Tag: পপ তারকা

  • যে অভিযোগ থেকে খালাস পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন মাইকেল জ্যাকসন

    পপ সংগীত জগতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন। ‘কিং অব পপ’ নামে পরিচিত এই তারকা তার জীবদ্দশায় অসাধারণ সাফল্যের পাশাপাশি একাধিক গুরুতর বিতর্কের মুখোমুখি হয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল শিশু যৌন নির্যাতনের অভিযোগ, যা ২০০৫ সালে বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে।  এই অভিযোগের প্রেক্ষিতে সেসময়ে তাকে বেশ ভুগতে হয়েছিল। 

    ২০০৫ সালের দিকে ফ্রাঙ্ক, অ্যালডো, মারি-নিকোল ও ডমিনিক ক্যাসিও-এই চার ভাইবোন মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নির্যাতন ও নিপীড়নের অভিযোগ তোলেন।  কিন্তু আদালত মামলা না নেওয়ায় পরবর্তীতে তারা ‘লিভিং নেভারল্যান্ড’ নামের একটি ডকুমেন্টারিতে জ্যাকসনের বিরুদ্ধে তাদের অভিযোগ প্রকাশ করেছিলেন। 

    লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে ভাইবোনদের হাজির করা হলে বিচারক জানান, পূর্বে হওয়া একটি আইনি মীমাংসার কারণে তারা জ্যাকসনের বিরুদ্ধে নতুন করে মামলা করতে পারবেন না। আদালত সূত্রে জানা যায়, ওই মীমাংসাটি ছয় বছর আগে সম্পন্ন হয়েছিল। তবে সেই সমঝোতা বাতিলের দাবিতে ভাইবোনরা পুনরায় আদালতের দ্বারস্থ হন। 

    এর আগে, ২০০৫ সালের ১৩ জুন মাইকেল জ্যাকসন তার বিরুদ্ধে আনা শিশু যৌন নির্যাতনের সব অভিযোগ থেকে খালাস পান। মামলাটি দায়ের করেছিলেন তৎকালীন ১৩ বছর বয়সী গ্যাভিন আরভিজো। অভিযোগে বলা হয়, জ্যাকসন তার মালিকানাধীন নেভারল্যান্ড র্যাঞ্চে তাকে যৌন নির্যাতন করেছিলেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই মামলায় জ্যাকসনের বিরুদ্ধে মোট ১০টি গুরুতর অভিযোগ আনা হয়। এর মধ্যে চারটি ছিল নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ, যৌন নির্যাতনের উদ্দেশ্যে নাবালককে মাদক সরবরাহের অভিযোগ ছিল চারটি, একটি শিশু যৌন নির্যাতনের চেষ্টা এবং শিশু অপহরণ, মিথ্যা কারাবন্দিত্ব ও চাঁদাবাজির ষড়যন্ত্রের অভিযোগ। 

    বিচার চলাকালে প্রসিকিউশন পক্ষ মাইকেল জ্যাকসনকে একজন যৌন শিকারী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে। অপরদিকে, খ্যাতনামা আইনজীবী থমাস মেসেরোর নেতৃত্বে আসামিপক্ষ দাবি করে, অভিযোগ দায়ের করা পরিবারটির মূল উদ্দেশ্যই হল, গায়কের কাছ থেকে অর্থ আদায়। 

    আসামিপক্ষ প্রসিকিউশনের সাক্ষীদের বক্তব্যে অসঙ্গতি তুলে ধরে এবং নিজেদের পক্ষে একাধিক সাক্ষী হাজির করে। এদের মধ্যে অভিনেতা ম্যাকলে কুলকিনসহ কয়েকজন পরিচিত মুখও ছিলেন। 

    আটজন নারী ও চারজন পুরুষের সমন্বয়ে গঠিত জুরি প্রায় ৩০ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা শেষে সর্বসম্মতভাবে সব অভিযোগে মাইকেল জ্যাকসনকে নির্দোষ ঘোষণা করে। এ সময়ে আদালতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে মাইকেল জ্যাকসন কান্নায় ভেঙে পড়েন।  শেষ পর্যন্ত আইনিভাবে খালাস পেলেও, এই অভিযোগ ও পরবর্তী ডকুমেন্টারিগুলোর কারণে মাইকেল জ্যাকসনের নামকে ঘিরে জল্পনা আজও চলমান রয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • চুপিসারে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন সেলেনা

    দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান করেছেন বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ। এখন থেকে এক ছাদের তলায় থাকার সিলমোহর করে নিলেন এই জুটি। প্রেমের ৯ মাসের মাথায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা; পরিণয় ঘটলা তাদের দীর্ঘদিনের প্রেমের।

    রোববার ইনস্টাগ্রামে বিয়ের খবরটি নিশ্চিত করেন সেলেনা গোমেজ। সেই আয়োজনের বেশ কিছু যুগলবন্দি ছবিও প্রকাশ করেন এই শিল্পী। ক্যাপশনে উল্লেখ করে দেন বিশেষ তারিখ- ‘৯-২৭-২৫’। অর্থাৎ, গত শনিবার (২৭ ডিসেম্বর) বিয়ে সেরে নেন তারা।

    ছবিগুলোতে এই নবদম্পতিকে চুম্বন, আলিঙ্গন করতে দেখা যায়। ইনস্টাগ্রামে সেলেনা ছবিটি পোস্ট করার পর বেনি ব্লাঙ্কো সেখানে মন্তব্য করেন, ‘আমার সত্যিকারের স্ত্রী।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিয়ের সাজে সেলেনা ছিলেন অনবদ্য। রাল্ফ লরেন কাস্টম-মেড সাদা রঙের একটি পোশাকে দেখা যায় শিল্পীকে। তার পোশাকে ফুলের কারুকাজ ছিল। অন্যদিকে, বেনি ব্লাঙ্কোও রাল্ফ লরেনের তৈরি কালো টাক্সিডো ও বো টাই পরেছিলেন।

    সেলেনা গোমেজের এই নতুন জীবনযাত্রায় তার ভক্ত ও সহকর্মীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। মাত্র তিন ঘণ্টায় সেলেনার এই পোস্টে প্রতিক্রিয়া পড়েছে ৭ মিলিয়নেরও বেশি।

    উল্লেখ্য, সেলেনা গোমেজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আগে থেকেই অনুরাগীদের কৌতূহল। বিশেষ করে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। কিন্তু, সে সম্পর্কও একসময় টেকেনি। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্কে ভাঙন ধরতেই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সেরে নেন জাস্টিন। বিষয়টি সেলেনা যখন জানতে পারেন, তখন বেশ আঘাত পান গায়িকা।

    এরপর অবশ্য নিজের কাজেই মন দিতে থাকেন সেলেনা। ২০১৯ সালে সংগীতশিল্পী বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করেন গায়িকা। এরপর কেটে যায় কয়েকটি বছর। ২০২৩ সালের ডিসেম্বরে নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন তারা। বেনির সঙ্গে ৫ বছরের সম্পর্কের মধ্য দিয়ে অবশেষে পূর্ণতা পেল সেলেনার প্রেম। v

    বিনোদন ডেস্ক

  • মার্কিন পপ তারকা রিহানা মা হলেন

    ৩৭ বছর বয়সি মার্কিন পপ তারকা রিহানা কন্যাসন্তানের মা হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের এ সুসংবাদ জানান তিনি।

    সেই পোস্টে নবজাতককে কোলে নেওয়া একটি ছবি এবং শিশুর জুতার আরেকটি ছবি শেয়ার করেন এ পপ  তারকা। এরপর ক্যাপশনে লেখা হয়— রকির নাম, জন্মতারিখ (১৩ সেপ্টেম্বর) এবং দেওয়া হয় একটি ফিতার ইমোজি।

    রিহানা ও র্যাপার এএসএপি রকি দম্পতির ঘর আলো করা কন্যার নাম রাখা হয়েছে রকি আইরিশ মেয়ার্স। এটি তাদের তৃতীয় সন্তান। এর আগে ২০২৩ সালের সুপার বোল হাফটাইম শোতে পারফর্ম করার সময় রিহানা দ্বিতীয় সন্তানের খবর দেন। ওই বছরই জন্ম নেয় তাদের কন্যাসন্তান রায়ট রোজ। প্রথম সন্তান আরজেডএ জন্ম নেয় ২০২২ সালের মে মাসে।

    এর আগে এ দম্পতি ২০২৪ সালের মে মাসে মেট গালা অনুষ্ঠানে প্রথমবার জানান তারা নতুন অতিথির অপেক্ষায় আছেন। সেই সময় রিহানা এসেছিলেন পিনস্ট্রাইপ পোশাক ও বড় টুপি পরে। রকি, যিনি অনুষ্ঠানের সহসভাপতি ছিলেন।

    উল্লেখ্য, মার্কিন পপ তারকা রিহানা ও র্যাপার এএসএপি রকি ২০২০ সালে তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। এরপর থেকে ক্যারিয়ারের পাশাপাশি পরিবারকেও সময় দিয়ে যাচ্ছেন তারা। নবমবারের মতো গ্র্যামি বিজয়ী রিহানার রয়েছে বিলবোর্ড হট ১০০ তালিকায় ১৪টি নাম্বার ওয়ান সিঙ্গেল। এর পাশাপাশি ২০১৭ সালে তিনি চালু করেন তার জনপ্রিয় বিউটি ব্র্যান্ড ফেন্টি বিউটি। অন্যদিকে রকি ২০১১ সালে এএসএপি মবের মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন। ২০১৩ সালে তার প্রথম অ্যালবাম বিলবোর্ড ২০০ চার্টে এক নম্বরে ওঠে। তিনি দুটি গ্র্যামি মনোনয়ন পেয়েছেন এবং সম্প্রতি স্পাইক লির ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

    তবে মেয়ের জন্ম নিয়ে অতিরিক্ত কোনো তথ্য এখনও শেয়ার করেননি এই দম্পতি। ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ভক্তরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন রিহানা ও রকিকে।

    বিনোদন ডেস্ক

  • ‘খুব দেরি হওয়ার আগেই গাজায় যান’, পোপকে ম্যাডোনা

    ফিলিস্তিনের গাজায় গিয়ে শিশুদের রক্ষার জন্য পোপ লিও’র প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। তিনি বলেন, ‘দয়া করে গাজায় যান এবং দেরি হওয়ার আগেই আলো ছড়িয়ে দিন শিশুদের মাঝে।’ 

    মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান পপ তারকা। তার ছেলে রকো’র জন্মদিন উপলক্ষে ম্যাডোনা বলেন, ‘একজন মা হিসেবে তাদের যন্ত্রণা দেখতে পারি না। পৃথিবীর সব শিশু আমাদের সবার সন্তান।’

    ইনস্টাগ্রামে দেয়া ওই পোস্টে পোপকে গাজা সফরে যাওয়ার অনুরোধ করেন মার্কিন এই সঙ্গীতশিল্পী। আরও দেরি হওয়ার আগেই যেন গাজায় যান তিনি এবং উপত্যকার শিশুদের কাছে আলো পৌঁছে দেন তার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনি আমাদের মধ্যে একমাত্র যিনি গাজায় প্রবেশ করতে বাধা পাবেন না।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যাচ্ছেন ম্যাডোনা। এর আগে, একাধিকবার মঞ্চে আবেগঘন মন্তব্য করতেও শোনা যায় তাকে। 

    ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। দখলদারদের নিষ্ঠুরতায় প্রায় ৬১,৫০০ জনের মৃত্যু হয়েছে। এই সামরিক অভিযান গাজার অবস্থা বিধ্বস্ত করেছে এবং সেখানে অভূতপূর্ব খাদ্য সংকট সৃষ্টি করেছে।

    বিনোদন ডেস্ক

  • বিশ্বমঞ্চে চীনা সুর, সবাইকে পেছনে ফেলা কে এই চেন চুশেং?

