Tag: রণবীর

  • মা হচ্ছেন জেনে বিয়ে করেন রণবীরকে, ছোট অমলের হাত ধরলেন কঙ্কনা

    বেশ কিছু দিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে পেজ-থ্রির খবরের শিরোনামে রয়েছেন টালিউড অভিনেত্রী-পরিচালক কঙ্কনা সেন শর্মা। অমল পরশারের সঙ্গে অনেক দিন ধরেই অভিনেত্রীর নাম জড়িয়েছে। 

    জানা গেছে, সাত বছরের ছোট অমলের সঙ্গেই নাকি এখন প্রেম করছেন টালিউড অভিনেত্রী অপর্ণা সেনকন্যা। যদিও এ বিষয়ে কঙ্কনা বা অমল দুজনের কেউ-ই অফিসিয়ালি কোনো মন্তব্য করেননি। তবে এই প্রথমবার একসঙ্গে জনসমক্ষে এসেছেন কঙ্কনা ও অমল। আর তাতেই এই দুই তারকার সম্পর্ক নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।

    সম্প্রতি অমল পরশারে নতুন ওয়েব সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’-এর স্পেশাল স্ক্রিনিং হয়। সেই অনুষ্ঠানে বহু সেলিব্রিটিই উপস্থিত ছিলেন। সেখানেই কঙ্কনা ও অমল একসঙ্গে হাজির হন। তাই খুব স্বাভাবিকভাবেই সবার নজর পড়ে তাদের ওপর। কঙ্কনা ও অমল একে অপরকে সবার সামনেই জড়িয়ে ধরেন এবং তারপর একসঙ্গে পাপারাজ্জির ক্যামেরায় পোজ দেন।

    এর আগে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় অমল পরাশরে বলেছিলেন,  তিনি বর্তমানে একটি সিরিয়াস সম্পর্কের মধ্যে রয়েছেন এবং এটা ব্যক্তিগতই রাখতে চান। সাফ জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কোনো আলোচনা চান না।

    এ অভিনেতা বলেন, যদিও এটা সবাইকে জানাতে আমার কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় না যে, এটা নিয়ে কথা বলার মতো কোনো সংগতকারণ আছে। লাইমলাইট থেকে দূরে থাকলেও এটা আমাদের সম্পর্ককে আরও পবিত্র করে তোলে। এখানে তো মানুষের সম্পর্ক না থাকলেও সে বিষয়ে চর্চা শুরু হয়ে যায়। আমি চাই, মানুষ আমার কাজ নিয়ে কথা বলুক। সম্পর্ক নিয়ে নয়।

    অমল আরও বলেন, তিনি কারও কাছ থেকে কোনো কিছু গোপন করছেন না। তিনি জানান, তারা দুজনে একসঙ্গে পার্টিতে যান এবং লোকজন তাদের সম্পর্কে জানলেও তারা সামাজিক মাধ্যমে এ বিষয়ে কিছু শেয়ার করবেন না।

    এর আগে ড. নিমো যাদব কমেন্টারি নামে এক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। যাতে লেখা ছিল—মোদিভক্ত রণবীর শোরেকে ছেড়ে ধর্মনিরপেক্ষ অমল পরাশরকে ডেট করার সিদ্ধান্ত নিয়ে একেবারে ঠিক করেছেন কঙ্গনা সেন শর্মা। আর সেই পোস্টটি শেয়ার করে রণবীর লেখেন—আমিও একমত। আর তাতেই চর্চায় উঠে আসে অপর্ণা সেনকন্য়ার সঙ্গে অমল পরাশরের নতুন সম্পর্কের কথা।

    উল্লেখ্য, ২০০৬ সালে ‘মিক্সড ডাবলস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন রণবীর শোর ও কঙ্গনা সেন শর্মা। সেই সময় সিনেমার শুটিংস্পটেই তাদের সম্পর্ক হয়। বহু বছর প্রেমের পর সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙেন কঙ্কনা-রণবীর। ২০১০ সালে চটজলদি বাগদান আর এরপরই বিয়ে করে নেন তারা। বিয়ের ৬ মাসের মাথায় জন্ম দেন ছেলে হারুণের। 

