Tag: বিনোদনের খবর

  • ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ আর নেই

    ঢালিউডে সালমান শাহ ও মৌসুমীর জনপ্রিয় জুটি দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নেয় তাদের প্রথম সিনেমা দিয়েই। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে এই জুটির যাত্রার পেছনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেই প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ আর নেই। সোমবার (২২ ডিসেম্বর) ৭০ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

    ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    চলচ্চিত্র অঙ্গনে সুকুমার রঞ্জন ঘোষ কেবল একজন সফল প্রযোজকই ছিলেন না, বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকাও পালন করেছেন তিনি। তিনি মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। পাশাপাশি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

    ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর বাইরে তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘লড়াই’, ‘অমর সঙ্গী’, ‘বিয়ের ফুল’সহ একাধিক সিনেমা ব্যবসাসফল হয় এবং দর্শকপ্রিয়তা লাভ করে।

    চলচ্চিত্র প্রযোজক–পরিবেশক সমিতি জানিয়েছে, সুকুমার রঞ্জন ঘোষের মৃত্যুতে দেশের চলচ্চিত্রশিল্পে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

    জানা গেছে, তিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ধানমন্ডির বাসায় অবস্থানকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই সেখানে তার মৃত্যু হয়।

    বিনোদন ডেস্ক

  • নির্বাচন নিয়ে ভাবছেন অভিনেতা আহমদ শরীফ

    ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় ও আলোচিত খল অভিনেতা আহমদ শরীফ দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের বাইরে অবস্থান করছেন। অভিনয় জীবন থেকে দূরে সরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এই কিংবদন্তি অভিনেতা এবং বর্তমানে সেখানেই তার স্থায়ী বসবাস। মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য দেশে ফিরলেও দীর্ঘ সময় তাকে দেশের চলচ্চিত্র অঙ্গনে দেখা যায় না।

    সম্প্রতি এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছেন আহমদ শরীফ। তিনি জানান, আরও দুই–একদিন দেশে অবস্থান করবেন। এই সংক্ষিপ্ত সফরের মধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে নিজের ভাবনা ও পরিকল্পনার কথা প্রকাশ করেন তিনি।

    সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এক আলাপকালে আহমদ শরীফ বলেন, ‘আমেরিকা থেকে আমি কিছু কাজের জন্য দেশে এসেছি। কয়েক দিনের মধ্যেই আবার ফিরে যেতে হবে। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি দেশে আসব। শিল্পী সমিতির জন্য যারা আন্তরিকভাবে কাজ করতে চান, তাঁদের নিয়ে একটি প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।’

    তিনি আরও বলেন, ‘আমি সবার সঙ্গে কথা বলছি। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার আগ্রহ রয়েছে। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত হয়নি। আশা করছি, কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।’

    প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ। পরবর্তী সময়ে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনটির নেতৃত্ব দিয়েছেন।

    প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয় করা এই অভিনেতা খলনায়ক হিসেবেই বিশেষভাবে খ্যাতি অর্জন করেন। তবে পাশাপাশি ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, দেনমোহর, তিন কন্যা, বন্দুকসহ আরও বহু জনপ্রিয় ছবি।

    সবশেষ শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমায় আহমদ শরীফকে দেখা গেছে, যা দর্শকদের মধ্যে তার উপস্থিতিকে নতুন করে আলোচনায় এনে দেয়।

    বিনোদন ডেস্ক

  • বাংলা শিখছেন সাইফ আলি খান?

    বাংলা শিখছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। বলিপাড়ার অন্দরে খবর এমনই। আগামী তিন মাস কোনো কাজে হাত দেবেন না তিনি। শুধুই বাংলা ভাষা, উচ্চারণভঙ্গি রপ্ত করায় মন দেবেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাইফ
    আলি খান। তবে সবটা
    খোলাসা করতে নারাজ অভিনেতা। এটুকু আভাস দেওয়ার পরেই মুখে কুলুপ এঁটেছেন তিনি। অভিনেতার দাবি কাজ নিয়ে তিনি বেশি কিছু বলতে পারবেন না।

