Tag: প্রেমিক

  • নতুন প্রেমিক খুঁজছেন নুসরাত

    কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে ব্যক্তিগত জীবন যেন ঠিক তার বিপরীত। এই যেমন, রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হওয়ার পর বাগদান ভেঙে গেছে অভিনেত্রীর।

    বাগদান ভেঙে যাওয়ার পর তিনি জানালেন, সম্পর্ক ভেঙে যাওয়ায় মন খারাপ হয় তার। তবে সেটি ভিন্নভাবে ভুলে থাকার চেষ্টা করেন। অভিনেত্রীর কথায়, ‘প্রেম থেকে বাগদান হয় আমাদের। টানা ১০ বছরের সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ভেঙে গেছে। তার জন্য মন খারাপ তো আছেই। মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু সেই মন খারাপের সময়টা অন্যভাবে পার করার চেষ্টা করে যাচ্ছি আমি।’

    ভেঙে যাওয়া সম্পর্কের স্মৃতি কি খুব বেশি মনে পড়ে— জানতে চাইলে ফারিয়া বলেন, ‘তা তো পড়েই। এত দীর্ঘ সময়ের জার্নি। কত কথা, কত স্মৃতি! কেন মনে পড়বে না? আমি তো মানুষ, নাকি? আর মনে না পড়াই তো অস্বাভাবিক।’

    অভিনেত্রী আরও বলেন, ‘আমি মনে হয় আগের আমলের মানুষের মতো প্রেম করি। এ যুগের সঙ্গে মেলে না। এদিক-ওদিক ঘুরেফিরে বুঝলাম, এ যুগের ছেলেদের কাছে প্রেমিকা হিসেবে আমাকে মানায় না, পোষাবে না। হা হা হা…।’

    নুসরাত জানান, এখন তিনি কারও সঙ্গে প্রেম করছেন না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফারিয়ার কথায়, ‘নতুন প্রেমে পড়িনি, তবে চেষ্টা করছি না, ঠিক তা–ও নয়। আমিও তো হিউম্যান বিয়িং। অবশ্যই প্রেমে পড়তে চাই আমি।’

    একটু মজার ছলেই তিনি বলেন, ‘প্রেমের জন্য কথাবার্তা বলতে গিয়ে বুঝলাম, আমি মনে হয় সেকেলে। আর আপনি যদি টানা ১০ বছর প্রেম করেন, সেকেলে তো হবেনই। আমার কাছে তো তাই-ই মনে হচ্ছে এখন।’

    এই নায়িকার বলেন, ‘বর্তমান যুগটা আমার কাছে অদ্ভুত মনে হয়। এ যুগের প্রেমের ব্যাকরণ বুঝতেই মনে হয় আমার অর্ধেক বয়স চলে যাবে। এমনিতেই সাকসেসফুল মেয়েদের সঙ্গে ছেলেরা প্রেম করতে একটু ভয় পায়, আর তার মধ্যে যদি নুসরাত ফারিয়া হয়, তা হলে তো ঝামেলাই।’

    বিনোদন ডেস্ক

  • আর লুকোচুরি নয়, প্রেমিকের কথা জানিয়ে দিলেন তামান্না

    অনেক দিন লুকোচুরি হয়েছে, কিন্তু আর নয়। এবার প্রেম করার কথা বেশ জোর গলায় জানিয়ে দিলেন তামান্না ভাটিয়া। বললেন, অভিনেতা বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। ‘বাহুবলী’ ছবির নায়িকা জানান, ‘লাস্ট স্টোরিজ ২’-এর সেটেই বিজয় বর্মার সঙ্গে তার সম্পর্কের শুরু। এই ছবিতেই প্রথমবার জুটিতে দেখা যাবে তাদের। 

    rnrn

    চলতি বছরের একদম গোড়ার দিকে বিজয় বর্মার সঙ্গে তামান্নার প্রেমচর্চা শুরু। নববর্ষের এক পার্টিতে চুম্বনরত অবস্থায় ফ্রেমবন্দি হন দুজনে। একসঙ্গে জমিয়ে নাচও করেন তারা। তার পর থেকে কখনও এয়ারপোর্ট তো কখনও ডিনার ডেটে একত্রে দেখা গেলেও প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। তবে শেষমেশ একান্ত সাক্ষাৎকারে প্রেমে সিলমোহর দিলেন অভিনেত্রী। 

