Tag: বিনোদনের খবর

  • জনপ্রিয় ৫ অভিনেত্রীর জন্মদিন আজ

    জনপ্রিয় পাঁচ অভিনেত্রীর আজ জন্মদিন। আজকের এই দিনে (১২ অক্টোবর) জন্মগ্রহণ করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, কেয়া এবং দুই লাক্স তারকা মৌসুমী হামিদ ও নাদিয়া আফরিন মিম।

    এই জনপ্রিয় পাঁচ তারকা অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। 

    পাঁচ তারকার জন্মদিনে ভক্ত-অনুরাগী ছাড়াও কাছের মানুষের অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত হন তারা। সবাই সামাজিক মাধ্যমে তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।

    জানা গেছে, তাদের জন্মদিন নিয়ে কোনো তারকাই জমকালো আয়োজন নেই। পরিবারের সদস্য, বন্ধু-স্বজনদের নিয়ে কাটাবেন দিনটি বলে জানিয়েছেন তারা। চলুন জেনে নেওয়া যাক, আরও একবার পরিচিত হই— 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মেহের আফরোজ শাওন 

    একজন অভিনেত্রী, পরিচালক, গায়িকা, নৃত্যশিল্পী ও স্থপতি । তিনি ১৯৮১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বর্ষীয়ান অভিনেত্রী মেহের আফরোজ শাওন। অভিনেত্রী জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তার বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। তিনি দুই পুত্রের জননী।

    শাওন ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করেন। ক্যারিয়ারে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়তা পায়। পরিচালনাতেও তিনি দেখিয়েছেন তার পারদর্শিতা। নাটক-টেলিছবির পাশাপাশি ‘কৃষ্ণপক্ষ’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন শাওন।

    সোহানা সাবা

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু রুপালি পর্দাতেও কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি। তার আলোচিত সিনেমার মধ্যে আছে— ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’ ইত্যাদি। প্রযোজক হিসেবেও সুনাম কুড়িয়েছেন অভিনেত্রী। তার প্রযোজনায় একটি ওয়েব সিরিজ নির্মাণ হয়েছে। এখানে অভিনয়ও করছেন সাবা। তিনি এখনো নিয়মিত কাজ করে যাচ্ছেন। সর্বশেষ একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন সোহানা সাবা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কেয়া

    যশোরে জন্মগ্রহণ করেন অভিনেত্রী কেয়া। ২০০১ সালে ১৪ বছর বয়সে সিনেমায় অভিনয় শুরু করেন তিনি। তার প্রথম সিনেমা ‘কঠিন বাস্তব’। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ। এটি নির্মাণ করেছিলেন মনতাজুর রহমান আকবর।

    মৌসুমী হামিদ

    ২০১০ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে পথচলা শুরু মৌসুমী হামিদের। টিভি ও চলচ্চিত্র দুই মাধ্যমেই কাজ করছেন তিনি।

    নাদিয়া আফরিন মিম

    ২০১৪ সালে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নাদিয়া আফরিন মিম। এরপর থেকে নিয়মিতই কাজ করে যাচ্ছেন নাটক-বিজ্ঞাপনে।

    বিনোদন ডেস্ক

  • প্রতিদিন কে কত টাকা নিচ্ছেন বিগ বসের প্রতিযোগীরা

    ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। এক এক করে ১৯তম সিজনে এসে ঠেকেছে শো-টি। বলিউড সুপারস্টার সালমান খানের উপস্থাপনায় এই শো সবসময়ই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু ঝগড়া, রাজনীতি আর টাস্কই নয়, দর্শকদের কৌতূহলের বড় অংশ জুড়ে থাকেপ্রতিযোগিরা আসলে কত পারিশ্রমিক পান?

