Tag: বুবলী

  • ফের মা হলেন বুবলী, এবারও ‘নীরব’ শাকিব খান

    দ্বিতীয়বার মা হয়েছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলী। সুপারস্টার শাকিব খান ও বুবলীর সংসারে গত মাসের ১১ তারিখ এক কন্যাসন্তানের জন্ম হয়। বুবলী নিজেই শুক্রবার (৫ জুন) এক ফেসবুক পোস্টে শাকিব খানকে ট্যাগ করে গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেন। 

    যদিও এর আগে বিষয়টি নিয়ে বরাবরই গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন অভিনেত্রী। তবে উল্লেখ্য হলো, অতীতের মতো এবারও বাবা হওয়ার খবরে নিশ্চুপ শাকিব। 

    শুক্রবার বুবলী তার ফেসবুক পেজ থেকে মা হওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। এক পোস্টে তিনি জানান, তার কন্যার বাবা শাকিব খান। কন্যার নাম রেখেছেন শাকিবের নামের সঙ্গে মিল রেখেই—শারলিন খান। দুই ছেলে সন্তানের পর প্রথমবার কন্যাসন্তানের বাবা হলেন এই অভিনেতা। 

    সব মিলিয়ে এই সুসংবাদের পাশাপাশি শাকিব-বুবলীর এই বর্তমান সম্পর্কে আনন্দিত তাদের কাছের মানুষ ও ভক্তরাও। তবে অনেকে আবার অতীতের মতো এবারও বাবা হওয়ার খবর প্রকাশের পর শাকিবের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলছেন। 

    এর আগেও ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে শাকিব খানের প্রথম স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের কোলজুড়ে জন্ম হয় তাদের সন্তান আব্রাহাম খান জয়ের। শাকিব-অপু দুজনেই সন্তান জন্মের বিষয়টি সেসময়ে গোপন রাখেন। কিন্তু ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু। সে সময়ও নীরব ছিলেন এই ‘বরবাদ’ তারকা। পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপর চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীর পৃথিবীর আলো দেখে তবে এবারও খবরটি গোপন রাখা হয়। পরে বুবলী খবরটি সামনে আনলেও মুখে কুলুপ আঁটেন শাকিব। 

    তৃতীয়বারের মতো ফের বাবা হয়েছেন জনপ্রিয় এই চিত্রনায়ক। কিন্তু অবাক করার বিষয় হলো, এবারও যেন সেই পূর্বের কাহিনীরই পুনরাবৃত্তি দেখছে সবাই। এবারও অভিনেতার স্ত্রী শবনম বুবলী মুখ খুললেও এখনো নিশ্চুপ শাকিব খান। 

    এমনকি বুবলী তার মা হওয়ার খবর ঘোষণার পোস্টে শাকিব খানকে ট্যাগ করার এক দিন পেরিয়ে গেলেও সে পোস্ট নিজের টাইমলাইনে এখনো (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত) এক্সেপ্ট করেননি। এমনকি তার ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রাম পেজ থেকেও আলাদাভাবে কোনো পোস্ট (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত) আসেনি। তাই কেউ কেউ প্রশ্ন তুলছেন, এবারও কি বাবা হওয়া নিয়ে অতীতের মতোই নীরবতায় ডুবে আছেন অভিনেতা?  

    বিনোদন ডেস্ক

  • গোপনে অপু-বুবলী দুজনকেই সামলাচ্ছেন শাকিব খান?

    কয়েক মাস আগেই শোবিজ অঙ্গনে গুঞ্জন রটে, মা হচ্ছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। কিন্তু কে হচ্ছেন বাবা? বুবলীর সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন শাকিব। ফলে হিসেব মেলানোটা বেশ কঠিনই হচ্ছিল। 

    দুইয়ে-দুইয়ে চারের হিসেবটা এতটাই কঠিন ছিল যে, কেউ কেউ বলছিলেন- বুবলির মা হওয়ার খবর কেবলই গুঞ্জন ছাড়া আর কিছুই নয়। এমন আলোচনার মধ্যেই ফেসবুক পোস্টে সব প্রশ্নের খোলামেলা জবাব দিলেন শবনম বুবলী। শুক্রবার (৫ জুন) এক ফেসবুক পোস্টে শাকিব খানকে ট্যাগ করে জানালেন সন্তানের মা হয়েছেন তিনি। 

    উল্লেখ্য, কয়েক বছর আগে সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের ব্যাপক দূরত্ব দেখা যায়। গুঞ্জন ওঠে, দুজনের সঙ্গেই কোনো যোগাযোগ নেই; দ্বিতীয় স্ত্রী বুবলীর সঙ্গে বিচ্ছেদও নাকি হয়েছে তার। এখানেই থেমে থাকেনি গুঞ্জন, জল্পনা ওঠে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়েও। সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ খুলেছিলেন শাকিব খানও। 

    সংসার-জীবন নিয়ে ঢাকাই সিনেমার এই সুপারস্টার জানিয়েছিলেন, অপু বিশ্বাস অথবা বুবলী দুজনই তার অতীত। কোনো রকমের যোগাযোগ নেই তাদের মধ্যে। শুধু সন্তানদের খোঁজ-খবর নেওয়ার ক্ষেত্রে যতটুকু দেখাশোনা প্রয়োজন ওইটুকুতেই সবকিছু সীমাবদ্ধ। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে বুবলীর মা হওয়ার পর নতুন করে আবারও আলোচনায় শাকিব খানের এই পুরোনো বক্তব্য। 

    যদিও মেগাস্টার শাকিব খানের সে সময়ের কথা এবং বর্তমান সময়ের চিত্র বলছে ভিন্ন কথা। যেন অভিনেতার মনের পাথর গলেছে। 

    অপু বিশ্বাস ও শবনম বুবলী- দুজনের বাড়িতে আসা-যাওয়ার ইঙ্গিত মেলে শাকিব খানের। শুধু তাই নয়, গত বছর অপু-বুবলী দুজনকেই সঙ্গ দেন শাকিব। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি শপিং মল থেকে ছেলে আব্রাহাম খান জয়ের হাত ধরে গাড়িতে উঠছেন শাকিব খান, সঙ্গে অপু বিশ্বাস। 

    এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্র সফরে গত বছর শবনম বুবলী ও তাদের সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে দেখা যায় তাকে। যার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তারা। এর মাস ছয়েক পরে গুঞ্জন ওঠে, দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বুবলী। স্বাভাবিকভাবেই নেটিজেনরা ধারণা করে বসেন, শাকিব খানই হয়তো সেই সন্তানের বাবা হবেন। 

    জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেটাই সত্যি হলো। প্রথমবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। সব মিলিয়ে এই সুসংবাদের পাশাপাশি শাকিব-বুবলীর এই বর্তমান সম্পর্কে আনন্দিত তাদের কাছের মানুষ ও ভক্তরাও। তবে অনেকে আবার অতীতের কথাগুলো নিয়ে তারকাকে খোঁচাও দিচ্ছেন। 

    বিনোদন ডেস্ক

  • শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

    ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের যখন দূরত্ব তৈরি হয়েছিল, ঠিক তখনই অভিনেতার পরিবার তার বিয়ের জন্য পাত্রী খুঁজছিল। সেই সময়ে পাত্রী হিসেবে আরেক অভিনেত্রী মিষ্টি জান্নাতের নাম জড়িয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা গুঞ্জন উঠেছিল। 

    শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবরের পরপরই সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন মিষ্টি জান্নাত। সেই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী। 

    শবনম বুবলীকে অভিনন্দন জানিয়ে মিষ্টি জান্নাত লিখেছেন— ‘কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।’ 

    তবে এখানেই থামেননি অভিনেত্রী। একটা ইঙ্গিতপূর্ণ কথা উল্লেখ করে মিষ্টি জান্নাত আরও লিখেছেন— ‘এ বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।’ এবার মিষ্টি জান্নাতের এই নতুন পোস্ট শাকিব-ভক্তদের মধ্যে আবারও নতুন করে আলোচনার খোরাক জোগাল। সেই পোস্টে মিষ্টি জান্নাত শাকিব খানকে ট্যাগ করেছেন। 

