Tag: প্রার্থনা ফারদিন দীঘি

  • প্রেক্ষাগৃহে ব্যর্থ দীঘি, ওটিটি-ই এখন শেষ ভরসা

    ছোটবেলায় শিশুশিল্পী হিসাবে প্রার্থনা ফারদিন দীঘির ছিল সুসময়। তবে নায়িকা হিসাবে দীঘি যেন খুব একটা সুবিধা করতে পারছেন না। প্রথম সিনেমা ‘তুমি আছ তুমি নেই’ দিয়ে নায়িকা হয়ে বড় পর্দায় আসেন। শুরুতেই হোঁচট খান। এরপর আর দাঁড়াতেই পারলেন না। 

    যেকটি সিনেমা করেছেন সবই দর্শক টানতে ব্যর্থ হয়েছে। সবশেষ ৮ নভেম্বর মুক্তি পায় দীঘি অভিনীত ‘৩৬-২৪-৩৬’ নামে একটি সিনেমা। এটি ছিল দীঘির জন্য এক ধরনের অগ্নিপরীক্ষা। কিন্তু শেষ রক্ষা আর হলো না। শুধু সিনেপ্লেক্সে মুক্তি দেওয়া সিনেমাটি সেভাবে আশানুরূপ ফল নিয়ে আসতে পারেনি। 

    অবশেষে এখন ওটিটিই দীঘির শেষ ভরসা। অবশ্য এ সিনেমাটি ওয়েব কনটেন্ট হিসাবে ওটিটির জন্যই নির্মাণ করা হয়েছিল। পরে সংশ্লিষ্টরা সেটিকে বড় পর্দার সিনেমা দাবি করে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়। 

    তবে তাদের এ দাবি যে মিথ্যা ছিল, তা দর্শক প্রত্যাখ্যানে প্রমাণিত হলো। এখন দুই সপ্তাহের ব্যবধানে সিনেমাটি ওটিটিতেই মুক্তি দিচ্ছেন সংশ্লিষ্টরা। আগামীকাল থেকে এটি অনলাইনে দেখা যাবে। রেজাউর রহমানের পরিচালনায় নির্মিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দীঘি।

    বিনোদন ডেস্ক

  • শ্যালিকা বউ ও বিয়ে নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি

    দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল দেশের জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। তবে সব গুঞ্জনকে ভুল প্রমাণ করে অন্য একজনকে বিয়ে করেছেন আফ্রিদি। ধারণা করা হয় গত জুলাইয়ের আন্দোলনে নানা বিতর্ক সৃষ্টির পর ঘরোয়া আয়োজনেই চুপিসারে বিয়ে সেরেছেন তিনি। 

    আফ্রিদির বিয়ের খবর চর্চিত হচ্ছে সবজায়গাতেই। বিভিন্ন সূত্রে তার বিয়ের খবর প্রচারিত হলেও এতোদিন এ বিষয়ে কোনো কথা বলেননি তিনি। অবশেষে একটি বেসরকারি টেলিভিশনে শ্যালিকা, বউ ও বিয়ে নিয়ে মুখ খুললেন এই কনটেন্ট ক্রিয়েটর। 

    তৌহিদ আফ্রিদি জানালেন, তার কাবিন হয়েছে। পারিবারিক আয়োজনে কাবিন হয়েছে। দুই পরিবারের সদস্যরাই তাদের কাবিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    আফ্রিদি বলেন, ‘আমি গাড়িতে বসে শুনি গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি! আরে, বিয়ে তো গোপনে করিনি, আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগে আপলোড হয়ে গেছে। ভেবেছিলাম বাসায় যাব, এরপর সবাইকে বিয়ের খবর জানাব। কিন্তু সে সময় আর কই পেলাম। অনেকেই ছবি পোস্ট করেছে। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে—এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলাই লিখে রাখেন। কার, কখন, কোথায়, কীভাবে বিয়ে হবে, এখানে কারও হাত নেই। আমি আমার মাকে নিয়ে কনে দেখতে গিয়েছিলাম, পরিবারকে নিয়ে দেখতে গেছি, ওখানেই কাবিন হয়ে গেছে।’

    তৌহিদের স্ত্রীর নাম রামিসা আল রিসা, তার যমজ বোন রাইসা আল রোজা। শুরুতে খবর ছড়ায়, রাইসাকে বিয়ে করেছেন আফ্রিদি। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘সমস্যা হচ্ছে, মানুষ আসলে কনফিউজড হয়ে গেছে, তারা তো যমজ বোন। যমজ বোন হওয়ার কারণে আমার শালিকে (শ্যালিকা) অনেকে আমার ওয়াইফ বলা শুরু করেছে। এসব এক দিক থেকে হাস্যকর লাগে।’

    শিগগিরই সবাইকে নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন আফ্রিদি।  তিনি বলেন, ‘বিয়ে তো একটা দায়িত্ব। সবার কাছে দোয়া চাইব, আমার জীবনটাকে যেন গুছিয়ে রাখতে পারি। আমার জন্য দোয়া করবেন, যাতে সব সময় আপনাদের মাঝে এভাবে ভালোবাসা নিয়ে থাকতে পারি। আমি এখন আমাদের টেলিভিশন চ্যানেল মাই টিভি নিয়ে ব্যস্ত। উপস্থাপনা করছি। ইউটিউব কনটেন্ট বানানোর কাজ করব।’

    বিনোদন ডেস্ক

  • আজ মালয়েশিয়ায় রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে থাকবেন শাকিব খান

    আজ প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসছে এ আসর। প্রবাসী বাঙালিদের আড়ালে থাকা কাজগুলো সামনে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকছেন ঢালিউডের কিং শাকিব খান।

    শাকিব খান ছাড়াও থাকবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, প্রিয়াংকা জামান, মিম চৌধুরী, সংগীতশিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান।

    এটি রিয়েল হিরো অ্যাওয়ার্ডের তৃতীয় আসর। এর আগে প্রথম ও দ্বিতীয় আসর সফলভাবে সম্পন্ন হয় দুবাইয়ে। এবারই প্রথম মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানটি।

    এ অনুষ্ঠানে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। সেই সঙ্গে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসীর হাতে তুলে দেওয়া হবে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড। এ ছাড়া যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন, তাদেরও সম্মানিত করা হবে।

    এ বিষয়ে শাকিব খান বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে যারা দেশ গড়ছেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করছেন, তাদের সম্মানিত করতে ৮ ডিসেম্বর আমি আসছি ইনসিয়া রেমিট্যান্স ফেয়ার ও রিয়েল হিরো অ্যাওয়ার্ড সিজন থ্রিতে।

    আয়োজক অনুষ্ঠানের কর্তারা বলেছেন, মালয়েশিয়ার রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে এই প্রথম এত বড় আয়োজন, রেমিট্যান্স ফেয়ার এবং রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’। যারা রেমিট্যান্স পাঠিয়ে প্রমাণসহ রেজিস্ট্রেশন করবেন, তারাই ওই অনুষ্ঠানে ফ্রি এন্ট্রি পাবেন।

    যুগান্তর ডেস্ক

  • দিঘীর বিয়ের কার্ড, অনামিকায় এনগেজমেন্ট রিংয়ের রহস্য ফাঁস 

    বিয়ে করছেন চিত্রানায়িকা প্রার্থনা ফারদিন দীঘি? নেট দুনিয়ায় এমন আলোচনা ঘুরপাক খাচ্ছে। গতকাল রাতে দীঘির এক ফেসবুক পোস্ট থেকেই আলোচনার শুরু। সেখানে একটি বিয়ের কার্ড পোস্ট করেন দীঘি। 

    কার্ডটির একটি অংশে লেহেঙ্গা পরা তার একটি ছবি দেখা গেছে। আর বাকি অংশ ঢাকা হাত দিয়ে। দীঘির অনামিকায় শোভা পাচ্ছে এনগেজমেন্ট রিং।
    অনেকেই ভেবেছিলেন বিয়ে করছেন এই অভিনেত্রী। ক্যাপশনে দীঘি লিখেছেন, 'আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।'  

    কয়েকদিন দিঘীর বিয়ের কার্ড নিয়ে রহস্য থাকলেও বৃহস্পতিবার রাতে বিষয়টি জানিয়ে নিজের ফেসবুকে দিঘী লিখেছেন, 'বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা!' 

    ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটা নতুন প্রজেক্টের প্রচারণার অংশ হিসেবে এটা প্রচার করেছিলেন এই অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক