Tag: পরকীয়া

  • টাবুর সঙ্গে নাগার্জুনের ‘পরকীয়া’ নিয়ে এবার মুখ খুললেন স্ত্রী অমলা

    দক্ষিণী তারকা টাবু ও অভিনেতা নাগার্জুনের প্রেম বলিউডের বহু চর্চিত বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি। ১৯৯৮ সালে মুক্তি পায় রোমান্টিক কমেডি ঘরানার তেলেগু ছবি ‘আভিড়া মা আভিড়ে’। এই ছবির শুটিং করতে গিয়েই টাবুর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন নাগার্জুন। 

    তার আগে পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে টাবুর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। প্রথম স্ত্রী অভিনেত্রী দিব্যা ভারতী মারা যাওয়ার পরে টাবুকেই বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন সাজিদ। কিন্তু টাবু মন দিয়ে বসেন নাগার্জুনকে। সেই প্রেম এতটাই তীব্র যে মুম্বাই ছেড়ে সোজা হায়দরাবাদ চলে যান টাবু। শোনা যায়, হায়দরাবাদে নিজের বাড়ির কাছে টাবুর জন্য একটা বাড়িও কিনেছিলেন নাগার্জুন। কিন্তু সেই গভীর প্রেমও ১০ বছর পর ভেঙে যায়।

    টাবু চেয়েছিলেন নাগার্জুন তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করুক। সে জন্য ১০ বছর অপেক্ষাও করেন তিনি। কিন্তু বছর দশেক অপেক্ষা করার পর টাবু বুঝতে পারেন, নাগার্জুনের পক্ষে বিবাহবিচ্ছেদ করা অসম্ভব। তাই সম্পর্ক ভেঙে মুম্বাই ফিরে আসেন অভিনেত্রী। সম্পর্ক ভাঙলেও নাগার্জুনকে মন থেকে মুছতে পারেননি টাবু। 

    ‘কফি উইথ করন’-এ নাগার্জুনকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, ‘জীবনে বহু প্রেমিক এসেছেন এবং গেছেন। কিন্তু নাগার্জুন আমার অন্যতম কাছের মানুষ। আমার খুব ভালো বন্ধু।’

    টাবুর সঙ্গে স্বামীর সম্পর্কের গুঞ্জন চলাকালীন সে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি নাগার্জুনের স্ত্রী অমলা। কিন্তু টাবু হায়দরাবাদ থেকে মুম্বাই ফিরে আসার পর অমলা প্রথম মুখ খুলেছিলেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে টাবুর যোগাযোগ আছে। ও যখনই মুম্বাই থেকে আসে আমাদের সঙ্গেই থাকে।’

    টাবুর স্বামীর চর্চিত সম্পর্ক নিয়ে অমলার মন্তব্য ছিল, ‘আমি জীবনে খুব সুখী। আমার সংসার মন্দিরের মতো। আমার স্বামীকে নিয়ে এ ধরনের কোনো চর্চাকে একেবারেই সমর্থন করি না। আমি চাই আমার সংসার এসব থেকে দূরে থাকুক।’

    বিনোদন ডেস্ক

  • পরকীয়া নিয়ে যা বললেন অপু বিশ্বাস

    ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস বিভিন্ন সময় সমাজের ঘটে যাওয়া অনেক বিষয়ে কথা বলে থাকেন। এবার নিজের সিনেমার সংবাদসম্মেলনে নিজের অভিনিত চরিত্র পরকীয়া নিয়ে কথা বললেন।

    rnrn

    শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমা ‘ট্র্যাপ’ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এমনটা বলেন। অপু বিশ্বাসের নতুন এই সিনেমায় উঠে আসবে পরকীয়ারই এক গল্প।

    rnrn

    অপু বিশ্বাস বলেন, বর্তমান সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। স্বামী আছে জেনেও অনেক মেয়ে অন্যের স্বামীর সঙ্গে পরকীয়ায় যুক্ত হয়। এসব ঘটনা অহরহ ঘটছে।

