Tag: ভিকি

  • ক্যাটরিনাকে ‘ডিভোর্সের বিষয়ে’ যা বললেন ভিকি 

    বিয়ের বয়স মাত্র এক বছর। এরইমধ্যে ক্যাটরিনা ও ভিকির দাম্পত্য জীবনের নানা দিক নিয়ে কানাঘুষা চলছে। সেলিব্রেটি বলে কথা! সাংবাদিকের কাছ থেকে ক্যাটরিনাকে ডিভোর্স দেওয়া নিয়ে প্রশ্ন আসতেই বাক্যহারা হলেন ভিকি কৌশল। 

    rnrn

    মুক্তির অপেক্ষায় ভিকি কৌশল আর সারা আলি খানের রোমান্টিক-কমেডি ‘জারা হাটকে জারা বাচকে’। ইতোমধ্যেই সামনে এসেছে ছবির ট্রেলার। যেখানে বিবাহিত জুটি কপিল এবং সৌম্যার বিবাহিত জীবনে ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া আর ডিভোর্স দেখানো হয়েছে হাস্যরসের মোড়কে। আর ছবির প্রমোশনেই সাংবাদিকের ‘ডিভোর্স স্পেশ্যাল’ প্রশ্নের মুখে পড়ে যাকে বলে হাল খারাপ ভিকির। 

    rnrn

    ডেনিম জ্যাকেট আর জিন্সে দেখা মিলল ভিকির। আর হলুদ শাড়িতে সারা। যেখানে অভিনেতাকে প্রশ্ন করা হয়, ‘আমাদের এখানে তো বলে বিয়ে সাত জন্মের বন্ধন। কিন্তু আপনি যদি ক্যাটরিনার থেকে ভালো কাউকে পান তাহলে কি ডিভোর্স দিয়ে সেই মেয়েকে বিয়ে করে নেবেন?’ যা শুনে সারা আর ভিকি দুজনেই হাসি চেপে রাখতে পারেননি। 

    rnrn

    কোনোরকমে নিজেদের সামলে যখনই ভিকি জবাব দিতে যাবেন পাশ থেকে একজন টিপ্পনী কাটেন- ‘রাতে বাড়িও তো যেতে হবে’! ভিকি সঙ্গে জুড়ে দেন- ‘এসব ত্যাড়াব্যাঁকা প্রশ্ন করছেন স্যার, এখনো ছোট আছি, বড় তো হতে দিন। কীভাবে জবাব দেব এর আমি… কিসব ভয়ানক প্রশ্ন করছে!’ যদিও পরে সিরিয়াস হয়ে জবাব দেন- ‘স্যার সাত জীবনের জন্য (ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক)!’

    rnrn

    ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে রাজকীয় বিয়ে করেন ভিকি আর ক্যাটরিনা। বেশ কয়েক বছর লুকিয়ে প্রেম করেছেন তারা। তাদের প্রেম নিয়ে ইন্ডাস্ট্রির ভেতরে চাপা গুঞ্জন থাকলেও, খুব একটা একসঙ্গে দেখা যেত না তাদের। এদিকে আবার বিয়ের পর থেকেই শোনা যেতে শুরু করে অভিনেত্রী নাকি মা হতে চলেছেন। 

    rnrn

    সূত্রের খবর, ক্যাটরিনা আপাতত নিজের প্রফেশনাল কমিটমেন্ট পূরণ করতে চান। তারপর লম্বা ব্রেক নেবেন অভিনেত্রী। এই মুহূর্তে ক্যাটরিনার হাতে রয়েছে দুটি ছবি। বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ ছবির শ্যুটিংয়ের বেশ খানিকটা অংশ বাকি, অন্যদিকে ফারহান আখতারের ‘জি লে যারা’ ছবির শুটিং এখনো শুরুই হয়নি। খবর রয়েছে- ফারহানের ছবির কাজ শেষ করেই নাকি মাতৃত্বের পরিকল্পনা শুরু করবেন ক্যাটরিনা। এ ছবিতে আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ক্যাট, তারপর মা হওয়ার সিদ্ধান্ত নেবেন।

