Tag: ভিকি

  • ভিকির অভিনয়ে মুগ্ধ ক্যাটরিনা

    ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে ভিকি কৌশল এবং রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’। ছত্রপতি শিবাজীর পুত্র শাম্ভাজিকে নিয়ে বানানো সিনেমাটির জীবনীচিত্র বিভিন্ন মহলে বেশ প্রশংসিত হয়েছে। তবে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। ইতিহাসধর্মী এ সিনেমায় শাম্ভাজির ভূমিকায় স্বামী ভিকিকে কেমন লেগেছে ক্যাটরিনার? 

    এদিকে প্রথম থেকেই এই সিনেমাকে সাপোর্ট করেছেন ক্যাটরিনা। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার পোস্টারও শেয়ার করেছিলেন অভিনেত্রী। 

    স্বামীর অভিনীত সিনেমা দেখে প্রতিক্রিয়ায় কী লিখলেন অভিনেত্রী? 

    স্বামীর অভিনয়ের প্রশংসায় অভিনেত্রী যে পঞ্চমুখ, তাও কিন্তু নয়। সিনেমার পরিচালক ও অন্য অভিনেতাদেরও প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা।

    অভিনেত্রী লিখেছেন, ‘এই সিনেমা এক ইতিহাসের সামনে দাঁড় করায়। পর্দায় শাম্ভাজির চরিত্রকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা সিনেমার ইতিহাসে এক স্মারক হয়ে থাকবে। পরিচালক লক্ষ্মণ উতেকর ইতিহাসের কঠিন অধ্যায়কে অবলীলায়, অনায়াসে উপস্থাপন করেছেন। সিনেমার শেষের ৪০ মিনিট আপনাকে বাকরুদ্ধ করে দেবে। আমি একবার সিনেমাটি দেখেছি। আরও একবার দেখতে চাই।

    সিনেমাটি যে অভিনেত্রীর ভালো লেগেছে, তা তার লেখনিতেই প্রকাশ পেয়েছে। তবে স্বামীর অভিনয় কেমন লেগেছে ক্যাটরিনার? 

    ইনস্টাগ্রামে ভিকিকে ট্যাগ করে অভিনয় নিয়ে ক্যাটরিনা লিখেছেন, ‘পর্দায় ভিকির পারফরম্যান্স অনবদ্য। তুমি যখন পর্দায় এসেছো, আমি মুগ্ধ হয়ে শুধু তোমাকেই দেখেছি। আমি তোমাকে এবং তোমার অভিনয় ক্ষমতা নিয়ে গর্বিত’।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের দুই দিন পর ভিকির শুটিং, ক্ষেপে গিয়ে যে কাণ্ড করেন ক্যাটরিনা

    বলিউডের অন্যতম আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দেখতে দেখতে বিয়ের চার বছর পর করে ফেললেন এই তারকা জুটি।

    একসঙ্গে এত বছর কাটিয়ে ফেললেও পরস্পরকে প্রভাবিত করার বা নিয়ন্ত্রণে রাখার তাগিদ নেই দুজনের। নিজেদের ব্যক্তিগত সত্তার সহাবস্থানে সফল এই দম্পতি। 

    আবার সাদরে গ্রহণ করেছেন পরস্পরের সংস্কৃতিও। তাই একসঙ্গে এই জুটিকে দেখলে মুগ্ধ হন অনুরাগীরা। কিন্তু একটা সময় নাকি বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছিলেন ক্যাটরিনা।

    ভিকি নিজেই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেই কথা। বিয়ের আগে ‘জরা হটকে জরা বচকে’ ছবির শুটিং করছিলেন অভিনেতা। ভিকি ভেবেছিলেন, বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার দুই দিন পরেই শুটিং-এ ফিরবেন। 

    অভিনেতা বলেন, ‘ছবির অর্ধেক শুটিং সেরে ফেলেছিলাম। তারপরে বিয়ের জন্য ছুটি নিয়েছিলাম। কিন্তু বিয়ের ঠিক পরেই দুই দিনের মধ্যেই আমাকে কাজে ফিরতে বলা হচ্ছিল।’

