Tag: তাহসান

  • এবার আলোচনায় তাহসানের নতুন স্ত্রীর সাবেক প্রেমিক, বললেন নানান কথা

    বিশ্ববিদ্যালয়ের পড়বার সময় থেকে মিথিলার সঙ্গে প্রেম তাহসানের। ২০০৬ সালের ৭ অগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু ১১ বছর পর ঘর ভাঙে দুজনের। ২০১৭ সালে ডিভোর্স হয় তাদের।

    শনিবার দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাহসান খান। জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

    তাহসান-রোজার বিয়ে এ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয়। তবে তার দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই আলোচনায় উঠে এসেছে নতুন স্ত্রীর পুরনো প্রেমের বিষয়।

    রোজা আহমেদের ‘সাবেক প্রেমিক’ এক গণমাধ্যমের সঙ্গে পুরনো প্রেম নিয়ে খোলামেলা কথা বললেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ২০১৬ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন তারা।

    তাহসানের দ্বিতীয় স্ত্রীর ‘সাবেক প্রেমিক’ বলেন, কিছু ঘটে বলেই কিছু রটে। ২০১৬ সাল থেকে সম্পর্কের শুরু, গত ৯ বছর আমাদের সম্পর্ক ছিল।গতকাল শনিবার পর্যন্তও বিষয়টি (বিয়ে) জানতাম না আমি। তিনমাস আগে ব্রেকআপ হয়েছে। অথচ বিভিন্ন মাধ্যমে তারা বলছে―এক বছর ধরে তাদের সম্পর্ক চলছে। আমি জানি না আসলে এটা সত্য কতটুকু, মিথ্যা কতটুকু। কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছে তিন-সাড়ে তিনমাস হবে। এই ব্রেকআপের কারণও তাহসানই ছিল। যেটা সত্য সেটি আমি ঢাকতে পারব না মিথ্যা দিয়ে।

    তিনি আরও বলেন, এটা তো বলা বাহুল্য। ৯ বছরের একটি সম্পর্ক, এটা তো বলা যায় না। আমাদের চাইল্ডহোড প্রেম ছিল। চাইল্ডহোডের সেই প্রেম থেকে ওর (রোজা আহমেদ) ক্যারিয়ারে আজ এ পর্যন্ত আসা, আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে, এখানেও আমার কন্ট্রিবিউশন ছিল। সবকিছু মিলিয়ে এটা তো বলা সম্ভব না।

    ওই যুবক জানান, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

    তবে সাবেক প্রেমিকার বিয়ে হওয়ায় তাতে একদমই ব্যথিত নয় বলেও জানান তিনি।

    ওই যুবক আরও বলেন, আপনারা তো বিষয়টি এখন জানতে পেরেছেন, আমাদের তো ব্রেকআপের রিজনই ছিল এটা। আপনি যদি জানেন আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমি যখন হঠাৎ শুনতে পেয়েছি তখন ব্যথিত হয়েছি। তাদের নাকি এক বছরের রিলেশনশিপ। কিন্তু আমি কনফার্ম করতে পারি এটা ভুয়া। আমার কাছে সব প্রমাণ আছে যে, আমাদের হয়তো চারমাস হবে ব্রেকআপ হয়েছে।

    তিনি আরও বলেন, তারা দাবি করছে সে (রোজা আহমেদ) নিউইয়র্ক থেকে কসমেটিক্সের ওপর ডিগ্রি লাভ করেছে। আমি আপনাকে বলছি, নিউইয়র্কে ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই। সে কিন্তু এইচএসসি পাস। বাংলাদেশে এই পরীক্ষা দিয়ে ওই জায়গায় এমন সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয়। সে এই মিথ্যা চালিয়ে যাচ্ছে। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে তো এই সাবজেক্টই নেই।

    রোজার সাবেক প্রেমিক দাবি করা ওই যুবক আরও বলেন, সে (রোজা আহমেদ) বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে ১৫ লাখ টাকার মতো নিয়েছেন। সে টাকাগুলো তো আমি পাইনি, আমি জানি না সে টাকাগুলো ফেরত দেবে কিনা। 

    তিনি বলেন, এছাড়া আগেও একটি সম্পর্কে ছিলেন। লাস্ট বয়ফ্রেন্ড আমিই ছিলাম। আমাদের ৯ বছরের একটা রিলেশন ছিল। এমনকি একমাস আগেও সে আমাকে ফোন করে সব মিটমাট করে ফেলতে চেয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • কত দিন ধরে প্রেম করেন তাহসান–রোজা

    তাহসান-রোজার বিয়ে এ মুহূর্তে শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে আলোচনার অন্ত নেই।