    rnrn

    আগামী ৯ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাবে দ্বীন ইসলাম পরিচালিত ‘ট্র্যাপ’ সিনেমা। সিনেমায় অপুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জয় চৌধুরী। এই সিনেমায় আরও রয়েছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

    rnrn

    এই অভিনেত্রী বলেন, আমরা পত্রিকা, খবরে বিভিন্ন জায়গাতে দেখি নারী প্রলোভিত হয়েছে। সেটা ফেসবুকে, মেসেজে, যোগাযোগে সামাজিক মাধ্যমের বিপজ্জনক ব্যবহারও দেখছি।

    rnrn

    ট্র্যাপ সিনেমা নিয়ে তিনি বলেন, একজন নারী ফাঁদে পড়লে বা পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে গেলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা এই ছবির মুখ্য বিষয়।  

    rnrn

    অপু আরও বলেন, যারা যুগল তাদের অবশ্যই এই সিনেমা দেখা উচিত। কেননা যুগল কিংবা প্রেমিক-প্রেমিকা নানা ধরনের ঝামেলাতেই পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ফাঁদ রয়েছে। এই ফাঁদ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ থাকবে।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ-প্রিয়াংকার পরকীয়ার খবর ছড়িয়েছিলেন যে অভিনেত্রী

    নিজের কর্মজীবন ও পরিবার নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন শাহরুখ খান। বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন তিনি। তবু বিতর্ক তার পিছু ছাড়েনি। 

    rnrn

    প্রিয়াংকা চোপড়া জোনাসের সঙ্গে অভিনেতার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে বলিউডে যে চর্চা শুরু হয়েছিল, তা সহজে থামেনি।

    rnrn

    ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবিতে শাহরুখের সঙ্গে প্রথম অভিনয় করতে দেখা যায় প্রিয়াংকাকে। ছবির প্রচারে হোক বা বলিউডের অন্যান্য অনুষ্ঠানে— দুই তারকাকে অধিকাংশ সময় একসঙ্গে দেখা যেত। তাদের গভীর বন্ধুত্বের ছিটেফোঁটা ধরা পড়ত পাপারাজ্জিদের ক্যামেরার লেন্সেও। কিন্তু তাদের পরকীয়া সম্পর্কের কথা রটিয়েছিলেন বলিউডেরই এক অভিনেত্রী।

    rnrn

    শাহরুখ ও গৌরীর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে অতিথি হিসেবে উপস্থিত থাকতেন বলিউড অভিনেত্রী নীলম কোঠারি। গৌরীর ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন নীলম। প্রিয়াংকার দাবি— নীলমই নাকি তার সঙ্গে শাহরুখের পরকীয়া সম্পর্কের ভুয়া খবর ছড়িয়েছিলেন।

    rnrn

    বলিউড সূত্রের খবর, শাহরুখের সঙ্গে প্রিয়াংকার বন্ধুত্ব যখন বৃদ্ধি পেতে থাকে, সে কথাই নাকি অভিনেত্রী তার কাছের বান্ধবীদের জানিয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে ভালো যোগসূত্র ছিল নীলমের। এ কান-ও কান ঘুরে প্রিয়াংকার সঙ্গে শাহরুখের বিশেষ বন্ধুত্বের কথা নাকি নীলমের কানে আসে।

    rnrn

    কানাঘুষা শোনা যায় যে, টরন্টোয় গিয়ে নাকি মধ্যরাতে শাহরুখ ও প্রিয়াংকা গোপনে বিয়ে করেছিলেন। নীলমই নাকি শাহরুখ ও প্রিয়াংকার পরকীয়ার কথা গৌরীকে জানিয়েছিলেন। তার পরেই শাহরুখ ও গৌরীর মধ্যে অশান্তি শুরু হয়।

    rnrn

    ২০১২ সালে করণ জোহরের বাড়ির এক অনুষ্ঠানে বলিউডের সব নক্ষত্র উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন শাহরুখ, গৌরী, প্রিয়াংকাও। সেই অনুষ্ঠানে প্রিয়াংকার আগে সস্ত্রীক শাহরুখ পৌঁছেছিলেন।

