Tag: মডেল

  • সামনে এলো অভিনেত্রী রিধির চাঞ্চল্যকর তথ্য

    রাজধানী থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 

    প্রেমঘটিত বিষয় নিয়ে ঝগড়ার জেরে শনিবার (১৫ আগস্ট) ভোরে রিধি নিজেকে শেষ করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

    ওই সময় কথিত প্রেমিককে ভিডিও কলে রেখেই এই অভিনেত্রী আত্মহত্যা করেন বলেও দাবি করেছেন পরিবারের সদস্যরা।

    পরিবারের সদস্যদের বরাতে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, রিধির একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ভিডিও কলে রেখেই রিধি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

    তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও ঘটনার তদন্তের পরই এই অভিনেত্রীর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

    ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ জানিয়েছেন, অভিনেত্রী রিধির পরিবারের কাছ থেকে পাওয়া তার জাতীয় পরিচয়পত্রে নাম লীনা আক্তার। পুলিশ তার পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি রিধির সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক ও মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল, সেসব বিষয়েও তদন্ত করছে।

    এর আগে শনিবার ভোরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে অভিনয়েও নিয়মিত কাজ করেন। 

    বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী। তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

    এ ছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন রিধিকা রিধি। বিভিন্ন সময় তিনি তার কাজের ছবি প্রকাশ করতেন।

    যুগান্তর ডেস্ক

  • আমার পক্ষে আগামী আড়াই বছর বিয়ে করা সম্ভবই না: উর্বশী

    বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলার সঙ্গে একটা সময় শোনা গিয়েছিল ক্রিকেটার উইকেটরক্ষক ঋষভ পান্তের ‘সম্পর্ক’ রয়েছে। কিন্তু দুজনের কেউই সেটি স্বীকার করেননি। যদিও বিভিন্ন সময় বাকযুদ্ধে জড়িয়েছেন তারা। তবে ঋষভ পান্ত অসুস্থ হতেই তাকে দেখতে গিয়েছিলেন উর্বশীর মা। ক্রিকেট তারকার পথ দুর্ঘটনার সময় তার জন্য আরোগ্য কামনাও  করেছিলেন অভিনেত্রী। 

    যদিও ঋষভ ছাড়া আর কারও সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়নি। তবে বিয়ের ইচ্ছে রয়েছে উর্বশীর। কিন্তু বিয়ে করতে পারছেন না। কারণ তার জীবনে এ মুহূর্তে নাকি ‘কাটনি যোগ’ চলছে। আসলে জ্যোর্তিবিদ্যায় বিশ্বাসী উর্বশী সেই অনুযায়ী, এ যোগ চলাকালীন বিয়ে না করাই উচিত বলে জানিয়েছেন। 

    এ মুহূর্তে অভিনেত্রীর ‘ডাকু মহারাজ’ ছবিটি মুক্তি পেয়েছে। উর্বশী সর্বত্রই ছবির প্রচার  নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সামাজিক মাধ্যম হোক কিংবা কোনা অনুষ্ঠানে— এ মুহূর্তে নিজের ছবির প্রচার ব্যতীত কোনো প্রশ্নের উত্তরও দিচ্ছেন না অভিনেত্রী। 

    আবার মাঝে মধ্যে এমন সব জবাব দিচ্ছেন, তা নিয়ে হাসির রোল পড়ে যায় নেটদুনিয়ায়। তবে এসবে কান দিচ্ছেন না উর্বশী। তিনি তার মতোই রয়েছেন। সম্প্রতি ক্রিকেটার ঋষভ পান্তের সঙ্গে প্রেমের গুঞ্জনে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে উর্বশী বলেন, এ মুহূর্তে বিয়ে করার সম্ভাবনাই নেই। আগামী আড়াই বছর বিয়ে করতে পারব না। কারণ আমার ‘কাটনি যোগ’ চলছে। সেই কারণে এখন বিয়ে নিয়ে ভাবছি না।

    বিনোদন ডেস্ক

  • শোবিজ জগতের ‘অন্ধকার দিক’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

    শোবিজ ইন্ডাস্ট্রির অন্ধকার দিক উন্মোচন করেছেন নাদিয়া হুসেন খান। পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কিছু ‘অস্বস্তিকর সত্য’ প্রকাশ করেছেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

    দুই দশকেরও বেশি সময় ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করা এই অভিনেত্রী, মডেল, ব্যবসায়ী ও কনটেন্ট ক্রিয়েটর ওই সাক্ষাৎকারে বিনোদন জগতের নেপথ্যে ঘটে যাওয়া শোষণ ও অনৈতিক কাজের বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন।

    নাদিয়া হুসেন জানান, প্রভাবশালী ব্যক্তিরা, বিশেষ করে পুরুষরা কমবয়সি ও নতুন অভিনেত্রী ও মডেলদের কাছ থেকে কাজের বিনিময়ে অপ্রাসঙ্গিক ব্যক্তিগত চাহিদা দাবি করে থাকেন। 

    তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতি বিশেষ করে সেইসব তরুণীদের ক্ষেত্রে বেশি ঘটে, যারা কাজ পাওয়ার জন্য মরিয়া।

    ৩৬ বছর বয়সি এই মডেল অভিনেত্রী তার প্রতিষ্ঠিত ক্যারিয়ার থাকা সত্ত্বেও একাধিকবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলেও স্বীকার করেছেন। 

    তিনি এ সময় তার জীবনের একটি ঘটনার কথা শেয়ার করেন। যেখানে তাকে একটি শোয়ের হোস্টিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তার বদলে তাকে একটি ‘স্পেশাল ডিনারে’ অংশ নেওয়ার শর্ত রাখা হয়েছিল। তবে তিনি সেই অফারটি প্রত্যাখ্যান করেন এবং হোস্টিংয়ের সুযোগটি ছেড়ে দেন।

    তিনি একটা পরিষ্কার সীমা বজায় রাখার বিষয়ে তার ব্যক্তিগত অবস্থান তুলে ধরেন। সেই সঙ্গে যারা এ ধরনের চাপের মুখে কাজ করে ক্যারিয়ার এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। 

    নাদিয়া হুসেন জানান, তিনি এমন অনেক নারীকেই চেনেন, যারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটি তাদের ব্যক্তিগত পছন্দ হওয়ায় তিনি তাদের এড়িয়ে যান।

    এমনকি বিবাহিত ব্যক্তিরাও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত করে উল্লেখ করেন নাদিয়া। তিনি বলেন, তাদের এ ধরনের ভূমিকা প্রায়ই ধরা পড়ে না। কারণ তাদের প্রতি সন্দেহ কম থাকে। 

    তবে এই সমস্যাগুলো শুধু শোবিজেই সীমাবদ্ধ নয়; অন্যান্য শিল্পেও এ ধরনের ঘটনা অহরহ ঘটে বলেও দাবি করেন এই অভিনেত্রী। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

    বিনোদন ডেস্ক

  • সারার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন বিজেপি নেতার ছেলে

    বলিউড অভিনেত্রী সারা আলী খানকে নিয়ে আবারও নতুন গুঞ্জন ছড়িয়েছে। মডেল-অভিনেতা অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে ইন্টারনেটে চলছে আলোচনা। 

    এই গুঞ্জন শুরু হয় গত বছর, যখন কেদারনাথে তাদের তোলা কয়েকটি ছবি ভাইরাল হয়। 

    জানা গেছে, সারা ঘন ঘন কেদারনাথ দর্শনে যান, আর সেই জায়গায় তাদের একসঙ্গে দেখা যাওয়া এই জল্পনার আগুনে ঘি ঢেলে দেয়।

    পরবর্তীতে রাজস্থানের একই লোকেশন থেকে তারা আলাদা আলাদা ছবি শেয়ার করেন। তখন এই গুঞ্জন আরও জোরালো হয়।

    সম্প্রতি মডেল-অভিনেতা অর্জুন প্রতাপ বাজওয়া এক সাক্ষাৎকারে এই সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেন। টিম বরিন্দর চাওলার সঙ্গে কথোপকথনে তিনি বলেন, ‘যে যা লিখতে চায়, লিখবেই। এটা তাদের কাজ। আমি কেবল নিজের কাজের দিকে মনোযোগ দেই, আর এসব আমাকে তেমন বিরক্ত করে না।’

    অর্জুন একজন মডেল, অভিনেতা ও ফিটনেস অনুরাগী। তার বাবা ফতেহ সিং বাজওয়া একজন রাজনীতিক এবং পাঞ্জাব বিজেপির জ্যেষ্ঠ সদস্য। অর্জুন ব্যান্ড অব মহারাজাস সিনেমার জন্য পরিচিত এবং ‘সিং ইজ ব্লিং’ সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি একজন প্রশিক্ষিত এমএমএ ফাইটার। 

    তবে সারা আলী খান এই গুঞ্জন নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

    কাজের ক্ষেত্রে সারা সম্প্রতি স্কাই ফোর্স সিনেমায় বীর পাহাড়িয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এই বীর আবার সারার সাবেক প্রেমিক হিসেবে পরিচিত। এই সিনেমার মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করছেন। 

    সিনেমার প্রচারণার সময় বীর বলেন, ‘সারা আমাকে অনেক সাহায্য করেছেন এবং তার অভিজ্ঞতা আমাকে এগিয়ে যেতে সহায়ক হয়েছে। আমি তার প্রতি কৃতজ্ঞ।’

    বিনোদন ডেস্ক

  • ছোট বোনের জন্মদিনে শাবনূরের অনন্য উপহার

    ছোট বোন ঝুমুরের গাওয়া গানে বড় বোন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। ঝুমুরের জন্মদিন উপলক্ষে গানটি সোমবার ঝুমুর মেলোডি ইউটিউবে প্রকাশিত হয়েছে। 

    গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতে মডেলও হন ঝুমুর। গানটির সংগীত পরিচালনায় ছিলেন জে কে মজলিশ।

    ‘সুখ তুমি নিও, দুঃখ আমায় দিও’ গানটির ভিডিও বানিয়েছেন অভিনেত্রী শাবনূর। গত বছরের শেষদিকে তার কণ্ঠে একটি কাভার গান প্রকাশিত হয়েছে। মাসখানেকের ব্যবধানে এবার নতুন একটি গান প্রকাশিত হলো। 

    আর এর মধ্যদিয়েই নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরছেন শাবনূর। ইউটিউবের মাধ্যমে এবার গান নিয়ে শ্রোতাদের কাছে ফিরতে উৎসাহিত করেছেন ছোট বোনকে। বর্তমানে তারা দুজনই অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন।

    ঝুমুর জানান, ২০০৫ সালের দিকে গানটির ভিডিও বানানো হয়। তখন ভিডিওটি পরিচালনা করেন শাবনূর। গানটি এর আগে অন্য একটি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছিল। এরপর গানটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। দীর্ঘ সময় পর গানটি আবার প্রকাশ করা হলো। 

    তিনি জানান, শাবনূর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। তিনিও পরিবার নিয়ে সেখানে থাকেন। তবে শখের বশে বিভিন্ন পারিবারিক আয়োজনে গান গেয়ে থাকেন।

    ঝুমুর বলেন, আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে এই গানের শুটিংয়ের দিনের কথা। সারা দিন পরিচালনা নিয়ে অনেক ব্যস্ত ছিল শাবনূর, আমি ভারি গাউন পরে একটা দিন শুধু গানের ভিডিওতে কাজ করেই বুঝে গিয়েছিলাম- এসব আমার জন্য নয়। সেদিনই বুঝতে পেরেছিলাম, পর্দায় তারকাদের জীবন যতটা চাকচিক্যপূর্ণ মনে হয়, বাস্তবে তাদের প্রতিটা দিন অনেক বেশি পরিশ্রমের। আপুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা সেদিন আরও অনেক বেশি বেড়ে গিয়েছিল।

    ২০০৫ সালে শাবনূরের উৎসাহেই ঝুমুরের গানে অভিষেক হয়েছিল। একই বছরে সাতটি বাংলা সিনেমায় গান গেয়েছিলেন ঝুমুর। এরপর উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় চলে আসেন। একসময় শাবনূরও থিতু হন অস্ট্রেলিয়ার সিডনিতে। 

    গানের প্রসঙ্গে শাবনূর বলেন, এই গানের কথা আমার প্রায়ই মনে পড়ে। সিনেমার গানের দৃশ্যধারণ করতে করতে একসময় নিজেরও ইচ্ছা হয়, কোনো দিন যদি গানের ভিডিও ডিরেকশন দেওয়া যায়। সেই শখ পূরণ করে দিয়েছিল ঝুমুরই।

    বিনোদন ডেস্ক

  • শোতে বিচারকের আসনে ছিলেন উরফি জাভেদ, প্রতিযোগীদের গালাগালে স্থান ত্যাগ

    কমেডিয়ান সাময় রায়নার ইন্ডিয়াস গট ট্যালেন্টে হাজির হয়েছিলেন মডেল উরফি জাভেদ। সেখানকার একটি ঘটনা কেন্দ্র করেই টক অব দ্য টাউন। আর হবেই না বা কেন? উরফি জাভেদ মানেই বিতর্কের ঝাঁপি। তার পোশাক থেকে শুরু করে নানা বিষয় ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। আরও একবার সংবাদের শিরোনাম হলেন এই মডেল। 

    উরফি ছাড়াও রায়নার শোতে ছিলেন বেশ কয়েকজন অতিথি। তবে উরফির এন্ট্রির পরই চারদিকে শুরু হয় নানা কানাঘোষা ও মন্তব্য। অপমানে মাঝপথেই শো ছেড়ে বেরিয়ে যান তিনি।

    টেলিচক্করের রিপোর্ট অনুসারে, ইন্ডিয়াস গট ট্যালেন্টের শোর একজন বিচারক হিসেবে গিয়েছিলেন উরফি জাভেদ। সেখানেই প্রথমে একজন প্রতিযোগী তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন। এরপর প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ তাকে দেখে খারাপ ইঙ্গিত এবং গালাগাল করতে থাকেন। কেউ আবার তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও নানান কথা বলতে থাকেন। সে কারণে অতিথি হিসেবে এমন অপমান মেনে নিতে পারেননি উরফি। শো ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান তিনি। এমনকি উরফিকে যখন এতটা অপমান করা হচ্ছিল, তখন সাময় রায়নাও একেবারে চুপ ছিলেন। কোনো প্রতিবাদ করেননি। 

    উল্লেখ্য, উরফি জাভেদের এমন পরিস্থিতির শিকার এটাই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এ ছাড়া সাময় রায়নার শোতেও এর আগে এমন নানা বিতর্ক হয়েছে। একবার কুশা কপিলার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। যে কারণে অনেকেই তাকে ‘অমানবিক’ বলেও উল্লেখ করেছিলেন। বহু তারকার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে কমেডিয়ানের। সেই একই তালিকায় এবার যোগ হলেন উরফি জাভেদ।

    বিনোদন ডেস্ক

  • ১৭ বছর বয়সেই পপতারকা থেকে নীলছবির নায়িকা শেউন

    দক্ষিণ কোরিয়ার উঠতি পপতারকা ও মডেলদের মধ্যে অন্যতম পরিচিত মুখ ছিলেন শেউন ঘা। সেখানকার পপ ব্যান্ড ‘বাবা’য় যোগ দেওয়ার পর খ্যাতির চূড়ায় পৌঁছে যান এ তারকা। মাত্র ১৭ বছর বয়সেই ২০১৭ সালে কোরীয় শোবিজে আত্মপ্রকাশ ঘটে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

    কিন্তু ‘বাবা’র সঙ্গে এক বছরের চুক্তিতে পপতারকা হিসেবে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই নিজের পেশা বদলানোর সিদ্ধান্ত নেন শেউন ঘা। হাতে কাজ না থাকায় তিনি মডেলিং ও টেলিভিশনের দুনিয়ায় পা রাখার পরিকল্পনা করেন।

    শুধু শেউন ঘা একা নন, এর আগেও অনেক কোরিয়ান ব্যান্ডের সদস্য নিজের জগৎ বদলে অন্য পেশায় জীবন কাটিয়েছেন। কেউ নাচের জগতে মনোনিবেশ করেছেন, আবার কেউ সম্পূর্ণভাবে ভিন্ন কোনো পেশা বেছে নিয়েছেন। স্কুলের শিক্ষক বা সাধারণ চাকরিও বেছে নিয়েছেন কোনো কোনো পপতারকা।

    এবার শেউনের ব্যান্ড ছাড়ার পেছনের কারণ হিসেবে জানা যায়, এক দুর্ঘটনায় আহত হয়ে এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপর একটি বিজ্ঞাপনের অডিশন দিতে গিয়ে তার জীবনে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে যায়। প্রাপ্তবয়স্কদের ভিডিওতে কাজ করার প্রস্তাব আসে তার কাছে। পপতারকার আসন থেকে সরে আসার পর মডেলিং ও অভিনয়ের মতো পেশায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন শেউন। এ প্রস্তাবটি আসতেই তিনি সেই প্রাপ্তবয়স্ক ভিডিওতে কাজ করার সম্মতি দেন।

    মাত্র ২০ বছর বয়সে বিপুল পরিমাণ অর্থ আয় করতে শুরু করেন এই কোরীয় মডেল। ২০২০ সালের জুন মাসে নীলছবির জগতে পা রাখেন শেউন। মাত্র দুই মাসের মধ্যে ৪০টি ভিডিওতে কাজ করেন এ পপতারকা। প্রতি ২-৩ দিনের মধ্যে একটি ভিডিওতে অভিনয় শেষ করতেন। শেউনই প্রথম পপশিল্পী, যিনি ব্যান্ড ছাড়ার পর এ ধরনের পেশা বেছে নেন।

    তার ভিডিওগুলো এতই জনপ্রিয় হয় যে তিনি প্রতি ভিডিওর জন্য ১২ লাখ থেকে ২৫ লাখ টাকা পারিশ্রমিক পেতে শুরু করেন। তিনি তার প্রথম ভিডিওটি শেষ করার পর পারিশ্রমিক হিসেবে একটি সেডান গাড়ি পেয়েছিলেন।

    উল্লেখ্য, ২০০০ সালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে জন্ম শেউন ঘার। মাত্র ২৪ বছরে পর্নোতারকার তকমা পান এ পপশিল্পী। পূর্ব পেশার খাতিরেও তিনি দক্ষিণ কোরিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন। বিশেষ করে তার নিষ্পাপ গড়নের জন্য তিনি বিখ্যাত ছিলেন ‘বাবা’য়। পপতারকা ইমেজকে কাজে লাগিয়ে বিশেষ ধরনের ভিডিওতেও দ্রুত উন্নতি করতে থাকেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • সৈকতে উত্তাপ ছড়ালেন মানুষী চিল্লার

    ঘটনা ২০১৭ সালের। ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন মডেল ও বলিউড অভিনেত্রী মানুষী চিল্লার। ওই একই বছর মিস ওয়ার্ল্ড হয়েছিলেন তিনি। অন্যান্য বিশ্বসুন্দরীর মতো মানুষী চিল্লারও বিনোদন জগতে পা রেখেছিলেন। 

    সাবেক বিশ্বসুন্দরী মানুষীর ছবি মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না ভক্ত-অনুরাগীরা। এবার বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর কিছু ছবি পোস্ট করেছেন এ মডেল। 