    এমন খবরে কৌতূহল নেটিজেনদের— তবে কি বাংলা ছবিতে দেখা যাবে নবাবকে? অভিনেতার দাবি, কোনো এক বাঙালি ব্যক্তিত্বের জীবনীচিত্রে দেখা যাবে তাকে। পরিচালক কে, কার জীবনীচিত্রসে ব্যাপারে কিছুই খোলাসা করে বলেননি সাইফ আলি খান। তবে অভিনেতা
    জানিয়েছেন
    , বহুদিন পর কোনো চরিত্রের জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

    চলতি বছরেরই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সাইফ আলি খান। সিনেমায় অভিনয়ের চেয়েও সেই ঘটনার জন্যই বেশ আলোচনায় উঠে আসে তার নাম। এই ঘটনার রেশ এখনো যেন তার স্মৃতিতে দগদগে। কথাও জানিয়েছেন অভিনেতা।

    সম্প্রতি অভিনেত্রী
    কাজল
    টুইঙ্কেল খান্নার অনুষ্ঠানে এসে সাইফ আলি খান বলেন, ওই ঘটনার স্মৃতি যেন তাড়া করে বেড়ায় তাকে। প্রায়ই মনে হয়, তিনি হয়তো শয্যাশায়ীও হয়ে যেতে পারতেন সারাজীবনের জন্য। এ পতৌদি পরিবারের নবাব বলেন, ওই ঘটনার পর তার পা অসাড় হয়ে গিয়েছিল। একসঙ্গে অভিনেতা কৃতজ্ঞ এই নতুন জীবন পাওয়ার জন্য। তিনি বিশ্বাস করেন, এটি তার পুনর্জন্ম হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • সিয়াম-সুস্মিতার সিনেমার ফার্স্টলুক প্রকাশ্যে

    ঢালিউডের কিং শাকিব খানকে নিয়েবরবাদসিনেমার সাফল্যের পর পরিচালক মেহেদী হাসান হৃদয় প্রযোজক শেহরিন সুমি এবাররাক্ষস’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। ‘রাক্ষস’
    সিনেমার
    ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে।

    বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশ
    করা
    হয়েছে এ সিনেমার ফার্স্ট লুক। এ সিনেমায় কেন্দ্রীয়
    চরিত্রে দেখা যাবে সময়ের আলোচিত হিরো সিয়াম আহমেদ। তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে
    টালিউডের জনপ্রিয়
    অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে।

    কয়েক সেকেন্ডের সেই ঝলকটি দেখে সামাজিক মাধ্যমে সিনেমাপ্রেমী
    নেটিজেনদের
    মনে একটাই প্রশ্ন— তবে কিবরবাদসিনেমার চেয়েও বড় কোনোভায়োলেন্সআসছে পর্দায়?  অনেকেরই ধারণা ছিল—বরবাদসিনেমার পর হয়তো নির্মাতারা কিছুটা নমনীয় গল্পের দিকে ঝুঁকবেন। কিন্তু ফার্স্টলুক প্রকাশ্যে আসার
    পর
    সব জল্পনা বদলে গেছে। নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার ভায়োলেন্স অন্ধকার জগতের এমন এক সীমানা ছুঁতে চলেছেন, যা ঢাকাই সিনেমা জগতে সচরাচর দেখা যায় না।

    বুধবার এফডিসিতেরাক্ষস’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে সিয়াম আহমেদ বলেন, এই চরিত্রের জন্য তাকে দীর্ঘ মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্স হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবেরাক্ষসসিনেমা।

    সিনেমার ফার্স্টলুকে দেখা যায়, এক অবিশ্বাস্য বীভৎস দৃশ্য। ধবধবে সাদা ঘরের মেঝে জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। তার মাঝে রক্তে ভরা একটি বাথটাব, যেখানে নিথর পড়ে আছে একটি বাঘ। বাথটাবের পাশে সাদা স্যুটবুটে দণ্ডায়মান অভিনেতা সিয়াম। এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল নিয়ে তিনি গুলি ছুড়লেন মৃত বাঘটির দিকে। সিয়ামের চোখেমুখে ফুটে ওঠে এক ধ্বংসাত্মক অথচ বিষাদগ্রস্ত অভিব্যক্তি, আর দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল, যা স্পষ্ট করেরাক্ষসমোটেও কোনো সাধারণ ধারার সিনেমা নয়। জানা গেছে, দেশের বাইরে শ্রীলংকা মালয়েশিয়াতেও হবে সিনেমার কিছু অংশের শুটিং।

