Tag: মডেল

  • চলন্ত ট্রেনে গণধষর্ণের শিকার মডেল, ২ মাস পর অভিযোগ দায়ের

    চলন্ত ট্রেনে নেশার জিনিস খাইয়ে গণধর্ষণ করেছে এমন অভিযোগ করেছেন ভারতের মধ্যপ্রদেশের এক মডেল। শুধু তাই নয়; তিনি এদিন একই সঙ্গে অভিযোগ করেন ধষর্ণকারীরা সেই দৃশ্য ভিডিও করেন। মডেল জানান, গত মার্চের আমার সঙ্গে এই ঘটনা ঘটে। প্রায় দুই মাস পর তিনি রেল পুলিশের কাছে অভিযোগ জানালেন। তার ভষ্য, কুর্লা থেকে কল্যাণ স্টেশনের মধ্যেই এই ঘটনাটি ঘটেছে।

    তিনি পুলিশের কাছে জানিয়েছেন, আদতে গোয়ালিয়ায় তার বাড়ি।  তবে মুম্বাইয়ে এখন বসবাস করেন। সেখানে তিনি মডেলিং করেন। যেদিন ঘটনাটি ঘটেছে সেদিন তিনি ভোর বেলায় কুর্লা স্টেশন থেকে ট্রেনে উঠেন।

    রেল পুলিশের এক কর্মকর্তা এই বিষয়ে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, অভিযোগকারী জানিয়েছেন, তিনি তুলসি এক্সপ্রেসের থার্ড এসিতে একাই যাচ্ছিলেন। তিনি তার বাড়ি যাচ্ছিলেন সেদিন। তখনই তাকে মাদক দ্রব্য খাইয়ে কোচের মধ্যে গণধর্ষণ করা হয়। তিনি অভিযোগ করেছেন, সবটাই নাকি রেকর্ড করেছে তারা। কুর্লা স্টেশন ছাড়ার ৪০ মিনিটের মধ্যেই নাকি এই ঘটনাটি ঘটেছে।

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই ঘটনার পর সেই মহিলা নাকি ঝাঁসিতে নেমে যান। তারপর প্রায় ঘটনার ৩৯ দিন পর তিনি গোয়ালিয়র রেল পুলিশের কাছে গোটা বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। মুম্বাই পুলিশকে আরও ২১ দিন পর বিষয়টা জানানো হয়। বর্তমানে এই বিষয়ে থানে পুলিশ স্টেশন একটি কেস করা হয়েছে বলে থানা থেকে জানানো হয়েছে।

    ইতোমধ্যেই থানা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে নাকি সিসিটিভি ফুটেজ নেই। ওই নির্দিষ্ট স্টেশনে নাকি নির্দিষ্ট কিছু দিনের ফুটেজ রেকর্ড করা হয় কেবল। এখন কেবল টেকনিক্যাল এক্সপার্টিজের ওপর ভিত্তি করে তদন্ত চলছে।

    একই সঙ্গে পুলিশ জানিয়েছে, সেই মডেল নাকি তার টিকিট পর্যন্ত দেখাতে চাননি, কোচ নম্বর জানাননি। এমনকি মেডিক্যাল টেস্ট করাতেও অস্বীকার করেছেন। থানে রেলওয়ে পুলিশের তরফে জানানো হয়েছে তাদের কাছে সেই ট্রেনের সমস্ত কোচের সব প্যাসেঞ্জারদের লিস্ট আছে। কিন্তু সেখানে তারা সেই মহিলার নাম খুঁজে পাননি।

    বিনোদন ডেস্ক

  • প্রকাশ্যে মডেলকে গুলি করে হত্যা

    সাবেক মিস ইকুয়েডর প্রতিযোগী ল্যান্ডি প্যারাগাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গত ২৮ এপ্রিল ইকুয়েডরের কুইভেডোরের একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করা হয় তাকে। তার বয়স হয়েছিল ২৩ বছর। 

