Tag: পুলিশ

  • পুলিশকে ফুল চকলেট দিয়ে বরণ করে নেওয়ার আহ্বান ফারুকীর

    শেখ হাসিনার দেশত্যাগের পরপরই দেশজুড়ে পুলিশের ওপর হামলা, থানায় আগুন দেওয়াসহ হত্যার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় প্রাণভয়ে গা ঢাকা দেয় অনেক পুলিশ সদস্য। যার ফলে থানাগুলো পুলিশশূন্য হয়ে পড়েছে।

    যে কারণে দেশজুড়ে বিভিন্ন স্থানে নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে। হামলা, অপরাধ, সহিংসতার পরিমাণও বেড়েছে। এমন অবস্থায় সব পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম। 

    পুলিশ সদস্যরা যেন নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে সুন্দর পরিবেশে আবারও কাজে ফিরতে পারেন, সেজন্য সাধারণ মানুষের প্রতি কিছু আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। 

    বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে এই নির্মাতা লিখেছেন, আশা করি আজ-কালকের মধ্যে পুলিশ ভাই-বোনেরা কাজে যোগ দিবে। নতুন দিনের নতুন পুলিশ হবে তারা এই আশা আমাদের। 

    এরপর সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উদ্দেশ্য ফারুকী লেখেন, আমরা কি একটা কাজ করতে পারি? রাস্তায় কর্মরত পুলিশ দেখলে তাদের সাথে একটু হাসি বিনিময় করতে পারি? পারলে একটু মোলাকাত? একটা ফুল? অথবা চকলেট? 

    ফারুকী লেখেন, গতকাল আমি সাধারণ কিছু পুলিশের ইন্টারভিউ দেখছিলাম। তারা নিজেরাই ফ্যাসিস্টদের ক্ষমতালিপ্সার কাছে অসহায় ছিল, কিছু খারাপ অফিসার কীভাবে তাদের ব্যবহার করেছে, তাদের পরিবার পরিজন কতটা অনিরাপদ এবং বিব্রত- এইসব বলতে বলতে কেঁদে দিচ্ছিলো কয়েকজন পুলিশ সদস্য! 

    এই নির্মাতা আরও উল্লেখ করেন, তারা শুধু একটা দাবিই জানাচ্ছিল- আর কখনো দলীয় পুলিশ হতে চায় না। তারা মর্যাদার সাথে রাষ্ট্রের কর্মচারী হতে চায়! 

    সবশেষ পুলিশ বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই নির্মাতা লেখেন, ক্যান উই গিভ দেম সাম কমফোর্ট? জাস্ট সো দে ফিল দে আর ওয়ান অফ আস?

    প্রসঙ্গত, সরকার পতনের পর সোমবার (৫ আগস্ট) বিকেল থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর রাজধানীসহ সারাদেশে পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে।

    বিনোদন ডেস্ক

  • গোলাগুলির ঘটনায় জবানবন্দিতে যা বললেন সালমান খান

    বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় তার জবানবন্দি রেকর্ড করল মুম্বাই পুলিশ। প্রায় ৪ ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে কথা হয় অভিনেতার। তবে শুধু সালমানই নন, গুলিবর্ষণের ঘটনায় তার ভাই আরবাজেরও বয়ান রেকর্ড করা হয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

    এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, যখন বন্দুকবাজরা পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালায়, তখন বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ছিলেন অভিনেতা ও তার পরিবারের সদস্যরা। 

    সালমান খান পুলিশকে জানান, গুলির শব্দ শুনে তিনি জেগে উঠেছিলেন। কী হচ্ছে দেখার জন্য গ্যালারিতে গিয়ে দেখেন বাইরে কেউ নেই। কিছুক্ষণ পর ভবনে নিয়োজিত নিরাপত্তারক্ষীরা তার বাড়ির কাছে যান এবং বাইরে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে অবহিত করেন। বিবৃতিতে ভাইজান পুরো ঘটনা বর্ণনা করেছেন এবং প্রকাশ করেছেন যে লরেন্স বিষ্ণোই গ্যাং তাঁকে অন্যায়ভাবে টার্গেট করেছে।

