Tag: প্রেমিক

  • ‘যার বয়স ১৬, আবার যার ৭০ সেও আমার প্রেমিক হতে চায়’

    অভিনেত্রী জিনাত শানু স্বাগতা চলতি বছরের শুরুতে নতুন করে ঘর বেঁধেছেন। বিয়ের পর সাবেক ও বার্তমান স্বামীকে নিয়ে অনেক কথাই শুনতে হয়েছিল তাকে। কিন্তু কোনো কথা কানে না নিয়ে নিজের মতোই কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। দুই মাস পর নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন স্বাগতা।

    স্বাগতা বলেন, এর আগেও ভালোবেসে বিয়ে করেছিলাম। কারণ ভালো না বেসে বিয়ে করে কারও সঙ্গে সংসার করা কঠিন। এটা আমার কাছে অসম্ভব। আমি ভালোবেসেই দ্বিতীয় বিয়ে করেছি। আর আমার বিচ্ছেদ হয়েছে আইন মোতাবেক। মেয়েরা ডিভোর্স দিতে পারে। এটা আমার জীবন, আমি সিদ্ধান্ত নিতে পারি। জীবন কি সব সময় এক রকম চলে?’

    আরও পড়ুন: 

    প্রথম বিয়ের সাত বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটতে হয় স্বাগতাকে। এ সময় সংসার করতে গিয়ে মানসিক ও শারীরিকভাবে তাকে চাপের মধ্যে থাকতে হয়েছে। যে কারণে একসময় তাকে বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। পরে বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন।

    গণমাধ্যমকে তিনি বলেন, এই সমাজে মেয়ে হয়ে একা থাকা কঠিন। যখন আমি একা থাকলাম, তখন দেখলাম- যার বয়স ১৬, সেও আমার প্রেমিক, আবার যার বয়স ৭০, সেও আমার প্রেমিক। এমন অনেকেই প্রেম করতে চায়। 

    তখন দেখা গেল, আমার কাজের বাইরে প্রেমিক ঠেকানো একটা বাড়তি কাজ হয়ে দাঁড়াল। এটা তো আমি চাই না। কেন আমাকে নিয়ে এসব ভাবার সুযোগ দেব? তখন মনে হলো, আমার অভিভাবক লাগবে। এজন্য আমি আবার প্রেমে পড়ি। পরে দ্বিতীয় বিয়ে করেছি।

    তবে অভিনয়শিল্পী হওয়ার কারণে প্রায়ই শুনতে হয় বিচ্ছেদ নিয়ে নানা কথা। কথাগুলো এমন- তারকারা সংসার করতে পারে না, ‘কেন সংসার ভাঙে’, কেন তারকারা একের অধিক বিয়ে করে- বিভিন্ন সময় এমন প্রশ্ন মুখ বুজে সহ্য করলেও এবার এটা নিয়েও চটেছেন এই অভিনেত্রী।

    তার ভাষ্য- আমি আমার স্কুলের বন্ধুদের মধ্যে একমাত্র সেলিব্রিটি। আমার স্কুলের বন্ধুদের মধ্যে সবার পরে আমার ডিভোর্স হয়েছে। আমার ক্লাসের ৮০ ভাগ মেয়ের ডিভোর্স হয়ে গেছে। তারা তো সেলিব্রিটি না। শুধু আমাদের সঙ্গে ঘটলেই আপনারা উল্টাপাল্টা মন্তব্য করেন। আপনাদের মন্তব্যের কারণে আমি সেলিব্রিটি হয়েও সাত বছর মার খেয়েছি, মা-বাবাকে নিয়ে যা ইচ্ছা তাই শুনেছি।

    তারপরও আমি সম্পর্ক থেকে বের হতে চাইনি। কারণ আপনারা গালিগালাজ করবেন। কষ্ট করেও আমি সংসার করতে চেয়েছি।
     

    বিনোদন ডেস্ক

  • ৬ বছরের ছোট প্রেমিকের সঙ্গে বাগদান, যা বললেন সোহিনী

    অভিনেতা রণজয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। অভিনেত্রীর জন্ম ১৯৮৭ সালের ৬ই মার্চ। অন্যদিকে তার প্রেমিক শোভনের জন্ম ১৯৯৩ সালে। বয়সে প্রেমিকার চেয়ে ৬ বছরের ছোট শোভন। এই শোভনের গলাতেই নাকি মালা দিতে চলেছেন তিনি। সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন এই যুগল।