    জানা গেছে, কুখ্যাত গ্যাং বসের সঙ্গে সম্পর্ক ছিল ল্যান্ডির। তাদের সম্পর্কের বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। ধারণা করা হচ্ছে গ্যাং বসের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই হত্যা করা হয়েছে এই মডেলকে। নৃশংস এই হত্যাকাণ্ড সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

    পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি রেস্তোরাঁয় বসে অপেক্ষা করছিলেন ল্যান্ডি। তখন দুই বন্দুকধারী খাবারের দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করলে মেঝেতে লুটিয়ে পড়েন ল্যান্ডি। মডেলের গায়ে গুলি লাগার পরই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান দুই বন্দুকধারী।

    উল্লেখ্য, ২০২২ সালে মিস ইকুয়েডর প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ল্যান্ডি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে তার। গেল বছরের ডিসেম্বরে মাদক পাচারকারী হিসেবে ল্যান্ডির নাম ওঠে পুলিশের খাতায়।

    সূত্র: ডেইল মেইল

    বিনোদন ডেস্ক

  • নতুন কোনো কাজে যুক্ত হইনি

    দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। একসময় টিভি নাটকেই বেশি কাজ করতেন। এখন সেই ব্যস্ততা ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে। এদিকে সিনেমায় কাজ করছেন বলেও জোর গুঞ্জনও রয়েছে। এসব প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    বর্তমানে কী নিয়ে ব্যস্ত?

    rnrn

    তেমন কিছুই না। বেশ কিছু স্ক্রিপ্ট এসেছে। সেগুলো পড়ছি। নিজেকে সময় দিচ্ছি। নতুন কাজের জন্য প্রস্তুত হচ্ছি। এছাড়া সামনেই আমার একটা ওয়েবফিল্ম মুক্তি পেতে যাচ্ছে। নাম ‘নীল জলের কাব্য’। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। সেটা নিয়েও কিছুটা ব্যস্ততা রয়েছে।

    rnrn

    ওয়েবফিল্মটি আরও অনেক আগে মুক্তি কথা ছিল। দেরি হওয়ার কারণ কী?

    rnrn

    এই ফিল্মের কাজ আমরা অনেক আগে শুরু করেছি। তখন এটি ছিল টেলিছবি। ইচ্ছা ছিল টেলিভিশনে প্রচার করার। কারণ তখন আমাদের দেশে ওটিটি এতটা জনপ্রিয় ছিল না। পরে কোভিড আসায় চারবার এর শুটিং বাতিল করতে হয়েছে। একসময় ভেবেছিলাম আর হয়তো হবেই না এটা।  অবশেষে দেশিয় একটা ওটিটি প্লাটফর্মের উদ্যোগে এর নির্মাণ শেষ হয়। সেখানেই এটি প্রচার করা হবে। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

    rnrn

    এছাড়া নতুন কোনো কাজে যুক্ত হয়েছেন?

    rnrn

    এখনও নতুন কোনো কাজে যুক্ত হইনি। চলতি বছর ‘পুর্নজন্ম’র পর ভিকি জাহেদের পরিচালনায় ‘আমি কী তুমি’ নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। সবাই খুব পছন্দ করেছে এটি। এমনকি আমার অভিনয়ের প্রশংসাও করেছে। ওটাই শেষ। এরপর নতুন কিছু আর এখনও চ‚ড়ান্ত করিনি। করলে অবশ্যই জানাব।

    rnrn

    ইদানিং আপনি একটি ফার্নিচার ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচার করছেন। এটা কী আপনার নিজস্ব ব্যবসা?