    জানা গেছে, সন্তানের জন্মের পর থেকেই সমস্যা শুরু হয় দুজনের। ২০১৫ সালে বিচ্ছেদের কথা জানান রণবীর-কঙ্কনা। তারপর ২০২০ সালে আইনিভাবে তাদের  ডিভোর্স হয়। তবে ছেলে হারুনের দায়িত্ব যৌথভাবেই পালন করেন তারা। 

    বিনোদন ডেস্ক

  • যে কারণে রাহাকে আড়ালে রাখার সিদ্ধান্ত রণবীর-আলিয়ার

    পতৌদি পরিবারের নবাব বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার পর থেকে রাহাকে আড়ালে রাখতেই পছন্দ করছেন অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি এক অনুষ্ঠানে আলিয়া অনুরোধ করেন, রাহার ছবি যেন আর না তোলা হয়। এ বিষয়ে এবার মুখ খুললেন সাইফের বোন অভিনেত্রী সোহা আলি খান।

    রাহা কাপুরের ছবি ও ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মিশুকে একরত্তির মিষ্টি ভিডিওতে মুগ্ধ অনেকেই। ফটোসাংবাদিকদের দেখলেই হাসে রাহা। কখনো আবার উড়ন্ত চুমু ছুড়ে দেয়। কিন্তু এসব কার্যকলাপে রাশ টেনেছেন রাহার বাবা-মা। অর্থাৎ রণবীর কাপুর ও আলিয়া ভাট। 

    সোহা আলি খান এ প্রসঙ্গে নিজের সন্তানের প্রসঙ্গও টেনে এনেছেন। অভিনেত্রী বলেন, অবশ্যই, কুনাল (কুনাল খেমু) আর আমিও এ নিয়ে কথা বলেছি। কিন্তু সৌভাগ্যবশত সংবাদমাধ্যমের সঙ্গে আমার ও কুনালের সম্পর্ক ভালো ছিল। 

    তিনি বলেন, আমার একটা ঘটনা মনে আছে। আমি ইনায়াকে সাঁতারে নিয়ে গিয়েছিলাম। ফটোসাংবাদিকরা ছবি তুলছিলেন, ওদের তখন অনুরোধ করি— ছবি তোলা বন্ধ করার জন্য। ওরা আর ছবি তোলেননি।

    সোহা বলেন, আমি দেখেছি— নিষেধ করা হলে ওরা মোটেই ছবি তোলেন না। এই সম্মানটুকু ওরা দেন। তবে হলিউডে এমনটি হয় না। আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি।

    আলিয়া ও রণবীরের সিদ্ধান্তকে সমর্থন করেন সোহা আলি খান। অভিনেত্রী বলেন, আমরা তারকা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সন্তানরা নেয়নি। তাই ওদের ওপর প্রভাব পড়া উচিত নয় বলেই মনে করি। কিন্তু এটা আমাদের জীবনের অঙ্গ। লড়াই তো করতে পারি না এর বিরুদ্ধে।

    বিনোদন ডেস্ক

  • রণবীরের সঙ্গে কেন প্রেম করেননি জানালেন আনুশকা

    বলিউড স্টার রণবীর সিংয়ের ১৫ বছর আগে ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে অভিষেক হয়েছিল। সেই সিনেমায় জুটি হিসাবে তার বিপরীতে ছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। প্রথম সিনেমাতেই জুটিটি দর্শকমনে দারুণ সাড়া ফেলেছিল। সেই সময় থেকে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নানান আলোচনা-সমালোচনা শুরু হয়।

    সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’-এর পর রণবীর-আনুশকা জুটিকে আবার দেখা যায় ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’-এ। এর পরেই তাদের দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়। এর বেশ কয়েক বছর পর আবার ‘দিল ধাড়কানে দো’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল আনুশকা ও রণবীরকে।

    এর আগে ২০১১ সালের এক সাক্ষাৎকারে অভিনেত্রী একেবারে সোজাসাপ্টা জানিয়ে দিয়েছিলেন—রণবীর আমার প্রেমিক হতে পারবে না। সেই সাক্ষাৎকারে আনুশকা শর্মা আরও বলেছিলেন, রণবীর খুবই পরিশ্রমী, দারুণ ছেলে। কিন্তু ও নিজের জগতে একেবারে মগ্ন। সারাক্ষণ স্রেফ নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। আর সেটাই হওয়া উচিত। কারণ ও ইন্ডাস্ট্রিতে নতুন এসেছে।

