Tag: প্রার্থনা ফারদিন দীঘি

  • অফ শোল্ডার পোশাকে অপরূপ ভঙ্গিতে দীঘি

    ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী থেকেই পরিচিত মুখ। বর্তমানে নায়িকা হিসাবে কাজ করছেন। মাঝে বিরতি থাকলেও পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথচলা শুরু করেছেন তিনি।

    সময়ের সঙ্গে নিজেকে রুপালি পর্দায় নতুনভাবে মেলে ধরছেন অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে নিজের ফিটনেস ও আধুনিক মেকওভারের মাধ্যমে প্রায়ই আলোচনায় চলে আসেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে তার ভক্ত-অনুরাগীদের শেয়ার করে নিচ্ছেন দীঘি।

    সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন আমেজের কিছু ছবি পোস্ট করে তার ভক্ত-অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। যেখানে কাঁধখোলা আধুনিক পোশাকে এক অন্যরকম রূপের দীঘিকে দেখলেন নেটিজেনরা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, দীঘি খয়েরি রঙের ডটেড ডিজাইনের অফ শোল্ডার পোশাকে অপরূপ ভঙ্গিতে। আকর্ষণীয় রূপে তোলা আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। গাঢ় মেকআপ, কানে বড় দুল, গহনা এবং ওয়েভি হেয়ারস্টাইলে তার এ গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীদের।

    সামাজিক মাধ্যমে এসব ছবি পোস্ট করার পরপরই নেটিজেনদের কমেন্টবক্সে তোলপাড় শুরু হয়েছে। তার এই আধুনিক লুকের প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত-অনুরাগীরা। নেটিজেনদের একাংশ তার শিশুশিল্পী থেকে বড় হয়ে ওঠার স্মৃতির কথা তুলে ধরেছেন ছবির কমেন্টবক্সে।

    এক নেটিজেন লিখেছেন—আমার দেখা দীঘি যখন ছোট ছিল, কত সুন্দর অভিনয় করত, দেখতে দেখতে আজ অনেক বড় হয়ে গেছে। আরেক নেটিজেন লিখেছেন—নিজের মেকওভার ও লুকে বেশ পরিবর্তন এনেছেন দীঘি।

    বিনোদন ডেস্ক

  • আমি আসলে প্রেম করার সুযোগ পাইনি: দীঘি

    বাংলা চলচ্চিত্রের এক সময়ের দর্শকপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। বর্তমানে রুপালি পর্দায় অভিনয় করা এই নায়িকা এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চায় থাকেন তিনি। 

    এবার এক পডকাস্টে প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন দীঘি। 

    ওই পডকাস্টে দীঘিকে প্রশ্ন করা হয়, ‘তুমি এ পর্যন্ত কয়টা প্রেম করেছ?’ উত্তরে দীঘি বলেন, ‘আমি ওভাবে কখনো প্রেম করিনি।’ উপস্থাপক বলেন, ‘সেভাবে কয়টা করেছ?’ হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘আমি আসলে প্রেম করার সুযোগ পাইনি।’ 

    নাছোড়বান্দা উপস্থাপক ফের প্রশ্ন রাখেন, ‘সুযোগের আড়ালে কয়টা করেছ।?’ এবার দীঘি বলেন, ‘সুযোগের আড়ালেও করা হয়নি। কারণ আমি যখন স্কুলে পড়ি তখন খুব রেস্ট্রিকশনে থাকতাম। ক্লাস সিক্স থেকে অস্বাভাবিক রেস্ট্রিকশন শুরু হয়। আমি ফোন ব্যবহার শুরু করেছি এসএসসির পর। সো, আমি অনেক রেস্ট্রিকশনে থেকেছি এবং আমাকে খুব চোখে চোখে রাখা হতো।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী আরও জানান, স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে তার খোঁজ নিত পরিবার। তার মতে, দীর্ঘদিন এমন কঠোর নিয়ন্ত্রণে থাকার কারণে প্রেম করার সুযোগ বা মানসিক পরিবেশ- কোনোটিই তৈরি হয়নি। 

    তবে প্রেমের কথা অস্বীকার করলেও দীঘিকে ঘিরে একাধিক প্রেমঘটিত গুঞ্জন এর আগে আলোচনায় এসেছিল। এর মধ্যে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোবিজের আকাশে বাতাসে ভেসেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মুহাইমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গেও এই অভিনেত্রীর বেশ কিছু ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। 

