Tag: নিহত

  • নিজ বাড়ি থেকে অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    নিজ বাড়ি থেকে মালায়লাম অভিনেত্রী অপর্ণা নায়ারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভারতের তিরুবন্তপুরমের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    ৩১ বছর বয়সি অভিনেত্রী অপর্ণার স্বামী সঞ্জিত ও দুই মেয়ে— ত্রায়া ও কৃতিকা রয়েছে। মালায়লম বিনোদন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ ছিলেন অপর্ণা নায়ার। 'মেঘাতীর্থম', 'মুধুগৌভ', 'কল্কি', 'কড়লু পরঞ্জা কধা'র মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। 

    অন্যদিকে টেলিভিশন দুনিয়ায় 'আত্মসখী' ও 'চন্দনামাঝা'র মতো জনপ্রিয় শোয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন অপর্ণা। সম্প্রতি তিনি 'কালিভিড়ু'তে আথিরার চরিত্রে সিন্ধু জ্যাকবকে সরিয়ে অভিনয় করতে শুরু করেন। 

    প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আত্মহত্যাই করেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ অপর্ণার ঝুলন্ত দেহ উদ্ধার করে পিআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেত্রীর স্বামী এবং পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

    জানা যাচ্ছে, যে সময় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, বাড়িতেই ছিলেন তার মা ও বোন। 

    মৃত্যুর ২২ ঘণ্টা আগে শেষ ইস্টাগ্রাম পোস্ট করেন অভিনেত্রী। সেখানে নিজের ছোট মেয়ের সঙ্গে ভিডিও করেছিলেন অপর্ণা। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ঘুমপাড়ানি গান, মেয়ের উদ্দেশে লেখেন ‘আমার উন্নি, ছোট্ট মিষ্টি মেয়ে’। 

    সোশ্যাল মিডিয়ায় হামেশাই দুই মেয়ে ও স্বামী সঞ্জীতের সঙ্গে ছবি পোস্ট করতেন অপর্ণা। তার কথায় ‘সঞ্জীত আমার শক্তি আর সাহস’।

    বিনোদন ডেস্ক

  • নিজের শেষকৃত্যের ভিডিও পোস্ট করার ২ মাস পর নিহত ‘মিস ভেনিজুয়েলা’

    গাড়ি দুর্ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার কয়েক সপ্তাহের মধ্যে মারা গেলেন ভেনিজুয়েলার সুন্দরী ‘মিস ভেনিজুয়েলা’ আরিয়ানা ভিয়েরা। মাত্র ২৬ বছরেই না ফেরার দেশে চলে গেলেন আরিয়ানা। 

    rnrn

    নিউইয়র্ক পোস্ট বলছে- গত ১৩ জুলাই অরল্যান্ডোতে একটি ট্রাকের সঙ্গে মিস ভিয়েরার গাড়ির মারাত্মক সংঘর্ষ হয়। তখনই লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন তিনি। দুর্ঘটনার ১০ দিন পর মিস ভেনিজুয়েলার মা ভিভিয়ান ওচোয়া একটি আন্তর্জাতিক টিভি চ্যানেলকে জানিয়েছেন, গাড়ি চালানোর সময় আরিয়ানা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। এরপর একটি লেকের ধারে তার গাড়ির সঙ্গে লরির মারাত্মক সংঘর্ষ হয়। 

    rnrn

    ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা আরিয়ানাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসা চলাকালীন তিনি নিজেকে আর পুনরুদ্ধার করতে পারেননি। শেষমেশ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মিস ভেনিজুয়েলা। 

    rnrn

    আগামী অক্টোবরে ডোমিনিকান রিপাবলিকের ২০২৩-এর মিস ল্যাটিন আমেরিকায় নিজের দেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল আরিয়ানার; কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। 

    rnrn

    মিসেস ভিয়েরার মৃত্যু সোশ্যাল মিডিয়ায় বেশ অনেক আলোচনার জন্ম দিয়েছে। কারণ মাত্র দুই মাস আগেই নিজের শেষকৃত্য সম্পর্কে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। যেখানে তিনি লিখেছেন- আমার ভবিষ্যৎ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিজেকে রেকর্ড করছি। 

    rnrn

    তিনি মে মাসে ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছিলেন। এছাড়াও মিস ভেনিজুয়েলা নিয়মিত তার প্রতিদিনের জীবনযাপনের ব্লগ শেয়ার করতেন। পেশাগত জীবনে তিনি রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতেন। 

    অনলাইন ডেস্ক

  • নিজ বাড়ির বাগানের মাটির নিচে মিলল অভিনেতার লাশ

    নিজের বাড়ির বাগানের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মিলল ব্রাজিলিয়ান অভিনেতা জেফ ম্যাচাদোর লাশ। জানুয়ারি মাস থেকে নিখোঁজ ছিলেন ৪৪ বছর বয়সি এ অভিনেতা।

    rnrn

    গত সোমবার রিওডি জেনিরো থেকে তার লাশ উদ্ধার করা হয়। ব্রাজিলের গণমাধ্যম আর সেভেনের বরাতে খবরটি প্রকাশ করেছে ইটি কানাডা।

    rnrn

    ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিজের বাড়ির বাগানেই মাটির নিচে একটি কাঠের বাক্সে জেফ ম্যাচাদোর লাশ পাওয়া যায়। পুলিশ আঙুলের ছাপ থেকে পরিচয় শনাক্ত করে। হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায় ম্যাচাদোকে। তাকে কাঠের বাক্সে ঢুকিয়ে চেইন দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। বাড়ির পেছনের দিকের বাগানে ৭ ফুট কবর খুঁড়ে সেই বাক্স ঢুকিয়ে ওপরে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়।

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পারিবারিক আইনজীবী হাইরো মাগালহে। নিজের পোস্টে তিনি অভিনেতার মৃত্যুর জন্য দায়ীদের বিচারও দাবি করেছেন তার আইনজীবী। 

    rnrn

    জেফ ম্যাচাদো ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন। চলতি বছরের ২৭ জানুয়ারি অভিনেতা নিখোঁজ হওয়ার পর ব্রাজিলে সাড়া পড়ে যায়। পরে তার পোষা আটটি কুকুর পাওয়া গেলেও অভিনেতাকে পাওয়া যায়নি। ব্রাজিলে প্রচারিত ধারাবাহিক ‘রেইস’-এ অভিনয় করে পরিচিতি পান জেফ ম্যাচাদো।

    বিনোদন ডেস্ক

  • চোরাই গরু ব্যবসার দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

    বান্দরবানের আলীকদমে মিয়ানমার সীমান্তপথে আসা গরু ব্যবসা কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে মিজবাহ উদ্দীন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

    rnrn

    এ সময় আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

    rnrn

    আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, আলীকদম উপজেলার করুকপাতা ইউনিয়নের দুংড়ি-সিন্ধুপাড়া এলাকায় মিয়ানমার থেকে সীমান্তপথে অবৈধভাবে আসা গরু ব্যবসা নিয়ে দুগ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় সংঘর্ষে ঘটনাস্থলেই মিজবাহ উদ্দীনের মৃত্যু হয়। 

    rnrn

    তার বাড়ি আলীকদমের নোয়াপাড়া এলাকায়। এ ঘটনায় গুরুতর আহত গিয়াস উদ্দিন নামে আরেকজনকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

    rnrn

    আলীকদমের নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, করুকপাতা ইউনিয়নে সংঘর্ষে আমার এলাকার এক বাসিন্দা মারা গেছে। আরেকজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

    rnrn

    ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ওসি নাছির উদ্দিন জানান, দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহতাবস্থায় আরেকজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই গরু ব্যবসার সাড়ে জড়িত শুনেছি।

    বান্দরবান প্রতিনিধি

  • টাকা নিয়ে দ্বন্দ্বের পর হাঁড়িতে মিলল অভিনেত্রীর খণ্ডিত লাশ

    হংকংয়ের একটি গ্রামের বাড়ির স্টিলের বড় স্যুপের হাঁড়িতে মিলল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অ্যাবি চোইয়ের খণ্ডিত লাশ। সাবেক স্বামীর সঙ্গে টাকা-পয়সাসংক্রান্ত ঝামেলা চলছিল অ্যাবির।

    rnrn

    অ্যাবি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় অ্যাবির সাবেক স্বামীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। খবর স্কাই নিউজ ও সিএনেএনের।

    rnrn

    গত বুধবার অ্যাবির নিখোঁজ হওয়ার কথা জানতে পারে পুলিশ। শেষবারের মতো তাকে হংকংয়ের কাউলুন সিটিতে দেখা গিয়েছিল। সেখান থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে থাই পো গ্রামের একটি বাড়ি থেকে অ্যাবির দেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

    rnrn

    সাবেক স্বামীর সঙ্গে অনেক দিন ধরেই টাকা-পয়সাসংক্রান্ত ঝামেলা যাচ্ছিল অ্যাবির। সেই দ্বন্দ্বের জেরেই অ্যাবিকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। অ্যাবির সাবেক স্বামী অ্যালেক্স কোয়াং, তার বড় ভাই, বাবা এবং মাকে এরই মাঝে গ্রেপ্তার করেছে পুলিশ।  

    rnrn

    সেখানকার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গতকাল রোববার থাই পো গ্রামের একটি বাড়ি থেকে অ্যাবির মাথার খুলি এবং অন্যান্য কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ওই বাড়ির রান্নাঘরের বড় কিছু হাঁড়ির ভেতর থেকে আরও কিছু হাড় উদ্ধার করা হয়। সেখানে অ্যাবির পরিচয়পত্র, ক্রেডিট কার্ড এবং আরও কিছু জিনিসও পাওয়া গেছে। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি মিট স্লাইসার এবং ইলেকট্রিক করাতও উদ্ধার করেছে পুলিশ।

    rnrn

    সম্প্রতি অ্যাবি চোই ভোগ চায়নার প্রচ্ছদজুড়ে মডেল হয়েছিলেন। এ অভিনেত্রী কোরিয়ান ‘মোর দ্যান ফ্যামিলি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের প্রস্তুতির মধ্যেই এলো অভিনেত্রীর মৃত্যুর খবর

    বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল দক্ষিণী ছবির অভিনেত্রী ও জনপ্রিয় সঞ্চালক সুবি সুরেশের। এরই মধ্যে মাত্র ৪১ বছর বয়সেই তার মৃত্যু হলো। 

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সুবি সুরেশের বাড়িতে তার বিয়ের প্রস্তুতি চলছিল। শিগগিরই বিয়ে করার কথা ছিল তার। এর মধ্যেই এমন খবরে হতবাক অভিনেত্রীর অনুরাগীরা।

    rnrn

    বেশ কিছু দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন কোচির এক বেসরকারি হাসপাতালে। অবশেষে বুধবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। 

    rnrn

    জানা গেছে, গত ২৮ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুবি সুরেশ। তার লিভার সমস্যার কারণে চিকিৎসা চলছিল। 

    rnrn

    সুবি তার ক্যারিয়ার শুরু করেন কৌতুকশিল্পী হয়ে। অল্প কয়েক দিনের মধ্যে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘সিনেমালা’ সুবি বিখ্যাত কমেডি শো, যা দর্শকের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায়। এ ছাড়া মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন তিনি। 

    rnrn

    যার মধ্যে ‘হ্যাপি হাজ়ব্যান্ড’, ‘কনকনাসিমহসনম’সহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য ছবি রয়েছে। প্রায় ২০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। 

    rnrn

    অভিনেত্রীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন জানান, টিভির মাধ্যমে সুবি দর্শকদের মনে একটা জায়গা তৈরি করে নেন। তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল ছিল। আরও অনেকটা পথ চলা বাকি ছিল তার।

    বিনোদন ডেস্ক

  • কারাগারেই মেরে ফেলা হতে পারে তুনিশার প্রেমিক সেজানকে!

    অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার প্ররোচনার মামলায় এখনো দোষী সাব্যস্ত হননি সেজান মোহাম্মদ খান। মৃত্যু রহস্যের তদন্তে অভিযুক্ত সেজান খানকে আদালতের নির্দেশে আরও ১৪ দিন পুলিশের হেফাজতে রাখা হবে। 

    rnrn

    কিন্তু কারাগারে নিজের জীবনের শঙ্কা করছেন সেজান। খবর আনন্দবাজারের।

    rnrn

    সেজানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তার নিজেরই জীবনের ঝুঁকি রয়েছে। কেউ তাকে বিষ খাইয়ে হত্যা করতে চায় বলে সেজানের ধারণা। সে জন্য হাজতে থাকাকালীন বাড়ির তৈরি খাবার খেতে চান বলে আবেদন জানিয়েছেন সেজান। পাশাপাশি তিনি বিশেষ রক্ষীর বন্দোবস্ত চেয়েছেন। 

    rnrn

    এদিকে তুনিশা শর্মার আত্মহত্যার প্ররোচনার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার আগেই সেজানের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। রিমান্ডে থাকার সময় সেজান খানের প্রতি অতিরিক্ত কঠোর হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে।

    rnrn

    পায়ে জুতা নেই, মুখ ঢাকা, সেজানের ঘাড় ধরে টানতে টানতে আদালতে নেওয়া হচ্ছে— এ রকম একটি ভিডিও বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

    rnrn

    অভিনেতা সেজান খানের প্রতি প্রশাসনের এ ধরনের আচরণে সমালোচনার ঝড় বইছে। প্রশ্ন উঠেছে— এখনো দোষী সাব্যস্ত হননি, তার আগেই একজন অভিনেতার সঙ্গে এ ধরনের ব্যবহার কেন? রিমান্ডে থাকাকালীন অভিযুক্তের প্রতি এ ধরনের আচরণ ‘অমানবিক’ ও বেআইনি বলেই মনে করছেন অনেকেই। 

    rnrn

    ভারতের মুম্বাইয়ে একটি সিরিয়ালের শুটিং সেটের মেকআপ রুম থেকে গত শনিবার তুনিশার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 

    rnrn

    এ ঘটনায় তুনিশা শর্মার প্রেমিক সেজান মোহাম্মদ খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে।

    বিনোদন ডেস্ক