Tag: মিস ইউনিভার্স

  • ‘জালিয়াতির’ অভিযোগ এনে শিরোপা হারালেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা

    ২০২৪ সালের নভেম্বরের প্রতিযোগিতা নিয়ে জালিয়াতির অভিযোগ এনেছিলেন আর্জেন্টাইন মডেল মাগালি বেনেজাম। যার ফলে তার শিরোপা প্রত্যাহারের ঘোষণা করল মিস ইউনিভার্স অর্গানাইজেশন।

    মিস ইউনিভার্স অর্গানাইজেশনের এক বিবৃতিতে বলা হয়েছে— মিস মাগালি বেনেজামের সাম্প্রতিক মন্তব্য পর্যালোচনার পর এবং আমাদের মূলনীতির ভিত্তিতে আমরা মিস বেনেজামের কাছ থেকে অবিলম্বে মিস ইউনিভার্স আর্জেন্টিনার খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। আর এই সিদ্ধান্তটি সংস্থার অখণ্ডতা রক্ষা এবং ব্যক্তিগত ও পেশাদার আচরণের সর্বোচ্চ মান বজায় রাখার মতো নানা দিক বিবেচনা করেই নেওয়া হয়েছে।

    দ্য লাতিন টাইমস জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষ ১২-তে থাকা আর্জেন্টাইন মডেল এক সাক্ষাৎকারে কনটেন্ট নির্মাতা কিং লুচোর কাছে—  বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

    কনটেন্ট নির্মাতা কিং লুচোকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুষ্ঠানটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। গত বছরের মে মাসে মিস ইউনিভার্স আর্জেন্টিনা ২০২৪ খেতাব জিতেছিলেন বেনেজাম।

    এ ৩০ বছর বয়সি এই মডেল বাছাই প্রক্রিয়ার বিরোধিতা করেন এবং সহপ্রতিযোগীদের আচরণের সমালোচনা করেন। বেনেজাম আরও অভিযোগ করেছিলেন, কয়েকজন প্রতিযোগীর সুবিধা করার জন্য প্রতিযোগিতার ফলাফলগুলোতে হস্তক্ষেপ করা হয়ে থাকতে পারে। 

    তিনি বলেন, বিচারকরা পর্যন্ত ফলাফলে দৃশ্যমানভাবে বিরক্ত হয়েছিলেন এবং একে অপরের দিকে তাকিয়ে ছিলেন।

    বেনেজামের অভিযোগ, প্রতিযোগিতার শেষ দিনগুলোতে বিজয়ীর জন্য অন্তত ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল, যা দেখে অনেকেই ধরে নিয়েছিল তিনিই জয়ী হতে চলেছেন। আর্জেন্টাইন মডেল আরও দাবি করেছিলেন যে, তিনি জানতেন না যে লোকেরা অনুমান করছে যে, ১০ দিন আগেই কে বিজয়ী হবে তা নির্ধারণ করা হয়ে গিয়েছিল।

    ওই মডেল আরও বলেন, গ্রুপ ভিডিও শুটিংয়ের সময় এবং অনুষ্ঠান চলাকালীন মিস ডোমিনিকান রিপাবলিকের সেলিনী সান্তোস তাকে বাধা দেন। সান্তোস প্রতিযোগিতায় শীর্ষ ৩০ অবস্থানে উন্নীত হয় এবং প্রাথমিক প্রতিযোগিতায় তার পারফরম্যান্স প্রশংসিত হয়।

    উল্লেখ্য, মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতার বিজয়ী ছিলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেইলভিগ। এই জয়টি মিস ইউনিভার্স প্রতিযোগিতার ইতিহাসে ডেনমার্কের প্রথম জয় চিহ্নিত করে।

    বিনোদন ডেস্ক

  • এবারের ‘মিস ইউনিভার্স’ খেতাব পেলেন ভিক্টোরিয়া

    ২১ বছরের ভিক্টোরিয়া কেজার থিলভিগের মাথায় উঠল ‘মিস ইউনিভার্স ২০২৪’-এর খেতাব। ১২৫ জন প্রতিযোগীকে টপকে মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে নিয়েছেন ডেনমার্কের এই সুন্দরী। মিস ইউনিভার্সের মঞ্চে ডেনমার্কের এটি ছিল প্রথম জয়। 

    মেক্সিকো সিটির এরিনা সিডিএমএক্সে বসেছিল ৭৩তম মিস ইউনিভার্সের আসর। এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্ডা বেল্টরান। দ্বিতীয় রানার আপ হন নাইজেরিয়ার সিনদিমা আদেতশিনা। প্রথম পাঁচের মধ্যে ছিলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেজ। 

    সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। এই পর্বে এক বর্ণাঢ্য জাতীয় পোশাক প্রদর্শনী অন্তর্ভুক্ত ছিল। এরপর সেমি-ফাইনালে অংশগ্রহণকারীরা সাঁতারের পোশাকে প্রদর্শনী করেন। ১২ জন চূড়ান্ত পর্বে উন্নীত হয়ে তাদের সন্ধ্যার পোশাকে মঞ্চে পা রাখেন।  

    ১২৫টি দেশকে নিয়ে শুরু হওয়া এ বছরের সৌন্দর্য প্রতিযোগিতা ঐতিহাসিক মাইল ফলক পার করেছে। ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ইতিহাসে এটাই সর্বোচ্চ সংখ্যা। ২০১৮ সালে ৯৪টি দেশ অংশ নিয়েছিল। হিসেবের তালিকায় সেই বছর এখন দ্বিতীয় স্থানে। মারিও লোপেজ় ও অলিভিয়া কুল্পো সঞ্চালিত এই অনুষ্ঠানের লাইভ কমেন্টারি করছিলেন ক্যাট্রিওনা গ্রে ও জ়ুরি হল।

    বিনোদন ডেস্ক

  • মেক্সিকোতে মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে লড়বেন আনিকা

    চলতি বছর ‘মিস ইউনিভার্স’-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট আনিকা আলম। তিন বছর বিরতির পর এবারের আয়োজনে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন তিনি। তবে প্রতিযোগিতা নয়, সিলেকশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে আনিকাকে।

    আনিকা আলম লয়োলা মেরিমাইন্ড ইনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা শেষ করেছেন । ডিগ্রি সম্পন্ন করে কাজ করেছেন লসঅ্যাঞ্জেলেসের মেয়রের অফিসেও। বর্তমানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিশেষ করে ‘জিরো হাঙ্গার’ নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

    গতকাল রোববার (২৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান ফ্লোরা এন্টারটেনমেন্ট কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম বলেন, আনিকা আলম শুধু একজন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্টই নন, তিনি নারীর ক্ষমতায়নে এক দৃঢ় কণ্ঠস্বর, একজন নিবেদিত মা।

    ‘মিসেস’ হয়ে কীভাবে ‘মিস ইউনিভার্স’-এ অংশ নিচ্ছেন?—এমন প্রশ্নের জবাবে কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম বলেন, বিগত প্রায় ৭০ বছর ধরে এই আয়োজনে শুধু মাত্র অবিবাহিতরাই অংশ নিচ্ছিলেন। কিন্তু ২০২৩ সাল থেকে নতুন নিয়ম করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এখন বিবাহিতরাও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগে বয়সসীমা নির্ধারিত ছিল ২৮ বছর, এখন সেটি নেই।

    সংবাদ সম্মেলনে ‘মিস ইউনিভার্স’-এ প্রতিনিধিত্ব প্রসঙ্গে আনিকা আলম বলেন, দীর্ঘদিন ধরেই নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে নারীদের প্রতিভা ও ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাব। সবার সাপোর্ট পেলে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারব। তাই বিশ্বমঞ্চে বাংলাদেশকে আমি যেন সঠিকভাবে তুলে ধরতে পারি, দেশবাসীর কাছে সে দোয়াই চাই।

    তিনি আরও বলেন, কিছু দিন আগেও জানতাম না এই আয়োজনে অংশ নেব। যেহেতু অংশ নিচ্ছি নিশ্চয়ই ভালো কিছু নিয়ে ফিরব। এখান থেকে ফিরে নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করব। এর বাইরে অভিনয় করব কিনা সেসব নিয়ে এখনো ভাবিনি।

    মেক্সিকোতে বসতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪’ আসর। আগামী ৩০ অক্টোবর সেখানে অংশ নিতে ঢাকা ছাড়বেন আনিকা আলম। নভেম্বরের ১৫ অথবা ১৮ তারিখ আয়োজনটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • মিস ইউনিভার্স হতে চান রুশ সুন্দরী

    ৫০ জন প্রতিযোগীকে হারিয়ে মিস রাশিয়া ২০২৪ বিজয়ী হয়েছেন ভ্যালেন্টিনা আলেকসিভা। এখন তার লক্ষ্য মিস ইউনিভার্স খেতাব জেতা। যেই লক্ষ্য পূরণে নিজের সবটুকু নিংড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন এই ১৮ বছর বয়সি সুন্দরী।

    চুভাশিয়া প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করে মিস রাশিয়ার খেতাব জেতার পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলেকসিভা বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় রাশিয়ার যোগ্য প্রতিনিধিত্ব করা। আমি সম্ভাব্য এবং অসম্ভব সবকিছু করব যাতে আমরা সেরা হতে পারি।’

    মিস রাশিয়ার খেতাব জেতার অনুভূতির কথা জানিয়ে আলেকসিভা বলেন, ‘যখন আমি মঞ্চে গিয়েছিলাম, আমি বেশি কিছু আশা করিনি। কারণ আমি মনে করি ওই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ। কাজেই শুধু মঞ্চ, প্রক্রিয়াটি উপভোগ করুন। সবকিছু যেভাবে হয়েছে তাতে আমি খুশি।’

    উল্লেখ্য, ‘মিস রাশিয়া’ রাশিয়ার একটি জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতা। যেখানে জয়ীরা দুটি প্রধান সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্সে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান।

    বিনোদন ডেস্ক

  • ‘মিস ইউনিভার্স ইন্ডিয়ার’ মুকুট জিতলেন রিয়া

    মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর মুকুট জয় করেছেন ১৮ বছর বয়সী রিয়া সিং। রোববার (২২ সেপ্টেম্বর) রাজস্থানের জয়পুরে গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

    মুকুট জয়ের পর ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়া বলেছেন, ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর খেতাব জয় করে আমি খুবই কৃতজ্ঞ। এই জায়গায় পৌঁছানোর জন্য আমি অনেকটা পরিশ্রম করেছি। আমি নিজেকে এই জয়ের জন্য যোগ্য বলে মনে করি। আগে যারা জয়ী, তাদের থেকেও ভীষণভাবে অনুপ্রাণিত আমি।’

    মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি ছিলেন রিয়া। ১৭ আগস্ট প্রতিযোগিতায় প্রবেশ করেন তিনি। খুব অল্প বয়স থেকেই মডেল হিসেবে কাজ শুরু করা রিয়া ইতিমধ্যে বেশকিছু সুন্দরী প্রতিযোগিতা জয় করেছেন। এর মধ্যে ১৬ বছর বয়সে ডিভা’স মিস টিন গুজরাট এবং ১৭ বছর বয়সে মিস টিন আর্থ ২০২৩-এর মতো প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন তিনি।

    জিএলএস ইউনিভার্সিটি থেকে পারফর্মিং আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন রিয়া। মডেলিংয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

    আগামী ১৬ নভেম্বর মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স ২০২৪-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন রিয়া।

    বিনোদন ডেস্ক

  • ৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট, কে তিনি?

    বিশ্বে এই প্রথমবার বিউটি পেজেন্টের ইতিহাসে কোনো ৬০ বছর বয়সি মহিলা মিস ইউনিভার্সের খেতাব জিতলেন। সমস্ত বাধাধরা ছক, ভাবনা ভেঙে এই শিরোপা উঠল তার মাথায়। আর এ ঘটনাই যেন বুঝিয়ে দিল বিউটি পেজেন্টে অংশ নিতে চাইলে বয়স কোনো বাধা হতেই পারে না। গত বছরই যদিও ঘোষণা করে দেওয়া হয়েছিল যে, এই বিউটি পেজেন্টে অংশ নেওয়ার বয়স আর ২৮ বছর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। বরং ১৮ বছর বয়সের ঊর্ধ্বে যে কেউ এতে অংশ নিতে পারবেন। আর তারপরই আলেজান্দ্রা এ জয় পেলেন।

    rnrn

    বুধবার বুয়েনেস আইরেসের মিস ইউনিভার্স হিসেবে ঘোষণা করা হয় আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজকে। তিনি আর্জেন্টিনার বুয়েনেস আইরেস এলাকার লা প্লাটার বাসিন্দা। তিনি একদিকে যেমন মডেল তেমনই তিনি পেশায় একজন আইনজীবী এবং সাংবাদিক।

    rnrn

    তিনিই প্রথম নারী যিনি এ বয়সে এসে এই খেতাব পেলেন। আর এ সম্মান পাওয়ার পরই আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ বলেন, ‘আমি দারুণ উচ্ছ্বসিত এ বয়সে এসে এই খেতাব জয় করার পর। এই স্টেজে যে কেবল বাহ্যিক সৌন্দর্য থাকে সেটাই নয় মূল্যবোধ আরও অনেক বেশি থাকে।’

    rnrn

    আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ এবার এ খেতাব জয়ের পর ২০২৪ সালের মিস ইউনিভার্সে অংশ নিতে চান বলেই জানিয়েছেন। কেবল আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ নন, ৪৭ বছর বয়সি হাইদি ক্রুজ ২০২৪ সালের ডোমিনিয়ান রিপাবলিকে মিস ইউনিভার্সের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

    বিনোদন ডেস্ক

  • মিস ইউনিভার্সের সুইমস্যুট রাউন্ডে বুরকিনিতে ‘মিস পাকিস্তান’ এরিকা 

    ২৪ বছর বয়সি পাকিস্তানি মডেল এরিকা রবিন ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ হিসেবে নির্বাচিত হয়ে আগেই আলোচনায় এসেছেন। এবার আলোচনায় এলেন সুইমস্যুট রাউন্ডে বুরকিনি পরিধান করে।

    rnrn

    রোববার সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হয়েছে ২০২৩ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা।

    rnrn

    প্রতিযোগিতার মঞ্চে সুইমস্যুট রাউন্ডে বুরকিনিতে ‘মিস পাকিস্তান’ এরিকা রবিন। সেই ছবিই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগযোগ মাধ্যমে। এরিকা রবিনের হাত ধরে প্রথমবার মিস ইউনিভার্সের মঞ্চে আত্মপ্রকাশ করেছে পাকিস্তান।

    rnrn

    হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গোলাপি রঙের বুরকিনিতে গোটা শরীর ঢেকে, মিস ইউনিভার্সের মঞ্চে হাজির হন এরিকা। মিস পাকিস্তানের বুরকিনি পরা ছবি এবং ভিডিও হু হু করে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

    rnrn

    এরিকা ১৯৯৯ সালের ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে একটি খ্রিস্টান পরিবারে জন্ম নেন। সেন্ট প্যাট্রিক গার্লস হাইস্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন তিনি। এই মডেল পাকিস্তানের চণ্ডীগড়ের সরকারি কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে পড়াশোনা করেন।

    rnrn

    ২০২০ সালের জানুয়ারিতে প্রথম পেশাদার মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। সালভাদরে ‘মিস ইউনিভার্স‘প্রতিযোগিতায় নাম লেখানোর পর থেকেই এরিকাকে নিয়ে তোলপাড় শুরু হয় পাকিস্তানে।

    rnrn

    রোববার অনুষ্ঠিত প্রতিযোগিতায় মুকুট উঠেছে নিকারাগুয়ার শেনিস পালাসিওসের মাথায়। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন এবং সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম রানারআপ থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড। ৯০টি দেশ অংশগ্রহণ করেছে এ সুন্দরী প্রতিযোগিতায়।

    rnrn

    গত সেপ্টেম্বর মিস ইউনিভার্স পাকিস্তানের আসর পাকিস্তানের বাইরে মালদ্বীপে বসে। এ প্রতিযোগিতা নিয়ে দেশটির রাজনীতিবিদসহ অনেকেই সমালোচনা করছেন।

    rnrn

    পাকিস্তান কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এ ধরনের আয়োজন করায় গোয়েন্দা সংস্থাকে তদন্ত করে দেখার নির্দেশনা দিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার।

    বিনোদন ডেস্ক

  • সুস্মিতার জীবন বদলে দিয়েছে যে রোগ

    সাবেক মিস ইউনিভার্স ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন কয়েক মাস আগে হৃদরোগে আক্রান্ত হন। সুস্থ হওয়ার পর এই অভিনেত্রী জানান, এটা তার জীবনে পরিবর্তন এনেছে। কারণ তিনি এখন জীবনকে আরও মূল্য দিতে শিখেছেন। সম্প্রতি নিউজ ১৮-এর সঙ্গে সাক্ষতকারে তিনি এসব কথা বলেন।

    rnrn

    এই অভিনেত্রী জানান, হার্টঅ্যাটাক তার জীবনকে বদলে দিয়েছে এবং জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। এটি জীবনকে আরও মূল্য দিতে শিখিয়েছে এবং তাকে আরও দায়িত্বশীল করে তুলেছে।

    rnrn

    তিনি আরও বলেন, ‘হার্টঅ্যাটাক আমাকে এখন আর ভীত করে তুলে না। আপনি যখন নতুন জীবন পেয়েছেন, আপনি এটিকে সম্মান করেন এবং আরও সতর্ক হন।’

    rnrn

    সুস্মিতা মার্চে হৃদরোগে আক্রান্ত হন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি শেয়ার করেন। খবরটি শোনে তার সব বন্ধুবান্ধব এবং ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার এনজিওপ্লাস্টি করা হয়। তার হার্টে একটি স্টেন্ট ছিল। তিনি কিছুদিন বিশ্রাম নেন এবং চিকিৎসার পর দ্রুত কাজ শুরু করেন।

    বিনোদন ডেস্ক

  • ২৯ বছর আগের স্মৃতি মনে করে আবেগাপ্লুত সুস্মিতা সেন

    সুস্মিতা সেনের জীবনে ২১ মে নিশ্চিতভাবে বিশেষ স্থান অধিকার করে রয়েছে। আজ থেকে ঠিক ২৯ বছর আগের এই দিনেই তার মাথায় উঠেছিল 'মিস ইউনিভার্স'-এর মুকুট। এ বিশেষ দিনটি স্মরণ করে পোস্ট করলেন বিশ্বসুন্দরী। 

    rnrn

    রোববার ভোরবেলায় সামাজিক মাধ্যমে একটি পুরনো ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে আবেগঘন ক্যাপশন। 

    rnrn

    নিজের থ্রোব্যাক ছবির সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'এই ছবিটা ঠিক ২৯ বছরের পুরনো। অসাধারণ মানুষ ও দুর্দান্ত ফটোগ্রাফার প্রবুদ্ধ দাশগুপ্তর তোলা। এই ছবির অপক্কতায়, ১৮ বছর বয়সি আমাকে তিনি খুব সুন্দর করে বন্দি করেছিলেন…। মুখে হাসি নিয়ে বলেছিলেন— তুমি বুঝতে পারছ যে তুমিই প্রথম মিস ইউনিভার্স, যার ছবি আমি তুললাম… আমি খুব গর্বিত স্বরে বলেছিলাম— এটি আসলে ভারতের সর্বপ্রথম মিস ইউনিভার্স।'

    rnrn

    ব্রহ্মাণ্ড সুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন এই প্রতিযোগিতায় জিতেছিলেন পৃথিবীর আরও ৭৭ দেশ থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে। ১৯৯৪ সালে তিনিই প্রথম ভারতীয় নারী যিনি 'মিস ইউনিভার্স'-এর খেতাব জেতেন।

    বিনোদন ডেস্ক

  • নতুন মিস ইউনিভার্স হলেন গ্যাব্রিয়েল

    বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের সেরার মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল আর’বনি গ্যাব্রিয়েল। 

    স্থানীয় সময় শনিবার রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এটি ছিল ৭১তম আসর।

    আর’বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গতবারের বিজয়ী ভারতীয় মডেল, অভিনয়শিল্পী হারনাজ সান্ধু। এ সময় তুমুল করতালিতে নতুন মিস ইউনিভার্সকে অভিবাদন জানিয়েছেন হলভর্তি দর্শক ও প্রতিযোগী। 

    এবারের আসরে দ্বিতীয় হয়েছেন মিস ভেনিজুয়েলা আমান্ডা ডুডামেল ও তৃতীয় হয়েছেন মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ।

    পেশায় গ্যাব্রিয়েল একজন ফ্যাশন ডিজাইনার ও মডেল। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন। তার জন্ম যুক্তরাষ্ট্রে হলেও গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক। সে হিসাবে ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই প্রথম মিস ইউএসএ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

    মিস ইউনিভার্সের বৈশ্বিক আসরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বাজিমাত করলেন গ্যাব্রিয়েল। তিনি জানান, তিনি নারী ও কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারণে কাজ করবেন, যাতে তারা নিজেকে জানতে পারেন।

    প্রতিযোগিতার সেরা ১৬ প্রতিযোগীর তালিকায় ছিলেন ভারতের প্রতিযোগী দিবিতা রাই। তবে ভারতের মুকুট ধরে রাখতে পারলেন না তিনি। ২১ বছর পর গত বছর মুকুট জিতেছিলেন ভারতের হারনাজ সান্ধু।

    এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে ভুটান। মাঝখানে কয়েক বছর অংশ না নেওয়া দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, লেবানন, মালয়েশিয়া, মিয়ানমারসহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিযোগীদের দেখা গেছে এবারের আসরে।

    অনলাইন ডেস্ক