Tag: মিস ইউনিভার্স

  • মিস ইউনিভার্স পাকিস্তান মুকুট জিতলেন মিসবাহ আরশাদ

    ফিলিপাইনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’র বিজয়ী হয়েছেন মিসবাহ আরশাদ। এর মাধ্যমে চতুর্থ পাকিস্তানি নারী হিসেবে তিনি আসন্ন আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নিজ দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। 

    অনুষ্ঠানে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজির মালিক জশ ইউগেন নতুন বিজয়ী মিসবাহ আরশাদকে অফিশিয়াল স্যাশ পরিয়ে দেন এবং তার পূর্বসূরি রোমা রিয়াজ মাথায় বিজয়ীর মুকুট তুলে দেন। 

    মনোনয়ন পর্বের চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে দুর্দান্ত উত্তর দিয়ে বিচারকদের মন জয় করে নেন মনোবিজ্ঞানের শিক্ষার্থী মিসবাহ। বিচারক মণ্ডলীর সদস্য, ফিলিপিনো সংগীতশিল্পী ও অভিনেতা বেইলি মে তাকে প্রশ্ন করেন—যদি তার ১০ বছর ও ৮০ বছর বয়সি দুই রূপ একই কক্ষে মুখোমুখি হয়, তবে কার প্রশ্নটি বেশি কঠিন হবে? 

    উত্তরে মিসবাহ জানান, তার ১০ বছর বয়সি রূপটিই সবচেয়ে কঠিন প্রশ্ন করবে, কারণ সে জানতে চাইবে বড় হয়ে তার জীবন কেমন কেটেছে। 

    তিনি বলেন, ‘আমি আমার শৈশবের রূপকে বলব যে জীবনে বহুবার আমি ব্যর্থ হয়েছি, কিন্তু প্রতিবারই নতুন করে ঘুরে দাঁড়িয়েছি। এটি জীবনের এক সুন্দর চক্র, যা শুধু মেনে নেওয়াই নয়, বরং উপভোগ করা উচিত। কারণ আগুন যত উত্তপ্ত হয়, সোনা তত খাঁটি হয়।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় মিসবাহর অংশগ্রহণ এবারই প্রথম নয়। ইতোপূর্বে তিনি জাপানে ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৩’ এবং পোল্যান্ডে ‘মিস সুপ্রান্যাশনাল ২০২৪’-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। 

    নিজের এই দীর্ঘ পথচলা নিয়ে তিনি বলেন, ‘ব্যর্থতা দিয়ে জয়ী বা বিজয়ী নির্ধারণ করা যায় না। আসল বিষয় হলো আশা বজায় রাখা এবং প্রতিটি পদক্ষেপে নিজেকে আরও উন্নত করা। মুকুট জয় বড় বিষয় হলেও, এই পথচলায় শেখা শিক্ষা এবং মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্কই আমার জন্য আসল পুরস্কার।’ 

    পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্স মূল আসরে অংশ নিতে যাবেন মিসবাহ। 

    উল্লেখ্য, ২০২৩ সালে যাত্রা শুরু করে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজি। সে বছর দেশটির প্রথম প্রতিনিধি হিসেবে ইতিহাস গড়ে এল সালভাদরে ‘টপ ২০’-এ জায়গা করে নিয়েছিলেন এরিকা রবিন। এর পরের বছরগুলোতে যথাক্রমে নূর জারমিনা (২০২৪, মেক্সিকো) এবং রোমা রিয়াজ (২০২৫) পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। পরবর্তীতে রোমা রিয়াজ ফ্র্যাঞ্চাইজিটির জাতীয় পরিচালকের দায়িত্ব নেন এবং নতুন প্রতিযোগীদের প্রশিক্ষণ দিতে শুরু করেন। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • বিতর্কিত ছবি পোস্ট, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড

    ফিনল্যান্ডের প্রতিনিধি
    সারাহ
    জাফসে গত মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বর্ণবাদী বিতর্কে জড়িয়েছিলেন। চোখ বাঁকা বা সরু করে দেখানোর এই ভঙ্গি পূর্ব এশীয়দের প্রতি চরম অবমাননাকর হিসেবে বিবেচিত হয়।

    তার চোখের কোণ টেনে ধরা ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। সেই বিতর্কিত ছবি পোস্ট করে ক্যাপশনে সারাহ জাফসে লিখেছিলেন—’এক চীনার সঙ্গে খাচ্ছি এরপর সেই ঘটনার জেরে ২২ বছর বয়সি সারাহরমিস ফিনল্যান্ডমুকুট কেড়ে নেওয়া হয়েছে। 

    সুন্দরী সারাহ জাফসের ওই পোস্ট জাপান, দক্ষিণ কোরিয়া চীনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এর রেশ ধরে কেবল সারাহ জাফসের নন, সমালোচনার মুখে পড়েছে ফিনল্যান্ডের জাতীয় বিমান সংস্থাফিনএয়ার

    ঘটনার পর সোমবার (১৫ ডিসেম্বর) মুখ খোলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো। তিনি সারাহর অঙ্গভঙ্গিকেকাণ্ডজ্ঞানহীনবলে উল্লেখ করেন।উদ্ভূত এই বিতর্ক ফিনল্যান্ডের ভাবমূর্তি নষ্ট করছেবলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

    এদিকে ফিনল্যান্ডের ডানপন্থি দুই এমপিজুহো এরোলা কাইসা গ্যারেডেউ সুন্দরী সারাহ
    জাফসেকে
    সমর্থন জানাতে গিয়ে নিজেরা একই ভঙ্গিতে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। তবে তীব্র সমালোচনার মুখে পরে সেই পোস্ট সরিয়ে নেন তারা। এরোলা ক্ষমা চেয়ে বলেন, আমার মনে হয়েছে সারাহকেঅপ্রত্যাশিতভাবে কঠোর শাস্তিদেওয়া হয়েছে।

    ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো অবশ্য দুই এমপির কর্মকাণ্ডকেশিশুসুলভবলে নিন্দা জানান। জনপ্রতিনিধিদের সঠিক আচরণের উদাহরণ সৃষ্টি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

    অন্যদিকে ভুলবশত পোস্টের দাবি সারাহ জাফসের। তিনি
    বলেন
    , রাতের খাওয়ার সময় মাথাব্যথার কারণে ওই অভিব্যক্তি ছিল। আবার ফিনল্যান্ডের ট্যাবলয়েডইলতাসানোমাত‘-এর প্রতিবেদন অনুযায়ী, সারাহ জানিয়েছেন, গত ১১ ডিসেম্বরের ওই পোস্টে তার অনুমতি ছাড়াই এক বন্ধু আপত্তিকর ক্যাপশনটি জুড়ে দেন। জন্য ক্ষমা চেয়ে সারাহ বলেন, ‘এটি অনেক মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। এমনটি করা মোটেও উদ্দেশ্য ছিল না। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো— মানুষের প্রতি শ্রদ্ধা, তাদের প্রেক্ষাপট বৈচিত্র্যকে সম্মান করা।এই কথা তিনি লিখেছেন ইনস্টাগ্রামে।

    তবে তার ক্ষমা প্রার্থনাও সমালোচনার মুখে পড়েছে। কারণ ক্ষমা চাওয়া পোস্টের ক্যাপশন লেখা ছিল ফিনিশ ভাষায়। সমালোচকরা বলছেনফিনল্যান্ডের বাইরে চীনারা এটি বুঝবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এশীয়রা আপনার কোনো ক্ষতি করেনিএমন মন্তব্যও করছেন কেউ কেউ।

    সূত্র: খবর বিবিসির

    বিনোদন ডেস্ক

  • ‘মিস ইউনিভার্স’ ঘিরে নতুন বিতর্ক, মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    থাই মিডিয়া উদ্যোক্তা এবং ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সহ-মালিক অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) জালিয়াতির অভিযোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) এই পরোয়ানা জারি হয় বলে আদালতের একজন কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন। 

    চলতি বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা মাত্র এক সপ্তাহ আগে ব্যাংককে শেষ হলেও এবার আয়োজনকে ঘিরে ছিল একের পর এক বিতর্ক। সঞ্চালকের অশালীন মন্তব্য, যৌনতাবাদের অভিযোগ এবং একাধিক অনিয়মের পরও প্রতিযোগিতা শেষ হয় মিস মেক্সিকোর বিজয়ে। তবে পুরস্কার বিতরণীর উত্তাপ কাটতে না কাটতেই নতুন ঝড় ওঠে সহ-মালিক জাকাপংকে ঘিরে। 

    ২০২৩ সালে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগে রাজি করার সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপন এবং ফেরতের বিষয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে একজন প্লাস্টিক সার্জন জাকাপংয়ের বিরুদ্ধে মামলা করেন। আদালত জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে অক্ষম জেনেও বিনিয়োগে উৎসাহিত করেছিলেন, যা প্রতারণার অন্তর্ভুক্ত। মঙ্গলবার মামলার রায় ঘোষণার কথা থাকলেও জাকাপং আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। নতুন করে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আর্থিক সংকটের মধ্যেই জাকাপং নাকি থাইল্যান্ড ছেড়ে মেক্সিকো চলে গেছেন। তবে মিস ইউনিভার্স অর্গানাইজেশন জানিয়েছে, এই আইনি প্রক্রিয়া তাদের প্রতিযোগিতা পরিচালনার সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়।

    সম্প্রতি শেষ হওয়া ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায়ও বিতর্কের পারদ ছিল তুঙ্গে। লাইভ অনুষ্ঠানে এক পুরুষ সঞ্চালক বিজয়ী মিস মেক্সিকো ফাতিমা বোশকে প্রচারমূলক কনটেন্ট পোস্ট না করার অভিযোগে প্রকাশ্যে অপমান করেন। তার মন্তব্যের প্রতিবাদে বোশসহ কয়েকজন প্রতিযোগী মঞ্চ ত্যাগ করেন। পরে সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেও ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের নজর কাড়ে।

    উল্লেখ্য যে, একসময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ছিল ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা। ২০২২ সালে অ্যান জাকাপংয়ের জেকেএন গ্লোবাল গ্রুপ ২০ মিলিয়ন ডলারে এটি কিনে নেয় এবং পরে ১৬ মিলিয়ন ডলারে অর্ধেক শেয়ার মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএর কাছে বিক্রি করে। 

    বিনোদন ডেস্ক

  • মিস ইউনিভার্সের মঞ্চে আহত প্রতিযোগী আইসিইউতে

    থাইল্যান্ডে মিস ইউনিভার্সের প্রিলিমিনারি রাউন্ডে মঞ্চ থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। ১৯ নভেম্বর ২৮ বছর বয়সি এ জ্যামাইকান সুন্দরী দুর্ঘটনায় আহত হন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।

    ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে ক্যাটওয়াকে হাঁটার সময় হঠাৎ একটি ধাপ ভুল করে নিচে পড়ে যান তিনি। দ্রুত তাকে থাইল্যান্ডের পাওলো রাংসিট হাসপাতালে নেওয়া হয়। তিন দিন পার হলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে তাকে অন্তত আরও সাত দিন আইসিইউতে রাখতে হবে।

    মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন ২১ নভেম্বর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে জানিয়েছে, গ্যাব্রিয়েল হেনরির অবস্থা এখনো স্থিতিশীল নয়। চিকিৎসকের বিশেষজ্ঞ দল ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চালাচ্ছে। এ সময় হাসপাতালে গ্যাব্রিয়েলের পাশে ছিলেন তার বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস এবং মা মোরিন হেনরি। 