    rnrn

    ‘জারা হাটকে জারা বাচকে’ পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকার, যিনি এর আগে কৃতী স্যাননের ‘মিমি’ পরিচালনা করেছিলেন। ছবির প্রযোজনা করেছেন দিনেশ ভিজান। ২ জুন মুক্তি পাচ্ছে এই সিনেমা। ভিকি এবং সারাকে শেষ দেখা গিয়েছিল যথাক্রমে গ্যাস লাইট এবং গোবিন্দা নাম মেরা-ছবিতে।

    অনলাইন ডেস্ক

  • ভিকির সঙ্গে বিয়ের পর ক্যাটরিনার জীবনে নতুন মোড়

    বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ২০১৯ থেকে প্রেম শুরু এবং ২০২১ সালে বিয়ে করেন এ জুটি। বিয়ের পর কেটেছে মাত্র দেড় বছর। এর মধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষা শুরু হয়ে গেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে ঘিরে। 

    বিয়ের পর থেকে নিজেকে বেশ গুটিয়ে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রীকে আজকাল আর ক্যামেরার সামনে দেখা যায় না বললেই চলে। বিয়ের পর এভাবে প্রচারের আলো থেকে দূরে কেন সরে গেছেন অভিনেত্রী? এই প্রশ্ন ঘিরে জল্পনা অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে।

    ২০২১ সালে রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় গাঁটছড়া বাঁধেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তার আগে বছর দুয়েকে প্রেম। যদিও নিজেদের প্রেম নিয়ে কখনো  জনসমক্ষে কিছু প্রকাশ করেননি দুই তারকা। ক্যামেরার ঝলকানি থেকে দূরেই রেখেছিলেন নিজেদের সম্পর্ককে। সেই সম্পর্কের পরিণতি পায় ২০২১ সালের ৯ ডিসেম্বর।

    বিয়ের পর প্রায় অন্তরালে চলে গেছেন অভিনেত্রী। উল্লেখযোগ্য কোনো ছবিতেও দেখা যায়নি তাকে। তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, কেন নিজেকে বিনোদনের জগৎ থেকে দূরে সরিয়ে রাখছেন ক্যাটরিনা? ভিকির সঙ্গে সম্পর্কে সমস্যা? না কি ক্যাটরিনার এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে অন্য কারণ? কয়েক মাস পরেই মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার ৩’। 

    ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এই ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। ছবি নিয়ে ইতোমধ্যে চর্চা শুরু হয়ে গেলেও ক্যাটরিনার চরিত্র সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। পাশাপাশি ক্যামেরার সামনে তেমনভাবে ধরা দেননি ক্যাটরিনা নিজেও। ফলে কৌতূহল আরও বেড়েছে অনুরাগীদের মধ্যে। 

    ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ছবি নিয়ে দর্শকের এই উত্তেজনাই জিইয়ে রাখতে চাইছেন নির্মাতারা। ছবির ব্যবসার কথা মাথায় রেখেই এই পন্থা অবলম্বন করেছেন তারা। তার সঙ্গে তাল রেখেই নিজেকেও ক্যামেরার থেকে কিছুটা আড়ালেও রাখছেন জোয়া ওরফে ক্যাটরিনা কাইফ। ভিকির সঙ্গে দাম্পত্য জীবনের সমস্যা নয়, ছবির প্রয়োজনেই এই পদক্ষেপ ক্যাটের।

    ২০১৮ সালে করন জোহরের টকশো ‘কফি উইথ করন’-এ প্রথম ভিকি কৌশলের কথা উল্লেখ করেন ক্যাটরিনা কাইফ। ২০১৯ সালে জোয়া আখতারের এক পার্টিতে দুজনের আলাপ হয়। তখন থেকেই প্রেম। তবে নিজেদের ব্যক্তিগত সম্পর্ককে বরাবর ব্যক্তিগত স্তরেই রেখেছেন ভিকি ও ক্যাট। বিয়ের পর অবশ্য মাঝেমধ্যেই একে অপরের উদ্দেশে আদুরে পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সবার সঙ্গে ভাগ করে নেন বলিউডের অন্যতম জনপ্রিয় এই জুটি।

    বিনোদন ডেস্ক

  • ভিকির সঙ্গে অভিনয়ে নিজেকে সৌভাগ্যবান বলছেন সারা

    ভিকি কৌশল ও সারা আলি খানের অভিনীত নতুন সিনেমার নাম প্রকাশ পেল। ‘জারা হাটকে, জারা বাঁচ কে’ নামের এই রোমান্টিক কমেডিটি পরিচালনা করেছেন নির্মাতা লক্ষণ উতেকর।

    rnrn

    বুধবার জিয়ো স্টুডিও ঘোষিত তাদের আসন্ন সিনেমা ও ওয়েব সিরিজের তালিকা প্রকাশের সময় নামটি জানা যায়। 
    rnগত বছরের শেষে সিনেমার শুটিংয়ের বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সিনেমাটির শুটিং ইন্দোরে করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। 

    rnrn

    সিনেমার শুটিং শেষে ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করে দলের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সারা। অভিনেত্রী লেখেন, বিশ্বাস হচ্ছে না এটি শেষ হয়ে গেছে। ধন্যবাদ লক্ষণ উতেকর স্যারকে আমাকে সৌম্য চরিত্র দেওয়ার জন্য। আপনার গাইডেন্স, ধৈর্য, সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ।আমি সৌভাগ্যবান, আপনার সাথে পর্দা ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি বলে।

    rnrn

    ভিকির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এই অভিনেত্রী বলেন, পাঞ্জাবি গান, বনফায়ার উপভোগ করা থেকে শুরু করে সকালের ড্রাইভ ও প্রচুর চা পান৷ এই যাত্রাটিকে আমার জন্য এত স্মরণীয় করে রাখার জন্য আপনাকে ধন্যবাদ৷ আমার দেখা সবচেয়ে নম্র ও প্রতিভাবান অভিনেতাদের একজন আপনি। আমি সৌভাগ্যবান, আপনার সাথে পর্দা ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি বলে।

    বিনোদন ডেস্ক

  • সালমানের সঙ্গে অভিনয়ে ক্যাটকে ভিকির ‌’না’!

    সালমান খানের হাত ধরে বহু নায়িকা বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন। ক্যাটরিনা কাইফ তাদের মধ্যে একজন।

    rnrn

    ২০০৫ সালে ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন ক্যাটরিনা কাইফ।তার প্রথম দিককার সিনেমাগুলো ব্যর্থ হয়েছে। তা সত্ত্বেও কাজের অভাব হয়নি।কারণ পাশে ছিলেন সালমান খান।

    rnrn

    সালমানের এই বদান্যতায় তার প্রেমে পড়ে যান ক্যাটরিনা।দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন তারা।সেই প্রেম টেকেনি । 

    rnrn

    ২০২১ সালে বলিউড স্টার ভিকি কৌশলের সঙ্গে সংসার পাতেন ক্যাটরিনা। তবু কাজের সম্পর্ক ছিল তাদের মধ্যে।খুব শিগগিরই তাদের একসঙ্গে দেখা যাবে ‘টাইগার থ্রি’ ছবিতে। তবে এই ছবিতেই নাকি শেষ বারের মতো জুটি বাঁধছেন তারা। টুইট করে জানিয়েছেন এক চিত্র সমালোচক।

    rnrn

    বিয়ের পর ‘টাইগার থ্রি’তে প্রথমবার সালমনের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা।এই জুটিকে আবারও বড় পর্দায় দেখতে আগ্রহী দর্শক। 

    rnrn

    আর তাতেই নাকি আপত্তি ক্যাটরিনার স্বামী ভিকি কৌশলের। তাই সালমানের সঙ্গে আর অভিনয় করবেন না ক্যাট। চিত্রসমালোচক উমাইর সিন্ধু টুইটে লেখেন, ‘ক্যাটরিনা কাইফ বলেছেন, ‘টাইগার থ্রি’সালমান খানের সঙ্গে তার শেষ সিনেমা। এর পর তার সঙ্গে আর কোনো কাজ করবেন না।’ 

    rnrn

    শোনা যাচ্ছে, ভিকি কৌশল নাকি ক্যাটরিনাকে সতর্ক করেছেন সলমনের সঙ্গে কাজ করার ব্যাপারে। অবশ্য ক্যাটরিনার পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • ভিকির সঙ্গে দাম্পত্য কলহ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা

    দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর ২০১৬ সালে আলাদা হয়ে যান অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুত। সুশান্তের চলে যাওয়ার পর থেমে থাকেননি অঙ্কিতা। বরং নিজের মতো করে জীবনে এগিয়ে গেছেন। 

    rnrn

    ২০২০ সালে সুশান্তের মৃত্যু। তার দেড় বছরের মাথায় ২০২১ সালে তার বর্তমান স্বামী তথা প্রেমিক শিল্পপতি ভিকি জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সুশান্তের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকে অঙ্কিতার জীবনে প্রেমের বিন্দু ভিকিই। কিন্তু বিয়ের এক বছরের মাথায় অঙ্কিতার দাম্পত্যে অশান্তি। 

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, যে কোনো স্বামী-স্ত্রীর মধ্যেই রাগ অভিমান, ঝগড়া অশান্তি হওয়াটাই স্বাভাবিক। 

    rnrn

    তার কথায়, ভিকি আর আমারও ঝগড়া হয়, আমাদের মধ্যেও মনোমালিন্য, অশান্তি হয়। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই ধৈর্যশীল হওয়া খুব গুরুত্বপূর্ণ। আমার মধ্যে ধৈর্য বা মানিয়ে নেওয়ার ক্ষমতা একেবারেই ছিল না। এ বিষয়টি ভিকি অনেকটাই সামলে নিয়েছে, আমাকে বুঝিয়েছে।

    rnrn

    শেষে অঙ্কিতার সংযোজন, রাগ, অভিমান তো থাকবেই। তবে কোনো একটা পর্যায়ে থামতে জানতে হয়। সম্পর্কে ভারসাম্য থাকাটা গুরুত্বপূর্ণ।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের এক বছরেই ক্যাটরিনা-ভিকির সম্পর্কের অবনতি!

    বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের প্রেম থেকে বিয়ে হয় ২০২১ সালে। এই দম্পতির কাছ থেকে যখন দর্শক সুখবর পাওয়ার অপেক্ষায় তখন ভিকির মুখে ফুটে ওঠল স্ত্রীকে নিয়ে অসহায়ত্বের কথা!

    rnrn

    ভিকির মতে, ক্যাটরিনার আদর্শ স্বামী নন তিনি। শুধু তাই নয়, ক্যাটরিনার সংসারের উপলদ্ধি থেকে নিজেকে একেবারেই তুচ্ছ বানিয়ে ফেলেছেন। ভিকি জানিয়েছেন, ‘আমি কোনো দিক দিয়েই আদর্শ নই। একজন স্বামী হিসেবে, সন্তান হিসেবে, অভিনেতা হিসেবে অথবা বন্ধু হিসেবে। আমার মনে হয় আদর্শ হওয়ার চেষ্টা বজায় রাখা জরুরি। কারণ পারফেক্ট হওয়াটা আসলে এক মরীচিকার মতো। সব সময়ই মনে হয় সেখানে পৌঁছে গিয়েছি। কিন্তু সেখানে পৌঁছনো যায় না বললেই চলে। এখানেই আটকে না থেকে ভিকির সংযোজন, আদর্শ স্বামী হওয়ার চেষ্টা আমি করতেই থাকি। আগামী দিনে আমি আরও ভালো হব। নিজের সেরাটাই দিতে থাকব।‘

    rnrn

    বিয়ের এক বছরের মধ্যেই এ কেমন উপলব্ধি ভিকির? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে।অথচ মনে করা হতো, বলিউডে অন্যতম 'পাওয়ার কাপল' ভিকি-ক্যাটরিনা। আদর্শ দম্পতি হিসেবে ‘ভিক্যাট’কে নিয়ে চর্চার শেষ ছিল না সবমহলে। অথচ ভিকির কথায় তিনি নাকি ক্যাটরিনার ‘আদর্শ’ স্বামী নন।!

    rnrn

    ক্যাটরিনা-ভিকির প্রেম কাহিনী শুরুর আগেই তাদের নিয়ে চর্চা শুরু হয়েছিল। সৌজন্যে কফি উইথ করণের মঞ্চে ক্যাটরিনার স্বীকারোক্তি।

    rnrn

    ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ভিকির অভিনীত ‘মনমরজিয়া’। এই ছবিতে ভিকিকে দেখে মুগ্ধ হয়েছিলেন ক্যাটরিনা। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব। তারপর প্রেম। রণবীরের সঙ্গে ব্রেক আপের পর ক্যাটরিনার ব্যক্তিগত জীবনে বিরাট ঝড় বয়ে গিয়েছিল। ক্যাটের ভাঙা মনে প্রলেপ লাগান ভিকি। 

    rnrn

    বয়সে ভিকির চেয়ে বড় ক্যাট, চলচ্চিত্র জগতে অনেক বেশি প্রতিষ্ঠিত। অনেকেই ভেবেছিলেন এই প্রেম টিকবে না। নিজেদের প্রেমচর্চা নিয়ে কোনোদিন মুখ খোলেননি তারা। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে ২০২১ সালের ডিসেম্বর মাসে যোদপুরে রাজকীয় বিয়ের পর্ব সারেন দুজনে। তারপর থেকে সুখে সংসার করছেন দুজনে। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে ক্যাটরিনাকে মন ভরাতে যা করলেন ভিকি

    কিছু দিন আগেই ছিল বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের জন্মদিন। ভিকি কৌশল এবং আরও বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে মালদ্বীপে জন্মদিন সেলিব্রেট করেন তিনি। মালদ্বীপ ভ্রমণের একাধিক ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেছিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। 

    rnrn

    আর এবার সামনে এলো আরেকটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, স্ত্রীর জন্মদিনে তার মুখে হাসি ফোটাতে কী করছেন ভিকি।

    rnrn

    সম্প্রতি ক্যাটরিনা কাইফের ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটি প্রথমে পোস্ট করেন বন্ধু মিনি মাথুর। যাতে দেখা যাচ্ছে, ক্যাটরিনাকে হাসাতে নাচছেন ভিকি কৌশল ও শর্বরী ওয়াঘ। মিনি মাথুর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। 

    rnrn

    ক্যাটরিনার জন্য নাচ করছেন ভিকি, আর তা দেখে হেসে কুটি কুটি ক্যাটরিনা। 

    rnrn

    এই পোস্টের ক্যাপশনে লিখলেন, ‘২০২২ সালে কৃতজ্ঞ হওয়ার জন্য অনেক কিছু আছে, তাই আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে শুরু করি— ভালোবাসা! কারণ ভালোবাসা আপনার প্রয়োজন সবসময়।’ সঙ্গে জুড়েছেন #Thankyou2022 #newyear #love #friends #family।

    বিনোদন ডেস্ক