    তিনি বলেন, কিন্তু প্রেমিক হিসেবে আমি এমন কাউকে চাই, যে দেখা করার পর প্রথম থেকে শুধু নিজের গল্পই বলে যাবে না, আমার দিনটা কেমন গেল সেটিও জানতে চাইবে—আর রণবীর সেটি করে না। তাই ওকে ডেট করা সম্ভব নয়।

    এদিকে রণবীর সিং নিজেও মজা করে বলেছিলেন— আনুশকা নাকি নিজের প্রেমিককে ‘খুন’ করে দেবে। উত্তরে অভিনেতা হেসে বলেছিলেন— হয়তো ঠিকই বলেছে। 

    উল্লেখ্য, বর্তমানে রণবীর সিং ও আনুশকা শর্মা দুজনেই নিজেদের জীবনে সুখী। অভিনেত্রী বিয়ে করেছেন ক্রিকেটার বিরাট কোহলিকে, তাদের দুটি সন্তান—ভামিকা ও  অকায়ে। ‘জিরো’ সিনেমার পর থেকে আপাতত বড়পর্দায় নেই আনুশকা, নিচ্ছেন বিরতি। 

    অন্যদিকে রণবীর ঘর বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে। ২০২৪ সালে তাদের কন্যাসন্তান ‘দুয়া’র জন্ম হয়েছে। রণবীর ব্যস্ত ‘ধুরন্ধর’ সিনেমার কাজ নিয়ে। যে সিনেমায় তার সঙ্গে রয়েছেন আর মাধবন, সঞ্জয় দত্ত ও অক্ষয় খান্নার মতো তারকারা। সে সিনেমার পর রণবীরের হাতে রয়েছে ফারহান আখতারের ‘ডন থ্রি’।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে ভেঙেছিল রণবীর-দীপিকার প্রেম

    বলিউড তারকা রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা ছিল বলি পাড়ায়। মোটামুটি একই সময়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তারা। ‘বচনা অ্যায় হাসিনো’ সিনেমায় ২০০৮ সালে একসঙ্গে জুটি বাঁধেন বলিউডের এই হিট জুটি। 

    সেই সময় থেকেই প্রেম শুরু হয় তাদের। নানা পার্টি থেকে ইন্ডাস্ট্রির একাধিক অনুষ্ঠান, বিভিন্ন মুহূর্তও ধরা পড়েছে ক্যামেরায়। প্রেম এতটাই গভীর ছিল তাদের যে দীপিকা একটা সময়ে পিঠে ট্যাটু করে রণবীরের নামের অক্ষর খোদাই করেছিলেন। তবে দুঃখের বিষয় এই সম্পর্ক ভেঙে যায়। 

    দীপিকা-রণবীরের প্রেম নিয়ে কী বলেছিলেন নীতু কাপুর? একটি অনুষ্ঠানে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক ভাঙা নিয়ে কথা বলেন নীতু। রণবীর নাকি ঠকিয়েছেন দীপিকাকে। একটা সময় এমন অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। যদিও ছেলেকে নিয়ে এমন মন্তব্য একেবারেই মেনে নিতে নারাজ নীতু। 

    একটি পুরোনো সাক্ষাৎকারে নীতুকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় না ওর অনেক বান্ধবী আছে। কেবল একজনই ছিল, সে দীপিকা। আমার মনে হয় হয়ত সম্পর্কের মধ্যে কিছু একটার অভাব ছিল। সম্পর্ক তো সবারই থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে সকলে এগিয়েও যান। যদি তাদের সম্পর্ক এতটাই নিখুঁত হতো, তা হলে সম্পর্ক ভেঙে যেত না।’

    একইসঙ্গে নীতুর আরও জানান, তিনি কোনো ভাবেই দীপিকাকে ‘খারাপ’ বলতে চান না। কখনও তার মনেও হয়নি মেয়েটি কোনো দিক থেকে খারাপ। তার কথায়, ‘বিয়ে কর না বা এইরকম বান্ধবী রেখ না, এমন মন্তব্য তো কখনও করব না। রণবীর যা করতে চায়, সেটা ওর ওপরই নির্ভর করবে। তবে আমি আমার তরফে যতটুকু সম্ভব মতামত জানিয়েছে। বাকি সিদ্ধান্ত ও নিত।’

    তবে বর্তমানে দুজনে নিজেদের মতো করে তাদের জীবনে এগিয়ে গিয়েছেন। দীপিকা ও রণবীর বিবাহিত। শুধু তাই নয়, তাদের দুজনেরই কন্যা সন্তান রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • আলিয়া-রণবীরের সুখী দাম্পত্যে কারিনার আক্ষেপ

    বলিউডে একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছেন রণবীর কাপুর। তাই অনেকে তাকে নিয়ে কটাক্ষ করে। কিন্তু সেসব সমালোচনায় কান দেন না অভিনেতা। নিজেকে স্বামী ও বাবা হিসেবে খুব ভালো মনে করেন তিনি।

    সম্প্রতি কারিনা কাপুরের অনুষ্ঠানে রণবীর নিজেই জানিয়েছিলেন, রাহার জন্মের আগে কীভাবে তিনি স্ত্রী আলিয়া ভট্টের পাশে ছিলেন। টানা এক সপ্তাহ আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলেন। একথা শুনে কারিনা আক্ষেপ করে জানান, সন্তান জন্ম দেওয়ার সময় এক দিনও তার সঙ্গে হাসপাতালে ছিলেন না স্বামী সাইফ আলি খান।

    রণবীর বলেছেন, ‘আমি আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলাম। আমার বেশ ভালোই লাগছিল। সন্তান হওয়ার আগে আমি কাজ থেকে টানা দুই-তিন মাস ছুটি নিয়েছিলাম। টানা এক সপ্তাহ আমি ওর সঙ্গে হাসপাতালে ছিলাম।’

    একথা শুনে নিজের চাচাতো ভাইয়ের ভূঁয়সী প্রশংসা করেন কারিনা বলেন, ‘তার মানে তুমি স্বামী হিসেবে খুবই ভালো। অথচ ‘‘আমার স্বামী সাইফকে দেখো। একটা রাতও ও আমার সঙ্গে হাসপাতালে থাকেনি।”

    রণবীরের কথা শুনে তার অনুরাগীরাও মুগ্ধ হয়েছিলেন। কেউ কেউ মন্তব্য করেছিলেন, “বিয়ের পরে সত্যিই বদলে গিয়েছে রণবীর।”

    ২০২২ সালের নভেম্বরে প্রথম সন্তান রাহা আসে আলিয়া ও রণবীরের জীবনে। সেই বছরই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। অন্যদিকে, কারিনা ও সাইফ আলি এই মুহূর্তে দুই সন্তান— তৈমুর ও জেহর মা-বাবা। ২০১৬ সালের ডিসেম্বরে কারিনা-সাইফের কোলে আসে তৈমুর। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করে জেহ।

    বিনোদন ডেস্ক

  • ছয় মাস অন্তর কেন নিজেকে বদলে ফেলেন রণবীর, যা জানালেন দীপিকা

    দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ে করেন বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্পর্ক শুরুর আগে থেকেই দীপিকাকে পছন্দ করতেন রণবীর। অভিনেত্রীর প্রতি সেই ভালো লাগার কথা অনেক ভাবে প্রকাশও করেছেন তিনি। জনসমক্ষে দীপিকার দিকে যেভাবে চেয়ে থাকতেন রণবীর, তা নিয়ে রিলও তৈরি হয়েছে অনেক। এখন তারা একরত্তি কন্যাসন্তান দুয়ার বাবা-মা। বিয়ের এত বছর পর কীভাবে সুখী দাম্পত্য টিকিয়ে রেখেছেন রণবীর, সেই কথা জানিয়েছেন অভিনেত্রী।