    rnrn

    ফিল্ম কম্পানিয়ানকে তামান্না জানান, আমার মনে হয় না আপনি কারও প্রতি শুধু এই কারণেই আকৃষ্ট হতে পারেন যে, আপনি তার সহ-অভিনেত্রী। আমি আজ পর্যন্ত অনেক সহ-অভিনেতার সঙ্গে কাজ করেছি। কারও জন্য খুব ব্যক্তিগত কিছু যতক্ষণ না পর্যন্ত আপনি অনুভব করছেন, তাদের পেশা সেক্ষেত্রে জরুরি নয়। মানে তাদের পেশার জন্যই আপনি আকৃষ্ট হবেন সেটা নয়। 

    rnrn

    বিজয় সম্পর্কে বলতে গিয়ে তামান্না জানান, ও এমন একজন, যার সঙ্গে খুব সহজেই আমি একাত্ম হতে পেরেছি। যে নিজেকে সম্পূর্ণভাবে আমাকে সমর্পণ করেছে, আমিও তাই নিজেকে আর ঠেকিয়ে রাখিনি। উচ্চাকাঙ্খী নারীদের একটা সমস্যা হলো- আমাদের মনে হয় সবকিছুর জন্য আমাদের খুব কঠিন লড়াই লড়তে হবে।… আমি নিজের জন্য একটা পৃথিবী তৈরি করে রেখেছি, আর সেখানে একটা মানুষ সেই জগতটাকে আপন করে নিয়েছে, আমাকে তার জন্য কোনো ঝক্কি পোহাতে হয়নি। বিজয় এমন একজন মানুষ যার প্রতি আমি ভীষণ রকমভাবে যত্নশীল। আর হ্যাঁ, ও আমার সব খুশির ঠিকানা।

    বিনোদন ডেস্ক

  • সমুদ্রসৈকতে প্রেমিকের সঙ্গে সন্তানসম্ভবা ইলিয়ানা!

    চুটিয়ে নিজের বেবিমুন উপভোগ করছেন সন্তানসম্ভবা ইলিয়ানা ডি’ক্রুজ। নিজের ফেসবুকে পোস্ট করেছেন- এক সদ্যোজাত শিশুর জামার ছবি, তাতে লেখা ছিল- ‘অ্যান্ড সো দ্য অ্যাডভেঞ্চার বিগিন্স।’ এর মানে নতুন এক রোমাঞ্চের সূচনা। এপ্রিলে এ খবর জানান বলিউড অভিনেত্রী। 

    সেখানে নিজের ছবিও দিয়েছেন, সমুদ্রসৈকতে প্রেমিকের সঙ্গে সময় কাটানোর ছবি দেখে সমালোচনার ঝড় ওঠে। বেবিমুনে গিয়ে নিজের ও প্রেমিকের হাতের আংটির ছবি কয়েক দিন আগে পোস্ট করেন ইলিয়ানা। 

    সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে উজ্জ্বল হলুদ রঙা একটি বিকিনি পরে নিজের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। চোখে রোদচশমা পরে সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন তিনি। তার সন্তানও বেশ উপভোগ করছে- নিজের পোস্টে এমন ইঙ্গিত দিয়েছেন ইলিয়ানা। 

    শুরু হয় নিন্দুকের প্রশ্নবাণ- সন্তানসম্ভবা অবস্থাতেও এমন পোশাক পরেছেন কেন অভিনেত্রী? মা নিজেই যদি এ রকম হন, তাহলে সন্তানকে কী শিক্ষা দেবেন তিনি?