    যদিও শোভন বিষয়টি অস্বীকার করেছেন। তবে বাগদান-বিয়ে নিয়ে গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন সোহিনী সরকার। গায়ক শোভনের সঙ্গে বাগদানের বিষয়ে সোহিনী সরকার ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, ‘আমার অনামিকার কোনো আংটি দেখা যাচ্ছে না তো! আসলে হঠাৎ এটা রটে যাওয়ার পর আমার মা ফোন করে জানতে চান, সত্যিটা কী।’

    শোভনকে কি বিয়ে করার পরিকল্পনা করেছেন? এ প্রশ্নের উত্তরে সোহিনী সরকার বলেন, ‘চারপাশে অনেক বিয়ে হচ্ছে। তবে আমার মনে হয়, বিয়ে দেখে বিয়ে করে নেওয়া সাংঘাতিক ব্যাপার। আমি ঈশ্বরে বিশ্বাসী। নিশ্চয়ই ভালো কিছু হবে। আসলে আমরা ভাবি যে, আমরা একা একাই সব করছি। কিন্তু আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা করাই থাকে, আমরা শুধু বাস্তবায়ন করি।’

    আপনার জীবনে প্রেম এসেছে আবার প্রেম ভেঙেছে। কখনো থিতু হওয়ার কথা ভাবেননি? জবাবে সোহিনী বলেন, ‘জন্মের পর থেকেই আমরা থিতু হতে চাই। ভাঙতে আমরা কেউই চাই না। তবে প্রকৃতির নিয়ম, সবকিছু এক সময় ভেঙে যায়।’

    ২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী সরকার। তারপর ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে অভিনয় করেন। তবে ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি।

    ২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোহিনী সরকারের। একই বছর ‘ফড়িং’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। এক বছরের বিরতি নিয়ে ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় অভিনয় করেও খ্যাতি কুড়ান। তারপর ‘রাজকাহিনী’, ‘হর হর ব্যোমকেশ’, ‘বিবাহ ডায়েরিজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। ২০১৯ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন এই নায়িকা। বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • সাবেক প্রেমিক রাজের কথা শুনে যা বললেন পায়েল

    পায়েল সরকার বয়স এখন ৪১! আগামী মাসেই ৪২-এ পা দেবেন এই অভিনেত্রী। একটা সময় বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম মুখ ছিলেন পায়েল। দেব থেকে সোহম, আবির— একাধিক তারকার সঙ্গে জুটি বেঁধে ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন পায়েল। গত কয়েক বছরে পায়েলের ক্যারিয়ার গ্রাফ নিম্নমুখী।

    একসময়কার নামি অভিনেত্রীর জীবনে বহুবার বসন্ত এসেছে। কিন্তু তা চিরস্থায়ী হয়নি। তাই তো এখনো বিয়ের পিঁড়িতে বসা হয়নি পায়েলের। তার একাধিক প্রেমের মধ্যে সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল রাজ চক্রবর্তীর সঙ্গে। রাজ-মিমি-শুভশ্রীর ত্রিকোণ প্রেম নিয়ে একটা সময় বহু আলোচনা হয়েছে। কিন্তু রাজের জীবনে মিমির এন্ট্রির আগেই জায়গা করে নিয়েছিলেন পায়েল। ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’ থেকে ‘বোঝে না সে বোঝে না’। অটুট ছিল সম্পর্কের বন্ধন।

    আরও পড়ুন: 

    ‘বোঝে না সে বোঝে না’-এর সেটেই নাকি মিমির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রাজের। তার পরই পায়েলের সঙ্গে দূরত্ব। রাজ তার জীবনের ‘ক্লোজড চ্যাপ্টার’, পরিচিত মহলে এমনটাই বহুবার জানিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে শুভশ্রীকে বিয়ে করে সুখে সংসার করছেন রাজ। পুরনো সম্পর্ক নিয়ে মাথাব্যথা নেই তার।