    দীপিকা বলেন, প্রতি ছয় মাস অন্তর অন্তর নিজের ভোলপাল্টে ফেলেন রণবীর সিং।হেয়ার কাট থেকে শুরু করে পারফিউম, চেহারা— সবটাই। আর সব রূপেই রণবীরকে দেখে মুগ্ধ হন তিনি। ফের তার প্রেমে পড়ে যান। 

    অভিনেত্রী বলেন, রণবীর এত ঘন ঘন লুক পাল্টায় যে, আমি কখনই ওকে নিয়ে ‘বোর’ হই না। তিনি বলেন, গতরাতে এক লুকে দেখলাম, সকালেই দেখি অন্য লুকে। বিষয়টি বোঝাতে গিয়ে ‘৮৩’ ও ‘সিম্বা’ সিনেমার উল্লেখও করেছে। বলেছে— রাতে ‘৮৩’র লুকে দেখলাম। ভিডিওকলে কথা হলো। সকাল হতেই দেখি ‘সিম্বা’র লুকে। একেবারে পাল্টে ফেলেছে নিজেকে। কোনো মিলই নেই।

    উল্লেখ্য, এ মুহূর্তে কন্যা দুয়ার প্রতিপালনের দিকে সম্পূর্ণ নজর দীপিকা পাড়ুকোনের। তিনি কোনো কাজ করছেন না। টুকটাক ইভেন্টেই বেরোচ্ছেন। সন্তানের সম্পূর্ণ দেখভাল করছেন দীপিকা নিজেই। তার মাতৃত্বকালীন ছুটি শেষ হতে পারে আগামী ডিসেম্বরে। সেই সময় শুটিংয়ে ফিরতে পারেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • নারী ঘেঁষা রণবীরকেই পছন্দ দীপিকা-আলিয়াদের

    বলিউডের কাপুর পরিবারের সন্তান রণবীরের প্রেমজীবন নিয়ে অনেকবার আলোচনায় এসেছে। রণবীর ছোট থেকেই ছিলেন নারী ঘেঁষা! ১৫ বছর বয়সেই ছিল তার অগণিত নারী বন্ধু; তাদের সঙ্গে কাটাতেন ব্যক্তিগত সময়ও।

    অনেক সাক্ষাৎকারে এসব কথা নিজের মুখেই স্বীকার করে নিয়েছিলেন রণবীর। 

    অকপটে স্বীকার করেছেন, বয়স ১৫ তেই জীবনের প্রথম শারীরিক সম্পর্কে জড়ান অভিনেতা। এও বলেছিলেন, যার সঙ্গে অন্তরঙ্গে জড়াচ্ছেন, তাকে যদি ভালো না বাসেন, তাহলে সেই অন্তরঙ্গের চেয়ে খারাপ কিছু নেই। অর্থাৎ, ভালোবাসা ছাড়া সেটির অভিজ্ঞতা অত্যন্ত খারাপ।

    শুধু নারীদের সঙ্গেই মিশতেন না রণবীর, মাদকের সঙ্গেও জড়িয়ে যান অভিনেতা। জানান, মাত্র ১৫ বছর বয়স থেকেই তিনি তামাক সেবন শুরু করেন, কলেজে পা দিয়ে শুরু হয় মাদকের নেশা। তবে অনেক কষ্টে মাদকের নেশা ছাড়তে পেরেছিলেন কাপুর পুত্র।

    কিন্তু এতকিছুর পরও তার ওপর আলাদা মায়া কাজ করেছে কারও কারও। সে থেকে জীবনে অসংখ্য প্রেমেও জড়িয়েছেন তিনি। বলিউডে অভিষেকের পর তার সম্পর্কের পরিধি ছুঁয়ে যায় অভিনেত্রী স্তরে। বয়সে-অভিজ্ঞতায় সিনিয়র নায়িকাদেরও বাদ রাখেননি। 

    বলা বাহুল্য, কোটি তরুণী ভক্তরা তো রয়েছেই; রণবীরকে নিয়ে এতকিছু জানা সত্ত্বেও তাকে পেতে লড়েছেন ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোনের মতো জনপ্রিয় অভিনেত্রীরাও। কিন্তু তাদের সকলকে টেক্কা দিয়ে একমাত্র জয় হয় আলিয়া ভাটের; জনপ্রিয় এই অভিনেত্রীর ক্ষমতা হারিয়ে দেয় বাকিদের, রণবীরের হাত ধরে বাসর ঘর পর্যন্ত নিয়ে যান আলিয়া-ই।

    রণবীর কাপুর এখন এক সন্তানের বাবা। তার ৩ বছর বয়সি সেই মেয়ের নাম রাহা। আলিয়া-রাহাকে নিয়েই বর্তমানে তিনজনের ‘পিকচার পারফেক্ট ফ্যামিলি’ তারা।

    বিনোদন ডেস্ক

  • পিছু ছাড়ছে না বিতর্ক, বড় ক্ষতির মুখে সময় রায়না

    ক্ষমা চাইলেও বিতর্ক পিছু ছাড়েনি রণবীর ইলাহাবাদিয়ার। এবার বড় ক্ষতির মুখে পড়লেন সময় রায়নাও। মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা যেমন ফিরিয়ে নেওয়া যায় না, ঠিক তেমনি হাতেনাতে প্রমাণ পাচ্ছেন ‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে রণবীর বাবা-মায়ের সঙ্গম নিয়ে যে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন। এই অনুষ্ঠানটি সময় রায়নার। তাই তার দিকেও ধেয়ে এসেছিল কটাক্ষ। ঘটনার পর ক্ষমা চাইলেও বিতর্ক পিছু ছাড়েনি তার। এবার বড় ক্ষতির মুখে পড়লেন সময়ও।

    আগামী ২১ ও ২৩ মার্চ দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে অনুষ্ঠান করার কথা ছিল কৌতুকশিল্পী সময় রায়নার। অনুষ্ঠানের সব টিকিট বিক্রিও হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘আনফিল্টার্ড’। কিন্তু হঠাৎই সেই অনুষ্ঠান বাতিল হয়ে গেছে। যারা টিকিট কেটেছিলেন, তাদের টাকাও ফেরত দেওয়া হয়েছে আয়োজকদের তরফ থেকে। ঠিক কেন বাতিল হলো এই অনুষ্ঠান, তা এখনো স্পষ্ট নয়। সময় নিজেও জানাননি, কেন সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরেও বাতিল হল অনুষ্ঠান।

    ‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানের পর থেকে কানাডায় রয়েছেন সময়। সেখানেই একের পরে এক অনুষ্ঠান করছেন তিনি। এই বিতর্ক নিয়েও মশকরা করেছেন সময়। একটি অনুষ্ঠানে তিনি বলেন,  এই অনুষ্ঠানে এমন অনেক সময়ে আপনাদের মনে হবে, আমি আরও মজার কথা বলতে পারি। কিন্তু তখন আপনারা বেয়ারবাইসেপস (রণবীর)-এর কথা স্মরণ করবেন। মনে হয়, আমার সময়টাই খারাপ যাচ্ছে। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, আমিই সময়।

    বিনোদন ডেস্ক

  • রণবীরের বিশেষ মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করেন আলিয়া

    বলিউডের অনেক অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছেন অভিনেতা রণবীর কাপুর। প্রেমের কারণে সংবাদ শিরোনামে এসেছেন অনেক বার এ নায়ক। কিন্তু কন্যাসন্তান রাহার জন্মের পরে নাকি রণবীর পালটে গেছেন। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের জীবনে কী কী পরিবর্তন এসেছে, তা নিয়ে আলিয়া খোলামেলা কথা বলেন।

    ফটো সাংবাদিকদের ক্যামেরায় প্রায়ই ধরা পড়ে রণবীর-আলিয়ার কন্যা রাহা। অনুরাগীরা মনে করেন, রাহা তার বাবার বেশি আদরের। আলিয়াও এমনটাই জানিয়েছেন। রাহার সঙ্গে কাটানো প্রতিটি সময় রণবীরের কাছে খুব বিশেষ মুহূর্ত। এ মুহূর্তগুলো গোপনে ক্যামেরাবন্দি করে রাখেন আলিয়া।

    এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘রণবীর সত্যিই দারুণ। রাহার মনোরঞ্জন করার সময় ও আরও সৃজনশীল হয়ে ওঠে। রাহাও কিছু কম যায় না। ওদের দুজনের দারুণ একটা বন্ধুত্ব রয়েছে। ওদের দুজনকে একসঙ্গে দেখলে ভালো বন্ধু বলেই মনে হবে। কখনো ওরা প্রাপ্তবয়স্ক বন্ধুদের মতো আচরণ করে, আবার কখনো ছোট্ট বন্ধুদের মতো লাগে ওদের দেখে।’

    রাহার সঙ্গে রণবীরের মুহূর্ত দেখে ভীষণ আনন্দিত হন আলিয়াও। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি চুপি চুপি ওদের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখি। ওরা জানতেও পারে না, আমি ওদের ক্যামেরাবন্দি করছি। ওদের মধ্যে কেউ ক্যামেরার দিকে তাকালেই আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই।’

    রণবীর নাকি মানুষ হিসেবে খুবই শান্ত প্রকৃতির। তাই বাড়িতে থাকলে বেশির ভাগ সময় রাহার সঙ্গেই কাটাতে পছন্দ করেন। বাবা হিসেবে রণবীরের এমন অবস্থা এভাবে নাকি প্রতি দিন নতুন করে মুগ্ধ হন আলিয়া।

    বিনোদন ডেস্ক

  • আলিয়াকে রক্ষা করলেন রণবীর

    আলিয়ার কী পরিমাণ জনপ্রিয়তা তা না দেখলে সহজে বুঝতেই পারবেন না। সম্প্রতি কাপুর পরিবারে বিয়ের আয়োজন ছিল। রণবীরের ভাই আদর জৈন ঘর বাঁধলেন আলেখা আদবাণীর সঙ্গে। বিয়ের পর্ব মিটতেই রাস্তায় সাধারণ বেশভূষায় দেখা গেছে তাদের। এতে রণবীর-আলিয়াকে দেখে ঘিরে ধরেন ফটো সাংবাদিকরা। 

    সোমবার সন্ধ্যায় ছবি শিকারিদের সঙ্গে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন আলিয়া ভাট-রণবীর কাপুর দম্পতি।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভাগ করে নেওয়া ঝলক বলছে, ওই অনুষ্ঠানে অভিনেত্রীর বাহু ধরে টানাটানি করছিলেন একাধিক নারী অনুরাগী!

    হঠাৎ এমন পরিস্থিতি হওয়ায় বিমূঢ় অভিনেত্রী। কী করা উচিত, বুঝে উঠতে না পেরে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ। 

    আলিয়া মনে মনে হয়তো বলছিলেন, ‘রক্ষা করো রণবীর’! 

    অভিনেত্রীর মনের কথা ভাষায় প্রকাশ না পেলেও আলিয়ার অবস্থা দেখে তড়িঘড়ি করে এগিয়ে এলেন রণবীর। স্ত্রীকে ভক্তদের হাত থেকে রক্ষা করলেন তিনি। অভিনেত্রীকে এক হাতে আগলে নিয়ে অন্য হাত দিয়ে চারপাশের দর্শকের ভিড় সরিয়ে এগোতে থাকেন। 

    রণবীরের এই আচরণ নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। তারা বলছেন, ভিড় সরাতে গিয়ে রণবীর এতটা বিরক্ত না হলে পারতেন। তার বিরক্ততা সেই সময় তার চোখেমুখে স্পষ্ট ছিল।

    এর আগে বহুবার ভিড়ের হাত থেকে অভিনেত্রীকে রক্ষা করেছেন রণবীর। একবার ভক্তদের হাত থেকে আলিয়া ও শিশুকন্যা রাহাকে আগলাতে দেখা গেছে অভিনেতাকে। বিমানবন্দর বা প্রকাশ্য রাস্তাঘাট সব জায়গায় আলিয়ার ত্রাতা তিনি। 

    কখনও জোড়হাতে ছবিয়ালদের প্রত্যাখ্যান করেছেন। কখনও বিরক্তি চেপে রাখতে পারেননি। এদিকে অভিনেতা পরিবার সম্পর্কে যথেষ্ট যত্নশীল, এই আচরণই তার প্রমাণ।

    বিনোদন ডেস্ক