    rnrn

    তেমন কিছু নয়। আমার নিজস্ব কোনো ব্যবসা নয়। এটা আমার কাজের একটা অংশ। কারণ আমি সেই কোম্পানীর ব্র্যান্ড আম্বাসেডর হিসাবে যুক্ত হয়েছি। তাই বিভিন্ন সময় তাদের বিভিন্ন পণ্য আমার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করি। অন্যান্য ব্র্যান্ডের মতোই এটা একটা ব্র্যান্ড। পার্থক্য এতটুকুই যে তাদের মূল পণ্য আসবাবপত্র।

    rnrn

    এছাড়া নতুন কোনো বিজ্ঞাপন করছেন?

    rnrn

    আপতত না।

    rnrn

    সোশ্যাল মিডিয়াতে আপনার অনেক পোস্ট নিয়ে ট্রল করা হয়। বিষয়টি আপনি কীভাবে দেখেন?

    rnrn

    সোশ্যাল মিডিয়াতে  মানুষ অনেক কিছুই করে। তবে আমার কোনো পোস্ট নিয়ে কখনও ট্রল হয়েছে কিনা আমি জানি না। এমন কিছুই আমার চোখে পড়েনি। যেহেতু চোখে পড়েনি তাই আমি এ বিষয়ে কোনো মন্তব্যও করতে পারব না।

    rnrn

    নূসরাত অনন্যা

    বিনোদন ডেস্ক

  • ভালোবাসা শেখানোর মানুষটির পরিচয় ফাঁস করলেন মিম

    দেড় দশক আগে কুমিল্লার এক কলেজপড়ুয়া তরুণী ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় নাম লেখান। নানা ধাপ পেরিয়ে ২০০৭ সালের সেই আসরে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন ওই তরুণী। এরপর বিনোদন অঙ্গনে তার পথচলা শুরু। 

    একে একে সিনেমা, নাটক, বিজ্ঞাপনচিত্র, ওয়েব সিরিজ- সব মাধ্যমে কাজ করেছেন। তিনি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

    এক সময় তাকে ঘিরে ডালপালা মেলতে থাকে প্রেম-ভালোবাসার নানা গুঞ্জন। তবে মিম মন দিয়ে বসেছিলেন একজন ব্যাংকারকে। এসবের এক ফাঁকে জানালেন- তার জীবনে সত্যিকারের ভালোবাসা শেখানোর মানুষটা কে।

    ‘পরাণ’ ছবিতে অভিনয় নৈপুণ্যের কারণে কদিন আগে অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো তারকা জরিপ ২০২২ আসরে চলচ্চিত্র বিভাগে সেরা নায়িকার পুরস্কার জিতেছেন তিনি। 

    এখন ব্যাংককে বেশ ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন। মিমের ফেসবুক চেকইন থেকে জানা যাচ্ছে, তিনি এখন আছেন ব্যাংককে। ব্যাংকার স্বামী সনি পোদ্দারকে নিয়ে সেখানে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন।

    একটা সময় সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ব্যাংকার সনি পোদ্দারকে নিজের জীবনচলার পথের সঙ্গী হিসেবে নিয়েছিলেন। এ সিদ্ধান্তে তিনি ভুল করেননি।

    মিম বলেন, মানুষটি তাকে সত্যিকারের ভালোবাসা কী, তা শিখিয়েছেন। উপলব্ধি করিয়েছেন। সেই মানুষটির সঙ্গে পার হতে চলেছে বিবাহিত জীবনের দুটি বছর।

    ভালোবাসার মানুষটিকে নিয়ে মিম এখন আছেন ব্যাংককে। এবার সেখানে যাওয়ার উদ্দেশ্য, তার এ ভালোবাসার মানুষের জন্মদিন উদযাপন। এ উপলক্ষে কয়েকটা দিন নিজেদের মতো করে বেড়ানো। এ সময়ে স্বামীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। 

    সনি পোদ্দারকে উদ্দেশ করে মিম বলেন, জন্মদিনের শুভেচ্ছা সেই মানুষটাকে, যে আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা আসলে কী। তুমি আমার সত্যিকারের সেই মানুষ, যাকে আমি সব সময় মনে মনে চেয়েছি। সৃষ্টিকর্তা সব সময় তোমাকে হাসিমুখে রাখুক। অনেক ভালোবাসা।