    পুলিশকে দেওয়া বয়ানে আরবাজ বলেছেন, ‘এর আগে কেউ একটা হুমকি চিরকুট রেখে গিয়েছিল যা বাড়ির বাইরে পাওয়া গিয়েছিল এবং বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা পানভেলের ফার্মহাউসে রেকি করেছিল। এটি (গুলিবর্ষণ) তৃতীয় ঘটনা এবং পুলিশের এটিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত।’

    প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল সালমানের বাসভবনে হামলার ঘটনা ঘটে। গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এর দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। গ্রেপ্তার হয়েছে একাধিক সন্দেহজনক অভিযুক্ত। তাদের মধ্যে একজনের আবার হাজতেই মৃত্যু হয়। তার নাম অনুজ থাপন। এই মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে বম্বে উচ্চ আদালতে মামলা দায়ের হয়। অভিযোগপত্রে সালমান খানেরও নাম ছিল। পরে সেই নাম সরানোর নির্দেশ দিয়েছেন আদালত।

    এই গোলাগুলির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই ভিকি গুপ্ত (২৪) ও সাগর পালকে (২১) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এখন তাঁরা ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে রয়েছেন। সূত্রের খবর, এই দুজনকে জেরা করেই তাপি নদীতে বন্দুক ও গুলি ফেলার কথা জানতে পারে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় দুটি বন্দুক ও তিনটি ম্যাগাজিন। এপ্রিল মাসেই আবার পাঞ্জাব থেকে সোনু কুমার বিষ্ণোই ও অনুজ থাপনকে গ্রেপ্তার করা হয়।

    এরপরই পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাটি ঘটে। হাজতে অনুজ থাপনের মৃত্যু হয়। শোনা যায়, আত্মহত্যা করেছে সে। যদিও এই তথ্য অনুজের পরিবার মানতে নারাজ। ছেলের মৃত্যুর তদন্ত সিবিআইকে দেওয়া হোক—এই আর্জি নিয়ে বম্বে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুজের মা রীতা দেবী। তাঁর আইনজীবীর দাখিল করা পিটিশনেই সালমান খানের নাম লেখা ছিল। এতে আপত্তি জানিয়েছে বিচারপতি রেবতী মোহিতে-দেরে ও শ্যাম ছন্দকের ডিভিশন বেঞ্চ।

    যে মানুষটা নিজেই এই ঘটনায় ভুক্তভোগী তার নাম কেন পিটিশনে রাখা হয়েছে—প্রশ্ন দুই বিচারপতির। তার চেয়ে মূল বিষয়ের ওপর জোর দেওয়া উচিত বলে মনে করেন তারা। আর এই কারণেই সালমানের নাম এই মামলা থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পান সালমানের অনুরাগীরা। 

    বিনোদন ডেস্ক

  • সালমানকে বিয়ে করতে চাওয়া সেই নারী পুলিশ হেফাজতে 

    বিয়ে করবেন সালমানকে। বিয়ে না করে তার পানাভেল খামারবাড়ি ছেড়ে যাবেন না এক নারী। অবশেষে সেই অচেনা সুন্দরীকে স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দিয়েছেন। 

    rnrn

    ‘ভাইজান’খ্যাত সালমানকে হত্যার জন্য পাকিস্তান থেকে শক্তিশালী আগ্নেয়াস্ত্র এনেছিল লরেন্স বিষ্ণোইয়ের দল। সেই পরিকল্পনা সদ্য ফাঁস করেছে মুম্বাই পুলিশ। তার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই আবারও নতুন খবর। নায়ককে বিয়ে করতে এক অচেনা নারী তার পানাভেল খামারবাড়িতে হাজির! স্থানীয়রা জানান, ওই নারী নাছোড়বান্দা! সালমানকে বিয়ে না করে তিনি কিছুতেই পানাভেল ছেড়ে যাবেন না!

    rnrn

    আনন্দবাজার প্রতিবেদন সূত্র জানায়, রোববার ছুটির ছিল। খোশমেজাজে মুম্বাইও। কাজ কম থাকায় এদিন তারকারাও খোশমেজাজেই থাকেন। আচমকাই এক খবরে নতুন করে নড়েচড়ে বসেন সবাই। অচেনা এক সুন্দরীর আগমন সালমানের খাবারবাড়িতে। কাকতালীয়ভাবে এদিন তার খামারবাড়িতে ছিলেন না সালমান। ফলে ঘটনা বড় আকার ধারণ করার আগেই স্থানীয়রা তাতে হস্তক্ষেপ করেন। 

    rnrn

    ওই নারীর দাবি— তিনি সালমানের ‘বিয়িং সালমান’ গ্রুপের সমর্থক। সালমান খানের অন্ধভক্ত। তার অনেক দিনের স্বপ্ন— তিনি নায়ককে বিয়ে করবেন। স্বপ্নপূরণ করতেই তার পানাভেলে আসা। তিনি নিজের স্বপ্নপূরণ না করে যাবেন না। সালমানের খামারবাড়িতে ঢুকতে না পেরে তিনি নাকি গেটের সামনেই বসে পড়েন। হট্টগোল শুরু করে দেন। স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ আসে। তাকে আটক করে নিয়ে যায় পানাভেল তালুকা থানায়। সেখান থেকে ওই নারীকে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হয়।

    rnrn

    পানাভেল খামারবাড়িতেই তাকে হত্যার নতুন ছক কষেছিলেন অন্ধকার দুনিয়ার বাদশা জানিয়েছে মুম্বাই পুলিশ। কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় বিষ্ণোইয়ের নিশানায় নতুন ছক। একের পর এক খুনের চেষ্টা ব্যর্থ বিষ্ণোইয়ের। পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে যে আগ্নেয়াস্ত্রে খুন করা হয়েছিল, সেই আগ্নেয়াস্ত্র ‘ভাইজান’-এর জন্যও নাকি আনানো হয়েছিল। এবার যাতে পরিকল্পনা ব্যর্থ না হয়, তার জন্য লরেন্স বিষ্ণোইয়ের দলের কয়েকজন সালমানের পানভেলের বাড়িতে গিয়ে রেকি পর্যন্ত করে এসেছিলেন বলে জানায় পুলিশ।

    বিনোদন ডেস্ক

  • অপু বিশ্বাসের জিডি: যাদেরকে সতর্ক করল পুলিশ

    অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে সম্প্রতি রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার অভিযোগ- বেশ কিছুদিন ধরে ৩৪ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। 

    অভিযোগ নিয়ে তদন্তে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি। এরই মধ্যে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে সর্তক করেছে সিটিটিসি। 

    সিটিটিসির ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। পেজ থেকে বলা হয়-সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা। ফেসবুক, ম্যাসেঞ্জার, টুইটার, ভাইবার, ইমো ও হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন। 

    সাম্প্রতিক সময়ে সিটিটিসি প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে রোস্টিংয়ের নামে সংস্কৃতিকর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন।

    অপু বিশ্বাসের অভিযোগের কথা উল্লেখ্য করে লেখা হয়- সম্প্রতি অভিনয় শিল্পী অপু বিশ্বাসও এ ধরনের অপরাধের শিকার হন, তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে অপপ্রচার বিষয়ে নিউট্রালাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে।  

    সাইবার স্পেসে হেয় করা হলে এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে লেখা হয়- একটা সুস্থ ও রিজিলিয়েন্ট সাইবার স্পেস আমাদের সবার কাম্য। আমরা বিশ্বাস করি সবাই আইন মানবে ও সাইবার ইথিক্সগুলো মেনে চলে নিরাপদ সাইবার ভুবন গড়তে সহায়তা করবে। সাইবার স্পেসে যে কাউকে হেয় করা অপরাধ ও তাদের আইনের আওতায় আনা হবে। সংস্কৃতিকর্মী বা সাধারণ ভিক্টিম সবার জন্য আমাদের সাইবার সেবা উম্মুক্ত থাকবে।

    বিনোদন ডেস্ক

  • মুম্বাই পুলিশের তলব, সময় চাইলেন তামান্না

    আইপিএলের বেআইনি অনলাইনে সম্প্রচারের ঘটনায় নাম এসেছে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার। এ ঘটনায় মহারাষ্ট্র পুলিশের সাইবার অপরাধ দমন শাখা থেকে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ২৯ এপ্রিলের মধ্যে পুলিশের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে হাজিরা না দিয়ে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার কাছে সময় চেয়েছেন তামান্না।

