Tag: প্রতারণা

  • আর্থিক প্রতারণার শিকার রাশমিকা

    ভারতের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। প্রায় ৮০ লাখ রুপি খুইয়েছেন এই অভিনেত্রী। জানা যায়, নিজের ম্যানেজারই তার সঙ্গে প্রতারণা করেছেন।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অভিনেত্রী তার ম্যানেজারের দ্বারা ৮০ লাখ রুপির আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। এরপরই তিনি তার ম্যানেজারকে বহিষ্কার করেন।

    rnrn

    ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, রাশমিকা মান্দানার ক্যারিয়ারের শুরু থেকেই তার সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্ত ম্যানেজার। এদিকে পিঙ্কভিলা জানিয়েছে, ৮০ লাখ রুপির প্রতারণার ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ রাশমিকা। তার ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, রাশমিকা বিষয়টি জানার পরও ঝামেলা আর বাড়াতে চাননি। ম্যানেজারকে বরখাস্ত করেই তিনি বিষয়টাকে শেষ করেছেন।

    rnrn

    রাশমিকা মান্দানা বর্তমানে ‘পুষ্পা: দ্য রুল’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তির শুটিং করছেন। সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘অ্যানিমেল’ সিনেমা। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন রণবীর কাপুর।

    rnrn

    এদিকে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর এবং ববি দেওল। যদিও সিনেমাটিতে পরিণীতি চোপড়ার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে সরে আসেন তিনি। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার। চলতি বছরের ১১ আগস্ট সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

    rnrn

    ২০১৬ সালে কন্নড় চলচ্চিত্র ‘কিরিক পার্টি’র মাধ্যমে রূপালি দুনিয়ায় অভিষেক ঘটে রাশমিকা মান্দার। ২০১৭ সালে তিনি চমক এবং আঞ্জানী পুত্রা নামক দুটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেন। যে ছবি দুটিই ছিল ব্যবসা সফল। পরে ২০১৮ সালে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হয় রাশমিকার। একই বছর তিনি ‘গীতা গোবিন্দ’ সিনেমায় অভিনয় করেছিলেন। ছবিটি তেলুগু’তে সর্বাধিক মুনাফা অর্জনকারী সিনেমাগুলোর তালিকায় স্থান করে নেয়। এই ছবির মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি।

    অনলাইন ডেস্ক

  • নোবেলকে তিনদিনের রিমান্ডে চায় ডিবি

    সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে তিনদিনের রিমান্ডে পেতে আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    rnrn

    শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। সকালে গায়ক নোবেলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

    rnrn

    গত ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলা করেন। ১৭ মে আদালত এ মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

    rnrn

    এজাহারে বলা হয়, ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে এক লাখ ৭৫ হাজার টাকা ঠিক করা হয়।

    rnrn

    পরে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টসহ মোট এক লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন নোবেল।

    rnrn

    এদিকে নোবেলের বিষয়ে তাকে তালাক দেওয়া স্ত্রী সালসাবিলের অভিযোগ, তিনি মাদকাসক্ত হয়ে পড়েছেন। একজন এয়ার হোস্টেজ তাকে মাদক সাপ্লাই দিয়ে থাকেন।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণীর

    ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার হতে চাওয়া তরুণীর প্রত্যাশা পূরণ হয়নি। তার জেরেই প্রতারণার অভিযোগ উঠল বলিউড সুপারস্টার শাহরুখ খান ও একটি বেসরকারি কোচিং সংস্থা কর্মীর বিরুদ্ধে। শুধু তাই নয়, এই অভিযোগের ভিত্তিতে তাদেরকে ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের ক্রেতাসুরক্ষা প্যানেল।

    এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, বেসরকারি ওই সংস্থা সাধারণত অনলাইনে কোচিং করায়। যার বিজ্ঞাপনে দেখা যায় শাহরুখ খানকে। 

    জানা গেছে, সেই কারণেই শাহরুখ ও ওই সংস্থার কর্মীর বিরুদ্ধে প্রতারণা ও অনৈতিকভাবে ব্যবসা করার অভিযোগ এনেছেন প্রিয়াংকা দীক্ষিত নামের এক তরুণী।

    আইএএস অফিসার হওয়ার স্বপ্ন ছিল প্রিয়াংকার। এই জন্য তিনি সংস্থার কোচিংয়ের জন্য এক লাখ ৮ রুপি জমা দিয়েছিলেন।

    প্রিয়াংকার অভিযোগ, ২০২১ সালের ২৭ জানুয়ারি তিনি এই জমা অর্থ ফেরত চেয়ে অ্যাডমিশন বাতিল করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু একাধিকবার তা বলা সত্ত্বেও সংস্থার পক্ষ থেকে টাকা ফেরত দেওয়া হয়নি। এর জেরেই মধ্যপ্রদেশের ডিস্ট্র্রিক্ট কনজিউমার রিড্রেসার কমিশনে অভিযোগ করেন তরুণী।

    প্রিয়াংকার অভিযোগ, শাহরুখের বিজ্ঞাপন দেখে অনুপ্রাণিত হয়েই তিনি ওই সংস্থায় নাম নথিভূক্ত করেছিলেন। তাই শাহরুখের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।

    অ্যাডমিশন ফি-র পাশাপাশি ক্ষতিপূরণও চেয়েছিলেন প্রিয়াংকা। মধ্যপ্রদেশের ক্রেতা সুরক্ষা প্যানেল তা মেনে নিয়েছে। অ্যাডমিশনের এক লাখ ৮ হাজার রুপির পাশাপাশি তার ১২ শতাংশ সুদও দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মামলার খরচ হিসেবে প্রিয়াংকাকে আরও পাঁচ হাজার রুপি ও ক্ষতিপূরণ বাবদ পঞ্চাশ হাজার রুপিও দিতে বলা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • প্রতারণার অভিযোগ নিয়ে যা বললেন রিয়াজ

    দেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজের নামে এবার লিখিত অভিযোগ এনেছেন নির্মাতা হারুনুর রশীদ কাজল। শনিবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতির কাছে অভিনেতার নামে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ করেন তিনি।   

    rnrn

    এ অভিযোগের ব্যাপারে রিয়াজ মুখ খুলেছেন। তিনি বলেন, ‘আমার কাছে অভিযোগের বিষয়ে একটি তথ্য এসেছে। আমি অভিযোগের কথা শুনেছি। কিন্তু নির্মাতা হারুনুর রশীদ কাজল আমার নাম কেন জড়ালেন সেটা আমি বুঝতে পারছি না। এখানে কোম্পানির সঙ্গে কোম্পানির চুক্তি হয়েছে। আমার সঙ্গে আর্টিস্ট হিসেবে কোম্পানির চুক্তি হয়েছে। এখানে আমি তো কোনো ভুল করিনি। কোম্পানি যদি তার সঙ্গে কোনো চুক্তি বাতিল করেন সেটাতো আমার বিষয় নয়। আমি এখানে কীভাবে এলাম এটা বুঝতে পারছি না।

    rnrn

    আমি শিল্পী। তিনি যদি আমাকে কাজের প্রস্তাব দেন সেটি আমার পছন্দ হলে আমি কাজ করব। আমার কোনো সমস্যা নেই।’

    rnrn

    এদিকে দুই পৃষ্ঠার লিখিত পত্রে অভিযোগকারী হারুনুর রশীদ কাজল নায়ক রিয়াজের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন। তার দাবি অনুযায়ী তিনি অ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠান থেকে ‘রংপুর কেমিক্যাল লি.’ থেকে বিজ্ঞাপন নির্মাণের কাজ নেওয়া হয়। সেখানে চিত্রনায়ক রিয়াজকে শুধুমাত্র অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়। কিন্তু রিয়াজ এই নির্মাতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খেপিয়ে তুলে তার নিজের দখলে নিয়ে নেন। যার ফলে রংপুর কেমিক্যাল লি. প্রতিষ্ঠানের থেকে অ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল হয়ে যায়।

    অনলাইন ডেস্ক

  • চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ 

    চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসঘাতকতা ও মানহানির অভিযোগ এনেছেন পরিচালক হারুনুর রশীদ কাজল। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ দেন তিনি। নির্মাতার দাবি, চিত্রনায়ক রিয়াজের মিথ্যা ও অপপ্রচারের কারণে তার সঙ্গে রংপুর কেমিক্যাল লি. প্রতিষ্ঠানের তিনটি বিজ্ঞাপন নির্মাণের চুক্তি বাতিল হয়ে যায়।

    rnrn

    নির্মাতা কাজলের অভিযোগ, রংপুর কেমিক্যাল লিমিটেড (আরসিএল) একটি প্রতিষ্ঠানের তিনটি বিজ্ঞাপনের জন্য রিয়াজকে অভিনেতা হিসেবে চুক্তিবদ্ধ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে সেই প্রতিষ্ঠানের সঙ্গে সখ্য তৈরি করে কাজলের নামে ‘মিথ্যা ও অপপ্রচার’ চালিয়ে কাজটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন তিনি। এর ফলে পরিচালক কাজলের প্রতিষ্ঠান ‘অ্যাড প্লাস’-এর সঙ্গে চুক্তি বাতিল করে রিয়াজের প্রতিষ্ঠান ‘পিংক ক্রিয়েশন লিমিটেড’-এর সঙ্গে নতুন চুক্তি করে আরসিএল। সেই চুক্তি মোতাবেক শুক্রবার থেকে শুটিংও শুরু করেছেন রিয়াজ ও তার টিম।

    rnrn

    এমন অবস্থায় পরিচালক সমিতিতে আর্জি জানিয়ে ওই নির্মাতা বলেন, 'আমার রিজিক হরণকারী, ওয়াদা ভঙ্গকারী, সম্মান ধ্বংসকারী, বেঈমান চিত্রনায়ক রিয়াজ কর্তৃক আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণ কাজ দ্রুত বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সমিতির কাছে বিনীত আবেদন করছি।’

    rnrn

    অভিযোগপত্রে তিনি আরও বলেন, ‘চিত্রনায়ক রিয়াজ কর্তৃক আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণকাজ দ্রুত বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সমিতির কাছে বিনীত আবেদন করছি। সেই সঙ্গে জানাচ্ছি এমন কর্মকাণ্ড ও আমার মানসম্মান নষ্ট করার দায়ে রিয়াজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

    অনলাইন ডেস্ক