    জনপ্রিয় চীনা সঙ্গীত প্রতিযোগিতা ‘সিঙ্গার ২০২৫’-এর সরাসরি সম্প্রচারিত ফাইনালে গায়করা মুখোমুখি হন এক জমজমাট লড়াইয়ে। শনিবারের (৯ আগস্ট) এই ফাইনালে চীনের ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক ফাইনালিস্টরা সংখ্যায় চীনা প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যান।

    তবে শেষমেশ এতে শীর্ষস্থান অর্জন করেন চীনের মূল ভূখণ্ডেরই সঙ্গীতশিল্পী চেন চুশেং। এতে তার প্রতিদ্বন্দ্বীরা ছিলেনচীনা মূলভূখণ্ডের শান ইয়িচুন, তাইওয়ানের এ-লিন, যুক্তরাষ্ট্রের মিকি গাইটন ও গ্রেস কিন্স্টলার, মালয়েশিয়ার জেস লি এবং জাপানের বেনি।

    হুনান টিভি ও ম্যানগো টিভির যৌথ আয়োজনে হওয়া এই অনুষ্ঠানে প্রতিষ্ঠিত গায়ক-গায়িকারা প্রতি সপ্তাহে সরাসরি সম্প্রচারে প্রতিদ্বন্দ্বিতা করেন। দর্শক এবং অনলাইন ভোটের ভিত্তিতে ফলাফল নির্ধারণ হয়; সবচেয়ে কম ভোট পাওয়া শিল্পীরা বাদ পড়েন, আর নতুন চ্যালেঞ্জারদের প্রবেশের সুযোগ হয়।

    আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণের মাধ্যমে চীনে জনপ্রিয়তা বৃদ্ধির জন্য এই শো বিশেষভাবে পরিচিত। ব্রিটিশ পপ তারকা জেসি জে ২০১৮ মৌসুমে শীর্ষস্থান অর্জন করে এই শোর অন্যতম সফল বিদেশি প্রতিযোগী হয়ে ওঠেন।

    এবারের মৌসুমে শক্তিশালী আন্তর্জাতিক লাইনআপ ছিল, যেখানে ফাইনালিস্টদের পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে ছিলেন কানাডিয়ান গায়ক মাইকেল বুবলে, ব্রাজিলের আলেক্সিয়া এভেলিন এবং মার্কিন গায়ক চার্লি পুথ ও জর্ডান স্মিথ।

    চীনা দর্শকদের প্রশংসা করে মার্কিন সঙ্গীত শিল্পী গ্রেস কিন্স্টলার বলেন, ‘আমি মুগ্ধ হয়েছি, যেভাবে তারা খোলাখুলি শিল্পীদের প্রতি ভালোবাসা প্রকাশ করে, তা দেখে’।

    এ বছরের শুরুর দিকে শাওহংশু অ্যাপে যোগ দেওয়ার পর তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

    গ্রেস কিন্স্টলার ও জেস লি

    কিন্স্টলার বলেন, ‘এই শো আমাকে প্রেরণা জোগায়, আমাকে এগিয়ে যেতে উত্সাহিত করে। আমি এই অভিজ্ঞতার বিনিময়ে কিছুই চাইব না’।

    এদিকে ফাইনালে দ্বিতীয় স্থান অর্জন করা মার্কিন প্রতিযোগী মিকি গাইটন এই অভিজ্ঞতাকে ‘জীবন পরিবর্তনকারী’ বলে অভিহিত করেন। তিনি পরিবারসহ প্রথমবার চীন ভ্রমণে এসে স্থানীয় খাবার, ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতির স্বাদ উপভোগ করেন।

    তার ভাষায়, ‘চীনা দর্শক অসাধারণতারা খুব খোলা মনের, আবেগপ্রবণ, সহনশীল ও উত্সাহদায়ী। আমি অবশ্যই ভবিষ্যতে আবার আসব এবং তাদের সঙ্গে সংযোগ বজায় রাখব’।

    ‘সিঙ্গার ২০২৫’ ১৬ মে থেকে সম্প্রচার শুরু হয় এবং ফাইনালের আগে ১২টি পর্ব প্রচারিত হয়। চূড়ান্ত পর্বে দুটি ধাপ ছিলযুগল পরিবেশনার র‌্যাংকিং এবং একক পরিবেশনার র‌্যাংকিং, প্রতিটি ধাপে ৫০% করে চূড়ান্ত স্কোরে যোগ হয়।

    প্রায় চার মাসের এই সঙ্গীতযাত্রায় আন্তর্জাতিক শিল্পীরা চীনা ঐতিহ্যবাহী সুরের সঙ্গে নিজেদের সৃজনশীল ধারা মিশিয়েছেন; আবার চীনা শিল্পীরা তাদের গানে সাংস্কৃতিক উপাদান শেয়ার করেছেন। শো-এর বাইরে, বিদেশি শিল্পীরা চীনের ঐতিহ্য, নান্দনিকতা ও আতিথেয়তার উষ্ণতা উপভোগ করেছেন। সূত্র: সিনহুয়া

    বিনোদন ডেস্ক

  • বিরতি শেষে চমক নিয়ে ফিরেছেন টেলর সুইফট

    গত বছরটি ছিল মার্কিন গায়িকা টেলর সুইফটের জন্য বেশ ক্লান্তিকর। কারণ,
    ওই বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বরে, প্রায় দুবছরের ইরাস ট্যুর শেষ করেছেন তিনি। ক্লান্তিকর
    হলেও এটি ছিল টেলরের ক্যারিয়ারে সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল ট্যুরগুলোর মধ্যে
    একটি, যা কোটি কোটি ডলার আয় করে।

    এরপর পপ তারকা তার কাজে ফিরে যাওয়ার আগে নিজেকে ‘রিচার্জ’ করার জন্য
    নেন লম্বা ছুটি। এ ছুটিতে তাকে সঙ্গ দিয়েছেন প্রেমিক ট্রাভিস কেলস। গত কয়েক মাস ধরে
    টেলরকে সময় দিয়েছেন ট্রাভিস। দুজনেই তাদের নিজ নিজ কাজে ফিরে যাওয়ার আগে বিরতির প্রতিটি
    মুহূর্ত উপভোগ করতে চেয়েছিলেন। এরপর আবার কাজে মন দিয়েছেন দুজনেই।

    দ্য ইউএস সান-এর মতে, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে দেখা গেছে
    এ গায়িকাকে। এতেই ধারণা করা হচ্ছে, টেলর অবশেষে বিরতি শেষ করেছেন এবং আবারও সংগীতে
    মনোনিবেশ করেছেন। ‘বৃহস্পতিবার টেলর লস অ্যাঞ্জেলেসে একটি নতুন মিউজিক ভিডিওর শুটিং
    করছিলেন’-একটি সূত্র এমনটিই জানিয়েছে। ‘এটি এতটাই গোপন ছিল যে, সেটে কাজ করা ব্যক্তিদের
    গানটি শুনতেও দেওয়া হয়নি, শুধু বিট শুনতে দেওয়া হয়েছিল’-সেই ব্যক্তি নিউজপোর্টালটিকে
    আরও জানিয়েছেন।

    উল্লেখ্য, টেলরের শেষ অ্যালবাম ছিল ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’,
    যা তিনি ২০২৪-এর ১৯ এপ্রিল প্রকাশ করেছিলেন। এটি ছিল তার একাদশ স্টুডিও অ্যালবাম।

    সূত্রটি বলছে, ‘যদিও তিনি ইরাস ট্যুর শেষ করে ট্র্যাভিসের সঙ্গে সময়
    কাটানোর জন্য প্রচুর পরিশ্রম করছেন, তবুও তিনি এখনো কিছু প্রকল্পে কাজ করছেন, যা নিঃসন্দেহে
    ভক্তদের খুশি করবে’। এটা ঠিক যে, এ জুটি একান্তে অনেক সময় কাটিয়েছেন। কারণ তারা জানতেন
    দুজনেই কাজে ফিরে আসার পর আর সুযোগ পাবেন না। ট্র্যাভিস সম্প্রতি তাদের কাজের বাইরের
    অ্যাডভেঞ্চারের কিছু ছবি শেয়ার করেছেন। এটি একটি বিরল ঘটনা। কারণ তারা সাধারণত তাদের
    প্রেমকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন।

    শাহনাজ হেনা

  • কনসার্টে স্কার্ট খুলে পড়ল লোপেজের, মজা করে যা বললেন গায়িকা

    নিজের জন্মদিনের রেশ কাটতে না কাটতেই
    অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েন মার্কিন পপতারকা জেনিফার লোপেজ। মঞ্চে লাইভ কনসার্টে
    স্কার্ট খুলে পড়ে এ গায়িকার, তবু থামেনি নাচ। গত ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী
    ওয়ারশতে এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন ৫৬ বছর বয়সি জেনিফার লোপেজ।

