Tag: বিনোদনের খবর

  • আমাদের ছেলে ‘গাড়ি লাভার’: বুবলী

    ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী এখন অনেকটাই সিনেমা থেকে দূরে আছেন। এখন আর আগের মতো সিনেমায় দেখা যায় না অভিনেত্রীকে। তবে সিনেমায় দেখা না গেলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনায় থাকেন তিনি।

    পর্দার পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের নানা মুহূর্ত শেয়ার করে নেন ভক্ত-অনুরাগীদের মাঝে। এবার ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে একটি স্ট্যাটাস দিলেন অভিনেত্রী।

    জানা গেছে, পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে এবার নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। এটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী ও অভিনেতা আদর আজাদ।

    সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার আনুষ্ঠানিক যাত্রা। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন বুবলী। 

    সেখানে দেখা যাচ্ছে, ছেলে শেহজাদকে নিয়ে একটি বিলাসবহুল গাড়ির শোরুমে আছেন অভিনেত্রী। সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বিভিন্ন মডেলের মার্সিডিজ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে শেহজাদ। কখনো সে নীল-সাদা পোশাকে লাল রঙের গাড়ির পাশে পোজ দিচ্ছে, আবার কখনো গাড়ির ভেতরে বসে আছে। সব মিলিয়ে শোরুমজুড়ে ঘুরে ঘুরে গাড়ি দেখার মুহূর্তগুলোই ফুটে উঠেছে ছবিগুলোতে। 

    সেসব তুলে ধরে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমাদের গাড়ি লাভার ছেলে। এর আগেও এক অনুষ্ঠানে ছেলেকে নিয়ে বুবলী মন্তব্য করে বলেছিলেন, ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।

    তিনি বলেন, মজার বিষয় হলো—শাকিব ছেলেকে শিখিয়ে দিয়েছেন—কোনো মেয়েকে পছন্দ হলে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। বাবা-ছেলের এমন খুনসুটিতে তিনিও বেশ আনন্দ পান বলে জানান অভিনেত্রী। 

    এদিকে সামাজিক মাধ্যমে শাকিব খান ও শবনম বুবলী দম্পতির ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে প্রশংসা কুড়িয়েছেন। গাড়ির প্রতি শেহজাদের আগ্রহ দেখে অনেকেই ভীষণ খুশি হয়েছেন। 

    উল্লেখ্য, ২০১৮ সালে গোপনে বিয়ে করেছিলেন অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী। তাদের ঘর আলোকিত করে আসে ছেলে শেহজাদ খান বীর। পরে বিয়ের বিষয়টি প্রকাশ্যে এলে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা ছড়ায়, বিচ্ছেদের খবরও আসে। তবে এখন আলাদা থাকলেও সন্তানের বিষয়েই দুজনের যোগাযোগ থাকে। 

    এর আগে যুক্তরাষ্ট্রে শেহজাদকে নিয়ে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় এ দুই তারকাকে। পার্কে তাদের ঘোরাঘুরির কিছু ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়— তারা কি আবারও কাছাকাছি আসছেন?

    বিনোদন ডেস্ক

  • শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ভাইরাল

    ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে গোপনে নতুন সিনেমার শুটিং করছেন বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে। পরিচালক সাইফ চন্দনের একটি সিনেমায় তারা দুজন শুটিং করছেন। সেই সিনেমার প্রস্তুতিতে টানা দেড় মাস মহড়াও দিয়েছেন এ তারকা জুটি। কিন্তু এর মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ। এ নিয়ে নেটিজেনদের মাঝে ঝড় ওঠে।

    শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ক্লিপে দেখা গেছে, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ। ভিডিওটি মূলত ‘নূর’ সিনেমার একটি গানের ক্লিপস। এটি মুক্তির অপেক্ষায়। এখনো সিনেমাটির কোনো গান প্রকাশ্যে আসেনি। কিন্তু এর মধ্যেই কেউ একজন গানের ভিডিওর ক্লিপস সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছেন। এরপর থেকেই তা নিয়ে নেটিজেনদের মাঝে হইচই পড়ে যায়।

    রায়হান রাফী পরিচালিত ‘নূর’ সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্মে। তবে কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি নির্মাতার পক্ষ থেকে। 