    rnrn

    অনুষ্ঠানে প্রিয়াংকা পৌঁছতেই শাহরুখ অভিনেত্রীকে আপ্যায়ন করতে চলে যান। প্রিয়াংকার হাত ধরে তার গালে সৌজন্যের খাতিরে চুমু এঁকে দেন শাহরুখ। পুরো ঘটনাটি গৌরীর নজরে পড়ে।

    rnrn

    অনুষ্ঠানে শাহরুখের আচরণ দেখে গৌরী ক্ষুব্ধ হয়ে যান। সূত্রের খবর— তার পরেই নাকি শাহরুখের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন গৌরী। গৌরী বলিউডের প্রযোজক ও পরিচালকদের নির্দেশ দিয়েছিলেন যে, প্রিয়াংকাকে যেন কোনো কাজ দেওয়া না হয়।

    rnrn

    কানাঘুষা শোনা যায় যে, শাহরুখকেও নাকি প্রিয়াংকার সঙ্গে কাজ করতে মানা করেছিলেন গৌরী। তার পর আর দুই তারকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।

    rnrn

    ২০১২ সালেই নীলমের বিরুদ্ধে অভিযোগ আনেন প্রিয়াংকা। দাবি করেন শাহরুখের সঙ্গে তার পরকীয়ার ভুয়া খবর রটিয়েছেন তিনি। নীলম যদিও প্রিয়াংকার দাবি অস্বীকার করেন।

    rnrn

    নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করে নীলম লেখেন, ‘মিথ্যা কথা রটানোর যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, তা জানার পর আমার কী করা উচিত বুঝতে পারছি না।’

    rnrn

    rn 

    যুগান্তর ডেস্ক

  • শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার পরকীয়ার ভুয়া খবর ছড়ানোর নেপথ্যে ছিলেন যে অভিনেত্রী

    শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার বন্ধুত্ব যখন বৃদ্ধি পেতে থাকে, সেই কথা নাকি অভিনেত্রী তার কাছের বান্ধবীদের জানিয়েছিলেন। সেই সূত্রেই নাকি নীলম সব জানতে পারেন।

    rnrn

    শাহরুখ খান নিজের কাজ এবং পরিবার নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন। বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন তিনি। তবুও বিতর্ক তার পিছু ছাড়েনি। প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে অভিনেতার বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে বলিপাড়ায় যে চর্চা শুরু হয়েছিল, তা সহজে থামেনি।

    rnrn

    ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবিতে শাহরুখের সঙ্গে প্রথম অভিনয় করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। ছবির প্রচারে হোক বা বলিপাড়ার অন্যান্য অনুষ্ঠানে- দুই তারকাকে অধিকাংশ সময় একসঙ্গে দেখা যেত। তাদের গভীর বন্ধুত্বের ছিটেফোঁটা ধরা পড়ত পাপারাজ্জিদের ক্যামেরার লেন্সেও। কিন্তু তাদের পরকীয়া সম্পর্কের কথা রটিয়েছিলেন বলিপাড়ারই এক অভিনেত্রী।

    rnrn

    শাহরুখ এবং গৌরীর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকতেন বলি অভিনেত্রী নীলম কোঠারি। গৌরীর ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন নীলম। প্রিয়াঙ্কার দাবি, নীলমই তার সঙ্গে শাহরুখের পরকীয়া সম্পর্কের ভুয়া খবর ছড়িয়েছিলেন।

    rnrn

    বলিপাড়া সূত্রে খবর, শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার বন্ধুত্ব যখন বৃদ্ধি পেতে থাকে, সেই কথা নাকি অভিনেত্রী তার কাছের বান্ধবীদের জানিয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে ভালো যোগসূত্র ছিল নীলমের। এ কান ও কান ঘুরে প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের বিশেষ বন্ধুত্বের কথা নীলমের কানে আসে।

