Tag: থালাপতি বিজয়

  • মুক্তির আগেই রেকর্ড গড়ল থালাপতি বিজয়ের শেষ সিনেমা

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’ মুক্তির এখনো এক সপ্তাহ বাকি এবং কোনো অফিশিয়াল ট্রেলার না থাকলেও  মালয়েশিয়ায় বিশাল অডিও অনুষ্ঠানের পর রাজনৈতিক অ্যাকশন সিনেমাটির টিকিট বুকিং শুরু হয়েছে। এ টিকিট কাউন্টারে সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছে। 

    ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির এখনো এক সপ্তাহ বাকি থাকলেও টিকিট কাউন্টারে সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বিক্রি থেকেই ছবিটি ইতোমধ্যে ১৫ কোটি রুপির ঘর ছুঁয়েছে।

    বিভিন্ন কারণে ‘জননায়গন’ সম্প্রতি খবরের শিরোনামে রয়েছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে— রাজনীতিতে যোগ দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ ছবি। এর পাশাপাশি  সিনেমাটি জনপ্রিয় অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’র রিমেক কিনা—এমন প্রশ্নও উঠেছে। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এইচ বিনোথ বিষয়টি নিয়ে কথা বলেছেন। পরিচালক বলেন, অডিও প্রকাশ অনুষ্ঠানে আমি যা বলেছিলাম, সেটিই আবার বলছি। এই গল্প ‘ভগবন্ত কেশরী’র রিমেক হোক কিংবা কিছু দৃশ্য সেখান থেকে নেওয়া হোক কিংবা একটি দৃশ্য থেকেও অনুপ্রাণিত হোক, যা–ই হোক না কেন— দর্শকদের এ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।

    এইচ বিনোথ আরও বলেন, এটি একটি থালাপতি বিজয়ের সিনেমা। কেউ কেউ ভাবতে পারেন— আমি তো আসল সিনেমাটি দেখেছি, তাহলে এটা কেন দেখব? আবার কেউ কেউ বিরক্তও হতে পারেন। তাদের বলছি— অন্তত একটি শো দেখুন। তখনই আপনার উত্তর পেয়ে যাবেন। সামনে টিজার, ট্রেলার ও গান আসবে—তখন আরও পরিষ্কার হবে। আপাতত আমি কিছুই বলছি না।

    বিদেশের বাজারে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। শুধু অগ্রিম বুকিং থেকেই ‘জননায়গন’ সিনেমাটি বিদেশে ১১ থেকে ১২ কোটি রুপি আয় করেছে। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে বড় অংকের আয় এসেছে, যেখানে বিজয়ের শক্তিশালী ভক্তভিত্তি রয়েছে।

    তবে ভারতে সিনেমাটি এ পর্যন্ত অগ্রিম বিক্রি থেকে সংগ্রহ করেছে মাত্র তিন কোটি রুপি। যদিও মনে রাখা দরকার, বর্তমানে কেবল কর্নাটক ও কেরালাতেই টিকিট বুকিং চলছে। 

    ট্রেড ট্র্যাকার জানিয়েছে, তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বুকিং শুরু হলে বিক্রিতে বড়সড় উল্লম্ফন দেখা যাবে। কারণ এ অঞ্চলগুলো সাধারণত বিজয়ের প্রথম দিনের আয়ে বড় ভূমিকা রাখে।

    বিনোদন ডেস্ক

  • নিহত ৩৯ জনের পরিবারকে ক্ষতিপূরণ দেবেন বিজয়

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় সদ্য সিনেমা ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন। ইতোমধ্যে তার গড়া রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) নিয়ে কার্যক্রম শুরু করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় গত শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরেতে জনসভা করা হয়। সেই জনসভার মূল বক্তা ছিলেন অভিনেতা বিজয় থালাপতি। সেখানেই ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। 

    প্রিয় নায়ককে একবার ছুঁয়ে দেখার চেষ্টা। ভিড়ের মাঝে টাল সামলাতে না পেরে কেউ কেউ পড়ে যান। তাদের ওপর দিয়েই এগোতে থাকেন অন্যরা। ধাক্কাধাক্কিতে একাধিক শিশুও অভিভাবকদের থেকে আলাদা হয়ে যায়। শুরু হয় বিশৃঙ্খলা। মাত্রাছাড়া ভিড় সামাল দিতে ততক্ষণে হিমশিম খাচ্ছে পুলিশ। এর মধ্যেই ঘটে যায় অঘটন। প্রাণ হারিয়ে যায় ১০ শিশু, ১৬ নারীসহ ৩৯ জনের। আহত শতাধিক। এ ঘটনায় স্তব্ধ হয়ে যান অভিনেতা। এবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের ঘোষণা দেন বিজয় থালাপতি।