    এ কথা শুনেই নাকি বেজায় চটেছিলেন ক্যাট। বিয়ের পরেই যদি কাজে ফিরে যেতে হয়, তাহলে বিয়েটাই বরং বন্ধ হোক। এমন হুমকি পর্যন্ত দিয়েছিলেন অভিনেত্রী।

    তবে এই হুমকি নাকি রসিকতার সুরেই দিয়েছিলেন ক্যাটরিনা। বাস্তবে কাজ ও সংসারে সমতা নিয়ে দু’জনের মধ্যে নাকি যথেষ্ট ভাল বোঝাপড়া রয়েছে। 

    ক্যাট নাকি মাঝেমধ্যেই অতিরিক্ত ভাবনা শুরু করেন, দুশ্চিন্তায় ভোগেন, অল্পেই ঘাবড়ে যান। সেই সময় স্ত্রীকে নিমেষে শান্ত করে দেন ভিকি।

    ভিকি এই মুহূর্তে তার পরবর্তী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। ক্যাটরিনাকে শেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। আগামীতে তাকে ‘জি লে জারা’ ছবিতে দেখা যাবে।

    তবে ছবির কাজ না থাকলে প্রচারের আলো থেকে দূরেই থাকেন তিনি। গত কয়েক দিনে বিশেষ অনুষ্ঠান ছাড়া ক্যামেরার সামনে আসেননি ক্যাটরিনা। অধিকাংশ সময়ই খুব সাদামাটা সাজ ও চোখে চশমা পরা অবস্থায় দেখা গিয়েছে নায়িকাকে।

    বিনোদন ডেস্ক

  • যখনই ভালো খবর আসবে আমি জানাব, ক্যাটরিনা প্রসঙ্গে ভিকি

    দুই বছরের বেশি সময় ধরে একই ছাদের নিচে বাস করছেন বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। এ সময়ে বহুবার গুঞ্জন উঠেছে, মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ। যদিও এসব গুঞ্জনের কোনোটাই এতোদিন সত্যি হয়নি।

    rnrn

    সম্প্রতি আবার গুঞ্জন উঠেছে অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফ। আর এ গুঞ্জনের মধ্যেই ভিকি তার চলচ্চিত্র ত্রিপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক অভিনীত ব্যাড নিউজ-এর প্রচার শুরু করেন। 

    rnrn

    শুক্রবার সন্ধ্যায় ছবিটির ট্রেলার লঞ্চ ইভেন্টে  সাংবাদিকদের মুখোমখি হন ভিকি কৌশল। এসময় তাকে ক্যাটরিনার ‘অন্তঃসত্ত্বা’ হওয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, যখনই ভালো খবর আসবে, আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। আর যখনই সময় হবে, আমরা খবরটি জানাতে লজ্জা পাব না।

    rnrn

    এর আগে, জিকিউ-এর সঙ্গে ভিকি কৌশল বিয়ের পরে কীভাবে পরিস্থিতি বদলে যায় এ বিষয়ে আলোচনা করেন। 

    rnrn

    তিনি বলেন, ‘বিয়ের পর কখনোই একই মানুষ হতে পারবেন না। কারো সঙ্গে জীবনযাপন শুরু করা একটি বিশাল সংযোজন। ’

    rnrn

    ভিকি বলেন, আপনি যখন বিয়ে করবেন, তখন এটি আপনার ব্যক্তিগত চাহিদাকে ছাড়িয়ে যায়। প্রতিটি সিদ্ধান্ত উভয়ের জন্যই নিতে হয়। তবেই অভ্যন্তরীণ শান্তি পাওয়া যায়। 

    rnrn

    অভিনেতা জানান, ‘আমি এতদূর যেতে চাই, আমি গত আড়াই বছরে (বিবাহ-পরবর্তী) যে পরিমাণ পরিপক্ক হয়েছি তা আমার জীবনের প্রথম ৩৩ বছরের থেকে অনেক বেশি।’

    rnrn

    উল্লেখ্য, ভিকিকে শেষ দেখা গিয়েছিল শাহরুখ খানের ডানকিতে। অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে শেষ দেখা গিয়েছিল শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস-এ।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনার অন্তঃসত্ত্বার গুঞ্জন, মুখ খুললেন স্বামী ভিকি

    মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, কয়েক দিন থেকে এমন শোনা যাচ্ছে সামাজিকমাধ্যমে। এ বিষয়ে ক্যাটরিনার প্রতিনিধিরা জানিয়েছেন এই খবর ভুয়া। কিন্তু মে মাসের মাঝামাঝি লন্ডন থেকে ভাইরাল হয় নায়িকার নতুন ভিডিও, যা ফের উস্কে দেয় ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়। অথচ নায়িকা দেশে ফিরতেই ভুল ভাঙে। দেখা যায় ক্যাটের ‘বেবি বাম্প’ গায়েব। 

    এবার ক্যাটরিনার মা হওয়ার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন ভিকি। শুক্রবার আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’-এর ট্রেলার ছিল ভিকির। তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্কের সঙ্গে এই রোমান্টিক কমেডিতে দেখা যাবে ক্যাটরিনার বেটার হাফকে। লঞ্চ অনুষ্ঠানে ভিকির কাছে জানতে চাওয়া হয়, বাস্তব জীবনে কবে ‘সুখবর’ আসছে? 

    অনুষ্ঠানে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুজবের কথা উল্লেখ করে ভিকিকে জিজ্ঞাসা করা হয় যে দর্শকরা কখন বাস্তব জীবনে তার বাবা হওয়ার সুখবর শুনতে পাবেন?  উত্তরে ‘জোশ’ নিয়েই উরির নায়ক বলেন, ‘এখনকার মতো খারাপ খবরটাই (ব্যাড নিউজ) উপভোগ করুন, সেটা নিয়ে আমরা হাজির হচ্ছি। যখন ওটার (সুসংবাদ) সময় আসবে, আমরা সেই খবর লুকিয়ে রাখব না’। চুপি চুপি প্রেম, তারপর হঠাৎই একদিন ঝুপ করে বিয়েটা করে নেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। সেটা ছিল ২০২১-এর ডিসেম্বর মাস। 

    প্রসঙ্গত, 'ব্যাড নিউজ'-এর ট্রেলারে ক্যাটরিনার কাইফের রেফারেন্স রয়েছে। যা দেখে বেজায় খুশি ভিক্যাট ভক্তরা। বাস্তবে এখনো স্ক্রিন শেয়ার করেননি তারা, তবে এবার বড়পর্দায় ক্যাটরিনার পোস্টার আগলাতে দেখা যাবে স্বামীকে। ছবির একটি দৃশ্যে ভিকি তার হবু সন্তানের মা, তৃপ্তির বাচ্চা যাতে ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফের মতো সুন্দর হয় তার জন্য দেওয়ালে পোস্টার ঝুলিয়ে রাখে। অথচ তাতে আপত্তি তৃপ্তির গর্ভে বেড়ে ওঠা সন্তানের অপর বাবা অ্যামির। ক্যাটের পোস্টার খুলতে গেলেই রুখে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় ভিকি। এই দৃশ্য যে ফ্যানেরা দারুণ এনজয় করেছে তা বলার অপেক্ষা রাখে না। 

    ভিকি জানিয়েছেন যে ট্রেলারটি লঞ্চের সময় পর্যন্ত তার স্ত্রী দেখেননি। তবে ক্যাটরিনা যে এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে তার ইঙ্গিত দিয়ে বউকে রীতিমতো বিভ্রান্ত করে তুলেছেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • মাঝরাস্তায় ভিকির হাত ধরে টান দিলেন ক্যাটরিনা!

    ক্যাটরিনা কাইফ মাস কয়েক ধরেই লন্ডনে রয়েছেন। কানাঘুষো শোনা যাচ্ছে, অভিনেত্রী না কি মা হতে চলেছেন! সেই কারণে দেশ ছেড়ে বিদেশে। অভিনেত্রী একা নন, তার সঙ্গে রয়েছেন স্বামী ভিকি কৌশলও। অভিনেতা তার জন্মদিনের সময় লন্ডনে পৌঁছান। যদিও ক্যাটরিনা তারও বেশ কয়েকদিন আগে থেকেই রয়েছেন সেখানে। লন্ডনের রাস্তায় স্বামীর হাত ধরে হাঁটছিলেন। আচমকাই নজর ঘোরালেন নায়িকা। তারপরই ভিকির হাত ধরে হ্যাঁচকা টান দিলেন কেন তিনি!