    rnrn

    কানাঘুষো শোনা যায়, টরেন্টোয় গিয়ে মধ্যরাতে শাহরুখ এবং প্রিয়াঙ্কা গোপনে বিয়ে করেছিলেন। নীলমই শাহরুখ এবং প্রিয়াঙ্কার পরকীয়ার কথা গৌরীকে জানিয়েছিলেন। তারপরই শাহরুখ এবং গৌরীর মধ্যে অশান্তি শুরু হয়।

    rnrn

    ২০১২ সালে করণ জোহরের বাড়ির এক অনুষ্ঠানে বলিপাড়ার সমস্ত নক্ষত্র হাজির ছিলেন। অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন শাহরুখ, গৌরী, প্রিয়াঙ্কাও। সেই অনুষ্ঠানে প্রিয়াঙ্কার আগে সস্ত্রীক শাহরুখ পৌঁছেছিলেন।

    rnrn

    অনুষ্ঠানে প্রিয়াঙ্কা পৌঁছতেই শাহরুখ অভিনেত্রীকে আপ্যায়ন করতে চলে যান। প্রিয়াঙ্কার হাত ধরে তার গালে সৌজন্যের খাতিরে চুমু এঁকে দেন শাহরুখ। পুরো ঘটনাটি গৌরীর নজরে পড়ে।

    rnrn

    অনুষ্ঠানে শাহরুখের আচরণ দেখে গৌরী ক্ষুব্ধ হয়ে যান। বলিপাড়া সূত্রে খবর, তারপরই শাহরুখের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন গৌরী। গৌরী বলিউডের প্রযোজক এবং পরিচালকদের বলেছিলেন যে প্রিয়াঙ্কাকে যেন কোনো কাজ দেওয়া না হয়।

    rnrn

    কানাঘুষো শোনা যায় যে শাহরুখকেও প্রিয়ঙ্কার সঙ্গে কাজ করতে মানা করেছিলেন গৌরী। তারপর আর দুই তারকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।

    rnrn

    ২০১২ সালেই নীলমের বিরুদ্ধে অভিযোগ আনেন প্রিয়াঙ্কা। দাবি করেন, শাহরুখের সঙ্গে তার পরকীয়ার ভুয়া খবর রটিয়েছেন তিনি। নীলম যদিও প্রিয়াঙ্কার দাবি অস্বীকার করেন।

    rnrn

    নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করে নীলম লেখেন- মিথ্যা কথা রটানোর যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, তা জানার পর আমার কী করা উচিত বুঝতে পারছি না।

    rnrn

    নীলম টুইটারে লিখে জানান যে, বহু বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন; কিন্তু তার ক্যারিয়ারে এই প্রথমবার কোন বিতর্কে নাম জড়িয়েছে।

    rnrn

    কানাঘুষো শোনা যায় যে প্রিয়াঙ্কার সঙ্গে নীলমের এ বিষয়ে কথা কাটাকাটি হয়েছিল। এমনকি একে অপরকে গালমন্দও করেন দুই অভিনেত্রী। এ বিষয়ে নীলমকে জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন।

    rnrn

    নীলম জানান যে, প্রিয়াঙ্কার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কোনো ঝামেলা হয়নি তাদের মধ্যে। শাহরুখ এবং প্রিয়াঙ্কা সম্পর্কে কোনো কথাই ছড়াননি তিনি।

    rnrn

    নীলম বলেন, গৌরী আমার খুব ভালো বান্ধবী। আমি কেন অকারণে আমার বান্ধবীর স্বামী সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে যাব?

    rnrn

    ধীরে ধীরে হিন্দি ফিল্ম জগতে প্রিয়াঙ্কার কাজ পাওয়া কমে আসে। বলিউডের দিকে ঝুঁকতে থাকেন তিনি। সম্প্রতি স্বামী নিক জোনাসের সঙ্গে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা। ‘সিটাডেল’ ওয়েব সিরিজের প্রচারের কাজে ব্যস্ত তিনি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • পরকীয়া অন্যায় কিছু না: আলিয়া ভাট