    এর বাইরে শুভ অভিনীত বলিউডের ‘জাজ সিটি’ নামের একটি সিরিজ এবং অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়। অন্যদিকে জান্নাতুল ঐশী সম্প্রতি শুটিং শেষ করেছেন ‘সোলজার’ নামের নতুন একটি সিনেমায়। সেই সিনেমায় তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। ‘সোলজার’ সিনেমাটির পরিচালক সাকিব ফাহাদ।

    ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসায় শুভ-ঐশী জানিয়েছেন, তারা দুজনের কেউ-ই প্রেমের সম্পর্কে নেই। তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 

    জানা গেছে, শুভ-ঐশী অভিনীত ‘নূর’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তবে প্রেক্ষাগৃহ নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এ সিনেমাটি। মুক্তির আগে দুজনে ফটোশুটে অংশ নেন। রোমান্টিক মুডে তোলা তাদের সেসব স্থিরচিত্র প্রকাশ্যে আসার পর আলোচনা শুরু হয়। এর মধ্যে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। 

    উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছেন অভিনেতা আরিফিন শুভ। এর আগে সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ছিল ‘নীলচক্র’। তার হাতে এখন আরও বেশ কয়েকটি বড় প্রজেক্ট রয়েছে। অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’–এ অভিনয় করেছেন শুভ, যেখানে তার সঙ্গে আছেন নুসরাত ফারিয়া। আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত শুভ—হিন্দি সিরিজ ‘জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন।

    বিনোদন ডেস্ক

  • বরেণ্য গিটারিস্ট সেলিম হায়দার আর নেই

    ফিডব্যাক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বরেণ্য গিটারিস্ট সেলিম হায়দার আর নেই। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

    সংগীতশিল্পী বাপ্পা মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

    শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা হাতিরপুল পুকুর পাড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

    জানা যায়, সম্প্রতি অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেলিম হায়দার। তিনি ক্যানসারসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন।

    ফিডব্যাক গঠনের আগে সেলিম হায়দারের প্রথম ব্যান্ড ছিল ‌‘সন্ন্যাসী’। প্রয়াত গায়ক শেখ ইশতিয়াক ছিলেন এই ব্যান্ডের ভোকাল।

    পরবর্তীতে তিনি ‘ফিডব্যাক’, ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডে গিটার বাজান। সবশেষ ‘উল্লাস’ এবং ‘সেলিম হায়দার ও ফ্রেন্ডস’ব্যান্ডে বাজাতেন দেশের অন্যতম সেরা এই গিটারিস্ট।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শাফিন আহমেদ ও হামিন আহমেদের প্রথম ব্যান্ডেরও গিটারিস্ট ছিলেন সেলিম। এই সংগীতশিল্পী বাজিয়েছেন প্রখ্যাত শিল্পী রুনা লায়লার সঙ্গেও। এছাড়া, অসংখ্য সিনেমার গানে তার গিটার ঝঙ্কার তুলেছে।

    তার সুর করা ফিডব্যাকের দুটি জনপ্রিয় গান হল ‘এইদিন চিরদিন রবে’ এবং ‘ঐ দূর থেকে দূরে’।

    অন্তর্মুখী সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট হলেও বেজ, রিদম ও কি-বোর্ড বাজানোতেও সমান পারদর্শী ছিলেন।

    বিনোদন ডেস্ক

  • ফের বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা, পাত্র কে?

    বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা বিয়ে করেছেন। তার বরের নাম শুভংকর সেন। তিনি পেশায় একজন মডেল ও চাকরিজীবী। সোমবার (২৪ নভেম্বর) বিবাহবন্ধনে আবদ্ধ হন এ তারকা জুটি।

    কণ্ঠশিল্পী পূজা এর আগে ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি তার কর্মজীবনে চারটি একক অ্যালবামসহ অসংখ্য একক ও মিশ্র গান গেয়েছেন। তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। 

    সেই গানের তালিকায় রয়েছে— তুমি দূরে দূরে আর থেকো না, সাত জনম, এত কাছে, চুপি চুপি, একটাই তুমি, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া, কেন বারে বারে, মানে না মন, মিউজিক তোমায় ছেড়ে প্রমুখ।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিয়ের বিষয়টি নিশ্চিত করে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী পূজা বলেন, গত এক বছর ধরে আমাদের পরিচয় ও বন্ধুত্ব। পারিবারিকভাবে সোমবার আমাদের বিয়ে হয়েছে। আমাদের জন্য আশীর্বাদ করবেন।

    এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। এরপর ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, বাঁধন সরকার পূজা ২১ ডিসেম্বর ১৯৯৪ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস চাঁদপুর জেলার হাইমচর এলাকায়। বাবা নীবাস চন্দ্র মাঝি, মা প্রণিতা সরকার। দুই বোনের মধ্যে তিনি বড়। ছোটবোন মধুরীমা সরকার পূর্ণা। তিনি ভিকারুন নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচ এস সি পাশ করেন। আইইউবি থেকে ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং শেষ করেন এবং ডেসকোতে ইন্টানশিপ করছেন।

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী

    বিশ্বখ্যাত দার্শনিক ও কবি আল্লামা ইকবালের জীবন নিয়ে নির্মাণে এক হচ্ছে পাকিস্তান ও ইরান। দুই দেশের যৌথ উদ্যোগে একটি নাটক নির্মাণের সম্ভাবনা দেখা দিয়েছে। গেল সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং ইরানের গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বৈঠকে ইরানের রাষ্ট্রদূতসহ পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ও পিইএমআরএ (ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি)-র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

    পাকিস্তান প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বৈঠকে মন্ত্রী এই প্রস্তাবে আনন্দ প্রকাশ করেন এবং জানান, ইরানি ও উর্দু ভাষায় নির্মিত এমন একটি যৌথ নাটক উভয় দেশের জন্যই সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হবে। আলোচনায় উঠে আসে ইকবালের কবিতা যা পাকিস্তান ও ইরান উভয় দেশেই গভীর প্রভাব ফেলেছে। সময়ের স্রোত পেরিয়ে সেইসব কবিতা ও সৃষ্টি আজও সমানভাবে প্রাসঙ্গিক।

    বৈঠকে প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষতা উন্নয়ন ও কনটেন্ট বিনিময়সহ পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

    জানা গেছে, এর আগেও আল্লামা ইকবালের জীবনী নিয়ে যৌথ নাটক তৈরির পরিকল্পনার কথা পাকিস্তানের সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছিল। চলতি বছরের ৮ আগস্ট পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রণালয় ইকবালের ১৫০তম জন্মবার্ষিকী (২০২৭) উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, ইরান ইতোমধ্যেই ইকবালের জীবন ও কর্ম নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণে আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি একটি উচ্চমানের টেলিভিশন নাটক সিরিজ তৈরিরও পরিকল্পনা রয়েছে।

    পাকিস্তানের সাম্প্রতিক যৌথ প্রযোজনার মধ্যে অন্যতম ছিল সালাহউদ্দিন আইয়ুবিকে কেন্দ্র করে নির্মিত ঐতিহাসিক সিরিজ। সেটি তৈরি হয় পাকিস্তানের হুম টিভি ও তুরস্কের সরকারি সম্প্রচার মাধ্যম টিআরটি’র যৌথ উদ্যোগে। ২০২৪ সালে সম্প্রচার শুরু হওয়া এই সিরিজে তুর্কি শিল্পীরা অভিনয় করেছেন। এতে পাকিস্তানি প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন হুমায়ুন সাঈদ ও আদনান সিদ্দিকী।

    এর পাশাপাশি পাকিস্তানে আরেকটি ঐতিহাসিক ধারাবাহিক প্রস্তুত হচ্ছে দেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর বোন ফাতিমা জিন্নাহর জীবনকাহিনি নিয়ে। সেখানে মুখ্য ভূমিকায় আছেন জনপ্রিয় অভিনেত্রী সাজল আলি। সিরিজটির শুটিং সম্পন্ন হলেও মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি।

    জানা গেছে, এই সিরিজে আল্লামা ইকবালের চরিত্রে অভিনয় করবেন উসমান মুখতার।

    আন্তর্জাতিক ডেস্ক

  • মিস মেক্সিকো ফাতিমাকে অপমান, প্রকাশ্যে ক্ষমা চাইলেন পরিচালক

    মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইৎসারাগ্রিসিল নিজের ভুল বুঝতে পেরে মঞ্চেই জনসম্মুখে ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি একটি লাইভস্ট্রিমে প্রতিযোগীদের ভয় দেখাচ্ছেন এবং মিস মেক্সিকোকে অপমান করছেন।

