Tag: প্রেমিক

  • তাহসান-রোজার সম্পর্ক নিয়ে মুখ খুললেন ‘সাবেক প্রেমিক’

    দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন গায়ক-অভিনেতা তাহসান খান ও তার স্ত্রী রোজা আহমেদ। 

    সোমবার তাহসানের বিয়ের খবর নিশ্চিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, ফায়েজ বেলাল নামে এক যুবককে ধোঁকা দিয়ে নাকি তাহসানের সঙ্গে সংসার পেতেছেন রোজা আহমেদ। ফায়েজ দাবি করেন, রোজার সঙ্গে নাকি দুই বছরের প্রেম ছিল তার।

    এরপর তা নিয়ে তৈরি হয় নানা ধোঁয়াশা। তাহসানের স্ত্রী রোজা আহমেদের পরই আলোচনায় আসেন তার কথিত সাবেক প্রেমিক ফায়েজ বেলাল।

    সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকার আয়োজনে তাহসান-রোজার বিয়ে প্রসঙ্গে ফায়েজকে ডেকে আনা হয়। সেখানে রোজা আহমেদের নাম মুখে না নিলেও পরোক্ষভাবে কথিত সাবেককে নিয়ে নানান কথা বলেন। সাক্ষাৎকারে ফায়েজ এও দাবি করেন, রোজার বিয়ে হওয়ায় ফায়েজের মা কান্নাকাটি করছেন!

    ফায়েজের কথায়, ‘আমার কারও ওপর অভিমান নেই। আমি তাদের দুজনকেই অসংখ্য শুভকামনা জানাই। ওর বিয়ের খবরে (রোজা আহমেদ) আমার মা সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন, মানে আমার থেকেও বেশি। তিনি আমাকে আজকে এই সাক্ষাৎকারে আসতে দিতে চাননি।’

    ফায়েজ বলেন, ‘তখন আমার মা আমাকে খাইয়ে দিচ্ছেন আর সে সময় তার চোখে পানি দেখছি। জিজ্ঞাসা করলাম কাঁদছেন কেন, তখন আম্মু উত্তর দিলেন এরকম তো অনেককেই খাইয়ে দিয়েছি। আমি তার নাম বলতে চাই না; তখন আমিও মা কে ধরে কান্না করে দেই।’

    উল্লেখ্য, ফায়েজ বেলাল পেশায় একজন ব্যবসায়ী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার। তার বাবার নাম সেলিম শিকদার ও মায়ের নাম ফজিলাতুন্নেসা। তিনি বর্তমানে ঢাকার খিলক্ষেতে বসবাস করেন।

    যুগান্তর প্রতিবেদন

  • অনন্যার নতুন প্রেমিক কে?

    গত জুলাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় অভিনেত্রী অনন্যা পান্ডে ও অভিনেতা ওয়াকারকে। তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চলছে। এ নিয়ে তারা এতদিন প্রকাশ্যে কিছু জানাননি।

    গত মঙ্গলবার দিবাগত রাতে জন্মদিনের প্রথম প্রহরে ওয়াকার তার ইনস্টাগ্রামের স্টোরিতে অনন্যাকে শুভেচ্ছা জানান। অভিনেত্রীর মিষ্টি হাসির হাই নেক টপ পরা একটি ছবি দিয়ে লেখেন- ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি অনেক বিশেষ কিছু। আমি ভালোবাসি অ্যানি।’

    মেয়ের জন্মদিনে ইনস্টাগ্রামে শৈশবের ভিডিও শেয়ার দিয়ে মা ভাবনা পাণ্ডে ক্যাপশনে লিখেন- ‘জন্মদিনের আগের দিন। অনন্যা পাণ্ডে! অনেক ভালোবাসা আর কিছু জোর করে চুম্বন।’ সেই ভিডিওতে দেখা যায়, উচ্ছ্বসিত ছোট্ট অনন্যা। সে তার মায়ের গালে চুমু দিচ্ছে। ভাবনাও অনন্যার গালে চুমু দিচ্ছেন।

    অনন্যার সঙ্গে বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের প্রেম ছিল। স্পেন, পর্তুগালে অবকাশ যাপনে তাদের একসঙ্গে দেখা যায়। তাদের সেই প্রেমের সম্পর্কে ছেদ পড়ে। তার আগে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গেও প্রেম ভাঙে অনন্যার। 

    বিনোদন ডেস্ক

  • প্রেমিক মুসলিম বলেই কি সম্পর্কের কথা গোপন রেখেছিলেন সোনাক্ষী

    গত ২৩ জুন বিয়ে করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়ের পর এ দম্পতি ভালোই আছেন বলে জানান অভিনেত্রী। 

    সম্প্রতি তৃণমূল সংসদ সদস্য শক্রঘ্নকন্যা জানিয়েছেন তার প্রেম কুসংস্কারে ঢাকা, নজর লাগার ভয়েই প্রেমিককে প্রকাশ্যে আনেননি তিনি। ভিন্নধর্মে বিয়ে নিয়ে কটাক্ষকে পাত্তা দিতে নারাজ সোনাক্ষী। 

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের জুন মাসে অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সাত বছর প্রেম করার পর গত ২৩ জুন আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন তারা। বছর তিনেক আগে দুজনের প্রেমের গুঞ্জন প্রকাশ্যে এসেছিল, ইনস্টাগ্রামে সম্পর্কের ইঙ্গিত দিলেও কোনো দিন প্রকাশ্যে প্রেম সম্পর্কে সিলমোহর দেননি অভিনেত্রী। 

    কেন এই লুকোছাপা, আর ভিন্নধর্মে বিয়ে নিয়ে সামাজিকমাধ্যমে কম সমালোচনা হয়নি। এতে কটাক্ষের মুখেও পড়েন সোনাক্ষী। তবে নিন্দুকদের মুখে ঝামা ঘষে মেয়ের খুশিতে শামিল হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা শক্রঘ্ন সিনহা। সম্প্রতি সোনাক্ষী প্রকাশ করেছেন যে কেন তিনি তার প্রেম-সম্পর্ককে ব্যক্তিগত রেখেছিলেন। 

    সোনাক্ষীর কথায় প্রেম নিয়ে তিনি কুসংস্কারাচ্ছন্ন। সে কারণেই ‘খারাপ নজর’ থেকে নিজেদের সম্পর্ককে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। সোনাক্ষী বলেন, আমি মনে করি ব্যক্তিগত বিষয়গুলো সর্বদা ব্যক্তিগত রাখা ভালো। আপনি ইতোমধ্যে লাইমলাইটে রয়েছেন; সবাই তোমার সম্পর্কে সব জানে। তিনি বলেন, আপনার কাছে এত প্রিয় কিছু নিজের জন্য রাখা উচিত। আমাদের দেখা হয়েছিল, আমরা প্রেমে পড়েছিলাম। আমরা বাইরে যেতে শুরু করেছিলাম। আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলাম যে, এটি স্থায়ী।

    এ বিষয়ে জাহির ইকবাল বলেন, একজন ছেলে হওয়ায় আমি ভেবেছিলাম এটি নতুন বলেই এমনটি হয়েছে। আমি প্রথম দিন থেকেই জানতাম যে, সোনাক্ষীই সেই মানুষ, তবে আমি অনেক পরে এটি গ্রহণ করেছি।

    উল্লেখ্য, সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু তথা ব্যবসায়ী ইকবাল রতনসির ছেলে জাহির ইকবাল। সালমানের হাত ধরেই নোটবুক ছবির সঙ্গে বলিউডে অভিষেক হয় জাহিরের। যেখানে তিনি প্রানুতন বহেলের সঙ্গে অভিনয় করেছিলেন। একটি পার্টিতে সালমানই সোনাক্ষীর সঙ্গে জাহিরের পরিচয় করিয়ে দেন। হুমা কুরেশির সহ-প্রযোজিত ডাবল এক্সএল ছবিতে একসঙ্গে কাজ করার পর সোনাক্ষী ও জাহিরের সম্পর্ক আরও দৃঢ় হয়।

    সোনাক্ষী এবং জাহির যে তারিখে ডেটিং শুরু করেছিলেন, সে তারিখেই বিয়ে করেছিলেন। ওই দিনই মুম্বাইয়ের রেস্তোরাঁ বাস্তিয়ানে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেন তারা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের আনুষ্ঠানিক ছবি পোস্ট করে দুজনে লিখেছিলেন— এই দিনে, সাত বছর আগে (২৩.০৬.২০১৭) একে অপরের চোখে, আমরা ভালোবাসাকে তার বিশুদ্ধতম রূপে দেখেছি এবং এটিকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আজ সেই ভালোবাসা আমাদের সমস্ত চ্যালেঞ্জ এবং বিজয়ের মধ্য দিয়ে পরিচালিত করেছে…। এ মুহুর্তের দিকে অগ্রসর হওয়া… যেখানে আমাদের উভয় পরিবার এবং আমাদের উভয় দেবতার আশীর্বাদে…আমরা এখন স্বামী-স্ত্রী।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের ইঙ্গিত দিলেন লেডি গাগা!

