Tag: ভিকি

  • রণবীর-আলিয়ার প্রেমে নতুন পুরুষের আগমন!

    অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান— শিবা’ ছবির শুটিং চলাকালীন একে অপরের কাছাকাছি এসেছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট। বছর পাঁচেকের প্রেমের পর ২০২২ সালের এপ্রিল মাসে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তারা। 

    সেই বছরই ডিসেম্বর মাসে মুক্তি পায় ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান— শিবা’। ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির প্রায় দেড় বছর পর দ্বিতীয় ছবিতে ফের জুটি বাঁধতে চলেছেন তারা। এবার পরিচালকের ভূমিকায় সঞ্জয় লীলা বানশালি। বুধবার সমাজমাধ্যমের পাতায় নতুন ছবির ঘোষণা করেন পরিচালক।

    তবে রণবীর ও আলিয়াই নন; ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন ভিকি কৌশল। ছবির নাম ‘লাভ অ্যান্ড ওয়ার’। ছবির নাম থেকেই স্পষ্ট, প্রেম ও যুদ্ধের প্রেক্ষাপটে বাঁধা হয়েছে ছবির চিত্রনাট্য। 

    তবে নিন্দুকরা বলছেন, ক্যাটরিনার হয়ে বদলা নিতেই নাকি এই ছবিতে সই করেছেন ভিকি! ২০২৫ সালে মুক্তি পাবে বানশালির এপিক ‘সাগা লাভ অ্যান্ড ওয়ার’।

    বানশালির ‘সাওয়ারিয়া’ ছবি থেকেই বলিউডে পা রাখেন রণবীর কাপুর। ছবি বক্স অফিসে ফ্লপ করলেও, প্রশংসিত হন রণবীর। অন্যদিকে, বানশালির গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিতে অসাধারণ অভিনয় করে জাতীয় পুরস্কার জিতে নেন আলিয়া। তবে বানশালির সঙ্গে এই প্রথমবার কাজ করতে চলেছেন ভিকি।

    বিনোদন ডেস্ক

  • একই ফ্রেমে ক্যাটরিনার সাবেক-বর্তমান

    বলিউডে সালমান-ক্যাটরিনার প্রেম কাহিনি বেশ আলোচনায় ছিল দীর্ঘকাল। তবে আসল প্রেমটা ক্যাটরিনার জীবনে ছিল রণবীর কাপুর। একসময় এই অভিনেতার জন্য একরকম পাগলই ছিলেন ক্যাটরিনা। দীপিকার পর ক্যাটরিনার সঙ্গেই প্রকাশ্যে জড়িয়ে পড়েন রণবীর।

    কিন্তু তার পর তীব্র তিক্ততা। বিরক্তি নাকি এমনই ছিল, একে অন্যের ছায়া থেকেও দূরে থাকতেন। কিন্তু রামমন্দিরে যাওয়ার পথে এক ফ্রেমে ধরা দিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। মাঝে ভিকি কৌশল, আলিয়া ভাটও ছিলেন, তবে মূল আকর্ষণ এই সাবেক জুটিই।

    সোমবার অযোধ্যায় রামমন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির গোটা বলিউড। অসংখ্য তারকা হাজির রয়েছেন সেখানে। আর একের পর এক ছবি শেয়ার করছেন ভক্তদের জন্য।

    এমনই একটি ছবি বেশ নজর কেড়েছে অনুরাগীদের। যেখানে একসঙ্গে একফ্রেমে দেখা যাচ্ছে সাবেক ও বর্তমান জুটিকে। 

    রণবীর ও ক্যাটরিনার বিচ্ছেদ সম্পর্কে শোনা যায়, রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক তেমন ভালো ছিল না। তাতেই রণবীর-ক্যাটের মধ্যে দূরত্ব বাড়ে। তার পর বিচ্ছেদ। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর বেশ ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। সেই সময় তাকে আবার সামলান বলিউডের ‘টাইগার’ সালমান খান। সালমানের সঙ্গে নতুন করে জুটি বেঁধে বক্স অফিসেও সাফল্য পান ক্যাটরিনা। কিন্তু সালমানের সঙ্গে আর প্রেমের সম্পর্কে জড়াননি ক্যাট। বরং ভিকি কৌশলের কাছেই নিজের আশ্রয় খুঁজে পেয়েছিলেন।

    এদিকে একাধিক প্রেম অধ্যায়ের পর আলিয়ার সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর কাপুর। ২০২১ সালে ভিকির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ক্যাটরিনা। তার এক বছর পর ২০২২ সালে রণবীর-আলিয়ার বিয়ে হয়। গত বছর তাদের কোলজুড়ে এসেছে প্রথম কন্যাসন্তান রাহা। 

    অপরদিকে বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বলিউডেও ব্যস্ত সময় পার করছেন এই চারজন। এই মুহূর্তে একাধিক সিনেমা হাতে রয়েছে তাদের। তবে ক্যাটরিনা ও রণবীরকে আবারও জুটি হিসেবে পর্দায় দেখার অপেক্ষায় তাদের অনুরাগীরা।

    বিনোদন ডেস্ক

  • তুমি এলেই ক্রিসমাস: ক্যাটকে উদ্দেশ্য করে ভিকি

    বাড়িতেই জমজমাট পার্টির মাধ্যমে ক্রিসমাস উদযাপন করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। মজা, নাচ, গান তো ছিলই আর সঙ্গে ছিল ভরপুর রোমান্টিক আবহ। 

    সম্প্রতি ভিকি কৌশল তাদের এই হাউস পার্টির একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ্যে এনেছেন। যেখানে তাদের সঙ্গে পরিবারের লোকজন তো বটেই কয়েকজন বন্ধুবান্ধবকে দেখা যাচ্ছে।

    এদিন ক্রিসমাস উপলক্ষ্যে স্ত্রীর গালে একটা মিষ্টি চুমু একে দেন ভিকি কৌশল। জড়িয়ে ধরেন প্রিয়তমাকে। তবে কেবল স্ত্রীকে আদর নয়, তাকে এদিন ভাই সানি ও বন্ধু অঙ্গদ বেদির সঙ্গে জমিয়ে নাচতেও দেখা যায়।

    এদিন ভিকি ইনস্টাগ্রামে তার ও ক্যাটরিনার একটি ছবি পোস্ট করেন। সেখানে অভিনেতাকে ক্যাটরিনাকে জড়িয়ে চুমু খেতে দেখা যাচ্ছে। 

    এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'তুমি এলেই ক্রিসমাস।' 

    আরও পড়ুন: 

    তাদের দুজনকে এদিন সাদা টিশার্ট পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে ভিকির পরনে সান্টা ক্লজের টুপি আর ক্যাটের মাথায় টুপি দেওয়া হেয়ারব্যান্ড। তাদের পেছনে একটা সাজানো গোছানো ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনাকে তুষ্ট করতে যা করতে বাধ্য হন ভিকি

    ২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবে বিয়ের আগে থেকেই আড়ালে-আবডালে দুই বছর প্রেম করেছেন এই বলিউড যুগল। নিজেদের সম্পর্ককে ক্যামেরার ঝলকানি থেকে দূরেই রেখেছিলেন এই পাওয়ার কাপল। বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউ-ই। 

    বিয়ের পর বিভিন্ন সাক্ষাৎকারে তাদের দাম্পত্যের নানা গোপন কথা ফাঁস করেন তারা। বিয়ের পর থেকে ভিকির ছবি নির্বাচনের ব্যাপারে একটা বড় ভূমিকা রয়েছে ক্যাটরিনার। তবে বিয়ের পর ক্যাটরিনাকে তুষ্ট করতে নিজের কোন স্বভাব বদলে ফেলতে হয়েছে ভিকিকে?

    ভিকি জানান, বাড়িতে কে কোনো পোশাক পরছেন, সেই নিয়ে খবরদারি করার স্বভাব রয়েছে ক্যাটরিনার। স্ত্রীকে যে তিনি ভয় পান, সে কথা আগেই স্বীকার করেছিলেন ভিকি। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ক্যাটরিনা তার দাড়ি-গোঁফসমেত চেহারাই বেশি পছন্দ করেন। সে কারণে দাড়ি কাটতে গেলে দশবার ভাবেন তিনি। 

    আরও পড়ুন: 

    ভিকির কথায়, আমি আগে কথা বলতে ভালোবাসতাম। কিন্তু এখন আমার মতো শ্রোতা দুটো খুঁজে পাওয়া যাবে না। আমার স্ত্রী প্রচুর কথা বলে আর আমি নীরব হয়ে গেছি।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনাকে বিয়ে না করলে তোমাকেই করতাম, কাকে বললেন ভিকি?

    সামনেই 'ডাঙ্কি'র মুক্তি। বড়দিনের ঠিক আগে ২১ ডিসেম্বর আসছে ডাঙ্কি। আপাতত তাই এই ছবি নিয়েই চর্চা তুঙ্গে। আর হবে নাই বা কেন, শাহরুখের ছবি বলে কথা! তার ওপর আবার এই ছবিতে উপরি পাওনা তাপসী পান্নু ও ভিকি কৌশল। এই ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে ভিকির সঙ্গে বেশ বন্ধুত্ব তৈরি হয়েছে শাহরুখের। আর সাম্প্রতিক এক অনুষ্ঠানে সে কথাই খোলাসা করেছেন খোদ 'বাদশা'।

    সে তো না হয় হলো কিন্তু শাহরুখ ভিকিকে নিয়ে যা বলেছেন সে কথা শুনলে চমকে যেতে হয়। সোমবার, 'ডাঙ্কি'র নির্মাতারা তাদের ইউটিউব চ্যানেলে একটা মজাদার নতুন ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে শাহরুখকে তাপসী পন্নু ও রাজকুমার হিরানির সঙ্গে ডাঙ্কি নিয়ে কথা বলতে দেখা গেছে। শাহরুখ ছবিতে 'ক্লাসরুমের দৃশ্য' শুটিংয়ের এক ঘটনা শেয়ার করেছেন। 

    শাহরুখ বলেন, ‘মানুষ রক্তের সম্পর্ক ভাই হয় কিন্তু আমরা লেবু ভাই হয়ে গিয়েছিলাম। আমরা প্রেমে পড়েছিলাম। কয়েকবার ভিকি এমনও বলেছে যে, আমি ক্যাটরিনা কাইফকে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছি, না হলে আমি তোমাকে বিয়ে করতাম।

    আরও পড়ুন: 

    পরিচালক রাজকুমার হিরানি এই কথা প্রসঙ্গে বলেন, তিনি অবাক হয়েছিলেন যখন ছবির একটা দৃশ্যে শাহরুখ একটা লেবুর টুকরো চেটে নেন এবং তার পরে সেটা ভিকি কৌশলকে দিয়েছিলেন এবং তিনিও সেটে চেটে বসেন। শাহরুখ তখন রসিকতা করে বলেন যে, এখনো তারা মাঝে মাঝে দেখা করে এবং একই লেবু ভাগ করে নেন।

    বিনোদন ডেস্ক

  • ভিকির সঙ্গে ঘনিষ্ঠ হয়েও দুঃসংবাদ পেলেন তৃপ্তি 

    বলিউড ছবি ‘অ্যানিমেল’ মুক্তির পর ব্যাপক আলোচনায় এসেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। ছবিতে তার চরিত্রের ব্যাপ্তি কম হলেও দর্শক নজর ঠিকই কেড়ে নিয়েছেন। 

    অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় এতটা আলোচনা হবে– অভিনেত্রী হয়তো নিজেও ভাবেননি। সেই আলোচনার সূত্র ধরে একের পর এক নির্মাতার কাছে নতুন ছবির প্রস্তাব পাবেন– সেটি ছিল অজানা।

    আরও পড়ুন: 

    অনেকটা ‘অ্যানিমেল’ দিয়েই ভাগ্যের চাকা খুলে গেছে তৃপ্তির। সেই সুবাদে আগামীতে বড় বাজেটের বেশ কিছু ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে তাকে। শুধু তাই নয়, ভিকি কৌশলের বিপরীতে অভিনয়ে দেখা যাবে শিগগিরই। 

    ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘অ্যানিমেল’ মুক্তির পর রাতারাতি জাতীয় ক্রাশে পরিণত হয়েছেন তৃপ্তি দিমরি। এই ছবির সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে বেড়েছে অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা। যদিও রণবীরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচিতও হতে হয়েছে তৃপ্তিকে।

    এদিকে আবার ‘অ্যানিমেল’ ছবির রেশ কাটতে না কাটতেই তাকে দেখা গেছে, অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। ভিকির বুকের ওপর শুয়ে তৃপ্তি, দুই তারকার ছবি রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। 

    ছবিতে দেখা যাচ্ছে, ক্রোয়েশিয়ার সমুদ্রসৈকতে ভিকির সঙ্গে ঘনিষ্ঠ তৃপ্তি। কখনো ভিকির কোলে দেখা যাচ্ছে তাকে, কখনো আবার ভিকির বুকে মাথা দিয়ে রয়েছেন অভিনেত্রী।
    এই ছবির নেপথ্যে সত্যিটা কী? সে প্রশ্নই এখন অনেকের মুখে। 

    খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনাটা রিয়েল লাইফে নয়, পুরোটাই হচ্ছে ক্যামেরার সামনে। ছবিগুলো বছরখানেকের পুরনো। ‘বন্দিশ ব্যান্ডিটস’খ্যাত পরিচালক আনন্দ তিওয়ারির ছবির জন্যই ক্রোয়েশিয়ায় গিয়ে প্রেমের দৃশ্যে এই শুটিং করেন দুই তারকা। তৃপ্তির ‘অ্যানিমেল’ হিট হতেই অন্য আরেক ছবির দৃশ্যে ভাইরাল; যা প্রমাণ করে, এই সময়ে সংখ্যাগরিষ্ঠ দর্শকের দৃষ্টি তার দিকেই। দর্শক চাহিদা বেড়ে যাওয়াটা যে কোনো অভিনেত্রীর জন্য সৌভাগ্যের। 

    কেননা দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই নির্মাতা ছোটেন তারকাদের দিকে। সে হিসাবে বলা যায়, আগামী সময়টা তৃপ্তির জন্য অপার সম্ভাবনার।  

    একদিকে যখন তৃপ্তিকে নিয়ে আলোচনা, একের পর এক নতুন ছবির প্রস্তাব ঠিক সেই সময়ে একটি হতাশার খবরও শুনতে হলো এ অভিনেত্রীকে। ‘অ্যানিমেল’ ছবির সাফল্যে এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা। নাম ‘অ্যানিমেল পার্ক’। কেমন হবে ‘অ্যানিমেল পার্ক’, তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। এর মধ্যেই হঠাৎ ফাঁস হয়ে গেছে এই ছবির কিছু তথ্য। 
    জানা গেছে, ‘অ্যানিমেল পার্ক’ ছবিতে থাকছেন না তৃপ্তি। তার পরিবর্তে নেওয়া হচ্ছে দক্ষিণ ভারতীয় ছবির জনপ্রিয় অভিনেত্রী মালবিকা মোহনকে। এ খবর তৃপ্তির জন্য হতাশাজনক হলেও এ প্রসঙ্গে তিনি নীরবতা ধরে রেখেছেন। 

    বিনোদন ডেস্ক

  • ক্যাট-ভিকি একসঙ্গে থাকলে যা করেন, দাম্পত্যের গোপন তথ্য ফাঁস

    দেখতে দেখতে বিয়ের দুই বছর পার করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে ধুমধাম করে বিয়ে হয় ভিকি-ক্যাটের। একসময় তাদের জুটিকে কটাক্ষ করতে ছাড়েননি নিন্দুকেরা। তবে শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করছেন তারা। বিয়ের পর অবশ্য দুই তারকার সামাজিক মাধ্যমের পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায় তাদের সম্পর্কের রসায়ন। 

    বিভিন্ন সাক্ষাৎকারে তাদের দাম্পত্যের নানা গোপন কথা ফাঁস করেন তারা। তবে ক্যাটরিনাকে বিয়ে করার জন্য ভিকিকে নিজের স্বভাবে আমূল পরিবর্তন করতে হয়েছে। সারা বছরই কাজে ব্যস্ত থাকেন তারা। কিন্তু বাড়িতে একসঙ্গে থাকলে কীভাবে সময় কাটান, গোপন কথা ফাঁস করলেন ভিকি।

    দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন স্ত্রী ক্যাটরিনার একটি অদেখা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন ভিকি। বিমানে তোলা সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন— প্লেনে ইন লাইফ বিনোদন। সুন্দরী, তোমায় অনেক ভালোবাসা। আরও হাসি ও আনন্দে ভরে উঠুক তোমার জীবন।

    অন্যদিকে সম্প্রতি ভিকি এক সাক্ষাৎকারে তাদের দাম্পত্য জীবনের গোপন কথা ফাঁস করে বলেন, আমি যদি কাজ না করি এবং বাড়িতে থাকি, তবে আমি খুবই আলসেমি করে সময় কাটাই।

    আরও পড়ুন: 

    ভিকি জানিয়েছেন, ক্যাটরিনা খুব সুশৃঙ্খল, নিয়ম মেনে চলেন। তবে যখন আমরা দুজনেই বাড়িতে থাকি এবং কাজের জন্য যদি আমাদের বাইরে যেতে না হয়, তখন আমরা দুজনেই অলস। এটা খানিকটা দুই অলস মানুষের পার্টি করার মতো। কিন্তু যখন ক্যাটরিনাকে শৃঙ্খলা মানতে হতে হয়, তখন ও একেবারে অন্য মানুষ।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে রোমান্টিক ছবি দিয়ে যা লিখলেন ক্যাটরিনা

    ২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। তবে বিয়ের আগে থেকেই আড়ালে-আবডালে দুই বছর প্রেম করেছেন তারা। নিজেদের সম্পর্ককে ক্যামেরার ঝলকানি থেকে দূরেই রেখেছিলেন এই পাওয়ার কাপল। বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউ-ই।

    rnrn

    তবে দেখতে দেখতে বিয়ের দুই বছর পার হয়ে গেল। ৯ ডিসেম্বর দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। আর এদিনই ভক্তদের সঙ্গে নিজেদের একটি ছবি ভাগ করে নিলেন ক্যাটরিনা। ভিকিও বিশেষ পিছিয়ে নেই, তিনি তাদের কাটানো নানা মুহূর্তের একটি কোলাজ ভিডিও পোস্ট করেন এদিন।

    rnrn

    এদিন ক্যাটরিনা তার এবং ভিকি কৌশলের একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। বরকে জড়িয়ে আদুরে ভঙিমায় হাসিমুখে ছবি তুলেছেন টাইগার ৩ -এর নায়িকা। এই ছবিটা পোস্ট করে অভিনেত্রী লেখেন— 'আমার…'। সঙ্গে একাধিক সাদা হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন।

    rnrn

    অনেকেই তার এই পোস্টে মন্তব্য করেছেন। প্রিয়াংকা চোপড়া ভালোবাসার একটি ইমোজি কমেন্ট করেন বন্ধুর পোস্টে। শ্বেতা বচ্চন, জোয়া আখতারসহ আরও অনেকেই তার এই পোস্টে মন্তব্য করেছেন। 

    rnrn

    আগামীতে মেরি ক্রিসমাস ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে। অন্যদিকে ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ভিকির নতুন ছবি স্যাম বাহাদুর।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনার মা ও ৬ বোনকে পটাতে যা করেছিলেন ভিকি

    ২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবে বিয়ের আগে থেকেই আড়ালে-আবডালে দুই বছর প্রেম করেছেন এই বলিউড যুগল। 

    নিজেদের সম্পর্ককে ক্যামেরার ঝলকানি থেকে দূরেই রেখেছিলেন এই পাওয়ার কাপল। বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউ-ই। 

    তবে বিয়ের আগে হবু বউয়ের পরিবারের সঙ্গে কেমন জমেছিল প্রথম সাক্ষাৎ, সে বিষয়ে জানান ভিকি। কফি উইথ করণের অষ্টম পর্বের সর্বশেষ সিজনে হাজির হয়েছিলেন ভিকি কৌশল ও কিয়ারা আদভানি। দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনের নানা কথা খোলসা করেন। 

    সেখানে ভিকি জানান, তার আর ক্যাটরিনার প্রপোজটা ছিল বেশ নাটকীয়। বিয়ের এক দিন আগে হবু বউকে বিয়ের প্রস্তাব দেন স্যাম বাহাদুর অভিনেতা। 

    অভিনেতা প্রকাশ করেছেন যে, রাজস্থানের সাওয়াই মাধোপুরে (তাদের বিয়ের গন্তব্য) তখন চলছিল নৈশভোজ। ভিকি বলেন, ‘আমাকে সবাই সতর্ক করে দিয়েছিল যে, আমি যদি প্রপোজ না করি, তবে আমাকে সারাজীবনের জন্য তা নিয়ে পস্তাতে হবে। বিয়ের একদিন আগেই আমি তা করে দিয়েছিলাম। বন্ধুবান্ধব ও পরিবারের কেউ আসার ঠিক আগে, রাতের খাবারের সময়।’