    যদিও প্রযোজক সংস্থা বা সম্প্রচারকারী চ্যানেল কখনো আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করে না। তবুও বিভিন্ন সংবাদমাধ্যম ও বিনোদন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন থেকে আভাস মেলে প্রতিযোগিদের আয়ের অঙ্ক সম্পর্কে।

    সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকারা

    সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, এবারের মৌসুমে অংশ নেওয়া ১৭ প্রতিযোগির মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন জনপ্রিয় টিভি অভিনেতা গৌরব খান্না। তার সাপ্তাহিক পারিশ্রমিক প্রায় ১৭.৫ লাখ রুপি। যা দৈনিক হিসাবে দাঁড়ায় প্রায় আড়াই লাখ রুপি।

    তার পরেই রয়েছেন সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিক। জানা গেছে, তিনি সপ্তাহে পাচ্ছেন প্রায় ৮.৭৫ লাখ রুপি, অর্থাৎ প্রতিদিন তার হাতে আসছে গড়ে ১ লাখ ২৫ হাজার রুপি।

    মধ্যম সারির প্রতিযোগিরা

    এবারের শো’তে তরুণ তারকাদের মধ্যে অন্যতম আশনূর কৌর। এই অভিনেত্রীর সাপ্তাহিক পারিশ্রমিক বলা হচ্ছে প্রায় ৬ লাখ রুপি। দৈনিক হিসাবে যা দাঁড়ায় প্রায় ৮৫ হাজার টাকা।

    একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন নৃত্যশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর আভেজ দরবার। যদিও গত সপ্তাহেই তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন। অবশ্য চার সপ্তাহ অতিবাহিত হওয়া এই শো থেকে ইতোমধ্যেই ছিটকে পড়েছেন আভেজসহ পাঁচজন।

    নতুন মুখ ও কম জনপ্রিয়দের পারিশ্রমিক

    সব প্রতিযোগিই যে লাখ লাখ টাকা পান, এমন নয়। বিনোদন সংবাদমাধ্যমগুলোর দাবি, নতুন বা কম পরিচিত মুখদের সাপ্তাহিক পারিশ্রমিক প্রায় এক লাখ রুপির মধ্যে সীমাবদ্ধ থাকে। দৈনিক হিসাবে যা দাঁড়ায় প্রায় ১৪ থেকে ১৫ হাজারে।

    কেন পারিশ্রমিকের এত তারতম্য?

    বিগ বস শো’তে কার কত পারিশ্রমিক হবে, তা মূলত নির্ভর করে তার জনপ্রিয়তা, সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, আগের কাজের অভিজ্ঞতা এবং চ্যানেলের প্রত্যাশার ওপর। বড় তারকারা দর্শক টানার জন্য বেশি পারিশ্রমিক পান, অন্যদিকে নতুন প্রতিযোগিরা সুযোগের বিনিময়ে তুলনামূলক কম টাকা নিয়ে অংশ নেন।

    আনুষ্ঠানিক ঘোষণা নেই

    তবে মনে রাখতে হবে, এই সমস্ত অঙ্কই সংবাদমাধ্যমের প্রতিবেদন ও গুঞ্জন নির্ভর। শোএর প্রযোজক বা সম্প্রচারকারী চ্যানেল কখনোই আনুষ্ঠানিকভাবে কার কত পারিশ্রমিক তা প্রকাশ করে না। তাই এগুলোকে নিশ্চিত তথ্য না ভেবে, বরং আভাস হিসেবে দেখা উচিত।

    দর্শকদের কাছে বিগ বস মানেই বিনোদনের দুনিয়ায় এক আলাদা উন্মাদনা। কিন্তু তার আড়ালে পারিশ্রমিকের এই বিপুল অঙ্কই প্রমাণ করে, শুধু টিভি স্ক্রিনে আলোড়ন তোলাই নয়, অর্থনীতির দিক থেকেও বিগ বস এখনো ভারতের টেলিভিশনের সবচেয়ে বড় ‘গেম’ শো।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করলেন কোরিয়ান জনপ্রিয় অভিনেত্রী কিম, পাত্র কে?

    দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় অভিনেত্রী কিম অকে-বিনের ২০০৫ সালে ‘হুইসপারিং করিডরস ৪: ঘোস্ট ভয়েস’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে। তিনি প্রথম সিনেমাতেই ব্লু ড্রাগন ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন। এরপর ২০০৬ সালে ধারাবাহিক ‘হ্যালো, গড!’ ও ‘ওভার দ্য রেইনবো’ দিয়ে কিম জনপ্রিয় হয়ে ওঠেন।

    এরপরেই অভিনেত্রীর ক্যারিয়ারের সফলতার হাওয়া লাগে ২০০৯ সালে পার্ক চ্যান-উক নির্মিত ‘থার্স্ট’ সিনেমার মাধ্যমে। এর জন্য স্পেনের সিটজেস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পান কিম অকে-বিন। একই সঙ্গে কানের লালগালিচায় হাঁটার সুযোগও আসে এ অভিনেত্রীর।

    কিম এরপর ‘সোর্ড অ্যান্ড ফ্লাওয়ার’, ‘আর্থডাল ক্রনিকলস’সহ বেশ কয়েকটি টেলিভিশন নাটক ও ‘দ্য ফ্রন্ট লাইন’, ‘দ্য ভিলেনেস’র মতো সিনেমায় কাজ করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

    এদিকে কিম অকে-বিন কোরিয়ান সিনেমা ও নাটকে শক্তিশালী নারী চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক আলোচিত। সাহসী, স্বাধীনচেতা ও জটিল চরিত্রে তার অভিনয় তাকে সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে আলাদাভাবে পরিচিত করেছে। জনপ্রিয় এ অভিনেত্রী এর মধ্যেই বিয়ে করতে চলেছেন। আসছে আগামী ১৬ নভেম্বর তিনি বিয়ে করবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে তার এজেন্সি ‘ঘোস্ট স্টুডিও’। তবে বর বিনোদন জগতের কেউ নন বলে জানা গেছে।

    ‘ঘোস্ট স্টুডিও’ জানিয়েছে, তাদের দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিম অকে-বিনের নতুন জীবনের জন্য আমরা সবার কাছ থেকে শুভকামনা চাই। তিনি ভবিষ্যতেও অভিনেত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। কিম অকে-বিন বিয়েকে সামনে রেখে ফটোশুট করেছেন। এ ছবি ঘোস্ট স্টুডিও প্রকাশ করেছে। ছবিতে কিমকে সাদা গাউনে দেখা গেছে। 

    বিনোদন ডেস্ক

  • ‘পিছে তো দেখো’ তারকার ভাইয়ের মৃত্যু কি সাপের কামড়ে হয়েছে?

    ‘পিছে তো দেখো’ ভাইরাল ভিডিওর মাধ্যমে আলোচনায় আসা আহমেদ শাহের ছোটভাই শিশুশিল্পী উমর শাহ সোমবার মারা গেছে। তার বয়স হয়েছিল ১৫ বছর। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে উমরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বড় ভাই, টিকটক তারকা আহমেদ শাহ। যিনি ‘পিছে দেখো’ সংলাপের জন্য রাতারাতি পরিচিতি পান।

    উমরের চাচা দানিয়াল শাহ জানান, রোববার রাতে হঠাৎ করেই উমরের শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বমি করলে ফুসফুসে তরল জমে যায়, পরে তার মৃত্যু হয়।

    দানিয়াল শাহ আরও জানান, এর আগে তাদের বাড়িতে একটি বিষধর সাপ মারা হয়েছিল। সাপের কামড়ে উমরের মৃত্যু হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

    এক আবেগঘন পোস্টে উমরের বড় ভাই আহমেদ শাহ লেখেন, আমাদের পরিবারের ছোট্ট উজ্জ্বল তারা উমর শাহ আল্লাহর কাছে ফিরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    এদিকে উমরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরপরই শোবিজ অঙ্গনের তারকারা শোক প্রকাশ করেন। জিতো পাকিস্তানের উপস্থাপক ফাহাদ মুস্তাফা লেখেন, উমরের চলে যাওয়ার খবরে শুনে তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন।

    শান-ই-রামজান-এর উপস্থাপক ওয়াসিম বাদামী জানান, চিকিৎসকদের সঙ্গে তার কথা হয়েছে। তারা বলেছেন, সোমবার ভোরে কার্ডিয়াক অ্যারেস্টে উমরের মৃত্যু হয়।