    প্যারিসে অলিম্পিক উপভোগ করছেন মার্কিন গায়িকা লেডি গাগা। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন তিনি। এখন বিভিন্ন ডিসিপ্লিনের খেলা উপভোগ করছেন এই গায়িকা। গত রোববার সাঁতার প্রতিযোগিতা দেখতে গিয়ে দিয়েছেন বিয়ের ইঙ্গিত।

    সাঁতার প্রতিযোগিতায় ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের সঙ্গে আলাপের সময় নিজের দীর্ঘদিনের প্রেমিক মাইকেল পোলান্সকিকে ‘আমার বাগদত্তা’ হিসেবে পরিচয় করিয়ে দেন লেডি গাগা। ফরাসি প্রধানমন্ত্রীর অফিসিয়াল টিকটক পেজে পোস্ট করা ভিডিওতে গাগাকে এমনটা বলতে দেখা যায়।

    ২০২০ সালে সুপারবোলে প্রথমবার একসঙ্গে দেখা যায় গাগা ও পোলান্সকিকে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই লুকোছাপা করেছেন তারা। যদিও মাঝেমধ্যে পোলান্সকির নাম উল্লেখ না করে তাকে নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন গাগা।

    ২০২১ সালে ইনস্টাগ্রামে এই মার্কিন গায়িকা লিখেছিলেন, ‘জন্মদিনে যখন আপনার প্রেমিক রোমের সব ফুল পাঠিয়ে দেয়।’ একইবছর হলিউড রিপোর্টারের সঙ্গে এক সাক্ষাৎকারে সরাসরি পোলান্সকির নাম উল্লেখ না করে গাগা বলেছিলেন, ‘আমার কুকুরগুলো এবং যে মানুষটাকে আমি ভালোবাসি, তারাই আমার পুরো জীবন।’

    এবার পোলান্সকিকে ‘বাগদত্তা’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ায় নেটিজেনদের ধারণা, হয়ত শিগগিরই গাঁটছড়া বাঁধতে চলেছেন ৩৮ বছর বয়সি গাগা।

    তথ্যসূত্র: সিএনএন

    বিনোদন ডেস্ক

  • প্রেমিকের সঙ্গে কোথায় গেলেন তৃপ্তি?

    বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির প্রেমের গুঞ্জন চলছে অনেকদিন ধরেই। সংবাদমাধ্যমের ক্যামেরায় প্রেমিক স্যাম মার্চেন্টের সঙ্গে মাঝেমধ্যেই ধরা পড়েন এ জুটি। 

    rnrn

    সম্প্রতি বৃষ্টির দিনে স্যাম মার্চেন্টের সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন তৃপ্তি। সেখান থেকে বের হতেই ক্যামেরায় ধরা পড়েন তারা। বরাবরের মতো মিষ্টি হেসে উঠে পড়েন একই গাড়িতে। ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

    rnrn

    স্যাম মার্চেন্ট পেশায় ব্যবসায়ী। রেস্তোরাঁ আছে তার। গোয়াতে ওয়েটার বিচ লাউঞ্জ ও গ্রিলেরও মালিক তিনি। বলিউড তারকাদের সঙ্গে ভালো যোগাযোগ আছে স্যামের। বলিউডে কান পাতলে শোনা যায়, ডেট করছেন তৃপ্তি ও স্যাম। যদিও এ বিষয়ে মুখ খোলেননি দুজনের কেউই।

    rnrn

    এর আগেও বান্দ্রার একটি স্টোরের বাইরে ক্যামেরাবন্দি হন তৃপ্তি ও স্যাম। যদিও পাপারাজ্জিদের দেখে বাকি আর পাঁচটা দিনের মতোই ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন অভিনেত্রী।

    rnrn

    এর আগে আনুশকা শর্মার ভাই কর্ণেশ শর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। তখনও গোপনেই রেখেছিলেন নিজের প্রেম প্রসঙ্গ। সামনে এই অভিনেত্রীকে করণ জোহরের ‘ধড়ক ২’-এ দেখা যাবে। এছাড়াও ‘ভুলভুলাইয়া ৩’-এও দেখা যাবে তাকে। এমনকি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে ডোনা গাঙ্গুলির চরিত্রে দেখা যেতে পারে তৃপ্তিকে।

    বিনোদন ডেস্ক

  • সালমানের হুমকি, যেভাবে ‘অন্ধকার সময়’ কাটিয়ে ওঠেন ঐশ্বরিয়ার প্রেমিক

    সালমানের সঙ্গে বিচ্ছেদের পর বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচন। এ নিয়েই সালমানের সঙ্গে বিবেকের টানাপোড়েনের সূত্রপাত।সেটি একপর্যায়ে শত্রুতায় রূপ নেয়। 

    rnrn

    ভারতের গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বিবেক জানিয়েছিলেন— সালমান ফোন করে তাকে হুমকি দিচ্ছেন। এ নিয়ে পরে সালমানের কাছে একটি অ্যাওয়ার্ড শোতে ক্ষমাও চান বিবেক। সেই সময়ে কীভাবে একের পর এক কাজ হারিয়েছিলেন, তার কথাও জানান বিবেক।

    rnrn

    এর আগে এক সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বিবেক বলেছিলেন—‘সাথিয়া’, ‘প্রিন্স’, ‘মাস্তি’– একের পর এক সুপারহিট ছবি করার পরও  অনেক দিন তাকে বলিউড থেকে দূরে থাকতে হয়েছিল। টানা ১৪ মাস বাড়িতে বসে থাকতে হয়েছিল। হাতে তার কোনো কাজও ছিল না। বহু অবাঞ্ছিত বিষয় আমাকে সহ্য করতে হয়েছিল। এই সময়কে জীবনের সবচেয়ে অন্ধকার দিক হিসেবেও তিনি মনে করেন।

    rnrn

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্যারিয়ারের মধ্যগগনে পৌঁছেও থমকে গিয়েছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। ‘সাথিয়া’, ‘প্রিন্স’, ‘মাস্তি’— একের পর এক সফল ছবির পরও অনেক দিন বলিউড থেকে দূরে থাকতে হয়েছিল তাকে।
    rn 
    rnএদিকে বিটাউনে তার সঙ্গে সালমান খানের কলহের কথা প্রায় সবারই জানা। ভাইজানের থেকে হুমকিও পেয়েছিলেন তিনি । এ বিষয়ে এবার মুখ খুললেন বিবেক ওবেরয়ের বাবা সুরেশ ওবেরয়। কঠিন সময়ে কীভাবে নিজেকে সামলেছিলেন বিবেক, সে কথা খোলাখুলি জানালেন তিনি। 

    rnrn

    এ অভিনেতা বলেন, ‘ওর শক্তি আছে বলেই এ বিপথ কাটিয়ে উঠতে পেরেছে। অন্য কেউ হলে মদ্যপ হয়ে পড়ে থাকত অথবা মাদকাসক্ত হয়ে পড়ত। ইন্ডাস্ট্রির  সবাই ওর বিরুদ্ধে চলে গিয়েছিল। সংবাদমাধ্যমের মানুষ— এমনকি অভিনেতারাও ওর বিপরীতে ছিল না। খুব তাড়াতাড়ি কেউ সাফল্য পেয়ে গেলে অন্যরা সেটা মেনে নিতেই পারে না।‘

    বিনোদন ডেস্ক

  • জ্যাকলিনকে এবার আকাশের তারা এনে দিলেন প্রেমিক! প্রকাশ্যে এলো প্রেমপত্র 

    ২০০ কোটি টাকার আর্থিক তছরুপে অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের সম্পর্কের কথা প্রায় সবার জানা। সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী। যার জেরে কম ঝামেলা পোহাতে হয়নি তাকে। তবে জেলের ভেতরে বসে তিনি মাঝে মাঝেই চিঠি লিখেন জ্যাকলিনকে। 

    rnrn

    তবে এবার তিনি তিহাড় জেলে বসে প্রেমপত্র লিখলেন জ্যাকলিনের উদ্দেশে। ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের তিন পাতার লম্বা প্রেমের চিঠি এখন প্রকাশ্যে। চিঠির সঙ্গে অভিনব উপহার। আকাশের তারা এনে দিলেন প্রেমিকাকে।

    rnrn

    চিঠিতে ‘বেবি গার্ল’, ‘কাপকেক’, ‘বোম্মা’— প্রেমিকার প্রতি তার নানাবিধ সম্বোধন। প্রেমপত্রে লেখা, ‘তোমাকে খুব মিস করছি। তোমার প্রেমে পাগল আমি।’ জ্যোতির্বিদ্যা অনুযায়ী নক্ষত্রমণ্ডলে সিংহরাশির জ্যাকলিনের নামে নামাঙ্কিত করলেন একটি তারা। তার অভিনব উপহার পেয়ে পৃথিবীর সব থেকে সুন্দর হাসি ফুটবে জ্যাকলিনের মুখে, আশা সুকেশের।

    rnrn

    চিঠিতে আরও লেখা, প্রায় একশো বার ‘ইমি ইমি’ গানটি শুনেছেন সুকেশ। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করেছেন বলি অভিনেত্রী। সেই প্রসঙ্গে সুকেশের লেখা, ‘কান চলচ্চিত্র উৎসবজুড়ে শুধুই তুমি। সোনালি পোশাকে অসাধারণ লাগছিল তোমাকে। তোমার ফটো দেখেছি। আবার আমার মন চুরি করে নিলে তুমি।’ প্রতিনিয়ত ভালোবাসা ও মনের জোর দেওয়ার জন্য সুকেশ শুভেচ্ছা জানান অভিনেত্রীকে। তার চারপাশে জ্যাকলিনের উপস্থিতি অনুভব করতে পারেন ‘কনম্যান’।

    rnrn

    প্রসঙ্গত, ২০০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগে বর্তমানে তিহাড় জেলে বন্দি সুকেশ। এ আর্থিক তছরুপের সূত্র ধরে ২০২১ সালের ডিসেম্বরে জ্যাকলিনকে জেরা করে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে অভিনেত্রীর। ৫০ হাজার টাকার অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন জ্যাকলিন।
    rn 

    বিনোদন ডেস্ক

  • চার বছরের সম্পর্কের ইতি টানলেন শ্রুতি, যা বললেন প্রেমিক

    গত চার বছর ধরে আসামের জনপ্রিয় ইলাস্ট্রেটর ও সঙ্গীত শিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। বিমানবন্দরে হোক কিংবা কোনো অনুষ্ঠানে সব জায়গায়ই তাদের যুগল হিসেবে দেখা যেত। একত্রবাস করতেন এই জুটি। 

    সম্প্রতি তাদের বিয়ের গুঞ্জনও শোনা যায়। কিন্তু, আচমকাই ভেঙে যায় শ্রুতি-শান্তনুর সম্পর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে শান্তনুর সঙ্গে সমস্ত ছবি ও পোস্ট মুছে ফেলেছেন শ্রুতি। 

    ইনস্টাগ্রামেও আর একে অপরকে অনুসরণ করছেন না তারা। তবে মাস কয়েক আগেও তাদের দেখে বোঝার উপায় ছিল না যে, তাদের ভিতরে দূরত্ব তৈরি হয়েছে। মাস দুয়েক আগেই প্রেম ভাঙে শান্তনু-শ্রুতির। শোনা যাচ্ছে, হঠাৎ দুজনের বোঝাপড়ার সমস্যা দেখা দিয়েছে। সে কারণেই আলাদা হয়ে গেলেন তারা। যদিও শ্রুতির সঙ্গে সম্পর্ক ভাঙার বেশ কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে শান্তনু জানান, শ্রুতির প্রেমিক হয়ে সর্বদা লোকের নজরে থাকতে হয় তাকে। মাঝেমধ্যে নানা কটাক্ষের মুখেও পড়তে হয়েছে, এবার প্রেম ভাঙায় কী বললেন অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক?

    শ্রুতির সঙ্গে সম্পর্ক কেন ভাঙল, সেই প্রশ্নের মুখে পড়তে হয় শান্তনুকে। তিনি বলেন, দুঃখিত, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করছি না।

    একইভাবে মুখে কুলুপ এঁটেছেন শ্রুতিও। এই সময়টা বোন অক্ষরার সঙ্গেই কাটাচ্ছেন তিনি। অন্তত অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় চোখ রাখলে তেমন ইঙ্গিতই মিলছে। যদিও একসময় শ্রুতি ও শান্তনু দুজনেই জানান, সম্পর্কে থাকলেও বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়া করতে চান না তারা।

    বিনোদন ডেস্ক

  • মায়ের গহনা চুরি করে কোন প্রেমিকাকে দিয়েছেন রণবীর?

    ঋষিপুত্রের সঙ্গে মহেশ ভাটকন্যার দীর্ঘ দিনের সম্পর্ক পরিণতি পেয়েছে ২০২২ সালে। গত বছর তাদের কন্যাসন্তান রাহা কাপুরের জন্ম হয়েছে। এ মুহূর্তে স্ত্রী, কন্যাকে নিয়ে ঘরসংসারী রণবীর কাপুর। যদিও এক সময় তার একাধিক প্রেম সম্পর্ক নিয়ে চর্চার অন্ত ছিল না বলিউডে। 

    rnrn

    অভিনেত্রী নার্গিস ফাকরি কিংবা পোশাকশিল্পী নন্দিতা মাহথানি অথবা সোনম কাপুর— একাধিক বলি সুন্দরীর সঙ্গে নাম জড়িয়েছে তার। সব থেকে চর্চায় ছিল দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে তার সম্পর্ক। কিন্তু শেষ পর্যন্ত আলিয়াতে এসেই দাঁড়ি টেনেছেন অভিনেতা। কিন্তু এবার রণবীরকে নিয়ে একটি গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতার মা নীতু কাপুর ও দিদি ঋদ্ধিমা কাপুর।

    rnrn

    সম্প্রতি মা ও দিদিকে সঙ্গে নিয়ে কপিল শর্মার নতুন শোয়ে আসেন রণবীর। সেখানেই কপিলের নানা প্রশ্নের উত্তর দেন রণবীর-নীতুরা। সেখানেই অভিনেতার মা জানান, রণবীর নাকি তার প্রেমিকাদের মায়ের গহনা চুরি করে উপহার দিতেন। এমনকি দিদির জামাকাপড়ও দিয়ে দিতেন। 

    rnrn

    রণবীরের দিদি বলেন, ‘প্রায়শই বান্ধবীদের বাড়িতে নিয়ে আসত। আমি অবশ্য তাদের জামাকাপড়টাই বেশি করে লক্ষ করতাম। দেখে নিতাম, আমার জামা পরেই আবার চলে আসেননি তো!’ 

    rnrn

    দিদি ঋদ্ধিমার কথার রেশ টেনেই নীতু বলেন, ‘আমি বেশ কিছু মেয়ের কানে, গলায় আমার গহনা দেখেছি। আমি দেখে মনে মনে ভাবতাম, এগুলো তো আমার!’ 

    rnrn

    যদিও এই প্রসঙ্গে রণবীরের যুক্তি, তিনি ভাবতেন, তার প্রেমিকা যিনিই হোন না কেন, একদিন তিনি তো পুত্রবধূ হবেনই তার মায়ের। সেই কারণে এসব জিনিস উপহার দিতেন।

    বিনোদন ডেস্ক

  • নতুন প্রেমিকের সঙ্গে শ্রদ্ধা কাপুর!

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন ছিল আগেও। আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কের রসায়ন কারো অজানা নয়। এবার নতুন প্রেমিককে নিয়ে সামনে এলেন শ্রদ্ধা।

    rnrn

    ভারতীয় এক সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, নতুন করে প্রেমে পড়েছেন শ্রদ্ধা কাপুর। নতুন প্রেমিকের নাম রাহুল মোদি। তিনি শ্রদ্ধার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর চিত্রনাট্যকার।

    rnrn

    গুঞ্জনকে আরও উস্কে দিয়ে মুম্বাইয়ের নানা জায়গায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাদের। বলিউড সূত্রে জানা যায়, সিনেমাটি করার সময়ই তারা একে অন্যের প্রেমে পড়েছেন। তবে বিষয়টি শুধু দুজনের মধ্যেই সীমাবদ্ধ নেই। রয়েছে পরিবারেরও সম্মতি।

    rnrn

    কিন্তু বিষয়টি নিয়ে শ্রদ্ধা কিংবা রাহুল কেউই এখন পর্যন্ত মুখ খোলেননি। সম্পর্কটি তারা গোপন রাখতে চাইছেন বলেই ধারণা করছেন নেটিজেনরা। তবে ঢাকঢোল পিটিয়েই তারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

    rnrn

    প্রসঙ্গত, এর আগে ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্কে জড়িছিলেন শ্রদ্ধা কাপুর। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। তারও বহু আগে শোনা গিয়েছিল অভিনেতা-নির্মাতা-গায়ক ফারহান আখতারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা।

    অনলাইন ডেস্ক