Tag: পপ তারকা

  • দাম্পত্য জীবনের ইতি টানলেন কে-পপ তারকা

    দুই বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন কে–পপ তারকা জিইঅন। বেসবল খেলোয়াড় হোয়াং জে গিয়োনের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন এই তারকা। 

    গার্ল গ্রুপ টি-আরার গায়িকার আইনজীবী চোই ইউ না জানান, দুজনের মতপার্থক্যের জন্য বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। জিইঅন বিবাহবিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন। বিচ্ছেদের আবেদনের পর দুজন আলাদা থাকবেন।

    দক্ষিণ সিউলের পারিবারিক আদালতে বিষয়টির সুরাহার আবেদন করেছেন তারা। কেউই কারও বিরুদ্ধে কোনো অভিযোগ ও মামলা করবেন না। 

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুজনের প্রেমের সম্পর্ককে প্রকাশ্যে এনেছিলেন তারা। সেই বছর ডিসেম্বরে বিয়ে সেরেছেন এই জুটি। 

    চলতি বছরের জুনে দুজনের সম্পর্কের টানাপোড়েনের খবর প্রকাশ্যে আসে। বিচ্ছেদের ঘোষণার পর ইনস্টাগ্রাম থেকে দুজন দুজনের ছবি সরিয়ে ফেলেন।

    ২০০৯ সালে টি আরার সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন জিইঅন।

    বিনোদন ডেস্ক

  • বাবা হলেন পপ তারকা জাস্টিন বিবার

    কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার বাবা হলেন। তার স্ত্রী হেইলি বিবারের প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়। আর এদিন নিজেই সেই খুশির খবর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সবার সঙ্গে শেয়ার করে নিলেন এ কানাডিয়ান গায়ক। ছেলের বাবা হওয়ায় জাস্টিন ভীষণ খুশি হয়েছেন। আর সেই খুদের পায়ের পাতার ছবিই এদিন তিনি সামাজিকমাধ্যমে পোস্ট করে লিখেছেন— বাড়িতে তোমায় স্বাগত জানাচ্ছি জ্যাক ব্লুজ বিবার।

    এর আগে চলতি বছরের মে মাসে তাদের প্রথম সন্তান আসার খবর জানিয়েছিলেন জাস্টিন ও হেইলি দম্পতি। সেই ভিডিওতে হেইলির বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন এ তারকা জুটি। ছিল তাদের বিয়ের সময় নেওয়া শপথের কিছু টুকরো ছবিও। সেই সময় ইউএস উইলির রিপোর্টে জানানো হয়েছিল— তারা সন্তান আসার খবর পেয়ে দারুণ উচ্ছ্বসিত। কারণ তারা তাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

    উল্লেখ্য, ২০১৮ সালে জাস্টিন ও হেইলি বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর বিয়ের প্রায় ৬ বছর পর প্রথমবার বাবা-মা হওয়ার সুখ পেলেন তারা।

    বিনোদন ডেস্ক

  • মনে হচ্ছিল কেউ আমার বুকটা ছিদ্র করে দিয়েছে: শাকিরা

    স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর বেশ ভেঙে পড়েন শাকিরা। সেই অবস্থা এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন জনপ্রিয় এই পপ তারকা। তবে সেই সময়ে তিনি যে দু:খ-কষ্ট সহ্য করেছিলেন, তা ভুলে যাননি। 

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাতকারে এই বৈশ্বিক তারকা বলেন, পিকের সঙ্গে বিচ্ছেদের ফলে যে মানসিক অশান্তির সৃষ্টি হয়েছিল, তা তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল।

    rnrn

    বহুল আলোচিত ওই বিচ্ছেদের দুই বছর পরে সম্প্রতি রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাত্কারে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলেছেন পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা কলম্বিয়ান এই সঙ্গীত শিল্পি। 

    rnrn

    পিকের সঙ্গে বিচ্ছেদকে নিজের জীবনের ‘অন্ধকার সময়’ বলে অভিহিত করেছেন লাস্যময়ী এই তারকা। গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এই শিল্পী বলেন, ‘আমি যে কষ্ট অনুভব করেছি, তা সম্ভবত আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা ছিল এবং এটি আমাকে মাঝে মাঝে স্বাভাবিক কাজকর্ম করতে বাধা দেয়। '

    rnrn

    জনপ্রিয় এই পপ তারকা বলেন, ‘মনে হচ্ছিল কেউ আমার বুকে ছুরি মেরে ছিদ্র করে দিয়েছে এবং তার অনুভুতিটা ছিল একেবারেই বাস্তব, অনেকটাই শারীরিক। আমি শারীরিকভাবেই অনুভব করতাম যেন কেউ আমার বুকে একটি ছিদ্র করে রয়েছে এবং মানুষ আমাকে দেখলেই তা বুঝতে পারবে।'

    rnrn

    এর আগে, শাকিরা তার একান্ত ব্যক্তিগত এই কস্টগুলোকে নিজের একটি গানের মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করেন এবং ২০২৩ সালে পিপল অন এস্পানলকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছিলেন, জেরার্ড (পিকে) তার সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা' করেছেন। যখন কিনা তার বাবা অসুস্থ হয়ে আইসিইউ-তে ছিলেন। 

    rnrn

    পিকে তার বর্তমান বান্ধবী ক্লারা চিয়া মার্টির জন্যই শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন।
    rn 
    rnবিষয়টা ২০২৩ সালে শাকিরা নিজের গানের ভাষায় প্রকাশ করেন, যা ছিল তার বিচ্ছেদ সঙ্গীত হিসেবে পরিচিত। 

    rnrn

    মূলত ২০১০ সালে শাকিরা ও পিকের দেখা হয় এবং একে অপরের কাছাকাছি আসেন। এরপর এক দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে ছিলেন তারা। এসময়ে দুজনে গাঁটছড়া না বাঁধলেও তাদের দুটি ছেলে রয়েছে- ৯ বছরের মিলান এবং ৭ বছরের সাশা। 

    rnrn

    এক দশকেরও বেশি সময় একসঙ্গে থাকার পর, ২০২২ সালের জুনে শাকিরা ও পিকে এক যৌথ বিবৃতিতে তাদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন। বিবৃতিতে তারা বলেন, ‘আমরা আর একসঙ্গে থাকছি না এবং এটা নিশ্চিত করার জন্য আমরা দুঃখিত। আমরা এই মুহুর্তে আমাদের সন্তানদের মঙ্গলের জন্য গোপনীয়তা চাই। মূলত সন্তানরাই আমাদের কাছে সর্বাধিক অগ্রাধিকার৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

    rnrn

    ওই বছরের আগে থেকেই ক্লারা চিয়া মার্টির সঙ্গে নিয়মিত ডেটিং করছিলেন পিকে। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে দুজনের অন্তরঙ্গ ছবিও শেয়ার করেন পিকে। মূলত শাকিরার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই পিকে চিয়া মার্টির সঙ্গে সম্পর্কে জড়ান বলে জানা যায়। সূত্র- হিন্দুস্তান টাইমস।

    অনলাইন ডেস্ক

  • আদালতের কাঠগড়ায় শাকিরা, ৮ বছরের কারাদণ্ড চান প্রসিকিউটররা

    ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে স্পেনে বসবাস করার সময় আয়কর বাবদ ১৪.৫ মিলিয়ন ইউরো (১৫.৭৪ মিলিয়ন মার্কিন ডলার) ফাঁকি দিয়েছেন কলাম্বিয়ান পপ তারকা শাকিরা। এ অভিযোগে সোমবার বার্সেলোনার আদালতে শুনানির মুখোমুখি হন শাকিরাকে।

    রয়টার্স জানিয়েছে, মামলার শুনানি চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে মোট ১২টি শুনানিতে শাকিরাকে জেরা করা হতে পারে।

    বিচারক হোসে ম্যানুয়েল দেল আমো সানচেজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল শাকিরার কর ফাঁকির মামলা শুনবে। মামলা চলাকালে ১০০ জনের বেশি সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে।

    শাকিরার দাবি, তার বিরুদ্ধে কর ফাঁকির এ মামলা হওয়ার আগে তার কাছে কর অফিসের যা পাওনা ছিল, তা তিনি পরিশোধ করেছিলেন।

    শাকিরা বলেন, যে সময়ের কর ফাঁকির কথা বলা হচ্ছে, তিনি তখন স্পেনে বসবাস করতেন না। ২০১২ থেকে পরের কয়েক বছর তিনি ‘যাযাবর জীবন’ যাপন করেছেন।

    কর ফাঁকির ওই অভিযোগ নিষ্পত্তির জন্য স্পেনের প্রসিকিউটররা শাকিরাকে এর আগে একটি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেটি তিনি প্রত্যাখ্যান করায় তার বিরুদ্ধে ১৪.৫ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ এনে মামলা করা হয়।

    পাওনা কর ফেরত চাওয়ার পাশপাশি আইন লঙ্ঘন করায় শাকিরার ৮ বছরের কারাদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা।

    মামলার অভিযোগ, ২০১২-১৪ সময়ে শাকিরা বছরের অর্ধেকের বেশি সময় স্পেনে থাকতেন। ২০১২ সালের মে মাসে বার্সেলোনায় তিনি যে বাড়ি কিনেছিলেন সেখানে থাকত তার পরিবার।

    ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে আলো ছড়ানো এই পপ তারকার ৮ কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে বিশ্বজুড়ে, যার মধ্যে ‘হিপস ডোন্ট লাই’র মতো হিট অ্যালবামও ছিল।

    গত বছর ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে ১২ বছরের সম্পর্কের ইতি টানেন শাকিরা।

    বিচ্ছেদের আগে পিকের বার্সেলোনার বাড়িতে ছিলেন শাকিরা। কিছুদিন আগে সেই বাড়ি ছেড়ে দিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। দুই সন্তান নিয়ে এখন তিনি থাকেন মিয়ামিতে।

    যুগান্তর প্রতিবেদন

  • বই প্রকাশের আগেই আলোচনায় ব্রিটনি

    আগামী ২৪ অক্টোবর প্রকাশ হবে পপ তারকা ব্রিটনি স্পেয়ার্সের স্মৃতিকথামূলক বই ‘দ্য ওমেন ইন মি’। কিন্তু বইটি প্রকাশের আগে তুমুল আলোচনায় ব্রিটনি এবং তার লেখা এ বই। আর এ আলোচনার মূল কারণ বইয়ে উল্লেখ করা বিভিন্ন তথ্য। তবে এ আলোচনা নিয়ে মোটেই খুশি নন ব্রিটনি। 

    জানা গেছে, জাস্টিন টিম্বারলেকের সঙ্গে তার অস্থির সম্পর্ক, তার গর্ভপাত, স্বল্পস্থায়ী অভিনয় ক্যারিয়ার এবং সংরক্ষকতা সম্পর্কে দেওয়া তথ্যগুলো যেভাবে মার্কিন গণমাধ্যম প্রকাশ করছে তাতে অসুন্তুষ্ট হয়েছেন ব্রিটনি। 

    এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, এ বইয়ের মাধ্যমে কোনোভাবেই কাউকে বিরক্ত করতে চাইনি। আমি তখন যেমন ছিলাম, আমার যে অতীত, সেটাই বইয়ে উল্লেখ করেছি! কিন্তু এখন আমি যে শিরোনামগুলো পড়ছি, তা আমার পছন্দ হচ্ছে না। ঠিক এই কারণেই আমি চার বছর আগে ব্যবসা ছেড়ে দিয়েছিলাম!
     

    বিনোদন ডেস্ক

  • ঘরে মৃত অবস্থায় মিলল দক্ষিণ কোরিয়ার পপ তারকার লাশ

    মাত্র ২৫ বছর বয়সেই থামল দক্ষিণ কোরিয়ার পপ তারকা মুনবিনের জীবন রথ। অ্যাস্ট্রো ব্যান্ডের এই সদস্যের লাশ তার বাড়ি থেকেই উদ্ধার করা হয়।

    দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের গ্যাংনাম গুর ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয় ১৯ এপ্রিল। পুলিশের সন্দেহ যে এই পপ তারকা আত্মহত্যা করেছেন। 

    স্থানীয় সময় অনুযায়ী, ১৯ এপ্রিল রাত ৮.১০ এ মুনবিনকে তার ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা। তার ম্যানেজার বিষয়টি জানার পরই পুলিশকে খবর দেন। মুনবিনের সংস্থা ফ্যান্টাজিও বিবৃতি জানিয়েছে, 'আমরা ফ্যান্টাজিও, সবার আগে ক্ষমা চেয়ে এই দুঃসংবাদ জানাচ্ছি। ১৯ এপ্রিল অ্যাস্ট্রোর সদস্য মুনবিন আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি এখন আকাশের তারা হয়ে গেছেন। আমরা বহুদিন একসঙ্গে ছিলাম। তার এই আকস্মিক প্রয়াণে আমরা গভীর ভাবে শোকপ্রকাশ করছি।'
    অ্যাস্ট্রো ইউনিটের সঙ্গে হাত মিলিয়ে ফিরে এসেছিলেন এই উঠতি কে-পপ (K-Pop) তারকা। সানহার সঙ্গে মিলে তাদের একটা ট্যুরের পরিকল্পনা ছিল। আপাতত সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলেই উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

    কেন তার মৃত্যু হয়েছে, কোন কারণ সেসব বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি একাধারে যেমন গায়ক ছিলেন, তেমনই অভিনয় করতেন, নাচ করতেন এবং মডেলিংও করতেন।

    ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ছয় সদস্যকে নিয়ে এই ব্যান্ড শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয় এই ব্যান্ডের সদস্য রকি গ্রুপ ছেড়ে বেরিয়ে যেতে চলেছেন। কারণ তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে কোম্পানির সঙ্গে।

    সূত্র: বিবিসি

    বিনোদন ডেস্ক