    প্রবীণ অভিনেতা আইজাজ আসলাম লিখেছেন, উমর জিতো পাকিস্তান অনুষ্ঠানে সবার মুখে হাসি ফুটিয়েছিল। অভিনেত্রী মাহিরা খান ও মোমল শেখও উমরের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

    সোমবার দারাবান রোডে উমর শাহের জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় জাখোরি শরিফ কবরস্থানে তাকে দাফন করা হয়। তার স্কুল কর্তৃপক্ষ কবরের পাশে ফুল রেখে গভীর শোক প্রকাশ করেছে।

    বিনোদন ডেস্ক

  • কুমার শানুর সঙ্গে মায়ের সম্পর্ক ছিল বিষাক্ত: কণিকার ছেলে

    অভিনেতা সালমান খানের ‘বিগ বস ১৯’–এর ঘরে অন্যতম আলোচিত সদস্য অভিনেত্রী কণিকা সদানন্দ। তার এন্ট্রি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। কারণ সেই সময় সঞ্চালক নিজেই জানিয়ে দেন— তিনি অনেক বছর ধরে কণিকাকে চেনেন। 

    শুধু অভিনেত্রীই নন কণিকা সদানন্দ। তিনি একজন সমাজকর্মী ও প্রশিক্ষিত আইনজীবী। ‘ক্রান্তিবীর’ ও ‘দিলওয়ালে’র মতো সিনেমায় তার অভিনয় নব্বইয়ের দশকে পরিচিত মুখ করে তোলে। কিন্তু তার আসল লড়াই শুরু হয় পর্দার বাইরে— নারী অধিকার, আইনি সচেতনতা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে।

    আর সেটি আরও একবার জানা যায়, বিগ বসে কণিকা সদানন্দ আর সংগীতশিল্পী কুমার শানুকে ঘিরে আলোচনায়। তবে কণিকার এই অতীত প্রেম নিয়ে এবার কথা বললেন তার ছেলে আয়ান লাল, যার চোখে সেই সম্পর্ক ছিল ‘অত্যন্ত বিষাক্ত’।

    সম্প্রতি সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ান বলেন, আমি সেই সম্পর্কের অনেক পরে জন্মেছি। শানুকে সামনাসামনি কখনো দেখিনি। কিন্তু মা এখনো তার শিল্পীসত্তাকে শ্রদ্ধা করেন। এটা প্রেম নয়, এটা শিল্পের প্রতি এক গভীর সম্মান বলে জানান আয়ান। 

    তিনি বলেন, ‘মা কখনো আবেগে অন্ধ হন না। এটা অহংকার নয়, এটা তার আত্মসম্মানের প্রতিফলন। আমি যখন গুগলে তার নাম খুঁজি। মা বলেন, তিনি আমার জীবনে একসময় খুব গুরুত্বপূর্ণ ছিলেন। আমি তাকে আত্মার সঙ্গী মনে করতাম। প্রত্যেকের জীবনে একবার এমন ভালোবাসা হওয়া উচিত। কিন্তু সেটা ছিল বিষাক্ত— খুবই, খুবই বিষাক্ত। মা জানিয়েছিলেন— এই প্রেম ছিল গোপণ। কারণ তিনি শানুর বৈবাহিক অবস্থার প্রতি সম্মান রেখেছিলেন। 

    আয়ান বলেন, ‘সম্পর্কটি যন্ত্রণাদায়ক হলেও তা আমাদের জীবনে গভীর ছাপ রেখে গেছে। আমরা সেই ছায়া থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছি। 

    আয়ান আরও বলেন, যখন আমার প্রেমিকা ছিল, তখন মায়েরও প্রেমিক ছিল। সেই সময়টা আমাদের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি করেছিল। আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শিখেছি।

    উল্লেখ্য, নব্বইয়ের দশকে কণিকার ব্যক্তিজীবন মিডিয়ায় শোরগোল ফেলে দেয়। জনপ্রিয় গায়ক কুমার শানুর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। সেই সময়ে শানুর দাম্পত্য ভাঙনের মুখে ছিল, আর কণিকাই হয়ে উঠেছিলেন তার মানসিক ভরসা। তিনি শুধু গায়কের সঙ্গীই ছিলেন না, বরং তার আর্থিক হিসাব–নিকাশ থেকে শুরু করে পারিবারিক দায়িত্ব—সবকিছু নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। 

