Tag: ত্রয়োদশ সংসদ নির্বাচন

  • নারী সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম সংগ্রহের পর যা বললেন দিলরুবা খান

    ত্রয়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। 

    মনোনয়ন ফরম সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় ‘পাগল মন’খ্যাত সংগীতশিল্পী বলেন, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য ও নিজের ভাবনা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি। দিলরুবা খান বলেন, দলের যেসব সদস্য অনেক ত্যাগী, দল যাদের যোগ্য মনে করবে, তাদেরই যেন চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। 

    তিনি বলেন, আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। সরকারে থেকে এ কাজগুলো বড় পরিসরে করা সম্ভব—এ কারণেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তিনি আরও বলেন, আজ (শনিবার) মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে মনে হয়েছে—আমি হয়তো বিগত সরকারের আমলে বিএনপি করায় বেতার-টেলিভিশনে ব্ল্যাকলিস্টেড ছিলাম। তবে আমার চেয়েও অনেক ত্যাগী কর্মী এ দলে রয়েছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে দলীয় নেত্রীদের তোপের মুখে পড়েন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। তবে এ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শেষ পর্যন্ত তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এবং কনকচাঁপা বলেন, ‘আমি আশাবাদী।’

    আরেক সংগীতশিল্পী রিজিয়া পারভীন জয়পুরহাট-২ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলেও জানা গেছে। 

    সংগীতাঙ্গনের পরিচিত মুখদের রাজনীতির মাঠে সক্রিয় অংশগ্রহণ ঘিরে এরই মধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ভোটের কালির কারণে দুশ্চিন্তায় বর্ষা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ছয় দিন পরও আঙুলে থাকা কালি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ধর্মীয় বিধান অনুযায়ী অজু ঠিকভাবে হচ্ছে কি না—এ নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে নিজের উদ্বেগ প্রকাশ করেন বর্ষা। ছবিতে দেখা যায়, তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলে এখনো স্পষ্ট ভোটের কালির দাগ রয়ে গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভোটের কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬ দিন।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মাঝে ব্যপক সাড়া পড়ে যায়। কেউ তাকে আশ্বস্ত করেছেন যে ভোটের কালি সাধারণত অজুতে বাধা সৃষ্টি করে না, আবার কেউ ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বিস্তারিত মতামত দিয়েছেন।

    এর আগে গত ১২ ফেব্রুয়ারি সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বর্ষা। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। আমরা যেন ভালো থাকতে পারি, ইনশাআল্লাহ।’

    বিনোদন ডেস্ক

  • রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারান তিনি। 

    জয়ের পর থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছেন রুমিন। রাজনৈতিক মহল, সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের মানুষেরাও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। 

    তারই ধারাবাহিকতায় এবার এই রাজনীতিককে অভিনন্দন জানালেন ঢাকাই ছবির চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানান। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন রুমিন ফারহানা। 

    নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে ৮০ হাজার ৪৩৪টি ভোট পেলেও ১ লাখ ১৮ হাজার ৫৪৭টি ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হন জাতীয় রাজনীতির পরিচিত এই মুখ। 

    বিনোদন ডেস্ক

  • ১৬ ঘণ্টার যানজট পেরিয়ে প্রথমবার ভোট দিলেন পারশা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিনোদন জগতের অনেকেই ভোট প্রদান শেষে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা শেয়ার করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিয়েছেন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন। 

    এবারই প্রথমবারের মতো ভোট দিয়েছেন বলে জানান তিনি। 

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারশা মাহজাবীন লেখেন, ‘আমি বগুড়া সদর আসনের ভোটার। তবে ভোটার কোন এলাকার এটা বড় বিষয় নয়। বরং যাকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চাই, তার কাছে চাওয়া– তিনি যেন জনগণের কল্যাণে নিবেদিত থাকেন। দেশের আইনশৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখেন।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভোটদান কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি গণতান্ত্রিক কাঠামোর প্রতি নাগরিকের প্রত্যক্ষ অঙ্গীকার উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজ আমার নাগরিক জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রান্ত হয়েছে। এটি শুধু একটি ভোট প্রদান নয়, বরং একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালনের সূচনা। 

    আমি প্রায় ১৬ ঘণ্টার দীর্ঘ যানজট অতিক্রম করে বগুড়ায় এসেছি শুধু আমার ভোট প্রদান করার উদ্দেশ্যে। কারণ আমি বিশ্বাস করি, ভোটদান কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি গণতান্ত্রিক কাঠামোর প্রতি নাগরিকের প্রত্যক্ষ অঙ্গীকার। ব্যক্তিগত অসুবিধা বা দূরত্ব এই দায়িত্ব পালনের পথে আমার জন্য প্রতিবন্ধক হতে পারে না।’ 

    নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশার কথা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি এমন এক সমাজ কল্পনা করি, যেখানে মানুষ হবে শিক্ষিত, সহনশীল ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ; মতভেদ থাকবে, কিন্তু বিভাজন নয়। শিল্প-সংস্কৃতি বিকশিত হবে স্বাধীনভাবে, ধর্মীয় বৈচিত্র্য থাকবে পারস্পরিক শ্রদ্ধায় এবং মানুষ ও প্রাণী উভয়েই নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থানে বাঁচতে পারবে।’ 

    তিনি আরও জানান, আমার ভোট সেই নেতৃত্বের প্রতি অর্পিত, যারা জনগণের সামগ্রিক কল্যাণ, ন্যায়বিচার ও সুশাসনকে অগ্রাধিকার দেবে এবং শিক্ষা ও মানবিক মূল্যবোধকে রাষ্ট্রচিন্তার কেন্দ্রে স্থাপন করবে। 

    বিনোদন ডেস্ক

  • আগামীর বাংলাদেশ একটি সাম্যের দেশ হবে: বাঁধন

    বিভিন্ন ধরনের সামাজিক ইস্যুতে বরাবরই সরব অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সবশেষ জুলাই গণঅভ্যুত্থানেও রাজপথে শোবিজ তারকাদের মধ্যে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। নাগরিক অধিকার ও গণতন্ত্রের পক্ষে বরাবরই কথা বলে এসেছেন তিনি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে দেশ নিয়ে প্রত্যাশার কথা জানালেন ‘এশা মার্ডার’খ্যাত এ অভিনেত্রী। 

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।  এদিন পরিবার নিয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন বাঁধন। ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি, দেশ নিয়ে আশার কথাও ব্যক্ত করেন। 

    গণমাধ্যমকে এ অভিনেত্রী বলেন, ‘আমি ঢাকা-১৬ আসনের ভোটার। মা–বাবাকে নিয়ে ভোট দিয়েছি। আমি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখছি। এভাবেই একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়ে দেশ গঠনে কাজ করবে। সব ধর্ম-বর্ণের জন্য একটি নিরাপদ দেশ হবে, সেটাই প্রত্যাশা। আগামীর বাংলাদেশ একটি সাম্যের দেশ হবে। এখানে সবাই সবার অধিকার বুঝে পাবে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরিবর্তনের পথ তৈরি হয় মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, আর সেই অংশগ্রহণের গুরুত্বপূর্ণ মাধ্যমই ভোট বলে মনে করেন বাঁধন।  তিনি বলেন, ‘কোনো রকম ইঞ্জিনিয়ারিং ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। এভাবে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হতে যাচ্ছে। যারা দেশের জনগণের জন্য কাজ করবে। সাম্য বজায় রাখবে। সবাই তাদের অধিকার বুঝে পাবে বলে আশা করি।’ 

    সঙ্গে নতুন সরকারের প্রতি অভিনয় শিল্পী পেশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ারও আহ্বান জানান বাঁধন।  তিনি মনে করেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনের দিকে নির্বাচিত সরকারের নজর থাকবে। এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘নির্বাচনের পরে প্রত্যাশা, তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রণালয় এমন কেউ পাবেন যারা আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করবেন। 

    এছাড়া বড় চাওয়া পেশাগত স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে যেন দেওয়া হয়। এটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ, সামাজিকভাবে আমাদের পেশাকে খুব একটা ভালোভাবে দেখা হয় না। পেশার রাষ্ট্রীয় স্বীকৃতি থাকলে ভালো হবে।’ 

    বিনোদন ডেস্ক

  • ভোট দিয়ে জেমস বললেন, ‘দেশে যেন শান্তি আসে’

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনব্যাপী দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও ভোটাধিকার প্রয়োগে অংশ নেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। 

    ঢাকা-১৭ আসনের ভোটার তিনি। এদিন ভোট দিতে গিয়ে কেন্দ্রে প্রবেশের পর ভোটার থেকে শুরু করে দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তা সকলেরই ছবি তোলার আবদার পূরণ করেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভোট প্রদান শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জেমস বলেন, ‘সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশকে এগিয়ে নেয়। সামনে যারা আসবে, এ ধারাবাহিকতা যেন বজায় থাকে। দেশে শান্তি আসুক, মানুষ যেন ভালো থাকে।’ 

    পাশাপাশি শান্তিপূর্ণ আয়োজনের জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই রকস্টার বলেন, ‘সব কিছু খুবই স্মুথ ছিল। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম—কোনো ঝামেলা হয়নি।’ 

    এছাড়া নির্বাচনী পরিবেশ নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানান জেমস। 

    বিনোদন ডেস্ক

  • নতুন সরকারের প্রতি যে প্রত্যাশার কথা জানালেন দিলারা জামান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। ভোটের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ছোট ও বড় পর্দার শিল্পীদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়। ভোট প্রদান শেষে তারকারা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। 

    এদিন ভোট দিতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশার কথা জানান দিলারা জামান। অভিনেত্রী বলেন, ‘খুব ভালো একটা শান্ত পরিবেশে ভোট দিতে পারলাম এবং নিশ্চিন্ত মনে এবার এই চিহ্ন নিয়ে যাচ্ছি। আর এর আগে কিন্তু এসে দেখেছি যে ভোট হয়ে গেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তো এবার আল্লাহর কাছে লাখ শুকরিয়া; যিনিই আসুন, আমাদের কথা বলবেন, আমাদের দুঃখ বুঝবেন, সাধারণ মানুষের তারা প্রতিনিধি হবেন এবং আমাদের জন্যই তারা কাজ করবেন- এই আশাই আর কি।’ 

    উল্লেখ্য, দিলারা জামান ছাড়াও কুদ্দুস বয়াতি, ওমর সানী, রবি চৌধুরী, নাজমুন মুনিরা ন্যান্সি সহ আরও অনেকেই ভোট দিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। এদিন সারাদেশে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। 

    বিনোদন ডেস্ক

  • ‘সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে’

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ভোট প্রদান শেষে সামাজিক মাধ্যমে দেওয়া ফেসবুক পোস্টে নিজের অনুভূতি শেয়ার করেন তিনি। 

    ভোট প্রদান শেষে সামাজিক মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন চমক। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘ভোটটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। ভোটকেন্দ্রে সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, তিনি গাড়িতে হাসিমুখে আঙুলে ভোটের কালির চিহ্ন দেখাচ্ছেন। অন্য একটি ছবিতে তাকে ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে সাধারণ ভোটারদের ভিড়ের মধ্যে পোজ দিতে দেখা যায়। 

    প্রসঙ্গত, এদিন সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে।  চমক ছাড়াও শোবিজের আরও অনেক তারকাকেই সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া শেয়ার করতে দেখা গেছে। 

    বিনোদন ডেস্ক

  • বিপুল ভোটে ধানের শীষের জয় হবে: রবি চৌধুরী

    উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। তার আগে ভোট প্রদান শেষে শোবিজ তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করতে দেখা গেছে। অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। 

    এই তালিকায় আছেন সংগীতশিল্পী রবি চৌধুরীও।   ঢাকার একটি কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।  ভোটদান শেষে কেন্দ্রের বাইরে গণমাধ্যমকে এই কণ্ঠশিল্পী বলেন, ‘আলহামদুলিল্লাহ, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমি মেরুল বাড্ডা আলাতুন্নেসা কেন্দ্রে ভোট দিলাম। খুব সুন্দর পরিবেশ, এরকম ভোটই আমরা চেয়েছিলাম।’ 

    নতুন নির্বাচিত সরকারের প্রতি নিজের প্রত্যাশা ব্যক্ত করে রবি চৌধুরী বলেন, ‘আমরা চাই সুন্দর বাংলাদেশ হোক। যেখানে শিল্পীরা নির্বিঘ্নে গাইতে ও সাংস্কৃতিক চর্চা করতে পারবে। সবাই যেন নিরাপদে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নির্বাচনী ফলাফল নিয়ে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, বিজয়ের দেখা হবে। বিপুল ভোটে ধানের শীষের জয় হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ 

    রবি চৌধুরী ছাড়াও কুদ্দুস বয়াতি, ওমর সানী, নাজমুন মুনিরা ন্যান্সি সহ আরও অনেক তারকাই ভোট দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।  

    বিনোদন ডেস্ক

  • সবাই যেন সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারে: কনকচাঁপা

    উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই ভোটপ্রদান কার্যক্রম চলে। সাধারণ ভোটারদের পাশাপাশি শোবিজ তারকাদেরও ভোটের এই মহোৎসবে শামিল হতে দেখা যায়। 

    নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা। এ তালিকায় আছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। ভোটাধিকার প্রয়োগ শেষে রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের প্রত্যাশা নিয়ে গণমাধ্যমকে বলেন, ‘সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে এলাম। আমাদের চাওয়াও তো সেটাই। আমরা যেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। যে সরকারই আসুক, তারা যেন মানুষের কল্যাণে কাজ করে। এর বেশি চাওয়া আমাদের নেই।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই দেশে যারা বসবাস করেন, তারা যেন স্বাধীনভাবে ও স্বাচ্ছন্দ্যে নিজেদের কাজ করতে পারেন। কেউ চাকরি করলে নিশ্চিন্তে চাকরি করতে পারবেন, ব্যবসায়ী তার ব্যবসা নির্বিঘ্নে চালাতে পারবেন এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারে।’ 

    কনকচাঁপা ছাড়াও অভিনেত্রী আজমেরী হক বাঁধন, ওমর সানী, রবি চৌধুরী, কুদ্দুস বয়াতি, নাজমুন মুনিরা ন্যান্সি সহ শোবিজ অঙ্গনের আরও অনেক তারকাকে ভোট দিয়ে নিজেদের মতামত প্রকাশ করতে দেখা গেছে। 

    বিনোদন ডেস্ক