    বিনোদন ডেস্ক

  • সাগরপাড়ে লাস্যময়ী লুকে মিম

    বিদ্যা সিনহা মিম কাজের ফাঁকে দেশের বাইরে ছুটি কাটাতে প্রায়ই উড়াল দেন। সে জন্য ঢালিউড এই অভিনেত্রীকে ‘ভ্রমণকন্যা’ হিসেবেও ডেকে থাকেন তার ভক্ত-অনুরাগীরা। তবে অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি। 

    নানা বিষয় ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম নয়; ছুটির মেজাজে লাস্যময়ী মিম ধরা দেন সাগরপাড়ে। একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে দিয়ে তিনি নেটিজেনদের নজর কেড়েছেন। ছবিগুলো রীতিমতো ভাইরাল হয়ে পড়ে।

    এর আগেও সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করে নেন অভিনেত্রী। সেসব ছবিতে দেখা যায়, মিম লাল রঙের খোলামেলা পোশাকে সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকতে। 

    এবার অবকাশ যাপনের জন্য মিম উড়াল দিয়েছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে। সেখান থেকেই ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করে নেন উষ্ণতা ছড়ানো বেশ কিছু ছবি। 

    সাগরপাড়ে বোল্ড লুকে মিম যেন অন্যরকম আবেদন সৃষ্টি করেছেন। খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন এ অভিনেত্রী। তার মোহময়ী চোখের চাহনি যেন মুহূর্তেই ঘুম কেড়ে নিয়েছে নেটিজেনদের। মালদ্বীপের সৈকতে রোদচশমা পরেও দারুণ কয়েকটি ফটোশুট করেছেন বিদ্যা সিনহা মিম।

    অভিনেত্রীর এ ছবিগুলো প্রকাশের পরপরই কমেন্টবক্সে উপচেপড়া মন্তব্য। তার রূপের প্রশংসায় পঞ্চমুখ ভক্ত-অনুরাগীদের ভালোবাসায়। এক নেটিজেন লিখেছেন—  ‘আপু, এত সুন্দর সুন্দর পিক আপলোড দিও না, শীতও তোমাকে দেখে পালিয়ে যাবে।’ আরেক নেটিজেন লিখেছেন—‘অনেক সুন্দর লাগছে দেখতে।’ 

    উল্লেখ্য, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমা অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে নাটক ও সিনেমায় কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। 

    বিনোদন ডেস্ক

  • আসিফের সমালোচনার কড়া জবাব দিলেন ওমর সানী

    গত মাসে দেশের ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন সংগীতশিল্পী আসিফ আকবর। সেই সময় অনেক ফুটবলার ও নেটিজেন তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান।

    সম্প্রতি এক পডকাস্টে এই প্রসঙ্গ তোলেন উপস্থাপক। সেখানে ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারীশাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন আসিফ। ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার সুরে কথা বলেন তিনি।

    যদিও কথার শেষে ‘আই লাভ হিম’ বলে নরম হওয়ার চেষ্টা করেন গায়ক। তবে এসব মন্তব্য ভালোভাবে নেননি ওমর সানী। সোমবার সকালে নিজের ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তিনি আসিফকে কড়া জবাব দেন। 

    সানী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম। কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন-এটা গ্রহণযোগ্য নয়।’

    আরও ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল। কিন্তু পরিবার নিয়ে নয়।’

    ভিডিও বার্তার এক পর্যায়ে হাত তুলে গায়ককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল।’

    সবশেষে সানী বলেন, তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী আর আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে। এগুলো ধরে রাখ।’

