Tag: ফেসবুক

  • অপুকে নিয়ে আলোচনার মধ্যে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    গত কয়েকদিন ধরেই ঢালিউডে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। অতীতে স্বামী-স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ হলেও কয়েকদিন ধরে সেই সম্পর্ক ফের জোড়া লাগছে বলে গুঞ্জন দেখা যাচ্ছে নানা মাধ্যমে।

    শনিবার নিউইয়র্কে একসঙ্গে রাস্তায় ঘুরতে দেখা যায় শাকিব-অপুকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও-ও ছড়িয়ে পড়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্রে একটি ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় তাদের।

    এরই মধ্যে রোববার এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। এরপর একই দিন বেলা আড়াইটায় ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন শাকিব খান।

    এ নায়ককে পোস্টে এবারের ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার একটি স্থির ছবিতে দেখা যায়। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না?’

    এদিকে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে আলোচনার মাঝে অভিনেতার ক্যাপশনটি দেখে নতুন করে আলোচনা শুরু করেছেন দুই তারকার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

    মন্তব্যের ঘরে কেউ বলছেন, অপুকে উদ্দেশ্য করেই কি এমন স্ট্যাটাস দিলেন শাকিব। তা না হলে কেন নিউইয়র্কে অপুর সঙ্গে দেখা হওয়ার আলোচনার মাঝে এমন স্ট্যাটাস দেবেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা অভিনেতার, অতঃপর…

    বিনোদন জগৎ আবারও হারাতে চলেছিল আরও এক অভিনেতাকে। অজান্তেই যৌনকর্মীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তার পর হেনস্তা, ব্ল্যাকমেইলের শিকার হন। এমনই অভিযোগে ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা করলেন ‘দ্য কপিল শর্মা শো’র অভিনেতা তীর্থানন্দ রাও। শোয়ে জুনিয়র নানা পাটেকর হিসেবে পরিচিত তিনি।

    হিন্দি সিরিয়ালেও ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তীর্থানন্দ। মুম্বাইয়ের মীরা রোডের শান্তিনগরে তার ফ্ল্যাট। সেখান থেকেই ফেসবুক লাইভ করেন। অভিনেতার অভিযোগ— গত অক্টোবরে অভিযুক্ত নারীর সঙ্গে তার পরিচয় হয়। দুই মেয়ের মা তিনি। কিন্তু পরে নাকি তিনি জানতে পারেন, ওই নারী একজন যৌনকর্মী।

    তীর্থানন্দের দাবি, এ ঘটনা জানতে পেরেই তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। এর পরই ওই নারী স্বরূপ ধারণ করেন। তীর্থানন্দের নামে থানায় অভিযোগ পর্যন্ত করেন। ফোন করে হুমকি দিতে থাকেন। দেখা করার জন্য চাপ দিতে থাকেন। ক্রমাগত হেনস্তায় তিনি চূড়ান্ত হতাশ। নিজেকে শেষ করে দিচ্ছেন বলে জানান অভিনেতা।

    কথা বলতে বলতেই একটি গ্লাসে কীটনাশক ঢালতে থাকেন তীর্থানন্দ। তা খেয়েও ফেলেন। লাইভ ভিডিও চলাকালীনই বিপদ বুঝে অভিনেতার বন্ধুরা পুলিশে ফোন করেন। সঙ্গে সঙ্গে তীর্থানন্দের ফ্ল্যাটে পৌঁছায় পুলিশ। দরজা খোলাই ছিল। আর অভিনেতা ছিলেন অচৈতন্য অবস্থায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর ভারতীয় গণমাধ্যমের।

    ওই লাইভ ভিডিওতে তীর্থানন্দ রাও অভিযোগ করেছেন, একজন মহিলা তার বর্তমান অবস্থার জন্য দায়ী। তিনি তাকে ব্ল্যাকমেইল করছিলেন। এই মহিলার জন্য ৩-৪ লাখ টাকা ধার করে ফেলেছেন। গত বছরের অক্টোবর থেকে সম্পর্কে রয়েছেন তারা। 

    বিনোদন ডেস্ক

  • ফেসবুকের অ্যাকাউন্ট মুছে দিলেন সুনেরাহ

    শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ পায়। এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা। চলমান এই বিতর্ক নিয়ে একাধিকবার মুখও খুলেছেন সুনেরাহ।

    ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনায় বেশ বিব্রত হয়েছেন তিনি। আর তাইতো বেশ কিছুদিন ধরেই তিনি বলছিলেন যেন তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করতে। বরং তার কাজকেই বেশি প্রাধান্য দেওয়ার আহ্বান জানান সবাইকে।

    এর ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজের অ্যাকাউন্ট মুছে দিলেন তিনি। তবে তার পেজ এখনো অ্যাক্টিব আছে।

    প্রসঙ্গত, গেল ২৯ মে রাতে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ছবি ও ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তেই সে ভিডিও ভাইরাল হয়ে যায়।

    বিনোদন ডেস্ক

  • ৩ মিনিট ৫০ সেকেন্ডের এই শর্টফিল্ম ফেসবুকে ভাইরাল

    প্রবাসীদের বাস্তব জীবনের ৩টি বিশেষ মুহূর্ত নিয়ে নির্মিত হয়েছে প্রবাসী ২। মাত্র ৩ মিনিট ৫০ সেকেন্ডের এই শর্টফিল্মটি দেশের বাইরে থাকা সকল প্রবাসীসহ সবার প্রশংসা কুড়াচ্ছে এখন।

    rnrn

    স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিডেটের প্রযোজনায় নির্মিত হয়েছে নন্দিত এই শর্ট ফিল্মটি। গত  ৩০ এপ্রিল শর্টফিল্মটি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে। এ পর্যন্ত স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিডেটের অফিসিয়াল পেজেই ১৪ লাখেরও বেশি দর্শক  শর্টফিল্মটি দেখে ফেলেছেন। এছাড়াও  জিয়াউল হক পলাশসহ বেশ কয়েকটি পেজে ভিডিও ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। 

    rnrn

    শর্টফিল্মে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, শিমূল শর্মা, শরাফ আহমেদ জীবনসহ অনেকেই। স্বল্পদৈর্ঘ্য এ ফিল্মে প্রবাসীদের জীবনের অপ্রকাশিত সুখ, দু:খ, হাসি, কান্না আর বিশেষ মুহূর্তগুলো ফুটে উঠেছে চমৎকারভাবে।
    rnঅভিনেতা জিয়াউল হক পলাশের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে প্রবাসী ৭ হাজার শেয়ার ও ৪ হাজার কমেন্ট এবং ১লাখ ৩৭ হাজার লাইক দিয়েছেন তার ভক্তরা। সব মিলিয়ে প্রায় ১ কোটিরও বেশি মানুষ ভিডিওটি অনলাইনে দেখে ২ লাখের বেশি কমেন্টে করে তাদের অনুভূতির প্রকাশ করেছে। 

    rnrn

    স্বল্পদৈর্ঘ্য এ ফিল্মটি নিয়ে অভিনেতা জিয়াউল হক পলাশ বলেন, ‘প্রবাসী ভাই-বোনদের প্রতি আমার আবেগের জায়গাটা সবসময়ই আলাদা। বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুবাধে তাদেরকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। কতটা কষ্টে তারা জীবন কাটান সেটা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। স্টার লাইন ফুড প্রোডাক্টস প্রযোজিত এ কাজ করার সময় বুঝে ওঠতে পারিনি এটি এতো বেশি দর্শক প্রিয় হবে। ভিডিওটি অনলাইনে আপলোড করার সাথে সাথে এতো বেশি দর্শক এটিকে ধারণ করে তুলবে তা ভাবতে পারিনি। এটা আসলে প্রবাসীদের ভালোবাসা'

    rnrn

    স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মাঈন উদ্দিন বলেন, 'ফেনী জেলা তথা সারা দেশের লাখ লাখ প্রবাসীর কষ্টার্জিত আয়ে ফেনীসহ পুরো দেশ সমৃদ্ধ হয়ে উঠেছে।  প্রবাসীদের জীবনের বাস্তবতা নিয়ে ‘প্রবাসী-১’ ও প্রবাসী-২’ নামে দুটি শর্টফিল্ম তৈরীতে উদ্বুদ্ধ হয়েছি। স্বল্প সময়ে ফিল্মটি এতো বেশি ছড়িয়ে পড়বে তা ভাবিনি। ’

    বিনোদন ডেস্ক

  • ফেসবুক আইডি হ্যাক, যাকে দায়ী করছেন হিরো আলম

    ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে অভিযোগ করার কয়েক ঘণ্টার মধ্যে হ্যাক হওয়া নিজের ফেসবুক আইডি ফিরে পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। তবে এখনো তার আটটি আইডি হ্যাকারদের দখলে থাকায় এখনই স্বস্তি পাচ্ছেন না।

    হিরো আলম জানান, হ্যাক হওয়া ৯টি আইডির মধ্যে ‘আশরাফুল হোসেন আলম’ নামে একটি ফেসবুক আইডি ফেরত পেয়েছেন। আইডিটি উদ্ধার হওয়ায় তিনি ডিবি প্রধানের প্রতি কৃতজ্ঞ।

    হিরো আলমের দাবি, দেশের বাইরে থেকে ‘মিঞা আসকর’ নামের এক ব্যক্তি তার আইডিগুলো হ্যাক করেছেন। তার (হিরো আলম) সঙ্গে ওই ব্যক্তির কোনো শত্রুতা নেই। 

    এর আগে মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে হিরো আলম ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি বলেন, আমার ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রামসহ ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আসতে বলেছেন। হ্যাকারের সন্ধান পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করব।

    বিনোদন ডেস্ক

  • ফেসবুক আইডি ফিরে পেয়ে যা বললেন হিরো আলম

    ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে অভিযোগ করার কয়েক ঘণ্টার মধ্যে হ্যাক হওয়া নিজের ফেসবুক আইডি ফিরে পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। তবে এখনো তার আটটি আইডি হ্যাকারদের দখলে থাকায় এখনই স্বস্তি পাচ্ছেন না।

    হিরো আলম জানান, হ্যাক হওয়া ৯টি আইডির মধ্যে ‘আশরাফুল হোসেন আলম’ নামে একটি ফেসবুক আইডি ফেরত পেয়েছেন। আইডিটি উদ্ধার হওয়ায় তিনি ডিবি প্রধানের প্রতি কৃতজ্ঞ।

    হিরো আলমের দাবি, দেশের বাইরে থেকে ‘মিঞা আসকর’ নামের এক ব্যক্তি তার আইডিগুলো হ্যাক করেছেন। তার (হিরো আলম) সঙ্গে ওই ব্যক্তির কোনো শত্রুতা নেই। 

    এর আগে মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে হিরো আলম ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি বলেন, আমার ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রামসহ ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আসতে বলেছেন। হ্যাকারের সন্ধান পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করব।

    বিনোদন ডেস্ক

  • ফেসবুক থেকে ‘বিরতি’ শ্রীলেখার 

    সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনায় সমধিক পরিচিত নাম কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সাম্প্রতিক বিনোদন জগতের যে কোনো ইস্যুতে সরব থাকেন। মন্তব্য করার ক্ষেত্রে তার থেকে রেহাই পান না অনেকেই। তবে হঠাৎ ফেসবুক থেকে ‘বিরতির’ ঘোষণা করে বিস্মিত করে দিয়েছেন অনুরাগীদের। 

    rnrn

    এদিকে বুধবার শ্রীলেখা নিজের ফেসবুক প্রোফাইলেই বিরতির কথা ঘোষণা করেছেন। তিনি লিখেছেন- ফেসবুক প্রোফাইল থেকে সাময়িক বিরতি নিলাম, পেজ অ্যাকটিভ থাকবে।  নিজেকে এবং নিজের ফ্রেন্ডলিস্টকে পরিশুদ্ধ করার পর আশা করি ফিরে আসব। বিষাক্তকে বিদায়।

    rnrn

    তার এই পোস্টের নিচে অনুরাগীদের প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। কেউ তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, পাশাপাশি তার পোস্ট দেখতে না পেলে তাদের মনখারাপ হবে বলেও উল্লেখ করেছেন। আবার কেউ কেউ জানিয়েছেন, অভিনেত্রীর ফেসবুকে ফিরে আসার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

    rnrn

    সম্প্রতি ‘নটী বিনোদিনী’ সিনেমায় নায়িকার লুক নিয়ে সরব হয়েছিলেন শ্রীলেখা মিত্র।  বিনোদিনীরূপি রুক্মিণী মৈত্রের ছবি প্রকাশ্যে আসার পর তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘বিনোদিনী কি রোগা ছিলেন?’ নিজের বিনোদিনী রূপের ছবিও তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। শ্রীলেখার এ মন্তব্যে নেটপাড়ায় হইচই পড়ে যায়। 
    rn 

    বিনোদন ডেস্ক