    তবে ওই সময়ও দীঘি প্রেমের খবর বা গুঞ্জনের কোনো সত্যতা নেই দাবি করে স্পষ্ট করে জানিয়েছিলেন, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক ছিল কেবল বন্ধুত্বের। এবার এই পডকাস্টেও কখনো সম্পর্কে জড়াননি বলেই দাবি করলেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • ‘বিদায়’ দিয়ে ফিরছেন দীঘি

    গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমার মাধ্যমে আবারও আলোচনায় আসেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সেই ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন ঈদুল আজহায় নতুন ছবি ‘বিদায়’ নিয়ে দর্শকের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

    পরিচালক মেহেদী হাসানের এই সিনেমাটি শুরু থেকেই আলোচনায় রয়েছে। গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুটিং শুরু হলেও নির্ধারিত সময়—চলতি বছরের ঈদুল ফিতরের আগে—কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে মুক্তির সময় পিছিয়ে দেওয়া হয়। একই সময়ে নির্মাতা তার আরেকটি সিনেমা ‘রাক্ষস’–এর কাজ নিয়েও ব্যস্ত ছিলেন, যা এবারের ঈদে মুক্তি পেয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় ‘বিদায়’ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। খুব শিগগিরই বাকি অংশের শুটিং শুরু হবে।

    ছবিটি প্রসঙ্গে দীঘি জানান, এখনও কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি রয়েছে, যা মালয়েশিয়ায় ধারণ করা হবে। পাশাপাশি একটি গানের কাজও অসম্পূর্ণ। শিগগিরই শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত হবে বলে জানান তিনি। তার ভাষ্য, ভিন্নধর্মী একটি গল্পে নির্মিত হচ্ছে ছবিটি, যা দেশীয় চলচ্চিত্রে খুব বেশি দেখা যায় না।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে, বিদায়–এ প্রচলিত নায়ককেন্দ্রিক ধারা নেই; বরং গল্পই এখানে মূল চালিকা শক্তি। এতে দীঘির সঙ্গে অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু।

    ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে দীঘি বলেন, এটি এমন একটি গল্প যা শুধু দেখেই শেষ হবে না, বরং দর্শকের মনে দীর্ঘ সময় ধরে প্রভাব রাখবে। আবেগ ও বাস্তবতার মিশেলে তৈরি এই সিনেমায় দর্শক নিজের জীবনের প্রতিফলনও খুঁজে পাবে বলে তিনি মনে করেন। পরিবার নিয়ে উপভোগ করার মতো একটি কাজ হিসেবেই তিনি একে দেখছেন।

    প্রযোজকের কথায়, এই সিনেমায় আলাদা করে কোনো নায়ক নেই—গল্পই আসল নায়ক। এটি একটি মানবিক ও সচেতনতামূলক চলচ্চিত্র, যা সব শ্রেণির দর্শকের জন্য উপযোগী।

    এদিকে বিদায়–এর পাশাপাশি আরেকটি প্রজেক্ট নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন দীঘি। পরিচালক সুমন ধরের একটি ওয়েব সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ করেছেন তিনি। সেটিও আসন্ন ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • দীঘির গায়ে জুস ফেলে ওয়েটারের চাকরি হারানোর গুঞ্জন

    ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সম্প্রতি জনপ্রিয় রেস্তোরাঁ ‘কাচ্চি ডাইন’-এর শাখা উদ্বোধন করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির শিকার হন। সময়ের আলোচিত এ অভিনেত্রীকে নিয়ে সেই ঘটনার জের ধরে ওই রেস্তোরাঁর এক ওয়েটারের চাকরি হারানোর গুঞ্জন ওঠেছে। 

    সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, প্রার্থনা ফারদিন দীঘি যখন রেস্তোরাঁটিতে খাবার খাচ্ছিলেন, তখন একজন ওয়েটার পানীয় পরিবেশন করতে আসেন। এ সময় তিনটি জুসের গ্লাসের মধ্যে একটি হঠাৎ ভারসাম্য হারিয়ে দীঘির গায়ের ওপর পড়ে যায়। আকস্মিক এ ঘটনায় দীঘি কিছুটা বিচলিত হয়ে পড়লেও পরক্ষণেই নিজেকে সামলে নেন তিনি। 