    বিনোদন ডেস্ক

  • জলপাই বাগানে প্রকৃতির সজীবতায় বুবলী

    ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয়। প্রথম সিনেমাতে অভিনয় করেই বাজিমাত করেন তিনি। ‘বসগিরি’ সিনেমা রাতারাতি তাকে পরিচিতি এনে দিয়েছে। যিনি একটা সময় সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন, এখন তিনি পুরোদস্তুর অভিনেত্রী। রুপালি পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন, ঠিক তেমনই সামাজিক মাধ্যমেও বেশ সরব উপস্থিতি রয়েছে তার।

    সমপ্রতি সামাজিক মাধ্যমে নিজের যাপিতজীবনের নানা মুহূর্ত ও অনুভূতি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী। সেই সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে জানান দিয়েছেন জলপাই বাগানে তার বিচরণ।

    সামাজিক মাধ্যমে ছবিগুলোতে দেখা গেছে, পেস্ট রঙের জামা ও খোলা চুলে মিষ্টি হাসিতে জলপাই নিয়ে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। যেন প্রকৃতির সজীবতার সঙ্গে মিশে গেছেন তিনি। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে বুবলী লিখেছেন— ‘টক মিষ্টি শীতের জলপাই, প্রিয় প্রকৃতি।’

    অভিনেত্রীর সেই ছবি ও মন্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই নেটিজেনদের মাঝে নজর কেড়েছে। অনেকেই জলপাইয়ের প্রতি তাদের ভালোবাসার কথা জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— জলপাই একটা লোভনীয় খাবার, কম বেশি সবারই লোভ জাগে দেখলে। আরেক নেটিজেন নায়িকার রূপে মুগ্ধ হয়ে লিখেছেন— ‘জলপাইটা আপনার মতোই দেখতে আপু।’

    বিনোদন ডেস্ক

  • আমি গানেও কিছু একটা করতে চাই: তাসনিয়া ফারিণ

    বিনোদন জগতের ছোটপর্দা জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়জীবনে এক দশক।
    এর মধ্যেই তিনি
    নাটক, সিনেমা এবং ওটিটি
    সিরিজে পুরোদমে কাজ করে চলেছেন।
    সব জায়গায়ই কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অভিনেত্রী। এবার কণ্ঠশিল্পী
    হিসাবে গান গেয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই
    গানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান অভিনেত্রী। তার অনুপ্রেরণা টেইলর সুইফট বলে জানান
    তিনি।

    অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসাবে প্রতিষ্ঠা পেতে চান তাসনিয়া
    ফারিণ। তাই টেইলর
    সুইফটের অনুপ্রেরণায় গানকে
    সিরিয়াসলি নিয়েছেন অভিনেত্রী। আবার নতুন
    চমকের
    কতা জানালেন ফারিণ— সম্প্রতি
    রুপালি পর্দায় আসছেন বাংলার কিং শাকিব খানের নায়িকা হয়ে নিয়ে। একটি গণমাধ্যমে
    এমন কথাই জানিয়েছেন
    ফারিণ।

    অভিনয়ের মানুষ তাসনিয়া ফারিণ এখন গান নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালেমন গলবে নাগানটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই গানে অন্য রকম এক ফারিণকে দেখা গেছে। পপ ধাঁচের গানটি নিয়ে অভিনেত্রীর মন্তব্য
    ঠিক এমন—
    আমার এই গানে ফিউশন ঘটাতে চেয়েছি। আশি নব্বইয়ের দশকের অনুভূতির সঙ্গে এই সময়টাকে মিলিয়ে কিছু একটা করতে চেয়েছি। সঙ্গে একটা গল্প রেখেছি। আবার শিল্পের সঙ্গে বাণিজ্যিক কিছু উপাদানও রয়েছে। আমি আমার টিম চেষ্টা করেছি আমাদের চিন্তাভাবনা তুলে ধরতে।

    এর আগে ২০২৪ সালে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন
    তাসনিয়া
    ফারিণ। তার গাওয়া প্রথম গানরঙে রঙে রঙিন হব’, ম্যাগাজিন অনুষ্ঠানইত্যাদিতে প্রচার করা হয়েছির। গানটির সাফল্য তাকে আরও গাইতে অনুপ্রাণিত করে।

    ফারিণ বলেন, নতুন গানটি নিয়ে তিনি সন্তুষ্ট। আমাদের তো অনেক বাজেট সীমাবদ্ধতা। তারপরও চেয়েছি গতানুগতিক মিউজিক ভিডিওর বাইরে গিয়ে নতুন কিছু করতে। কেউ এটাকে শুধুই বাণিজ্যিক কিংবা কেউ শুধু শিল্পও বলতে পারবে না।মন গলবে নাগানের কথা লিখেছেন কবির বকুল, সুরসংগীত করেছেন ইমরান মাহমুদুল।

    ফারিণ আরও বলেন, আমার অভিনয়ের ধরন এক রকমভাবে প্রতিষ্ঠিত। আমি গানেও কিছু একটা করতে চাই। গানটা এখন সিরিয়াসলি করছি। সামনে আমার প্রোডাকশন হাউস থেকে গানটা নিয়মিত করব। বরাবরই আমার প্রেরণায় টেইলর সুইফট। স্কটল্যান্ডে যখন সরাসরি তার কনসার্ট দেখেছিবুঝেছি শিল্পী হিসেবে তিনি কতটা শক্তিশালী, ব্যক্তিত্ববান।
    সেই
    সঙ্গে তার বিশাল ভক্তকুল।

    তিনি বলেন, এ বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করেছে। আমি নিজেকে নিজে প্রশ্ন করেছিকেন আমি গানটা সিরিয়াসলি নিচ্ছি না? কারণ আমার তো ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল গায়িকা হব। মনে হয়েছে, এখনো যদি সিরিয়াসলি গানটা করি, তাহলে মানুষের ভালোবাসার একটা জায়গায় যেতে পারব। সেই জায়গা থেকে আমি আমার নতুন গানকে ভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছি। পপ গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে কস্টিউম থেকে শুরু করে অন্য বিষয়ে সেভাবে নজর দিয়েছি। তবে টেলর সুইফটকে কপি করিনি, ভিডিওতে যেভাবে বাণিজ্যিক ধাঁচে উপস্থাপন করেছি, তাতে অনেকে অনুপ্রেরণা মনে করতেও পারেন বলে জানান অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • বাবা-মা হওয়ার অনুভূতি জানালেন ক্যাটরিনা-ভিকি

    বলিউড অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দম্পতি বাবা-মা হয়েছেন। আর অভিনেত্রীকে সন্তান হওয়ার পর থেকেই প্রকাশ্যে দেখা যায়নি। গত ৭ নভেম্বর পুত্রসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। সেই থেকে আড়ালে ছিলেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে ভিকি কৌশল এসেছিলেন। বাবা হওয়ার অনুভূতি কেমন জানালেন অভিনেতা।

    বাবা হওয়ার পর খুশি যেন ভাষায় প্রকাশ করতে পারছেন না বলে জানান ভিকি কৌশল। অভিনেতা বলেন, এ বছরটা আমার জীবনের সব থেকে বড় ঘটনা হলো বাবার দায়িত্ব পাওয়া। আমি সবসময় ভেবেছিলাম— এই দিনটি যেদিন আসবে, হয়তো আনন্দে আত্মহারা হয়ে যাব। আসলে এ মুহূর্তে যেন মাটির মানুষ করে দিল আমাকে। 

    ভিকি কৌশল বলেন, এখনো ছেলের নাম ঠিক করেননি তারা। ছেলেকে প্রকাশ্যেও আনেননি। তবে খুব শিগগির ছেলের নাম ঘোষণা করবেন বলে জানান তিনি।

    এদিকে বিয়ের পর থেকেই হাতেগোনা কাজ করছিলেন ক্যাটরিনা কাইফ। গত দুই বছরে একটি সিনেমাও হাতে নেননি তিনি। সন্তান আগমনের অপেক্ষায় সে জন্য অভিনেত্রীকে প্রকাশ্যে দেখা যায়নি।

    এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভিকি ও ক্যাটরিনা জানান, সংসারে আসছে নতুন সদস্য। সেই সময় স্ফীতোদরের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন— আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। প্রচুর ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।

    বিনোদন ডেস্ক

  • ‘সমাজ একই ঘটনায় পুরুষ ও নারীকে আলাদা চোখে দেখে’

    বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা সিনেমায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব রয়েছেন। বিয়ে, সম্পর্ক নিয়ে তিনি নেটিজেনদের মাঝে সবসময় আলোচনা-সমালোচনায় থাকেন। 

    অভিনেতা আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছিলেন অনেক আগেই। ২০১৭ সালে মালাইকা ও আরবাজ আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। পরে বিচ্ছেদ নিয়ে দুজনেই চুপ থেকেছেন। এরপর দুজনই নতুন সম্পর্কে জড়িয়েছেন। আরবাজ শুরু করেন জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে, আর মালাইকা আলোচনার কেন্দ্রে থাকেন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের কারণে। অর্জুন তার চেয়ে ১২ বছরের ছোট—এ বিষয়ই মালাইকাকে বারবার সমালোচনার মুখে ফেলেন। সে কারণে অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমেও ভেঙে যায়। গত বছর অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরপরই নাকি হর্ষ মেহেতার সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকা অরোরার। মাসখানেক ধরে তারা একে অপরকে ডেট করছেন নিয়মিতই।

     অন্যদিকে আরবাজও জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ৩৫ বছরের মেকআপ আর্টিস্ট শুরাকে বিয়ে করেন। ৫৮ বছর বয়সে সন্তানের বাবাও হয়েছেন তিনি। কিন্তু মালাইকার জীবনে ছোট যে কাজই ঘটে, তা নিয়েই খবরের শিরোনাম তৈরি হয়, মন্তব্যের ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। সম্প্রতি বারখা দত্তর ‘মোজো স্টোরি’র অনুষ্ঠানে এসে মালাইকা নিজের অভিজ্ঞতার কথা খুলে বলেন। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে যে সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে, সমাজের সেই দ্বিচারিতা নিয়েই প্রশ্ন তোলেন অভিনেত্রী।

    মালাইকা বলেন, আপনি যদি দৃঢ় স্বভাবের নারী হন, তাহলে আপনাকে নিয়মিতই প্রশ্নের মুখোমুখি হতে হবে। এটা এড়ানোর কোনো উপায় নেই। আমার জীবনে আসা কয়েকজন পুরুষ আমাকে দারুণভাবে সমর্থন করেছেন—তাদের জন্য আমার গভীর শ্রদ্ধা আছে। তিনি বলেন, তবে সমাজ একই ঘটনায় পুরুষ ও নারীকে আলাদা চোখে দেখে। 

    অভিনেত্রী বলেন, আজ একজন পুরুষ নতুন সম্পর্কে যায়, ডিভোর্স দেয়, নিজের অর্ধেক বয়সি কাউকে বিয়ে করে, তাহলে সবাই বলে— ওয়াও, কী দারুণ! অথচ একজন নারী একই কাজ করলে প্রশ্নের তীর তার দিকেই ছোড়া হয়— এটা কেন করলে? তার কি বুদ্ধি নেই? এই স্টেরিওটাইপগুলো এখনো আমাদের সমাজে আছে বলে জানান মালাইকা অরোরা।

    অভিনেত্রী বলেন, একটা সময় তিনি শুধু গান করবেন, বিয়ে করে সংসার করবেন, সন্তান নেবেন—এভাবেই ভেবেছিলেন। আমি ভাবতাম না যে এত দূর আসব। পরে বুঝেছি— আমি আসলে অনেক বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। একই জায়গায় থেমে থাকতে ভালো লাগত না। সব সময় অন্য রকম কিছু করতে চাইতাম।

    মালাইকা বলেন, ‘মা সব সময় বলতেন—দুনিয়া দেখ, জীবনটা উপভোগ কর। আর প্রথম যাকে ডেট করবে, তাকেই বিয়ে কর না। কিন্তু আমি তা–ই করেছি, মা বিশ্বাসই করতে পারছিলেন না। বলছিলেন— এভাবে করলে তুমি কী করে জানবে জীবনে আরও কী কী আছে? আমি শুধু বলেছিলাম, মা, একটু রিলাক্স কর। তবে মা সবসময়ই আমাদের স্বপ্ন দেখতে উৎসাহ দিয়েছেন, আমাকে থামিয়ে রাখেননি বলে জানান অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক