Tag: রণবীর

  • আলিয়া-রণবীরের বিয়ের দিন বেজায় চটেছিলেন প্রতিবেশীরা, কিন্তু কেন

    বিয়েতে নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি হবে— এটাই স্বাভাবিক,  এ আর নতুন কী। কিন্তু বিয়েটা যদি খোদ কাপুরপুত্র বলিউড অভিনেতা রণবীর কাপুর আর ভাটকন্যা অভিনেত্রী আলিয়া ভাটের হয়, তাহলে তো কথাই নেই। 

    সম্প্রতি রণবীর-আলিয়ার বিয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে কথা বলেছেন মুম্বাইয়ের অন্যতম শীর্ষস্থানীয় নিরাপত্তাকর্মী ইউসুফ ইব্রাহিম। যে কিনা শুধু আলিয়া-রণবীর নয়, ক্যাটরিনা-ভিকি ও বরুণ ধানওয়া-নাতাশাসহ আরও বেশ কয়েকজন বড় তারকার বিয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

    আলিয়া-রণবীরের বিয়েতে নিরাপত্তা দিতে হিমসিম খেতে হয়েছিল বলে জানান ইউসুফ ইব্রাহিম। তাকে খুবই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথাই জানালেন সিকিউরিটি কনসালটেন্ট ইউসুফ ইব্রাহিম।

    ইউসুফ ইব্রাহিম বলেন, আমার জীবনের সবচেয়ে কঠিন বিয়ে ছিল আলিয়া-রণবীরের। সেখানে মিডিয়া হাউসগুলোর অন্তত ৩৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। প্রতিটি কোম্পানি থেকে কমপক্ষে ১০ জন লোক এসেছিলেন। আর তাদের ভক্ত-অনুরাগীরাও বাড়ির বাইরে জড়ো হয়েছিলেন। তিনি বলেন, একই কোম্পানি তাদের প্রতিটি আঞ্চলিক চ্যানেল থেকে চারজন করে লোক পাঠিয়েছিল। গোটা পালি হিলজুড়ে শুধুই মানুষের ভিড় ছিল। পালি হিলের দুদিকে যাওয়ার উভয় রাস্তায় মিডিয়া ও ভক্তদের দ্বারা পূর্ণ ছিল। ভিড় এত বেশি ছিল যে, আমাদের তাদের বিল্ডিং থেকে বের হওয়া অতিথিদের গাড়ির পেছনের দিকে রাস্তা পর্যন্ত দৌড়াতে হয়েছিল। এটি ভয়ঙ্কর চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছিল। কারণ বিয়েতে আমন্ত্রিত অতিথিরাও সেলিব্রিটি ছিলেন। এতটাই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল যে, ওই আবাসনের অন্যান্য বসবাসকারী লোকজনও বিরক্ত হয়ে পড়েন এবং প্রচণ্ড বিরক্ত ছিলেন।

    ইউসুফ বলেন, ‘আমরা প্রতিটি শিফটে ৬০ জন লোক ছিলাম এবং আমাদের শিফট ছিল আট ঘণ্টার। তবে আমরা ২৪ ঘণ্টা কাজ করেছি। প্রায় পাগলের মতো অবস্থা ছিল। তিনি বলেন, ওই বিল্ডিংটিতে ঢোকা ও বের হওয়ার জন্য শুধু একটাই গেট ছিল। তাই সবাইকে একই গেট দিয়ে ঢুকতে হচ্ছিল। আর সেই জনাকীর্ণ গেট দিয়ে আমাদের বিয়ের অতিথিদের নিয়ে যেতে হয়েছিল। আর অতিথিরা সবাই ছিলেন সেলিব্রেটি। 

    তিনি আরও বলেন, সেই রাতে সংবাদমাধ্যমও যেন পাগল হয়ে গিয়েছিল। আমি আমার টিমের অর্ধেক ছেলেকে ইউনিফর্ম পরিয়ে রেখেছিলাম এবং বাকিদের সিভিল ড্রেসে রেখেছিলাম, যাতে তারা এটি ভালোভাবে পরিচালনা করতে পারে। তারা আমাকে সব আপডেট দিত। শুনেছিলাম মিডিয়ার লোকজন নাকি পাঁচিল বেয়ে ওঠারও পরিকল্পনা করে রেখেছিল, ছবি তোলার জন্য। তাই আমি তাদের দেয়াল ঢেকে দেওয়ার নির্দেশ দিলাম। এভাবেই আমরা ম্যানেজ করেছি।