    এসব কটাক্ষের জবাব দেননি অভিনেত্রী। যেন আর কোনো দিকেই তার মন নেই। এ মুহূর্তে নিজের জীবন চুটিয়ে উপভোগ করতেই ব্যস্ত ইলিয়ানা। সন্তানসম্ভবা হওয়ার সুখবর জানালেও সন্তানের বাবার পরিচয় গোপন রেখেছেন তিনি। এ নিয়ে গুঞ্জনে কান দেননি তিনি। এখনো টুঁ শব্দটি করেননি। 

    বছর কয়েক আগে পর্যন্তও অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। তাকে একাধিকবার ‘স্বামী’ বলেও উল্লেখ করেছেন তিনি। ২০১৯ সালে সম্পর্কে চিড় ধরে ইলিয়ানা ও অ্যান্ড্রুর। তারপর থেকে নিজের প্রেম নিয়ে নীরব থেকেছেন ইলিয়ানা। সম্প্রতি ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে এই যুগলকে। তবে ইলিয়ানার সন্তানের বাবা তিনিই কিনা, তা নিয়ে এখনো ধোঁয়াশা থেকেই গেছে।

    বিনোদন ডেস্ক

  • প্রেমিককে কবে বিয়ে করছেন, জানালেন তানজিন তিশা

    প্রেমিকের সঙ্গে প্রেম করছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কবে বিয়ে করবেন এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন এই গ্ল্যামারকন্যা। তানজিন তিশা জানান, তার প্রেমিক মিডিয়ার কেউ নন।

    rnrn

    ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে অংশ নেন তিশা। সেখানেই উপস্থাপক তার দিকে ছুঁড়ে দেন প্রেম সংক্রান্ত প্রশ্ন। কিছুটা থতমত খেয়ে তিশা জবাব দিলেন, ‘প্রেম তো করতেই পারি। হ্যাঁ, করছি।’

    rnrn

    এ সময় বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘সেটা (বিয়ে) আমার মনে হয় আরও কিছু দিন পর। আমার বাবা চলে গেছেন, এখন নিজেকে গুছিয়ে নেওয়া, পরিবার, কাজগুলোকে গুছিয়ে তোলা, সব কিছুতেই তো সময় লাগে। এজন্য এখনই বিয়ে নিয়ে ভাবছি না।’

    rnrn

    তানজিন তিশার বয়স এখন ত্রিশের ঘরে। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য দিয়েও মুগ্ধ করেছেন অনুরাগীদের।

    rnrn

    শো তে চলতি বছর বিয়ের পিঁড়িতে বসবেন কিনা, এ প্রশ্নও করা হয়। জবাবে তিশা কিছুটা রহস্য জিইয়ে রাখেন। বলেন, ভবিষ্যৎ তো বরাবরই অনিশ্চিত। তাই কখন চার হাত এক হয়, কবুল বলে ফেলেন, তা আগাম বলা মুশকিল।

    rnrn

    এর আগে সংগীত তারকা হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেম করেছিলেন তিশা। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তারা কাছাকাছি আসেন। কিন্তু বেশিদিন টিকেনি সেই প্রেম। এরপর অভিনেতা আফরান নিশোর সঙ্গেও তিশার প্রেমের গুঞ্জন উঠে। তবে তারা কেউই স্বীকারোক্তি দেননি। গুঞ্জন ছিলো সংগীতশিল্পী ইমরানের সঙ্গেও! কিন্তু হাবিব ছাড়া বাকি প্রেমের বিষয়গুলো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান তিনি। 

    অনলাইন ডেস্ক

  • প্রেম করলেও প্রেমিকের নাম বলতে নারাজ তানজিন তিশা 

    প্রেম করছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে প্রেমিকের নাম জানাতে নারাজ তিনি। এতটুকু নিশ্চিত করেন যে, প্রেমিক মিডিয়ার কেউ নন।

    rnrn

    ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে অংশ নেন তিশা। সেখানেই উপস্থাপক তার দিকে ছুঁড়ে দেন প্রেম সংক্রান্ত প্রশ্ন। কিছুটা থতমত খেয়ে তিশা জবাব দিলেন, ‘প্রেম তো করতেই পারি। হ্যাঁ, করছি।’

    rnrn

    প্রেমের পরবর্তী অধ্যায় বিয়ে নিয়েও প্রশ্ন করা হয় তিশাকে। অভিনেত্রী বলেন, ‘সেটা (বিয়ে) আমার মনে হয় আরও কিছু দিন পর। আমার বাবা চলে গেছেন, এখন নিজেকে গুছিয়ে নেওয়া, পরিবার, কাজগুলোকে গুছিয়ে তোলা, সব কিছুতেই তো সময় লাগে। এজন্য এখনই বিয়ে নিয়ে ভাবছি না।’