    সেই সময়ে এক সাক্ষাৎকারে কণিকা নিজেই স্বীকার করেছিলেন, আমি তার কাছে স্ত্রীর মতোই ছিলাম। কুমার শানুকে আমার স্বামী বলে মনে করতাম। পাঁচ বছর ধরে সেই সম্পর্ক টিকে থাকলেও পরিণতি হয়নি সুখকর। 

    বিনোদন ডেস্ক

  • সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে ক্ষোভ: যা বললেন শিল্পী রাজিব

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগ না দিয়ে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন একজন ইসলামি বক্তা। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে মত দেন দেশের বিভিন্ন অঙ্গনের মানুষ। সংস্কৃতিকর্মীরাও প্রতিক্রিয়া জানিয়েছেন। 

    সম্প্রতি বিষয়টি নিয়ে ক্লোজআপ তারকা মিজান মাহমুদ রাজীব ফেসবুকে লিখেছেন, জামায়াত ক্ষমতায় এলে গানের মানুষ কী করে খাবে?

    সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে রাজীব ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই পোস্টে তিনি লেখেন, আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তাইলে আমরা যারা গানের মানুষ তারা কী করে খাব?

    এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) তিনি লিখেছিলেন, তুরষ্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, কাতারের মতো উন্নত মুসলিম দেশগুলোতে সরকারিভাবে বাচ্চাদের ধর্মের পাশাপাশি সংগীত শেখানো বাধ্যতামূলক বা অপশনাল। কোথাও সংগীতকে ধর্মের শত্রু বানানো হয়নি। আমাদের শিশুদের মানসিক বিকাশ পরিপূর্ণ হওয়ার জন্য ধর্মের পাশাপাশি সংগীত ও কলা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার শিশুর মানসিক বিকাশ নিশ্চিত করুন।

    ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি সম্প্রতি ফেসবুকে লিখেছেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও প্রাথমিক স্তরে ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগের বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। অথচ সংগীতের মতো একটি অতিপ্রাকৃতিক বিষয়ের জন্য আলাদা শিক্ষক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে, যা আমাদের মতে সম্পূর্ণ অযৌক্তিক এবং জনমতবিরোধী।

    তিনি আরও লিখেছিলেন, এই দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য কোনো বিশেষায়িত শিক্ষক নেই। অন্যদিকে সংগীতের জন্য নির্দিষ্ট পদ সৃষ্টি হচ্ছে। এটা অত্যন্ত বেদনাদায়ক। আমরা সন্তানদের বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধ সুরক্ষিত দেখতে চাই।

    উল্লেখ্য- সম্প্রতি সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় পরিবর্তন এনে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য আলাদা দুটি পদ সৃষ্টি করেছে। আগে এসব দায়িত্ব অন্য শিক্ষকেরা পালন করতেন।

    বিনোদন ডেস্ক

  • পরিচালকের বিরুদ্ধে অভিযোগ এনে সিনেমা ছাড়ছেন নায়িকা রিপা

    ঢাকাই সিনেমার নায়িকা রাজ রিপা। অভিনয়ে নাম লেখানোর আগে জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন তিনি। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন; কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে সিনেমায় ক্যারিয়ার গড়ার লড়াই করছেন রিপা।

    ২০২০ সালে ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। চলতি বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ময়না’ সিনেমা। রিপার অভিনীত আরও একটি সিনেমা ‘মুক্তি’; যা দীর্ঘ সময় পার হলেও এখনো আলোর মুখ দেখেনি। আর তাই সিনেমাটির পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। এই ক্ষোভ থেকেই রিপা তার ফেসবুকের ভেরিফায়েড আইডিতে পোস্ট দিয়ে জানান, তিনি দ্রুতই মিডিয়া ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাচ্ছেন।

    পোস্টে তিনি লেখেন- ‘এই ইন্ডাস্ট্রি আমার মতো মানুষের জন্য নয়। গত ৭ বছর একা একাই পথ চলেছি। ভালো-মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম। কারো কাছে ঋণী নই, তবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি রয়ে গেছে। তিনি হয়তো তা শোধ করবেন, না হয় গায়ের জোরে আমাকে সরিয়ে দেবেন।’

    রিপা অভিযোগ করেন, চার বছর ধরে নিজের পরিশ্রম দিয়ে ‘মুক্তি’ সিনেমাটি এগিয়ে নিতে গিয়েই মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন তিনি।

    তার ভাষায়- ‘আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো অনেক আগেই ভেঙে পড়ত। বারবার ডিপ্রেশনে পড়েও একা একা উঠে দাঁড়িয়েছি; কিন্তু আর কত ধৈর্য ধরা সম্ভব? স্পন্সর আনা পরিচালকের কাজ, শিল্পীর নয়। তবুও চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। পরিচালক আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন অথচ নিজের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবলেন না।’

    তিনি আরও জানান, আট বছরের মধ্যে পরিচালক কোনো বড় কাজ শেষ করতে পারেননি। ‘মুক্তি’ সিনেমাটিই কেবল তার একমাত্র চলমান প্রজেক্ট, তাও নাকি নানা অজুহাতে থেমে আছে। এমনকি পরিচালকের কাছ থেকে হুমকিও পেয়েছেন রিপা।

    তিনি বলেন, পরিচালক আমাকে বলেছেন, চাইলে সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে দিতে পারেন, তাহলে আর কিছু করার থাকবে না।

    রাজ রিপা দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি জানি বিচার একদিন আল্লাহই করবেন। কিন্তু এই শহর আর এই ইন্ডাস্ট্রি আমার জন্য নয়। নিজের অনেক স্বপ্নকে মাটিচাপা দিয়ে দিচ্ছি আজ। হয়তো আমার মতো অসংখ্য স্বপ্নবাজ এভাবেই হার মানে বেইমানির কাছে।’

    বিনোদন ডেস্ক

  • নতুন করে ফিরছে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’

    দুই দশক পর নতুন করে ফিরছে জনপ্রিয় গান ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’। ‘প্রেমের জ্বালা’ সিনেমায় গাওয়া গানটি ২০০২ সাল থেকে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এখনো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গানটি শোনা যায়।

    গানটি গেয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

    অনুপম মুভি সংস ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া গানটির ভিউ প্রায় ৫২ মিলিয়ন। তাদের ব্যানারে তৈরি নতুন গানটিতে ব্রিজ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে আসসালামালাইকুম বিয়াইন সাব গানের প্রথম দুই লাইন। এজন্য গানটির নতুন সংস্করণটি আসছে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ শিরোনামে।

    গানটির নতুন ভার্সনে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন সৈয়দ অমি এবং সংগীতায়োজনে আছেন এ এন ফরহাদ।

    গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন, আগের গানটির জনপ্রিয়তা মাথায় রেখে গানটি সম্পূর্ণ নতুন করে লেখা হয়েছেআগের গানের দুই লাইন রাখা হয়েছে কোরাস অংশে। পূজা উপলক্ষে বড় আয়োজনে তৈরি হচ্ছে গানটি। আশা করছি, আগের গানের মতো এই গানটিও দর্শকের মন ছুঁয়ে যাবে।

    গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সৈয়দ অমি। সঙ্গে আছেন তার স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি। সম্প্রতি এফডিসিতে নির্মিত একটি বিশাল আয়োজনে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ গানের ভিডিও শুটিং হয়েছে। যেখানে অংশ নিয়েছেন একঝাঁক নৃত্যশিল্পী।

    ওই সেট থেকে দুজনের একটি ছবি শেয়ার করে ফেসবুকে অমি জানান, সফলভাবে শেষ হয়েছে গানের ভিডিও শুটিং। শিগগিরই আসছে নতুন এই গান।

    জানা গেছে, ১১ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশ পাবে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ গানটি।

    বিনোদন ডেস্ক