    সোনালি রঙের সিকুইন বিকিনি টপ ও
    স্কার্ট পরে অনুষ্ঠান মঞ্চে উঠেছিলেন এ গায়িকা। এ সময় গান গাইতে গাইতে হাঁটছিলেন তিনি।
    হঠাৎ করে খুলে পড়ে তার স্কার্ট। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন লোপেজ। শুধু তাই
    নয়, স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি এ পপতারকা।

    পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি
    পুনরায় তাকে পরিয়ে দেন। পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার।
    উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে হাসতে হাসতে এ সংগীতশিল্পী বলেন, আমি খুশি আজ অন্তর্বাস
    পরেছি, সাধারণত আমি পরি না। এ সময় যে স্কার্টটি তাকে পরিয়ে দেন তাকে উদ্দেশ করে জেনিফার
    মজা করে বলেন, তুমি এটা রাখতে পার। আমি এটা ফেরত চাই না।

    জেনিফার বলেন, সত্যি বলি, রাতে
    মাঝে মাঝে আমার মুড পরিবর্তন হয়। কখনো ভালো লাগে, আবার কখনো একটু রোমান্টিক লাগে। সম্ভবত
    গ্রীষ্মের গরমের কারণেই আজ একটু বেশি দুষ্টু লাগছে নিজেকে।

    উল্লেখ্য, এর আগে ২৪ জুলাই ছিল
    জেনিফার লোপেজের জন্মদিন। জন্মদিনের ঠিক পর দিনেই ঘটে এমন কাণ্ড, যা নিয়ে সামাজিক মাধ্যমে
    নেটিজেনদের মাঝে আলোচনার জন্ম দেয়। এ ঘটনার একাধিক ভিডিও ক্লিপ ২৪ ঘণ্টায় দেড় কোটির
    বেশি মানুষ দেখেছে।

    বিনোদন ডেস্ক

  • শাকিরা-ভক্তদের জন্য ফের দুঃসংবাদ, কী ঘটেছে পপ তারকার?

    পেরুর রাজাধানী লিমায় আয়োজিত একটি কনসার্ট বাতিল হওয়ার পর আরও একটি দুঃসংবাদ কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভক্তদের জন্য। এবার স্থগিত হলো তার বহুল প্রতীক্ষিত মেডেলিন কনসার্ট। 

    স্টেজের ছাদে ক্ষতির কারণে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    Las Mujeres Ya No Lloran World Tour-এর অংশ হিসেবে কনসার্টটি ২৪ ফেব্রুয়ারি মেডেলিনের আতানাসিও গিরার্দো স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।

    তবে ইভেন্ট আয়োজক সংস্থা প্যারামো প্রেজেন্টা নিশ্চিত করেছে যে, স্টেজের ছাদে কাঠামোগত ক্ষতি শাকিরার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে।

    স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে তারা জানায়, ‘শো সেটআপের সময় স্থানীয় প্রযোজনা কোম্পানি কর্তৃক ইনস্টল করা স্টেজের ছাদে ক্ষতি ধরা পড়ে। যা শিল্পীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারত’।

    যার ফলে কনসার্টটি স্থগিত হলো। এর পরবর্তী তারিখ পুনঃনির্ধারণ করা হবে এবং নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানায় প্যারামো প্রেজেন্টা।

    এটি শাকিরার সাম্প্রতিক সময়ের দ্বিতীয় কনসার্ট স্থগিতের ঘটনা। এর আগে পেরুর লিমায় একটি কনসার্ট বাতিল করা হয়। কারণ শাকিরা সেই সময় অ্যাসিডিটি ও পেটের ব্যথায় ভুগছিলেন।

    জানা গেছে, তিনি এখন পুরোদমে সুস্থ হয়ে উঠেছেন এবং আবারও ট্যুর শুরু করেছেন। চলতি মাসের ২৬ ও ২৭ তারিখে বোগোটায় দুটি ব্যাক-টু-ব্যাক কনসার্ট করার কথাও রয়েছে।

    ভক্তদের প্রতিক্রিয়া

    এদিকে শাকিরার Las Mujeres Ya No Lloran World Tour দক্ষিণ আমেরিকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাই সাম্প্রতিক সময়ে তার এই দুটি কনসার্ট স্থগিতকরণ ভক্তদেরকে দারুণভাবে হতাশ করেছে।

    তবে শাকিরা নিশ্চিত করেছেন যে, তিনি তার সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: জিও নিউজ

    বিনোদন ডেস্ক

  • গ্র্যামি অ্যাওয়ার্ডস উপস্থাপনায় থাকছেন টেলর সুইফট

    ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এবার উপস্থাপক হিসেবে অভিষেক করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট। রোববার (২ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ এই সংগীত অনুষ্ঠান।

    গ্র্যামির আয়োজক রেকর্ডিং অ্যাকাডেমি শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। 

    লিখেছে, ‘এই রোববার গ্রামি অ্যাওয়ার্ডসে আমাদের সঙ্গে থাকছেন টেলর সুইফট। আপনারা সবাই প্রস্তুত তো? 

    স্থানীয় সময় ২ ফেব্রুয়ারি রাত ৮টায় ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো এই আয়োজন।

    পারফরম্যান্স নিয়ে জল্পনা

    এদিকে সুইফট এদিন মঞ্চে গান পরিবেশন করবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে তিনি এ বছর গ্র্যামির ৬ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। তার অ্যালবাম The Tortured Poets Department পেয়েছে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ এবং ‘সেরা পপ ভোকাল অ্যালবাম’-এর মনোনয়ন।

    এছাড়া পোস্ট ম্যালোনের সঙ্গে তার গান ‘Fortnight’ পেয়েছে ‘রেকর্ড অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’ এবং ‘সেরা মিউজিক ভিডিও’ ক্যাটাগরিতে মনোনয়ন। 

    অন্যদিকে গ্রেসি অ্যাব্রামসের সঙ্গে তার ‘Us’ গানটি সেরা পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে।

    সুইফটের আগের রেকর্ড

    টেলর সুইফট ইতোমধ্যেই ১৪টি গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতেছেন। গত বছর তিনি গ্র্যামি মঞ্চে ‘সেরা পপ ভোকাল অ্যালবাম’ পুরস্কার গ্রহণের সময় তার ১১তম স্টুডিও অ্যালবামের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন।

    গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৫-এ আরও যারা পারফর্ম করবেন

    এ বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডস মঞ্চে গান পরিবেশন করবেন জনপ্রিয় তারকা বিলি আইলিশ, জন লিজেন্ড, সাবরিনা কার্পেন্টার, বেনসন বুনসহ আরও অনেকে।

    ভক্তরা এখন অপেক্ষায় আছেন, সুইফট শুধু উপস্থাপনায় থাকবেন, নাকি মঞ্চও মাতাবেন নতুন কোনো চমক নিয়ে! সূত্র: জিও নিউজ

    বিনোদন ডেস্ক

  • কলম্বিয়ার ‘টেলর সুইফট’ কে এই ক্যারোল জি?

    কলম্বিয়ার সঙ্গীতশিল্পী ক্যারোল জি-এর নাম শুনেছেন? টেলর সুইফট যেমন গত কয়েক বছরে শিরোনাম এবং কনসার্ট টিকিট বিক্রিতে আধিপত্য বিস্তার করেছেন, ক্যারোল জিও তেমনি লাতিন আমেরিকান একজন পপ তারকা, যার ভিডিও গত কয়েক বছর ধরে অনলাইনে সবচেয়ে বেশি দেখা হয়েছে।

    ভিডিও সরবরাহকারী ভেভোর তথ্য অনুযায়ী, ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে ক্যারোল জি-এর গানের ভিডিওগুলো বিশ্বব্যাপী সবচেয়ে বেশি দেখা হয়েছে। ২০২৩ সালে তার গানের ভিডিও ভেভোতে ৪.৭ বিলিয়ন বার দেখা হয়েছিল।

    কে এই ক্যারোল জি?