    নতুন এ অতিথির আগমনে শাকিব-বুবলী জুটিকে বিনোদন জগতের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। এ কন্যাসন্তানের জন্মের মাধ্যমে শাকিব খান এখন তিন সন্তানের বাবা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মিষ্টি জান্নাতের এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকের ধারণা—শাকিব খান হয়তো অদূর ভবিষ্যতে আবারও বাবা হতে যাচ্ছেন। তবে সেই সন্তানের মা কে, তা মিষ্টি জান্নাত স্পষ্ট করেননি। তবে অভিনেত্রীর সেই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের একাংশ ধরেই নিয়েছেন, আবার বাবা হচ্ছেন শাকিব খান। 

    এক নেটিজেন রসিকতা করে শাকিবের সম্ভাব্য সেই সন্তানের মা হিসেবে মিষ্টি জান্নাতের নাম উল্লেখ করেছেন। এক নেটিজেন মন্তব্য করে লিখেছেন— ‘নাম যখন বলেন নাই, সেটা আমরা আপনাকে ধরে নিয়েছি।’ 

    এমন মন্তব্যের জবাবে মিষ্টি জান্নাতও বেশ রহস্যময় ও রসিকতার ছলে উত্তর দিয়েছেন— ‘দিলাম একজনের জন্য, আর নাম এলো আমার। বুঝলাম না, ভালোই।’

    উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো মা হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। পুত্র শেহজাদ খান বীরের পর এবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। শুক্রবার (৫ জুন) সামাজিক মাধ্যমে একটি পোস্টে ভক্ত-অনুরাগীদের এ সুখবর জানান শবনম বুবলী।

    বিনোদন ডেস্ক

  • আবারও মা হলেন বুবলী

    সব গুঞ্জনকে সত্যি করে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সুপারস্টার শাকিব খান ও বুবলীর সংসারে গত মাসের ১১ তারিখ এক কন্যাসন্তানের জন্ম হয়। এমনটা অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। 

    কদিন ধরে চলমান গুঞ্জনের পর শুক্রবার (৫ জুন) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে শবনম বুবলী জানান, এই দম্পতির মেয়ের নাম রাখা হয়েছে শার্লিন খান। 

    ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। 

    এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, কিছুদিন ধরেই অভিনয় ও গণমাধ্যম থেকে অনেকটাই আড়ালে রয়েছেন বুবলী। নতুন কোনো সিনেমা বা কাজ নিয়েও তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এর আগে অনেকদিন ধরেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বার গুঞ্জন শোনা গেলেও এই বিষয়ে তখন স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

    দুই পুত্রের পর এবার কন্যা সন্তানের বাবা হলেন শাকিব খান। আর বুবলী দ্বিতীয় সন্তানের মা হলেন। শাকিব-বুবলীর প্রথম সন্তানের নাম শেহজাদ খান বীর। 

    বিনোদন ডেস্ক

  • মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন?

    ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী অভিনীত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তি পেয়েছে। শুক্রবার (৮ মে) সারা দেশের ২৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। বাংলার লোকজ ঐতিহ্য লাঠিখেলা কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘সর্দারবাড়ির খেলা’।

    লাঠিয়ালদের জীবন-সংগ্রামের প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ, যা তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। সরকারি অনুদানে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল রোশান। কিন্তু এ সিনেমাটি মুক্তি পেলেও প্রচারে নেই এ তারকা জুটি।

    যদিও সিনেমাটি গত বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হলো ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমাটি। তবে মুক্তি উপলক্ষ্যে সাম্প্রতিক সময়ে সিনেমাটির প্রচারে প্রধান দুই তারকা রোশান ও বুবলীর কাউকেই খুঁজে পাওয়া যায়নি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ প্রসঙ্গে অভিনেত্রী শবনম বুবলীর পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে গত মার্চ মাস থেকেই পর্দার আড়ালে রয়েছেন অভিনেত্রী। গুঞ্জন রয়েছে, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন শবনম বুবলী। আর সে কারণেই আপাতত সব ধরনের কাজ ও প্রচার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি।