    ইউসুফ বলেন, তিনি অভিনেত্রী আলিয়া ভাটকে তার প্রথম সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ারের সময় থেকে চেনেন। আর ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির পর রণবীর কাপুরের সঙ্গে কাজ শুরু করেছিলেন বলে জানান ইউসুফ ইব্রাহিম।

    উল্লেখ্য, অভিনেত্রী আলিয়া ও অভিনেতা রণবীরের বিয়ের অনুষ্ঠান একান্তই পারিবারিক সদস্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর তাদের বিয়ের অনুষ্ঠানের বাইরে প্রায় ৩৫০ জন মিডিয়াকর্মী অপেক্ষা করছিলেন।

    বিনোদন ডেস্ক

  • প্রকাশ্যে ঝগড়া রণবীর-সাইফের

    বলিউড কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা রাজ কাপুরের ১০০ বছরের উদযাপন বিশেষভাবে আয়োজন করেছিল কাপুর পরিবার। সেখানেই দ্বন্দ্ব শুরু শ্যালক অভিনেতা রণবীর কাপুর ও জামাইবাবু সাইফ আলি খানের। জানা যাক প্রকৃত ঘটনা।

    অভিনেতা রাজ কাপুরের শতবর্ষ নিয়েই ঝগড়া সাইফ আলি খান ও রণবীর কাপুরের সঙ্গে। সাংবাদিকরা সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি? দেখতে দেখতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। আর নেটিজেনরা শ্যালক-জামাইবাবুর ঝগড়া দেখতে হুমড়ি খেয়ে পড়েন। সেই ভিডিও দেখে নেটিজেনরা মন্তব্য করতেও ভুলে যাননি। 

    সদ্য প্রযোজক-পরিচালক-অভিনেতার ১০০তম বর্ষপূর্তি পেরিয়েছে। সেখানে পরিবারের সব সদস্য একজোট। রণধীর কাপুর-ববিতা থেকে আলিয়া ভাট, রাহা— প্রত্যেকে ছিলেন। একইভাবে নিমন্ত্রিত ছিলেন কারিনা কাপুর-সাইফ আলি খান। সবারই হাসিমুখ, দেদার হইচই। সংবাদিকরাও উপস্থিত রাজ কাপুরকে ঘিরে তাদের বক্তব্য জানতে। সেখানেই কথা বলতে দেখা যায় রণবীর-সাইফকে।

    আড্ডার পাশাপাশি প্রয়াত অভিনেতার নানা স্বাদের ছবিও দেখানোর আয়োজন করেছিল কাপুর পরিবার। ফাঁস হওয়া ভিডিও অনুযায়ী, রণবীর সেদিকে বারবার নিয়ে যেতে চাইছিলেন সাইফকে। 

    এদিকে অভিনেতা অন্যদের সঙ্গে আড্ডায় মশগুল। সঙ্গে সঙ্গে সেই স্থান ছেড়ে যেতে নারাজ। আর রণবীরও জামাইবাবুকে নিয়েই যাবেন।

    একটা সময়ের পর স্পষ্ট বিরক্তি দেখান সাইফ। সেই বিরক্তি চোখেমুখে ছাপিয়ে কণ্ঠস্বরেও স্পষ্ট। তিনি রণবীরকে সাফ বলেন, ঠিক আছে। তার পরেই ফের মেতে ওঠেন গল্পগুজবে। এ ঘটনা নিয়েই আপাতত জোর চর্চা চলছে বলিউডের অন্দরে। যদিও অনুষ্ঠান মিটে যাওয়ার পর বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি কাপুর পরিবার বা পতৌদি পরিবার।

    বিনোদন ডেস্ক

  • নতুন প্রেমিকের সঙ্গে তৃপ্তি, তিনি কে?