    গত বছর ‘ফেয়ার প্লে’ নামের একটি অ্যাপে বেআইনিভাবে আইপিএল সম্প্রচারের অভিযোগ ওঠে। এর আগে ‘মহাদেব বেটিং’ অ্যাপকাণ্ড প্রকাশ্যে আসে। তদন্তে পুলিশ দাবি করেছে, দুটি অ্যাপের মধ্যে যোগসূত্র রয়েছে।

    ওই অ্যাপের প্রচারের সঙ্গে জড়িত থাকার কারণে অতীতে অভিনেতা রণবীর কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, সংগীতশিল্পী বাদশা-সহ একাধিক বলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ।

    এবার ‘ফেয়ার প্লে’ অ্যাপ সূত্রে পুলিশ ‘লাস্ট স্টোরিজ ২’ খ্যাত অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। এ ঘটনার জেরে ২৩ এপ্রিল অভিনেতা সঞ্জয় দত্তকেও পুলিশ ডেকে পাঠায়। কিন্তু সূত্রের খবর, দেশের বাইরে থাকায় তিনি হাজিরা দিতে পারেননি।

    এদিকে সোমবার (২৯ এপ্রিল) হাজিরা দেওয়ার কথা ছিল তামান্না ভাটিয়ার। তবে অভিনেত্রী সাইবার সেল টিমকে জানিয়েছেন, তিনি আপাতত মুম্বাইয়ে নেই। আবার হাজিরার তারিখ নির্ধারণ করা হলে সেদিন উপস্থিত থাকতে পারবেন।

    আইপিএলের সম্প্রচারের স্বত্ব রয়েছে যে কোম্পানির অধীনে, ২০২৩ সালে তারা পুলিশের কাছে অভিযোগ করেছিল। অভিযোগে বলা হয়েছিল, অনলাইন বেটিং অ্যাপ ‘ফেয়ার প্লে’ বেআইনিভাবে আইপিএল ম্যাচ সম্প্রচার করছে। বেআইনি সম্প্রচারের জন্য তাদের ১০০ কোটি টাকারও বেশি লোকসান হয়েছে।

    সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • প্রকাশ পেল পুলিশ কর্মকর্তার গান ‘ভ্যালেন্টাইন এ সিংগেল’ 

    ভালোবাসা দিবস সামনে রেখে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেল ‘ভ্যালেন্টাইন এ সিংগেল’ শিরোনামে একটি গানচিত্র। ইতোমধ্যে আলোচিত সিনেমা ‘কিলহিম’-এর মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। 

    তোহিদুল ইসলাম পেশায় একজন পুলিশ কর্মকর্তা। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবিটিতে ‘আমার সঙ্গে চল’ শিরোনামের রোমান্টিক গানটিতে তোহিদুল ইসলামের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন মৌমিতা তাসরিন নদী ।

    আরও পড়ুন: 

    ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রকাশিত গানটি প্রসঙ্গে তোহিদুল ইসলাম বলেন, আমি পেশাগত কাজের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে গান করি। এরই অংশ হিসেবে ভালোবাসা দিবস উপলক্ষ্যে ‘ভ্যালেন্টাইন এ সিংগেল’ শিরোনামের গানটি করেছি। এটি মূলত ইয়ং ও সিংগেল যারা তাদের কথা মাথায় রেখে করা হয়েছে। আশা রাখি গানের কথাগুলো ফানি এবং উপভোগ্য। রক-মেলো ধাঁচের মিউজিকে করা গানটি সবার ভালো লাগবে। 

    পিয়াল আরাফাতের নির্দেশনায় গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। গানটির সুর করছেন কালাচাঁনখ্যাত এফএ প্রীতম, সংগীত আয়োজন করেছেন এ এন ফরহাদ। 

    তোহিদুল ইসলাম ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। পেশাগত কারণে গানের সঙ্গে নিয়মিত না হলেও অনিয়মিতভাবে গান করে চলেছেন। তোহিদুল ইসলাম বর্তমানে দায়িত্ব পালন করছেন ডিএমপির উত্তরা বিভাগে অতিরিক্ত উপকমিশনার হিসেবে। 
     

    বিনোদন ডেস্ক

  • ‘পুলিশ কর্মকর্তা’ হওয়ার জন্য ঢাকায় কৌশানি

    মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ের জন্য ঢাকায় এসেছেন টালিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি। এই সিনেমায় তাকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে।

    rnrn

    জানা গেছে, এই সিনেমার প্রযোজক এবং নায়িকা ইস্যু নিয়ে নানা বিতর্কের জন্য শুটিং বন্ধ হয়ে যায়। তবে এর মধ্যে বদলে যায় দৃশ্যপট, সঙ্গে নায়িকাও। শুরুতে নায়িকা মাহিয়া মাহি চুক্তিবদ্ধ হয়ে কিছুদিন শুটিং করেন এবং হুট করে সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এর পর তার পরিবর্তে পরীমনির অভিনয় করার কথা থাকলেও সেটি আর হয়নি।

    rnrn

    পরে এই ছবিতে যুক্ত হন কৌশানি মুখার্জি। গত বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে কলকাতার এক ফ্লাইটে ঢাকায় আসেন অভিনেত্রী। বিমানবন্দর থেকে তিনি সোজা পাড়ি জমান এক পাঁচতারকা হোটেলে। সেখানে খানিক বিশ্রাম নিয়ে সন্ধ্যায় অংশ নেন সিনেমার শুটিংয়ে। 

    rnrn

    প্রসঙ্গত, কৌশানি মুখার্জি এর আগেও ২০২১ সালে বাংলাদেশে এসেছিলেন এবং অভিনয় করেছিলেন বাংলাদেশের ‘প্রিয়া রে’ সিনেমায়। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমাটি পরে আর আলোর মুখ দেখেনি, মুক্তি নিয়ে রয়েছে ধোঁয়াশা।

    বিনোদন ডেস্ক

  • পরিচালকের গোপন ভিডিও ফাঁসের হুমকি ‘প্রেমিকা’র

    সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের নিরাপত্তা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। বেশিরভাগ সময় মেয়েরা হেনস্তার শিকার হন। তবে এবার ঘটল উল্টো ঘটনা। 

    rnrn

    মুম্বাইয়ের এক সহকারী পরিচালক অভিযোগ জানালেন, এক নারীসহ আরও কয়েকজনের বিরুদ্ধে। তার অভিযোগ, সেই নারীরা তার থেকে টাকা আদায় করার চেষ্টা করছিলেন। হুমকি দিচ্ছিলেন তাদের গোপন ঘনিষ্ঠ কথোপকথন ফাঁস করে দেওয়ার। মঙ্গলবার মুম্বাই পুলিশে একটি এফআইআর করেছেন।

    rnrn

    পরিচালক অভিযোগে জানিয়েছেন, ১৩ ডিসেম্বর একটি ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে ওই নারীর সঙ্গে তার আলাপ হয়। তখনই শুরু হয় তাদের কথাবার্তা। 

    rnrn

    তিনি অভিযোগে বলেন, ঘনিষ্ঠ কথাবার্তা চলাকালীন আচমকাই বিবস্ত্র হন ওই নারী। শুধু তাই নয়, আমার জামাকাপড় খুলে ফেলার জন্য প্ররোচিত করেন। সেই নারী আমাকে না জানিয়েই কল রেকর্ড করছিলেন।

    rnrn

    তিনি জানান, কিছুক্ষণ পর একটি অজানা নম্বর থেকে নারীর সঙ্গে তার যাবতীয় কথোপকথনের ভিডিও পান। সঙ্গে ৭৫ হাজার টাকা দেওয়ার দাবিও জানানো হয়। এ ঘটনায় তিনি খুবই ভয় পেয়ে গিয়েছিলেন। ওই নারীকে টাকা কমানোর জন্য অনুরোধও করেন তিনি। কিন্তু তার কাছে বারবার টাকা চাওয়া হয়। যার ফলে তিনি ভয় পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

    বিনোদন ডেস্ক

  • অভিনেত্রী হিমুর লাশের সুরতহাল শেষে যা বলল পুলিশ

    অভিনেত্রী হোমায়রা হিমুর শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও তার গলায় রশির দাগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। 