    অন্যদিকে এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেতা রোশান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সিনেমার পুরো পারিশ্রমিক এখনো তিনি হাতে পাননি। এ ছাড়া এ সিনেমাটি মুক্তি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে কোনোরকম আলোচনা কিংবা পরিকল্পনা শেয়ার করেনি। তবে ব্যক্তিগত মান-অভিমান থাকলেও অভিনেতা হিসেবে তিনি সিনেমাটির গল্পের প্রশংসা করেছেন বলে জানিয়েছেন রোশান।

    বিনোদন ডেস্ক

  • বুবলীর ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তির আগেই বিতর্ক, যা বললেন নায়ক

    ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর নতুন সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তির আগেই তৈরি হয়েছে বিতর্ক। বিতর্কিত অভিযোগ— চুক্তি অনুযায়ী সম্মানী পরিশোধ না করেই সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। সে কারণে প্রচার কার্যক্রম থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেতা জিয়াউল রোশান।

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২২–২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘পুলসিরাত’ নামের এ সিনেমাটির শুটিং শেষে পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সর্দারবাড়ির খেলা’।

    সম্প্রতি ট্রেলার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়, আগামী ৮ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে ট্রেলার প্রকাশের পর থেকেই নায়ক-নায়িকা এবং নির্মাতাদের প্রচারে দেখা যাচ্ছে না, যা নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন বিতর্ক। সব মিলিয়ে মুক্তির আগেই সম্মানী বিতর্কে আলোচনায় এসেছে সর্দারবাড়ির খেলা, যা সিনেমাটির প্রচারকেও করেছে অনিশ্চিত।

    ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমা প্রসঙ্গে জিয়াউল রোশান বলেন, তিনি আট লাখ টাকার চুক্তিতে অভিনয় করেছেন এবং শর্ত ছিল— ডাবিংয়ের আগেই পুরো অর্থ পরিশোধ করা হবে। কিন্তু সেই টাকা এখনো পরিশোধ করা হয়নি। তিনি বলেন, বিষয়টি পরিচালককে জানিয়েছেন এবং সম্মানী না পাওয়ার কারণেই প্রচারে অংশ নিচ্ছেন না।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ সিনেমার নায়িকা শবনম বুবলী বর্তমানে ঢাকায় থাকলেও সরাসরি প্রচারে অংশ নিতে পারছেন না। তিনি ভিডিওবার্তা ও সামাজিকমাধ্যমে সিনেমার প্রচারে যুক্ত থাকবেন বলে জানা গেছে।

    ‘সর্দারবাড়ির খেলা’র পরিচালক বলেন, নায়ক-নায়িকাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে। খুব শিগগির আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।

    অন্যদিকে প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের প্রথম সিনেমা এবং কিছু আর্থিক জটিলতা তৈরি হয়েছে। তাদের দাবি— নায়কের বকেয়া শিগগিরই পরিশোধ করা হবে এবং সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। 

    বিনোদন ডেস্ক

  • গুঞ্জনের মধ্যেই নিজেকে নতুনরূপে মেলে ধরলেন বুবলী

    ঢালিউড সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই অভিনেতা শাকিব খানকে বিয়ে করেন। এরপর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম দেন একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে। যদিও তাদের বর্তমান সম্পর্ক নিয়ে খানিক ধোঁয়াশা রয়ে গেছে। যদিও শবনম বুবলীকে নিজের সন্তানের মা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন শাকিব খান।

    এদিকে নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন অভিনেত্রী। কোনো ইভেন্ট বা ফিতাকাটা অনুষ্ঠানেও তাকে দেখা যায় না। অনেকটা আড়ালে থাকার কারণেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা গুঞ্জন দানা বেঁধেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে— সম্প্রতি বুবলী অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।