    rnrn

    এই মুহূর্তে সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিকি-ক্যাটরিনার, যা নিয়ে চর্চার অন্ত নেই। লন্ডনের একটি রাস্তা পার করছিলেন দু’জনে। হঠাৎই ক্যাটরিনার চোখে পড়ে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোনে তাদের গতিবিধি রেকর্ড করছেন। ঘটনাটি নজরে পড়তেই রীতিমতো থমকে যান ক্যাটরিনা। যদিও আপন খেয়ালে হেঁটে যাচ্ছিলেন ভিকি। তখনই অভিনেতার হাত ধরে টেনে নিলেন স্ত্রী ক্যাট। বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছেন ক্যাটরিনা। তার বিয়ের সময়ও গোপনীয়তা নিয়ে ছিল বেশ কড়াকড়ি। এবার অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা যখন ঘুরছে। সেই সময় স্বাভাবিক ভাবেই বাড়তি সাবধানি তিনি। যদিও অভিনেত্রীর এই গতিবিধি দেখে তাকে ট্রোল করেছেন নেটপাড়ার একাংশ।

    rnrn

    ক্যাটরিনা নিজে লন্ডনের নাগরিক। অভিনেত্রীর জন্ম সেখানেই। নিজস্ব বাড়িও আছে সে দেশে। সূত্রের খবর, লন্ডনেই নাকি সন্তানের জন্ম দেবেন তিনি। সেই কারণেই ভিকি রয়েছেন লন্ডনে। দিন কয়েক আগেই জন্মদিন ছিল ভিকির। সেই সময় অনেকেই ভেবেছিলেন, কেবল জন্মদিন উদ্‌যাপনে গিয়েছিলেন তারা। তবে নেপথ্যের কারণ অন্য। মাস কয়েক আগে বিরাট কোহলি ও আনুশকা শর্মার সন্তান অকায়ের জন্ম হয় লন্ডনে। সংবাদমাধ্যমের দৃষ্টি এড়াতেই এমন কৌশল অবলম্বন করেন কোহলি দম্পতি। এবার কি সেই পথেই হাঁটতে চলেছেন ভিকি-ক্যাট!

    অনলাইন ডেস্ক

  • ভিকি-ক্যাটরিনার মধ্যে সম্পত্তির দিক দিয়ে এগিয়ে কে?

    ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ব্যক্তিগত জীবনে ভিকির চেয়ে অনেক বেশি সফল ক্যাটরিনা। এমনকী, বেশি বড়লোকও। চলুন জেনে নেওয়া যাক, কত কোটির সম্পত্তির মালিক ভিকি ও ক্যাটরিনা। 

    ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ এর প্রতিবেদন অনুসারে, ৩৬ বছর বয়সী ভিকি কৌশলের সম্পত্তির আনুমানিক মূল্য ৪১ কোটি রুপি। অন্যদিকে ক্যাটরিনা কাইফের মোট সম্পত্তির পরিমাণ ২২৪ কোটি রুপি। অর্থাৎ ভিকির চেয়ে ক্যাটের সম্পত্তির পরিমাণ পাঁচ গুণ বেশি। এই তারকা দম্পতির যৌথ সম্পদের পরিমাণ ২৬৫ কোটি রুপি।

    এবিপি লাইভ এবং ফিনান্সিয়াল এক্সপ্রেস অনুসারে, ভিকি কৌশল তার শেষ সিনেমা ডানকির জন্য নিয়েছিলেন ১২ কোটি ও স্যাম ব্যাহাদুরের জন্য ১০ কোটি রুপ। অন্যদিকে, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন ক্যাটরিনা কাইফ। টাইগার ৩-তে পারিশ্রমিক নিয়েছেন ১৫-২১ কোটি রুপি। এছাড়া ক্যাটরিনার আয়ের একটা বড় অংশ আসে তার সফল বিউটি ব্র্যান্ড কে বিউটি থেকে। ফোর্বসের মতে, মাত্র তিন বছরে এই কোম্পানির বার্ষিক জিএমভি (গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু) ১০০ কোটি রুপি।

    বিয়ের পরে এই দম্পতি মুম্বাইয়ের জুহুতে একটি বিলাসবহুল সমুদ্রমুখী অ্যাপার্টমেন্টে ওঠেন করেন। অ্যাপার্টমেন্টটি ৭ হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত এবং ইন্ডিয়া টুডে অনুসারে, এই ফ্ল্যাটের জন্য মাসে ৮-৯ লক্ষ রুপি ভাড়া দিয়ে থাকেন। 

    লাইফস্টাইল এশিয়ার মতে, ক্যাটরিনা কাইফ মুম্বাইতে বহু কোটি টাকার সম্পত্তির মালিক। তার বান্দ্রার একটি অ্যাপার্টমেন্টের মূল্য ৮.২০ কোটি রুপি এবং একটি লোখান্ডওয়ালার সম্পত্তি যার মূল্য ১৭ কোটি রুপি, সেইসঙ্গে লন্ডনে একটি প্রাসাদপম বাংলো রয়েছে, যার মূল্য অনুমান করা হয় ৭ কোটি রুপি। 

    ভিকি ও ক্যাটরিনা একত্রে বহু বিলাসবহুল গাড়ির মালিক। তাদের রয়েছে একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি এলডব্লিউবি (মূল্য ৩.২৮ কোটি), একটি রেঞ্জ রোভার ভোগ (মূল্য ২.৩২ কোটি), একটি মার্সিডিজ-বেঞ্জ জিএলই (মূল্য ৯৬.৪০ লাখ থেকে ১.১৫ কোটি), একটি অডি কিউ৭ (মূল্য ৮২.৪৯ লক্ষ থেকে ৮৯.৯০ লক্ষ রুপির মধ্যে), এবং একটি বিএমডব্লিউ ৫জিটি (মূল্য ৮৮.২৭ লক্ষ রুপি)।

    বিনোদন ডেস্ক

  • ভিকির যে আচরণে বিরক্ত ক্যাটরিনা

    ২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবে বিয়ের আগে থেকেই আড়ালে-আবডালে দুই বছর প্রেম করেছেন এই বলিউড যুগল। 

    rnrn

    নিজেদের সম্পর্ককে ক্যামেরার ঝলকানি থেকে দূরেই রেখেছিলেন এই পাওয়ার কাপল। বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউ-ই।

    rnrn

    তবে বিয়ের পর আড়াই বছর দিব্যি সংসার করছেন ভিকি-ক্যাটরিনা। তবে তাদের দাম্পত্য কি শুধুই সুখের স্বর্গ! এই দম্পত্যে কি কোনো তিক্ততা নেই? 

    rnrn

    সম্প্রতি নো ফিল্টার নেহা-তে হাজির হয়ে এ বিষয়েই মুখ খুলেছেন ভিকি কৌশল। ক্যাটরিনার সঙ্গে তার সংসারে বিরক্তিকর বিষয় কোনটি? এ প্রশ্ন ভিকি বলেন, বিয়ের পর প্রথম দুই বছর ক্যাট নাকি তাকে শুধুই 'খাড়ুস' (বদমেজাজি) বলে ডাকতেন। 

    rnrn

    ভিকি বলেন, ক্যাটরিনা তার জেদ নিয়ে বেশ বিরক্ত। কোনো কিছু ঘটলে তিনি (ভিকি) নাকি কখনই প্রথম ক্ষমা চাইতে যান না। আর সেটাই নাকি পছন্দ নয় ক্যাটের। 

    rnrn

    ভিকির কথায়, ‘আসলে আমি সেই ব্যক্তি যিনি কোনো বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত একগুঁয়ে থাকি। আর তাই ক্যাটরিনা আমাকে ‘খাড়ুস’ বদমেজাজি বলে ডাকত।’  

    বিনোদন ডেস্ক

  • যে বিশেষ কারণে ক্যাটরিনাকে পছন্দ শাশুড়ির

    রাজস্থানের ফোর্ট বারওয়ারায় ২০২১ সালের ৯ ডিসেম্বর ধুমধাম করেই বিয়ে করেছিলেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। 

    rnrn

    সম্প্রতি দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে ভিকি বলেছেন, তাদের সম্পর্কের মূলে রয়েছে প্রশংসা। তারা একে অপরকে উৎসাহ দেন, একে অপরকে আরও উন্নতির পথ দেখান। পরস্পরের প্রশংসা করেন।

    rnrn

    অভিনেতা জানিয়েছেন, ‘আমরা যেমন ধরনের মানুষ পরস্পরকে সেভাবেই ভালোবাসি। আমাদের নতুনত্ব হলো কীভাবে আমরা একে অপরকে আরও উন্নত পথ দেখাতে পারি। এখন আমরা বিবাহিত, সব থেকে বড় বিষয় হলো— সবটাই আমাদের দুজনের ওপর নির্ভর করে, একা আমার ওপর নয়’।

    rnrn

    ভিকি জানান, রান্না করাটা মোটেই তার আয়ত্তের মধ্যের কাজ নয়। যদিও কোয়ারেন্টিনে থাকার সময় তিনি চা বানানো, ডিম দিয়ে খুব সাধারণ রকমের খাবার তৈরি শিখেছেন। কারণ সেই সময় অন্যান্য কাজ করার মতো কিছু ছিল না। তবে ভাই সানি কৌশল খুব ভালো রান্না করতে পারে, সে কথা জানিয়েছেন অভিনেতা।

    rnrn

    ভিকি জানিয়েছেন, ‘ও (সানি কৌশল) আমার থেকে মাত্র এক বছর চার মাসের ছোট। তাই আমাদের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক। আমি কোনো পরামর্শ দিই না, ও নেয়ও না। আমরা অভিজ্ঞতা ভাগ করে নিই। ও আমার থেকে বেশি বুদ্ধিমান ও শান্ত’।

    rnrn

    অভিনেতা ফাঁস করেছেন, বাড়িতে কী ধরনের খাবার খান তারা। যেখানে বেশিরভাগ সময় শাকসবজি খেতে পছন্দ করেন ক্যাটরিনা, তিনি কিন্তু নানা রকমের খাবার বেছে নেন। 

    rnrn

    ভিকি জানিয়েছেন, ‘খাবারের ক্ষেত্রে ও (ক্যাটরিনা) আমার থেকে বেশি শাকসবজি খায়। ও খুব সাধারণ খাবার খেতে পছন্দ করে। খুব কমই ওকে ছোলা ভাতুরা খেতে দেখা যায়। কিন্তু আমি তো কব্জি ডুবিয়ে খাই। ক্যাটরিনা বাড়িতে থাকলে মা খুব খুশি হয়, সবসময় বলেন— দুই ছেলেকে খুব ছোট থাকতে করলা খাওয়ানোর চেষ্টা করেন তিনি। বিন নানা ধরনের সবজি খাওয়ানোর চেষ্টা করেন। তবে এখন তার ছেলের বউ সেগুলো রোজ খায়। এগুলোই আসলে ওর প্রধান খাবার। ও প্যানকেক খেতে খুব ভালোবাসে। আমরা খুব সাধারণ দম্পতি, পেশার খাতিরে আমরা আসলে লাইমলাইটে থাকি’।

    বিনোদন ডেস্ক

  • সত্যিই অঙ্কিতাকে চড় মারতে উঠেছিলেন ভিকি!

    ট্রফি জেতা অধরাই রইল অঙ্কিতা লোখন্ডে ও তার স্বামী ভিকি জৈনের। স্বামীকে সঙ্গে নিয়ে রিয়ালিটি শোয়ে প্রবেশ করলেও ক্রমে হয়ে উঠলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। 

    ভেবেছিলেন বিজয়ী হয়ে ফিরবেন ‘বিগ বস্’-এর ঘর থেকে। সে আর হলো না। ভিকিকে প্রকাশ্যে অপমান করা থেকে অন্যের স্বামীর চরিত্রে কাদা ছেটানো— কিছুই বাদ রাখেননি তিনি। 

    আরও পড়ুন: 

    অন্যদিকে অভিনেত্রীর স্বামীও কম নয়। তিনিও অঙ্কিতার উদ্দেশে কটূক্তি করেন। বাইরের লোকের সামনে অঙ্কিতাকে অপমান করেন। এমনকি ভিকির বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি অভিনেত্রীকে থাপ্পড় মারতে উদ্যত হন। 

    এদিকে ছেলে কয়লাখনির মালিক। ৫০ কোটির ফ্ল্যাটে রেখেছেন স্ত্রীকে। তার পরও স্বামীর প্রতি এমন ব্যবহারে বারবার আপত্তি জানান অঙ্কিতার শাশুড়ি। ভিকির মা ‘বিগ বস্’-এর ঘরের ভেতরে তো বটেই, বাইরে বেরিয়েও বউমার বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়েছেন সংবাদমাধ্যমের কাছে। যদিও ‘বিগ বস্’-এর খেলা শেষ হতেই অঙ্কিতার সঙ্গে ব্যবহার প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তেই জবাব দিলেন ভিকি।

    ঝগড়াঝাটি বিগ বস্-এর ঘরের অন্যতম বৈশিষ্ট্য। শো চলাকালীন অন্য এক প্রতিযোগী অভিষেক কুমারের সঙ্গে কথা কাটাকাটির জেরেই মেজাজ হারিয়ে ফেলেন ভিকি। অঙ্কিতার গায়ে প্রায় হাত তুলতে যান। মুখ ঘুরিয়ে নেন অঙ্কিতা। ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। 

    এই প্রসঙ্গে ভিকি বলেন, আমি সব সময় একটা সীমায় থেকে সবার সঙ্গে মিশেছি। আমরা শিক্ষিত মানুষ। জীবনে অনেক কিছু পেয়েছি কর্মক্ষেত্রে। কিন্তু বিগ বসের ঘরে পরিস্থিতি এমন হত যে মেজাজ হারিয়ে ফেলতাম। 

    তবে আমি কখনো অঙ্কিতাকে চড় মারতে যাইনি। আর আমাদের সম্পর্ক এতটাই মজবুত যে এই বিষয়ে একে অপরকে সাফাই দেওয়ার প্রয়োজন নেই। আমাদের সম্পর্কের ভিত খুবই মজবুত। তাই আমরা একে অপরকে ছাড় দিতে পারি।
     

    বিনোদন ডেস্ক

  • অন্য নারীর সঙ্গে ভিকির ঘনিষ্ঠ ছবি, যে সিদ্ধান্ত নিলেন অঙ্কিতা

    ফাইনালের মাত্র পাঁচ দিন আগেই ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়ে যেতে হয় ভিকি জৈনকে। স্বামী চলে যাওয়ার পর থেকে চিন্তায় রয়েছেন অঙ্কিতা লোখান্ডে। বেরিয়ে হয়তো পার্টিতে মজে যাবেন ভিকি। ঠিক যে আশঙ্কাটা করেছিলেন সেটাই সত্যি হলো। ‘বিগ বস’-এর সাবেক নারী প্রতিযোগীদের সঙ্গে পার্টি করতে দেখা গেল অঙ্কিতার স্বামীকে। 

    rnrn

    শুধু তা-ই নয়, ওই পার্টিতে উপস্থিত থাকা পূর্বা রানাকে দেয়ালের এক কোণে আলিঙ্গনরত ভিকিকে দেখা যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের ঘনিষ্ঠ ছবি। 

    rnrn

    সেই পার্টিতে ছিলেন আয়েশা খান, ইশা মালব্য, সানা রইস খান, পূর্বা রানাসহ অন্যরা। তবে সেই পার্টিতে অন্য কোনো পুরুষকে দেখা যায়নি। তবে বান্ধবীদের সঙ্গ যে বেশ উপভোগ করছেন ভিকি, তা স্পষ্ট ছবিগুলো থেকেই বোঝা যায়। 

    rnrn

    এবার সেই ছবি অঙ্কিতার সামনে তুলে ধরে রোহিত বলেন, ঘর থেকে বেরোতেই পার্টি করতে শুরু করেন ভিকি। গত দুদিন ধরে চলছে পার্টি। তোমার ঘরেই চলছে। 

    rnrn

    ছবি দেখেই বাকরুদ্ধ অঙ্কিতা বলেন, ‘ও যা কাণ্ড করছে সত্যি চড় মারতে ইচ্ছে করছে।’

    rnrn

    এমনিতেই স্বামীকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন অঙ্কিতা। নিজেই স্বীকার করেছেন সে কথা।

    বিনোদন ডেস্ক