    পরিচালকের এমন ব্যবহারে কয়েকজন প্রতিনিধি সেই মুহূর্তেই অনুষ্ঠান ত্যাগ করে চলে যান। পুরো বিষয়টির ক্লিপ ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন মিস ইউনিভার্স থাইল্যান্ডের এই পরিচালক।

    নাওয়াত বলেন, ‘যদি কেউ আমার ব্যবহারে মনে কষ্ট পান কিংবা অসুবিধা অনুভব করেন, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি মনে করি আপনারা বুঝবেন যে চাপ অনেক বেশি। আমিও একজন মানুষ। কখনও কখনও আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। কাউকে ক্ষতিগ্রস্ত করা আমার উদ্দেশ্য ছিল না। আমি আপনাদের সকলকেই সম্মান করি।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও যোগ করেন, ‘আমি সকল প্রতিনিধির কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই। মিস ইউনিভার্স এবং সারা বিশ্বের কাছেও এ নিয়ে আমি দুঃখ প্রকাশ করছি। আমি চাই প্রকৃত বার্তাটি সঠিকভাবে সবার কাছে পৌঁছাক।’

    এই বিতর্কের সূত্রপাত ঘটে একটি প্রি-পেজেন্ট অনুষ্ঠানে, যখন মেক্সিকোর ফাতিমা বোশকে পরিচালক নাওয়াত উন্মুখভাবে দণ্ডিত করেন যে, তিনি প্রচারমূলক কোনো কনটেন্ট পোস্ট করেননি।

    যখন ফাতিমা বিরোধিতা করেন তখন নাওয়াত সিকিউরিটি ডাকে এবং যারা তার পাশে ছিলেন তাদেরকে বাতিল করাবে এমন হুমকি দেন। এরপর ফাতিমা সেই রুম ত্যাগ করেন এবং অন্যরাও তার প্রতি সমর্থন জানিয়ে তার সঙ্গে বেরিয়ে যান।

    যারা অনুষ্ঠানটি ত্যাগ করেছিলেন তাদের মধ্যে রয়েছেন বর্তমান মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। তিনি ডেনমার্ক থেকে এসেছিলেন।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা

    জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুঞ্জন। দিন কয়েক আগে দেওয়া নায়িকার এক ফেসবুক স্ট্যাটাস থেকেই তার সূত্রপাত। এরপর বিষয়টি নিয়ে নেটিজেনরা জল ঘোলা করতে শুরু করলে বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন তিনি। 

    শনিবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিলেন নায়িকা। যেখানে স্বামীর আইডিও ট্যাগ দিতে দেখা যায়। 

    সেই পোস্টে পূর্ণিমা লেখেন, ‘সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অধিকাংশই হচ্ছে সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সব সময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার! কিছুদিন আগে আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল। আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে, এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাসটা লেখা হয়েছিল। দিনশেষে আমিও একজন মানুষ। সবার মতো আমারও কমবেশি কাছের-দূরের মানুষ রয়েছে।’ 

    পূর্ণিমা লেখেন, ‘এ কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের ফেইস করতে হয়েছে। কিন্তু লেখাটির কিছু অংশ আগে পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সাথে মিলিয়ে ফেলেছে! সেখান থেকে কিছু সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে সত্যতা নিশ্চিত না করে অনেকটা চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে; যা আমাকে ও আমার পরিবার কে বিষ্মিত ও মর্মাহত করেছে।’

    শেষে এই নায়িকা লেখেন, ‘আমার দেওয়া স্ট্যাটাসের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা আমাদের পরিবার ও সংসার জীবন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার দীর্ঘ ক্যারিয়ারে শুরু থেকে দেশ-বিদেশের অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদকর্মীদেরও সাপোর্ট পেয়েছি। আশা রাখি, আগামীতেও আমার প্রতি তাদের ভালোবাসা অব্যাহত থাকবে, ধন্যবাদ।’

    নব্বই দশকের শেষ দিকে ঢালিউডে অভিষেক চিত্রনায়িকা পূর্ণিমার। জাকির হোসেন পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিটি যখন ১৯৯৭ সালে মুক্তি পায়, তখন এই তারকা নবম শ্রেণির শিক্ষার্থী। তিন দশকের অভিনয়জীবনে একটানা ২০২০ সাল পর্যন্ত সিনেমায় কাজ করেছেন। রুপালি পর্দার আলোচিত নায়িকা পূর্ণিমা অভিনীত সর্বশেষ সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পায় ২০২১ সালের ডিসেম্বরে। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের দুটি সিনেমা আছে মুক্তির প্রতীক্ষায়।

    বিনোদন ডেস্ক

  • সালমানের মৃত্যুর আগেরদিন বোরকা পরে কারা এসেছিল, প্রশ্ন নীলা চৌধুরীর

    ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঢালিউডের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহের লাশ উদ্ধার করা হয়। তার অকালমৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার হত্যা মামলার তদন্তের মাধ্যমে খুলবে কিনা, সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশবাসী। এর আগে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পিবিআই বলেছিল— হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। পিবিআই নিরপেক্ষ তদন্ত করেনি—দাবি করে ২০২১ সালে নারাজি দিয়েছিলেন সালমান শাহের মা নীলা চৌধুরী। 

    সম্প্রতি সালমান শাহের মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত। সেই মামলায় ১১ জন আসামি রয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  

    দীর্ঘ এই সময় ধরে ছেলে হত্যার বিচার চাওয়া সালমান শাহর মা নীলা চৌধুরী যেন এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, ন্যায়বিচার পেতে যাচ্ছেন তিনি। নীলা চৌধুরী বলেন, খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা। সেটা তার শরীরেও ছিল। এটি খুন, বোঝাই যাচ্ছিল। প্রমাণও ছিল। সামিরার ঘনিষ্ঠরা পরে তো বলেই দিল— কীভাবে খুন করেছে।

    সালমান শাহের মা বলেন, এটা পরিকল্পিত খুন। ২৯ বছর ধরেই আমি বলে আসছি— আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। তিনি বলেন, আমরা খবর পাই আমার ছেলে অসুস্থ। কিন্তু আমরা যাওয়ার পর বাসায় ঢুকতে দেওয়া হয়নি, কেন? 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপর কয়েকটি প্রশ্ন রেখে নীলা চৌধুরী বলেন, সামিরার মা ৫ সেপ্টেম্বর কেন ঢাকা এসেছিল? ইমনের (সালমান শাহ) বিল্ডিংয়ে মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে, বোরকা পরে সেই গাড়িতে কারা ছিল? আমরা পরে শুনেছি। এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে বলে জানান তিনি।

    নীলা চৌধুরী বলেন, আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল। কিন্তু গলায় কোনো দাগ ছিল না। পোস্টমর্টেমের বাহানা করে আমার ছেলের পার্টস কেটে নেওয়া হয়। 

    উল্লেখ্য, সালমান শাহ হত্যা মামলায় ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও  রেজভি আহমেদ ফরহাদ।

    বিনোদন ডেস্ক

  • ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন রামচরণপত্নী

    বলিউড তারকাদের ঘরে নতুন অতিথি আসার তালিকাটা ক্রমশ দিন দিন বাড়ছে। তারকা দম্পতি পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে রাজকুমার রাও-পত্রলেখা—একের পর এক বাবা হচ্ছেন।  এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ‘আরআরআর’খ্যাত অভিনেতা রামচরণ। আবার তিনি বাবা হতে চলেছেন। প্রথম মেয়ের জন্মের বছর দুই বছর পর বাবা হচ্ছেন অভিনেতা।

    দীপাবলির পবিত্র দিনে সেই সুখবর শেয়ার করে নিলেন রামচরণের স্ত্রী উপাসনা কোনিডেলা। যদিও এ তারকা দম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণা দেননি। তবে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে চরণপত্নী তাদের জীবনে নতুন অতিথির আগমনীবার্তা জানিয়ে দিয়েছেন।

    সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেছেন উপাসনা কোনিডেলা। পরিবারের সবাই মিলে উৎসবের আনন্দে মেতে উঠেছেন। রামচরণকেও সবার সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দিতে দেখা যায়। এ ছাড়া সেই ভিডিওটিতে আচার-অনুষ্ঠানের দৃশ্য ছাড়াও একটি শিশুর পায়ের ছাপ দেখা গেছে। সেই ভিডিওর ক্যাপশনে চরণপত্নী লিখেছেন— এই দীপাবলির আনন্দ দ্বিগুণ। ভালোবাসাও দ্বিগুণ। আমরা কৃতজ্ঞ। শিগগিরই নতুন জার্নি শুরু করতে চলেছি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

     সামাজিক মাধ্যমে এ ভিডিও প্রকাশ হতেই নেটিজেনদের মাঝে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভক্ত-অনুরাগীদের আর বুঝতে বাকি নেই যে, তাদের পরিবারে শিগগিরই আসছে নতুন সদস্য। মুহূর্তেই তারকা দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

    উল্লেখ্য, ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েন রামচরণ ও উপাসনা কোনিডেলা। দীর্ঘ অপেক্ষার পর, বিয়ের প্রায় ১০ বছর পর ২০২৩ সালে এ দম্পতি কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। তাদের প্রথম সন্তানের নাম ক্লিন কারা। আবার দ্বিতীয়বারের মতো মাতৃত্বের পথে উপাসনা। ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন অতিথি আগমনের তারিখ জানতে।

    বিনোদন ডেস্ক

  • স্ত্রী সন্তানকে অস্বীকার, যা বললেন রিপন

    কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে গত দুই দিনে বেশ কিছু অভিযোগ উঠে আসে। বাবা-মায়ের দেখভালের সঙ্গে স্ত্রী–সন্তানদের অস্বীকারের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রিপন মিয়া। 

    বুধবার মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকায় আসেন রিপন মিয়া। মঙ্গলবার পুরো ঘটনার বর্ণনা করেন তিনি। তার মা ফাতেমা বেগমও সেদিন ঠিক কী হয়েছিল, তা তুলে ধরেন। এমন সময় মা ও সন্তান একজন আরেকজনকে ধরে কান্নায় ভেঙে পড়েন।

    ঘটনা নিয়ে রিপন মিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘কী থাইক্যা কী হয়ে গেল, কিছুই বুঝতেছি না। ঘুম থেকে উইট্টা চা স্টলে গেছিলাম। এ সময়ে কয়েকজন সাংবাদিক আইসা ক্যামেরা ধরল, আর আমাকে মজা করতে বলল। আমি ছন্দ বলে মজা করছিলাম। একপর্যায়ে তারা আমার পরিবার নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। তারা যে এখানে আসার আগে আমার বাড়ি থেকে ঘুরে আসছে, তা জানায়নি আমাকে। তারা বলতে থাকে, আমি আব্বু-আম্মুকে দেখি না, আমার বউ–বাচ্চার কথা কাউরে কই না, এসব আরকি। এরপর আমার মাথা গরম হইয়া যায়। আমি মূর্খ, গুছিয়ে কথা বলতে পারি না, এই কারণেই কিন্তু সাংবাদিকের সঙ্গে কথা বলি না।। তবে উনারা ভিডিওতে সব কথা রাখেননি, কাটিং করেছেন। আমি অনেকক্ষণ কথা বলছি উনাদের সাথে। সব কথা ভিডিওতে নাই।’

    বিয়ে ও স্ত্রীর অস্বীকার করা প্রসঙ্গে রিপন বলেন, ‘দেড় বছর আগে ভাইসাবের (কনটেন্ট ক্রিয়েটর) ভিডিওতে আমি বিয়ে, বউ নিয়ে কথা কইছি। কিন্তু উনারা আমাকে এত জেরা করতেছিল, শেষে আমি তেড়ামি করে বলছি, আমি বিয়া করিনি। এইটা যে আমার জীবনরে এমন করব, তা কল্পনা করিনি।’

    বাবা-মাকে না দেখার বিষয়ে রিপন বলেন, ‘একটি আধা পাকা ঘর বানতেছি। কাজ কিন্তু অনেক বাকি। তিনটা রুম, একটায় আমি বউ–বাচ্চা নিয়া থাকুম। আরেকটায় আব্বু-আম্মু থাকবেন। আমি তাদের দেখি না কোথায়? কোন মাসে আমি টাকা দেইনি, এটা জিজ্ঞেস করতেন। আপনারা বলতে পারেন, আমার তাদের আরও দেখা দরকার, আমি অবশ্যই দেখব। বাপ–মা তো আমার, তাই না?’

    এই কনটেন্ট ক্রিয়েটর আরও বলেন, ‘ভাই আমি কাঠমিস্ত্রি, আল্লাহর রহমতে সব পারি। এটা দিয়েই আমার জীবন চলব। কর্ম জানা মানুষের আটকে থাকতে হয় না। প্রয়োজনে ভিডিও আর বানামু না। এতে কিছুই হবে না।’

    যুগান্তর প্রতিবেদন