    বৃহস্পতিবার রাতে অভিনেত্রীর লাশের সুরতহাল করেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মাসুদা খাতুন। সুরতহাল শেষে তিনি এ তথ্য জানান।

    মাসুদা খাতুন বলেন, হোমায়রা হিমুর পরিচিত দুজন তাকে হাসপাতালে এনেছিল। আমরা তাকে হাসপাতালেই পেয়েছি। এখানেই আমরা প্রাথমিকভাবে হোমায়রা হিমুর লাশের সুরতহাল করেছি। তার শরীরে কোনো আঘাত বা চিহ্ন ছিল না। তবে তার গলায় রশির দাগ পাওয়া গেছে। সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর আসল কারণ চিকিৎসক বলতে পারবেন। ময়নাতদন্তের জন্য লাশ শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। সেই রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

    এর আগে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে। হিমুর বাবা-মা নেই। তার আত্মীয়স্বজনদের খবর দিলে তারা এখানে আসে। তাদের সঙ্গে আলাপ করে দাফনের ব্যবস্থা করা হয়। এ ছাড়া শুক্রবার চ্যানেল আই প্রাঙ্গণে বাদ জুমা জানাজার ব্যবস্থা করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকালে হোমায়রা হিমুর মৃত্যুর খবর পাওয়া যায়। এর পর সন্ধ্যায় অভিনয়শিল্পী সংঘের এক বিবৃতিতে বলা হয়, ‘অভিনয়শিল্পী হোমায়রা হিমু আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আজ বিকাল ৪টা ৪৬ মিনিটে হিমুর একজন বন্ধু ও মিহির হাসপাতালে তাকে নিয়ে আসেন। পৌঁছানোর পর উপস্থিত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

    হাসপাতাল সূত্রে জানা গেছে, হিমুর লাশ রেখেই পালিয়ে যায় অভিনেত্রীর সেই বন্ধু। পুলিশ মিহিরকে (অভিনেত্রীর মেকআপ আর্টিস্ট) সঙ্গে নিয়ে হিমুর সেই বন্ধুকে খুঁজছে।

    প্রসঙ্গত, ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্ম হোমায়রা হিমুর। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন।

    অসংখ্য টিভি নাটকে দেখা গেছে হিমুকে। ‘ছায়াবীথি’ নামের একটি নাটকের মাধ্যমে ২০০৬ সালে টেলিভিশন নাটকে তার অভিনয় শুরু। তার অভিনীত অসংখ্য জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে— ‘ডিবি’, ‘সোনাঘাট’, ‘চেয়ারম্যানবাড়ি’, ‘শোনে না সে শোনে না’, ‘বাটিঘর’, ‘কমেডি-৪২০’, ‘চাপাবাজ’, ‘অ্যাকশন গোয়েন্দা’, ‘ছায়াবিবি’, ‘এক কাপ চা’ অন্যতম। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দাতেও অভিষেক হয় তার।

    বিনোদন ডেস্ক

  • পুলিশের গাড়িতে লাথি মেরে বিপাকে অভিনেত্রী

    ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদে ট্রাফিকের ডেপুটি পুলিশ কমিশনার রাহুল হেগড়ের গাড়িতে লাথি মেরে চরম বিপদে পড়েছেন তামিল ছবির নায়িকা ডিম্পল হায়াথি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।

    rnrn

    অভিনেত্রী ডিম্পলের প্রেমিক ভিক্টর পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ডেপুটি পুলিশ কর্মকর্তার গাড়িটি প্রথমে ধাক্কা মারেন। সেই সময় গাড়ির ভিতরে ছিলেন পুলিশকর্তার গাড়ির চালক।

    rnrn

    গাড়িতে ধাক্কা দেওয়ার পর রাহুল হেগড়ের গাড়ির চালক ক্ষতিপূরণ দাবি করেন। তখন অভিনেত্রী ও তার প্রেমিক ডেপুটি পুলিশ কমিশনারের গাড়িতে লাথি মারেন। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

    rnrn

    যে কারণে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা, ৩৪১ ধারা ও ২৭৯ ধারায় মামলা করা হয়েছে। 

    বিনোদন ডেস্ক