার ও রণবীর সিংয়ের সন্তান। প্রথমে শোনা গিয়েছিল, ২৮ সেপ্টেম্বর দীপবীরের সন্তানের জন্ম হবে। কিন্তু শনিবার বিকালে আচমকাই দীপিকাকে নিয়ে হাসপাতালে যান রণবীর সিং। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় প্রকাশ্যে আসতেই দাবানল গতিতে ভাইরাল হয় ভিডিও। অনুরাগীদের প্রার্থনা ছিল, গণেশ চতুর্থীর দিনই যেন সন্তানলাভ করেন রণবীর-দীপিকা। কিন্তু সুখবর পাওয়া গেল রোববার।

    শোনা যাচ্ছে, বিরাট-আনুশকা, রণবীর-আলিয়ার মতো দীপবীরও সন্তানের জন্য ‘নো ফটো পলিসি’তে হাঁটবেন। এখন সদ্যোজাতকে ভীষণভাবে আগলে রাখার পালা। বিরুষ্কা এখনো পর্যন্ত মেয়ে ভামিকা ও ছেলে অকায়ের মুখ দেখাননি। তবে রণবীর-আলিয়া ইতিমধ্যেই রাহাকে প্রকাশ্যে এনেছেন। আর তাকে মিষ্টি মুখ সকলেই দেখে ফেলেছেন।

    বিনোদন ডেস্ক

  • কেন বাবা হওয়ার পর এখনো প্রকাশ্যে আসেননি রণবীর?

    মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে গত রোববার কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন। ওই হাসপাতালের মালিক ভারতীয় ধনকুবের মুকেশ ও নীতা আম্বানী। 

    সোমবার রাতেই মুকেশের গাড়ি দেখা যায় হাসপাতালের বাইরে। কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালে প্রবেশ করেন ভারতের শীর্ষ এই ধনী। দীপিকা ও নবজাতককে দেখতেই হাসপাতালে গিয়েছেন তিনি।

    জানা গেছে, ২৮ সেপ্টেম্বর দীপিকার সন্তান পৃথিবীতে জন্ম নিতে পারে দীপিকার সন্তান। কিন্তু ৬ সেপ্টেম্বর সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশ চতুর্থীর বিশেষ দর্শন সেরে পরের দিনই হাসপাতালে ভর্তি হন দীপিকা। ৮ সেপ্টেম্বর জন্ম হয় কন্যা সন্তানের। 

    বাবা হওয়ার পর এখনো প্রকাশ্যে আসেননি রণবীর সিং। ধারনা করা হচ্ছে, আরও কিছু দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরবেন মা ও সন্তান। 

    তবে এরই মধ্যে হাসপাতালে দেখা গেছে, রণবীরের দিদি রিতিকা ভবানীকে। সোমবার বিকালে রিতিকাকে দক্ষিণ মুম্বাইয়ের ওই হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। কিন্তু তার তরফ থেকে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি।

    রণবীর ও দীপিকা ৮ সেপ্টেম্বরই ইনস্টাগ্রামে সন্তানের জন্মের কথা ঘোষণা করেন। জানান, তাদের একটি কন্যাসন্তান হয়েছে। তবে নবজাতকের নাম এখনো ঘোষণা হয়নি। 

    আম্বানীদের সঙ্গে রণবীর-দীপিকার সম্পর্ক যে খুবই ভাল, তা বোঝা গিয়েছিল অনন্ত আম্বানীর বিয়ের সময়ই। আম্বানীর বাড়ির বিয়েতে প্রায় সকল অনুষ্ঠানেই জমিয়ে নাচ-গান করতে দেখা গেছে রণবীরকে। আম্বানী পরিবারের মালিকানাধীন হাসপাতালেই জন্ম হয়েছে বলিউডের তারকা এই দম্পতির প্রথম সন্তানের।

    রণবীর ইতোমধ্যেই পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। দীপাবলির সময় দীপিকা-রণবীরকে দেখা যাবে ‘সিংহম এগেন’ ছবিতে। পাশাপাশি রণবীর অপেক্ষা করছেন ‘ডন ৩’-এর জন্য।

    বিনোদন ডেস্ক

  • প্রয়োজনে সন্তানের জন্য অভিনয় ছাড়বেন দীপিকা

    বলিউড অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতির বিয়ের ছয় বছরের মাথায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সংসারের নতুন অতিথি আসার খবর প্রকাশ হয়েছিল গণমাধ্যমে। এর পর থেকেই শুরু হয় ভক্ত-অনুরাগীদের জল্পনা। অবশেষে গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) এলো সেই সুখবর— মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যাসন্তানের মা হলেন দীপিকা। প্রথমবারের মতো বাবা হলেন রণবীর সিং। 

    ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে সংসারে নতুন অতিথি আসার খবর নিশ্চিত করেছেন দীপিকা-রণবীর। গতকাল এক পোস্টে দীপিকা-রণবীর লিখেছেন— ওয়েলকাম বেবি গার্ল!’ তাদের এই পোস্টে দুই তারকার ভক্ত-অনুসারী থেকে বলিউড তারকারা শুভকামনা জানিয়েছেন।

    এর আগে গত শনিবার বিকালে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হন দীপিকা। তখন থেকেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে গতকাল এলো সুখবর। কিছু দিন আগেই মাতৃত্বকালীন ফটোশুটে ধরা দেন দীপিকা। অভিনেত্রীর সেই বেবিবাম্প ফটোশুটের ছবিও প্রশংসিত হয় অন্তর্জালে।

    এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তান বিষয়ে এক প্রশ্নের উত্তর দিয়েছিলেন রণবীর সিং, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তিনি বলেছিলেন— ‘আপনারা সবাই জানেন, আমার বিয়ে হয়ে গেছে, কয়েক বছর পর সন্তানও হবে। দীপিকার কাছে আমার একটিই আবদার— আমার একটা মেয়ে চাই। সে যেন দীপিকার মতো মিষ্টি হয়। সে জন্যই তো দীপিকা অন্তঃসত্ত্বা হলে আমি সব সময় দীপিকার ছোটবেলার ছবি দেখাব ওকে। তা হলে মিষ্টি মেয়ে হবে।

    রণবীরের চাওয়া পূর্ণ হয়েছে, কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। সেই সাক্ষাৎকারে অভিনেতা আরও জানিয়েছিলেন— ছেলে হোক বা মেয়ে, সন্তানের নাম হবে শৌর্য বীর সিং।

    অন্যদিকে ভোগ সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে দীপিকাও বলেছিলেন, তিনি বাচ্চাকাচ্চা ভালোবাসেন। এমনকি সন্তানের জন্য অভিনয় ছাড়তেও তার আপত্তি নেই।

    উল্লেখ্য, ২০১৩ সালে ‘গোলিও কি রাসলীলা: রামলীলা’ ছবির শুটিংয়ের সময় শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। পরে ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘৮৩’ ইত্যাদি ছবিতে তাদের জুটি হিসেবে দেখা গেছে। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালিতে বিয়ে করেন দীপিকা-রণবীর।

    বিনোদন ডেস্ক

  • প্রিয়াঙ্কা-আলিয়াদের শুভেচ্ছাবার্তায় সিক্ত দীপিকা

    প্রথমবার মাতৃত্বের স্বাদ নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রোববার (৮ সেপ্টেম্বর) বলিউডের তারকা জুটি রণবীর সিং-দীপিকার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। ইনস্টাগ্রামে এই খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারকা দম্পতি।

    তাদের ঘরে নতুন অতিথি আগমনের খবরে খুশির ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট।

    দীপিকা এবং রণবীরের সঙ্গে বেশকিছু সিনেমায় কাজ করা ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়াও তাদের প্রতি ভালোবাসা জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কার স্বামী গায়ক নিক জোনাসও।

    এছাড়া ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, সুনীল শেঠি, অনন্যা পাণ্ডে, শর্বরী, জোয়া আখতারসহ আরও অনেকেই রণবীর-দীপিকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • দীপিকা-রণবীরের প্রথম সন্তান কোথায় জন্ম নেবে, তথ্য ফাঁস

    বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এর আগে হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি সুখী সংসারের জন্য প্রয়োজনে অভিনয়ও ছাড়তে পারেন। তাই মা হওয়ার পর প্রয়োজনে অভিনয় ছাড়ার কথাও ভাবতে পারেন বলে জানান এ অভিনেত্রী। দীপিকা বলেন, তিনি বাচ্চা ভালোবাসেন, অনেকগুলো বাচ্চা চান।

    rnrn

    বাবা ও মা হতে চলেছেন রণবীর-দীপিকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুরাগীদের এ সুখবর শুনিয়েছিলেন ‘দীপবীর’ জুটি। তারপর থেকেই দীপিকা-রণবীরের সন্তানের অপেক্ষায় রয়েছেন ভক্ত-অনুরাগীরা। আর এবার শুভক্ষণ আসন্ন। কিন্তু কবে আসছে দীপিকা-রণবীরের প্রথম সন্তান?

    rnrn

    জানা গেছে, চলতি মাস সেপ্টেম্বরে আসতে চলেছে দীপিকা ও রণবীরের প্রথম সন্তান। এখন দীপিকার সন্তান প্রসবের সম্ভাব্য দিন জানা গেছে। এ তারকা দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, সেপ্টেম্বরের ২৮ তারিখে সাউথ বম্বের একটি হাসপাতালে সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা পাড়ুকোন। দিপ্পি আপাতত হবু ছোট্ট সন্তানের জন্য নার্সারি তৈরি করতে ব্যস্ত। দীপিকা কাজ থেকে বিরতি নিয়ে এ সময়টায় বেশ উপভোগই করছেন বলে জানিয়েছেন তিনি।

    rnrn

    ওই ব্যক্তি নিউজ১৮-কে জানিয়েছেন— আশা করি দীপিকা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ২০২৫ সালেই কাজে ফিরবেন। প্রয়োজনে এই ছুটি নতুন বছরের মার্চ অবধি বাড়তে পারে। যদিও এই প্রতিবেদনের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস।

    rnrn

    উল্লেখ্য, ২০১৩ সালে সঞ্জয়লীলা বানশালির ‘রামলীলা’র সেটে আলাপ হয়েছিল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের। এরপর একের পর এক ছবিতে তারা কাজ করেছেন। ক্রমেই গাঢ় হয়েছে তাদের প্রেম। ২০১৮ সালে ইতালিতে তারা পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়েন। এরপর নানান ভালোমন্দের মধ্য দিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন দীপবীর।

    বিনোদন ডেস্ক

  • রণবীর-দীপিকার নতুন বাড়ির ছবি প্রকাশ্যে, দাম কত

    বলিউডের পাওয়ার কাপেল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ১০০ কোটির নতুন বাড়ি তৈরির কাজ প্রায় শেষের দিকে। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের নতুন বাড়ির একটি ভিডিও ভাইরাল হয়েছে।

    rnrn

    দুই বছরেরও বেশি সময় আগে বান্দ্রায় তারকা দম্পতির নতুন বাড়ি কেনার খবর ছড়িয়ে পড়েছিল। তাদের বাড়িটি শাহরুখ খানের ‘মান্নত’-এর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। একটি প্রাইম লোকেশনে থাকায় বাড়িটি মূল্য এতটা। পাশাপাশি বাড়িটি সি-ফেসিং হওয়ার কারণে সমুদ্রের একটি দুর্দান্ত ভিউ পাওয়া যায়। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এরপরই এ বাড়ি তৈরির কাজ শেষ হয়ে যাবে।

    rnrn

    তাদের নতুন বাড়ির ভাইরাল ভিডিও সকলের মনোযোগ আকর্ষণ করেছে, বাড়িটিতে একাধিক ফ্লোর রয়েছে, তাছাড়াও বিলাসবহুল এ বাড়িতে সমস্ত রকমের সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে।

    rnrn

    ভাইরাল ভায়ানির পোস্ট করা ভিডিওটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই নানা মন্তব্য করেছেন ভক্তরা। কেউ কেউ জানতে চেয়েছেন ‘পুরো বিল্ডিং কি ওদের?’ আরেকজন লেখেন, ‘এটা কি ৩ জন মানুষের জন্য?’ অন্য একজন ব্যঙ্গ করে লেখেন, ‘প্রতিবেশি শাহরুখ খান।’

    rnrn

    একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছিল রণবীর এবং দীপিকা নাকি তাদের নতুন বাড়ির জন্য ভারতীয় মুদ্রায় ১০০ কোটি টাকা ব্যয় করেছেন। বিল্ডিংয়ের ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলা ফ্ল্যাট হিসেবে চুক্তি করে দেওয়া হবে। অনেকের মতে, এটি দেশের অন্যতম ব্যয়বহুল আবাসিক লেনদেনগুলোর মধ্যে একটি। অ্যাপার্টমেন্টটির কার্পেট এরিয়া ১১ হাজার বর্গফুট পাশাপাশি, টেরেসের অংশ প্রায় এক হাজার ৩০০ বর্গফুট। উপরন্তু, তারকা দম্পতির নতুন বাড়ির মধ্যে ১৯টি পার্কিং স্পেস থাকবে।

    rnrn

    জানা গেছে, দম্পতি অ্যাপার্টমেন্টের জন্য ভারতীয় মুদ্রায় ১১৮.৯৪ কোটি টাকা খরচ করেছেন, সঙ্গে নিবন্ধনের জন্য স্ট্যাম্প শুল্কের অতিরিক্ত ৭.১৩ কোটি টাকা। তাদের বিল্ডিংটি ছাদের অংশ বাদ দিয়ে প্রতি বর্গফুটের দাম প্রায় ১.০৫ লক্ষ টাকা৷

    rnrn

    তারকা দম্পতির উচ্চমানের জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে এ বাড়ির মধ্যেই একটি প্রাইভেট জিম, একটি সুইমিং পুল এবং বিনোদনের স্থান সহ অত্যাধুনিক সুবিধা থাকবে বলে আশা করা হচ্ছে।

    rnrn

    প্রসঙ্গত, রণবীর এবং দীপিকার প্রথম সন্তান সেপ্টেম্বরে আসতে চলেছে। তবে গর্ভবতী অভিনেত্রী থেমে নেই তাকে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে দেখা গেছে।

    অনলাইন ডেস্ক

  • রণবীরের প্রেমিকাদের নিয়ে যা বলেছিলেন ঋষি কাপুর

    ভারতের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর।  এক সময় দীপিকা পাডুকোন, এরপর ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম ছিল রণবীর কাপুরের, যা ছিল বি টাউনের অন্যতম চর্চিত বিষয়। তাদের সঙ্গে প্রেম ভাঙার পর ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছিলেন অভিনেতা। যদিও তিনি এখন আলিয়া ভাটের সঙ্গে সংসার করছেন, এক সন্তানের বাবাও হয়েছেন।

    rnrn

    কিন্তু বর্তমানে তিনি একেবারেই এক অন্য মানুষ। মেয়ে রাহা এবং স্ত্রী আলিয়াকে নিয়ে চুটিয়ে সংসার করছেন। তবে অতীতে একাধিক সম্পর্কে লিপ্ত থাকার কারণে প্রতারকের ট্যাগ তার নামের সঙ্গে জুড়ে যায়। 

    rnrn

    সম্প্রতি তিনি সেই বিষয়েই মুখ খুলেছেন। সেই বিষয়কে কেন্দ্র করে তার প্রয়াত বাবা ঋষি কাপুরের একটি পুরোনো সাক্ষাৎকার নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তিনি একইসঙ্গে চারজন নারীকে ডেট করার বিষয়ে বলেছিলেন। ঋষি কাপুর নিজের অদ্ভুত যুক্তি দিয়ে বলেছিলেন, এখন করবে না তো কখন করবে!

    rnrn

    ২০১৩ সালের ফিল্মফেয়ারে একটি সাক্ষাৎকারে ঋষি কাপুর বলেছিলেন, রণবীর তার ক্যারিয়ারে এতোটাই সফল যে, যেকোনো মেয়েই তার সঙ্গে ডেট করতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। এই প্রতারক তকমা বা চরিত্রের বিষয় নিয়ে তার ওপর বসানো ট্যাগগুলো আসলেই মিডিয়া প্রসূত। যদি সে এইরকম হয়েও থাকে, তাতে সমস্যা কী! যেকোনও মেয়েই তার সঙ্গে ডেট করতে চাইবে, এখন করবে না তো কী আমার বয়সে এসে করবে?

    rnrn

    সম্প্রতি নিখিল কামাথের একটি পডকাস্টে এসেছিলেন রণবীর কাপুর। সেখানেই বিভিন্ন বিষয়ে আলোচনার সময়, তিনি তার ক্যাসানোভা তকমার বিষয় নিয়ে মুখ খোলেন। 

    rnrn

    তিনি বলেন, জীবনের একটি বড় সময় যখন তিনি বিভিন্ন সম্পর্কে জড়িয়ে ছিলেন, তার পরিচয় তৈরি হয়েছিল বলিউডের দুই সফল বিখ্যাত অভিনেত্রীর বয়ফ্রেন্ড হিসেবে। 

    rnrn

    তিনি আরও বলেন, ওনাকে জীবনের একটি বড় সময় এই ক্যাসানোভা বলে ট্যাগ দেওয়া হয়েছিল। কিন্তু সেই তকমা এখন আর তাকে মানসিকভাবে বিব্রত করতে পারে না।

    rnrn

    তিনি তার স্ত্রী আলিয়ার ব্যাপারে বলেন, আলিয়া আগে খুবই জোরে কথা বলত। এদিকে ছোট থেকে বড় হওয়ার সময় তার বাবার জোরে কথা বলা তাকে অনেকক্ষেত্রে বিব্রত করত। তাই আলিয়ার জোরে কথা বলা কখনই রণবীরের পছন্দ ছিল না। সেই কারণেই এই অভ্যাস পরিবর্তন করার প্রচেষ্টা করেন আলিয়া।

    rnrn

    রণবীর তার পডকাস্টে এই কথা স্বীকার করেন, হঠাৎ করে জীবনের ৩০ বছরের একটি অভ্যাস পরিবর্তন করা কখনোই সম্ভব নয়। কিন্তু আলিয়া যে সেই প্রচেষ্টা করছে এটাই অনেক। তার প্রয়াত বাবা ঋষি কাপুর এবং মা নীতু কাপুরের মধ্যে হওয়া ঘন ঘন তর্ক কীভাবে তাকে ছোটবেলায় আঘাত করেছিল, বিশেষ করে তার বাবার চেঁচিয়ে কথা বলা, এই নিয়ে মুখ খোলেন অভিনেতা।

    বিনোদন ডেস্ক