    নেটিজেনদের ধারণা, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী। হঠাৎ করে তার এই রহস্যময় আড়াল হয়ে যাওয়া এবং গুঞ্জন ভক্ত-অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। তার ভক্ত-অনুরাগীদের একটি বড় অংশ অপেক্ষা করছেন— কবে ভূমিষ্ঠ হবে বুবলীর দ্বিতীয় সন্তান।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    অথচ এ বিষয়ে অভিনেত্রী এখন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য দেননি, যা জল্পনাকে আরও উসকে দিয়েছে। আবার অনেকে শাড়ি পরার বিশেষ ধরন দেখে মনে করছেন, নায়িকা হয়তো কিছু আড়াল করতে চাইছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর শিগগির পাওয়া যাবে।

    এর মধ্যেই বুবলীকে দেখা গেছে, সামাজিক মাধ্যমে এক নতুন ফটোশুটে। নিজেকে নতুনরূপে মেলে ধরেছেন তিনি। বৈশাখী সাজের এ ছবিগুলো মুহূর্তেই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। ছবিতে বুবলী একটি লাল-সাদা রঙের শাড়ি পরে আছেন। তবে ভক্তদের নজর শুধু তার সৌন্দর্যে নয়, শাড়ি পরার অভিনব কৌশলেও আটকে গেছে। ছবির নিচে ভক্তদের মন্তব্যগুলোও সেই কৌতূহলকে আরও বাড়িয়ে তুলেছে।

    সামাজিক মাধ্যমে নেটিজেনরা বুবলীর পোস্ট করা ছবির সৌন্দর্যের প্রশংসার পাশাপাশি তার মাতৃত্ব নিয়েও কথা বলেছেন। এমনকি কেউ কেউ মন্তব্যের পাশাপাশি ‘বেবিবাম্প’ বা মাতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। এক নেটিজেনের প্রশ্ন— ‘বেবিবাম্প কোথায়?’ বা ‘প্রেগনেট অবস্থায় এত সৌন্দর্য’ কীভাবে থাকে।

    বিনোদন ডেস্ক

  • শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা কে আগে জানালেন, অপু না বুবলী?

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের দুই সন্তানের মা দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। শাকিবকে নিয়ে বিশেষ দিনগুলোতে প্রায়ই এই দুই নায়িকার সম্পর্কের টানাপোড়েন, ইঙ্গিত আর নীরব প্রতিযোগিতা আলোচনার কেন্দ্রে চলে আসে। বিশেষ করে নায়কের জন্মদিন, ঈদ কিংবা অন্য কোনো উপলক্ষ্যের সময়টায়।

    শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিনকে ঘিরে আবারও সেই পুরোনো আলোচনা নতুন করে সামনে এলো। শাকিবের জন্মদিন উপলক্ষ্যে শোবিজ তারকা থেকে শুরু করে তার ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যম ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন। এদিন ভক্তদের পাশাপাশি সরব হয়েছেন এই ঢাকাই সুপারস্টারের দুই সন্তানের মা—অপু বিশ্বাস ও শবনম বুবলী।

    তবে এই দুজনের মধ্যে কে আগে শুভেচ্ছা জানালেন শাকিব খানকে? শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই একটি প্রশ্ন।

    খোঁজ নিয়ে জানা যায়, জন্মদিনের শুভেচ্ছা জানানোর দৌড়ে শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাসই এগিয়ে ছিলেন। রাত পেরিয়ে জন্মদিনের প্রথম প্রহরেই তিনি নিজের ফেসবুক স্টোরির মাধ্যমে শুভেচ্ছা জানান। যদিও কোনো আনুষ্ঠানিক পোস্ট দেননি, তবু স্টোরির ভিজ্যুয়ালে ছিল আবেগের ছোঁয়া।

    সেখানে দেখা যায়, শাকিব খানের হাত ধরে নাচের ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন অপু বিশ্বাস, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘হ্যাপি বার্থডে’ গান। কোনো কিছু না বলেও, সেই মুহূর্তে যেন অনেক কথাই বলে দিয়েছেন তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শাকিবের জন্মদিনে অপুর স্টোরি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নতুন জল্পনা—বুবলী কখন, কীভাবে শুভেচ্ছা জানাবেন? কারণ অতীত অভিজ্ঞতা বলছে, এমন বিশেষ দিনে দুজনের শুভেচ্ছা বিনিময় প্রায়ই তুলনার জন্ম দেয়।

    অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বিকালের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানান শবনম বুবলী। পোস্টে দেখা যায়, তাদের সন্তান শেহজাদ খান বীরকে জড়িয়ে ধরে আছেন শাকিব খান—একটি আন্তরিক, পারিবারিক মুহূর্ত। জানা গেছে, ছবিটি গত বছর যুক্তরাষ্ট্রে থাকাকালীন বাবা-ছেলের একান্ত সময়ের।

    পোস্টের ক্যাপশনে বুবলী ভালোবাসার ইমোজি দিয়েছে লিখেছেন, ‘শুভ জন্মদিন’।

    পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। মাত্র এক ঘণ্টায় প্রায় ১৪ হাজারের বেশি রিঅ্যাকশন এবং ৮ শতাধিক মন্তব্য জমা পড়ে। অনেকেই মন্তব্যে প্রশ্ন তোলেন বুবলীর দেরিতে শুভেচ্ছা জানানোর বিষয়টি নিয়ে।

    তবে সবকিছু মিলিয়ে সময়ের হিসেবে এটা স্পষ্ট—অপু বিশ্বাসই ঢালিউড সুপারস্টারের জন্মদিনে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন। আর কিছুটা সময় নিয়ে নিজের মতো করে ভালোবাসা প্রকাশ করেছেন শবনম বুবলী।

    এদিকে শনিবার (২৮ মার্চ) জন্মদিনকে ঘিরে শাকিব খানের আসন্ন ঈদুল আজহার সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এটি প্রকাশ করেন তিনি।  বর্তমানে সিনেমাটির শুটিংয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো।

    বিনোদন ডেস্ক

  • ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

    এক সময়ের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস ও বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী বছরের বেশিরভাগ সময় ঢালিউড কিং শাকিব খান ইস্যুতেই আলোচনায় থাকেন। 

    একজন নায়ককে নিয়ে কোনো মন্তব্য করলেই আরেকজন নতুন সংলাপ নিয়ে হাজির হন। আর তা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে হাসির খরাকে পরিণত হয়।

    তাদের ঝগড়া আর কাদা ছোড়াছুড়ি বিনোদনের রসদ জোগালেও সামজিক মাধ্যমে নেটিজেনদের নেতিবাচক নানা মন্তব্যের ঝড় যেন থেমে নেই। তবে এবার সেই পথ ছেড়ে ভিন্ন পথে লড়াই করতে আসছেন এ দুই সাবেক শাকিবপত্নী। 

    আবারও ঈদের মাঠে লড়াইয়ে নামছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। আসন্ন ঈদে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে তাদের সিনেমা। মুক্তির তালিকায় রয়েছে বুবলীর ‘প্রেশার কুকার’ ও ‘পিনিক’ নামে দুটি সিনেমা। অন্যদিকে কিছুটা অনিশ্চয়তার আভাস থাকলেও এরই মধ্যে মুক্তির তালিকায় আলোচনায় রয়েছে অপু বিশ্বাসের ‘দুর্বার’।

    ঈদে মুক্তির কথা প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাটি আলোচনায় রয়েছে। কামরুল হাসান ফুয়াদ নির্মিত ‘দুর্বার’ সিনেমা অপু বিশ্বাস বলেন, ‘এটি নিয়ে বড় পরিকল্পনা থাকলেও প্রোডাকশন হাউসের সিদ্ধান্তের ওপরই সব কিছু নির্ভর করছে। মুক্তি ও প্রচারের বিষয়টি তো আমার হাতে নেই।’ 