    একদিকে যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের ছবি মানুষকে মুগ্ধ করেছে, তেমরি অন্যদিকে লেকের ওপর সার্ফিং বোটে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায় মানুষীর ‘গার্ল গ্যাং’-কে। লেকের পেছনে পাহাড়ের অপরূপ দৃশ্য ছবিটির সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে।

    কালো ট্রান্সপারেন্ট বিকিনিতে মানুষীর সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে। তবে শুধু অভিনেত্রী নন, তার বন্ধুদেরও নিঃসন্দেহে সুন্দরী বলা চলে। কালো সুইমিং স্যুট, যেদিকে মোটামুটি ট্রান্সপারেন্ট বলা চলে, সেটি পরে এক কথায় জলপরী লাগছিল অভিনেত্রীকে।

    ছবিগুলো দেখে আরও একবার অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল সবাইকে। যে পোস্টটি তিনি করেছেন, সেটি দেখে বোঝাই যাচ্ছে গার্ল গ্যাং অর্থাৎ মেয়ে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গেছেন তিনি।

    পোস্ট করে ক্যাপশনে মানুষী চিল্লার লিখেছেন— ‘ওয়াটার বেবি’। ছবিগুলোর মধ্যে একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ছবি ধরা পড়েছে, তেমনি অন্যদিকে ধরা পড়েছে অভিনেত্রীর উষ্ণতা ছড়ানোর কিছু ছবি।

    উল্লেখ্য, বলিউডে মানুষী অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— তারিখ, তেহেরান, দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি, সম্রাট পৃথ্বীরাজ, অপারেশন ভ্যালেন্টাইন এবং বোড়ে মিয়া ছোটে মিয়া। অক্ষয় কুমার ও জন আব্রাহামের মতো অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে তালে তাল মিলিয়ে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

    বিনোদন ডেস্ক

  • নায়ক নিরবের সংসার ভাঙছে নীরবে!

    ঢালিউডের জনপ্রিয় মডেল ও অভিনেতা নিরব হোসেনের সংসারে ভাঙনের সুর। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন কাসফিয়া তাহের চৌধুরীকে (ঋদ্ধি)। তখন পাত্রী ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তবে এ বিয়ে তখন মেনে নেননি নিরবের শ্বশুর। কারণ ১০ মাসের প্রেম শেষে একরকম পালিয়েই বিয়ে করেছিলেন তারা।

    পরে নিরবের নামে অপহরণ মামলা করেন ঋদ্ধির বাবা। বাধ্য হয়ে টানা ১৫ দিন পালিয়ে থাকতে হয় এ দম্পতিকে। এরপর হাইকোর্ট থেকে জামিন নিয়ে তবেই প্রকাশ্যে আসেন নিরব-ঋদ্ধি। আগামী ২৬ ডিসেম্বর তাদের সংসারের ১১ বছর পূর্তি হতে চলেছে। কিন্তু এর মধ্যেই জানা গেল তাদের সংসারে বইছে অশান্তির হাওয়া, চলছে ভাঙনের সুর।

    এর মধ্যে নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (২৭ নভেম্বর) পরপর দুটি স্ট্যাটাস দিয়েছেন নিরবপত্নী ঋদ্ধি। প্রথম স্ট্যাটাসে তিনি লিখেছেন— বউ-বাচ্চা ফেলে সাথে কীভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সঙ্গে আবার যোগাযোগ করে আমি কিছুক্ষণ পর আপলোড করব! যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্ট্যাবল হয়, কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দেব না।

    পরের স্ট্যাটাসে ঋদ্ধি লিখেছেন— নিরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুটিয়ে যাওয়া কদাকার স্ত্রীকে দীর্ঘসময় সহ্য করার জন্য। আমাকে অবশ্য আপনার কখনই পছন্দ ছিল না। তাই আপনার ভালোবাসার মানুষও আমি বিগত ১১ বছরে একদিনের জন্যও ছিলাম না! কিন্তু আপনি আমার সব ছিলেন। দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীকে হারানোর কষ্ট নিজের বুকে চেপে দয়াদাক্ষিণ্য করে আমার সাথে থাকার জন্য। অ্যাডজাস্ট করে আপ্রাণ চেষ্টা করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।

    তিনি বলেন, আজকে থেকে আপনি সম্পূর্ণভাবে কদাকার সঙ্গহীন হলেন! ঋদ্ধিসংক্রান্ত কোনো রকম আপদ আপনার সুন্দর জীবনের ধারে কাছে আর না। আল্লাহর কাছে দোয়া করি, আপনি আসলেই অসম্ভব ভালো একজন মানুষ যে কখনো কারও খারাপ করতে পারেন না। অন্তত আমি ২০১৪-২০২৪-এর মাঝে কখনো দেখিনি আপনি মানুষ হিসেবে খারাপ। শুধু আমিই ছিলাম আপনার চক্ষুশূল এবং একমাত্র বিরক্তির কারণ। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

    পুরোনো দিনের কথা স্মরণ করে ঋদ্ধি বলেন, ২০১৪ থেকে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার বাবা সন্তানদেরও আগে আপনি ছিলেন আমার প্রথম প্রায়োরিটি। তিনি বলেন, রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না। এ জন্য যে কোনো ধরনের ছোট-বড় সমস্যাতেই দাঁত কামড়ে আপনার সাথে ছিলাম। এর জন্যই আপনারও সবচাইতে বড় সমস্যা আমি হয়ে গেলাম। আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে, তারপরও এবার আপনাকে আর কখনই বিরক্ত করব না! আপনার সব সমস্যার কারণ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দিস টাইম উই আর ডান ফরএভার।

    শেষে তিনি বলেন, আমি জানি না পরবর্তী সময়ে আপনার নতুন পার্টনারকে আমি কীভাবে সহ্য করব। শুধু অতটুকুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সেই শক্তিটা দেয় যে, আপনাকে আর বিরক্ত করতে আমার না হয়। আপনি যেন অসাধারণ যোগ্য পার্টনার পান সেই দোয়া করি এই আজানের সময়। সরি ফর অল যাই পজেজিভনেস অ্যান্ড মেন্টাল টরচারস। আমাকে মন থেকে মাফ করে দিয়েন।

    প্রসঙ্গত, বর্তমানে দুই মাসের সফরে বিদেশ গেছেন চিত্রনায়ক নিরব। সেখানে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। স্ত্রীর স্ট্যাটাস প্রসঙ্গে তার মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে সংসারের অশান্তি নিয়ে স্ট্যাটাসের কিছুক্ষণ পর ঋদ্ধির ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ পাওয়া যায়। নিরব-ঋদ্ধির সংসারে দুই কন্যাসন্তান রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • মরুর বুকে নজরকাড়া লুকে ধরা দিলেন মিম

    ঢালিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন। এরপর  টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন এ অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন মিম। 

    অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় থাকেন এ অভিনেত্রী। সম্প্রতি তার ফেসবুক পেজে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তিনি।  যেখানে দেখা যায়, অবকাশ যাপনে মরুর দেশ দুবাইতে গেছেন। আর সেখানে যাওয়ার পর ফটোশুট করেছেন মিম। সাদা  শ্যাম্পেনে অ্যামি স্প্লিট হেম স্পার্কলি ড্রেসে বেশ মানিয়েছে তাকে। 

    ছবিতে দেখা যায়, মাথায় বেঁধেছে লাল গোলাপের খোঁপা, তার সঙ্গে ম্যাচ  করে পরনে রয়েছে সাদা ড্রেস। এদিকে ঘোড়ার সঙ্গে খুনসুটিতে মেতেছেন অভিনেত্রী, গলায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। 

    কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা মিমের বেশ প্রশংসা করেছেন। ওয়াসফিয়া তাবাসসুম লিখেছেন—মাশাআল্লাহ অসাধারণ লাগছে তোমাকে আপু, অনেক সুন্দর। আরেকজনের লিখেছেন, ‘হলিউড অভিনেত্রীদের মতো লাগছে।

    বিনোদন ডেস্ক