    গ্যাব্রিয়েল হেনরির দুর্ঘটনার পর সংগঠনের পূর্ববর্তী বিবৃতিতে জানানো হয়েছিল, গ্যাব্রিয়েলের আঘাত প্রাণঘাতী নয়। তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে সব ধরনের পরীক্ষা ও চিকিৎসা করা হচ্ছে।

    সংগঠনটি জ্যামাইকা এবং বিশ্বের নানা প্রান্তে থাকা সমর্থকদের গ্যাব্রিয়েল হেনরির দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে। এর পাশাপাশি কোনো ধরনের গুজব, ভুল তথ্য কিংবা নেতিবাচক মন্তব্য সামাজিকমাধ্যমে না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। পরিবারের প্রতি সহানুভূতিশীল থাকার আহ্বানও জানিয়েছে তারা।

    এদিকে গ্যাব্রিয়েলের বোন ফিলিসিয়া হেনরি বলেন, গ্যাবির শারীরিক উন্নতি যতটা আশা করেছিলাম, ততটা হয়নি। তবু হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

    বিনোদন ডেস্ক

  • যার মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট

    ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এ আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এবারের আসরে মিস ইউনিভার্সের মুকুট জয় করেছেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ।

    সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, ২৫ বছর বয়সি ফাতিমা বশকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মুকুট বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থাইলভিগ।

    এবারের আসরে রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রভিনার সিং। শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ভেনেজুয়েলার স্টেফানি আবসালি, ফিলিপাইনের আহতিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসি।

    চূড়ান্ত পর্বে সাঁতারের পোশাকের রাউন্ডের পর শীর্ষ ৩০ প্রতিযোগীর সংখ্যা ১২-তে নামিয়ে আনা হয়। আর সন্ধ্যার রাউন্ডের পর সেখান থেকে নির্বাচিত হন ৫ জন। এ পর্বে প্রতিযোগীদের কাছে জানতে চাওয়া হয়―তারা জাতিসংঘের সাধারণ পরিষদের সামনে কোন বৈশ্বিক বিষয় নিয়ে কথা বলবেন এবং কীভাবে তারা তরুণীদের ক্ষমতায়নের জন্য মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ব্যবহার করবেন?

    সৌন্দর্য প্রতিযোগিতার ‘সুপার বোল’ হিসেবে মিস ইউনিভার্স বিশ্বজুড়ে ব্যাপক পরিচিত। প্রতি বছর এর আসরে লাখ লাখ দর্শক এসে থাকেন। স্থানীয় প্রতিযোগিতার মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়। যা মিস ইউনিভার্স অর্গানাইজেশন থেকে স্থানীয় পর্যায়ে অনুমোদন প্রদান করা হয়।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এবারের মিস ইউনিভার্সের আয়োজক দেশ থাইল্যান্ড। এ প্রতিযোগিতায় ফিলিপাইনের পাশাপাশি এশিয়ার বৃহত্তম ভক্ত-শুভাকাঙ্ক্ষীও রয়েছেন। প্রতিযোগিতাটি তিন সপ্তাহ ধরে বাছাই পর্বের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিনিধিরা সারাদেশে ভ্রমণ করে মহড়া ও ইভেন্টগুলোতে অংশগ্রহণ করেন।

    ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুটজয়ী মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা পিপলস চয়েজে ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভোটিংয়ে ওঠানামায় হেরে গেলেন তিনি।

    উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্সের প্রতিযোগিতাটির মূল আসরে অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশে উড়াল দেন ২ নভেম্বর। মিস ইউনিভার্স ক্যাম্পে দুই সপ্তাহ কাটিয়েছেন তিনি। এই দুই সপ্তাহে শিখেছেন সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং নিজেকে নতুনভাবে তুলে ধরার কৌশল। 

