Tag: বুবলী

  • এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ শাকিব খান ও শবনম বুবলীকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের আলোচনা নতুন নয়। তাদের একটি সন্তানও রয়েছে। তবে মাঝেমধ্যেই বিচ্ছেদ বা নতুন করে বিয়ের গুঞ্জন সামনে আসে। এবার একটি পডকাস্টে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন বুবলী।

    পডকাস্টে সঞ্চালকের প্রশ্ন ছিল—তিনি কবে বিয়ে করছেন? জবাবে বুবলী স্পষ্ট করে জানান, তার ও শাকিব খানের আনুষ্ঠানিক কোনো ডিভোর্স হয়নি। তাই নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না।

    অভিনেত্রীর ভাষ্য, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’ 

    শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর প্রসঙ্গে তিনি বলেন, এটি একান্তই ব্যক্তিগত বিষয়। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বুবলী বলেন, বৈবাহিক অবস্থান বলতে বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা—এই পরিচয়গুলোই থাকে; ‘অতীত’ বলে কোনো অপশন নেই।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তার বক্তব্যে স্পষ্ট, সম্পর্কের টানাপোড়েন থাকলেও আইনি বিচ্ছেদ হয়নি—এ বিষয়টিই তিনি জোর দিয়ে জানাতে চেয়েছেন। বর্তমান সম্পর্ক নিয়ে বুবলী বলেন, ভুল বোঝাবুঝি বা অভিমান হতেই পারে, কিন্তু সময়ের সঙ্গে অনেক কিছুই ঠিক হয়ে যায়। 

    ভালোবাসা দিবস ঘিরে প্রকাশিত ওই পডকাস্টে দাম্পত্যের পাশাপাশি নিজের প্রথম প্রেম ও মিডিয়াপাড়ার নানা গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেন বুবলী। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে আবারও আলোচনায় এলেন এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • নতুন সরকারের কাছে কী চাইলেন চিত্রনায়িকা বুবলী

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষের মধ্যে যেমন উৎসব বিরাজ করছে, একইভাবে প্রত্যাশাও দেখা যাচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের মধ্যে। আর তা থেকে ব্যতিক্রম নয় শোবিজ অঙ্গনের তারকারা। এরইমধ্যে অনেকে নির্বাচনের ফলাফল ও ভবিষ্যৎ সরকার নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন।

    এবার নিজের মতামত জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা জানি না কারা সরকারে আসছে। তবে একজন সচেতন নাগরিক হিসেবে আমার চাওয়া থাকবে, আমরা যেন নিরাপদ থাকতে পারি। নারী-পুরুষের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।

    এ অভিনেত্রী আরও বলেন, আমরা চাই প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হোক। সেই প্রত্যাশা থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছি।

    বর্তমানে বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী। বছরের শুরুতে নারীকেন্দ্রিক গল্পের ‘প্রেশার কুকার’ নামের একটি সিনেমার কাজের কথা জানিয়েছেন। এছাড়া ‘ঢাকাইয়া দেবদাস’ নামের একটি সিনেমায়ও যুক্ত হয়েছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • শাকিব-বুবলীর ফের বাবা-মা হওয়ার গুঞ্জন!

    ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে শোবিজ পাড়ায় জোর গুঞ্জন চাউর হয়েছে, দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন তারা। একাধিক সূত্র দেশের গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি শাকিব-বুবলীর কেউ-ই। 

    এর আগে ২০২৫ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রে ছেলে শেহজাদ খান বীর ও বুবলীর সঙ্গে লম্বা সময় ছুটি কাটাতে দেখা যায় শাকিবকে। তখন বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়, আবারও কি এক হতে যাচ্ছেন আলোচিত এই জুটি? সাম্প্রতিক আবারও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে চলচ্চিত্রপাড়ায়। যদিও বিষয়টি স্বীকার করেননি তিনি। 

    দুজনের ঘনিষ্ট একটি সূত্রে জানা যায়, বর্তমানে বুবলী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাই ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং শুরু হলেও এই মুহূর্তে আর কাজ করতে চাইছেন না। প্রথম দফায় আদর আজাদের বিপরীতে সিনেমার শুটিংয়ে চারদিন অংশ নিয়েছিলেন অভিনেত্রী। তবে এ বিষয়ে বুবলী কিংবা শাকিব মুখ খুলেননি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রযোজনা–পরিচালকেরা জানিয়েছেন, রোজায় বুবলীকে ছাড়াই ছবির শুটিং এগিয়ে নেওয়া হবে। কারণ, তিনি প্রায় দেড় বছরের ছুটিতে যাচ্ছেন। যে কারণে তারা সিনেমার কাজ এগিয়ে নিতে নায়িকাকে ছাড়াই বাকি কাজ শেষ করবেন। 

    এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, ‘প্রথম লটে বুবলী, আদর আজাদ ও অন্য শিল্পীদের নিয়ে ৪ দিন শুটিং করেছিলাম। দ্বিতীয় লটে রোজায় শুটিং আছে। কিন্তু বুবলীকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে।’ 

    জানা গেছে, এখন বুবলী ঝুঁকির কারণে শুটিং করছেন না। তবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি আউটলেট-এর ওপেনিং সেরেমনি হবে বুবলীর হাত ধরে। সেখানেই বুবলী মা হতে যাওয়ার বিষয়টি জানাতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।  জানা গেছে, দ্বিতীয় সন্তান জন্ম দিতে শিগগিরই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন এই চিত্রনায়িকা। 

    এর আগে  ২০২০ সালেও প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের সময় বুবলী বিষয়টি গোপন রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছিল।  এবারও কি সেই একই পথে হাঁটছেন অভিনেত্রী? 

    বিনোদন ডেস্ক

  • দুঃখ লাগে, বর্তমানে মেয়েরাই মেয়েদের বেশি ট্রল করে: বুবলী

    দেশের বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিং ও বুলিং করা নতুন ঘটনা নয়। দেশের বিভিন্ন মহল থেকে শুরু করে মিডিয়া জগতের অনেক তারকাকেও সামাজিক মাধ্যমে এসবের শিকার হতে হয়। তথ্য প্রযুক্তির এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে তারকাদের নিয়ে ভুয়া ভিডিও-ছবি ছড়াতেও দেখা যায়। এবার এসব নিয়েই চটেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যে হারে বুলিং ও ট্রোলিং বাড়ছে, তা এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে। সাংবাদিক ভাই-বোন থেকে শুরু করে আমার অনেক সহকর্মীও আমাকে বারবার বলেছেন আইনি ব্যবস্থা নিতে। এতদিন বিষয়গুলো এড়িয়ে চলতাম, কিন্তু চুপ থাকলেই মানুষ বিষয়গুলোকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়।’ 

    এছাড়া নারীদের দ্বারা নারীদের আক্রমণের বিষয়টি সামনে এনে আক্ষেপের সুরে বুবলী বলেন, ‘আমার কাছে খুব দুঃখ লাগে যে, বর্তমানে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি ট্রল করে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও জানান, এখন সোশ্যাল মিডিয়ায় ‘ভিউ’ মানেই ব্যবসা, ডলার ইনকাম। নেগেটিভিটি ছড়ালে বা মিথ্যা গুজব রটালে ভিউ বেশি পাওয়া যায়, তাই পজিটিভ কিছু তারা বলতে চায় না। এআই প্রযুক্তি ব্যবহার করে আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে। 

    পাশাপাশি বিদেশে থাকা কিছু কিছু প্রবাসীদের দ্বারা শিল্পীদের হেয় প্রতিপন্ন করার বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। সামাজিক মাধ্যমে বুলিং-ট্রলিং থেকে প্রতিকার পেতে তাই এবার দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। 

    বিনোদন ডেস্ক

  • আবারও বাবা হচ্ছেন শাকিব খান?—প্রশ্নে যা জানালেন অপু বিশ্বাস

    ঢালিউডে আবারও পারিবারিক গুঞ্জন নিয়ে শুরু হয়েছে আলোচনা। চিত্রনায়িকা শবনম বুবলী মা হতে চলেছেন—এমন গুঞ্জনে শোবিজ অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে আলোচনার কেন্দ্রে এসেছে একটি বিষয়—তাহলে কি আবারও বাবা হচ্ছেন ঢালিউড কিং শাকিব খান?

    এই প্রশ্নের উত্তর জানতে ভক্তদের কৌতূহল গিয়ে পৌঁছায় শাকিব খানের সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় সাংবাদিকরা বুবলীকে ঘিরে চলা গুঞ্জন ও শাকিব খান বাবা হতে চলেছেন—এমন প্রশ্ন করেন।

    প্রশ্ন শুনে বিস্ময় প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, ‘আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলুন!’

    সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘কাজের ব্যস্ততার কারণে এখন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ না। সেখানে কী ধরনের গুঞ্জন চলছে, সত্যি বলতে আমার জানা নেই।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে অপু বিশ্বাস বলেন, ‘একজন সেলিব্রেটির কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহ থাকে, এটা স্বাভাবিক। কিন্তু ভাগ্য বলেন বা কারমা-আমি কখনো কারও ব্যক্তিগত বিষয়ে কথা বলতে বা কাউকে উদ্দেশ করে কিছু বলতে পছন্দ করি না।’

    শাকিব খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি অপু বিশ্বাস। আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি সাপোর্ট যিনি দিয়েছেন, তিনি কিং খান (শাকিব)। সঙ্গে ছিলেন আমার পরিচালক, প্রযোজক ও সহশিল্পীরা। এসব বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলার প্রয়োজন আমি অনুভব করি না। এখন আমি পুরোপুরি আমার কাজ নিয়েই ব্যস্ত।’

    উল্লেখ্য, ২০০৮ সালে সিনেমায় কাজ করতে গিয়ে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস ও শাকিব খান। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের ঘরে জন্ম নেয় একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে বিয়ে ও সন্তান প্রসঙ্গে প্রকাশ্যে আসেন অপু বিশ্বাস। তবে ২০১৮ সালে এই তারকা জুটির বিচ্ছেদ হয়।

    বিনোদন ডেস্ক

  • মা হওয়ার গুজবে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত বুবলীর

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের ট্রলের শিকার হচ্ছেন। লাগাতার মা হওয়ার গুজব ছড়িয়ে যাচ্ছেন নেটিজেনরা। এ ট্রল হওয়া সত্ত্বেও এতদিন নীরবে তা সহ্য করেছেন অভিনেত্রী। এবার আর চুপ থাকতে নারাজ তিনি। মা হওয়ার গুজব ঘিরে তৈরি হওয়া বিতর্কের অবসান চান বুবলী।

    অবশেষে আইনি পথে হাঁটার কথা জানালেন অভিনেত্রী। সম্প্রতি রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথাই জানান বুবলী। 

    অভিনেত্রী বলেন, সামাজিক মাধ্যমে ছড়ানো অপপ্রচার ও বুলিং তাকে গভীরভাবে ভাবিয়েছে। সহকর্মীদের অনেকে আগেই আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এতদিন বিষয়টি এড়িয়ে গেলেও এখন মনে হচ্ছে— চুপ থাকলেই গুজব আরও শক্তিশালী হয়ে উঠছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, সামাজিক মাধ্যমে যেভাবে আমাকে নিয়ে ট্রল হচ্ছে, তা আর স্বাভাবিক নয়। আমি কখনই এসব নিয়ে আইনানুগ পথে যাইনি। কিন্তু এখন মনে হচ্ছে— এটি করা জরুরি। না হলে এ ধরনের অপপ্রচার কখনই থামবে না। 

    অভিনেত্রী বলেন, ইদানীং নারীরাই নারীদের নিয়ে বেশি কটূক্তি করছেন। বিশেষ করে ধর্মীয় পোশাক পরেও অনেকে মিথ্যা গুজব ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন, যা খুবই দুঃখজনক।  তিনি বলেন, এ ধরনের আচরণ শুধু ব্যক্তি নয়, ধর্মীয় মূল্যবোধকেও আঘাত করছে। তাই এসব বিষয়ে সাইবার ক্রাইম বিভাগের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। 

    অভিনেত্রী শবনম বুবলী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মা হওয়ার গুজব ছড়াতে থাকে। একটি অনুষ্ঠানে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশের দাবি— সেখানে নাকি অভিনেত্রীর বেবিবাম্প বোঝা গেছে। পরবর্তী সময়ে ঢিলেঢালা পোশাকে বিভিন্ন আয়োজনে উপস্থিত হওয়ায় সেই জল্পনা আরও বাড়ে। এ নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান অভিনেত্রী। আর তাতেই সামাজিক মাধ্যমে শুরু হয় ট্রল। 

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানের বাবা হওয়া প্রশ্নে যা বললেন অপু বিশ্বাস

    দেশের শোবিজ অঙ্গণে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে, আবারও কি মা হতে চলেছেন শবনম বুবলী? এমন প্রশ্ন উঠতেই সঙ্গে আরেকটি নাম চলে আসছে ভক্ত-অনুরাগীদের মনে, সেটা হলো শাকিব খান। এই সুপারস্টারই কি তাহলে আবার বাবা হচ্ছেন? এই বিষয়টি নিয়েই এখন নেটপাড়ায় আলোচনা তুঙ্গে। 

    সম্প্রতি এ নিয়ে শাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে প্রশ্ন করা হয়। যার প্রতিউত্তরে অভিনেত্রী শুরুতেই বলে ওঠেন, ‘আচ্ছা তাই? আমি জানি না তো। কী হচ্ছে? এই আপনারা একটু আমাকে বলেন তো!’ 

    সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন অপু। সেখানে অভিনেত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই তার কাছে আলোচিত প্রশ্নের উত্তরটি জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘কাজের কারণে আমি এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ খুব কম থাকি। স্যোশাল মিডিয়ায় এখন কোনো গুঞ্জন চলছে আমার জানা নেই। আপনারা বিভিন্ন প্রোগ্রামে যান, আপনারাই আমাকে বলুন।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও বলেন, ‘আসলে একজন সেলিব্রেটির শুধু কাজ নিয়ে দর্শক জানতে চায় এমন নয়। ব্যক্তিগত বিষয় নিয়েও জানতে চায়। তবে ভাগ্য বলেন আর কারমা বলেন আমি কারো ব্যক্তিগত বিষয় কিংবা কাউকে তীর মারতে পছন্দ করি না।’ 

    শেষে নায়িকা বলেন, ‘সত্যি কথা বলতে আমি অপু বিশ্বাস। আর আমার ক্যারিয়ারে অবশ্যই যার সাপোর্ট সবচেয়ে বেশি ছিল তিনি কিং খান (শাকিব)। এছাড়া আমার ডিরেক্টর, প্রোডিউসার, সহশিল্পীরা ছিলেন। এগুলো ছাড়া আমি আসলে কী নিয়ে কথা বলবো। আমার কাজ নিয়ে আসলেই আমি খুব ব্যস্ত।’ 

    উল্লেখ্য, ২০০৮ সালে ভালোবেসে শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। বিয়ের ৮ বছর পর ২০১৬ সালে তাদের সংসারে একমাত্র সন্তান আব্রাম খান জয় জন্ম নেয়। কিন্তু দুবছর পরই শাকিব-অপুর বিচ্ছেদ ঘটে। পরে আরেক চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে শাকিব বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সে সংসারও বেশি দিন স্থায়ী হয়নি। 

    বিনোদন ডেস্ক

  • ফেসবুকে ট্রলিংয়ের শিকার হওয়া নিয়ে যা বললেন বুবলি

    ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি দেশের সামাজিক মাধ্যমে শোবিজ তারকাদের নিয়ে বিভিন্ন ভিত্তিহীন খবর এবং গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি। তাই এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন এই নায়িকা। 

    একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সামাজিক মাধ্যমে ট্রলিংয়ের শিকার হওয়া প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমার কাছে খুব দুঃখ লাগে যে, মেয়েরাই ইদানিং মেয়েদেরকে আরও বেশি ট্রলিং করে। অনেক হিজাব পরা নারী আছেন, বলতে বাধ্য হচ্ছি- তারাও অন্যের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন। আমার মনে হয়, এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ আমাদের ইসলামে গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গণ্য করা হয়।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপর সাইবার ক্রাইম বিভাগের দৃষ্টি আকর্ষণ করে এ চিত্রনায়িকা বলেন, ‘এছাড়াও শিল্পীদের দেশের বাইরে ছোট করা হচ্ছে। এসব কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, দেশের সাইবার ক্রাইম বিভাগের দ্রুত এই বিষয়গুলোতে নজর দেওয়া এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।’ 

    সাম্প্রতিক গুঞ্জন, দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন বুবলী। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে অভিনেত্রীর জবাব, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকতেই পারে। আমি সেটাকে সম্মান করি। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন। আজ যেহেতু একটি উৎসবের মঞ্চে আছি, তাই আলোচনাটি এখানেই থাক। 

    বিনোদন ডেস্ক

  • এটি একটি শিল্প যা সবাই বোঝে না: বুবলী

    ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সের জন্যও বেশ সুখ্যাতি রয়েছে এই তারকার। সামাজিক মাধ্যমেও ভালোই সরব থাকেন তিনি। এবার নতুন করে নিজের ফ্যাশন স্টেটমেন্টের জানান দিলেন আলোচিত এই চিত্রনায়িকা। 

    সম্প্রতি সামাজিক মাধ্যমে একাধিক ছবি শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী।  সেই পোস্টে নিজেকে লাল পোশাকে নান্দনিক রূপে মেলে ধরেন তিনি।  পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লাল শুধু একটি রঙ নয়, এটি একটি অ্যাটিটিউড; এটি একটি গল্প, এটি একটি শিল্প যা সবাই বোঝে না।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গ্ল্যামারাস লুকের ছবিগুলোতে দেখা যায়, বুবলীর পরনে গাঢ় লাল রঙের স্টাইলিশ কোট ও প্যান্ট সেট। সঙ্গে মাথায় যুক্ত করেছেন কালো রঙের একটি ভিনটেজ হ্যাট, যাতে রয়েছে সাদা মুক্তার কাজ ও পালক। 

    নতুন লুকে প্রিয় তারকাকে দেখে পোস্টের মন্তব্যের ঘরে তার ভক্ত-অনুরাগীদের বুবলিকে প্রশংসায় ভাসাতে দেখা গেছে। উল্লেখ্য, সামনে এই তারকার বড়পর্দায় একাধিক ছবি মুক্তির কথা রয়েছে। এর মাঝেই নিজেকে নতুন রূপে তুলে ধরলেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • নতুন রেকর্ড গড়লেন বুবলী

    ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ গানের শুটিং এক টেকে সম্পন্ন করে রেকর্ড গড়েছেন।  ‘আধাচাঁদ’ শিরোনামের রোমান্টিক গানটির মাধ্যমে শেষ হয়েছে ‘পিনিক’ সিনেমার দৃশ্যধারণের কাজ। অভিনেত্রীর সঙ্গে গানটিতে জুটি হয়ে কাজ করেছেন অভিনেতা আদর আজাদ। পরিচালক জাহিদ জুয়েলের বিশেষ পরিকল্পনায় গানটির শুটিং শুরু হয়েছে। টানা চার ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে গানটির কাজ শেষ করেন সংশ্লিষ্টরা। 

    এ বিষয়ে পরিচালক বলেন, গানটি শোনার পরই তিনি এমন ভিন্নধর্মী পরিকল্পনার সাহস করেছিলেন।

    এ সিনেমার নির্বাহী প্রযোজক শিমুল খান বলেন, দেশি সিনেমার ইতিহাসে এক টেকে শুট করা এটিই প্রথম কোনো গান। চিত্রগ্রাহক ইবাদ আলিম ও স্টেডিক্যাম অপারেটর কাউসারের কারিগরি দক্ষতায় গানটি নিপুণভাবে ধারণ করা হয়েছে। কোরিওগ্রাফার মোফাসসেল আলিফের নির্দেশনায় শুটিংয়ের আগে দিনভর মহড়া করেছিলেন প্রধান দুই অভিনয়শিল্পী শবনম বুবলী ও আদর আজাদ।

    প্রথমবারের মতো এক টেকে শুট করা গানের এ অভিজ্ঞতাকে ‘উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসাবে অভিহিত করে পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী বুবলী। 

    অন্যদিকে অভিনেতা আদর আজাদ বলেন, সবার আন্তরিক সহযোগিতা ছাড়া এমন চ্যালেঞ্জিং কাজ কখনো সম্ভব ছিল না।   

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নারীপ্রধান গল্পের সাইকো থ্রিলার অ্যাকশন ধাঁচের সিনেমা ‘পিনিক’ প্রযোজনা করেছে ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট। জাহিদ আকবরের লেখা ও জিয়া রাজের কণ্ঠে গানটির সংগীতায়োজন করেছেন শান্ত শান। 

    প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে রোববার (১১ জানুয়ারি) সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে।

    ‘পিনিক’ সিনেমা ছাড়াও আরও একটি নারীকেন্দ্রিক সিনেমা করছেন শবনম বুবলী।  ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। অভিনেত্রীর নতুন লুক প্রকাশ পেয়েছে। নির্মাতা রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’। এর গল্প আবর্তিত হয়েছে নারীদের ঘিরে। এতে বুবলীকে ভিন্ন এক আবহে দেখা যাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

    সম্প্রতি নতুন এ সিনেমার কাজ প্রসঙ্গে বুবলী বলেন, গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টেরেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এ জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে। 

    বিনোদন ডেস্ক