Home / Entertainment / ফেসবুক থেকে ‘বিরতি’ শ্রীলেখার 

ফেসবুক থেকে ‘বিরতি’ শ্রীলেখার 

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনায় সমধিক পরিচিত নাম কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সাম্প্রতিক বিনোদন জগতের যে কোনো ইস্যুতে সরব থাকেন। মন্তব্য করার ক্ষেত্রে তার থেকে রেহাই পান না অনেকেই। তবে হঠাৎ ফেসবুক থেকে ‘বিরতির’ ঘোষণা করে বিস্মিত করে দিয়েছেন অনুরাগীদের। 

rnrn

এদিকে বুধবার শ্রীলেখা নিজের ফেসবুক প্রোফাইলেই বিরতির কথা ঘোষণা করেছেন। তিনি লিখেছেন- ফেসবুক প্রোফাইল থেকে সাময়িক বিরতি নিলাম, পেজ অ্যাকটিভ থাকবে।  নিজেকে এবং নিজের ফ্রেন্ডলিস্টকে পরিশুদ্ধ করার পর আশা করি ফিরে আসব। বিষাক্তকে বিদায়।

rnrn

তার এই পোস্টের নিচে অনুরাগীদের প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। কেউ তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, পাশাপাশি তার পোস্ট দেখতে না পেলে তাদের মনখারাপ হবে বলেও উল্লেখ করেছেন। আবার কেউ কেউ জানিয়েছেন, অভিনেত্রীর ফেসবুকে ফিরে আসার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

rnrn

সম্প্রতি ‘নটী বিনোদিনী’ সিনেমায় নায়িকার লুক নিয়ে সরব হয়েছিলেন শ্রীলেখা মিত্র।  বিনোদিনীরূপি রুক্মিণী মৈত্রের ছবি প্রকাশ্যে আসার পর তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘বিনোদিনী কি রোগা ছিলেন?’ নিজের বিনোদিনী রূপের ছবিও তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। শ্রীলেখার এ মন্তব্যে নেটপাড়ায় হইচই পড়ে যায়। 
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *