Tag: পুলিশ

  • হঠাৎ মঞ্চে উঠে এ আর রহমানের শো বন্ধ করল পুলিশ

    ভারতীয় সংগীত তারকা এ আর রহমানের কনসার্ট ছিল পুণেতে। রাত ১০টায় স্টেজে ওঠেন তিনি। সবে ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ গানটি ধরেছেন। এমন সময় হঠাৎ গান বন্ধ করে দেওয়া হয় অস্কারজয়ী এই সুরকারের।

    রোববার এই ঘটনা ঘটেছে পুণেকে এ আর রহমানের এ কনসার্টে।

    কিছু বুঝে ওঠার আগেই মঞ্চে উপস্থিত শিল্পীদের বাদ্যযন্ত্র বন্ধের নির্দেশ দেন পুণের এক পুলিশ কর্মকর্তা। মাঝপথে থামিয়ে দেওয়ায় তড়িঘড়ি করে মঞ্চ ছাড়েন এ আর রহমান। ততক্ষণে চিৎকার শুরু করেন বহু দর্শক।

    সূত্রের খবর, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও চলতে থাকে অনুষ্ঠান। সে কারণেই নাকি কনসার্টে পুলিশি হস্তক্ষেপ। এ আর রহমানের এই শোয়ের জন্য রাত ১০টা পর্যন্ত সময় নির্দিষ্ট ছিল। তবে ঘড়ির কাঁটা যে রাত ১০টা পেরিয়ে গেছে তা খেয়াল করেননি শিল্পী। রাত ১০টা ১৫ মিনিট নাগাদ শেষ গানটি ধরেছিলেন তিনি। তাই মঞ্চে উঠে সরাসরি গান বন্ধ করে দেয় পুলিশ। পুণের রাজা বাহাদুর মিল এলাকায় আয়োজিত এ কনসার্টে হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন।

    এ প্রসঙ্গে পুণে পুলিশের ডিসিপি (জোন ২) এস পাতিল বলেন, এ আর রহমান শেষ গানটি গাইছিলেন। উনি খেয়াল করেননি সময় ১০টা পেরিয়ে গেছে। তাই অনুষ্ঠানস্থলে আমাদের যে পুলিশ কর্মকর্তা ছিলেন, বাধ্য হয়ে স্টেজে উঠে তাকে সুপ্রিমকোর্টের নির্দেশিকার কথা মনে করিয়ে দেন। তখন অবশ্য শিল্পী গান বন্ধ করে দেন।

    তবে গান এভাবে মাঝপথে বন্ধ করে দেওয়ার ঘটনা মেনে নিতে পারেননি অনুরাগীরা। নিন্দার ঝড় ওঠে নেটপাড়ায়। এমন এক বিশ্ববন্দিত শিল্পীর সঙ্গে কেন আরও একটু সংবেদনশীল আচরণ করা হলো না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

    বিনোদন ডেস্ক

  • সালমান খানের নিরাপত্তায় যে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ

    গত বছর জুনের পর ফের শনিবার হুমকি পেয়েছেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। এই হুমকির পর স্বাভাবিকভাবেই অভিনেতার নিরাপত্তা নিয়ে চিন্তায় তার পরিবার। রাতারাতি বাড়ানো হয় নিরাপত্তারক্ষীর সংখ্যা। শুধু সালমানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীই নয়, এ ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশও। 

    এ ঘটনার পরই চব্বিশ ঘণ্টা সালমানের নিরাপত্তায় দুজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইনস্পেক্টর এবং ৮-১০ জন পুলিশ কনস্টেবল মোতায়েন থাকবে। পাশাপাশি তার বান্দ্রার বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভক্তদের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। খবর আনন্দবাজারের।

    এ ঘটনার আগেই ওয়াই প্লাস নিরাপত্তা পেয়েছেন অভিনেতা। এ ছাড়া যাতায়াতের ক্ষেত্রে সব সময় বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন। গোটা নিরাপত্তার দেখভাল করছেন অভিনেতার দীর্ঘদিনের সহযোগী দেহরক্ষী শেরা।

    শনিবার হুমকি দিয়ে একটি ইমেইল আসে সালমানের ম্যানেজারের কাছে। মুম্বাই পুলিশ সূত্রের খবর, সেই মেইলটি পাঠিয়েছে কানাডা প্রবাসী ডন গোল্ডি ব্রারের এক সহযোগী।

    মেইলটিতে উল্লেখ করা হয়েছে তিহার জেল থেকে দেওয়া গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির কথাও। মেইলে বলা হয়েছে, সালমান খানের সঙ্গে মুখোমুখি কথা বলতে চায় গোল্ডি।

    ওই হুমকি মেইলটি করা হয়েছে মোহিত গর্গ নামে একজনের মেইল থেকে। সেখানে লেখা হয়েছে— ‘গোল্ডি ভাই কথা বলতে চায় তোর বস সালমানের সঙ্গে। কিছু হিসাব চোকাতে হবে। সময় আছে। খবর দিয়ে দিলাম। পরেরবার ঝটকা লাগবে।’

    ওই মেইলের কথা জানতেই লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার ও মোহিত গর্গ নামে অন্য এক মাফিয়ার বিরুদ্ধে এফআইআর করে পুলিশ।

    বিনোদন ডেস্ক

  • ‘পলাতক’ স্বামীর সঙ্গে ছবি দিয়ে মাহির নতুন পোস্ট 

    চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রেফতার ও একই দিনে মুক্তি পাওয়া নিয়ে দেশব্যাপী তোলপাড়া। শনিবার দিনভরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা।

    rnrn

    ওমরাহ করে দেশে ফিরে বিমানবন্দর থেকেই গ্রেফতার হয়েছিলেন মাহি। একই মামলায় ‘পলাতক’ রয়েছেন তার স্বামী রাকিব সরকার। তিনি এখন কোথায় জানে না পুলিশ। তাকে গ্রেফতার করতে তৎপর আইনশৃংখলা বাহিনী। 

    rnrn

    রোববার সকালে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন করেছেন মাহি। সেই ছবি সঙ্গে ভালোবাসার ইমোতে ভাসিয়ে দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।

    rnrn

    ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় শনিবার গ্রেফতার হয়েছিলেন মাহি। ওমরাহ পালন শেষে দেশে ফিরলে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

    rnrn

    তবে ‘একই ফ্লাইটে তার স্বামীর দেশে আসার কথা থাকলেও তিনি পালিয়ে থাকার জন্য সৌদি আরবে রয়ে গেছেন’ বলে শনিবার সংবাদমাধ্যমকে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

    rnrn

    রোববার সকালে মাহির পোস্ট করা ছবিটি দেখলে অনেকেই ধারণা করতে পারেন তার স্বামী দেশে ফিরেছেন। তবে নায়িকার স্বামী সৌদি থেকে দেশে ফিরেছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।  

    rnrn

    শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে মামলা করেন। 

    rnrn

    এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

    rnrn

    গ্রেফতারের ৮ ঘণ্টা পর জামিনে মুক্ত হন মাহি। পরে এক সংবাদ সম্মেলনে মাহি বলেন, গ্রেফতারের পর থেকে পুলিশ আমাকে নানাভাবে নির্যাতন করেছে। প্রেগন্যান্ট বলার পরেও পানি চাইলে প্রায় এক ঘণ্টা পানি দেওয়া হয়নি। তবে কারাগারে জেলারসহ অন্যরা তার সঙ্গে খুব মানবিক ব্যবহার করেছেন বলে জানান।
    rn 

    বিনোদন ডেস্ক

  • পুলিশের উচিত সাকিব ও আমাকে মেডেল দেওয়া: হিরো আলম

    সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন হিরো আলম। বিমানবন্দরে নেমেই পুলিশের কাছে পুরস্কার দাবি করলেন তিনি। 

    rnrn

    রোববার সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

    rnrn

    বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের কাজ শেষ করে বাইরে অপক্ষেমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় পুরস্কার দেওয়া যুক্তি হিসেবে তিনি বলেন, সাকিব আল হাসান এবং আমার মাধ্যমেই পুলিশ একজন হত্যা মামলার পলাতক আসামির সন্ধান পেয়েছে। তাই পুলিশের উচিত— আমাকে আর সাকিব আল হাসানকে মেডেল দেওয়া। আমরা যদি সেখানে না যেতাম, তা হলে পুলিশ ওই আসামির সন্ধান পেত না। তাই আমাদের পুরস্কার দেওয়া উচিত। 