    থ্রিলারধর্মী এ সিনেমায় নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দুর্বার সিনেমায় দুর্বার গতিতেই দেখা যাবে আমাকে। ভিন্ন চরিত্র ও ভিন্ন গেটআপে হাজির হব। এটা বলতে পারি— দর্শক ভালো একটি সিনেমা দেখতে পারবেন। অনেক চমক থাকছে এতে।’

    অন্যদিকে রায়হান রাফী পরিচালিত ও বুবলী অভিনীত ‘প্রেশার কুকার’ সিনেমাটি ঘিরে দর্শকদের বেশ আগ্রহ রয়েছে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির টিজারে বুবলীর উপস্থিতি নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। এর টিজারে চার নারী চরিত্রের নানা টানাপোড়েন ও রহস্যের ইঙ্গিত মিলেছে। এ ছাড়া গত ঈদে মুক্তির তালিকায় থাকা বুবলীর ‘পিনিক’ নিয়েও আলোচনা চলছে। আসন্ন ঈদে সিনেমাটি দর্শকদের বাড়তি বিনোদন দিতে পর্দায় আসার জোর গুঞ্জন রয়েছে। সম্প্রতি বুবলী সিনেমাটির নতুন একটি পোস্টার প্রকাশ করে তেমন ইঙ্গিতই দিয়েছেন। 

    সব কিছু ঠিক থাকলে বাস্তবজীবন ছাপিয়ে আসন্ন ঈদে পর্দার যুদ্ধে নামবেন দুই অভিনেত্রী। দুজনের সিনেমা ঘিরে নানা আলোচনা, জল্পনা-কল্পনা ছাপিয়ে শেষ অবধি কে জেতেন সেটাই দেখার বিষয়।

    বিনোদন ডেস্ক

  • কঠিন সময়ের স্মৃতিচারণ করে যা বললেন বুবলী

    ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জিউস মেডিকেল হাসপাতালে জন্মগ্রহণ করেন কিং শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী দম্পতির সন্তান শেহজাদ খান বীর। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই এবং শাকিব খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও বর্তমানে কাজ ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।

    এর মধ্যেই তার ক্যারিয়ারে এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা দাঁড়িয়েছে ২১টি, যার বেশিরভাগ সিনেমাই ব্যবসাসফল হয়েছে। দাম্পত্যজীবনে আলোচনা-সমালোচনা মাঝে পর্দায় সবসময় গ্ল্যামারাস ও হাসিখুশি দেখা গেছে অভিনেত্রীকে। কিন্তু অভিনয়ের গতি সমানতালে চালালেও বাস্তবজীবনের সংগ্রাম ও মাতৃত্বের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন। 

    সম্প্রতি রুম্মান খানের পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে শবনম বুবলী সেই সময় সন্তান শেহজাদ খান বীরের জন্মের কঠিন সময়ের পরিস্থিতির স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। 

    করোনা মহামারির সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাকীত্বের দিনগুলোর কথা স্মরণ করেন শবনম বুবলী। ২০২০ সালে যখন বিশ্বজুড়ে কোভিডের ভয়াবহতা, ঠিক সেই সময়েই মা হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। 

    সেই দিনগুলোর কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘সেটি ছিল আমার পুনর্জন্ম। আমি তখনো জানি না মায়ের জার্নিটা কেমন হয়। প্রেগন্যান্ট অবস্থায় আমেরিকায় ছিলাম, কোভিডের ওই ভয়াবহ পরিস্থিতির কথা আমরা কেউ জানতাম না।’ 

    তিনি বলেন, পৃথিবীতে আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বাবা-মা দুজনকে আমরা সবাই ভালোবাসি। কিন্তু আমার মায়ের জন্য আমার ফিলিংসটা যেমন আলাদা, ঠিক তেমনই আমার সন্তানের জন্যও। 

    কথাগুলো বলার সময় কণ্ঠ জড়িয়ে আসে শবনম বুবলীর। একপর্যায়ে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাঁধ মানে না চোখের পানি। কান্নাজড়িত কণ্ঠে ছোটবেলার মায়ের শাসনের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, আম্মু সবসময় একটা কথাই বলতেন—মা হলে বুঝবি।

    বিনোদন ডেস্ক