    সম্প্রতি মিম নতুন একটি ছবির কাজ শেষ করেছেন। ‘দিগন্তে ফুলের আগুন’ নামের এই চলচ্চিত্রে মিম অভিনয় করেছেন লেখক, গবেষক, শিশুসংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের চরিত্রে। আর এই ছবিতে তার স্বামী শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। ছবিটির পরিচালক ওয়াহিদ তারেক।

    ২০২১ সালের ১০ নভেম্বর সনি পোদ্দারের সঙ্গে আংটিবদলের কথা নিশ্চিত করেন মিম। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগ্দান সম্পন্ন হয়। সেই সময় তিনি জানিয়েছিলেন, ছয় বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। একটা সময় দুই পরিবারের সদস্যদের তাদের সম্পর্কের কথা জানানো হয়। 

    দুই পরিবারই শুরু থেকে ইতিবাচক ছিল। সবাই মিলে সিদ্ধান্ত নেন। পরিবারের সিদ্ধান্তেই তারা দুজন বাগ্দান সেরে নেন। পরে ২০২২ সালের জানুয়ারি মাসে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে মিম ও তার বর সনি পোদ্দারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

    বিনোদন ডেস্ক

  • ‘সত্যি বলতে আমার জন্য একটু কঠিনই’ 

    জনপ্রিয় মডেল, অভিনেত্রী তাসনিয়া ফারিন। বিশেষ করে নেটিজেনদের কাছে বেশ পরিচিত। তাকে দেখা গেছে জনপ্রিয় বেশ কিছু সিরিজ এবং ওয়েব ফিল্মে। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    সম্প্রতি জীবনের নতুন অধ্যায়ে পা দিয়েছেন। কেমন লাগছে?

    আরও পড়ুন 

    অবশ্যই জীবনে এটা একটা বড় পরিবর্তন। তবে পরিবর্তনটা উপভোগ করার সময় পাইনি। কারণ শুটিং ব্যস্ততা ছিল। তার মাঝে কিছুদিন সময় নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা। এরপর আবার অস্ট্রেলিয়াতে চলে এসেছি। অর্থাৎ খুব বস্ততার মাঝে আনুষ্ঠানিকতা সেরেই আমি আর আমার স্বামী যে যার কাজে যোগ দিয়েছি।

    বিয়ের পর নিজেকে সময় না দিয়ে শুটিং নিয়ে ব্যস্ত। কাজ করছেন দেশের বাইরে। অভিজ্ঞতা কেমন?

    আসলে কাজকে তো গুরুত্ব দিতে হবে। তাই দেরি না করে কাজ শুরু করেছি। আর দেশের বাইরে কাজ করা বেশ আনন্দদায়ক এবং একই সঙ্গে খুব রিফ্রেশিং। আমি অস্ট্রেলিয়া এসেছি শিহাব শাহিনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামে একটি ওয়েবফিল্মের শুটিং করতে। এটা আমার প্রথম অস্ট্রেলিয়া ভ্রমণ। এখানকার আবহাওয়া খুব সুন্দর। ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে সেসব জায়গা ঘুরতে যাচ্ছি।

    ওয়েব ফিল্মটির সঙ্গে ব্যক্তিজীবনের মিল খুঁজে পান?

