Tag: তাহসান

  • মিথিলার সঙ্গে তাহসানের নতুন পথচলা

    সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে অভিনেতা হিসেবে বহুবার টেলিভিশনে দেখা গেলেও প্রথমবারের মতো তার অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে।

    আরিফুর রহমানের পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ 'বাজি' নিয়ে আসছেন তিনি। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কিনা, তা জানা যায়নি। 

    তবে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গল্পটি গড়ে উঠেছে বলে জানা গেছে।

    সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ অনেকে।  

    প্রসঙ্গত, দীর্ঘদিনের প্রেমের পর ২০০৭ সালের ৩ আগস্ট বিয়ে করেছিলেন তাহসান এবং মিথিলার। এক সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেছিলেন তারা। ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাহসান এবং মিথিলার। এর পর আর একফ্রেমে দেখা যায়নি তাদের।

    বিনোদন ডেস্ক

  • তাহসান-তাসনিয়ার ভিডিওটি আসলে কী ছিল?

    দুই বছর আগে, ভালোবাসা দিবসে জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও হালের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটকটির নাম ছিল ‘কমলা রঙের রোদ’। এটি দারুণ সাড়া ফেলে দর্শক মহলে। 

    rnrn

    এমনকি এর সিক্যুয়াল ‘কমলা রঙের রোদ-২’ও নির্মিত হয়। তারপর থেকেই যেন বিনোদন মহলে ছড়িয়ে পড়ে তাহসান-ফারিণের প্রেমের গুঞ্জন। সে সময় বিষয়টিকে উদ্দেশ্যপ্রোণোদিত এবং বিব্রতকর বলে মন্তব্য করেছেন এ দুই তারকা। তবে এরপরে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাহসান-ফারিণকে।

    rnrn

    মাঝে কেটে যায় দুবছর। বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন তাহসান। প্রস্তুতি নিচ্ছেন তার নতুন গানের অ্যালবামের। আর ফারিণও ব্যস্ত অভিনয় নিয়ে। এরই মাঝে গত বছর বিয়ে করে সংসারীও হয়েছেন এ অভিনেত্রী। কিন্তু সম্প্রতি আবারও আলোচনা শুরু হয় এ দুই তারকাকে নিয়ে। 

    rnrn

    ২৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ফেসবুকে তাহসানের ভেরিফায়েড পেজ থেকে লাইভ হয় একটি ভিডিও। ভিডিওটি দেখে স্পষ্ট কিছু বোঝা না গেলেও সেটিতে তাহসানের সঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে অন্ধকারাচ্ছন্ন একটি প্রতিষ্ঠানের শোরুমে দেখা যায়। যদিও ভিডিওটি কয়েক ঘণ্টা পর মুছে ফেলা হয়, তবে ততক্ষণে সেটি ভাইরাল হয়ে যায়।

    rnrn

    ভিডিওটি দেখে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। এ লাইভ ভিডিও শেয়ার হতে থাকে ফেসবুকের বিভিন্ন মিমপেজ, এমনকি ব্যক্তিগত প্রোফাইলেও। তবে তাহসানের এ লাইভের ঘণ্টাখানেক পর ঘটনাটি আরও উসকে দেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। 

    rnrn

    তিনি ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে লেখেন, ‘এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম?’ তার এর স্ট্যাটাস নেটিজেনদের কৌতূহল এবং রহস্য আরও পক্ত করে তোলে। যদিও এ নিয়ে ততক্ষণাৎ এ দুই তারকার কেউই মুখ খোলেননি। 

    rnrn

    তবে অনেকেই ধারণা করেছেন হয়তো আলোচনায় থাকতেই এমন ঘটনা ঘটিয়েছিলেন তারা। কারণ প্রায়শই বিতর্কিত ঘটনাকে আলোচনায় থাকার কৌশল হিসাবে ব্যবহার করেন তারকারা।

    rnrn

    এ ঘটনা যখন আলোচনা সমালোচনার তুঙ্গে তখন, অর্থাৎ গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন তাহসান-ফারিণ। 