    তাহসান বিয়ে নিয়ে মুখ খুললেও চুপ ছিলেন তার স্ত্রী উম্মে হাবিবা রোজা। অবশেষে ইনস্টাগ্রামে বেশ কিছু বিয়ের ছবি আপলোড দিয়ে আলোচনা আরও খানিকটা উসকে দিলেন তাহসান-পত্নী।

    তাহসানের সঙ্গে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে পারিবারিকভাবেই হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এদিন রাতেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রোজার চাচা মনা আহমেদ।

    তিনি বলেন, শনিবার সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়।

    তবে কয়দিনের পরিচয়ে তাদের বিয়ে হয়ে তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়।

    তাহসান নিজে শনিবার জানান, তিনি বিয়ে করছেন। সন্ধ্যায় দেশেই সারেন বিয়ের পর্ব।

    তাহসান ও রোজার চার মাসের পরিচয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

    দুজনই নিজেদের পছন্দের কথা একে অন্যকে জানান। বিয়ের পরের আনুষ্ঠানিকতা দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও হতে পারে।

    বিয়ের পর্ব সেরে রোজা ঢাকায় ব্রাইডাল মেকআপের ওপর দুই দিনের প্রশিক্ষণ নেবেন। জানা যায়, তারপরই তারা আবার যুক্তরাষ্ট্রে যাবেন। নিজেদের পছন্দের পোশাকেই বিয়ের পীড়িতে বসেন তারা।

    বিনোদন ডেস্ক

  • তাহসানের বিয়ের খবরের দিনে কী করছেন মিথিলা

    সকাল থেকেই সামাজিক মাধ্যমে অভিনেতা ও গায়ক তাহসান খানের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এই শিল্পী গাঁটছড়া বাঁধতে চলেছেন বলে জানা যায়।

    তাদের পারিবারিক আয়োজনের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তাহসানের বিয়ের গুঞ্জন শুরু হয়। ছবিতে হলুদ শাড়িতে রোজার সঙ্গে সোনালী পাঞ্জাবিতে দেখা মিলেছে তাহসানের।

    তবে বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি তাহসান। গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’ 

    এদিকে তাহসানের দ্বিতীয় বিয়ের খবর চাউর হওয়ার দিনে তার সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে খুঁজে বেড়াচ্ছেন নেটিজেনরা। অনেকেই জানতে চেয়েছেন, অভিনেতার বিয়ের খবরে মিথিলার প্রতিক্রিয়া কী?

    তাহসানের বিয়ে নিয়ে মিথিলার তরফ থেকে এখনও কোনো মন্তব্য না আসলেও এদিন ফেসবুকে দেখা মিলেছে মা-মেয়ের। শনিবার ভোর ৫ টায় মেয়ে আইরার সঙ্গে একটি ছবি ফেসবুক স্টোরিতে পোস্ট করেন এই তারকা। 

    যেখানে দেখা যায়, মা-মেয়ের যুগলবন্দী। আয়নার সামনে মোবাইল হাতে দাঁড়িয়ে সেলফি তুলছেন আইরা, পাশে দাঁড়িয়ে আছেন মা মিথিলা। সেই ছবিও ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে।

    প্রসঙ্গত, ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। ২০১৭ সালে এই দম্পতির বিচ্ছেদ হয়।

    এরপর পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন মিথিলা।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের খবর ভাইরাল, তাহসান বললেন, এখনো বিয়ে হয়নি

    সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসানের বিয়ের খবর ছড়িয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান। 

    এ বিষয়ে শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তাহসান গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’

    এদিকে আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। এমনও লিখেছেন কেউ কেউ, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল!’

    একাধিক সূত্রে জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা বেশ জনপ্রিয়, অসংখ্য অনুসারী রয়েছে তার।

    প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা–বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন।

    বিনোদন ডেস্ক

  • কে এই রোজা, যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তাহসান

    প্রায় একযুগ পরে ফের বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেতা।

    বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

    এছাড়াও শনিবার সকাল থেকেই সমাজমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। বিশেষ করে, রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা।

    এক নেটিজেনের মন্তব্য, অবশেষে চাঁদ খুঁজে পেলেন আমাদের তাহসান ভাই। 

    আরেক নেটিজেন লিখেছেন, তাহসানের জন্য অত্যন্ত খুশি, অবশেষে উপযুক্ত কাউকেই খুঁজে পেলেন আমাদের তাহসান।

    এদিকে তাহসান তার স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন, রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান।

    প্রায় ১০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে রোজা আহমেদ। সামাজিকমাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও জনপ্রিয়।

    উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। 

    বিনোদন ডেস্ক

  • সত্যিই কি ২৪তম বিসিএসে প্রথম হয়েছিলেন তাহসান, জানা গেল যেসব তথ্য

    বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) ৩০টির মতো নিয়োগ পরীক্ষায় সরকারি কর্মকমিশনের (পিএসসি) একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসছে। এমন চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমে উঠে আসলে জড়িত কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজন পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী।

    সেই সাবেক চেয়ারম্যান হচ্ছেন মা ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম, যিনি দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের মা। এ গায়কের মা সংস্থাটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালনের সময় তারও গাড়িচালক ছিলেন আবেদ আলী।

    সম্প্রতি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে―তাহসানের মায়ের মেয়াদেও প্রশ্নফাঁস হয়েছিল। আর মা চেয়ারম্যানের পদে থাকাকালীন ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন এ তারকা। কিন্তু সেই পরীক্ষা পরে বাতিল হয়। পরবর্তীতে ভাইভা অনুষ্ঠিত হলে তাতে বাদ পড়েন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি সত্য এ তথ্য?

    এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য যাচাই-বাছাই সংস্থার গ্রুপে জানানো হয়েছে, ২৪তম বিসিএসের ভাইভায় সংগীতশিল্পী তাহসান খানের বাদ পড়ার বিষয়টি সত্য নয়। 
    সেখানে বলা হয়েছে, ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২০০৩ সালের ২৮ ফেব্রুয়ারি। এ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠায় ৩ মার্চ তা বাতিল করে পিএসসি। পরবর্তীতে ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং নিয়ম অনুযায়ী লিখিত ও ভাইবার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

    অর্থাৎ, বিসিএসের যে পরীক্ষায় সংগীতশিল্পী তাহসানের পররাষ্ট্র ক্যাডার হওয়ার কথা বলা হচ্ছে, সেটি প্রিলিমিনারি পরীক্ষার পরই বাতিল করে পিএসসি। ফলে ওই বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে তাকে সুপারিশ করার কোনো সুযোগ নেই। আবার ২৪তম বিসিএসে একবারই ভাইভা অনুষ্ঠিত হয়েছিল। আর পুনরায় ভাইভায় অংশ নেওয়ার দাবিটিও সত্য নয়।

    উল্লেখ্য, ২৪তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি ওই সময়ের জাতীয় দৈনিক পত্রিকাগুলোয় প্রকাশ হয়েছিল। ২০০৩ সালের ৪ মার্চ জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত সংবাদের শিরোনাম ছিল ‘২৪তম বিসিএস পরীক্ষা বাতিল’। এতেও ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের কথা উল্লেখ রয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ২৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে। সোমবার বিকালে পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) অনুষ্ঠিত এক জরুরি সভায় আকস্মিকভাবেই এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য এর আগে মঙ্গলবার সকালেই পিএসসি ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত কমিটি কাজ শুরু করতে না করতেই রহস্যজনকভাবে পুরো পরীক্ষা বাতিলেরই সিদ্ধান্ত নেওয়া হয়।

    প্রসঙ্গত, তথ্য যাচাই-বাছাই সংস্থা রিউমার স্ক্যানার ও ২০০৩ সালের ৪ মার্চের জাতীয় দৈনিকগুলোয় প্রকাশিত খবর বিশ্লেষণে এটা জানা যায় যে, ২০০৩ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছিল। 

    এ কারণে ওই বিসিএসে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ করার কোনো সুযোগ নেই। আর ওই বিসিএসে একবারই ভাইভা হয়েছিল। ফলে পুনরায় ভাইবায় অংশগ্রহণের দাবিটিও সত্য নয়।
     

    বিনোদন ডেস্ক

  • পরকীয়া নিয়ে যা বললেন মিথিলা

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ক্যারিয়ারে অভিনয় দিয়েই নয়, সেচ্ছাসেবী কর্মকাণ্ড, গান আরও নানা গুণে আলো ছড়িয়েছেন তিনি। 

    rnrn

    সম্প্রতি আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন এই তারকা। যেখানে বর্তমান স্বামী সৃজিত মুখার্জি ও সাবেক তাহসান খানকে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। 

    rnrn

    ওই সাক্ষাৎকারেই র্যাপিড ফায়ারে অংশ নিয়েছেন মিথিলা। এসময় তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। যেখানে তাকে একটি করে শব্দে প্রশ্ন করা হয়, মিথিলারও কোনো কিছু না ভেবেই চট করে উত্তর দিতে হয়।