    এ সময় ওই ওয়েটারকে অত্যন্ত ভীত ও দুঃখ প্রকাশ করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে রেস্তোরাঁর অন্য কর্মীরা এসে দীঘির পোশাক ও হাত পরিষ্কার করে দেন। এ ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একটি বড় অংশ দাবি করে বলেছেন, দীঘির গায়ে জুস ফেলার দায়ে সেই ওয়েটারকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এক নেটিজেন জানিয়েছেন, একজন আমন্ত্রিত তারকার সঙ্গে এমন অপেশাদার আচরণ রেস্তোরাঁ কর্তৃপক্ষ সহজভাবে নেয়নি। মালিকপক্ষ ক্ষুব্ধ হয়েই তাকে ছাঁটাই করেছে।

    এ বিষয়ে একটি গণমাধ্যম বিস্তারিত জানতে সংশ্লিষ্ট রেস্তোরাঁটিতে যোগাযোগ করা হলে সেখানকার দায়িত্বরত এক কর্মকর্তা প্রসঙ্গটি এড়িয়ে ফোনটি কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করা হলেও তার আর কোনো সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে ভিন্নকথা বলছে ‘কাচ্চি ডাইন’-এর প্রধান কার্যালয়।   

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের কর্মকর্তা সৈয়দ তানভীর নীল এ গুঞ্জন নাকচ করে দিয়ে বলেন, চাকরিচ্যুতির দাবিটি সম্পূর্ণ মিথ্যা। সংশ্লিষ্ট কর্মী আমাদের সঙ্গেই আছেন এবং নিয়মিত কাজ করছেন। এটি একটি দুর্ঘটনা ছিল, যা অনিচ্ছাকৃত।  

    তিনি বলেন, ভুলবশত হওয়া এমন ঘটনায় কারও চাকরি যেতে পারে না। অফিশিয়ালি কিছুটা জবাবদিহি করতে হলেও এর বেশি কিছু হয়নি। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অভিনেত্রীর কাছেও দুঃখ প্রকাশ করেছি।

    এ বিষয়ে দীঘির অবস্থান জানতে তার ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সব মিলিয়ে রেস্তোরাঁর সংশ্লিষ্ট শাখার কর্তৃপক্ষের নীরবতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার দাবির জেরে এ গুঞ্জন নিয়ে খানিকটা ধোঁয়াশাই থেকে যায়।

    বিনোদন ডেস্ক

  • সৌদির হোটেল কক্ষে দীঘিকে চিরকুট, যে বার্তা পেলেন অভিনেত্রী

    সৌদি আরবে চলমান ‘রিয়াদ সিজন’-এর ষষ্ঠ আসরের অংশ হিসেবে ‘বাংলাদেশ কালচার’ পর্বে পারফর্ম করতে রিয়াদে আছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সেখানে হোটেলে অবস্থানকালে ঘটে যাওয়া এক ছোট্ট ঘটনা তাকে এনে দিয়েছে আনন্দ আর আবেগের মিশেল।

    দিঘী জানান, তিনি বাইরে থাকার সময়ে একজন পরিচ্ছন্নতা কর্মী তার হোটেল রুমে একটি ছোট চিরকুট রেখে যান। সেই নোটে দীঘির সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করা হয়। বিষয়টি ফেসবুকে শেয়ার করে তিনি জানান, চিরকুটটি তাকে আনন্দ ও বিস্ময়ে ভরিয়ে দিয়েছে।ফেসবুকে দীঘি লিখেছেন, সকালে বের হওয়ার সময় রিসেপশনে রুম পরিষ্কার করে দেওয়ার কথা বলেছিলাম। পরে অনেক হাঁটা–হাঁটি আর শপিং শেষে রুমে ফিরে দেখি টেবিলে রাখা একটি ছোট্ট নোট। সম্ভবত যিনি রুমটি পরিষ্কার করেছেন তিনি একজন বাংলাদেশি। এই ডিজিটাল যুগেও কেউ হাতে লেখা চিরকুট দিয়ে দেখা করতে চাইছে বিষয়টা সত্যিই ভীষণ মিষ্টি লাগল।

    তিনি আরও লিখেছেন, এই ছোট্ট নোট আমাকে মনে করিয়ে দিল ভালোবাসা এখনো চিঠির মতো সরল জায়গাতেই রয়েছে। আমার ভক্তদের জন্যই আমি আজও লড়াই করছি। তাদের এই ভালোবাসা যেন সারাজীবন থাকে।

    রিয়াদ সিজনের এ আয়োজনে শুধু দীঘি নন, উপস্থিত থাকবেন আসিফ আকবর, মনির খানসহ আরও বেশ কয়েকজন শিল্পী। প্রসঙ্গত, দীঘিকে সর্বশেষ দেখা গেছে ‘জংলি’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন সিয়াম আহমেদ। এ ছাড়াও তার হাতে এখন আরও দুটি নতুন চলচ্চিত্রের কাজ রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • শরীরের ওজন বেড়ে যাওয়ার কারণ জানালেন দীঘি

    ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি শৈশবেই শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। শিশুশিল্পী হিসাবে তার অভিনয় যেমন প্রশংসা পেয়েছে, ঠিক তেমনি সময়ের সঙ্গে সমালোচিতও হয়েছেন তিনি। তবে এখন আর এসব নিয়ে ভাবেন না বলে জানিয়েছেন দীঘি। 

    তিনি বলেন, তার মনোযোগ শুধু নিজের কাজ ও ভালো কিছু করার দিকে। একটা সময় অভিষেক হয় বড়পর্দায়। চিত্রনায়িকা হিসেবে যাত্রা করলেও সেই সাফল্য ধরে রাখতে পারেননি অভিনেত্রী। বিপরীতে নানা সমালোচনা ও ট্রলের শিকার হতে হয়েছে তাকে। এ অবস্থায় চেষ্টা ছিল ঘুরে দাঁড়ানোর।  ‘জংলি’ সিনেমায় অভিনয়ে সিনেমাপ্রেমী দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। পরে কাজ করেছেন ‘বরবাদ’ সিনেমায়।

    প্রার্থনা ফারদিন দীঘি অভিনয়ে ঘুরে দাঁড়ালেও ভুলে যাননি অতীতের সেই কঠিন সময়ের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। দীঘি বলেন, অসুস্থতার জন্য আমার ওজন বেড়ে গিয়েছিল। সেই সময় আমাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করা হয়েছে, ব্যঙ্গ করা হয়েছে।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী বলেন, একপর্যায়ে আমি হতাশ হয়ে পড়েছিলাম। আসলে আমি যেসব ওষুধ খেতাম, তাতে আমার শরীর ফুলে যেত। তবে পরে অনেক পরিশ্রম, ডায়েট ও ধৈর্যের মাধ্যমে নিজেকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি।

    তিনি বলেন, আগে এসব খুব কষ্ট দিত। এখন বুঝি, অনেকে অন্যকে ছোট করার জন্য নিজেকে বড় ভাবতে পছন্দ করেন। আমার ভুল ধরার একমাত্র মানুষ হচ্ছেন আমার বাবা। আর আমার সবচেয়ে বড় সমালোচকও তিনি। 

    উল্লেখ্য, গত শুক্রবার থেকে ‘বিদায়’ সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ‘বিদায়’ সিনেমার গল্পটি মানুষের ভেতরের টানাপোড়েন ও মানবিক সম্পর্কের প্রতিচ্ছবি। দীঘি এ মুহূর্তে সেই সিনেমায় জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের সঙ্গে জুটি হয়ে শুটিং করছেন। সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং চলছে সিনেমাটির। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে।

    বিনোদন ডেস্ক

  • ‘আমরা দেড় বছর কারো সঙ্গে কথাই বলিনি’

    ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির প্রেম নিয়ে কম চর্চা হয়নি। এমনকি অনেকেই ধরেই নিয়েছিলেন যে, আফ্রিদি আর দীঘি হয়তো বিয়েও করে ফেলবেন। তবে বরাবরই দুজনে এ সম্পর্ককে শুধুই বন্ধুত্ব বলে জানিয়েছেন।

    শেষ পর্যন্ত তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন ঠিকই, তবে পাত্রী দীঘি নন, অন্য আরেকজন। এ কনটেন্ট ক্রিয়েটর এ সমালোচনার মাঝেই পারিবারিকভাবে বিয়ে করেন।

    সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার রয়েছেন। তার গ্রেফতারের পরই ব্যাপক আলোচনায় উঠে আসে তার সঙ্গে দীঘির নাম।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দীর্ঘদিন পর আফ্রিদির বিষয়ে কথা বললেন অভিনেত্রী দীঘি। দেশের একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন মাই টিভির একটা প্রোগ্রামে তৌহিদ আফ্রিদির সঙ্গে তার পরিচয়ের কথা। তিনি বলেন, সেই প্রোগ্রামে সে অ্যাংকর ছিল। ওখান থেকেই প্রথম দেখা ও পরিচয়। এবং তারপর ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ রেডি ছিলাম না ওটা ভাইরাল হবে।

    দীঘি বলেন, আমরা কখনো এ রকম কথা বলিনি। আমি তো বলিনি। আর ও তো আরও বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল যে, যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়, শোবিজে অনেক বেশি কথা হয়ে যায়, অনেক বেশি নিউজ হওয়া শুরু করে, তখন এ বিষয়টি নিয়ে আমাদের ফ্যামিলিতে বিব্রতবোধ করে।

    অভিনেত্রী দীঘি বলেন, কারণ যে বিষয়টি নিয়ে আমরা অবগত না, সেই বিষয়টি আমাদের আশপাশে কেন হবে? এ রকম নিউজ কেন হবে? কারণ আমরা এটার জন্য প্রস্তুত না। এটা খুব পার্সোনাল কথা লিখে ফেলছে। তখন এমন একটা সময় এসেছিল যে, আমরা এক থেকে দেড় বছর কারও সঙ্গে কথাই বলিনি ঠিকমতো। এমনকি দেখা করাও অফ করে দিয়েছি।

    বিনোদন ডেস্ক

  • দীঘি বাদ, কপাল খুলল প্রভার

    আবারও নতুন একটি সিনেমা থেকে বাদ পড়লেন সময়ের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মাণ করতে যাচ্ছে ‘দেনা-পাওনা’। সেই সিনেমার শুরুতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করা হচ্ছে না তার। এর পরিবর্তে নেওয়া হয়েছে অভিনেত্রী প্রভাকে। 

    দীঘির সিনেমায় সময় দিতে না পারার কারণ বলছেন নির্মাতা। এটাই কি সত্যি, নাকি কোন অদৃশ্য কারণে বাদ পড়লেন অভিনেত্রী। বারবার কেন সিনেমা থেকে বাদ পড়ছেন দীঘি, সেটাই সিনেমাপ্রেমী দর্শকদের মনে বারবার প্রশ্ন?

    এই প্রথমবারের মতো নয়, এর আগেও অভিনেত্রীর সঙ্গে ঘটেছে এমন ঘটনা। আলোচিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় তাকে বাদ দেওয়া হয়েছিল, দাবি করেন দীঘি।  পরে সেই সিনেমায় তার পরিবর্তে নেওয়া হয় তমা মির্জাকে। এ ছাড়া গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমাতেও তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরিকে। এবার বাদ পড়লেন ‘দেনা পাওনা’াসিনেমা থেকে। 

    অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সিনেমা থেকে বাদ পড়া প্রসঙ্গে সম্প্রতি একটি গণমাধ্যম জানতে চাইলে কারণ হিসেবে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘দেনা-পাওনা’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি সময় দিতে পারেননি। তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে।

    এদিকে ‘টগর’ সিনেমার পরিচালক আলোক হাসান দীঘির বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারত্বের অভিযোগ তুলেছিলেন। অন্যদিকে ‘সুড়ঙ্গ’ সিনেমায় বাদ পড়ার সময়ও দীঘি অপেশাদার বলে অভিযোগ আনেন পরিচালক রায়হান রাফী। 

    এ প্রসঙ্গে ‘দেনা পাওনা’র পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, না, এখানে তেমন কোনো বিষয় নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। দ্বন্দ্বের প্রশ্নই আসে না। দীঘি শুধু সময় দিতে পারেননি, এতটুকুই। আমরা ওকে মিস করেছি। এ নির্মাতা বলেন, প্রভা অভিনয় করছেন নিরুপমা চরিত্রে। তার বিপরীতে কলকাতার এক ম্যাজিস্ট্রেট ও জমিদারের ছেলে চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন।

    বিনোদন ডেস্ক

  • ‘দেনা পাওনা’য় প্রভা, কেন বারবার বাদ পড়ছেন দীঘি?

    ফের নতুন একটি সিনেমা থেকে বাদ পড়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে বানানো ‘দেনা পাওনা’ ছবিতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন দীঘি। শেষ পর্যন্ত তার পরিবর্তে ওই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সাদিয়া জাহান প্রভা।

    এটাই প্রথম নয়, দীঘির সঙ্গে আগেও ঘটেছে এমন ঘটনা। ‘সুড়ঙ্গ’ সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন অভিনেত্রী নিজেই। তার পরিবর্তে আফরান নিশোর নায়িকা হন তমা মির্জা।

    এছাড়া গত কুরবানি ঈদে মুক্তি পাওয়া ‘টগর’ সিনেমাতেও তার পরিবর্তে পূজা চেরিকে নেওয়া হয়।

    ‘দেনা পাওনা’ সিনেমা থেকে বাদ পড়ার বিষয়ে জানতে দীঘির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাকে পাওয়া যায়নি। তবে সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী বলেছেন, চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি সময় দিতে পারেননি। তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে।

    এ বিষয়ে দর্শকদের মনে প্রশ্ন, এটাই কি একমাত্র কারণ? নাকি অন্যকিছু? ‘টগর’ সিনেমার পরিচালক আলোক হাসান অবশ্য দীঘির বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারিত্বের অভিযোগ তুলেছিলেন। এছাড়া ‘সুড়ঙ্গ’ সিনেমা থেকে বাদ পড়ার সময়ও দীঘি অপেশাদার বলে অভিযোগ তোলেন পরিচালক রায়হান রাফি।

    তবে সাদেক সিদ্দিকী স্পষ্ট করে বলেন, না, এখানে তেমন কোনো বিষয় নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। দ্বন্দ্বের প্রশ্নই আসে না। দীঘি শুধু সময় দিতে পারেননি, এতটুকুই। আমরা ওকে মিস করেছি।

    জানা যায়, সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমাটি তৈরি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনেএতে প্রভা অভিনয় করছেন নিরুপমা চরিত্রেতার বিপরীতে কলকাতার এক ম্যাজিস্ট্রেটজমিদারের ছেলে চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন

    বিনোদন ডেস্ক

  • যুক্তরাষ্ট্রের রাস্তায় লাল ফ্রকে নজরকাড়া দীঘি

    ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও এখন তিনি পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিজ্ঞতা, অভিনয়ের পরিপক্বতা ও সিনেমার সংখ্যাও দিন দিন বাড়ছে তার ঝুলিতে। সর্বশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় দিঘীর পারফরম্যান্স দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।

    তবে সম্প্রতি নতুন কোনো সিনেমা নিয়ে সরাসরি আলোচনায় না থাকলেও সামাজিক মাধ্যমে দারুণভাবে লাইমলাইটে রয়েছেন দীঘি। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি নিয়মিতই ছবি ও নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অনুসারীদের সঙ্গে। এর আগেই তার ভক্তদের চমকে দিয়ে দেখা করেছিলেন ব্যান্ড তারকা জেমসের সঙ্গে।

    বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে দীঘি শেয়ার করেন একগুচ্ছ স্টাইলিশ ছবি। আধুনিক স্থাপত্যশোভিত এক পথ ধরে হাঁটছেন তিনি, কখনও সানগ্লাস হাতে নিয়ে হেসে উঠছেন, আবার কখনও সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে দিচ্ছেন মোহনীয় পোজ।

    দীঘির পরনে ছিল লাল-সাদা ফ্লোরাল প্রিন্টের মিডি ড্রেস। পোশাকের সঙ্গে মানিয়ে নেওয়া সাজ-পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থিতি যেন তাকে আরও মোহময় করে তুলেছে।

    ছবিগুলোর নিচে জমেছে অসংখ্য মন্তব্য—ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার রুচিশীল ফ্যাশন সেন্স ও সৌন্দর্যকে ঘিরে। অনেকেই লিখেছেন, ‘একেবারে সিনেমার দৃশ্য মনে হচ্ছে!’

    দীঘির এই লুক ও স্টাইল আবারও প্রমাণ করেছে—তিনি শুধু অভিনয়ের জন্যই নয়, সৌন্দর্য ও গ্ল্যামারেও সমানভাবে আলো ছড়ান।

    বিনোদন ডেস্ক