    মিথিলা শুরুতে ছিলেন র্যাম্প মডেল। ২০১৯ সালে ভারতীয় পরিচালক হায়দার খানের ‘রোহিঙ্গা’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক। একই বছরে ‘ফেস অব বাংলাদেশ’ এবং ‘ফেস অব এশিয়া’-এ মুকুট জেতেন। পরে ২০২০ সালে নির্বাচিত হন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’। মিথিলা বলেন, ‘২০২০ সালে মিস ইউনিভার্সের জন্য প্রস্তুতি ও জয়টা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওই সময় অনেকে গালি দিয়েছেন। কেউ ভাবত, আমি কিছু করতে পারব না। মন খারাপ হয়েছিল, তবে কাউকে সেই কষ্ট বুঝতে দিইনি। 

    বিনোদন ডেস্ক

  • মিস ইউনিভার্সের মঞ্চে বিশেষ পোশাক পরে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি সুন্দরী

    প্রথমবারের মতো ফিলিস্তিনের কোনো প্রতিযোগী আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন নাহিন আইয়ুব। আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী নাদিন আইয়ুব মূলত পশ্চিমতীরের রামাল্লার বাসিন্দা। এই সুন্দরী মডেল ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন।

    নাদিন আইয়ুব কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান ও সাহিত্যে স্নাতক করেছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করেন ‎নাদিন। পাশাপাশি ‎পুষ্টিবিদ হিসেবেও কাজ করেন। ‎কয়েক বছর ধরে বসবাস করছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ‎২০২২ সালে প্রথমবারের মতো মিস ফিলিস্তিনের মুকুট ওঠে তার মাথায়।

    ২০২২ সালে মিস আর্থ প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছিলেন নাদিন। ‎এটিই কোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রথম বড় অর্জন। 

    নাদিন আইয়ুব বলেন, আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।

    শিক্ষা ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনি নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে নাদিন আইয়ুব প্রতিষ্ঠা করেছেন ‘গ্রিন অলিভ একাডেমি’।

    এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান। ‎ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে সরব নাদিন। ‘প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড’–এর প্রতিনিধিও নাদিন আইয়ুব। 

    এবারের মিস ইউনিভার্সে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী ‘শাতওয়া’ মাথার মুকুট হিসেবে পরেছেন। গাউনে ফিলিস্তিনের শান্তির প্রতীক হিসেবে জলপাইগাছের মোটিফ রয়েছে। তার ভেতরে রয়েছে আল আকসা মসজিদ।

    যুগান্তর ডেস্ক

  • যে কারণে মিস ইউনিভার্স থেকে ২ বিচারকের পদত্যাগ

    বিচার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিচারক প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন দুজন বিচারক। 

    বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্সের’ ৭৪তম আয়োজন এবার অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ডে। আগামী শুক্রবার (২১ নভেম্বর) ঘোষণা করা হবে নতুন মিস ইউনিভার্সের নাম। 

    মঙ্গলবার লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ আট সদস্যের জুরিবোর্ড থেকে নিজের পদত্যাগের ঘোষণা দেন। ইনস্টাগ্রামে তিনি পদত্যাগের ঘোষণা দেন। হারফুশের পদত্যাগের কয়েক ঘণ্টা পরই দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে। তবে পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেন তিনি। 

    হারফুশ তার পোস্টে লেখেন, ১৩৬ দেশের প্রতিযোগীর মধ্য থেকে ৩০ জন ফাইনালিস্ট বাছাইয়ের জন্য একটি অনানুষ্ঠানিক জুরিবোর্ড গঠন করা হয়েছে। এ দলের সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের আসল আট সদস্যের জুরির কেউই উপস্থিত ছিলেন না, আমিও না। আমি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনে হতবাক হয়েছি।

    হারফুশ দাবি করেন, অনানুষ্ঠানিক কমিটিতে এমন ব্যক্তিরা রয়েছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তবে এ অনানুষ্ঠানিক জুরি কীভাবে কাজ করছেন বা কীভাবে তারা আসল জুরির ভূমিকা অকার্যকর করছেন, সে বিষয়ে ব্যাখ্যা করেননি হারফুশ । তবে তার অভিযোগ প্রত্যাখ্যান করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কোনো বাইরের দলকে প্রতিযোগীদের মূল্যায়ন বা ফাইনালিস্ট বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়নি। 

    সংগঠনের মতে, হারফুশ হয়তো ‘বিয়ন্ড দ্য ক্রাউন’ নামে একটি কর্মসূচিকে অনানুষ্ঠানিক জুরি ভেবে ভুলভাবে ব্যাখ্যা করছেন। এটি মূল প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ আলাদা একটি সামাজিক উদ্যোগ। এর নিজস্ব নির্বাচন কমিটি রয়েছে।

    অন্যদিকে মাকেলেলে পদত্যাগের ঘোষণা দিয়ে লেখেন, এটি তার জন্য কঠিন সিদ্ধান্ত। মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ক্ষমতায়ন, বৈচিত্র্য ও উৎকর্ষের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, এসব মূল্যবোধ আমি সব সময় লালন করেছি। চলতি মাসের শুরুতেই প্রতিযোগিতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

    থাইল্যান্ডের আয়োজক কমিটির পরিচালক নাওয়াত ইটসারাগ্রিসিল একটি প্রাক্-ইভেন্টে মিস মেক্সিকো ফাতিমা বোশকে প্রকাশ্যে জানান, কেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণামূলক কনটেন্ট পোস্ট করছেন না। ঘটনার ভিডিও ভাইরাল হলে দেখা যায়, বোশসহ কয়েকজন প্রতিযোগী অনুষ্ঠান থেকে বেরিয়ে যাচ্ছেন। কেউ কেউ নাওয়াতের দিকে চিৎকারও করছিলেন। পরবর্তী সময়ে নাওয়াত দাবি করেন যে তার কথার কিছু অংশ ভুলভাবে বোঝা হয়েছে। তবু তার আচরণে ক্ষুব্ধ হয় মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

    যুগান্তর ডেস্ক

  • স্টেজ থেকে নামার পর আজকে আমার খুব কান্না আসছে: মিথিলা

    থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলা। আগামীকাল জানা যাবে কার মাথায় উঠতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট। 

    এর আগে প্রতিদিনই বিভিন্ন সেশনে প্রতিযোগীদের নেওয়া হচ্ছে নানা পরীক্ষা।

    বুধবার (১৯ নভেম্বর) ১২১টি দেশের প্রতিযোগীরা হেঁটেছেন নিজ নিজ দেশের ন্যাশনাল কস্টিউম পরে। এরই মধ্যে মিথিলা তার ন্যাশনাল কস্টিউম লুকের ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে।

    মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে ন্যাশনাল কস্টিউম হিসেবে মিথিলা বেছে নিয়েছেন বাংলাদেশের নারীদের প্রধান পোশাক শাড়ি। আর দেশের ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরতে পছন্দ করেছেন সাদা জামদানি।

    জামদানি শাড়ির মোটিফে আছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। 

    ছবি দিয়ে মিথিলা লিখেছেন, ‘মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম—“দ্য কুইন অব বেঙ্গল”।’ এরপর পুরো লুকের বিস্তারিত তুলে ধরেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি লিখেছেন, ‘মিস ইউনিভার্সের মঞ্চের ন্যাশনাল কস্টিউম পর্বের জন্য পরছি ঐতিহ্যবাহী অভিজাত জামদানি; এটি বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত ঐতিহ্য।’

    ‘ন্যাশনাল কস্টিউম’ পরা নিয়ে বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে মিথিলা বলেন, ‘ন্যাশনাল কস্টিউম সবার কাছে কেমন লেগেছে? আশা করি, সবার ভালো লেগেছে, মনের মতো হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউম বেছে নিয়েছি। আমার মনে হয়, ন্যাশনাল কস্টিউমে বাংলাদেশকে কেউ এভাবে তুলে ধরল। আর আমি হ্যাপি, কারণ আমার পারফরম্যান্সও খুব ভালো হয়েছে। সবাই খুব প্রশংসা করেছে।

    স্টেজ থেকে নামার পর আজকে আমার খুব কান্না আসছে। অনেক আবেগপ্রবণ হয়ে পড়ি। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। মঞ্চে যখন থাকবেন এবং নিজের দেশকে উপস্থাপন করা কত বড় সাহস আর শক্তির প্রয়োজন, সেটা তখনই উপলব্ধি করা যায়।’

    বিনোদন ডেস্ক

  • ‘মিস ইউনিভার্স’ মঞ্চে জামদানিতে মিথিলা

    ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগী অংশগ্রহণ করছেন। এর মধ্যেই সব প্রতিযোগীকে নিয়ে নানা ধরনের কার্যক্রমের বাছাই প্রক্রিয়া শুরু করেছে আয়োজক কর্তৃপক্ষ। এ আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। শুরু হয়েছে বিভিন্ন বিভাগে ভোটিং কার্যক্রম। 

    মিথিলা বিশ্বের সামনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প— জামদানি শাড়ি। তার জাতীয় পোশাকটি দেশের রাজকীয় ঐতিহ্য তুলে ধরেছে। 

    নিজের অনুভূতি ও পোশাকের বিশেষত্ব প্রকাশ করে সামাজিক মাধ্যমে এক পোস্টে মিথিলা লিখেছেন— মিস ইউনিভার্স মঞ্চের জাতীয় পোশাকটি সজ্জিত হয়েছে একটি রাজকীয় জামদানি শাড়িতে, যা বাংলাদেশের রাজকীয় ঐতিহ্যের এক জীবন্ত উত্তরাধিকার। 

    তিনি বলেন, এটি এমন একটি কাপড়, যার প্রতিটি সুতায় রয়েছে শিল্পকলা, নিষ্ঠা এবং চিরন্তন কমনীয়তা। এই বিশেষ শাড়িটি সম্পূর্ণ হাতে তৈরি এবং এটি বুনতে সময় লেগেছে ১২০ দিনেরও বেশি। শাড়িটির ডিজাইনার হলেন— আফ্রিনা সাদিয়া সৈয়দা।

    মিথিলার পরা এই জামদানি শাড়িতে ফুটে উঠেছে স্নিগ্ধ শাপলা মোটিফ। শাপলা হলো বাংলাদেশের জাতীয় ফুল। শুধু পোশাকেই নয়, মিথিলার সোনার গহনাতেও শোভা পাচ্ছে একই শাপলা ফুল। ৬ ইয়ার্ডস স্টোরি লরা খান এ নকশা করেছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে ২০১৩ সালে ইউনেস্কো এই প্রাচীন শিল্পকলাকে মানবতার এক অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা জামদানির চিরন্তন সৌন্দর্য এবং কারুশিল্পকে বৈশ্বিকভাবে উদযাপন করে। তাঁত থেকে উদ্ভূত এই জাতীয় পোশাকটি হাতে বোনা এক জামদানি শাড়ি, যা সৌন্দর্য, ঐতিহ্য এবং স্থিতিস্থাপকতার এক জীবন্ত প্রকাশ। এর ঐতিহ্য শুরু হয় ১৭ শতকের মোগল যুগ থেকে। সেই সময় জামদানি ছিল রানি ও অভিজাতদের কাছে মূল্যবান।

    মিথিলার এ পোশাকটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সেরা সুতির তন্তু। এটি সজ্জিত হয়েছে স্বর্ণালি জরি মোটিফে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরবর্তী তাঁতশিল্পীদের দ্বারা নিপুণভাবে বোনা হয়েছে এই বিশেষ শাড়িটি।

    উল্লেখ্য, ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয় করা মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। দেশের পতাকা নিয়ে মুকুট জয়ের প্রত্যাশায় একের পর এক ধাপ উতরে যাচ্ছেন তিনি। প্রত্যাশা রয়েছে মুকুট জয়েরও।

    বিনোদন ডেস্ক

  • মিস ইউনিভার্স জিতলে যে পরিমাণ টাকা দেওয়া হয় মুকুটজয়ীকে

    আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফাইনাল। এর মধ্যেই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগীদের নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এ আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এর মধ্যেই সব প্রতিযোগীকে নিয়ে নানা ধরনের কার্যক্রমের বাছাই প্রক্রিয়া শুরু করেছে আয়োজক কর্তৃপক্ষ। নানা বিভাগে শুরু হয়েছে ভোটিং। 

    বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’ ২০২৫ সালের আসরে বিজয়ী পাবেন মুকুট ‘ফোর্স অব গুড’। যেখানে মুকুটে রয়েছে ১১০ ক্যারেট নীলকান্তমণি ও ৪৮ ক্যারেট সাদা হীরা। যার মূল্য প্রায় ৫.৭৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ কোটি টাকা। এই মুকুট এক বছরের জন্য পাওয়া যায়। স্থায়ী স্মৃতি হিসেবে দেওয়া হয় ১৫-২০ হাজার ডলারের রেপ্লিকা।

    মিস ইউনিভার্স হওয়া শুধু সৌন্দর্যের মুকুট নয়; এটি এক বছরের জন্য স্বপ্নের রাজ্যে প্রবেশের সুযোগ। পুরো বছরজুড়ে রান্না, পোশাক, ভ্রমণ— কোনো কিছু নিয়েই চিন্তা করতে হয় না বিজয়ীকে। ব্যক্তিগত জেট, বিলাসবহুল আবাসন, আন্তর্জাতিক মিডিয়া কাভারেজ এবং দাতব্য কার্যক্রম— সব মিলিয়ে এক পরিপূর্ণ ও স্বপ্নময় যাত্রা।

    ‘মিস ইউনিভার্স’ মুকুট বিজয়ী হওয়ার পরবর্তী এক বছর সব খরচ বহন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। চলুন দেখে নেওয়া যাক, প্রতিযোগিতার বিজয়ী হলে কী কী সুযোগ-সুবিধা পান—

    কোনো বিজয়ী মুকুট জয়ের পর প্রথম উপহার হিসেবে পান নগদ আড়াই লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় তিন কোটি টাকারও বেশি। এটি এক বছরের জন্য এনে দেয় আর্থিক নিরাপত্তা ও স্বপ্নপূরণের সুযোগ। দ্বিতীয়ত বিজয়ীকে এক বছরের জন্য দেওয়া হয় নিউইয়র্ক সিটির একটি লাক্সারি অ্যাপার্টমেন্ট। সেখানে থাকার পাশাপাশি অফিস, ফটোশুট, প্রেস মিট সব আয়োজনই থাকে মিস ইউনিভার্স কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ ছাড়া বিজয়ীকে দেওয়া হয় সবচেয়ে আকর্ষণীয় সুযোগ-সুবিধার একটি— ব্যক্তিগত বিমান বিশ্ব ভ্রমণের সুযোগ। পৃথিবীর যে কোনো প্রান্তে সফর, পাঁচতারকা হোটেল, খাবার–দাবার থেকে শুরু করে সব আয়োজন থাকে নিশ্চয়তার মধ্যে। তবে প্রতিটি সফরেই থাকতে হয় দাতব্য কাজের অংশগ্রহণ হিসাবে।

    উল্লেখ্য, ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয় করা মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। দেশের পতাকা নিয়ে মুকুট জয়ের প্রত্যাশায় একের পর এক ধাপ উতরে যাচ্ছেন তিনি। প্রত্যাশা রয়েছে মুকুট জয়ের।

    এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরীন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে মিথিলার এই অর্জন দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করতে চলেছে।

    যুগান্তর ডেস্ক