    rnrn

    তানজিন তিশার বয়স এখন ত্রিশের ঘরে। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য দিয়েও মুগ্ধ করেছেন অনুরাগীদের।

    rnrn

    শো তে চলতি বছর বিয়ের পিঁড়িতে বসবেন কিনা, এ প্রশ্নও করা হয়। জবাবে তিশা কিছুটা রহস্য জিইয়ে রাখেন। বলেন, ভবিষ্যৎ তো বরাবরই অনিশ্চিত। তাই কখন চার হাত এক হয়, কবুল বলে ফেলেন, তা আগাম বলা মুশকিল।

    rnrn

    এর আগে সংগীত তারকা হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেম করেছিলেন তিশা। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তারা কাছাকাছি আসেন। কিন্তু বেশিদিন টিকেনি সেই প্রেম। এরপর অভিনেতা আফরান নিশোর সঙ্গেও তিশার প্রেমের গুঞ্জন উঠে। তবে তারা কেউই স্বীকারোক্তি দেননি। গুঞ্জন ছিলো সংগীতশিল্পী ইমরানের সঙ্গেও! কিন্তু হাবিব ছাড়া বাকি প্রেমের বিষয়গুলো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান তিনি। 

    অনলাইন ডেস্ক

  • প্রেমিকের হাত ধরে মন্দিরে জাহ্নবী

    প্রেমিকের হাত ধরে মন্দিরে হাজির হলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। সাামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল সেই সব ছবি। প্রেমিকের জন্মদিন বলে কথা। অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শিখর পাহাড়িয়াকে।

    অনেকেরই মতে, শ্রীদেবীর মতোই দেখতে জাহ্নবী। যদিও সে কথা নিজেও মেনে নিয়েছেন এই অভিনেত্রী। এই অভিনেত্রীর ভক্তের সংখ্যাও যে নেহাতই কম নয় তা তার সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়। তবে অভিনেত্রীর ভক্তদের মনে সর্বদা থাকে একটিই প্রশ্ন— এত সুন্দরী কেন তিনি? কীভাবে সৌন্দর্য ধরে রাখেন এই অভিনেত্রী। তার বিষয়ে ভক্তরা জানতে আগ্রহী হলেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করা পছন্দই করেন না এ বলি সুন্দরী।

    তবে সম্প্রতি একেবারে অন্য মেজাজে দেখা গেল জাহ্নবীকে। প্রেমিকের জন্মদিনে তিরুপতি মন্দিরে হাজির হলেন তিনি। দক্ষিণ ভারতীয় সাজে এ দিন দেখা গেল অভিনেত্রীকে। পরনে ছিল সবুজ গোলাপি সাবেকি লেহেঙ্গা। অন্যদিকে শিখরকে দেখা গেল সাদা ধুতি ও উত্তরীয় পরে। সঙ্গে ছিলেন শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুর।

    দীর্ঘদিনের প্রেম। যদিও মাঝখানে প্রেমে ধরেছিল ভাঙন। আলাদা হয়ে গেছিল জাহ্নবী-শিখরের পথচলা। তবে পুনরায় জোড়া লেগেছে ভাঙা সম্পর্কে। মাঝেমধ্যেই এক ফ্রেমে ধরা দেন এই তারকা জুটি। কখনো মালদ্বীপের সমুদ্রসৈকতে তো কখনো আবার বান্দ্রার বিলাসবহুল ক্যাফেতে দেখা যায় তাদের। তবে এবার তারা হাজির হলেন সৃষ্টিকর্তার আশীর্বাদ নিতে।

    একটা সময় মেয়েদের জন্মদিনে তিরুপতি মন্দিরে পূজা দিতেন অভিনেত্রী শ্রীদেবী। সেই ট্র্যাডিশন বজায় রাখলেন জাহ্নবী। প্রেমিকের জন্মদিনে পূজা দিলেন তিরুপতির মন্দিরে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন— ‘হ্যাপি বার্থডে শিখু।’

    অনেকেরই মতে, খুব শিগগির হয়তো জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী। যদিও সবটাই এখন সময়ের অপেক্ষায়।