    ‘কাছের মানুষ দূরে থুইয়া’র সঙ্গে আমার ব্যক্তিজীবনের মিল রয়েছে। তবে তা শুধু লং ডিসটেন্স রিলেশনশিপের ব্যাপারটায়। আমি আট বছর লং ডিসটেন্স রিলেশনশিপে ছিলাম। এমনকি বিয়ের পরও কাজের জন্য আমার স্বামী আর আমি একসঙ্গে থাকতে পারছি না। তাই ইমোশনের জায়গা থেকে আমি বেশি কানেক্ট করতে পেরেছি। নিজের অভিজ্ঞতা শিহাব (নির্মাতা) ভাইয়ের সঙ্গে শেয়ার করেছি। কিছু কিছু জায়গায় নিজের ইনপুট দিয়েছি। সব মিলিয়ে এ কাজের অভিজ্ঞতা আমার বাকি কাজের চেয়ে ভিন্ন। একদম অন্যরকম কিছু একটা আসতে যাচ্ছে দর্শকদের জন্য।

    কাজ এবং ব্যক্তিজীবন একসঙ্গে সামলাচ্ছেন কীভাবে?

    সত্যি বলতে আমার জন্য একটু কঠিনই হচ্ছে। কারণ শুটিংয়ের মাঝে বিরতি দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা, তার পরপরই অস্ট্রেলিয়ায় চলে আসা সবকিছুই অতিদ্রুত ঘটেছে। সেভাবে চিন্তা করলে একটুও আরাম করার সময় পাইনি। কিন্তু কাজের প্রতি ভালোবাসা আছে তাই এভাবে ব্যস্ত থাকতেও ভালো লাগে। কাজ নিয়ে আমার পরিবারের কখনোই কোনো সমস্যা ছিল না। এমনকি আমার স্বামীও বরাবরই আমার কাজের ব্যাপারে ভীষণ সহযোগিতাপূর্ণ মনোভাব রেখেছে। তাই সব কিছুতেই মনোযোগ দিতে পারি।

    নতুন আর কী কী কাজ করছেন?

    এখন মূলত বেশ কয়েকটি ওয়েব ফিল্ম নিয়ে ব্যস্ত আছি। একটার শুটিং তো করছি। ঢাকা এসে মিজানুর রহমান আরিয়ানের ‘পুনর্মিলন’র কাজ শুরু করব। তারপর শিহাব ভাইয়েরই আরেকটা সিনেমা করার কথা রয়েছে। সেটার শিরোনাম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। এ সিনেমায় বাবা হিসাবে আফজাল হোসেন ভাইকে পাচ্ছি আমি। এছাড়া আরও একটি সিনেমার কথা চলছে। তবে এসব সিনেমাগুলো ওটিটির জন্য।
     

    নূসরাত অনন্যা 

  • কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি মডেল

    দক্ষিণ কোরিয়ান যুবকের সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর তাকে বিয়ে করেছেন বাংলাদেশি মডেল পিজে হেলেন। গত ১৮ মার্চ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। আর সম্প্রতি রাজধানী ঢাকার একটি ক্লাবে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয় এ জুটির।

    মডেল হেলেন জানান, ২০২০ সালের ডিসেম্বরে তেহো কিমের সঙ্গে পরিচয় হয় তার। বিমানবন্দর টার্মিনাল-৩ নির্মাণের কাজে ঢাকায় এসেছিলেন কোরিয়ান যুবক। তার পর প্রায় দুই বছর প্রেম চলে তাদের। সেই প্রেমকে পাকাপোক্ত করতেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

    তিনি বলেন, বিয়েতে ধর্ম কোনো বাঁধা হয়নি। প্রথমে আমার পরিবার কিছুটা ভয়েই ছিল। কারণ সে বৌদ্ধ ধর্ম থেকে আমাকে কীভাবে বিয়ে করবে। তবে পরে সে আমাকে বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে।

    কোরিয়ান যুবক তেহো কিমের সঙ্গে চারবার কোরিয়ায় গেছেন হেলেন। সেখানে তার পরিবারের সঙ্গে দেখাও করেছেন মডেল হেলেন। তার ভাষ্য, তেহো কিমের পরিবার বেশ শিক্ষিত। তাদের সংস্কৃতি অনেক ডিসিপ্লিনড এবং কর্মঠ। বাংলাদেশি এ মডেলকে অনেক আদর করেন তেহো কিমের পরিবারের সদস্যরা।

    প্রসঙ্গত, হেলেন কিছু টিভি কমার্শিয়ালে কাজ করেছেন। একাধিক ফটোশুটেও অংশ নিয়েছেন। অন্যদিকে তার স্বামী তেহো কিম পেশায় একজন অ্যাকাউন্টস ম্যানেজার।

    বিনোদন ডেস্ক

  • ফ্যাশন শো চলাকালীন মর্মান্তিক মৃত্যু নারী মডেলের

    ফ্যাশন শো র‌্যাম্পে হাঁটতে গিয়ে এক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে বংশিকা চোপড়া নামে এক মডেলের।

    rnrn

    রোববার ভারতের উত্তরপ্রদেশের নয়ডা ফিল্ম সিটি এলাকার লক্ষ্মী স্টুডিওতে একটি ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল। সেখানে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।  

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শো চলাকালীন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি লাইটিং ট্রাস ভেঙে পড়ে। সেই সময় ওই কাঠামোর ঠিক নিচে র্যাম্প ওয়াক করছিলেন এ মডেল। এতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

    rnrn

    এ সময় ববি রাজ নামে এক যুবকও আঘাত পান। বংশিকা ও ববিকে কৈলাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গ্রেফতার করা হয় আয়োজকদের মধ্যে চারজনকে। 

    rnrn

    এ ঘটনার তদন্ত করছে পুলিশ। আয়োজক এবং যারা ওই লাইটিং ট্রাস ইনস্টল করেছিল, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতোমধ্যে। 

    rnrn

    নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

    rnrn

    ইন্সপেক্টর ইনচার্জ মনোজ সিং জানিয়েছেন, রোববার দুপুরে নয়ডা ফিল্ম সিটির লক্ষ্মী স্টুডিওতে ফ্যাশন শো চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বংশিকা গ্রেটার নয়ডার গৌর সিটি ২-এর বাসিন্দা ছিলেন। আর আহত ববি আগ্রার গোয়ালিয়র রোডের বাসিন্দা। বর্তমানে তার চিকিৎসা চলছে।

    rnrn

    এদিকে ওই স্টুডিওতে লাইটিং ট্রাসটি স্টেজে পড়ে থাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। 

    rnrn

    জানা গেছে, বিশাল ওই কাঠামো আচমকাই ভেঙে পড়েছিল বংশিকার ওপর। কেন সতর্কতা অবলম্বন করে এমন শোর আয়োজন করা হয়নি?’ প্রশ্ন তুলছেন অনেকেই। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • অনেক রাত আমি না ঘুমিয়ে কেঁদে পার করেছি: কিম কার্দাশিয়ান

    এমন অনেক রাত গেছে, আমি না ঘুমিয়ে কেঁদে পার করেছি। আপনি কখনই সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে উঠবেন না, তবে এক সময় নিজেই বুঝতে পারবেন বিষয়টি। প্রতিটি দিন পার করার জন্য আপনি এক সময় গর্বিত বোধ করবেন। কেননা এর চেয়ে চ্যালেঞ্জিং ও তৃপ্তিমূলক কাজ আর হতে পারে না।

    চার সন্তানের মা হিসেবে নিজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন হলিউড মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ান। কিম ২০১৪ সালে ঘর বেঁধেছিলেন র্যাপ তারকা কানিয়ে ওয়েস্টের সঙ্গে। গত বছর তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাদের নর্থ, সেন্ট, শিকাগো ও সাম নামের চার সন্তান মায়ের সঙ্গেই রয়েছে।

    সম্প্রতি ‘অন পারপাস উইথ জে শেঠি’ নামের এক পডকাস্টে প্যারেন্টিং চ্যালেঞ্জ নিয়ে কার্দাশিয়ান সন্তানদের লালন-পালনের বিষয়ে নিজের মতামত জানান বলে সিএনএন জানিয়েছে।