    ইতোমধ্যে তামিলনাড়ু সরকার মৃতদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ১০ লাখ রুপি দেবে বলে জানিয়েছে। আহতদের পরিবার পিছু দেওয়া হবে এক লাখ রুপি। অন্যদিকে যাকে নিয়ে এমন ঘটনা, সেই বিজয় থালাপতি সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে জানিয়েছেন, মৃতদের পরিবারের জন্য ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেবেন তিনি। আহতদের দেবেন ২ লাখ রুপি।

    এ ঘোষণার পাশাপাশি অভিনেতা আরও বলেছেন, আমি যাদের সঙ্গে দেখা করেছি, তাদের সবার মুখ আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। আমার প্রিয়জনদের কথা ভেবে আমার হৃদয়ে কষ্ট হচ্ছে। আমার হৃদয় এই প্রিয়জনদের হারানোর যন্ত্রণায় শোকাহত। আমার গভীর সমবেদনা জানাচ্ছি তাদের প্রতি। একই সঙ্গে সবার দুঃখ শেয়ার করে নিতে চাইছি। 

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ সালমান আমির খানকে ছাড়িয়ে বিজয়ের রেকর্ড

    বলিউড সুপারস্টার শাহরুখ খান, বলিভাইজানখ্যাত সালমান খান, খিলাড়িখ্যাত অক্ষয় কুমার, মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে ছাড়িয়ে অনন্য রেকর্ড গড়লেন দক্ষিণী সিনেমা ইন্ডস্ট্রির জনপ্রিয় ‘বিগিল’খ্যাত অভিনেতা থালাপতি বিজয়। 

    গত ১০ বছর ধরে ধারাবাহিকভাবে হিট সিনেমা উপহার দিয়ে বড় তারকাদের পেছনে ফেলে দিয়েছেন বিজয়। যা একটি রেকর্ড। থালাপতি বিজয় টানা আটটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। গত ২০ বছর ধরে তার সিনেমা বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে।

    আগামী বছর চলচ্চিত্র জগৎকে বিদায় জানিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করবেন বলে জানিয়েছেন। এর মধ্যে রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করেছেন বিজয়। তার দলের নাম— তামিলাগা ভেত্রি কাজগম।

    গত কয়েক বছরে অভিনেতা থালাপতি বিজয়ের টানা আটটি সিনেমা, প্রত্যেকটি ২০০ কোটি টাকার ওপরেব্যবসা করেছে, যার একটি সিনেমাও ফ্লপ যায়নি। কিন্তু এত সাফল্যের পরও আগামী বছর রুপালি পর্দাকে বিদায় জানিয়ে রাজনীতিতে নামছেন এ দক্ষিণী অভিনেতা। 

    অথচ সাফল্যের দিক থেকে বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তকে পেছনে ফেলে দিয়েছেন বিজয়। এখন পর্যন্ত কোনো ভারতীয় অভিনেতার টানা আটটি সিনেমা, প্রত্যেকটি ২০০ কোটি রুপি আয়ের এ কৃতিত্ব অর্জন করতে পারেননি। এ তালিকায় নাম নেই বাদশাহ শাহরুখ, সালমান, আমির, হৃতিক রোশন কিংবা অক্ষয় কুমারের মতো তারকার। 

    কিং খান ব্যর্থতা কাটিয়ে প্রবলভাবে ফিরে টানা তিনটি হিট সিনেমা উপহার দিয়েছেন। আর সালমান খান এখনো ব্যর্থতার চক্করেই ঘোরাফেরা করছেন। অক্ষয় কুমার অবশ্য ‘কেশরী ২’ দিয়ে ফেরার আভাস দিয়েছেন। তবে এ দক্ষিণী তারকা আছেন সিনেমা হিটের মধ্য দিয়ে। তার অভিনীত আটটি সিনেমা টানা ২০০ কোটি রুপি বা তার বেশি ব্যবসা করেছে। 

    এর আগে ২০১০ সালের মাঝামাঝি সময়ে শাহরুখ খান ও সালমান খানের টানা ছয়টি সিনেমা, প্রত্যেকটি ২০০ কোটি ওপর আয় করেছিল। শাহরুখের টানা তিনটি সিনেমা ২০০ কোটির আয়ের রেকর্ড রয়েছে। তবে এদের মধ্যে কেউ ছুঁতে পারেননি থালাপতি বিজয়ের রেকর্ড।

    ২০১৭ সালে অ্যাটলির ‘মার্শাল’ সিনেমায় অভিনয় করেছিলেন থালাপতি বিজয়, যেটি ছিল প্রথম ২০০ কোটি রুপি আয় করা সিনেমা। এরপর ‘সরকার’, ‘বিগিল’, ‘মাস্টার’, ‘বিস্ট’, ‘ভারিসু’, ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’— এই প্রত্যেকটি সিনেমা ২০০ কোটি রুপির বেশি আয় করেছে।

    বিজয়ের ‘লিও’ ২০০ কোটি নয়; বক্স অফিসে আয় করেছিল ৬০৫ কোটি রুপি। এই রেকর্ড ভেঙে দেয় রজনীকান্তের ‘জেলার’ সিনেমার রেকর্ডও। বিজয়ের সর্বশেষ ছবি ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ আয় করেছে ৪০০ কোটি রুপির বেশি।

    উল্লেখ্য, ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি বিজয় তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম প্রতিষ্ঠা করেন। তখনই জানিয়ে দেন, আর একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। সে সিনেমাটি ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পাবে। এতে সিনেমায় বিজয়ের সঙ্গে আছেন পূজা হেগড়ে ও ববি দেওল।

    বিনোদন ডেস্ক

  • বিজয়ের ইফতার আমন্ত্রণে অপমানিত মুসলিম সম্প্রদায়, অভিযোগ দায়ের

    দশ বছর বয়স থেকেই অভিনয়ে শুরু। গত বছর হঠাৎই রাজনীতির আঙিনায় পা দেওয়ার কথা ভেবে বসলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। বিনোদন জগত থেকে বিদায় নিচ্ছেন তিনি। পর্দার জগতে বহু জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর এবার বাস্তবজীবনেও তিনি মানুষের পাশে দাঁড়াতে চান। সেই ভাবনা থেকেই গঠন করেছেন রাজনৈতিক দল— তামিলাগা ভেত্রি কাজাগাম (TVK)। 

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতির রাজনৈতিক দলের উদ্যোগে গত শুক্রবার (৭ মার্চ) চেন্নাইয়ের রয়াপেট্টা ওয়াইএমসিএ প্রাঙ্গণে একটি ইফতারের আয়োজন করা হয়। এই আয়োজনে তিনি নিজে যোগ দিয়েছিলেন মুসলিম ধর্মাবলম্বীদের রীতি অনুযায়ী। পুরোপুরি ইসলামি পোশাকে হাজির হন অভিনেতা। সাদা পোশাকের সঙ্গে মাথায় পরেন টুপি। অনুষ্ঠানে মোনাজাতেও অংশ নিতে দেখা যায় তাকে। তারকার প্রার্থনায় যোগ দেওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।

    কিন্তু এবার সেই দাওয়াত নিয়েই তৈরি হলো বিতর্ক। মুসলিম সম্প্রদায়কে রীতিমতো অপমান করার অভিযোগ উঠেছে দক্ষিণী তারকার বিরুদ্ধে। তামিলনাড়ু সুন্নত জামাতের কোষাধ্যক্ষ সৈয়দ কওস আইনি পদক্ষেপ নিয়েছেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বিজয় আয়োজিত ইফতারে মুসলিম সম্প্রদায়ের মানুষকে অপমান করা হয়েছে। রোজা বা ইফতারের সঙ্গে মদপান ও গুণ্ডাদের কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি, ওই অনুষ্ঠানে এদের উপস্থিতি মুসলিমদের পক্ষে অপমানজনক।

    সৈয়দ কওস দাবি করে বলেন, গোটা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল ‘খারাপ’ ভাবে। তাদের কাছে বিজয় একবারও দুঃখপ্রকাশ করেননি বলে অভিযোগ করেছেন তিনি। তাদের অভিযোগ, বিজয়ের ‘বিজাতীয় রক্ষী’র সবাই তাদের অপমান করেছেন। আমন্ত্রিতদের সঙ্গে ‘গরুর মতো ব্যবহার’ করা হয়েছে বলেও তার দাবি। 

    সৈয়দ কওস বলেন, এ ধরনের ঘটনা যাতে আগামী দিনে ফের না ঘটে, সে জন্য বিজয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা কিন্তু প্রচারের আলোয় আসার জন্য অভিযোগ করিনি। ওই ইফতারে কিছু মানুষের মদপান করে উপস্থিত হওয়াতেই আপত্তি তুলেছেন আমন্ত্রিতদের একাংশ।

    উল্লেখ্য, দক্ষিণী সিনেমার এ সুপারস্টার চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠন করেন। তিনি ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছেন। ধারণা করা হচ্ছে, কোনো জোটের সঙ্গে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে থালাপতি বিজয়ের দল। বিজয়কে শেষ দেখা গেছে ২০২৪ সালে বেঙ্কট প্রভুর সিনেমা ‘গোট’-এ। এখন তিনি ব্যস্ত এইচ বিনোথের ‘জন নায়গন’ ছবির কাজে। এ ছবিতে তার পাশে দেখা যাবে পূজা হেগড়ে, ববি দেওলকেও।

    বিনোদন ডেস্ক

  • ৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

    দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় শোবিজ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। পর্দার জগতে বহু জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর এবার বাস্তব জগতে তিনি মানুষের পাশে দাঁড়াতে চান। সেই ভাবনা থেকেই গঠন করেছেন রাজনৈতিক দলও। 

    শুক্রবার (৭ মার্চ) চেন্নাইয়ে বিজয়ের সেই দলের পক্ষ থেকে রমজান উপলক্ষে বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। এই আয়োজনে পুরোপুরি ইসলামী পোশাকে হাজির হন অভিনেতা। সাদা পোশাকের সঙ্গে পরেন টুপিও। অনুষ্ঠানে মোনাজাতেও অংশ নিতে দেখা যায় তাকে।  

    ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার এমন একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। 

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (TVK)-এর উদ্যোগে এদিন এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়।  বিজয় এদিন রোজা রেখেছিলেন। তিনি ইফতার ও নামাজেও অংশ নেন। 

    এ আয়োজনে প্রায় ৩,০০০-এর মতো লোককে ইফতার করানো হয়। এছাড়া ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

    উল্লেখ্য, দক্ষিণী সিনেমার এ সুপারাস্টার চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠন করেন। তিনি ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছেন। ধারণা করা হচ্ছে, কোনো জোটের সঙ্গে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে থালাপতি বিজয়ের দল। 

    যুগান্তর ডেস্ক

  • খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন থালাপতি বিজয়

    দক্ষিণী ভারতের তুমুল জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। নতুন সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম, গোট’-এর শুটিং করতে এখন কেরালায় অবস্থান করছেন তিনি। সোমবার তাকে একনজর দেখতে বিমানবন্দরে ভিড় জমান হাজারও ভক্ত-অনুরাগীরা। 

    এর পর হোটেল পর্যন্ত বিজয়ের গাড়িকে ‘ধাওয়া’ করেন জনতা। জনসমুদ্রে রূপ নেয় সড়ক। তাদের ঠেলাঠেলিতে ভেঙে যায় অভিনেতার কোটি টাকার গাড়ির কাঁচ। সেই সঙ্গে গাড়িরও ক্ষতি হয়। এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।

    প্রায়ই এমন খ্যাতির বিড়ম্বনা পোহাতে হয় তারকাদের। নতুন সিনেমার শুটিংয়ের খাতিরে ১৪ বছর পর কেরালায় গেছেন অভিনেতা। সে কারণে আগে থেকেই দর্শক-ভক্তদের বাড়তি উৎসাহ ছিল। কিন্তু বিজয়ের গাড়ির এমন দশা হবে, কে জানত। বিষয়টি আগে থেকে আঁচ করতে পারেননি বিজয়ের নিরাপত্তারক্ষীরাও।

    ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এ ঘটনায় কোনো আঘাত পাননি তামিল অভিনেতা। আগামী কয়েক সপ্তাহ শুটিংয়ের জন্য তিরুঅনন্তপুরমেই থাকবেন বিজয়। কয়েক মাসের মধ্যেই ভেঙ্কট প্রভু পরিচালিত ‘গোট’-এর শুটিং শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন বিজয়। 

    বলা হচ্ছে, বিজয়ের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ছবি হতে যাচ্ছে ‘গোট’। এর পর সিনেমা থেকে অবসরেও যেতে পারেন অভিনেতা।

    বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে। এটি গত বছর দক্ষিণের সর্বাধিক আয় করা সিনেমা। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি।

    বিনোদন ডেস্ক

  • থালাপতি বিজয়কে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

    দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়কে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ভারতীয় অভিনেতা-রাজনীতিবিদ বিজয় কান্তকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগযাযোগমাধ্যম এক্সে।

    rnrn

    বৃহস্পতিবার দেশটির চেন্নাইয়ে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্য দিয়ে হাঁটার সময় থালাপতি বিজয়কে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়। এতে অভিনেতার মুখে জুতার আঘাত লাগে।

    rnrn

    ভিডিওতে আরও দেখা গেছে, জুতা লাগার পরও বিজয় আর পেছন ফিরে তাকাননি। নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি জুতাটি যেদিক থেকে এসেছিল, সেদিকেই আবার ছুড়ে দেন। তবে কেন থালাপতি বিজয়কে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, তা স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

    rnrn

    প্রসঙ্গত, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার চেন্নাইয়ে মৃত্যু হয় বিজয় কান্তের। বেশ কিছু দিন ধরে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।

    বিনোদন ডেস্ক