    সম্প্রতি এক টকশোতে হাজির হয়েছিলেন পায়েল। সেখানেই হোস্ট তথা অভিনেত্রী অনন্য়া জানতে চান, এই মানুষদের নাম শুনলে প্রথম কোন কথাটা মাথায় আসবে, সেটি বলবে। রাজের নামটা যে তালিকায় থাকবেই, সেটাই স্বাভাবিক। শুরুটা হলো সোহমকে দিয়ে। পায়েল জানান, ‘সোহম কিউট, হিরন-নাইস।’ মিঠুনদার নাম শুনে সবচেয়ে খুশি পায়েল। গড়গড়িয়ে বলেন, ‘মিঠুনদা চার্মিং। মিঠুনদা না (চুটকি বাজিয়ে দেখালেন) এইভাবে বন্ধুত্ব করে নিতে পারে কারুর সঙ্গে। উনি খুব চার্মিং’। রাজের নাম আসামাত্রই খানিক অস্বস্তির ঝলক পায়েলের মুখে। দায়সারাভাবে বললেন, ‘ভালো পরিচালক’।

    রাজের সঙ্গে প্রেমের কথা খোলাখুলি স্বীকার করেননি কোনো দিন। তবে এই সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। প্রেম ভাঙার পর পরিচিত মহলে পায়েল নাকি বলেছিলেন, জীবন নিয়ে দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা, এই প্রেম নাকি পূর্ণতা পাওয়ার ছিল না।

    পরবর্তীতে 'যমের রাজা দিল বর' পরিচালক আবির সেনগুপ্তের সঙ্গেও পায়েলের ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। পায়েল ভালোবেসেছেন, কাছে টেনেছেন, কিন্তু প্রেম পূর্ণতা পায়নি কোনোবারই। নায়িকা কী জীবনে থিতু হবেন? সেই উত্তর তো তিনিই জানেন। তবে দীর্ঘদিন পর রুপালি পর্দায় বড় প্রোজেক্টে দেখা মিলবে তার। শাকিব খানের প্য়ান ইন্ডিয়া ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পায়েল। ছবিতে শাকিবের নায়িকা অবশ্য় বলিউডের সোনাল চৌহান।

    তথ্য সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • সুহানার প্রেমিককে যে বার্তা দিলেন মা গৌরী

    অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন শাহরুখ খান ও গৌরীর মেয়ে সুহানা। নতুন বছরের প্রথম দিন উদযাপন করতে একসঙ্গে ছেড়েছিলেন মুম্বাই শহর। এতে গুঞ্জন আরও বেড়ে যায়। তার রেশ পড়তেই মেয়ের প্রেমিকের উদ্দেশে বার্তা দিলেন শাহরুখের স্ত্রী গৌরী খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

    সম্প্রতি ইনস্টাগ্রামে সরব হয়েছেন অগস্ত্যা। প্রথম ছবি পোস্ট করতেই, অগস্ত্যাকে আলিঙ্গনের ইমোজি পাঠালেন গৌরী খান। গৌরীর এমন কাণ্ড নজরে পড়েছে নেটিজেনদের। নেটপাড়ার মতে, অগস্ত্যা ও সুহানার প্রেমে গৌরী সবুজ সংকেত দিয়েছেন এমন মন্তব্য করে।

    নাতির সঙ্গে সুহানার প্রেমে সবুজ সংকেত মিলেছে বিগ-বির থেকেও। অগস্ত্যর সঙ্গে অতিথি হিসেবে সুহানা গিয়েছিলেন বিগ-বির শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে। সেখানে তাকে শাহরুখের বিষয়ে অমিতাভ জিজ্ঞেস করেন, ‘এর মধ্যে কোনো সম্মান এখনও পর্যন্ত শাহরুখ খান পাননি? চারটি উত্তরের মধ্যে সঠিকটি বেছে নিতে হবে সুহানাকে। পদ্মশ্রী, লিজিয়ন অব অনার, এলিয়ট ডি বা ভলপি কাপ? সুহানা উত্তর দেন, ‘পদ্মশ্রী’। শুনে সকলে স্তম্ভিত হয়ে যান।

    উত্তরে অবাক অমিতাভ বলেন, এটা তুমি কী করে ভুল বলতে পারলে! ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ। তবে বাবার পাওয়া সম্মান অজানা ছিল মেয়ে সুহানার। সুযোগ বুঝে শাহরুখ-কন্যার সঙ্গে রসিকতা করতে ছাড়েননি অভিনেতা। অমিতাভ বলেন, মেয়ে জানেই না যে বাবা কী কী সম্মান পেয়েছে! এত সহজ একটা প্রশ্ন করলাম, সেটাও পারলে না? যদিও গোটাটাই মজার ছলে করেন ‘বিগ বি’।

    সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড স্টারকিডদের ছবি ‘দ্য আর্চিজ’। জোয়া আখতার পরিচালিত ছবিটিতে সুহানা ও অগস্ত্যও রয়েছেন। এ ছবির সেট থেকেই কাছে এসেছেন তারা। জড়িয়েছেন হৃদয়ঘটিত সম্পর্কে।

    বিনোদন ডেস্ক

  • প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ করলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী

    হৃতিক প্রেম করছেন সাবা আজাদের সঙ্গে। অন্যদিকে, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের জীবনের নতুন পুরুষ আরসালান। ১৪ বছরের দাম্পত্যে ইতি টেনে আলাদাভাবে দিব্যি রয়েছেন হৃতিক ও সুজান। আর সেই ভালো থাকার প্রমাণ দিলেন সম্প্রতি সোশাল মিডিয়ায়। 

    rnrn

    ১৯ ডিসেম্বর প্রেমিক আরসালানের জন্মদিনে, প্রেমিকের সঙ্গে সারাদিন কাটিয়েছেন সুজান। প্রেমিকের ঠোঁটে ঠোঁট রেখে সুজান ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেন হৃতিকের প্রাক্তন স্ত্রী। আর ওই ছবি চোখে পড়েছে হৃতিকের। প্রাক্তন স্ত্রীর এমন ছবি দেখে চুপ থাকেননি হৃতিক। ছবির নিচে মন্তব্য করে লিখেছেন, হ্যাপি বার্থডে ব্রো, হ্যাপি বার্থডে আরসালান। বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আর্সলান গোনির সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব সুজানের।

    rnrn

    এমনকি, সুজান ও আরসালানকে বহুবার একসঙ্গে ঘুরতে দেখা গেছে। তবে সেভাবে আরসালানের প্রতি প্রেম প্রকাশ্যে আনেননি সুজান। এই প্রথম চুম্বনের ছবি শেয়ার করলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী।

    অনলাইন ডেস্ক

  • হিমুর ‘আত্মহত্যা’র সময় বিছানায় বসে দেখছিলেন তার প্রেমিক

    অভিনেত্রী হোমায়রা হিমু যখন আত্মহত্যা করেন, তখন তার সামনে বিছানায় বসে দেখছিলেন প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রাফি। এর আগে আত্মহত্যার হুমকি দেন হোমায়রা হিমু। কিন্তু তার প্রেমিক তাতে পাত্তা দেননি। কারণ তার আগেও তিন থেকে চারবার আত্মহত্যার হুমকি দিয়েছিলেন এ অভিনেত্রী।

    rnrn

    গ্রেফতারের পর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জিজ্ঞাসাবাদে এমনটি জানান জিয়াউদ্দিন। হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তবে রাফির দেওয়া তথ্য যাছাই করতে পারেনি র‌্যাব।

    rnrn

    এর আগে বৃহস্পতিবার হোমায়রা হিমুর মৃত্যুর পর থেকে এ ঘটনায় ঘুরেফিরে আসে জিয়াউদ্দিনের নাম। তিনি বিভিন্ন মহলে রুফি ওরফে উরফি জিয়া নামেও পরিচিত। ‘ও’ লেভেল শেষ করে টেক্সটাইল কেমিক্যালের ব্যবসা করতেন জিয়াউদ্দিন।

    rnrn

    জিয়াউদ্দিনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, হোমায়রা হিমুর খালাতো বোনের সঙ্গে জিয়াউদ্দিনের বিয়ে হয়েছিল ২০১৪ সালে। সেই সময় হিমু ও জিয়াউদ্দিনের পরিচয় হয়। তবে পারিবারিক সমস্যাজনিত কারণে পরে জিয়াউদ্দিনের সঙ্গে হিমুর খালাতো বোনের সংসারের ইতি ঘটে। এর পরও হোমায়রা হিমু ও জিয়াউদ্দিনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।

    rnrn

    এর মধ্যে জিয়াউদ্দিন অন্যত্র বিয়ে করলেও সে নিয়মিত হিমুর সঙ্গে যোগাযোগ করত। চার মাস আগে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। একপর্যায়ে এই অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেন জিয়াউদ্দিন। আর নিয়মিত হিমুর বাসায় যাতায়াত শুরু করেন তার প্রেমিক। কিন্তু তাদের মধ্যে অনলাইন জুয়াসহ নানা বিষয়ে প্রায়ই বাকবিতণ্ডার ঘটনা ঘটত।

    rnrn

    র‌্যাব আরও জানায়, হিমুকে চিকিৎসক মৃত ঘোষণার পর তার মরদেহ হাসপাতালে রেখে এই অভিনেত্রীর দুটি আইফোন ও গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে সে হিমুর বাসার পার্কিংয়ে রেখে দেয় গাড়ি। আর মোবাইল ফোন দুটি বিক্রির উদ্দেশে বংশালে যায় জিয়াউদ্দিন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

    rnrn

    হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় তার খালা বাদী হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় জিয়াউদ্দিনকে গ্রেফতার দেখানো হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • অভিনেত্রী হিমুর প্রেমিক রাফি গ্রেফতার

    অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তার পলাতক কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রাফিকে শুক্রবার দুপুরে গ্রেফতার করেছে র‌্যাব।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, হিমুকে হাসপাতালে নিয়ে যান রাফি। হিমুর মরদেহ রেখেই পালিয়ে যান অভিনেত্রীর সেই বন্ধু। অভিনেত্রীর মৃত্যুর পরই তিনি হিমুর মোবাইল ফোনসহ পালিয়ে যান। বিবাহিত রাফির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল হিমুর। 

    হিমুর কথিত প্রেমিক রাফি সম্পর্কে এখনো তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। অভিনেত্রীর সহকর্মীরাও তাকে চেনেন না। কারণ ব্যক্তিগত জীবন নিয়ে হিমু কাউকে কিছু বলতেন না।

    অভিনেত্রীর কাছের সহকর্মী অভিনেতা প্রাণ রায় জানিয়েছেন, তিনি কখনো প্রেমিক রাফির নাম শোনেননি। তা ছাড়া ব্যক্তিগত বিষয় নিয়েও তাদের সঙ্গে আলোচনা হতো না।

    জানা গেছে, অনলাইন প্ল্যাটফরম ভিগো লাইভের সাপোর্টার ছিলেন রাফি। হিমুও এর সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই তাদের সম্পর্ক গড়ে উঠতে পারে।

    রাফি প্রায়ই হিমুর ফ্ল্যাটে আসা-যাওয়া করতেন। মাঝে মাঝে তারা একসঙ্গে থাকতেন। ঘটনার দিন বিকাল ৩টার দিকে হিমুর বাসায় গিয়েছিলেন রাফি। পরে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। তখন হিমুর পালিত ভাই মিহির ওয়াশরুমে গিয়েছিলেন। হিমু ঘরে একাই ছিলেন। এর পর মিহির বের হয়ে দেখেন হিমু ফ্যানের হ্যাঙ্গারের সঙ্গে ঝুলছে। রাফি ও মিহির তখন হিমুকে হাসপাতালে নিয়ে যান।

    বৃহস্পতিবার রাজধানীর উত্তরার নিজ ফ্ল্যাটে সিলিংফ্যানের হ্যাঙ্গারে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন হোমায়রা হিমু। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    বিনোদন ডেস্ক

  • অভি‌নেত্রী হিমুর মৃত্যু, ফোনসহ নি‌খোঁজ প্রে‌মিক

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই।  বৃহস্পতিবার রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজে তিনি মারা গেছেন। 

    rnrn

    অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

    rnrn

    তিনি বলেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক। 

    rnrn

    ধারণা করা হচ্ছে, হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন। তবে আহসান হাবিব নাসিম বলেন, আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। বিকালে তাকে হাসপাতালে নিয়ে যায় তার ছোট বোন ও প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তার প্রেমিক ফোন নিয়ে পালিয়ে যায়।

    rnrn

    হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন।

    rnrn

    ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
    rn 

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • প্রেমিকের বাড়ি থেকে বেরিয়ে মুখ লুকালেন জাহ্নবী

    ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখার চেষ্টা করলেও এ থেকে নিস্তার নেই তারকাদের। বলিউডে জোর গুঞ্জন শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন জাহ্নবী কাপুর। ২০২২ সালের শেষের দিন থেকে নাকি একে অপরের সঙ্গে ডেট করছেন তারা।

    বৃহস্পতিবার শিখর পাহাড়িয়ার বাড়ি থেকে বের হতে গিয়েই পাপারাৎজির লেন্সবন্দি হন জাহ্নবী কাপুর। এ দিন নিজের গাড়ির ভেতর খুব ক্যাজুয়াল আউটফিটে দেখা মেলে অভিনেত্রীকে। যদিও ছবি তোলা দেখে গাড়ির ভেতর থেকে হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেন জাহ্নবী। সেই ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

    চলচ্চিত্রে পা রাখার আগেই ব্যক্তিগত কারণে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। বিশেষ করে ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবীর একটি চুমুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। 

    তারপর অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে এই নায়িকার। সময়ের সঙ্গে আড়ালে পড়ে যায় শিখরের নাম। দীর্ঘ বিরতির পর গত বছরের অক্টোবরের দিকে একসঙ্গে দেখা যায় জাহ্নবী-শিখরকে। তারপর এ জুটির পুরোনো প্রেম চর্চায় পরিণত হয়। এবার প্রেমিকের বাসায় গিয়ে ক্যামেরা দেখে মুখ লুকালেন জাহ্নবী।

    বিনোদন ডেস্ক

  • ‘আপনার প্রেমিককে দেখতে চাই’, ভক্তের আবদারে যা বললেন মিমি

    ‘বোঝেনা সে বোঝেনা’ ছবির মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কলকাতার পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জনেও আলোচনায় ছিলেন বহুদিন। 

    তবে এবার এক অনুরাগী মিমির কাছে তার প্রেমিকের পরিচয় জানতে চাইলেন। অভিনেত্রীও তাকে নিরাশ না করে উত্তর দিয়েছেন।

    সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন মিমি। সেখানে অভিনেত্রীর নতুন ছবি থেকে শুরু করে ত্বকচর্চার রহস্য, একাধিক বিষয়ে প্রশ্ন আসতে থাকে। তবে এক অনুরাগী মিমির কাছে তার প্রেমিককে দেখার আবদার করে বসেন। 

    অভিনেত্রী কিন্তু নিরুত্তর ছিলেন না। মজার ছলেই উত্তর দিয়েছেন সেই প্রশ্নের। মিমি হেসে বলেন, ‘আমিও দেখতে চাই।’ 

    তবে একই সঙ্গে মিমি পাল্টা প্রশ্ন করেন, ‘বিএফ মানে প্রেমিক না কি বেস্ট ফ্রেন্ড? প্রিয় বন্ধু কে— সেটি তো সবাই জানে। কিন্তু আমার মনে হচ্ছে উনি প্রেমিকের কথাই বলেছেন। তাকে আমিও দেখতে চাই।’ 

    এর আগেও একাধিকবার মিমি কোনো সম্পর্কে রয়েছেন কিনা বা তিনি কবে বিয়ে করছেন তা নিয়ে অনুরাগীদের কৌতূহল প্রকাশ্যে এসেছে। মিমিও কিন্তু কোনো আড়াল না করেই তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন।

    এদিকে প্রথমবারের ঢাকাই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন মিমি। শুটিংয়ে অংশ নিতে খুব শিগগির বাংলাদেশে আসার কথা শোনা গেছে। সিনেমাটি প্রযোজনা করছে টিএম ফিল্মস। অভিনয় করবেন ঢাকা-কলকাতার বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী।

    একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, এই সিনেমাটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু। এ বছরের অক্টোবরেই শুরু হবে শুটিং। বিশেষ বার্তা নিয়ে এগিয়ে যাবে রোমান্টিক গল্পের মধ্য দিয়ে।

    শুটিং করা হবে বাংলাদেশ ও বিদেশে। গান পরিবেশন করবেন সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। তবে সিনেমাটিতে মিমি চক্রবর্তীর বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত নয়।

    বিনোদন ডেস্ক