    ‘অ্যানিমেলে’ রণবীরের শয্যাসঙ্গী বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি এবার ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ধরা পড়তেই মুখ লুকালেন। ‘ভাবি ২’-এর প্রেমিক আনুশকা শর্মার ভাইয়ের সঙ্গে প্রেমভাঙার পর এ ব্যবসায়ীকেই নাকি মন দিয়েছেন অভিনেত্রী। 

    হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, রোববার মুম্বাইয়ে প্রেমিক স্যাম মার্চেন্টের সঙ্গে একফ্রেমে বন্দি হলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। যদিও পাপারাজ্জিদের ক্যামেরা দেখেই মুখ লুকালেন তিনি। 

    দুজনের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগম্যামে ভাইরাল হয়েছে। তৃপ্তি দিমরি ব্লকবাস্টার ছবি অ্যানিমেলে রণবীরের সঙ্গে বেশ কিছু যৌনদৃশ্যে অভিনয় করেছিলেন। সেই নিয়ে কম সমালোচনা হয়নি। তারপর থেকেই চর্চায় অভিনেত্রী।

    তারকাদের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি নতুন কিছু নয়। ভুলভুলাইয়া ৩-র মতো ব্লকবাস্টার ছবি এখন তৃপ্তির ঝুলিতে। সারাক্ষণ তার পেছনে ক্যামেরা নিয়ে ধাওয়া করেন পাপারাজ্জিরা। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের রাস্তায় তৃপ্তিকে চর্চিত প্রেমিক স্যাম মার্চেন্টের বাইকের পেছনে ধরে ফেললেন পাপারাজ্জিরা। ক্যামেরা দেখেই মুখ ঘুরিয়ে নেন অভিনেত্রী। তার পরনে ছিল সাদা টপ ও নীল প্যান্ট। কালো মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন তৃপ্তি। তাতেও মিলল না রেহাই। 

    এই প্রথমবার তৃপ্তিকে তার চর্চিত প্রেমিকের সঙ্গে দেখা গেছে তেমনটি নয়; চলতি বছরের আগস্টে পালি ভবনে স্যামের সঙ্গে ডিনার ডেটে দেখা গিয়েছিল তাকে। এর আগে তৃপ্তির ‘ব্যাড নিউজ’ ছবিটির রিভিউও করেছিলেন স্যাম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তৃপ্তি ও ভিকি কৌশলের ‘তওবা তওবা’ গানের একটি ক্লিপ পোস্ট করে স্যাম লিখেছিলেন— দারুণ পারফরম্যান্স।

    জানা গেছে, আনুশকা শর্মার ভাই অভিনেতা কর্নেশ শর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই স্যামের সঙ্গে সম্পর্কে জড়ান তৃপ্তি। ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশ্যে আসে তৃপ্তি ও কর্নেশের বিচ্ছেদের কথা। পেশায় ব্যবসায়ী তৃপ্তির বর্তমান প্রেমিক।

    তৃপ্তিকে সর্বশেষ কার্তিক আরিয়ানের বিপরীতে ভুলভুলাইয়া ৩-তে দেখা গিয়েছিল। সেই ছবির প্রচারে কপিল শর্মার শো-তে পৌঁছে সুনীল গ্রোভারের প্রশ্নে বিব্রত হয়েছিলেন তৃপ্তি।  সুনীল (ডাফলি) তাকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন অ্যানিমেল ছহিচে রণবীরের সঙ্গে তৃপ্তি যা কিছু করেছিলেন, সেগুলো কি শুধু পর্দাতেই সীমাবদ্ধ নাকি বাস্তবে তেমন কিছু ঘটেছিল। ডাফলিকে বলতে শোনা যায়, রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমেলে আপনি যা কিছু করেছেন, আমি আশা করি যে ওগুলো শুধু শুটিংই ছিল, বাস্তবে তেমন কিছু ঘটেছিল কী? 

    হাসিমুখেই জবাব দেন তৃপ্তি— একদমই নয়। অনেকে এ ঘটনাকে হাস্যকর বলে উড়িয়ে দিলেও, অনেকের চোখেই এ বিষয়টি অস্বস্তিকর ঠেকেছিল। 

    উল্লেখ্য, আগামীতে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ধর্মা প্রোডাকশনের ধড়ক ২-তে দেখা যাবে অভিনেত্রীকে।

    বিনোদন ডেস্ক

  • সেদিন আসতে দেরি নেই, যেদিন পুরুষ নাচকে পেশা হিসেবে বেছে নেবে: করণ

    ‘রকি ওর রানি কি প্রেম কাহানি’ ছবিতে টোটা-রণবীরের নাচের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিলেন বলিউড পরিচালক করণ জোহর। আন্তর্জাতিক পুরুষ দিবসে নিবেদন করলেন দর্শকদের উদ্দেশে।