    ১৯৯১ সালে কলম্বিয়ার মেডেলিন শহরে জন্মগ্রহণ করা ক্যারোল জি’র পুরো নাম কারোলিনা গিরালদো নাভারো। ছোটবেলা থেকেই তিনি গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। ২০০৫ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি কলম্বিয়ান এক্স ফ্যাক্টর-এ অংশ নেন। তবে শুরুতে তার সাফল্য আসেনি।

    ২০১৪ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান ইংরেজি শেখার জন্য এবং বিভিন্ন ধরনের ছোট ছোট কাজের জন্য। এক পর্যায়ে তিনি তার সঙ্গীতের স্বপ্ন ত্যাগ করার কথা ভাবলেও, তার বাবা তাকে সাহস যোগান।

    যুক্তরাষ্ট্রে থাকাকালীন তিনি বোস্টনে একটি সঙ্গীত ব্যবসা সম্মেলনে যোগ দেন, যা তাকে সঙ্গীত জগতের কার্যক্রম বুঝতে সাহায্য করেছিল।

    সঙ্গীতে বড় ব্রেকথ্রু

    ২০১৭ সালে তার প্রথম বড় ব্রেকথ্রু আসে ‘আহোরা মে ল্লামা’ গান দিয়ে। যা পুয়ের্তো রিকোর শিল্পী ব্যাড বানির সঙ্গে করা একটি যৌথ প্রচেষ্টা। এরপর ২০২৩ সালে তার অ্যালবাম মাঞানা সেরা বোনিতো ইতিহাস সৃষ্টি করে। এটিই প্রথম পুরোপুরি স্প্যানিশ ভাষার অ্যালবাম, যা মার্কিন অ্যালবাম চার্টে শীর্ষে ওঠে।

    লাতিন সঙ্গীতের উত্থান

    কারোল জি’র সাফল্য কেবল তার কঠোর পরিশ্রমের জন্য নয়; এটি লাতিন সঙ্গীতের উত্থান এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মের জনপ্রিয়তায় সাহায্য পেয়েছে। 

    আমাজন মিউজিকের লাতিন সংগীত প্রধান রোকিও গেরেরো বলেন, স্ট্রিমিং সঙ্গীত জগতকে গণতান্ত্রিক করেছে। এটি এমন শিল্পীদের জন্য বিশ্বব্যাপী দর্শকদের সামনে আসার সুযোগ তৈরি করেছে, যাদের গান মূলধারার রেডিও স্টেশনে প্রচার হতো না।

    যুক্তরাষ্ট্রে এখন লাতিন সঙ্গীত দ্রুত বর্ধনশীল, যা ২০২৩ সালে ১.৪ বিলিয়ন ডলার আয় করেছে। যার ৯৮ শতাংশই স্ট্রিমিং থেকে এসেছে।

    সমালোচনা ও বিতর্ক

    ক্যারোল জি বিভিন্ন পুরস্কার ও প্রশংসা কুড়ালেও, তিনি সমালোচনারও শিকার হয়েছেন। তার কিছু গানের ভাষা এবং ‘বিচোটা’ শব্দের ব্যবহার বিতর্ক সৃষ্টি করেছে। তবে ক্যারোল জি বলেছেন, তিনি শব্দটিকে ক্ষমতায়নের অর্থে পুনঃব্যাখ্যা করেছেন।

    ব্যবসা ও দাতব্য কাজ

    ক্যারোল জি’র নাম এখন শুধু সঙ্গীতেই সীমাবদ্ধ নয়। তিনি ক্রোকস, কাপ্পা, স্মিরনফ এবং লোয়েভের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। তার কোম্পানি গার্ল পাওয়ার ইনক এবং দাতব্য প্রতিষ্ঠান কন কোরা ফাউন্ডেশন নারী ও শিশুদের সাহায্য করার জন্য কাজ করে।

    ২০২৩ সালে তিনি তার নিজস্ব রেকর্ড লেবেল বিচোটা চালু করেন।

    ব্রিটিশ বাজারের সম্ভাবনা

    ক্যারোল জি যদিও যুক্তরাজ্যে এখনো তেমন জনপ্রিয় নন। তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, তিনি খুব শীঘ্রই সেখানে সাফল্য পাবেন। এ বিষয়ে আমাজনের রোকিও গেরেরো বলেন, ‘এটা সময়ের ব্যাপার মাত্র’।

    ক্যারোল জি বর্তমান বিশ্বের অন্যতম সফল এবং প্রভাবশালী লাতিন সঙ্গীতশিল্পী। যার জীবনসংগ্রাম থেকে সাফল্যের গল্প অনুপ্রেরণাদায়ক। সূত্র: বিসিবি

    বিনোদন ডেস্ক