    ক্যাটরিনার পরিবারের সঙ্গে দেখা করা নিয়েও মজার অভিজ্ঞতা শেয়ার করে নেন ভিকি। জানান অভিনেত্রীর মা সুজান টারকোটে এবং অভিনেত্রীর ভাইবোনদের সঙ্গে দেখা করেছিলেন বিয়ের সপ্তাহখানেক আগে। 

    ভিকি কৌশল আরও প্রকাশ করেছিলেন যে, তিনি বিয়ের এক সপ্তাহ আগে প্রথমবারের মতো ক্যাটরিনা কাইফের মা সুজান টারকোটে এবং অভিনেত্রীর ভাইবোনদের সঙ্গে দেখা করেছিলেন। কোভিডের কারণে দুই বছর ধরে তাদের সঙ্গে দেখা করতে পারিনি। আমার সঙ্গে প্রথমবার ওদের দেখা হয়, আক্ষরিক অর্থে বিয়ের এক সপ্তাহ আগে। আমরা আমার বাড়িতেই পার্টি করি। সবাই একসঙ্গে বসে মদ্যপান করছিলাম এবং নাচ করেছিলাম।

    আরও পড়ুন: 

    ভিকি জানান, প্রথম দিকে বাধো বাধো ঠেকলেও, পরে সব বরফ গলে যায়। পার্টির কয়েক ঘণ্টার মধ্যে সবাই মিলে নাচ করেন ‘টিপ টিপ বরসা পানি’-তে। 

    বিনোদন ডেস্ক

  • ভিকিকে ‘জোকার’ মনে হয় ক্যাটরিনার!

    ২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। তবে বিয়ের আগে থেকেই আড়ালে-আবডালে দুই বছর প্রেম করেছেন তারা। নিজেদের সম্পর্ককে ক্যামেরার ঝলকানি থেকে দূরেই রেখেছিলেন এই পাওয়ার কাপল।

    rnrn

    বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। প্রেম করে বিয়ে, তার পরও নাকি যুগলের মধ্যে ছোটখাটো ঝগড়া-ঝামেলা লেগেই থাকে। এই যেমন ভিকির সাজপোশাকের ধরন নাকি একেবারেই পছন্দ নয় ক্যাটের। এদিকে তিনি নিজে বলিউডের অন্যতম কেতাদুরস্ত নায়িকা। স্বামীর সাজপোশাক দেখে তাকে ‘জোকার’ বলে কটাক্ষ করতেও নাকি ছাড়েন না ক্যাটরিনা!

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি বলেন, এমনিতে আমার ফ্যাশন নিয়ে ও অনেক রকমের নতুন পরামর্শ দিয়েছে। আমার আলমারিতে নতুন ধরনের পোশাকও এসেছে। তবে এখনো আমি যা হোক একটা জামা পরে বাড়ি থেকে বেরোতে গেলেই ও বলে, ‘কী রকম জোকার সেজে বাইরে যাচ্ছে’! 

    rnrn

    এমনও হয়েছে কতবার যে, ক্যাট আমার হাত ধরে আমাকে ভেতরে নিয়ে গেছে জামা বদলানোর জন্য। আমি সরল মনে জিজ্ঞাসা করি— ‘এই জামাটায় কী সমস্যা আছে’? ও বলে, ‘এই পুরো পোশাকটাই ভুলভাল’!

    rnrn

    তবে স্ত্রীর কাছে বকা খেলেও তার থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাও পান ভিকি। পর্দার ‘স্যাম বাহাদুর’-এর মতে, আমি ওকে দেখে বুঝতে পারি, ওর মাপের তারকা হতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, কতটা অধ্যবসায় লাগে। কোনো একটা কঠিন গান বা অ্যাকশন দৃশ্য শুট করার আগে ও কয়েক মাস ধরে নিজেকে তৈরি করে। আলাদা ডায়েট, কঠিন ট্রেনিং— কিছুই বাদ দেয় না। নিজেকে পুরোপুরি ওই ছাঁচে ফেলে দেয় ক্যাট। এগুলো অবশ্যই শিক্ষণীয়।

    বিনোদন ডেস্ক