    বিনোদন ডেস্ক

  • ৪০ বছর বয়সেও প্রেমিক খুঁজছেন পায়েল

    টালিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। যিনি আজও ‘সিঙ্গেল’ রয়েছেন। এ অভিনেত্রীর বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই। তবে জীবনে বহুবার বসন্তের ছোঁয়া লাগলেও টেকেনি তার একটি সম্পর্কও।

    আবির সেনগুপ্ত, পেশায় একজন পরিচালক। তার প্রথম সিনেমা ‘যমের রাজা দিল বর’-এ নায়িকা ছিলেন পায়েল। জানা গেছে, সিনেমার প্রচারে গিয়েই দুজন দুজনকে মন দিয়ে বসেছিলেন। প্রথম দিকে সবার কাছে তাদের সম্পর্কের কথা লুকিয়ে রাখলেও পরে তা স্বীকার করেন দুজনেই। 

    আবিরের হোয়াটসঅ্যাপ ডিপিতেও ছিল দুজনের ছবি। এমনকি তাদের বিয়ে করারও খবর এসেছিল গণমাধ্যমে। তবে সে সম্পর্ক ভেঙে যায়। 

    গুঞ্জন শোনা যায়, ‘যমের রাজা দিল বর’ সিনেমা ফ্লপ হওয়ার পর থেকেই নাকি টলে যায় তাদের সম্পর্ক। ছিল মতের অমিলও। এখন আবির থাকেন ভারতের মুম্বাইয়ে। বেশ কিছু ওয়েব সিরিজ আর সিনেমাতেও কাজ করছেন তিনি। 

    আবিরের আগে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছিলেন পায়েল। কিন্তু সে প্রেমও টেকেনি তাদের। সম্পর্কের কথা অবশ্য খোলাখুলি স্বীকারও করেননি তারা। তবে তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। 

    বর্তমানে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন পায়েল সরকার। সম্প্রতি ভারতীয় এক রিয়েলিটি শোতে এসে সঞ্চালককে তিনি অনুরোধও করেছিলেন ছেলে খুঁজে দেওয়ার জন্য।  

    ভালো বেসেছেন, কাছে টেনেছেন; কিন্তু প্রেম পূর্ণতা পায়নি। অনুরাগীরাও তাই চান, পায়েল যেন সুখী হন, আরও যেন এগিয়ে যায় তার কাজ।

    সূত্র: টিভি৯

    বিনোদন ডেস্ক

  • ছয় বছরের ছোট প্রেমিকের সঙ্গে অভিনেত্রীর আংটিবদল!

    প্রায় সাড়ে চার বছরের সম্পর্কের পর ছয় বছরের ছোট প্রেমিকের সঙ্গে আংটিবদল করলেন টলিউডের অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। নির্মাতা রাতুল মুখার্জির সঙ্গে কয়েকদিন আগে আংটিবদল করেন তারা। তারই কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন রূপাঞ্জনা।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পুত্র রিয়ান ও প্রেমিক রাতুলের সঙ্গে উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে একটি গির্জায় আংটি বদল করেন রূপাঞ্জনা। তারই কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। সেখানে দারুণ উচ্ছ্বসিত দেখাচ্ছে রাতুল-রূপাঞ্জনাকে। একটি ছবিতে পুত্র রিয়ান ও হবু বর রাতুলের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন এই অভিনেত্রী।

    rnrn

    ছবির ক্যাপশনে রূপাঞ্জনা লেখেন- সত্যি ভালবাসার কোনো শেষ থাকে না। আমাদের একসঙ্গে থাকার নতুন শুরু হল। আংটি বদল করলাম। আমরা এখন এনগেজড! রাতুল মুখোপাধ্যায়। ছবি তুলেছে আমার ছেলে রিয়ান মিত্র।

    rnrn

    ২০০৭ সালে রিজাউল হককে বিয়ে করেন রূপাঞ্জনা মিত্র। দুজনের ঘর আলো করে জন্ম নেয় পুত্র রিয়ান। ২০১৮ সালে স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ হয় রূপাঞ্জনার। তার পর একাই ছেলেকে বড় করছিলেন অভিনেত্রী।

    rnrn

    আর রাতুল টলিপাড়ার চেনা মুখ। বেশ কিছু সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। শুটিং ফ্লোরেই তাদের প্রথম দেখা, ধীরে ধীরে যা গড়ায় প্রেমের সম্পর্কে।