    লাল আনারকলিতে নারীর পেলবতা দুই পুরুষের শরীরে। নেপথ্যে হিন্দি ‘দেবদাস’ ছবির জনপ্রিয় গান ‘ডোলা রে’। দৃশ্যায়নে নেচেছিলেন বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাই বচ্চন। পুরুষালি দৃপ্ততা সরিয়ে সেই দৃশ্যই প্রায় হুবহু আরও একবার পর্দায় তুলে ধরেছেন টোটা রায়চৌধুরী ও রণবীর সিং। 

    করণ জোহরের ‘রকি ওর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা যায় এ দৃশ্য। বড়পর্দায় সেই দৃশ্য সাড়া ফেলে দিয়েছিল। কিন্তু সামাজি যোগাযোগমাধ্যমে রিল আকারে এত দিন প্রকাশ্যে আসেনি সেই দৃশ্য।

    আন্তর্জাতিক পুরুষ দিবসে করণ জোহর সেই চর্চিত দৃশ্য নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করে নিয়েছেন। সামাজিক যোগযোগমাধ্যমের পাতায় শেয়ার করে নেওয়া সেই রিল মুহূর্তে ভাইরাল হয়েছে। সেখানেই আন্তর্জাতিক পুরুষ দিবস নিয়ে নিজের মত জানালেন পরিচালক। তিনি লিখেছেন— অন্তরের মাধুরী কিংবা ঐশ্বরিয়াকে প্রকাশের সাহস দেখান যেসব পুরুষ, আন্তর্জাতিক পুরুষ দিবস তাদের জন্য।

    এই বিতর্ক চাপা পড়ে গেছে কর্ণের জোরালো বক্তব্যে। ছবিতে রণবীর অভিনীত চরিত্রের পরিবারের কাছে কোনো পুরুষের নাচ ছিল হাসির উপকরণ। সেই হাসি রাগে পরিণত হয়, যখন নিজের পরিবারের ছেলেটিও নাচতে জানা পুরুষের সঙ্গে তাল মিলিয়ে নেচে ওঠে। দৃশ্যে টোটা আর রণবীরের যুগলবন্দি এতটাই সহজে ফুটিয়ে তোলা হয়েছে যে, কেবল ওই দৃশ্য দেখার জন্য ছবিটি বহুবার দেখেছেন অনেক দর্শক। সেই দৃশ্যকে আরও একবার স্মরণ করিয়ে দিয়ে করণের দাবি—যারা ন্যায়, সাম্য ধরে রেখে নারীর আত্মার আত্মীয় হয়ে উঠতে পারেন এই দিন তাদের জন্য উৎসর্গ করলাম।

    প্রযোজক-পরিচালকও তথাকথিত পুরুষালি নন, বরং অনেকাংশে মেয়েলি। সে কারণে লিঙ্গপরিচয় নিয়ে তাকে কম কটাক্ষ সহ্য করতে হয় না। সেদিকেও তিনি আঙুল তুলেছেন। তিনি লিখেছেন—নারীর ব্যাটে যে পুরুষ মাঠের বাইরে বল পাঠিয়ে নারীর ক্ষমতায়নকে কুর্ণিশ জানাতে ভয় পান না, প্রত্যেক আন্তর্জাতিক পুরুষ দিবস কেবল তার জন্যই। 

    করণের আশা, সেদিন আসতে খুব দেরি নেই, যেদিন পুরুষ নাচকে পেশা হিসেবে বেছে নিলে কেউ তার দিকে নেতিবাচক ইঙ্গিত করে রসিকতায় মাতবে না।

    বিনোদন ডেস্ক

  • রণবীরের যে ভিডিও দেখে হাসতে হাসতে লাল হয়ে গেলেন দীপিকা

    ষষ্ঠ বিবাহবার্ষিকীতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা রণবীর সিং। শুভেচ্ছাবার্তায় কী এমন কথা বললেন অভিনেতা, যে কথা শুনে হাসতে হাসতে লাল হয়ে গেলেন দীপিকা পাড়ুকোন!

    এ যেন নানা দীপিকার একখানি মালা! গাঁথলেন স্বয়ং রণবীর সিং। কারণটা আর কিছুই নয়; স্ত্রীকে জানান দেওয়া তিনি কতখানি গুরুত্বপূর্ণ। বিশেষত ১৪ নভেম্বরের মতো দিনে। 

    ২০১৮ সালে এই দিনেই সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। বিবাহবার্ষিকীর সকালে তাই সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীর ভাগ করে নিলেন একটি, দুটি নয়; একেবারে ১৫টি ছবি। কিন্তু কোথাও তিনি নেই। রয়েছেন শুধু দীপিকা আর দীপিকা পাড়ুকোন।

    বৃহস্পতিবার সকালে রণবীর তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে এ ১৪টি ছবি ও একটি ভিডিও শেয়ার  করেছেন। এই সিরিজের প্রথমটিই একটি ছোট ভিডিও, যেখানে দেখা যাচ্ছে— হাসিতে ফেটে পড়ছেন দীপিকা পাড়ুকোন। হাসতে হাসতে চোখে জল চলে আসছে অভিনেত্রীর; মুখ মুছে নিচ্ছেন তোয়ালেতে। লাল হয়ে যাচ্ছে গাল, আবার হাসছেন। 

    রণবীর এই ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছেন একটি গান— ‘হাসতি রহে তু হাসতি রহে, হয়া কি লালি খিলতি রহে…’, সোনু নিগমের কণ্ঠে। বোঝাই যাচ্ছে স্ত্রীর এই হাসিটাই তিনি দেখতে চান সারাজীবন।

    পোস্টে রণবীর দীপিকাকে ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন— প্রতিটি দিনই স্ত্রীর প্রশংসা করার দিন, তবু আজকে প্রধান দিন— শুভ বিবাহবার্ষিকী দীপিকা, তোমাকে ভালোবাসি।

    উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ে করেছিলেন রণবীর-দীপিকা। ইতালির লেক কোমোতে বসেছিল বিয়ের আসর। পরে অবশ্য দেশে ফিরে প্রীতিভোজের আয়োজন করেছিলেন তারা। পাঁচ পেরিয়ে ছয়ে পা দিল তাদের বিয়ের বয়স। এ বছরের বিবাহবার্ষিকী একটু বিশেষ। কারণ গত সেপ্টেম্বরে ঘরে এসেছে প্রথম সন্তান দুয়া। তবে রণবীর নিজের মতো মেয়ের সঙ্গেও দীপিকার কোনো ছবি শেয়ার করেননি। শুধু একটি ছবি দিয়েছেন দীপিকার স্ফীতোদরের। নানা মুহূর্তের সঙ্গেই ধরা পড়েছে ‘পিকু’ একটি দৃশ্যও। বোঝা যায়, অবসরে দীপিকা দেখছেন ছবিটি, সেই মুহূর্তকেই বন্দি করেছেন রণবীর।

    ২০১৩ সালের সঞ্জয় লীলা বানসালি ‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন রণ-দীপ। তার পর ২০১৫ সালে তাদের দেখা যায় বানসালিরই ‘বাজিরাও মস্তানি’ ছবিতে। তারপরই বিয়ে। সেই বিয়েও পেরিয়ে গেল পাঁচ বছর। রণবীরের পোস্টে অনুসরণকারীরা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। ভরিয়ে দিয়েছেন প্রশংসায়।

    প্রেম হোক বা দাম্পত্য, রণবীর সব সময়ই ‘ট্রেন্ড’ তৈরি করে থাকেন। এক অনুরাগিণী তাই মন্তব্য বাক্সে লিখে গেছেন—আমার মনের মানুষটিও যদি এই এভাবে আমার ছবি পোস্ট না করে, যেন আমাকে ছাড়া শ্বাসই নিতে পারে না… তা হলে আর সে কী করল?

    বিনোদন ডেস্ক

  • রণবীর-কারিনার গোপন রহস্য ফাঁস

    বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং আর অভিনেত্রী কারিনা কাপুরের গোপন রহস্য ফাঁস করে দিলেন অভিনেতা অজয় দেবগন।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অজয় দেবগন বলেন, ‘রণবীর সারাদিন সেটে বাজে বকে যেত, আর কারিনা কাপুর হচ্ছে গসিপ কুইন। ইন্ডাস্ট্রির সবার অন্দরমহলের খবর থাকে ওর কাছে। বিশ্বের সবার খবর আছে বেবোর কাছে। এটা কিন্তু ওর কাছ থেকে শেখার মতো, আর সেটেই সেই পরনিন্দা-পরচর্চার ঝুলি খুলে বসে।’

    অজয়ের কথায় সায় দেন পরিচালক রোহিত শেট্টিও। তিনি জানালেন, ‘সিংহম এগেইন’-এর সেটে কলাকুশলী থেকে শিল্পী, সবাই একেবারে ভালো সময় কাটিয়েছেন।’

    সেটে কোনো ঝামেলা হয়েছে কিনা- প্রশ্ন করা হলে রোহিতের ভাষ্য, ‘অনেক তারকাকে নিয়ে কাজ করা আসলেও খুব একটা কঠিন বিষয় নয়। কারণ সবাই আসেন শুধু কাজটা ভালো করে করবেন বলে। আমার সেটে তারকাসুলভ হাবভাব দেখিয়ে কেউ বলেননি যে, ওহ আমি তো স্টার।’

    বিনোদন ডেস্ক

  • আলিয়াকে ছাড়াই রানির বাসায় রণবীর

    হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা ইতোমধ্যে শুরু হয়েছে। সপ্তমীর দিনে এ দুর্গোৎসবে পূজামণ্ডপগুলোতে ছিল উপচেপড়া ভিড়। আর এ উৎসবে প্রতিবার নিয়ম করে বন্ধু অয়ন মুখার্জির বাড়িতে দুর্গাপূজায় ঢুঁ মারেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। বেশ কয়েকবার আলিয়া ভাটকেও সঙ্গে নিয়ে এসেছিলেন। 

    কিন্তু এবার দুর্গোৎসব যা কিনা সবার কাছে রানি-কাজলদের বাড়ির দুর্গাপূজা বলেই পরিচিত, সেখানে একাই দেখা গেল রণবীরকে। সঙ্গে নেই অভিনেত্রী আলিয়া ভাট কিংবা রাহা। এদিকে মণ্ডপে চুটিয়ে আড্ডা দিলেন অভিনেত্রী রানি মুখার্জির সঙ্গে।

    সম্পর্কে রানি অয়নের কাজিন। সেই পরিপ্রেক্ষিতেই সুসম্পর্ক গড়ে উঠেছে মুখার্জিবাড়ির অন্যান্য সদস্যের সঙ্গেও। রানি হোক কিংবা কাজল— দুই তারকাই অভিনেতার কাছে বোন সমতুল্য। সপ্তমীর সন্ধ্যায় রানি মুখার্জির সঙ্গে মণ্ডপে বসেই আড্ডা দিতে দেখা যায় রণবীর কাপুরকে।

    দুই তারকাকে খোশমেজাজে দেখে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেনি পাপারাজ্জিরা। এ সময় রানির পরনে হলুদ সিল্কের শাড়ি। হাতে শাঁখাপলা, সিঁথিতে সিঁদুর। খোপায় জড়ানো জুঁইফুলের মালা। 

    রানির সাজপোশাকে আদ্যোপান্ত বাঙালিয়ানা। অন্যদিকে রণবীর কাপুরের পরনে ধূসর পাঞ্জাবি। সাদা পাজামা। কপালে আশীর্বাদ সিঁদুরে টিপ। একে অপরকে গালে গাল ঠেকিয়ে পূজার শুভেচ্ছা জানালেন তারা।

    রণবীর কাপুরের মেয়ে রাহার এবার দ্বিতীয় পূজা। প্রথমবার মেয়েকে আড়ালে রেখেছিলেন রণবীর-আলিয়া। এবার কি মুখার্জিদের দুর্গাপূজায় দেখা যাবে সপরিবারে তাদের? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। ভাইরাল ওই ভিডিওতেই দেখা গেল অভিনেতার হাতে প্রসাদের ফল— আপেল ও কলা। ভক্তদের প্রশ্ন— মেয়ের জন্যই কি পূজার প্রসাদ নিয়ে গেলেন রণবীর?

    বিনোদন ডেস্ক

  • শিগগিরই মুক্তি পাচ্ছে রণবীর-দীপিকার মেয়ের প্রথম সিনেমা

    বিনোদন জগতে বলিউডের অন্যতম তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে গত ৮ সেপ্টেম্বর এ দম্পতি কন্যাসন্তানের বাবা-মা হন। 

    সম্প্রতি রণবীর সিং ‘সিংহম এগেইন’ সিনেমার ট্রেলার লঞ্চে যাওয়ার পর ঘোষণা দিয়েছেন যে, রোহিত শেঠি পরিচালিত এ সিনেমায় তার ও দীপিকার সন্তানের ডেবিউ করবে। আগামী ১ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘সিংহম এগেইন’।

    অনুষ্ঠানে আরও এক কারণে নজর কেড়েছেন অভিনেতা রণবীর সিং। ছবির স্টারদের দেখতে উপচে পড়েছিল ভিড়। সেই ভিড়ে এক শিশু চিৎকার করে কান্না করছিল। শিশুটির চিৎকার শুনেই সেখানে চলে যান রণবীর। কোলে তুলে নেন তাকে, এরপর শান্ত করে ফিরিয়ে দেন মায়ের কোলে। 

    রণবীরের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল। অনেকেই তা দেখে অভিনেতাকে কুর্নিশ জানিয়েছেন। 

    রণবীর সিং বলেন, দীপিকা এখন সন্তানকে নিয়ে ব্যস্ত, কোথাও যাওয়ার অবকাশ নেই। আমার ডিউটি থাকে রাতে, সে কারণে আমি চলে এসেছি। এরপরই মেয়ের ডেবিউ সিনেমার খবর দেন তিনি। তিনি বলেন, অন্তঃসত্ত্বা অবস্থাতেই শক্তি শেঠির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। 

    রণবীর নিজে এ সিনেমায় সংগ্রাম ভালেরাও ওরফে সিম্বার ভূমিকায় আছেন। ট্রেলার লঞ্চের এই অনুষ্ঠান ছিল তারকা খচিত। পরিচালক রোহিত শেঠির পাশাপাশি উপস্থিত ছিলেন অজয় দেবগন, কারিনা কাপুর, অর্জুন কাপুর, টাইগার শ্রফ ও রণবীর সিং। 

    বিনোদন ডেস্ক

  • রণবীরের পর অমিতাভকে এক হাত নিলেন মুকেশ

    বেফাঁস মন্তব্যের জন্য হরহামেশাই চর্চায় থাকেন নব্বইয়ের দশকে ছোটপর্দায় ঝড় তোলা ‘শক্তিমান’  মুকেশ খান্না। রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট নিয়ে হালে কড়া কথা বলে চর্চায় থেকেছেন মহাভারতের ভীষ্ম। এবার তার নিশানায় শাহেনশাহ অমিতাভ বচ্চন।

    মুকেশ খান্না বলেন, অভিনয় জীবনের প্রথম পর্যায়ে অমিতাভ বচ্চনকে নকল করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বর্ষীয়ান অভিনেতা এমন একটি সময়ের কথা স্মরণ করেন, যখন খোদ অমিতাভ ভেবেছিলেন যে মুকেশ তাকে নকল করে জনপ্রিয় হতে চাইছেন। 

    মুকেশ খান্না তার সিনেমায় অমিতাভকে নকল করার অভিযোগ সম্পর্কে বলতে গিয়ে জানান, মিডিয়া একবার মিঠুন চক্রবর্তীকে ‘গরিবের অমিতাভ বচ্চন’ বলেছিল। আমি জানি না, তিনি কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তবে যদি আমাকে এটি বলা হতো, তবে আমি বলতাম— চুপ করুন। তারা বলত, আপনি অমিতজির মতো দেখতে, আপনি তাকে নকল করেন। আমার অনেক চলচ্চিত্র ফ্লপ হয়েছিল সে কারণে।

    এখানে একমাত্র সফলতাই শেষ কথা! যখন মহাভারত হয়েছিল, তখন কেউ আমাকে অমিতাভ বচ্চনের তকমা দেয়নি, যা আমার ফিল্ম ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক ঘটেছে। লোকেরা বলত— তুমি সফল হওনি। কারণ তোমাকে অমিতাভের মতো দেখতে লাগে এবং এখন যখন অমিতাভ বচ্চন নিজেই বলেছে যে, তুমি তাকে নকল কর, তোমার ক্যারিয়ার শেষ।

    অমিতাভ বচ্চনকে নকল করা প্রসঙ্গে মুকেশ খান্না বলেছিলেন, তিনি (অমিতাভ বচ্চন) এটি বলেছিলেন। তবে আমি কি তার কারণে ফ্লপ হব? অমিতজি কে যে, আমার ক্যারিয়ার আটকাবে? আমার এক বন্ধু আমাকে বলেছিল সে অমিতজির সঙ্গে একটি চলচ্চিত্র দেখছিল। এটি একটি ড্রাইভ-ইন থিয়েটার ছিল…. (ছবির ফাঁকে) আমার বিজ্ঞাপন এলে অমিতাভ বচ্চন তা দেখে বলেন, ‘সালা কপি করতা হ্যায়।’

    বহু বছর পর কয়েকজন ইউটিউবার এই উদ্ধৃতিটি গ্রহণ করে লিখেছিলেন— ‘অমিতজির এই এক লাইনের জন্যই আমার ক্যারিয়ার ধ্বংস হয়েছে। প্রত্যেক অভিনেতাই অন্য অভিনেতার দ্বারা অনুপ্রাণিত।

    এই যেমন মনোজ কুমার, রাজেন্দ্র কুমার— দিলীপ কুমারের দ্বারা অনুপ্রাণিত। শাহরুখ দিলীপ কুমারের দ্বারা অনুপ্রাণিত। এমনকি অমিতাভ বচ্চনের প্রাথমিক ভূমিকাগুলোতেও কারুর দ্বারা অনুপ্রাণিত। কারণ আপনি যা দেখেন তা থেকে গ্রহণ করেন।

    সৌগন্ধ’, ‘সওদাগর’, ‘হেরা ফেরি’, ‘প্ল্যান’-এর মতো হিন্দি ছবিতে অভিনয় করেছেন মুকেশ খান্না। যদিও মহাভারত ও শক্তিমানের মতো দূরদর্শনের জনপ্রিয় শোর জন্যই বিখ্য়াত তিনি।

    বিনোদন ডেস্ক

  • রণবীরের সেই ফটোশুট নিয়ে আপত্তি নেই দীপিকার

    এক সময়ে ছোট পর্দার আকর্ষণ ছিল ধারাবাহিক ‘শক্তিমান’। সেই ধারাবাহিক ছবির আকারে তৈরি হচ্ছে। ‘শক্তিমান’-এর চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর সিংহ। কয়েক বছর আগে এই খবরই ছড়ায়। কিন্তু, কাল হল রণবীরের উন্মুক্ত ফটোশুট? সেই ফটোশুট দেখে চটে গিয়েছিলেন স্বয়ং ‘শক্তিমান’ তথা মুকেশ খন্না। তার আপত্তিতেই কি রণবীরের শেষ পর্যন্ত ‘শক্তিমান’ সাজা হল না?

    সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মুকেশ সেই নগ্ন ফটোশুট নিয়ে বলেন, রণবীর আসলে নগ্ন হয়ে ফটোশুট করেনি। ও আমাকে বলেছিল, ফটোশুটের সময় ও অন্তর্বাস পরেছিল। কিন্তু আমার মনে আছে, সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ও জানিয়েছিল, নগ্ন ফটোশুটে ও যথেষ্ট স্বচ্ছন্দ বোধ করেছিল। রণবীর স্বচ্ছন্দ হতে পারে। কিন্তু এই ছবি দেখে আমরা স্বচ্ছন্দ নই।

    এমন উন্মুক্ত ফটোশুট করায় স্ত্রী হিসেবে দীপিকা পাড়ুকোন কেন কোনো আপত্তি জানাননি? প্রশ্ন তোলেন মুকেশ। তিনি বলেন, ‘রণবীরের স্ত্রীও বিষয়টি নিয়ে বেশ স্বচ্ছন্দ ছিলেন। সংবাদমাধ্যমের কাছে এমনই মন্তব্যে করেছিলেন ওঁরা। দীপিকা কোনো আপত্তিই জানাননি। যে কোনো মহিলার স্ত্রী হিসাবে আপত্তি জানানোর কথা এমন পরিস্থিতিতে। এত আধুনিক হওয়ার তো দরকার নেই।’

    রণবীর নাকি ‘শক্তিমান’-এর চরিত্রে অভিনয় করতে আগ্রহী ছিলেন। এই ইচ্ছে তিনি মুকেশ খন্নার কাছেও প্রকাশ করেছিলেন। কিন্তু রাজি হননি মুকেশ। কারণ স্বরূপ বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘এই চরিত্রের মুখে যে বিষয়টি প্রয়োজন সেটা রণবীরের মধ্যে নেই। রণবীর খুবই ছটফটে। দেখে মনে হয়, ও কথা দিয়ে অন্যদের ভোলাতে পারে।’

    বিনোদন ডেস্ক