    rnrn

    সেখানে তারা জানান, একটি পণ্যের বিজ্ঞাপনের জন্য তারা ঢাকার একটি প্রতিষ্ঠানের শোরুমে গিয়েছিলেন, তখনই ভুলে লাইভ হয়ে যায় ভিডিওটি। এই ভিডিও নিয়ে নানারকম মন্তব্য হলেও কাজের ব্যস্ততার জন্য সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয়নি। 

    rnrn

    আগামী কয়েক দিনের মধ্যে ভালো কিছু নিয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন। তবে মিডিয়াকেও তারা এজন্য বেজায় দোষারোপ করেছেন। বলেছেন, মিডিয়াই তাদের সবকিছু ভুলভাল প্রকাশ করে!

    rnrn

    তবে এ সংবাদ সম্মেলনেও খুব একটা কার্যকরী ফল বয়ে আনছে না। কারণ, বিষয়টি যদি এতই সহজ হয়, তবে দুদিন পর সংবাদ সম্মেলন করার প্রয়োজন কি ছিল? সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানলেই হয়তো সমাধান হতে পারত। 

    rnrn

    কিন্তু তারা যে পথটি বেছে নিয়েছেন তা আলোচনা কিংবা সমালোচনা আরও বাড়িয়ে দিয়েছে। তাহলে কি আলোচনায় থাকার কৌশল হিসাবেই প্রথমে ফেসবুক লাইভ এবং পরে প্রেস কনফারেন্সের আয়োজন করেছেন এ দুই তারকা? নাকি এটা শ্রেফ একটা ভুল ছিল? এমন প্রশ্ন নেটিজেনরা করেই যাচ্ছেন।

    আনন্দনগর প্রতিবেদক

  • বিতর্কিত পোস্ট করে সাংবাদিকদের দুষছেন তাহসান-ফারিণ

    গত ২৮ ফেব্রুয়ারি রাতে অভিনেতা ও গায়ক তাহসান খানের ফেসবুক পেজ থেকে একটি লাইভ আপলোড হওয়ার কয়েক ঘণ্টা পর মুছে ফেলা হয়।

    rnrn

    ভিডিওটি দেখে ভালোভাবে কিছু বোঝা না গেলেও সেটিতে অভিনেত্রী তাসনিয়া ফারিণ জামিলকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়। 

    rnrn

    ভিডিওটি দেখে তাহসানের ফ্যানপেজে ব্যাপক কৌতূহল দেখা যায়। অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকেন এবং অনেক ফেসবুক গ্রুপ, মীমপেজ এবং ব্যক্তিগত প্রোফাইলে লাইভের বিষয় নিয়ে মতামত শেয়ার করতে দেখা যায়। 

    rnrn

    অন্যদিকে তাসনিয়া ফারিণও লাইভ ভিডিও আপলোডের এক ঘণ্টা পর তার প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন- ‘এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম।’

    rnrn

    বিতর্কিত ভিডিও-পোস্ট করে সমালোচনার শিকার হন দুই অভিনেতা-অভিনেত্রী। তাদের পোস্ট নিয়ে সংবাদমাধ্যম নিউজ করায় ক্ষুব্ধ হন তারা। 

    rnrn

    ভিডিও-পোস্টের পক্ষে যুক্তি দেখাতে শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের নীতিনৈতিকতা শেখান তাহসান-ফারিণ।

    rnrn

    অনাকাঙ্ক্ষিত ভিডিও লাইভ প্রসঙ্গে তাহসান খান বলেন, অনেক সময় অদৃশ্য কিছু হাত থাকে। যে হাতটি আসলে সবকিছু পরিচালনা করে। আমরা আসলে পুতুলের মতো সেই হাত দ্বারা পরিচালিত হই। সেজন্যই আমরা এখানে বসে আছি। এবার ঈদে আমাদের একটা গান আসছে। গানের অলরেডি রেকর্ডিং হয়ে গেছে। সেই গানের জন্য ভিডিও শুটিং করতে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। সেই হিসেবে আমরা একটা স্টোরে গিয়েছিলাম। আজকে এতটুকুই বলতে পারি।

    rnrn

    তাহসান আরও বলেন, এখন যে কেউ আপনাদের কাতারে এসে দাঁড়াতে পারছে। যে কেউ একটা মোবাইল, একটা ফেসবুক পেজ থাকলেই নিজেকেই সাংবাদিক বলে দাবি করতে পারছে। আমি মনে করি এজন্য আপনাদেরই সোচ্চার হওয়া উচিত। আপনাদের জায়গাটা তো এত ঠুনকো না। ভুঁইফোড় শিরোনামের কাজগুলো বেশি হয়। প্রতিযোগিতার দৌড়ে আপনাদের কেউ হয়তো ভাবতে হচ্ছে, তাদের নিউজে এত বেশি ভিউ হচ্ছে, তাদের নিউজটার মতো আমাদেরও নিউজ করতে হবে। এজন্য হয়তো আপনাদের করতে হচ্ছে। এর বাইরে এসে আপনাদের কাজটা করতে হবে। আমাদের উদ্দেশ্য ভাইরাল হওয়া না, আপনাদের ভাইরাল করা না। আমার প্রতিবাদের ভাষাটা আমি এখানে বলে দিলাম।

    rnrn

    অভিনেতা বলেন, আমি আসলে যে যুগে কাজ করা শুরু করেছি সেই যুগটা অন্যরকম ছিল। সে সময় আমরা গান গাইতাম, বই পড়তাম তারপরে আমরা কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছি। তারপরে মানুষের ভালোবাসার কারণে সেলিব্রেটিস হয়েছি হয়তো। বর্তমান যুগটা ডিফারেন্ট। এখন যা কাজ কি হচ্ছে, তার চাইতে মাইক সামনে কতগুলো আছে সেগুলোকে বেশি ইমপর্টেন্ট দেওয়া হয়। যারা সুন্দর করে মাইকের সামনে কথা বলতে পারেন না তারা আসলে বেশি যোগ্য। আজকে আসলে কতটুকু বলা উচিত বা কি বলা উচিত সেটা আমি এখনো শিওর না। তবে আমি এতটুকুই বলতে পারি জীবনে অনেক ঘটনাই ঘটে, সবকিছু এক্সপ্লেইন করা একটু মুশকিল হয়ে যায়।

    rnrn

    তিনি আরও বলেন, আপনারা হয়তো একটা লাইভে দেখেছেন আমরা কোথাও আটকা পড়েছিলাম। আমরা আসলে আটকা পড়িনি, এ কথাটা বলতে এসেছি। আমরা আসলে বলতে এসেছি, আমরা ভালো আছি। আসলে কী ঘটনা ঘটেছিল সেটা আপনারা কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন। আজকে আসলে সেই সুযোগটা নেই। আজকে আমরা পুরোটা এক্সপ্লেইন করতে পারব না। আমাদের হাতে বিষয়টা আসলে নেই।

    rnrn

    তাসনিয়া ফারিণ বলেন, আপনারা নিউজ করেন এবং মাঝে মাঝে এমন এমন হেডলাইন করেন, সেই নিউজের ভেতরে কি আছে অডিয়েন্স সেটা পড়ে দেখে না। সেই হেডলাইন থেকে তাদের মনে একটা ধারণা তৈরি হয়ে যায়। এটাকে আমরা অপসাংবাদিকতা বলব।

    rnrn

    তিনি আরও বলেন, আপনারা আসলে যে স্টোরে আমাদের দেখেছেন সেটা একটা অ্যাপেক্সের স্টোর ছিল। আমরা আসলে ওখানে একটা কাজের জন্য গিয়েছিলাম। সেখান থেকে একটা লাইভ হয়। পরে সেখান থেকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি। পরে সেটার একটা আপনার ভিডিও দেখেছেন। বিষয়টা এতটুকুই।

    বিনোদন ডেস্ক

  • অভিনয় না করার কারণ জানালেন তাহসান

    জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান গান দিয়ে শুরু করে আসেন অভিনয়ে। ২০ বছর ক্যারিয়ারে ইতিপূর্বে বিশেষ দিবসের কাজে দেখা মিললেও অনেক দিন ধরে অভিনয়ে নেই তিনি। বর্তমানে গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তাহসান খান।

    rnrn

    নতুন বছরের প্রথম দিন একটি বেসরকারি টেলিভিশনের কনসার্টে হাজির হন তিনি। কনসার্ট শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাহসান বলেন, আমি ২০ বছর ধরে কাজ করছি। নিজেকেই নিজের বিরতি নিতে হয়। যারা আমাকে ভালোবাসে, আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসেন। যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো কাজ হচ্ছে না, তখন নিজেকেই থামিয়ে দিতে হয়।

    rnrn

    তিনি জানান, দেড় বছর আগে মনে হয়েছে ইউটিউব নির্ভর কাজ আগের মতো আর ভালো হচ্ছে না। যার কারণে তখন থেকে আর কাজ করছি না। তবে বর্তমানে ওটিটিতে ভালো কাজ হচ্ছে। ভালো গল্প ও পরিচালক হলে ওটিটিতে কাজ করব। ভালো কাজের অপেক্ষায় আছি।

    rnrn

    বর্তমানে অভিনয়ের চেয়ে গানকেই বেশি প্রধান্য দিচ্ছেন তাহসান। দুটি কারণে গান চালিয়ে যেতে চান বলে জানান তিনি। 

    rnrn

    তার কথায়, বর্তমানে গান নিয়ে ব্যস্ততা আমার। আসলে শ্রোতা-দর্শকদের জন্যই গান গাই। তাদের যদি ভালো লাগে, তবে নিজের ভেতর আনন্দ বোধ হয়। আগ্রহ পাই আরও গান করতে।
    rn 

    বিনোদন প্রতিবেদন

  • শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতা তাহসান, রুবেল ও মমতাজ

    জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ করবর্ষের জন্য সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    rnrn

    এতে শিল্পী ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতার তালিকায় জায়গা পেয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগম।

    rnrn

    এনবিআরের সেরা করদাতার তালিকায় ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন।

    rnrn

    ইতোমধ্যে এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। ওই গেজেট থেকে এসব তথ্য জানা গেছে।

    যুগান্তর ডেস্ক

  • তাহসানকে ‘আনফলো’ করলেন সৃজিত

    ‘ফেসবুকে তাহসানকে ফলো করেন সৃজিত’— এমন শিরোনামে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরই তাহসানকে আনফলো করে দেন কলকাতার এই নির্মাতা। 

    rnrn

    বুধবার সকালে ফলো দেখালেও দুপুরের পর থেকে সৃজিত তাহসানকে ফলো করছেন না। 

    rnrn

    তাহসান অবশ্য এসবের মধ্যে নেই। তিনি মিথিলা বা সৃজিত কাউকেই ফলো করেন না। ফলো করছেন না অন্য কাউকেও। আর মিথিলা? মিথিলা ফলো করেন সৃজিত ও তাহসান দুজনকেই।

    rnrn

    এর আগে টালিউডের পরিচালক সৃজিত মুখার্জি ফেসবুকে মাত্র একজনকেই ফলো করতেন, সেটি আর কেউ নন, তিনি হলেন তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সাবেক স্বামী বাংলাদেশের সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

    rnrn

    প্রসঙ্গত, তাহসান ও মিথিলা ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির এক মেয়ে রয়েছে। বিয়ের কয়েক বছরের মাথায় তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।

    rnrn

    এর পর দুই বছর নানা খবর বেরিয়েছে মিথিলাকে নিয়ে। ছড়িয়েছে গুজবের অনেক ডালপালা। তবে মিথিলা সব গুজবের ইতি টানেন ২০১৯ সালের ৬ ডিসেম্বর সৃজিতকে বিয়ে করে।

    বিনোদন ডেস্ক

  • তাহসানকে ফলো করেন সৃজিত!

    ভক্তদের গান ও অভিনয়ে মুগ্ধ করেছেন দেশের সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অন্যদিকে টালিউডের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় তার নির্মাণ কৌশলী দিয়ে ভক্তদের মাঝে জায়গা করে নিয়েছেন। 

    rnrn

    একসঙ্গে দুজনে কখনো কাজ করেননি। তার পরও দুই বাংলার এ দুই তারকার একমাত্র যোগসূত্র অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সৃজিতের বর্তমান ঘরণিই তাহসানের সাবেক। এই সংগীতশিল্পীর সঙ্গে ছাড়াছাড়ির পর সৃজিতের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মিথিলা।

    rnrn

    মজার বিষয় হলো— সামাজিকমাধ্যম ফেসবুকে সৃজিত ফলো করেন একমাত্র তাহসানকেই। তার ভেরিফায়েড ফেসবুক পেজের ফলো অপশনে গেলে এমনটা দেখা যায়। অধিকাংশই যেখানে ‘প্রাক্তন’ শব্দটিতে বিরাগভাজন হন, সেখানে সৃজিত ব্যতিক্রমই বটে।

    rnrn

    বছর তিনেক আগে বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাহসানের প্রশংসায় পঞ্চমুখ হন সৃজিত। তিনি বলেন, ‘সত্যিই তাহসান আমার থেকে অনেক গুণী মানুষ। এত সুন্দর গান, এত সুন্দর পিয়ানো বাজান, এত সুন্দর অভিনয় করেন। ডেফিনেটলি আমি খুবই লাকি যে, এ রকম একটা কম্পারিজন উঠেছে। আমাকে বলতেই হবে যে, তাহসান একজন নিপাট ভদ্রলোক। ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে। আমাদের দেখা হলো যখন তাহসান এসেছিলেন আইরাকে (তাহসান-মিথিলার মেয়ে) নিয়ে বেড়াতে যেতে। তো খুব কথা হলো, আড্ডাও হলো। আমার এত ভালো লাগল।’

    rnrn

    তাহসানেরও প্রিয়পাত্র সাবেক স্ত্রীর বর্তমান স্বামী। বছর দুয়েক আগে কলকাতার একটি গণমাধ্যমকে তিনি বলেন, সৃজিত আমার খুবই প্রিয়। কারণ তাকে আমার মেয়েরও খুব পছন্দ। যদিও আগে থেকেই সৃজিতের কাজ বেশ পছন্দ করি।

    rnrn

    প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় ঘরোয়াভাবে বিয়ে সারেন সৃজিত ও মিথিলা। তার আগে ২০১৭ সালের জুলাই মাসে প্রায় এক যুগের বিবাহিত জীবনের ইতি টানেন তাহসান ও মিথিলা। সাবেক এই দম্পতির একমাত্র কন্যাসন্তানের নাম আইরা তেহরীম খান।

    বিনোদন ডেস্ক

  • পর্দায় নেই তাহসান

    জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলেন। বর্তমানে গান নিয়েই ব্যস্ত আছেন। এর আগে নিজেই ঘোষণা দিয়েছেন অভিনয় করবেন না। সে ধারার এখনো অব্যাহত আছে।

    rnrn

     ফলে এবারে ঈদুল ফিতরে তার অভিনীত কোনো নতুন নাটক দেখতে পাবেন না দর্শক। এদিকে সম্প্রতি এ গায়কের দুটি নতুন গান প্রকাশ হয়েছে। এগুলোর শিরোনাম ‘বলা হয় না’ ও ‘হারাই বহুদূর’। 

    rnrn

    এর মধ্যে ‘বলা হয় না’ গানটি মায়াশালিক নামে একটি ওয়েব সিরিজে ব্যবহার করা হয়েছে। দুটি গানই প্রকাশের পর বেশ প্রশংসিত হয়। এ প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘আগেই বলেছি আপাতত অভিনয় করব না। এটি দু-তিন বছর হতে পারে বা স্থায়ীও হতে পারে। 

    rnrn

    বর্তমানে গান নিয়ে ব্যস্ততা আমার। আসলে শ্রোতা-দর্শকদের জন্যই গান গাই। তাদের যদি ভালো লাগে তবে নিজের ভেতর আনন্দ বোধ হয়। আগ্রহ পাই আরও গান করতে। সামনে কিছু নতুন গান আসবে। আশা করি শ্রোতা-দর্শকরা সাদরে গ্রহণ করনে।’
    rn 

    বিনোদন ডেস্ক

  • ঈদের নাটকে দেখা মিলবে না তাহসানের

    জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলেন। বর্তমানে গান নিয়েই ব্যস্ত আছেন। 

    rnrn

    এর আগে নিজেই ঘোষণা দিয়েছেন অভিনয় করবেন না। সে ধারার এখনো অব্যাহত আছে। ফলে এবারে ঈদুল ফিতরে তার অভিনীত কোনো নতুন নাটক দেখতে পাবেন না দর্শক। 

    rnrn

    এদিকে সম্প্রতি এ গায়কের দুটি নতুন গান প্রকাশ হয়েছে। এগুলোর শিরোনাম ‘বলা হয় না’ ও ‘হারাই বহুদূর’। এর মধ্যে ‘বলা হয় না’ গানটি মায়াশালিক নামে একটি ওয়েব সিরিজে ব্যবহার করা হয়েছে। দুটি গানই প্রকাশের পর বেশ প্রশংসিত হয়। 

    rnrn

    এ প্রসঙ্গে তাহসান খান বলেন, আগেই বলেছি আপাতত অভিনয় করব না। এটি দু-তিন বছর হতে পারে বা স্থায়ীও হতে পারে। বর্তমানে গান নিয়ে ব্যস্ততা আমার। আসলে শ্রোতা-দর্শকদের জন্যই গান গাই। তাদের যদি ভালো লাগে তবে নিজের ভেতর আনন্দ বোধ হয়। আগ্রহ পাই আরও গান করতে। সামনে কিছু নতুন গান আসবে। আশা করি শ্রোতা-দর্শকরা সাদরে গ্রহণ করবে।

    বিনোদন প্রতিবেদন

  • তাহসানকে বিয়ে করা নিয়ে আলোচিত সেই মন্তব্যের বিষয়ে যা বললেন মিথিলা 

    সম্প্রতি অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি ছিল সংগীতশিল্পী তাহসান খানকে মিথিলার বিয়ে করা নিয়ে। 

    অল্প বয়সে তাহসানকে বিয়ে করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল— এমন শিরোনামেই বেশিরভাগ সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়। বিষয়টি নিয়ে এবার দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মিথিলা।
    তিনি এমন মন্তব্য করেছিলেন কিনা, এক প্রশ্নের জবাবে মিথিলা জানান, তিনি কখনই এমন মন্তব্য করেননি। 

    মিথিলা জানান, কয়েক বছর আগে এক অনুষ্ঠানে দেওয়া তার মন্তব্যের সূত্র ধরে খবরটি করা হয়েছে এবং তিনি যা বলেছিলেন তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

    অনুষ্ঠানটিতে কী বলেছিলেন, সেটিও পরিষ্কার করেন মিথিলা, ‘আমি বলেছি— কম বয়সে মেয়েদের বিয়ে করা ঠিক নয়। কম বয়সে বিয়ে করে আমি ভুল করেছি। সম্ভবত কোভিডের মধ্যে একটি ইউটিউব চ্যানেলে এ কথাগুলো বলেছিলাম।’

    এ অভিনেত্রী আরও বলেন, ‘আমি যখন বিয়ে করি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী, বয়স ২৩। এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি। এখন আমার মনে হয়, ২৩ বছর বয়সে ছাত্রী থাকাবস্থায় বিয়ে করা আসলেই উচিত হয়নি আমার। 

    তিনি বলেন, কেন বলেছি— আমার অনেক মেয়ে ভক্ত আছেন। আমাকে অনেকে রোল মডেল ভাবেন, তাদের উদ্দেশে এসব বলা।

    মিথিলা আরও বলেন, আমি এখনো বলব— সাধারণত সব মেয়েরই লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া উচিত। কারণ আমাদের সমাজে এখনো মেয়েদের চলার পথ মসৃণ নয়।

    ২০০৬ সালে তাহসানকে বিয়ে করেছিলেন মিথিলা। এর পর ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন তারা। তাহসানের সঙ্গে ডিভোর্সের প্রায় দুই বছর পর, ২০১৯ সালে ডিসেম্বরে টালিউডের নামি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা।

    বিনোদন ডেস্ক