    বিনোদন ডেস্ক

  • প্রেমিক-প্রেমিকাদের দেখলেই কেঁদে ফেলি: রাখি

    সম্প্রতি জয়সলমিরে বিয়ে করেছেন বলিউডের তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। তাদের বিয়ের ছবি গণমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল। এমনকি ইনস্টাগ্রামের সব থেকে বেশি লাইক পড়েছে সিড ও কিয়ারার বিয়ের ছবিতে। তাদের বিয়ের ভিডিওতে রয়েছে রূপকথার ছোঁয়া।

    rnrn

    এদিকে রাখিকে সেই বিষয়ে প্রশ্ন করতেই কেঁদেই ফেললেন তিনি। রাখি বলেন, আমার বিয়ের খবর শুনলেই ঘৃণা হয়। প্রেমিক-প্রেমিকাদের দেখলেই কেঁদে ফেলি।

    rnrn

    জানা গেছে, গত মাসেই মাকে হারিয়েছেন। দাম্পত্য জীবনে একের পর এক অশান্তি। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ থানায় দেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন স্বামী আদিল খান দুরানি। স্বামী জেলবন্দি হওয়ার পরেও তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দিচ্ছেন রাখি সাওয়ান্ত। আর এবার সরাসরি বিয়েকেই দোষ দিয়ে বসলেন তিনি। বিয়ের খবর শুনলেই তার ঘৃণা হয়। সে কথা বলতে না বলতেই চোখে জল গড়িয়ে এসেছে। তবে নিজের বিয়ে ভেঙে গেলেও নবদম্পতির প্রতি নিজের শুভেচ্ছা জানিয়েছেন রাখি।

    rnrn

    এদিকে কিছুটা হতাশা নিয়েই এই টেলিতারকা বলেন, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে হয়েছে, এত পবিত্র প্রেম ওদের, ওদের বিয়ের খুশির খবর আরও বেশি করে সম্প্রচার করা উচিত। কিন্তু আমার বিয়ের খারাপ খবরই চারদিকে ছড়িয়ে পড়ছে। ভালোবাসার দিবসে আমার মন ভেঙে গিয়েছে।
    rnঅন্যদিকে পরকীয়া, গার্হস্থ্য হিংসা ও প্রতারণার অভিযোগে আপাতত জেলবন্দি আদিল খান দুরানি। আদিলের আগের একাধিক বিয়ের কথা জানতে পেরেছেন বলে দাবি করেন রাখি।

    বিনোদন ডেস্ক

  • সাবেক প্রেমিক সিদ্ধার্থের বিয়ের পর যা বললেন আলিয়া

    সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটের বলিউড যাত্রা শুরু হয়েছিল ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমার মাধ্যমে। ২০১২ সালে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল।

    rnrn

    এ সিনেমায় অভিনয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সিদ্ধার্থ-আলিয়া। কিন্তু তাদের সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। রণবীর কাপুরকে মন দিয়ে বসেন আলিয়া। গত বছর তারা বিয়েও করেন। তাদের সংসারে জন্ম নিয়েছে কন্যাসন্তান।

    rnrn

    এদিকে মঙ্গলবার দীর্ঘ গোপন প্রেমের পর সাতপাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। সাবেক প্রেমিকের বিয়েতে শুভেচ্ছা জানাতে ভুল করেননি আলিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে লিখেছেন—দুজনকেই অনেক শুভেচ্ছা।

    rnrn

    ইন্ডাস্ট্রির সব থেকে জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম সিদ্ধার্থ-কিয়ারা। ২০২০ সালে ‘শেরশাহ’ ছবির শুটিং থেকেই নাকি সম্পর্কের সূত্রপাত দুজনের। সরাসরি স্বীকার না করলেও নিজেদের সম্পর্কটা কখনো অস্বীকারও করেননি তারা। এমনকি ‘কফি উইথ করণ’-এ এসে বড়সড় ইঙ্গিতও দিয়েছিলেন তারা।

    বিনোদন ডেস্ক