    বিবাহবহির্ভূত সম্পর্ককে অন্যায় কিছু মনে করেন না বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার মতে, এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য।

    rnrn

    সম্প্রতি পুরোনো একটি সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ্যে আসতেই কড়া সমালোচনার মুখে পড়লেন এ অভিনেত্রী।

    rnrn

    প্রথম স্ত্রীর সঙ্গে থাকাকালীনই আলিয়ার বাবা মহেশ ভাট প্রেমে পড়েছিলেন সোনি রাজদানের। এতে অন্যায় কিছু দেখেননি তিনি। তার কথায়, প্রেমে সবই সম্ভব। এখানে প্রতারণা বলে কিছুই নেই।

    rnrn

    আলিয়ার এমন কথায় বেশ চটেছেন নেটিজেনদের একাংশ। তাদের প্রশ্ন, বৈবাহিক সম্পর্কে তৈরি হওয়া বিশ্বাস কি তাহলে অমূলক? অভিনেত্রী নিজেও কি তার দাম্পত্যের মাঝখানে অন্য কারো সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে চান? চরম বিতর্ক দানা বেঁধেছে আলিয়ার মন্তব্যে।

    rnrn

    কেউ কেউ এমন প্রশ্নও তুলছেন, ‘যদি রণবীর আপনার সঙ্গে এমনটা করেন? মানতে পারবেন তো?’ অবশ্য কেউ আবার আলিয়ার পরিণত মনের প্রশংসাও করলেন।

    rnrn

    মহেশ যদি সোনির সঙ্গে প্রেম না করতেন, তাহলে আলিয়ার জন্ম হতো না। সেকথা স্মরণে রেখেই এক সাক্ষাৎকারে রণবীর ঘরনিকে বলতে শোনা যায়, আমার বাবা আমার মায়ের প্রেমে পড়েছিলেন। তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এতে আমি খারাপ কিছু দেখি না। কারণ যা হয়, সেটা তো ভালোর জন্যই হয়!

    rnrn

    প্রসঙ্গত, এই মুহূর্তে বলিউডের অন্যতম সুখী দম্পতি রণবীর-আলিয়া। কন্যা রাহাকে নিয়ে সুখের সংসার তাদের।

    বিনোদন ডেস্ক

  • পরকীয়ার পক্ষে যে যুক্তি অভিনেত্রীর!

    সিরিজ থেকে সিনেমা, বিভিন্ন মাধ্যমে কাজ করে চলেছেন টালিউড অভিনেত্রী ইশা সাহা। আজ শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘ঘরে ফেরার গান’।

    rnrn

    নতুন ছবি মুক্তির আগে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নানান প্রশ্নের উত্তর দেন ইশা।

    rnrn

    তার এই ‘ঘরে ফেরার গান’ সিনেমার প্রচার ঝলক একটা পরকীয়ার আভাস দেয়। এ কারণে তাকে জিজ্ঞেস করা হয় পরকীয়া নিয়ে।

    rnrn

    ইশা পরকীয়ার পক্ষে যুক্তি দেন। তার কথায়, পরকীয়া বিষয়টা মানুষ বিশেষে আলাদা। আমাদের দেশে পরকীয়াকে খারাপ হিসাবে দেখা হয়। আচ্ছা ভালোবাসাকে কি পরকীয়া বলা যায়? আমার ধারণা, ভালোবাসা যে কোনো দিন যে কোনো সময় যে কারও সঙ্গে হতে পারে। আমার ধারণা, আমাদের দেশে অনেকের এটা হয়। অনেকে সাহস করে বিয়েটা থেকে বেরিয়ে আসে। কেউ পারে না। কেউ সমঝোতা করে নেয়। কেউ সমাজের ভয়ে থেকে যায়। আবার কেউ ভালোবাসাটা স্বীকারই করতে চায় না। 

    rnrn

    তিনি বলেন, আমার কাছে নিজের ভালো থাকাটা গুরুত্বপূর্ণ। দুনিয়া চুলোয় যাক। সমাজের ভয়ে গুমরে মরে গেলাম, এর তো কোনো মানে নেই। আমি এটাকে ঠিক পরকীয়া হিসাবে দেখি না।

    বিনোদন ডেস্ক