    rnrn

    হিরো আলম বলেন, ‘ঢাকার উদ্দেশে বিমানে রওনা দেওয়ার আগে শনিবার বিকালে দুবাইয়ে মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষ্যে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। রমজানে এবার চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে।

    rnrn

    বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এর বাইরে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন হিরো আলম। এর মধ্যে দুবাইয়ে একটি সোনার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি।

    যুগান্তর প্রতিবেদন

  • রাখির সেই অভিযোগে পুলিশ হেফাজতে স্বামী

    বলিউডের ‘ড্রামা কুইন’ খ্যাত রাখি সাওয়ান্ত এবং স্বামী আদিল দুরানির দাম্পত্য কলহ কিছুদিন থেকেই তুঙ্গে। আদিলের বিরুদ্ধে কয়েক দিন আগে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন স্ত্রী রাখি।  একই সাথে আদিলের বিরুদ্ধে টাকা ও গয়না লুটের অভিযোগ করা হয়। শুধু তাই নয়, এ অভিযোগ গড়ায় থানা পর্যন্ত।

    ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাখির স্বামী আদিল খান দুরানিকে হেফাজতে নেয় ওশিওয়াড়া থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।  রাখির অভিযোগগুলোর বিষয়ে জেরা করা হচ্ছে আদিলকে। এর আগে সোমবার ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় এফআইআর রুজু হয়। খবরটি আনন্দবাজারের।

     জানা গেছে, মঙ্গলবার রাখির বাড়িতে যান আদিল। তখনই ওশিওয়াড়া থানার পুলিশ তাকে আটক করে। পুলিশি সুরক্ষার দাবি নিয়ে সোমবার রাতেই থানায় অভিযোগ করে আসেন রাখি। এ সময় গণমাধ্যমকর্মীদের রাখি জানান, আদিল আমাকে প্রতিনিয়ত মারধর করত। তার আগে মিডিয়ার সামনে রাখি বিস্ফোরক অভিযোগ এনে জানান,আদিল আমার মাকে মেরেছে। সময়মতো মায়ের চিকিৎসার টাকা দেয়নি আদিল, সেই কারণেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন রাখি।

     

    এ সময় কেঁদে কেঁদে রাখি আরও জানান, আমি যাওয়ার আগে আদিলকে ১০ লাখ টাকার একটা চেক দিয়ে যাই। বলে গিয়েছিলাম, মায়ের টাকার প্রয়োজন হলে সেখান থেকে যেন টাকা দেওয়া হয়।ওই টাকা আমার, আদিলের নয়। এরপর আমার মায়ের অর্থের প্রয়োজন হয় একটি অস্ত্রোপচার করানোর জন্য;  কিন্তু আদিল তা দেয়নি। খুব সামান্য টাকা আমার ভাইয়ের স্ত্রীর হাতে দিয়েছিল। আদিল টাকা না দেওয়ার জন্যই সময়মতো অস্ত্রোপচার হয়নি মায়ের। এই অভিনেত্রী আরও অভিযোগ করেন, বারবার পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছে আদিল।

     এদিকে কয়েক দিন ধরেই রাখি-আদিলের দাম্পত্য কলহ চলছিল! অথচ গত মাসেই জানা গিয়েছে যে আট মাস আগেই তারা বিবাহ করেছেন এবং রাখি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে বিয়ের কথা জানাজানি হওয়ার পর থেকেই রাখি আদিলের ওপর আস্থার সংকট দেখা দেয়।

     রাখি জানিয়েছেন, আদিল আমাকে ছেড়ে চলে গেছে। তনুর সঙ্গেই থাকতে চায়।  বিগ বস মারাঠি শোতে অংশ নেওয়ার সময়ই নাকি পরকীয়ায় লিপ্ত হয় আদিল বলে অভিযোগ করেন রাখি। 

    বিনোদন ডেস্ক