    rnrn

    মিথিলাকে প্রশ্ন করা হয়, পরকীয়া? অভিনেত্রীর উত্তর- এটা কী? আমি বুঝি না। আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করি না।

    rnrn

    এরপর স্বামী সৃজিত ও অভিনেতা মোশাররফ করিম প্রসঙ্গেও জানতে চাওয়া হয় এই তারকার কাছে। সৃজিতকে নিজের ‘বর’, মোশাররফ করিমকে শক্তিশালী একজন অভিনেতা বলে মন্তব্য করেন অভিনেত্রী। 

    rnrn

    এই র্যাপিড ফায়ারে অংশ নেওয়ার আগে সৃজিত ও তাহসান খানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কথা বলেন মিথিলা। যেখানে অভিনেত্রী জানান, বিবাহবিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে তার যোগাযোগটা ছিল। নিয়মিত কথা হতো দুজনের মধ্যে। সেটা মেয়ে আয়রার কথা চিন্তা করেই। 

    rnrn

    মিথিলার কাছে প্রশ্ন করা হয়, বিবাহবিচ্ছেদের পরও সম্পর্ক রাখা কি স্বাভাবিক? জবাবে অভিনেত্রী বলেন, ‘সব সম্পর্কে বন্ধুত্ব নাও থাকতে পারে। কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবার আগে। এটাই উচিত।’

    rnrn

    মিথিলা আরও বলেন, ‘আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। আমি আর তাহসান চৌদ্দ বছর একসঙ্গে থেকেছি। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আলাপ। দুজন দুজনকে ভালো করে জানি। আয়রা আমাদের দুজনের কাছে সবার আগে।’

    rnrn

    মিথিলার সবকিছু জেনেই তাকে বিয়ে করেছেন সৃজিত। বিষয়টি উল্লেখ করে এই তারকা বলেন, ‘সৃজিত সবটাই জানত। বাংলাদেশে গিয়েছে, আমার পরিবারকে দেখেছে। তাহসানের সঙ্গে আমার সম্পর্ক দেখেছে। বিয়ের মতো সম্পর্ক হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ থাকে, সৃজিত সবকিছু জেনেই আমাকে গ্রহণ করেছে।’

    বিনোদন ডেস্ক

  • অনেক দিন পর তাহসানের সঙ্গে কাজ করলাম: মিথিলা

    একটা সময়ে জুটি বেঁধে অনেক নাটকে অভিনয়ও করেছেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয়। এরপর তারা বিয়ে করে দীর্ঘদিন একসাথেই ছিলেন। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। 

    rnrn

    বিচ্ছেদের পর একসাথে তাদের অভিনয়ে আর দেখা যায়নি। ৭ বছরের বিরতির পর ‘বাজি’ ওয়েব সিরিজের মাধ্যমে ফের একসঙ্গে জুটি বাঁধছেন তাহসান-মিথিলা। 

    rnrn

    গত মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় সিরিজের ট্রেলার। তাহসানকে নিয়ে কৌশলে উত্তর দিয়েছেন মিথিলা। তিনি বলেছেন, ‘অনেক দিন পর তাহসানের সঙ্গে কাজ করা হলো। তার সঙ্গে সিন শেয়ার না হলেও স্ক্রিন শেয়ার করেছি আমরা।  শুধু তাহসান নয়, এই সিরিজে অনেক সহশিল্পীর সঙ্গেই দীর্ঘদিন পর কাজ করা হলো। গুণী অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে সব সময়ই ভালো লাগে। এছাড়া বাজি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। নির্মাতা আরিফুর রহমানের প্রথম সিরিজ। আশা করি অনেক কিছু প্রথম মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।’

    rnrn

    গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় সিরিজের ট্রেলার। দীর্ঘদিন পর মিথিলার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, ‘মিথিলা অনেক গুণী অভিনেত্রী। অনেক বছর পর তার সঙ্গে কাজ করছি। যদিও সিরিজটির সাত পর্বের মধ্যে মাত্র একটি দৃশ্যে আমাদের একসঙ্গে দেখা যাবে। তার সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা খুব ভালো।’

    যুগান্তর ডেস্ক

  • বিরল রোগে আক্রান্ত তাহসান

    বিরল রোগে আক্রান্ত জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। চিরতরে কণ্ঠস্বরও হারাতে পারেন বলে জানিয়েছেন তিনি। 

    rnrn

    বলেছেন, ‘আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, তাহলে বুঝে নেবেন আমার গলায় সমস্যা আছে’-সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন এ কণ্ঠশিল্পী। 

    rnrn

    কণ্ঠনালির বিরল রোগ হেটেরোটোপিয়ায় আক্রান্ত তিনি। ছয় বছর আগে রোগটি ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসা চলছে। এ জন্য অনেকদিন গাইতেও পারেননি তিনি। 

    rnrn

    এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘ছোটবেলায় গান শিখেছি বাবা মায়ের অনুপ্রেরণায়। গান গাইতে পারাটা যে একটা আশীর্বাদ, এটা খুব বেশি অনুভব করতাম না। কিন্তু একটা সময়ে হেটেরোটোপিয়া নামক এক রোগ ধরা পড়ে আমার কণ্ঠনালিতে, ২০১৮ সালের দিকে শুরু। 

    rnrn

    এ সমস্যায় গলার গঠন পরিবর্তন হয়ে যায়, গান গাওয়ার ক্ষমতা কমে যায়। এরপর থেকে কণ্ঠনালির সমস্যার কারণে আগের মতো আর অনায়াসে গাইতে পারি না। এক সময় ভয় পেয়েছিলাম যে, আমি হয়তো আর গাইতে পারব না। গত ছয় বছরে বুঝে গেছি, কখন আমার গলা গাওয়ার অবস্থায় আছে, আর কখন নেই। 

    rnrn

    যখন এটা প্রকট হয় একবারেই গাইতে পারি না। আর এ কারণে গান অনেক কমে গেছে।’ 

    rnrn

    তিনি জানিয়েছেন, মেডিক্যাল টার্মে তার এ রোগ কখনো সারবে না। কণ্ঠস্বর যতটা খারাপ হয়ে গেছে তা কোনোদিন ঠিকও হবে না। তবে যতটুকু ভালো আছে সেটা যাতে আর নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখছেন এ গায়ক।

    আনন্দনগর প্রতিবেদক

  • দুঃসংবাদ দিলেন তাহসান খান

    জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি নিয়মিত গান উপহার দিয়ে আসছেন তিনি। 

    অভিনয় ও গান দুই মাধ্যমেই বেশ সাবলীলভাবে এগিয়ে রয়েছেন এই তারকা। তবে এরইমধ্যে দুঃসংবাদ দিলেন। জানালেন, ছয় বছর ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন এ গায়ক।

    কণ্ঠনালির সমস্যার কথা এতদিন আড়ালে রাখলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন তাহসান খান। জানান―কয়েক বছর আগে তার ভোকাল কর্ডে একটি রোগ ধরা পড়ে। যা মূলত ২০১৮ সাল থেকে শুরু। আর এরপর থেকেই আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না। এমনকি আদৌ আর গাইতে পারবেন কিনা, এ নিয়েও শঙ্কিত জনপ্রিয় এই গায়ক।

    তাহসান খান বলেন, ২০১৮ সালে আমার কণ্ঠনালিতে সমস্যা ধরার পর আগের মতো অনায়াসে আর গাইতে পারি না। একটা সময় খুব ভয় পেয়েছিলাম, হয়তো আর গাইতে পারব না। গত ছয় বছরে বুঝেছি, কখন আমার গলা গাওয়ার অবস্থায় রয়েছে, আর কখন নেই। এ জন্য এখন গান অনেকটা কমে গেছে।

    তবে মাঝে সমস্যা কিছুটা কমে গিয়েছিল। এখন আবার বেড়েছে তা। এ জন্য চিকিৎসাও করাচ্ছেন। কণ্ঠনালির সমস্যার জন্য লাইফস্টাইলেও পরিবর্তন এসেছে। খাদ্যাভ্যাসও বদলেছে।

    এ গায়ক বলেন, দেখা গেল আজ একটা বড় কনসার্ট আছে, সেখানে তো আমাকে গাইতেই হবে। এমনটাও হয়েছে যে, আমার কণ্ঠনালির অবস্থা বেশ খারাপ। গলার ব্যথায় কথাও বলতে পারছি না আমি। আর ওই দিনও আমাকে এক ঘণ্টা গান গাইতে হবে। এ রকমও হয়েছে, আমি যেমন পারফর্ম করি, তা দিতে পারিনি। তবে খুবই সৌভাগ্যবান আমি, শ্রোতাদের ভালোবাসা কখনোই কমেনি।

    ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বলেন, কথাটা এ জন্য বললাম যে, যত দিন যাচ্ছে, আমার গান গাওয়ার অ্যাবিলিটি কমছে। ভক্তদের এ জন্য জানালাম, ধীরে ধীরে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়াও কমে যায়, তাহলে আপনারা বুঝে নেবেন―আমার কণ্ঠনালির সমস্যা প্রকট হয়েছে। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, যেন সমস্যা যতটুকু হয়েছে, তা আর বেশি না হয়।

    বিনোদন ডেস্ক