    ৪২ বছর বয়সি এই তারকা বিশ্বাস করেন, সন্তানদের ঠিকভাবে বড় করে তোলা পৃথিবীর সবচেয়ে ‘চ্যালেঞ্জিং ও কঠিনতম’ কাজ। এর মতো জটিল বিষয় আর হয় না।

    অভিনেত্রী কিম বলেন, এই ঝঞ্ঝাটের মধ্যেও মাতৃত্ব থেকে অনেক কিছু শেখা যায়। মা হওয়ার পর নিজেকে প্রত্যাশার চেয়ে বেশি চেনা যায়।

    বিনোদন ডেস্ক

  • সুস্মিতার গানের মডেল মিম

    সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গেল বছর মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত ‘পরান’ সিনেমার সফলতা তাকে জনপ্রিয়তার শীর্ষস্থানে পৌছে দিয়েছে। 

    rnrn

    এরই মধ্যে শুটিং করেছেন আরও কয়েকটি সিনেমার। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে শো-স্টপার হিসাবে হেঁটেছেন তিনি। এ শোয়ের মাধ্যমে দীর্ঘদিন পর র‌্যাম্পে হাঁটলেন মিম। 

    rnrn

    পাশাপাশি একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে সম্মাননাও পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘শো-স্টপার হিসাবে কোনো অনুষ্ঠানে যখন উপস্থিত থাকি তখন নিঃসন্দেহে বিষয়টা অনেক ভালোলাগার হয়ে ওঠে। আবার একই অনুষ্ঠানে যখন পরানের জন্যও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে সম্মাননা পাই তখন বিষয়টি যেন আরও ভালোলাগার হয়ে ওঠে। আগামীতে আমি আরও ভালো ভালো কাজ নিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছি।’ 
    rnএদিকে মিম গতকাল সুস্মিতার একটি গানের মডেল হিসাবে শুটিং সম্পন্ন করেছেন। এ গানের মাধ্যমে দীর্ঘদিন পর মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। এছাড়া এরই মধ্যে তিনি শেষ করেছেন সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় কলকাতার ‘মানুষ’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন জিৎ।

    বিনোদন ডেস্ক

  • মডেলকে মারধরের অভিযোগে অভিনেতা আটক

    টালিউড অভিনেতা অতীশ ভট্টাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক উঠতি মডেল। সেই অভিযোগের ভিত্তিতে ওই অভিনেতাকে মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ। 

    rnrn

    বুধবার তাকে আদালতে হাজির করা হয়। পুলিশ সূত্রে বলা হয়েছে, উঠতি মডেলের দায়ের করা অভিযোগে জানানো হয়েছে, গত ছ’মাস ধরে তার ওপর লাগাতার নির্যাতন চালাচ্ছেন ওই অভিনেতা। জনপ্রিয় সিরিয়াল ‘সিআইডি’র বাংলা সংস্করণের বিভিন্ন পর্বে দেখা গিয়েছে অতীশকে। 

    rnrn

    পুলিশ সূত্র জানায়, ২৯ জানুয়ারি সকাল ১০টা নাগাদ অভিযোগকারিনী ওই উঠতি মডেলকে জোর করে বাড়িতে আটকে রেখেছিলেন অতীশ। শুধু তাই নয়, ওই তরুণীকে মারধরও করা হয়েছিল বলে পুলিশকে তার অভিযোগে জানিয়েছেন ওই মডেল।  

    rnrn

    ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগকারি মডেলের শরীরে বেশ কিছু জায়গায় কামড়ের দাগ রয়েছে। অতীশ তাকে ঘুসি এবং লাথিও মারেন বলে ধারণা করা হচ্ছে। 

    rnrn

    ঘটনার পর অভিযোগকারিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও তাকে বার বার হুমকিও দিয়েছেন অতীশ। 

    বিনোদন ডেস্ক